অবশেষে গ্রেফতারকৃত সাংবাদিককে জামিন দিয়েছে আদালত

ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনা রোগীর খাবারে অনিয়ম নিয়ে জাগো নিউজ টুয়েন্টিফোর ডটকম অনলাইন পত্রিকায় প্রতিবেদন করায় সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের করা মামলায় গ্রেফতারকৃত সাংবাদিক তানভীর হাসান তানুর জামিন মঞ্জুর করেছে আদালত।

১১ জুলাই রোববার দুপুর ২টা ৫৫ মিনিটে ঠাকুরগাঁও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুর রহমানের এজলাসে তাকে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ডালিম কুমার রায় সাংবাদিক তানুর ৫ দিনের রিমান্ড আবেদন করেন। এসময় তানুর পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন।

শুনানি শেষে রিমান্ড না মঞ্জুর করে পাঁচ হাজার টাকা মুচলেকায় আদালত তার জামিন মঞ্জুর করেন। তানুর পক্ষে মামলা পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সিনিয়র এ্যাড. জাহাঙ্গীর আলম, এ্যাড. এমরান হোসেন চৌধুরী, ফজলে রাব্বি বকুল, এ্যাড. লিয়ন। প্রসঙ্গত, ঠাকুরগাঁও সদর হাসপাতালের খাদ্য সরবরাহের দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় ডিজিটাল নিরাপত্তা আইনে ৩ জন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল।

এই মামলায় পুলিশ দৈনিক ইত্তেফাক, জাগো নিউজ টুয়েন্টিফোর ও ইন্ডিপেন্ডেন্ট টিভি’র ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভীর হাসান তানুকে গত ১০ জুলাই শনিবার রাতে গ্রেফতার করে। মামলার অন্য দুই আসামি হলেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু ও নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি রহিম শুভ।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওই সাংবাদিক মামলার খোঁজখবর নিতে থানায় আসলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তানভির হাসান তানু (২৯) শহরের হাজীপাড়া এলাকার আবু তাহেরের ছেলে। তিনি ঠাকুরগাঁও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

গত ৯ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মো. নাদিরুল আজিজ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১ ) (ক) ২৫(১) (খ) ২৯(১)/৩১(১)/৩৫(১) ধারায় সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বরাতে ওসি তানভিরুল ইসলাম বলেন, গত ৫ ও ৬ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের খাবার নিয়ে জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশ করে সাংবাদিক তানভির হাসান তানু, রহিম শুভ ও আব্দুল লতিফ লিটু। সংবাদটি ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট জনরোষ সৃষ্টিকারী মানহানিকর দাবি করে ৯ জুলাই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ঐ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও সাংবাদিক তানভির হাসান তানুকে গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঠাকুরগাঁও প্রেসক্লাব, ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ ঠাকুরগাঁওয়ের সাংবাদিক মহল।

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু বলেন, করোনা মহামারি মোকাবেলায় অপ্রতুল পদক্ষেপের কথাগুলো যখন সাংবাদিকরা তুলে ধরছেন তখন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ককে দিয়ে এই মামলা করানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শনিবার রাতেই সাংবাদিকরা ঠাকুরগাঁও প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় মিলিত হন। তারা প্রেসক্লাবের সামনে কলম ও ক্যামেরা ফেলে প্রতিবাদ জানায়। সাংবাদিক তানভির হাসান তানুর নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনে নামার কথা বলেন সাংবাদিক নেতারা।

 //মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

কুমিল্লায় পেট্রোলপাম্পে আগুণ।। ৫টি বাস পুড়ে ছাই…

 

রূপসায় বিধিনিষেধ অমান্য করায় ২৮টি মামলা ৩৫ জনকে ১২,৮০০ টাকা জরিমানা

দেশব্যাপী করোনা সংক্রমণের হার দ্রুত বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ১ জুলাই থেকে সারাদেশে কঠোর বিধি-নিষেধ আরোপিত হয়েছে। সারাদেশের ন্যায় খুলনা জেলার রূপসায় সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিতকল্পে রবিবার (১১ জুলাই) সকাল থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম ও সহকারী কমিশনারের (ভূমি) খান মাসুম বিল্লাহ এর নেতৃত্বে উপজেলার আব্দুলের মোড়, শিরগাতি, খান মোহাম্মাদপুর, বারো পূন্যের মোড়, পালেরহাটসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

উপজেলায় স্বাস্থ্যবিধি প্রতিপালন ও কঠোর বিধি নিষেধ নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনাকালে একদিনে ২৮ টি মামলা ৩৫ জনকে ১২হাজার ৮০০শত টাকা জরিমানা।

অভিযানে পুলিশ, আনসার, সেনাবাহিনীসহ সকল সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেতৃত্বে নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছেন।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

