বাগেরহাটের রামপালে ২ মাদক ব্যবসায়ীসহ ৭ জন গ্রেফতার

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ॥

রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে মাদকসহ ও ওয়ারেন্টভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। মাদকের ঘটনায় ২ ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রামপাল থানায় পৃথক ২টি মামলা দায়ের হয়েছে। ওয়ারেন্টভুক্ত গ্রেফতারকৃত ৫ আসামীকে বাগেহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দীন জানান, বাগেরহাট জেলা পুলিশ সুপার মহোদয় এর নির্দেশে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি।

এসময় উপজেলার মিরাখালী এলাকা থেকে সোলাইয়মান শেখ (২৮) কে ৪ শত গ্রাম ও আসাদুজ্জামান মোড়ল (৩৪) কে ৩ শত গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামী মশিউর রহমান, সাকিল শেখ, আছলাম শেখ, হোসনেয়ারা বেগম ও মাজেদা বেগমকে গ্রেফতার করে বাগেরহাটের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অভিযান জোরদার করা হয়েছে। মাদকের ব্যাপারে রামপাল থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ কোরছে।

বাগেরহাটে চন্দ্রমহলে র‌্যাবের ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটের চন্দ্রমহল ইকোপার্ক থেকে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বিভিন্ন প্রজাতির ২৭টি বন্যপ্রাণী ও ছয়টি হরিণের চামড়া উদ্ধার করেছে ।

বাগেরহাটে চন্দ্রমহলে র‌্যাবের ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
সোমবার (১৫ নভেম্বর) সকালে র‌্যাবের সহযোগিতা নিয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের রনজিতপুর গ্রামের চন্দ্রমহল ইকোপার্ক নামের ওই বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পার্ক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করে।

বাগেরহাটে চন্দ্রমহলে র‌্যাবের ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর ই আলম সিদ্দিকী। এ সময় একটি কুমির, ২টি চিত্রল হরিণ, ১টি হনুমান, ৫টি বানর, ১টি ময়ূর, ২টি উটপাখি, অস্ট্রেলিয়ান ঘুঘু ৫টি, ২টি কচ্ছপ, ৭টি বক পাখি, ২টি মাছমহাল পাখি উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ৬টি হরিণের শিং, ৬টি চামড়া, একটি ভালুকের চামড়া, একটি ক্যাঙারুর চামড়া ও একটি তিমির কঙ্কাল।

বাগেরহাটে চন্দ্রমহলে র‌্যাবের ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিচালক রাজু আহম্মেদ ও র‌্যাব-৬র উপ অধিনায়ক আল ইমরান মাহফুজুল ইসলাম বলেন, চন্দ্রমহল নামের এই ইকো পার্কটি সরকারের অনুমতি না নিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে র‍্যাব ৬ এর সহায়তায় পার্কে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী, চামড়া উদ্ধার করা হয়। অবৈধভাবে এসব বন্যপ্রাণী সংরক্ষণ করার অভিযোগে পার্ক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

//এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব

বরিশালে এইচএসসি শিক্ষার্থীদের  টিকাদান কার্যক্রম শুরু

খুলনার রূপসায় বাস চাপায় আনসার সদস্য ইউসুফ নিহত

খুলনায় শিশু কণ্যাকে হত্যার দা‌য়ে সৎ মায়ের ফাঁ‌সির রায়

খুলনার তেরখাদা উপ‌জেলার আড়কা‌ন্দি গ্রা‌মের শিশু কণ‌্যা তানিশা খাতুন (৫)‌কে ধারা‌লো অস্ত্র দি‌য়ে কু‌পি‌য়ে হত‌্যার দা‌য়ে সৎ মা তিথী আক্তার মুক্তাকে ফাঁ‌সির রায় দি‌য়ে‌ছেন আদালত। খুলনার জেলা ও দায়রা জজ

(‌সি‌নিয়র জেলা জজ) মোঃ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষনা ক‌রেন ১৫ নভেম্বর।

