ইউক্রেনের সঙ্গে যুদ্ধ হবে নাকি হবেনা কি বললেন পুতিন

//আন্তর্জাতিক ডেস্ক//

যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলো কয়েকদিন ধরে অব্যাহতভাবে সতর্কতা দিয়ে যাচ্ছে যে কোনো সময় ইউক্রেনে  আক্রমণ করবে রাশিয়ার সেনারা।

তারা দাবি করছে যুদ্ধ করার যেসব প্রস্তুতি প্রয়োজন তার সবই সম্পন্ন করেছে রাশিয়া। এখন শুধু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংকেতের অপেক্ষায় আছে তারা।

মঙ্গলবার ক্রিমলিনে জার্মান চ্যান্সেলরের সঙ্গে  বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে আসেন পুতিন। সেখানে যুদ্ধ করার বিষয়ে সরাসরি উত্তর দেন তিনি।

যুদ্ধ করার বিষয়ে পুতিন বলেন, আমরা কি যুদ্ধ চাই না কি চাই না? অবশ্যই না। আর শুধুমাত্র এ কারণেই আমরা আলোচনার বিষয়টিকে প্রাধান্য দিয়েছি।

তিনি সংবাদ সম্মেলনে আরও জানিয়েছেন, ইউক্রেন সীমান্ত থেকে কিছু সৈন্য সরিয়ে নেওয়ার  সিদ্ধান্তও নেওয়া হয়েছে আলোচনার পথ বড় করার জন্য।

তবে পুতিন যুদ্ধ করতে চান না জানালেও আবার যুদ্ধ করার বিষয়ে আকার ইঙ্গিত দিয়েছেন।

সংবাদ সম্মেলনে পুতিন দাবি করেছেন, পূর্ব ইউক্রেনের ডনবাসে রাশিয়ার বিচ্ছিন্নতাবাদীদের ওপর গণহত্যা চালানো হচ্ছে। তিনি দ্রুত এটি বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়টিই দাবি করা হচ্ছে,  ডনবাস বা লুহানস্ককে গণহত্যা হচ্ছে এরকম দাবি করে রাশিয়া ইউক্রেনের ওপর হামলা করবে।

সূত্র: আল জাজিরা

 

কানাডায় জরুরি অবস্থা জারি করলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধে কানাডায় চলছে আন্দোলন। আর তাই গত ১৮ দিন ধরে টানা রাস্তায় ট্রাক নামিয়ে কানাডাকে একপ্রকার স্তব্ধ করে দিয়েছে সেদেশের ট্রাক চালকদের একাংশ। এই অবস্থায় বাধ্য হয়েই আগামী ৩০ দিনের জন্য দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) এই বিষয়ে সাংবাদিকদের ট্রুডো বলেন, ‘আমরা অবৈধ এবং বিপজ্জনক কার্যকলাপ চলতে দিতে পারি না এবং দেব না।’

এর ফলে দেশটিতে গত ৫০ বছরের মধ্যে দেশজুড়ে প্রথমবারের মতো জরুরি অবস্থা জারি করা হলো। ট্রুডোর কথায়, এই ট্রাক অবরোধের জেরে সারা বিশ্বে কানাডার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে গোটা ট্রাক চালকদের বিক্ষোভকে নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ করল কানাডা সরকার।

