চট্টগ্রামের বাঁশখালী কাউন্সিলর আবদুর রহমানের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

 

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুর রহমানের উদ্যোগে স্থানীয় অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ মে) সন্ধ্যায় পৌরসভার শাহ মজিদিয়া (রহঃ) মাদরাসা কমপ্লেক্সে ৬০০ অসহায় মানুষের মাঝে এই ইফতার ও ঈদ সামগ্রী হিসেবে শার্ট, লুঙ্গি, শাড়ী বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও শাহ মজিদিয়া মাদরাসা কমপ্লেক্সের সভাপতি আবদুর রহমান। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা আনছুর আলী, ব্যবসায়ী শাহেদুল ইসলাম, মাাদরাসার সুপার ওসমান গণি সিকদার, শিক্ষক ছৈয়দুর রহমান, আবদুল মালেক প্রমুখ। মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবু বকর।

 

এপ্রসঙ্গে কাউন্সিলর আবদুর রহমান বলেন, ‘করোনা ও লকডাউনে বিপর্যস্ত হয়ে পড়া আমার ওয়ার্ডের ৬০০ জন অসহায় মানুষের মাঝে আমার রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর নির্দেশে নিজস্ব অর্থায়নে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছি। আমি এই কাজটি করতে পেরে আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করছি।’

 //মোঃ আবদুল জববার, চট্রগ্রাম//

———————————-

পড়ুন দৈনিক বিশ্ব …

চট্টগ্রামে ভারত থেকে আসা ১০ জন চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে

 

 

মৈত্রী মানবিক সহায়ক কমিটি কর্তৃক শতাধিক শ্রমজীবি মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

 

 করোনার বৈশ্বিক মহামারী সুনামির মতো ছড়িয়ে পড়েছে সমগ্র বাংলাদেশে।ফলে করোনার এই সুনামিতে সবচেয়ে অধিক কষ্টে আছে শ্রমজীবি, রিকশা চালক, আটোচালকসহ কায়িকশ্রম বিক্রি করা হতদরিদ্র জনগণ। পাশে দাড়িয়েছে  মৈত্রী মানবিক সহায়ক কমিটি।

তাদের এই দুর্দশা লাঘবের জন্য বৃহৎ ধর্মীয় উৎসব ইদুল- উল- ফিতর- এর প্রাক্কালে ক্ষুদ্র সমার্থের ভিতর বিশাল প্রয়াস নিয়ে গতবছরের ন্যায় “ক্ষুধার দানব রুধিতে হাতে হাত একতার”- এই স্লোগান নিয়ে আবারও হাজির হয়েছে সাবেক ছাত্রমৈত্রী নেতা,কর্মী ও শুভানুধ্যায়ীদের নিয়ে গঠিত মানবিক সহায়তা কমিটি। আজ ১১ এপ্রিল-২০২১ রোজ মঙ্গলবার বিকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি( মার্কসবাদী) যশোর কার্যালয়ে করোনা মহামারীর দুঃসময়ে শতাধিক শ্রমজীবি মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

উক্ত খাদ্যবিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক অ্যাড. মাহমুদ হাসান বুলু, সদস্য সচিব মামুনুর রশিদ, তরিকুল ইসলাম তারু,শেখ আলাউদ্দিন, মঞ্জুরুল আলম প্রমূখ।

//  নিজস্ব প্রতিনিধি //

পড়ুন দৈনিক বিশ্ব …

শ্রমজীবীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন

 

খুলনার সিটি মেয়র নিম্ন আয়ের শ্রমজীবীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন

 

খুলনার সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এর সভাপতিত্বে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্ত্বরে চারশত ২৮ জন করোনায় কর্মহীন অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের শ্রমজীবীদের মাঝে মঙ্গলবার সকালে সাত কেজি করে চাল এবং নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরিদ, যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, ড. সাইদুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই পলাশ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামীম মোশারফ, মোঃ ইলিয়াস হোসেন লাবুসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেয়র নগরীর ২১, ২৩, ২৪, ২৭, ২৮, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে নিম্ন আয়ের শ্রমজীবী চারশত ২৮ জন করে মোট দুই হাজার নয়শত ৯৬ জনের মাঝে সাত কেজি করে চাল এবং নগদ অর্থ বিতরণ করেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আটটি ওয়ার্ডের আটশত শিশুর মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করেন। পুষ্টিকর খাদ্যের মধ্যে ছিলো মাথাপিছু ৩০টি ডিম, চিনি ৫০০ গ্রাম, দুধ ৫০০ গ্রাম ও সুজি ৫০০ গ্রাম।