রায় ঘোষণাকা‌লে দন্ডপ্রাপ্ত আসা‌মি আদাল‌তের কাঠগড়ায় উপ‌স্থিত ছি‌লেন। সে ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামের দক্ষিণপাড়ার মৃত হোসেন আলী শেখের কন্যা। হত‌্যার শিকার শিশু তা‌নিশা ‌তেরখাদার আড়কা‌ন্দি গ্রা‌মের মোঃ খাজা শেখের কণ‌্যা।

মামলার সং‌ক্ষিপ্ত বিবরনী থে‌কে জানা গে‌ছে, তেরখাদার আড়কা‌ন্দি গ্রা‌মের আনসার ব্যাটালিয়নের সদস্য মোঃ খাজা শেখের দিতীয় স্ত্রী তিথী আক্তার মুক্তার সা‌থে পু‌র্বের স্ত্রীর সন্তান শিশু তা‌নিশা থাক‌তো । স্বামীর সা‌থে পারিবা‌রিক কল‌হের জের ধ‌রে চল‌তি বছ‌রের গত ৬ এ‌প্রিল রা‌তে শিশু তা‌নিশাকে তার সৎ মা তিথী আক্তার মুক্তা দা দি‌য়ে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রেন। তা‌নিশার বাবা এসময় পোষ্টিং বান্দরবনে ছি‌লেন।

এঘটনায় পর‌দিন তেরখাদা থানায় তা‌নিশার দাদা মামলা দা‌য়ের করেন। হত‌্যাকা‌ন্ডের বিষ‌য়ে গ্রেফতার হওয়ার পর মুক্তা ১৬৪ধারায় স্বীকা‌রো‌ক্তিমুলক জবানব‌ন্দি দেয়। তদন্ত কর্মকর্তা এস আই শ‌রিফুল ইসলাম ৩১‌মে আদাল‌তে চার্জশিট দা‌খিল ক‌রেন। আদালতে মোট ২২ জন স্বাক্ষী স্বাক্ষ্য দিয়েছেন। মামলায় রাষ্ট্রপ‌ক্ষের কৌশুলী ছি‌লেন, জেলা পি‌পি শেখ এনামুল হক।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//খুলনায় শিশু কণ্যাকে হত্যার দা‌য়ে সৎ মায়ের ফাঁ‌সির রায়

পড়ুন দৈনিক বিশ্ব …

ডোমারের ছেলে রনি সরকার ভর্তি পরীক্ষায় রাবিতে ১ম, ঢাবিতে ১৭তম স্থান

 

যশোরে ইজিবাইক চালক হত্যায় জড়িত ৩ আসামি গ্রেফতার

“বাংলাদেশ পুলিশের অঙ্গীকার দেশের মানুষকে রাখিব সুশৃঙ্খল” – এই স্লোগানকে সামনে রেখে কাজ করছে যশোর জেলা পুলিশ। আর তাই মাদক,সন্ত্রাস, চাঁদাবাজ, হত্যাসহ বিভিন্ন অবৈধ কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে সাড়াশি অভিযান পরিচালিত হচ্ছে অবিরত।

তারই ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর-২০২১ রোজ মঙ্গলবার খুন হওয়া ইজিবাইক চালক আব্দুল্লাহ- এর আত্মীয় স্বজন আনুমানিক  রাত ২০:৩০ ঘটিকায় থানায় এসে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না মর্মে অবগত করেন এবং এরপর খুনের রহস্য উদঘাটনে নেমে পড়ে  যশোর জেলা পুলিশের একটি চৌকস টীম।

