রামপালে মৎস্য ঘের নিয়ে দুর্দান্ত সংঘর্ষ – আহত ১৫ আটক ৭

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে মৎস্যঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আহতদের রামপাল ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

পু্লিশ অভিযান চালিয়ে আত্মসমার্পণকৃত সুন্দরবনের আব্বাস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও রাজনগর ইউপি সদস্য ওলি ইজারদার (৪২), প্রসাদনগর গ্রামের হুমায়ুন মোল্যার পুত্র মেশকাত মোল্লা (৩০), বর্ণি গ্রামের আ. হামিদ শেখের পুত্র মো. রোকন উদ্দিন শেখ (৪৫), কাষ্টবাড়িয়া গ্রামের মাহাজিব শেখের পুত্র সোহেল পারভেজ বাবু (৩১), কালিকাপ্রসাদ গ্রামের শওকাত ইজারদারের পুত্র মো. হোসেন ইজারদার (২৪), প্রসাদনগর গ্রামের রুহুল আমিনের পুত্র মো. রনি ইজারদার(২৮), খামঘাটা চিত্রা গ্রামের আবু্ল হাসেমের পুত্র হাফিজুর রহমান(৩২)।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, আসামিরা মঙ্গলবার বিকাল পৌনে ৪ টায় উপজেলার কৈগরদাসকাটি চর এলাকায় নতুন আশ্রায়ন প্রকল্পের পার্শ্বের একটি মৎস্যঘের দখলের চেষ্টা করে। খবর পেয়ে গৌরম্ভা ফাড়ির এসআই নাসির উদ্দিন সংগীয় ফোর্স নিয়ে মৎস্যঘের দখল প্রতিহত করেন। ওই সময় অভিযান চালিয়ে ৭ জন আসামীকে আটক করেন। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।

বাগেরহাটের রামপালে পুলিশের কম্বিং অপারেশনে  ইয়াবাসহ আটক৩

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ পৃথকভাবে অভিযান চালিয়ে দুই ইয়াবা ও এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আটক মাদক ব্যবসায়ীদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮ টার সময় এসআই জাহিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে রণসেন মোড়ে বটগাছের সামনে অভিযান চালান।

এ সময় রণসেন গ্রামের হিরুজ শেখের পুত্র মো. সজীব শেখ (২২) ও মানিকনগর গ্রামের আ. মান্নান শেখের পুত্র মো. সাইফুল ইসলাম (৩৫) কে মোটরসাইকেলসহ আটক করেন। ওই সময় আটককৃতদের নিকট ১০ পিস ইয়াবা উদ্ধার করেন। অপর অভিযান পরিচালনা করেন এসআই দীনেশ ঘোষ। সোমবার সকাল পৌনে ১০ টায় উপজেলার হুড়কা মধ্যপাড়ার মৃত নুরমোহাম্মাদ মোড়লের পুত্র আসাদুল মোড়ল ওরফে আসাদ (৩৬) কে বাড়ীর সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের সাথে কথা হলে তিনি বলেন, আমার দায়িত্ব পালনকালীন সময়ে কোন মাদক কারবারী ও মাদকসেবী থাকতে পারবে না। আমি মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও চোরাকারবারীদের ধরতে কম্বিং অপারেশন শুরু করেছি। আমি সকলের সহযোগীতা কামনা করছি।

রামপালে জমি জমার বিরোধে হামলায় আহত-৫ আটক-২

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার সকাল ৮ টায় উপজেলার উজলকুড় গ্রামে। আহতরা হলেন, আ. মজিদ (৫৫), আ. ওহিদ (৪৮), আ. মতিন শেখ (৪৫), মো. আনিস শেখ (৪০) ও মো. সালাউদ্দীন শেখ (৩৫)।

এ ঘটনায় আহত ভিকটি আ. মজিদের পুত্র আ. সবুর শনিবার রাতে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন। রামপাল থানা পু্লিশ তাৎকালিকভাবে অভিযান চালিয়ে উজলকুড় গ্রামের ইনসান শেখের পুত্র আয়ুব আলী ও রণসেন গ্রামের আহম্মদ আলির পুত্র আনোয়ার শেখকে গ্রেফতার করেছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, মারপিটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। অন্য আসামিদের ধরার জোর চেষ্টা চলছে।