উল্লেখ্য, ট্রাক চালকদের বিক্ষোভের মুখে প্রায় এক সপ্তাহ আগেই রাজধানী অটোয়াতে জারি করা হয়েছিল জরুরি অবস্থা। তবে তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ট্রাক চালকদের জন্য টিকাকরণ বাধ্যতামূলক করতেই ‘ফ্রিডম কনভয়’ নামে এই বিক্ষোভ শুরু হয়েছিল। বিক্ষোভকারী ট্রাক চালকরা রাজধানীর রাস্তা অচল করে দিনরাত হর্ন এবং সাইরেন বাজিয়ে চলেছেন। টিকা এবং লকডাউন বিরোধী আরও কয়েক হাজার বিক্ষোভকারী ট্রাক চালকদের সঙ্গে রাস্তায় নেমেছেন। বিক্ষোভকারীরা কানাডার পার্লামেন্ট ভবনের চারপাশের রাস্তা অবরোধ করে রাখেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার পরিবার রাজধানী ছেড়ে অজানা স্থানে চলে যেতে হয়েছিল। এই আবহে জরুরি অবস্থা জারি করে এই বিক্ষোভ বন্ধের জন্য কঠোর পদক্ষেপ করবে সরকার। জানা গিয়েছে, বিক্ষোভকারীদের সাহায্য করতে যদি কেউ আসে, তাকে এবার থেকে গ্রেপ্তার করা হবে।

//আন্তর্জাতিক ডেস্ক//

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার সেই প্রতারক মনির সহ দুই সহযোগি কারাগারে

ইউক্রেন// পরিস্থিতি খুবই বিপজ্জনক, আমরা সবাই খাদের কিনারায়- বরিস জনসন

//আন্তর্জাতিক ডেস্ক//

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে হামলা করে, তবে সেটি হবে একটি বিধ্বংসী ভুল। তাই সমস্যা যাই হোক- কূটনৈতিক সংলাপ ও প্রক্রিয়ার মাধ্যমে তার সমাধান হতে পারে এবং আমরা সবাই এই সংলাপে যুক্ত হতে চাই। খবর বিবিসির।

সোমবার স্কটল্যান্ডে সফরে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পরিস্থিতি আসলে খুবই, খুবই বিপজ্জনক ও গুরুতর। আমরা সবাই একদম খাদের কিনারায় দাঁড়িয়ে আছি এবং আমি মনে করি, এই ইস্যুতে এখনও পুতিনের পিছু হটার সময় আছে।’

১৯৪৯ সালে গঠিত ন্যাটোকে রাশিয়া বরাবরই পাশ্চাত্য শক্তিসমূহের আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে মনে করে; এবং ঐতিহাসিকভাবেই বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া পাশ্চাত্য আধিপিত্যবাদের বিরোধী।

সাবেক সোভিয়েত ইউনিয়নের অঙ্গরাজ্য ও রাশিয়ার প্রতিবেশীরাষ্ট্র ইউক্রেন কয়েক বছর আগে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করার পর থেকেই উত্তেজনা শুরু হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করার পর আরও বেড়েছে এই উত্তেজনা।

গত দুই মাসেরও বেশি সময় ধরে ইউক্রেন-রাশিয়া সীমান্তে প্রায় ১ লাখ রুশ সেনা মোতায়েন রেখেছে রাশিয়া। সীমান্তের পাশাপাশি ২০১৫ সালে ইউক্রেনের কাছে থেকে দখল নেওয়া দ্বীপ ক্রিমিয়াতেও সম্প্রতি বাড়ানো হয়েছে সেনা উপস্থিতি; এছাড়া গত সপ্তাহে কৃষ্ণ সাগরে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া।

ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে জানিয়েছেন, ইউক্রেন ন্যাটোর সদস্যপদ লাভ করবে না— রাশিয়া কেবল এই নিশ্চয়তা চায়। কিন্তু ৩০ দেশের সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেন প্রশ্নে ছাড় দিতে জোট একেবারেই প্রস্তুত নয়।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ইউক্রেন থেকে মানুষের ঢল যেতে পারে পাশের দেশগুলোতে

এ যুগেও জিন রাস্তা বানায় -স্থানীয় ও প্রশাসন কি বলছে….!!!