ব্যাক্তিগত অর্থায়নে ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

খুলনা বটিয়াঘাটায় সাংবাদিকের উপর হামলার মুল নায়ক সাগর আটক

গত বৃহস্পতিবার বটিয়াঘাটা প্রেসক্লাবের সহ সম্পাদক শাহিন বিশ্বাসের উপর হামলা মুল নায়ক একাধিক মামলার আসামি সন্ত্রাসি সাগর আটক।
জানাযায়,সে কেএমপি আড়ংঘাটা থানার বাসিন্দা। তার বিরুদ্ধে আড়ংঘাটা থানাসহ বিভিন্ন থানায় রয়েছে একাধিক অভিযোগ। সে তৎকালীন চরমপিন্থি দলের সদস্য ছিলো। সুচতুর এই সাগর কখনও কখনও নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে থাকে। তার খুলনার জিরোপয়েন্ট এলাকার কিশোর গাংয়ের সঙ্গে রয়েছে গভীর সখ্যতা। বিগত ৩ বছর পুর্ব থেকে তারা বটিয়াঘাটা এলাকায় বসবাস শুরু করে। এছাড়া উপজেলার একাধিক মাদক সিন্ডিকেটের সঙ্গে রয়েছে তার গভীর সখ্যতা।

এব্যাপারে শাহিন বিশ্বাস বাদী হয়ে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেছেন। যার নং ৪। তাং ৪/৭/২০২১। অভিযোগে তিনি উল্লেখ করেন,বটিয়াঘাটা উপজেলা সদরের কিসমত ফুলতলা গ্রামে আকবরের ভ্যানে বটিয়াঘাটায় যাওয়ার পথে সন্ত্রাসী সাগর তার গাড়ি গতিরোধ করে। পরে সাগর শাহীনকে বাড়ির মধ্যে ডেকে দিয়ে সাগর ও তার স্ত্রী রুপালী হাতুড়ী দিয়ে তার বাম পায়ে এলোপাথাড়িভাবে আঘাত করে। এসময় তার পকেটে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এব্যাপারে থানায় মামলা হলে সঙ্গে সঙ্গে থানার ওসি শাহ জালালের নির্দেশে এস আই তৌহিদসহ সঙ্গীয় ফোর্স ঝটিকা অভিযান চালিয়ে সাগরকে আটক করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন খুলনা জেলা প্রশাসক

অভয়নগরে বাজার মনিটরিং নাথাকায় নিত্যপণ্যের মূল্য আকাশ ছোঁয়া

কিছুতেই লাগাম টানা যাচ্ছেনা করোনায় মৃত্যুর: আজ মৃত্যু ২১২

Evalyতে গ্রাহকের ৩৩৮ কোটি টাকারহদিস নেই: আইনি ব্যবস্থা

৪ জুলাই  বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদনের সূত্র ধরে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ৪ জুলাই পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, গ্রাহক ও মার্চেন্টের কাছ থেকে নেওয়া ৩৩৮ কোটি ৬২ লাখ টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে টাকা আত্মসাৎ কিংবা অন্যত্র সরিয়ে ফেলার আশঙ্কা রয়েছে।

 

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডাব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে জানান, ইভ্যালি নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে যেসব বিষয় ওঠে এসেছে আমরা সেগুলোই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। ইভ্যালির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন, প্রতিযোগিতা কমিশন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরেও চিঠি পাঠানো হয়েছে বলে জানান বাণিজ্য  মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।

 

ইভ্যালির কার্যক্রম নিয়ে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইভ্যালির মোট দায় ৪০৭ কোটি টাকা। প্রতিষ্ঠানটি গ্রাহকের কাছ থেকে অগ্রিম নিয়েছে ২১৪ কোটি টাকা, আর মার্চেন্টদের কাছ থেকে বাকিতে পণ্য নিয়েছে ১৯০ কোটি টাকার। স্বাভাবিক নিয়মে প্রতিষ্ঠানটির কাছে কমপক্ষে ৪০৪ কোটি টাকার চলতি সম্পদ থাকার কথা। কিন্তু সম্পদ আছে মাত্র ৬৫ কোটি টাকা।

