উৎসবমুখর পরিবেশে বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

//চট্টগ্রাম প্রতিনিধি//

২০ জানুয়ারী(বৃহস্পতিবার
চট্টগ্রামের বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় আইনজীবী সমিতির নির্বাচনঃ
২০ জানুয়ারী(বৃহস্পতিবার) দুপুর ১১ টা থেকে বিকেল চারটা পর্যন্ত বাঁশখালী আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট গ্রহণ।বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনে দায়িত্ব থাকা নির্বাচন কমিশন বাঁশখালী আইনজীবী সমিতি।
এতে সভাপতি নির্বাচিত হন এডভোকেট দীলিপ দাশ ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন এডভোকেট মুহাম্মদ দিদারুল আলম।

ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল খালেক।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল খালেক বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। সকালের দিকে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে।
এতে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এডভোকেট মোহাম্মদ নাসের ও এডভোকেট শওকত ইকবাল চৌধুরী।

বাগেরহাটে অস্ত্র ঠেকিয়ে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন কারাদণ্ড

//অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট ক্রাইম রিপোর্টার//

বাগেরহাটের মোড়েলগঞ্জে অস্ত্র ঠেকিয়ে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

২০১৫ সালের ৩১ মে রাতে বাড়িতে ঢুকে অস্ত্র ঠেকিয়ে ওই নারীকে ধর্ষণ করে খোকা হালদার। সে সময় ঘরে ছিল গৃহবধূ ও দুই শিশুসন্তান। ধর্ষণের পর মোবাইল ফোন ও সোনার গয়না লুট করে পালিয়ে যায় আসামি খোকা হালদার।

কারাদণ্ড পাওয়া আসামি হলো মোড়েলগঞ্জের উওম ফুলহাতা গ্রামের খোকা হালদার। ওই নারীর স্বামী পরদিন খোকার হালদারের নামে মোড়েলগঞ্জ থানায় একটি মামলা করেন।

এ বিষয়ে রাষ্ট্রপহ্মের আইনজীবী রণজিৎ কুমার মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাগেরহাট নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল – ২ ‘এর বিচারক নূরে আলম গত বুধবার এ রায় দেন।

তিনি আরও বলেন, ৯ জনের সাহ্ম্য নেওয়ার পর গৃহবধূকে ধর্ষণের দায়ে আদালত খোকা হালদারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

ডুমুরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২৭ আসামী গ্রেফতার।। আদালতের মাধ‍্যমে জেল হাজতে প্রেরণ

খুলনার ডুমুরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ ব‍্যবসায়ী , জিআর,সিআর মামলায় আদালতের গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত ২৭জন আসামীকে গ্রেপ্তার করেছে ।ধৃত আসামীদের ১৯জানুয়ারী বুধবার  জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর নির্দেশনায় এবং ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের সার্বিক তত্বাবধায়নে মঙ্গলবার বিকেল থেকে বুধবার ভোর রাত পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ গ্রাম গাঁজা উদ্বারসহ আসামী টোলনা গ্রামের মোঃ শহিদুল ইসলাম (৩৮) মোঃ সেলিম বিশ্বাস (৩৭ )গ্রেপ্তার করা হয়।

এছাড়া জিআর ও সিআর মামলায় আদালতের গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামী আঙ্গারদোহা গ্রামের জয়দেব দাস (৪২), মিকশিমিল গ্রামের মোঃ রহমত  রাসেল বাগচী, টিপনা গ্রামের মোঃ মনিরুল শেখ,আরাজি সাজিয়াড়া গ্রামের বাসিত বিশ্বাস,শোভনা গ্রামের দেবব্রত মল্লিক ( ৩৩ ) ও দিবস মল্লিক ( ৫৫ ) এবং ললিতা মল্লিক (৪৮), কালিকাপুর গ্রামের মোঃ শহিদুল শেখ (৩৬), সেনপাড়া গ্রামের নারগিস (৪২), আরাজি ডুমুরিয়া গ্রামের আশিষ বিশ্বাস (৩২) ও সৌমিত্র বিশ্বাস, মধুগ্রামের আবুল কালাম (৫০), পাকুড়িয়া গ্রামের মাহমুদ গাজী (৩৭), আন্দুলিয়া গ্রামের রুবেল গাজী ( ৩৪ ), বরুনা গ্রামেট চয়ন মন্ডল ( ১৮ ), চন্দন মন্ডল (১৮),অরুন মন্ডল ( ৫০ ), কোমলপুর গ্রামের আঃ সালাম ফকির (৩২), মোঃ আলিমুর ও রহমান (২৭),খর্ণিয়া গ্রামের বজলুর রশিদ, শোলগাতিয়া গ্রামের বাপ্পী কুমার মন্ডল (২৬), চুকনগর এলাকার হাসেম আলী সরদার ও আসমা বেগম, ঘোনা মান্দারডাঙ্গা গ্রামের আকলিমা খাতুন (৪৫) কে গ্রেপ্তার করা হয়।

থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, পুলিশ বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বিশেষ অভিযান চলছে।

মাদক দ্রব্য উদ্ধার সাজাপ্রাপ্ত জিআর,সিআর মামলায় আদালতের পরোয়ানাভূক্ত এবং নিয়মিত মামলার আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যহত রয়েছে। ধৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠান হযেছে।

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//

পড়ুন দৈনিক বিশ্ব …

রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 

 

ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ৩জন গাজা সহ গ্রেফতার

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//
খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত এবং ৩৫ গ্রাম গাঁজাসহ ৩ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার(১৮জানুয়ারী) থানা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সোমবার রাতে থানার খর্ণিয়া গ্রাম এলাকা হতে আদালতে সিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল্লাহ মোড়ল কে গ্রেপ্তার করা হয়।
অপর এক অভিযানে বরাতিয়া গ্রাম এলাকা হতে ৩৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী রিপন সরকার (২৩) এবং দেবাশীষ নন্দী (৩০) কে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান,ধৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজুসহ আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠান হযেছে।

ধর্ষণ মামলায় গ্রেফতার বরিশাল সিটির ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর এখন কারাগারে

//পলাশ চন্দ্র দাস: বরিশাল //

ধর্ষণ মামলায় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরশেনের ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার বিকেল পৌনে ৩টায় তাকে ওই মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে কালাম মোল্লাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক পলি আফরোজ। এর পরপরই বিশেষ ব্যবস্থায় তাকে কেন্দ্রিয় কারাগারে প্রেরণ করে পুলিশ।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় কুয়াকাটা যাওয়ার পথে ধর্ষণ মামলার আসামি ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কালাম মোল্লাকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ।
ওইদিন সকালে নগরীর বিমান বন্দর থানায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে কালাম মোল্লার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এক নারী।

মামলায় তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ করেছেন। সব শেষ গত বৃহস্পতিবার রাতে নগরীর ৩০ নং ওয়ার্ডে কালাম মোল্লার বসত বাড়ির পাশে একটি টিনসেড ঘরে নিয়ে ওই নারীকে ধর্ষণের অভিযোগ করা হয় মামলায়

গণপরিবহনে অর্ধেক আসন নয় যত আসন তত যাত্রী বহন করবে

করোনা প্রতিরোধে গণপরিবহণে অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটি থেকে সরে এসেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গণপরিবহণে যত আসন রয়েছে তত যাত্রী পরিবহণ করা হবে।

বিধিনিষেধ শুরু দিনই (বৃহস্পতিবার) সিদ্ধান্ত বদলের খবর এলো।

বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বলেন, বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার আমাদের জানিয়েছেন শনিবার থেকে গণপরিবহণের যত আসন রয়েছে তত যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। কারণ অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করলে পরিবহণ সংকট দেখা দেয়। এক্ষেত্রে যাত্রী এবং পরিবহণ চালক ও হেলপারদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে বলা হয়েছে।

এই পরিবহণ নেতা বলেন, আমরা সব পরিবহণ মালিকদের বিআরটিএর এই বার্তা পৌঁছে দিয়েছি। এক্ষেত্রে যারা সরকারের স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কয়েক সপ্তাহ ধরে দেশে নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন অনেকেই। এতে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে ১১ দফা নির্দেশনা দিয়েছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিধিনিষেধ কার্যকরের তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। আর সব ধরনের যানবাহনের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে করোনার টিকার সনদ থাকতে হবে।

গত সোমবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ১৩ জানুয়ারি থেকে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের নির্দেশনা দেওয়া হয়।

ওই নির্দেশনার পর থেকেই ভাড়া বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ দেওয়া শুরু করেন বাস মালিকরা। এ পরিস্থিতিতে বিআরটিএ প্রধান কার্যালয় বনানীতে বুধবার বিকালে ৯১২ জানুয়ারি) সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে বৈঠকে বসেন বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

মালিক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান জানান, শনিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে এক সিট ফাঁকা রেখে যাত্রী নিয়ে গণপরিবহণ চলবে। ভাড়া বাড়বে না। বিদ্যমান ভাড়ায় যাত্রী পরিবহণ করতে হবে। তবে মালিকরা সরকারের কাছে যত সিট তত যাত্রী নিয়ে চালানোর অনুমতি চেয়ে অনুরোধ জানিয়েছেন।