মস্তিষ্কে চিপ বসানো ২৩টি বানরের মধ্যে ১৫ বানর মারা গেছে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

মেমোরি কার্ড আবিষ্কারের পর মোবাইলসহ বিভিন্ন যন্ত্রে সেটি বসিয়ে তথ্য সংরক্ষণ করা হয়। সেই কার্ড বানরের মস্কিষ্কে স্থাপনের পর মানুষের মগজেও বসানোর ঘোষণা দিয়েছিল মার্কিন ধনকুবের এলন মাস্কের প্রতিষ্ঠান নিউরোটেক স্টার্টআপ নিউরালিঙ্ক।

সম্প্রতি ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট ও ইউএসএ টুডের প্রতিবেদনে সেই তথ্য জানানো হয়েছিল। তবে ১০ ফেব্রুয়ারি নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত ওই পরীক্ষা করা হয়। পরীক্ষা চালানো মোট ২৩টি বানরের মধ্যে অন্তত ১৫টি মারা গেছে। বানরের মস্তিষ্ক ছেদ করে চিপগুলো লাগানো হয়েছিল। এতে সংক্রমণ ও মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে বানরগুলো মারা যায়। ময়নাতদন্ত শেষে জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বানরগুলোর।

পশু অধিকার নিয়ে কাজ করা সংগঠন ফিজিসিয়ানস কমিটি ফর রেসপন্সিবল মেডিসিন ৭০০ পাতার একটি রিপোর্ট তৈরি করেছে। এতে বলা হয়েছে, মস্তিষ্কে চিপ লাগানোর পর অসুস্থ হয়ে পড়েছিল বানরগুলো।

এ বিষয়ে মার্কিন কৃষি বিভাগে অভিযোগ দায়ের করেছে ওই সংগঠন। তাতে এলন মাস্ক ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে।

নিউরোলিঙ্ক প্রকল্প শুরু হয়েছিল ২০১৬ সালে। তখন বলা হয়েছিল, ব্রেন ডেথ ও মেরুদণ্ডে সমস্যা থাকলেও মানুষ চলাফেরা করতে পারবেন। ডিভাইস চালানো ছাড়াও অবসাদ ও মানসিক রোগের সঙ্গে লড়াই করতে সক্ষম হবে মস্তিষ্ক।

প্রথম দিকে নিউরালিংক ঘোষণা করে, ইঁদুর ও বানরের ওপর গবেষণা চালিয়ে সফল হওয়া গেছে। ব্রেইন চিপটি স্থাপনের পর বানর মন দিয়ে ভিডিও গেমস খেলতে পারছে, এমন একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

আইপিএল-এর মেগা নিলাম শেষ ।।কোন দল কাদের কিনল তার তালিকা দেখে নিন

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরো এগিয়ে নিতে আগ্রহী যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত পিটার ডি হ্যাস বলেছেন, দুই দেশের সম্পর্ক আরো এগিয়ে নিতে তিনি ঢাকার সঙ্গে একত্রে কাজ করতে আগ্রহী।

শুক্রবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আজ সকালে এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হ্যাস ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন, তিনি আশা করছেন নতুন দায়িত্ব গ্রহণের জন্য মার্চের প্রথম দিকে ঢাকায় আসবেন।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম ও মিশনের অন্যান্য কর্মকর্তা নতুন দূতকে স্বাগত জানান।

আলোচনাকালে দুই রাষ্ট্রদূত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা বাংলাদেশ-মার্কিন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনে উভয় পক্ষের বৃহত্তর সম্পৃক্ততা এবং পারস্পরিক লাভজনক কর্মসূচি ও পদক্ষেপ গ্রহনের ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে রাষ্ট্রদূত হ্যাস দূতাবাস প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রদূত হ্যাস রাষ্ট্রদূত আর্ল আর মিলারের উত্তরসূরি।

English Dainikbiswa

পড়ুণ দৈনিক বিশ্ব

শুধু ইউক্রেন-রাশিয়া নয় , বিশ্বজুড়েই বিরাজ করছে চরম উত্তেজনা

পুনরায় প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

//আন্তর্জাতিক অনলাইন নিউজ//

আবার নিয়মিত জনসমাবেশ করছেন ডোনাল্ড ট্রাম্প৷ সেই আগের মতোই হিলারি ক্লিন্টনের সমালোচনা করছেন ৷ মার্কিন জনগণকে নানান আশ্বাসও দিচ্ছেন আগের মতো৷

সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের কর্মকাণ্ডে আবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার উজ্বল সম্ভাবনা দেখছেন অনেকে৷ বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এসবই ট্রাম্পের নির্বাচনে অংশ নেয়ার জন্য মাঠ গোছানোর চেষ্টা৷ সেই চেষ্টায় তার সাফল্য, এমনকি নির্বাচনে অংশ নিলে তার আবার প্রেসিডেন্ট হবার সম্ভাবনাও দেখছেন অনেকে৷

২০২০-এর নির্বাচনের পর যেমনটি বলেছিলেন, সম্প্রতি টেক্সাসের এক জনসভায় সেই নির্বাচন নিয়ে একই কথা বলেছেন ডনাল্ড ট্রাম্প৷ বলেছেন, ভোটারদের সঙ্গে ধোঁকাবাজি করে জেতানো হয়েছে জো বাইডেনকে৷ ট্রাম্পের সোজা কথা, ‘‘২০২০-এর নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছিল এবং সে-কথা সবাই জানে৷’’

তবে চারটি রাজ্যের ফলাফল বাতিলের দাবি জানিয়ে যে মামলা করা হয়েছিল তা খারিজ করে দিয়েছে সুপ্রিমকোর্ট৷ সাম্প্রতিক সভাগুলোতে ট্রাম্প আদালতের সেই সিদ্ধান্তের দৃশ্যত কোনো গুরুত্বই দিচ্ছেন না৷ বরং কঠোর সমালোচনা করছেন প্রতিপক্ষের, দিচ্ছেন আবার ক্ষমতায় এলে দারুণ কিছু করে দেখানোর আশ্বাস৷

রাজনৈতিক সংবাদের ওয়েবসাইট দ্য হিল-এর ক্যাম্পেইন এডিটর ব্র্যান্ডন কনরাডিস অবশ্য ট্রাম্পের এমন কর্মকাণ্ডে মোটেই বিস্মিত নন৷ তার মতে, ‘‘তিনি (ট্রাম্প) সবসময় যা করে এসেছেন এখনো তা-ই করছেন- সমর্থকগোষ্ঠীকে চাঙা করতে চাইছেন আর ‘লাল মাংস’ ছুঁড়ে দিচ্ছেন তাদের দিকে৷’’

ব্র্যান্ডন কনরাডিসের ভাষায় ‘লাল মাংস ছুঁড়ে দেয়া’, অর্থাৎ সমর্থকদের সবচেয়ে বড় আশ্বাসটি ট্রাম্প দিয়েছেন ক্যাপিটল হিলে হামলাকারীদের বিষয়ে৷ ওয়াশিংটন ডিসিতে ঘটে যাওয়া ২০২১ সালের ৬ ডিসেম্বরের সেই ঘটনায় পাঁচজন মারা যান৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ৭০০ জনেরর বেশি মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে৷

গত সপ্তাহে কনরোতে অনুষ্ঠিত এক সভায় ট্রাম্প বলেছেন, ‘‘আমি যদি আবার (নির্বাচনে) অংশ নিই এবং জিতি, তাহলে জানুয়ার ৬-এর ঘটনার সব ব্যক্তির সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করবো৷এমনকি যদি ক্ষমা করার প্রয়োজন হয়, তা-ও করবো আমরা, কারণ, তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা ভারি অন্যায়৷’’

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভা

যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দেবেনা – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

//অনলাইন নিউজ//

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আর বাড়াবার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দেবে না। অন্য কোথাও এর প্রভাব পড়বে না। গত ১০ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের দিক থেকে আমরা যে সাড়া পেয়েছি তাতে আর নিষেধাজ্ঞার কোনো আশঙ্কা দেখি না।