খুলনা মহানগর ও উপজেলায় ১৬৩ জনকে ১ লক্ষ ১৫ হাজার ১০০ টাকা জরিমানা

 নিজস্ব প্রতিবেদকঃ
সারাদেশে করোনার সংক্রমণের সুপার পাওয়ারের প্রেক্ষিতে গত ১ জুলাই-২০২১ থেকে অদ্যাবধি কঠোর বিধিনিষেধ আরোপিত রয়েছে। সমগ্র দেশের তুলনামূলক বিশ্লষণে দেখা যায় সীমান্তবর্তী খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শুরু করে গ্রামীণ জীবনেও করোনা সংক্রমণের বিশাল প্রভাব পড়েছে।
আর তাই করোনার পিক আওয়ারে লকডাউন বাস্তবায়নে কাজ করছে খুলনা জেলা প্রশাসন,পুলিশ, র্যার,বিজিবি ও সামরিক বাহিনীর সদস্যগণ।লকডাউন বাস্তবায়ন কালে ৬ জুলাই -২০২১ রোজ মঙ্গলবার সকাল থেকে খুলনা মহানগরী ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৬১ টি মামলায় ১৬৩ জনকে ১ লক্ষ ১৫ হাজার ১০০ টাকা জরিমানা করেন।
উল্লেখ্য লকডাউন যতদিন চলমান থাকবে ততোদিন এ ধরনের অভিযান অব্যাহতভাবে পরিচালিত হবে।

বরিশালে কারণ ছাড়া বের হওয়ায় পুলিশের এএসআই’র মোটরসাইকেল জব্দ

বরিশালে কারণ ছাড়া বের হয়েছিল পলিশ, হ্যাঁ বরিশাল নগরীর আমতলার মোড়ে পুলিশ চেকপোস্টে রক্ষা পায়নি এএসআইয়ের মোটরসাইকেল। যৌক্তিক কারণ ছাড়া বের হওয়া ও হেলমেটসহ মোটরসাইকেলের কাগজপত্র দেখাতে সক্ষম না হওয়ায় তার বিরুদ্ধে মামলা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

কঠোর লকডাউনের চতুর্থ দিন রোববার বেলা ১১টার দিকে নগরীর আমতলার মোড়ে চলমান চেকপোস্টে পুলিশ পরিচয় দিয়েও এক ব্যক্তি রক্ষা পায়নি। পরে তার মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।

জানা গেছে, বেলা ১১টার দিকে নগরীর আমতলার মোড়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনারের (ট্রাফিক) উপস্থিতিতে নিয়মিত চেকপোস্টে জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলছিল।

এ সময় একটি মোটরসাইকেলে হেলমেটবিহীন দুই ব্যক্তি সেখানে হাজির হন। চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা লকডাউনের মধ্যে তাদের ঘর থেকে বাইরে বের হওয়ার কারণ জানতে চান। তবে যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেনি তারা। এ সময় মোটরসাইকেল আরোহীর একজন নিজেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্য দাবি করেন এবং নিজের নাম কামরুজ্জামান, পদবি এএসআই বলে জানান। তবে ওই সময়ে তার ডিউটি ছিল না এবং পরিচয়পত্র দেখাতে পারেননি।

এমনকি তার গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তাও দেখাতে পারেননি। তাই তার মোটরসাইকেলটি জব্দ করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার। বলেন নিয়মানুযায়ী চেকপোস্টে মোটরসাইকেলটি থামানো হয় এবং হেলমেটবিহীনভাবে দু’জন এক মোটরসাইকেলে আরোহণ করার বিষয়ে জানতে চাওয়া হয়।

একই সঙ্গে লকডাউনে বাইরে বের হওয়ার কারণও জানতে চাওয়া হয়। তবে তাদের মধ্যে একজন পুলিশ সদস্য হিসেবে নিজের পরিচয় দেন কিন্তু কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। আর মোটরসাইকেলটির কাগজপত্র থাকলেও তা সঙ্গে না থাকায় দেখাতে পারেননি। তাই তার মোটরসাইকেলটি জব্দ করা হয়। তিনি বলেন আইন সবার জন্য সমান তাতে আমাদের পুলিশ সদস্য হলেও কিছু করার নেই।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 //পলাশ চন্দ্র দাসঃ বরিশাল সংবাদদাতা//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৬৮০০ টাকা জরিমানা

 

রূপসায় সর্বত্র লকডাউন কার্যকারীতে কঠোর অবস্থানে প্রশাসন

 

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

খুলনার রূপসা উপজেলায় সর্বাত্মক লকডাউন কঠোর ভাবে  পালিত হচ্ছে। করোনা সংক্রমন রোধে জনসাধারণকে ঘরে থাকতে বাধ‍্য করতে এবং সরকারী নির্দেশনা মেনে চলতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে  রয়েছে।

অপ্রয়োজনে ঘরের বাইরে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত, সেনা বাহিনী টহলসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে পুলিশ চেক পোষ্ট বসানো হয়েছে।

যারা ঘরের বাইরে বের হয়েছেন, কেন বের হয়েছেন, কারন জানতে চাওয়া হচ্ছে, সঠিক জবাব না দিতে পারলে তাদের জরিমানা ও বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,রবিবার লকডাউন অমান‍্যকারীসহ মোট ৫জনকে কারাদন্ড,৫টি মামলা ও ১ হাজার ৬শত টাকা জরিমানা করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম বলেন, করোনা মহামারী নামক ভাইরাস থেকে রক্ষা করার জন‍্য দিন রাত আমরা প্রশাসন মাঠে কাজ করছি। উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সার্বক্ষনিক পুলিশ দায়িত্বে রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি খান মাসুম বিল্লাহ ও থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন সংক্রমন রোধে কাজ করে যাচ্ছে।