পরবর্তীতে কোতয়ালি মডেল থানার বিভিন্ন এলাকায় আজ ১০ নভেম্বর-২০২১ রোজ বুধবার দুপুর ১২ঃ৩০ ঘটিকা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে ১. মোঃ হাসিবুর রহমান  হাসিব (১৯), পিতা-আব্দুল গনি, মাতা-সুরাইয়া খাতুন, গ্রাম-তরফ নোয়াপাড়া, থানা- কোতোয়ালি, জেলা- যশোর,  ২.মোঃ আরিফ হোসেন (১৯), পিতা-মোঃ ফারুক হোসেন, মাতা-মোছাঃ হাজেরা বেগম, গ্রাম-পূর্ব বারান্দীপাড়া, থানা – কোতোয়ালি, জেলা- যশোর ও ৩. আব্দুল্লাহ (১৮+), পিতা- সাঈদ আলী মোড়ল, গ্রাম- শেখহাটি, থানা-কোতয়ালী, জেলা-যশোরকে ১। ০২ টা ধারালো চাকু,২। লুন্ঠিত ইজিবাইক ও ৩.লুন্ঠিত মোবাইল সেটসহ গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে ইজিবাইক চালক আব্দুল্লাহকে হত্যা করেছে মর্মে স্বীকার করেন এবং এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

//নিজস্ব প্রতিনিধি//

দৈনিক বিশ্ব

বাগেরহাটের রামপালে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় দুই গৃহবধূ আহত

৫০টাকা বকশিস কমের জন্য অক্সিজেন খুলে দেয়: রোগীর মারা যায়

বাগেরহাটের রামপালে র‍্যাব ও পুলিশের অভিযানে ৪ পাচারকারীসহ ১১ জন গ্রেফতার

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || 

বাগেরহাট জেলার রামপালে র‍্যাপিড একশান ব্যাটেলিয়ন র‍্যাব-৬ এর অভিযানে ৪ মানব পাচারকারী ও রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে। এদের মধ্যে ২ জন্য গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ছিল। রামপাল থানার ওসি মো. সামসুদ্দীন জানান, শনিবার রাতে রামপাল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ২ জন ও বিভিন্ন মামলায় ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

আসামীরা হলেন, উপজেলার রাজনগর গ্রামের হাফিজুর রহমান, উজলকুড় গ্রামের আ. হালিম, কারিরখোলা গ্রামের শহিদুল শেখ, বারুইপড়া গ্রামের শেখ ওমর ফারুক, ঝনঝনিয়া গ্রামের আরিফ বিল্লাহ, মেহেরুন্নেসা, বর্ণি গ্রামের ইমন।  এ ছাড়াও র্যব-৬ খুলনা সদস্যরা রবিবার সকাল ৭ টায় ফয়লাহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে  আটক করে রামপালের তেঘোরিয়া গ্রামের মৃত সৈয়দ ইলিয়াসের পুত্র সৈয়দ আজিজুল হাকিম ওরফে বাপ্পি (২৪), খুলনার বয়রা এলাকার লাভলী বেগম, মেহেরপুর গাংনীর মহব্বতপুরের শাহিনা খাতুন।

পুলিশ জানায়, পাচার মামলার অপর আসামী রামপালের বৃচাকশ্রী গ্রামের আমেনা বেগম পলাতক রয়েছে।

ধনকুবের মুসা বিন শমসেরকে ডিবি কার্যালয়ে তলব

বহুল আলোচিত মুসা বিন শমসেরকে তলব করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার আবদুল কাদেরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে আগামীকাল মঙ্গলবার তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতার কাদেরের সঙ্গে মুখোমুখি করে মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। মুসার আইন উপদেষ্টা ছিলেন প্রতারক আবদুল কাদের।

গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, রোববার তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার মুসাকে ডাকা হয়েছে। তাকে প্রতারকের বিষয়ে কিছু প্রশ্ন করা হবে।

তিনি আরও বলেন, আবদুল কাদের চৌধুরীর আসল নাম, আবদুল কাদের মাঝি। তার শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি। কিন্তু তিনি প্রতারণামূলকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইডি কার্ড, ভিজিটিং কার্ড ছাপিয়ে, নিজেকে অতিরিক্ত সচিব হিসেবে পরিচয় দিতেন। নিজের এক কোটি ২০ লাখ টাকার প্রাডো গাড়িতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ঢুকতেন সচিবালয়ে।