এছাড়া সিটি মেয়র নগরীর তালতলা উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে দুইশত ৫০ জন অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের শ্রমজীবীদের মাঝে সাত কেজি করে চাল এবং নগদ অর্থ বিতরণ করেন। একই সাথে তিনি প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় একশত শিশুর মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করেন। তিনি ১৭ নম্বর ওয়ার্ডে দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন।

 

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো //

পড়ুন দৈনিক বিশ্ব….. 

রূপসা ….

 

 বিএসডিও নির্বাহী পরিচালকের নির্দেশে মন্দির চত্বরে গরু জবাই: কর্মচারীকে সাময়িক বরখাস্ত

 
 নওগাঁ’র মহাদেবপুরে বরেন্দ্রভুমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও)’র নির্বাহী পরিচালকের আদেশে এক মন্দির চত্বরে গরু জবাই কারকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ দেখা দিলে সেই দায় সংস্থার এক অধঃস্তন কর্মচারীর উপর চাপিয়ে দিয়ে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে সংস্থাটির অবস্থান এলাকায় সাধারন মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিসহ ক্ষোভ সঞ্চারিত হয়েছে।

 

সামিয়ক বরখাস্ত হওয়া কর্মচারী সমন্বয়ক অর্থ ও প্রশাসন মোঃ আজিজার রহমান গতকাল সোমবার দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন।

 

লিখিত বক্তব্যে অভিযোগ করেছেন যে, রমজান শুরুর পূর্বের দিন ১৩ এপ্রিল সংস্থার কর্মকর্তা কর্মচারীরা বরাবরের মত মাংস ভাগাভাগি করে নেয়ার জন্য একটি গরু ক্রয় করা হয়। গরুটি কোথায় জবাই করা হবে এ নিয়ে শলা পরামর্শ করার এক পর্যায় সংস্থার উর্ধতন জনৈক কর্মকর্তা মোঃ আতাউর রহমানের মৌখিক কথা মত মন্দিরের স্থানে গরু জবাই করার সিদ্ধান্তের কথা নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রউফকে জানিয়ে তাঁর মতামতের ভিত্তিতে সেখানে গরু জবাই করা হয়।

 

পরবর্তীতে এ নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ দেখা দেয়ায় উক্ত নির্বাহী পরিচালক এবং ঐ কর্মকর্তা সম্পূর্নভাবে সমন্বয়ক অর্থ ও প্রশাসনকে দায়ী করে নিজেরা দায়মুক্ত হন এবং তাদের অবস্থান সুদৃঢ় করার জন্য উক্ত আজিজার রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। উক্ত আজিজার রহমান একজন প্রতিবন্ধী ব্যক্তি এবং সংস্থাটির জন্মলগ্ন থেকে সম্পৃক্ত রয়েছেন। যার কারনে এলাকার সাধারন মানুষ তার প্রতি অত্যন্ত সহনশীল।

 

নির্বাহী পরিচালক এবং ঐ কর্মকর্তা দাবী করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেক স্থানীয় জনৈক সুকেশ চন্দ্রকে বিষয়টি সাংবাদিকদের নিকট বলতে এবং সাম্্রপদায়িক ইস্যু তৈরী করতে চাপ সৃষ্টি করেছে। কিন্তু সাংবাদিক সম্মেরনে উপস্থিত থেকে উক্ত ইউপি সদস্য এ কথা অস্বীকার করেছেন।

 

সংবাদ সম্মেলনে ঐ লিখিত বক্তব্যে বিএসডিও’র নানা অনিয়ম দুর্নীতি তুলে ধরা হয়। তুচ্ছ কারন দেখিয়ে তাঁর ইচ্ছামত যখন তখন যাকে তাকে চাকুরীচ্যুত করা হয়। এমন কি চাকুরীচ্যুত হওয়ার পর তাদের নায্য পাওয়া পর্যন্ত পরিশোধ করা হয় না।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামবাসীদের মধ্যে বেলাল হোসেন, স্থানীয় ইইনয়ন পূজা কমিটির সাধারন সম্পাদক ও আওয়ামীলীগ নেতা কনক কুমার মন্ডল, আবউদল খালেক সরদার, এস এম জাফর সাদেকসহ বেশ কয়েকজন গ্রামবাসী উপস্থিত ছিলেন।