প্রতিমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র যখন র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তখন থেকেই আমরা এ বিষয়ে কাজ করছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ট্রেজারি বিভাগের কাছে চিঠি দিয়ে কারণ জানতে চেয়েছি। তারা আমাদের চিঠির উত্তর দেবে। যুক্তরাষ্ট্রের মতো বন্ধু দেশের কাছে প্রত্যাশা করতেই পারি, তারা এর বিস্তারিত কারণ আমাদের জানাবে। এজন্য আমরা তাদের অনুরোধ করেছি।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এক প্রশ্নের উত্তরে শাহরিয়ার আলম বলেন, মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে কেউ কেউ সস্তা রাজনীতি করতে চাইছেন। বিএনপি নেতা মির্জা ফখরুল বলছেন, ‘এবার জাতিসংঘ নিষেধাজ্ঞা দেবে’। কেউ বলছেন- ‘ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা দেবে’। এভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিষেধাজ্ঞা আর বাড়াবে না বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। রাষ্ট্রদূত জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের একজন সদস্য, যিনি নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন, সেটা তার ব্যক্তিগত মতামত। শাহরিয়ার আলম বলেন, আওয়ামী লীগ মনে করে না, টিপিক্যাল লবিস্টের প্রয়োজন আছে। বিএনপির মতো লুকিয়ে কিছু করব না। জনগণের কাছে সম্পূর্ণ জবাবদিহিতা থাকবে। গোপন এজেন্ডা থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, গত বছরের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। পৃথকভাবে এই নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর।

এই নিষেধাজ্ঞার পর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে র‍্যাবকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়ের ল্যাকোঁয়ারকে চিঠি দেয় আন্তর্জাতিক ১২টি মানবাধিকার সংস্থা।

র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বাংলাদেশ অসন্তোষ জানিয়েছে। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারকে গত ১১ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ঢাকার অসন্তোষের কথা জানানো হয়।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠিও দিয়েছেন ড. মোমেন। এর এক সপ্তাহের মধ্যেই পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে ফোন করে এ বিষয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

English Dainikbiswa

পড়ুল দৈনিক বিশ্ব

চাঁদপুরের মতলবে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ: নিহত ৪

ইউরোপে আরো ২০০০ সেনা পাঠাচ্ছে আমেরিকা

//আন্তর্জাতিক অনলাইন নিউজ//

জার্মানি এবং পোল্যান্ডে নতুন সেনা পাঠাচ্ছে অ্যামেরিকা। কিছু সেনা পাঠানো হচ্ছে রোমানিয়ায়। রাশিয়া এই পদক্ষেপের সমালোচনা করেছে।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পেন্টাগনের একটি অর্ডারে সই করেছেন। অর্ডারে বলা হয়েছে, দুই-একদিনের মধ্যেই ইউরোপে আরো দুইহাজার মার্কিন সেনা পাঠানো হবে। এর মধ্যে ৩০০ সেনা থাকবে জার্মানিতে মার্কিন ঘাঁটিতে। এক হাজার ৭০০ সেনাকে পাঠানো হচ্ছে পোল্যান্ডে। আর জার্মানিতে আগেই অবস্থানরত এক হাজার সেনাকে পাঠানো হচ্ছে রোমানিয়ায়। রাশিয়া-ইউক্রেন পরিস্থিতির দিকে নজর রেখেই এই পদক্ষেপ বলে হোয়াইট হাউস জানিয়েছে। তবে কোনো সেনাই সরাসরি ইউক্রেনে পাঠানো হবে না বলে স্পষ্ট করেছে হোয়াইট হাউস।

ঘটনার সূত্রপাত একটি স্প্যানিশ খবরের কাগজের এক্সক্লুসিভকে কেন্দ্র করে। মার্কিন প্রশাসনের একটি তথ্য সেখানে প্রকাশিত হয়। যাতে বলা হয়, ব্যাক চ্যানেলে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে চায় অ্যামেরিকা। ইউক্রেন সংকট ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতেই এই আলোচনা জরুরি বলে সেখানে বলা হয়। পূর্ব ইউরোপে মিসাইল প্রতিস্থাপন এবং সেনা মোতায়েন নিয়ে আলোচনা জরুরি বলে সেখানে বলা হয়। এ বিষয়ে অ্যামেরিকা এবং রাশিয়ার মধ্যে পুরনো চুক্তিও আছে।

