বেদে/ বাদিয়া/ বাইদা বাংলাদেশের একটি যাযাবর জনগোষ্ঠী। এরা সাধারণত নৌকায় বসবাস করে এবং নৌকায় করে দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে বসবাস করে।বেদে বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর জনসংখ্যার একটি অংশ। বাংলাদেশের বিক্রমপুরের বিয়ানিয়া,নারায়ণগঞ্জের চারার ঘোপ,কুমিল্লার আমিরাবাদ, ঢাকার সাভার,লাকসাম, চাপাইনবাবগঞ্জ, যশোরসহ আরও কয়েকটি জায়গায় এদের দেখতে পাওয়া যায়।সমাজসেবা অধিদপ্তরের জরীপমতে ৭৫৭০২ জন বেদে জনগোষ্ঠী রয়েছে। এরা ৮ টি গোত্রে বিভক্ত। এদের শতকরা ৯৯ ভাগ মুসলিম ও ৯০ ভাগই নিরক্ষর।
বেদে সম্প্রদায়ের স্থায়ী কোন ঠিকানা না থাকায় বাংলাদেশ সরকারের বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মসূচির আওতায় আনা দুরূহ।ফলে দেশের সার্বিক উন্নয়ন থেকে একটি নির্দিষ্ট জনগোষ্ঠী সুযোগ সুবিধা থেকে সব সময় বঞ্চিতই থেকে যায়।কিন্তু তারপরও কুমিল্লা জেলা পুলিশ বিশেষ উদ্যোগ নিয়ে দাউদকান্দির গোমতী নদের জলের উপর ভাসমান প্রান্তিক জনগোষ্ঠী এবং সমাজের সবচেয়ে বঞ্চিত,অবহেলিত যাযাবর বেদেদের জীবনের দুঃখ- দূর্দষার ভাগ নিতে ছুটে এসেছেন।
আর তাই আসন্ন পবিত্র ইদ- উল- ফিতর উপলক্ষে ইদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া প্রত্যয় নিয়ে গোমতী নদের চরে বসবাসরত ২৮ টি বেদে পরিবারের মধ্যে ইদের উপহার হিসাবে শাড়ী,লুঙ্গি, পোলায়ের চাল, লাচ্ছা সেমাই,দুধ, চিনি, কিসমিস, মশলা, তেল,আটা, লবণ, আলু, পেয়াজ, রসুন, সাবান ও মাস্ক বিতরণ করেন কুমিল্লা জেলা পুলিশ।
পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ভাসমান বেদেদের যাযাবর জীবন থেকে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করার চেষ্টা করবে কুমিল্লা জেলা পুলিশ যা সত্যি প্রশংসনীয়।
নিজস্ব প্রতিবেদকঃ