 

উক্ত কনক কুমার মন্ডল দাবী করেছেন আজিজার রহমান হিন্দ্র সম্প্রদায়ের নিকট অতি প্রিয় মানুষ। তিনি এই কাজ করতে পারেন না। নির্বাহী পরিচালকের নির্দেশেই সেখানে গরু জবাই করা হয়েছে।

 

এ ব্যপারে মোবাইল ফোনে ব্এিসডিও’র নির্বাহী পরিচালক উক্ত আব্দরু রউফ এবং সংশিল্ষ্ট কর্মকর্তা মোঃ আতাউর রহমান মন্দিরের জায়গায় গরু জবাই করতে কোন মতামত দেন নি। বরং উক্ত আজিজার রহমান তার নিজের মতেই এই কাজ করেছেন।

//একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি//
—————————————–

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসা প্রেসক্লাবের বর্ধিত সভা..

 

রূপসা উপজেলা প্রেসক্লাবের বিশেষ বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

রূপসা উপজেলা প্রেসক্লাবের এক বিশেষ বর্ধিত সভা ১০ মে বিকেল ৫ টায় উপজেলা প্রেসক্লাবের পূর্ব রূপসা শাখায় অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাবের সহ- সভাপতি এম মুরশিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ এর পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ শেখ, দপ্তর সম্পাদক চন্দন ভট্টাচার্য্য, ক্রীড়া সম্পাদক মোঃ নাজিম সরদার, প্রচার সম্পাদক মোশারফ হোসেন, সদস্য মিলন সাহা আমন্তিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো মাসুম আলী, মো: বদিউজ্জামান প্রমূখ।

 রূপসা প্রতিনিধিঃ

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে প্রধানমন্ত্রীর উপহার…

 

বাগেরহাটের মোংলায় ঈদে ৩০০ পরিবারে ”পি.ডি.এম. ফাউন্ডেশনের” আর্থিক সহায়তা প্রদান

 

 আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন শতাধিক অস্বচ্ছল পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন, পি.ডি.এম ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোংলার কৃতিসন্তান দানবীর আমেরিকা প্রবাসী দিপঙ্কর মৃধা (দিপু) ১০মে সোমবার বিকালে দক্ষিণ চাঁদপাই মাজারে চাঁদপাই ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা মোঃ তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আর্থিক সহায়তা প্রদান করেন।

আরো উপস্থিত ছিলেন, ইউপি নির্বাচনের প্রার্থীগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঈদ ও করোনা কালে এ আর্থিক সহযোগিতা পেয়ে সুবিধাভোগী পরিবারগুলো দারুন খুশি। তাছাড়া করোনা কালের প্রথম থেকেই দিপু মৃধার সহায়তার হাত ছিল সবার উপরে। স্বাস্থ্য সচেতনতা, খাদ্য সহায়তা, আর্থিক সহায়তা সব ক্ষেত্রেই দিপু মৃধার মানবিক সহায়তা ছিল প্রসংসনীয়।

তিনি আর্ত মানবতার সেবায় কাজ করার জন্য গড়ে তুলেছেন সেবামূলক সংগঠন পি.ডি.এম. ফাউন্ডেশন। সংগঠনের হয়ে উপস্থিত ছিলেন, দুলাল ফকির, আকরাম ফকির, ইমাম আজিজুল, শুভ বিশ্বাস, সজিব, মনোজিত, তুহিন শিকদার, অসিম বিশ্বাস প্রমুখ।

//আজিজ মোড়ল, মোংলা, বাগেরহাট//

পড়ুন দৈনিক বিশ্ব …

পুলিশ সুপার স্নিগ্ধা সরকার…

চাঁদপুর হানারচরে অভয়াশ্রম চলাকালীন সময়ে জেলেদের বরাদ্দকৃত জাটকার চাউল বন্টন

 

 চাঁদপুর সদর উপজেলার ১৩ নং ‌হানারচর ইউনিয়নে জেলেদের মাঝে চতুর্থ কৃতির চাউল বিতরণ।

সোমবার (১০ মে) সকালে ১৩ নং হানারচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জেলেদের মাঝে এই চাউল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল ছাত্তার রাড়ী।

 