বিআরটিএ’র ঘোষণার পরের দিনই সিন্ধান্ত বদল হয়ে যত আসন তত যাত্রী পরিবহণের সিদ্ধান্ত এলো।

. //দৈনিক বিশ্ব ডেস্ক//

পড়ুন দৈনিক বিশ্ব …

অভয়নগরে মরণ নেশার কবলে যুব সমাজ পুলিশ প্রশাসন নীরব

খুলনায় মা-বাবা ও মেয়েকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

খুলনা জেলার কয়রা থানায় এলাকার মা,বাবা ও মেয়েকে হত্যার ঘটনার প্রধান আসামীকে গ্রেফতার করেছে খুলনা জেলা ডিবি পুলিশ।

সোমবার দুপুর ১২ টা সময়ে খুলনা জেলা পুলিশ সুপার কার্যলায়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মাহবুব হাসান।

তিনি বলেন, খুলনা জেলার কয়রা থানাধীন বামিয়া গ্রামের একই পরিবারের বাবা হাবিবুর রহমান (২) হাবিবুল্লাহ (৩৬),স্ত্রী বিউটি বেগম (৩২),কন্যা হাবিবা সুলতানা টুনিকে (১২) হত্যা করে তাদের বাড়ির পাশে পুকুরে অজ্ঞাতনামারা কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।

এই ঘটনায় ভিকটিম হাবিবুরের মাতা মোচ্ছা: কোহিনুর বেগম এর অভিযোগের প্রেক্ষিতে কয়রা থানায় একটা মামলা রুজু হয়। মামলাটি পুলিশ তদন্ত করে মো: জিয়ার রহমান (৪১) মোসা: রাজিয়া সুলতানা (৩৪) মো: রহমান (৪৭)সহ মোঠ ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।

এই মামলাটি তদন্তভার খুলনা জেলা ডিবির কাছে দিলে, লাগাতার অভিযানে মামলার অন্যতম আসামী আব্দুর রশিদ গাজীকে (৩৪) গ্রেফতার করলে আসামী আব্দুর রশিদ গাজী বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি সত্যতা শিকার করলে , মো: সাইফুল ইসলাম ওরপে বাবলু (৪৫), আল আমিন হোসেন (৩৪),আসলাম সরদার (৪৭), আব্দুর ওহাব ওরপে হক (৫৭), তাসলিমা (৪৭), শামীমুল ইসলাম অজ্ঞন (৫০) ও মোস্তফা কামাল (৩২) সহ মোট ৭ জনকে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

নানা আয়োজনের মধ্য দিয়ে রূপসায় পালিত হয়েছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

 

করোনা রোধে অর্ধেক যাত্রীতে চলবে বাস ট্রেন লঞ্চ

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে অর্ধেক আসন খালি রেখে গণপরিবহণ চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সর্বপ্রকারের যানবাহনের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে টিকা সনদ নিতে হবে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়তে থাকায় সব ধরনের জনসমাগম সীমিত করাসহ ১১ দফা নির্দেশনা জারি করে সরকার।

সোমবার এ নির্দেশনায় বলা হয়, গণপরিবহণে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণক্ষমতার ৫০ শতাংশের বেশি যাত্রী পরিবহণ করা যাবে না। আগামী ১৩ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে , করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে এ রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১৩ জানুয়ারি ২০২২ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বিক কাৰ্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো।

এতে বলা হয়, দোকান, শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেঁস্তোরাসহ সব জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। অন্যথায় তাকে আইনানুগ শান্তির সম্মুখীন হতে হবে।

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাঁশখালীর গন্ডামাারায় পবিত্র মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাটের রামপালে ফিরোজ হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে আরও এক হত্যাচেষ্টা মামলা

রামপালে নিহত ফিরোজের সহযোগী মতিয়ার রহমান কে হত্যা চেষ্টার ঘটনায় রামপাল থানায় আরও একটি মামলা দায়ের হয়েছে। আলোচিত আওয়ামী লীগ নেতা ফিরোজকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার আসামিদের আবারো আসামি করা হয়েছে বিল্লাল বেপারীগংদের।

শুক্রবার রাতে বাদী হয়ে ৩৬ জনকে আসামী করে মামলাটি করেন তাজুল ইসলাম। মাত্র ২০ দিনের মধ্যে উচ্চ আদালত থেকে আগাম জামিনে এসেই কথিত আওয়ামী লীগ নেতা বিল্লাল বেপারী ও তার সাঙ্গপাঙ্গরা আবারো হামলা শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর উপজেলার কাষ্টবাড়িয়া গ্রামের সরকারি রাস্তার উপর ফিরোজ শেখকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ১৯ ডিসেম্বর নিহতের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলার ৯ আসামি ২০ দিনের মধ্যে উচ্চ আদালত থেকে আগাম জামিনে বেরিয়ে এসেই আবারো আধিপত্য বিস্তারের চেষ্টা করে। তারা বৃহস্পতিবার রাতে মাইক্রো যোগে থানায় এসে পুলিশ সাথে নিয়ে তারা বীরদর্পে বাড়িতে যায়। এরপর তারা আধিপত্য  বিস্তারের চেষ্টা চালানোর অংশ হিসেবে শুক্রবার ভাগা বাজারে দেশী তৈরি ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে মহড়া শুরু করে।