বাগেরহাটের রামপালে পুলিশের অভিযানে চোরাই নছিমনসহ আটক -১

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে চোরাই নসিমনসহ এক চোরকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে।

রামপাল থানার অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলমের দিক নির্দেশনায় ফয়লা ক্যাম্পের আইসি মো. ইসমাইল হোসেন, এএসআই আলআমিনসহ সঙ্গীয় ফোর্স শুক্রবার সাড়ে ১২ টায় উপজেলার ফয়লাহাট মৎস্য আড়তের সামনে হতে চোরাই নছিমনসহ মো. আব্বাস শেখ (৩৫) কে আটক করেন।

আটক আব্বাস মানিকনগর গ্রামের মৃত মোন্তাজ শেখের পুত্র। আটক আব্বাসকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে৷ বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম।

বাগেরহাটের রামপালে হত্যাচেষ্টার অপরাধে পিতাপুত্র আটক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালে হত্যাচেষ্টার মামলার পিতা ও পুত্রকে রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুই আসামীকে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা টি করেন ভিকটিম আব্দুল মান্নানের স্ত্রী পাপিয়া বেগম।

আসামীরা হলেন, উপজেলার গৌরম্ভা গ্রামের হোসেন আলী আকুন্জীর পুত্র ও গৌরম্ভা ইউপি সদস্য আবু মুসা আকুন্জী (৩৮) ও তার ভাই বাবু্ল আকুন্জী (৪৫), মৃত্যু রায়হান আকুন্জীর পুত্র হোসেন আলী (৭০)। এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার গৌরম্ভা গ্রামের ভিকটিম আব্দুল মান্নানের সাথে একই গ্রামের মৃত রায়হান আকুন্জীর পুত্র হোসেন আলী ও তার দুই পুত্র বাবু্ল আকুন্জী এবং ইউপি সদস্য আবু মুসা আকুন্জীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

তারই জের ধরে গত ১৫ মে ভোর ৬ টায় গৌরম্ভা গ্রামের আ. মান্নান পার্শবর্তী গৌরম্ভা বাজারে ঘুরতে যান। বাজারের মোশারেফের মাছের আড়তের সামনে রাস্তায় ফেলে অভিযুক্তরা দা, হাতুড়ী ও বরফ ভাঙ্গা মুগুর দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। আহত মান্নানকে প্রথমে খুলনা সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের সাথে কথা হলে তিনি জানান, মামলা দায়েরের সাথে সাথে হোসেন আলী ও তার পুত্র বাবু্ল আকুন্জীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীকে ধরার চেষ্টা চলছে।

রূপসায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

রূপসা প্রতিনিধি :

খুলনার রূপসা থানার আইচগাতী এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আইচগাতীর দেয়াড়া গ্রাম, নাসিমের ভাড়াটিয়া বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সাতক্ষীরা কালিগঞ্জ থানা ফতেপুর এলাকার বঙ্কিম চন্দ্র হাজরা এর ছেলে অরূপ হাজরা অভি (২৫)।

রূপসা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সিরাজুল ইসলাম জানান, গত ২জুন শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আইচগাতী পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. নকীব ইকবাল সহ সঙ্গীয় ফোর্স অভিযান শুরু করে দেয়াড়া গ্রাম নাসিমের ভাড়াটিয়া বাড়ীর ভাড়াকৃত ঘরে।

তল্লাসীর মধ্যে দেশীয় প্রযুক্তিতে তৈরী ১টি শর্টগান ও ২রাউন্ড গুলি উদ্ধার পূর্বক অভিযুক্ত অরূপ হাজরা অভিকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে রূপসা থানায় মামলার প্রক্রিয়া চলছে।

রামপালে মাদক কারবারী গাঁজাসহ আটক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপাল থানা পু্লিশের অব্যাহত অভিযানে আল আমিন শেখ (২৮) নামের আরও এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক হয়েছে। সে মোংলা উপজেলার বিদ্যারবাহন গ্রামের আ. জলিল মোল্লার পুত্র।

এ ঘটনায় রামপাল থানায় ২ জনকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার খুলনা মোংলা মহা সড়কের ভেকটমারী জিরো পয়েন্ট এলাকার পাকা সড়কের উপর থেকে এসআই দিনেশ ঘোষ আল আমিন কে ৪৫ গ্রাম গাঁজাসহ আটক করেন।