এদিনই এই ইউনিয়নের ২২৮৪ জন জেলের মাঝে ৯১.৩৬০ টন চাউল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন, ট্যাগ অফিসার সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা আনিসুর রহমান, মহিলা মেম্বার খুরশিদা বেগম প্রমুখ। ১৩ নং হানারচর ইউনিয়নের ২৩৯৭ জন জেলের মধ্যে ২২৮৪ জন জেলের চাউল বরাদ্দ আসার কারণে জেলেদের সমান হারে বন্টন করে দেওয়া হয়েছে।

 

ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল ছাত্তার রাড়ী জানান, অভয়াশ্রম চলাকালীন সময়ে জেলেদের বরাদ্দকৃত জাটকার চাউল সমান হারে বন্টন করে দেওয়া হয়েছে। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ানের নির্দেশে ইউপি সচিব, ট্যাগ অফিসার ও সাংবাদিকদের উপস্থিতিতে জেলেদের চাল দেওয়া হয়। করোলা কালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকেই শৃঙ্খলা ভাবে জেলেদের জাল দেওয়া হয়েছে।

।। মোঃ হোসেন গাজী।  চাঁদপুর ।

——————————

পড়ুন দৈনিক বিশ্ব …

সোনার চোরা চালান সহ আটক….

বিক্ষোভের মুখে বাড়ানো হলো ঈদের ছুটি: জেনে নিন নতুন প্রজ্ঞাপন

 

গাজীপুরের জয়দেবপুর থানাধীন হোতাপাড়া বেগমপুর এলাকায় ঈদের ছুটি বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়।

প্রায় ঘণ্টাখানেক অবরোধ থাকার পর কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে তারা মহাসড়ক ছেড়ে চলে যান এবং যান চলাচল স্বাভাবিক হয়।

রোববার বিকাল সাড়ে ৩টার দিকে পলমল গ্রুপের সাফা সোয়েটার লিমিটেডের শ্রমিকরা এ বিক্ষোভ করেন। পরে জয়দেবপুর থানার ওসি মামুন আল রশিদ সংবাদ পেয়ে ফোর্সসহ সাফা সোয়েটারে এসে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঘটনা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

কারখানার শ্রমিক তানভীর, সোহেল, বুলবুল জানান, পলমল গ্রুপের সাফা সোয়েটার কারখানায় ঈদ উপলক্ষে রোববার সাত দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। একই গ্রুপের অন্য একটি প্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তিন দিনের ছুটি বাড়ানো নিয়ে আমরা একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও কোনো ফল পাইনি। অবশেষে বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন কারখানার শ্রমিকরা। পরে কর্তৃপক্ষ দাবি মানলে অবরোধ তুলে নেয়া হয়।

শ্রমিকদের দাবির বিষয়ে কারখানার জেনারেল ম্যানেজার নুরশেদ আলম বলেন, কারখানায় প্রচুর কাজের চাহিদা রয়েছে। তাই ঈদে শ্রমিকদের সাত দিনের ছুটি দিয়েছিল কর্তৃপক্ষ। কারখানার সিদ্ধান্তের বিষয়ে যেহেতু শ্রমিকরা আপত্তি জানিয়েছেন তাই আমরা তাদের দাবি মেনে নিয়েছি।

জয়দেবপুর থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন বলেন, কারখানা শ্রমিকদের দাবি পুনর্বিবেচনা করার জন্য তাৎক্ষণিক কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়। পরে শ্রমিকদের দাবি মেনে নেয়ায় মহাসড়ক থেকে চলে যান তারা।

অনলাইন ডেস্ক।।

পড়ুন দৈনিক বিশ্ব …

বাড়ী ফেরার তাড়া…

মানবতার ফেরিওয়ালা ডাঃ মনিষা চক্রবর্তী নগরীর ২ স্থানে অসহায়দের খাদ্য সরবরাহ করেন

 

বর্তমান কোভিড বৈশ্বিক মহামারী করোনাে দ্বীতিয় ঢেউয়ের মুখে বরিশালে অস্বচ্ছল,কর্মহীন ও দুস্থ অসহায় মানুষদের মাঝে বিনা মূল্যে ভ্রাম্যমান মানবতার বাজারের মাধ্যমে নগরীর সদররোড ও আমতলা সড়ক এলাকার দুটি স্থানে দুই শতাধিক অসহায় মানুষের মধ্যে চাল, ডাল,তেল, কুমড়া, আটা ও ঈদ সামগ্রী তুলে দেন বাসদ বরিশাল জেলা নেতৃবৃন্দ।