তারা ওই দিন বিকাল ৪ টায় কাদিরখোলা গ্রামের মতিয়ার রহমানকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় ভাগার আওয়ামী লীগের অফিস থেকে বিল্লাল বেপারী, তার দুই পুত্র শাহাজান ও রুহুল আমীন এবং ফারুক হোসেন, আব্বাস আলী, আ. ওয়াদুদ, হোসেন আলী, বাচ্চু সরদার, হুমায়ুন সরদার, জলিল গাজীসহ ১১ জনকে আটক করে রামপাল থানা পুলিশ। আটককৃতদের শনিবার সকালে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।

সুত্র জানায়, উপজেলার ক্ষমতাশীন দলের এক নেতার মদদে সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রামপাল সদর ইউপির সাবেক চেয়ারম্যান মো. জামীল হাসান জামুকে কোনঠাসা করতে ও চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দিতে মাঠে নামেন। তাদের মদদেই খুন হয় ফিরোজ। ঘটনা এখানেই থেমে থাকেনি। আধিপত্য বিস্তারে মাঠ দখল ও ৫ গ্রামের মানুষকে জিম্মি করে শুরু করে চাঁদাবাজী ও লুটপাট।

উপজেলার আইন শৃঙ্খলা সভায় এ নিয়ে আলোচনা হলেও টনক নাড়েনি কর্তৃপক্ষের। এ নিয়ে রয়েছে বিস্তার অভিযোগ। এলাকার সচেতন মহলের দাবি আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের বিশেষ নজরদারির বৃদ্ধি করতে হবে। না হলে আরও বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এ জন্য তারা উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ এইচ নান্টু, বিশেষ প্রথিনিধি ||

পড়ুন দৈনিক বিশ্ব …

সকল অপশক্তিকে অপসারণ করে উন্নয়ন করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী-নারায়ন চন্দ্র চন্দ এমপি

 

নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী (২৩তম)

বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে। রাষ্ট্রপতির নির্দেশক্রমে আইন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আপিল বিভাগের পাঁচ বিচারপতির মধ্যে জ্যেষ্ঠতার দিক দিয়ে তৃতীয় নম্বরে ছিলেন।

এদিকে বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবসরে গেছেন আজ (বৃহস্পতিবার)। দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে আজই তার শেষ কর্মদিবস। সংবিধান অনুযায়ী ৬৭ বছর বয়স পর্যন্ত বিচারপতি পদে থাকা যায়। সে হিসাবে বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের ৬৭ বছর পূর্ণ হচ্ছে ৩০ ডিসেম্বর।

দীর্ঘদিনের রীতি অনুযায়ী রাষ্ট্রপতি আপিল বিভাগের যে বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন, তার বিষয়ে সম্মতি দিয়ে প্রথমে আইন মন্ত্রণালয়কে জানান। এরপর এ সংক্রান্ত ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে হয়ে বঙ্গভবনে যায়। সেখানে রাষ্ট্রপতি স্বাক্ষরের পর প্রধান বিচারপতি নিয়োগের গেজেট জারি করে আইন মন্ত্রণালয়।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুসারে, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কুষ্টিয়ার সন্তান। তিনি জেলার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল গফুর মোল্লা। তিনি ১৯৭২ সালে খোকসা জানিপুর পাইলট হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। ১৯৭৪ সালে সাতক্ষীরার সরকারি পিসি কলেজ থেকে আইএসসি, পরে একই কলেজ থেকে বিএ পাস করেন। তিনি মাস্টার্স করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে। এলএলবি ধানমণ্ডি ল কলেজ থেকে।

১৯৮১ সালে ঢাকা জজ কোর্টে আইন পেশায় যোগদান করেন তিনি। ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৮ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

হাসান ফয়েজ সিদ্দিকী ২০০১ সালে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি, ২০০৯ সালে হাইকোর্ট ডিভিশনে স্থায়ী বিচারপতি এবং ২০১৩ সালের ২৮ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

//দৈনিক বিশ্ব ডেস্ক//

পড়ুন দৈনিক বিশ্ব …

এসএসসি পরীক্ষার ফলাফল ৯৩.৫৮% পাস