//অনলাইন নিউজ//

চাঁদপুর হরিনায় নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ২টি নৌকাসহ ৮ জেলে আটক

মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ইলিশ ধরার সময় হাতে নাতে ৮ জেলেকে আটক, ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও মাছ ধরার ২টি নৌকা জব্দ করেছে চাঁদপুর হরিনা নৌ পুলিশ ফাঁড়ি।

শুক্রবার (৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর নদীর হরিনার আশপাশের এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

হরিনাঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমানের নেতৃত্বে এসআই রেদওয়ান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়।

চাঁদপুর নৌ থানা পুলিশ জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ মাছ ধরা অবস্থায় ১৫ হাজার হাজার মিটার কারেন্ট জালসহ ৮ জেলেকে আটক করা হয়। এছাড়া ২টি জেলে নৌকা ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। আর জব্দকৃত জালগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। নৌকাগুলো মৎস্য বিভাগে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

চাঁদপুর হরিনা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হবে। জাতীয় সম্পদ মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, সে জন্য নৌ পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষনিক টহল অব্যাহত রেখেছে। এ ঘটনায় দুটি মামলা দায়ের করে জেলেদের আদালতে প্রেরণ করা হবে।

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর //

পড়ুন দৈনিক বিশ্ব …

রামপাল-মোংলার নদ-নদী এখন মৎস্য শূন্য

 

খুলনায় কোকেন মামলায় একজনের মৃত্যুদন্ড: পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা

খুলনায় কোকেন উদ্ধারের মামলায় একজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। আরও পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সকল আসামিই আদালতে উপস্থিত ছিলেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন দায়রা জজ আদালতের পিপি এনামুল হক।

রায়ে আসামি বিকাশ চন্দ্র বিশ্বাসকে গলায় ফা‌ঁসি দি‌য়ে মৃত্যুদন্ড ও এক লাখ টাকা জ‌রিমানা ধার্য্য করা হয়েছে। এছাড়া সো‌হেল রানা‌কে আমৃত্যু কারাদন্ড ও এক লাখ টাকা জ‌রিমানা, ছ‌গিরকে ১৫ বছর সশ্রম কারাদন্ড ও এক লাখ জ‌রিমানা ও অনাদা‌য়ে ২ বছ‌রের বিনাশ্রম কারাদন্ড এবং বিকাশ চন্দ্র মন্ডল, এরশাদ ও ফজলুর রহমান ফ‌কিরকে ১০ বছ‌রের সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জ‌রিমানা অনাদা‌য়ে আরও এক বছ‌রের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

আদালত সূত্র জানান, ২০১৭ সালের ১১ আগস্ট রাত পৌনে ১০ টার দিকে র‌্যাব-৬ খুলনার একটি দল নগরীর হাদিস পার্কের সামনে অবস্থান নেয়। এ সময় ওই দলটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ময়লাপোতা মোড়ের পাশে একটি চক্র মাদক বিকিকিনি করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে পৌঁছালে কয়েকজন লোক পালানোর চেষ্টা করে। সঙ্গীয় ফোর্সের সহায়তায় সোহেল রানা নামের এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হন র‌্যাব কর্মকর্তারা। পালানোর কারণ জানতে চাইলে সোহেল জানায়, তার কাছে কোকেন আছে। র‌্যাব কর্মকর্তারা সেখান থেকে ২শ’ ৩০ গ্রাম কোকেন উদ্ধার করে। যার অনুমানিক মূল্য দুই কোটি ৩০ লাখ টাকা।