পড়ুন দৈনিক বিশ্ব …

ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম ও তার সহধর্মিণী করোনায় আক্রান্ত

খুলনার রূপসায় অবৈধভাবে নদী দখল ও বালু উত্তোলনে ৫ জনের কারাদন্ড ড্রেজার জব্দ

বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৬৮০০ টাকা জরিমানা

 //পলাশ চন্দ্র দাস :: বরিশাল//

কঠোর লকডাউনের চতুর্থ দিন রবিবার সকালের দিকে বরিশালে রাস্তায় অপ্রয়োজনীয় চলাচলরোধে বিজিবিকে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। জেলা প্রশাসনের উদ্যোগে ৩ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী সুজা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাকি দাস। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৬৮০০ টাকা জরিমানা আদায় করেছেন।

খুলনার রূপসায় অবৈধভাবে নদী দখল ও বালু উত্তোলনে ৫ জনের কারাদন্ড ড্রেজার জব্দ

খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর এলাকায় কতিপয় ব্যাক্তি দীর্ঘ দিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর আগে উপজেলা প্রশাসন থেকে তাদেরকে নদী থেকে বালু উত্তোলন করতে নিষেধ করা হলেও, তারা তা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রাখে।

অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে এখন নদীর তীরে ভাঙ্গন দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, যে কোন সময় শ্রীরামপুরের বাঁধ ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে, এক হাজার একর কৃষি জমি এবং মুজিব বর্ষ উপলক্ষে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘গৃহহীন ও ভূমিহীনদের ঘর’।

খুলনার রূপসায় অবৈধভাবে নদী দখল ও বালু উত্তোলনে ৫ জনের কারাদন্ড ড্রেজার জব্দ

আজ রোববার (৪জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট রুবাইয়া তাছনিম বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে একটি ড্রেজার মেশিন জব্দ করেন এবং পাঁচ জনকে গ্রেপ্তার করে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন।
এ ব্যাপারে নিবার্হী ম্যাজিস্ট্রেট রুবাইয়া তাছনিম বলেন, নদী থেকে বালু উত্তোলন করা নিষিদ্ধ। এর আগেও তাদেরকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। কিন্তু তারা তা মানেনি। আজ তাই ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে পাঁচ জনকে সাত দিনের কারাদণ্ড ও ড্রেজার মেশিনটি জব্দ করা হয়েছে।

খুলনার রূপসায় অবৈধভাবে নদী দখল ও বালু উত্তোলনে ৫ জনের কারাদন্ড ড্রেজার জব্দ

দন্ডপ্রাপ্তরা হলেন শাহানুর শিকদার, আবু তালেব,শাহ জালাল শিকদার, আলামিন শেখ, আজিম শিকদার।
জানাযায়, এসময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামানসহ অনেকেই।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব

যশোরে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে মৃত্যু ১৭, সনাক্ত ১৯৫

গাজীপুরে লকডাউন বাস্তবায়নে জোরালো পদক্ষেপ: মামলা ও  জরিমানা

 

বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে ভারতের ন্যায় বাংলাদেশের অবস্থাও প্রতিদিন অবনতি হওয়ায় গতকাল থেকে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। আর এই লকডাউন বাস্তবায়নের জন্য স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,বিজিবিসহ বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে।

গাজীপুরে লকডাউন বাস্তবায়নে জোরালো পদক্ষেপ: মামলা ও  জরিমানা

 

তারই ধারাবাহিকতায় আজ ২ জুলাই-২০২১ রোজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোবাইল কোর্ট বিষয়ে করেন গাজীপুর জেলা প্রশাসন। এ সময় পণ্যবাহী ভ্যান, জরুরি পরিসেবার আওতায় গাড়ি ও ম্যানুয়াল রিক্সা ছাড়া কোন যানবাহন চলাচল করতে দেওয়া হয়নি।মাস্ক বিহীন চলাচল করার কারণে বিভিন্ন পথচারীদের অর্থদন্ড করা হয়।একই সাথে দুস্থ পথচারীদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও অযাচিত ঘোরাঘুরির কারণে ২১ টি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩০ টি মামলায় ৮৫ হাজার ৯ শত ৮০ টাকা জরিমানা আদায় করা হয়। উল্লেখ্য লকডাউন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 নিজস্ব প্রতিবেদকঃ

পড়ুন দৈনিক বিশ্ব …

যশোরে গত ২৪ঘন্টায় করোনায় মৃত্যু ৯ ও সনাক্ত ২৮০