ইউরোপে আরো ২০০০ সেনা পাঠাচ্ছে আমেরিকা
পূর্ব ইউক্রেনের বিভাজন রেখায় বাড়ছে উত্তেজনা

এই খবর ফাঁস হওয়ার কিছুক্ষণের মধ্যেই বাইডেন পেন্টাগনের অর্ডারে সই করেন। হোয়াইট হাউস জানিয়ে দেয়, দুই হাজার সেনা ইউরোপে পাঠানো হচ্ছে।

অ্যামেরিকা অবশ্য জানিয়েছে, ইউরোপের একাধিক মার্কিন বেসে সব মিলিয়ে ৬০ হাজার অ্যামেরিকার সেনা মোতায়েন আছে। বর্তমান পরিস্থিতির অনেক আগে থেকেই তারা সেখানে আছে। যে কোনো সময় ইউরোপের সমস্যায় সেই সেনাকে ব্যবহার করা সম্ভব। তবে নতুন সেনা পাঠানো হয়েছে রাশিয়ার  সম্বাব্য আগ্রাসনের কারণেই। রোমানিয়া এবং পোল্যান্ড দুই দেশই অ্যামেরিকার এই পদক্ষেপকে সমর্থন করেছে। অ্যামেরিকাকে ধন্যবাদও জানিয়েছে।

মস্কোর আপত্তি

অ্যামেরিকার এই পদক্ষেপের পরেই মস্কো বিবৃতি দিয়ে এর প্রতিবাদ করেছে। ক্রেমলিনের বক্তব্য, ইউরোপে সেনা পাঠিয়ে অ্যামেরিকা আলোচনার পরিস্থিতি নষ্ট করছে। উত্তেজনা বাড়ছে। এটা কখনোই অভিপ্রেত নয়। এর আগেই মস্কো জানিয়েছিল, ন্যাটো এবং অ্যামেরিকা যে চিঠি পাঠিয়েছে সেখানে রাশিয়ার স্বার্থের দিকটি দেখা হয়নি। রাশিয়া এর উত্তর দেবে। অন্যদিকে বুধবার অ্যআমেরিকার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

পড়ুল দৈনিক বিশ্ব

নায়ক রিয়াজের শশুড় কেন আত্মহত্যা করলেন দেখুন ভিডিও

English Dainikbiswa

 

জাস্টিন ট্রুডো: কানাডায় ‘ফ্রিডম কনভয়’ নামে ট্রাক চালকদের বিক্ষোভের মুখে রাজধানী ছেড়েছেন দেশের প্রধানমন্ত্রী

কানাডার রাজধানী অটোয়া দ্বিতীয় দিনের মতো ট্রাক চালকদের অবরোধের মুখে অচল হয়ে আছে। টিকা না নেয়া ট্রাক চালকরা যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর তাদের কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করার বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু হয়েছিল।

কিন্তু টিকা এবং লকডাউন বিরোধী আরো হাজার হাজার মানুষও এই বিক্ষোভে যোগ দিয়েছে।

এই বিক্ষোভের মুখে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তাঁর পরিবার শনিবারই রাজধানী ছেড়ে অজানা স্থানে চলে যান।

কানাডার ট্রাক চালকরা তাদের এই বিক্ষোভের নাম দিয়েছে ‘ফ্রিডম কনভয়।’ সরকারি বিধিনিষেধের প্রতিবাদ জানাতে তারা কানাডার নানা প্রান্ত থেকে তাদের ট্রাক বহর নিয়ে রাজধানী অটোয়ার দিকে রওনা দিয়েছিল।