ওই সময় তার সহযোগী রামপালের কাঠামারী গ্রামের আফসার মল্লিকের পুত্র শাহিন মল্লিক পালিয়ে যায়। আমার থানায় কোন মাদক কারবারী ও তাদের সহযোগী গডফাদারদের থাকতে দিবো না। আগামী প্রজন্মকে মাদকমুক্ত রাখতে আমি সকলের সহযোগীতা কামনা করছি।

রামপালে ইয়াবা ডিলার ব্লাক টিপুসহ আটক -২

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ ডিলার টিপুসহ ২ জনকে আটক করেছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে। জানাগেছে, মঙ্গলবার রাত পৌনে ৮ টার সময় উপজেলার ভাগা সুন্দরবন মহিলা কলেজের গেটের সামনে পাকা রাস্তায় দাড়িয়ে মো, টিপু সরদার ওরফে ব্লাক টিপু (৪০) ও তার সহযোগী শেখ ফয়সাল (২৫) ইয়াবা বিক্রি করছিল।

আটককৃতরা হলো, উপজেলার শ্রীফলতলা গ্রামের শাহিদ সরদারের পুত্র মো. টিপু সরদার ওরফে ব্লাক টিপু ও বাগেরহাট সদরের খেগড়াঘাট গ্রামের মৃত আবু্ল কাসেমের পুত্র শেখ ফয়সাল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাগা মহিলা কলেজের সামনে থাকে এসআই খন্দকার মবিন সঙ্গীয় ফোর্সসহ তাদের আটক করেন। এ সময় তাদের শরীর তল্লাসি করে ২০ পিস ইয়াবা পাওয়া যায়। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। কোন মাদক কারবারি এলাকায় থাকতে পারবে না। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাগেরহাটের রামপালে তক্ষকসহ ৪ প্রতারক আটক, ৬ মাসের দণ্ড

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে কথিত শতকোটি টাকা মূল্যের একটি তক্ষকসহ ৪ প্রতারককে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আটককৃতরা হলো, খু্লনার রূপসা উপজেলার মৃত সিরাজুল ইসলামের পুত্র আবু হানিফ (৪৫), একই এলাকার হোসেন শেখের পুত্র মো. সাগর (২৫), একই জেলার দাকোপ উপজেলার আচাভূয়া গ্রামের বিভাষ মন্ডলের পুত্র দেবাশীষ মন্ডল (৪৩) ও গোপালগঞ্জ জেলার মকসেদপুর উপজেলার লোহাচরা গ্রামের সিরাজু্ল ইসলামের পুত্র মহিদুল ইসলাম (৩৫)।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুঝবুনিয়া মন্দিরের সামনে থেকে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার সময় এসআই খন্দকার মবিন ও এসআই দেলোয়ারসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

ওই সময় একটি তক্ষকসহ চার প্রতারককে আটক করা হয়। পরে বুধবার সকাল ১০ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করেন। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রূপসায় গাঁজা সহ মাদক বিক্রেতা গ্রেফতার

খুলনা, রূপসা প্রতিনিধি:

খুলনার রূপসা থানার শিয়ালী ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে  আশিক মন্ডল ওরফে লাটিম (২২ ) নামে  এক মাদক বিক্রেতা  কে ৫৫ গ্রাম গাঁজাসহ  গ্রেপ্তার করেছে।

গ্রেফতারকৃত আশিক রূপসা  উপজেলার  গ্রামের মৃত: প্রফুল্ল মন্ডল এর ছেলে।

মামলা সূত্র জানায়,   শিয়ালী ক্যাম্প পুলিশের ইনচার্জ  এসআই হাবিবুর রহমান  গত ২৮ মে সন্ধ‍্যায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয়ে চাঁদপুর বাজার এলাকায়  পৌছালে   গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে শিয়ালী বাজারস্থ গোয়াড়া চাঁদপুর পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে  আশিক কে আটক করে।

এসময় তার দেহ তল্লাশি করে ৫৫ গ্রাম গাঁজা জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।

এছাড়া পুলিশ আরো জানায়, উক্ত যুবক বিভিন্ন স্থান হইতে  মাদকদ্রব‍্য  সংগ্রহ করিয়া সে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া বিক্রয় করে বলে প্রাথমিকভাবে সে স্বীকার করে।

এস আই হাবিবুর রহমান বাদী হয়ে তার  বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। যার নং ২১, তাং- ২৯/৫/২৩ ।