সোহেলের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গগনবাবু রোডের একটি বাড়ি থেকে কোকেন বিক্রির মূল হোতা আরিফুর রহমান ছগিরকে গ্রেপ্তার করা হয়। ছগিরের দেওয়া তথ্য মোতাবেক দাকোপ উপজেলায় রাত তিনটার দিকে অভিযান চালিয়ে বিকাশ চন্দ্র মন্ডল ও ফজলুর রহমান ফকিরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী টুটপাড়ায় অভিযান চালিয়ে এস এম এরশাদ আলীকে গ্রেপ্তার করা হয়। এরপর রূপসা উপজেলার রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে বিকাশ চন্দ্র বিশ্বাসকে গ্রেপ্তার করা হলে তিনটি কোকেনের প্যাকেট বের করে দেয় সে। যার মধ্যে দুই কেজি ২০ গ্রাম কোকেন পাওয়া যায়। সোয়া দুই কেজি কোকেনের মূল্য ২২ কেটি ৫০ লাখ টাকা।

র‌্যাব কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে রূপসা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন ।

//আঃ রাজ্জাক, শেখ খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

মহম্মদপুরে দুর্গাপূজা উপলক্ষে চেক বিতরন ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

সাংবাদিক আলম রায়হানের উপর হামলা ঘটনায় গ্রেফতার তৌহিদ

ঢাকা-বরিশালের সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট কলামিস্ট ও দৈনিক দখিনের সময় পত্রিকার সম্পদাক আলম রায়হান কে হত্যা চেস্টা মামলার প্রধান আসামি সন্ত্রাসী তৌহিদ কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় নগরীর বটতলা থেকে আসামী তৌহিদকে গ্রেফতার করা হয়। ৩ অক্টেবর ৩ জনের নাম উল্লেখ করে এবং  অজ্ঞাতনামা ১০ আসামি রেখে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছে সাংবাদিক আলম রায়হান।

এদিকে, সাংবাদিকের উপর এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী ৫ অক্টোবর সকাল ১১টায় বরিশাল টাউন হল চত্ত্বরে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি। এ  প্রতিবাদ সমাবেশে অংশ নিতে বরিশাল আসছেন বিএমএসএফ’র সাধারণ সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সমন্বয়ক আহমেদ আবু জাফরসহ কেন্দ্রীয় সাংবাদিক নেতাদের একটি টিম। উক্ত সমাবেশে সকল সাংবাদিকদের অংশগ্রহন করার অনুরোধ জানিয়েছেন ওই সংগঠনের জেলা সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন।

উল্লেখ্য, গত ২ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে নগরীর বটতলায় দৈনিক দখিনের সময় পত্রিকা অফিসে ঢুকে  তৌহিদ, উজ্জ্বল সহ অন্তত ১০ জন মিলে সাংবাদিক আলম রায়হান কে এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে করে। স্থানীয়রা  আহতকে আশংকাজনক অবস্থায়  বরিশাল শেবাচিমহা তে ভর্তি করে। বর্তমানেও চিকিৎসাধীন রয়েছেন ।

//নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

নড়াইলে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড ১

বরিশালে সম্পাদকসহ তিন সাংবাদিককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

শেষ মুহূর্তে বরিশালে ইলিশ কিনতে পোর্ট রোড বাজারে উপচে পড়া ভিড়

নড়াইলে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড ১

নড়াইলে মাদক মামলায় মোঃ মিঠু (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। রবিবার (৩ অক্টোবর) সকালে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন । এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৩০ নভেম্বর বেলা ১২ টার দিকে নড়াইল সদরের চাঁচড়া থেকে যশোর-নড়াইল যাত্রীবাহী বাসে তল্লাসী করে যশোরের কোতয়ালী থানার আড়পাড়ার আব্দুর সামাদ বিশ্বাসের ছেলে মিঠুর নিকট থেকে ৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের হয়। স্যা প্রমাণ শেষে মোঃ মিঠু দোষী প্রমাণিত হওয়ায় তাকে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে এ দন্ডাদেশ দেয়া হয়। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

//মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল//

পড়ুন দৈনিক বিশ্ব …

শেষ মুহূর্তে বরিশালে ইলিশ কিনতে পোর্ট রোড বাজারে উপচে পড়া ভিড়