 

আজ রোববার সকাল সাড়ে ১১ টায় বরিশাল জেলা সমাজতান্ত্রিক দল (বাসদ) নগরীর প্রান কেন্দ্র সদররোড অশ্বিনী কুমার টাউন হল চত্বরে ভ্রাম্যমান মানবতার বাজারের কার্যক্রম চালু করেন।

 

এসময় উপস্থিত ছিলেন বাসদ জেলা কমিটির আহবায়ক ইমরান হাবীব রুমন,সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী সহ বিভিন্ন নেতৃবন্দ। এসময় বাসদ সদস্য সচিব মনিষা চক্রবর্তী বলেন, আমরা করোনার প্রথমদিক থেকে এই বরিশাল নগরীর বিভিন্নস্থানে অসহায় মানুষদের সকল ধরনের সেবা দেয়ার জন্য বিভিন্ন প্রান্তে ছুটে গিয়ে তাদের সকল ধরনের সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছিলাম।

 

আমরা তারই ধারাবাহিকতায় এবারও নতুন করে সহযোগীতার জন্য কাজ শুরু করেছিলাম। ইতি মধ্যে আমরা অসহায়, অস্বচ্ছল মানুষের জন্য ৬ই মে বিনামূল্যে অমৃত লাল দে কলেজ মাঠে মানবতার বাজারের কার্যক্রম শুরু করি। কিন্ত হঠাৎ করে এক অশুভ শক্তির ইশারায় আমাদের কার্যক্রম বন্ধ করার মাধ্যমে আমাদের অচল করে দিতে চেয়েছিল সেই শক্তি। তারা এতটুকু বোঝেন না।

 

.এই কাজ আমাদের নিজেদের স্বার্থে করছি না। বর্তমান করোনার মধ্যে অসহায় হয়ে পড়া মানুষের বিনা মুল্যে খাদ্যের ব্যবস্থা করে দিচ্ছি যা দিয়ে তাদের পরিবার-পরিজনদের নিযে এক বেলা দু’মুঠো ভাত খেতে পারে।

 

এখন দেখছি এই ভাল কাজটি তাদের সয্য হচ্ছে না বলেই আমাদের প্রতিটি কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করে বাধঅগ্রস্থ করার জন্য পিছু লেগে রয়েছে। পড়ে নগরীর বিভিন্নস্থান থেকে আসা অসহায়,অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য তুলে দেন সদস্য সচিব মনিষা চক্রবর্তী সহ বাসদ নেতৃবৃন্দ

পলাশ চন্দ্র দাস :: বরিশাল//

——————————–

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনায় অনুশিলন স্কুলের….

ঠাকুরগাঁওয়ে ৫ শতাধিক হোটেল শ্রমিকদের হাতে ঈদ উপহার পৌছে দিয়েছে সেচ্ছাসেবকলীগ

 

সফল রাষ্ট্র নায়ক গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে  মানবতার ফেরিওয়ালা করোনা যোদ্ধাদের, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ ৫ শতাধিক  হোটেল শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে  জেলা স্বেচ্ছাসেবকলীগ। 

৯ মে রবিবার দুপুরে পৌর শহরের মোহাম্মদ আলী ষ্টেডিয়াম মাঠে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো তার নিজস্ব উদ্যোগে হোটেল শ্রমিকদের মাঝে এসব ঈদ সামগ্রী সেমাই, চিনি ও দুধ বিতরণ করেন।

ঠাকুরগাঁওয়ে ৫ শতাধিক হোটেল শ্রমিকদের হাতে ঈদ উপহার

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, সহ-সভাপতি সাহেদা উম্মুল খায়ের, প্রতিবন্ধী ও উন্নয়ন বিষয়ক সম্পাদক রুমানা আক্তার পলি, উপ-দপ্তর সম্পাদক ফাহরিয়া ইসলাম, উপ-মহিলা বিষয়ক সম্পাদক শিউলি আক্তার, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর ওয়াফু তপু, জেলা স্বেচ্ছালীগের সদস্য মিঠুন রানা, পলাশ, তুষার, সারমন প্রমুখ সহ বিভিন্ন পদে থাকা সেচ্ছাসেবকলীগের নেতা কর্মীবৃন্দ।

স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন আমাদের এই কার্যক্রম প্রধানমন্ত্রীর নির্দেশে চলমান থাকবে।

//মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

বেদে পরিবারের মাঝে ঈদ উপহার…