অটোয়ায় বিক্ষোভের সময় নাৎসিদের ব্যবহৃত প্রতীক ‘স্বস্তিকা’ পতাকা ওড়ানোর ঘটনা এবং একজন অনামা সৈনিকের কবরের উপর এক নারীর নাচের দৃশ্যের ভিডিও ফুটেজ তদন্ত করে দেখছে পুলিশ। অটোয়ার পুলিশ বলছে, রাজধানীতে বেশ কিছু স্মারক স্তম্ভকে অবমাননার কয়েকটি ঘটনা তারা তদন্ত করছে।

জাস্টিন ট্রুডো: কানাডায় ‘ফ্রিডম কনভয়’ নামে ট্রাক চালকদের বিক্ষোভের মুখে রাজধানী ছেড়েছেন দেশের প্রধানমন্ত্রী
শত শত ট্রাক চালক দেশের নানা প্রান্ত থেকে এই ‘ফ্রিডম কনভয়ে’ যোগ দেন।

এছাড়া পুলিশ, নগরীর কর্মকর্তা এবং অন্য কিছু মানুষকে হুমকি ও হয়রানি এবং নগরীর যানবাহন ভাংচুরের কিছু অভিযোগও তারা পেয়েছে।

কানাডার প্রতিরক্ষা মন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, এসব ঘটনা কেবল ‘নিন্দনীয়’ বললে কম বলা হবে।

ট্রাক চালকরা অটোয়ায় কানাডার পার্লামেন্ট ভবনের চারপাশের রাস্তা অবরোধ করে রেখেছে।

অটোয়ার মেয়র জিম ওয়াটসন বলেছেন, কিছু বিক্ষোভকারী দুঃস্থদের জন্য পরিচালিত এক স্যুপ কিচেনে গিয়ে সেখানকার কর্মীদের হয়রানি করেছেন। এই বিক্ষোভকারীরা সেখানে বিনামূল্য খাবারে দাবি জানাচ্ছিলেন।

এর আগে অটোয়ার কিছু রেস্টুরেন্টে বিক্ষোভকারীদের ঢুকতে দেয়া হয়নি, কারণ তারা মাস্ক পরার নির্দেশনা মানতে অস্বীকৃতি জানাচ্ছিলেন।

কানাডার যে প্রায় এক লাখ ২০ হাজার ট্রাক চালক সীমান্তের এপারে-ওপারে চলাচল করেন, তাদের প্রায় ৯০ শতাংশই করোনাভাইরাসের টিকা নিয়েছেন। কানাডার প্রাপ্তবয়স্কদের মধ্যেও টিকা নেয়ার হার এরকমই।

কিন্তু সরকারের একটি সিদ্ধান্ত তাদের বেশ ক্ষুব্ধ করে। টিকা না-নেয়া যে ট্রাক-চালকরা যুক্তরাষ্ট্র থেকে স্থল সীমান্ত পেরিয়ে কানাডায় ঢুকবে, তাদের জন্য কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করা হয়।

ট্রাক চালকরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। এর প্রতিবাদে তারা ‘ফ্রিডম কনভয়’ নামে এক বিক্ষোভের ডাক দেয়। হাজার হাজার ট্রাক চালককে তাদের ট্রাক নিয়ে রাজধানীর দিকে রওনা দিতে বলা হয়।

গত সপ্তাহে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক সংবাদ সম্মেলনে টিকা-বিরোধী বিক্ষোভকারীদের খুবই ‘ক্ষুদ্র সংখ্যালঘু এক গোষ্ঠী’ বলে বর্ণনা করেছিলেন। সূদ্র: বিবিসি বাংলা।

//অনলাইন নিউজ//

পড়ুল দৈনিক বিশ্ব

ব‌রিশালে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল সাবেক স্বাস্থ্য কর্মকর্তার

ভিনগ্রহের মানুষ ইলন মাস্কের স্যাটেলাইট ফোন ‘‘ পাই ’’

মার্কিন প্রযুক্তিখাতের অন্যতম উদ্যোক্তা ইলন মাস্ক। বলা হয়, তিনি নাকি ভিনগ্রহের মানুষ। বিজ্ঞানমনস্ক এ উদ্যোক্তা মনেপ্রাণে যতটা আত্মবিশ্বাসী, ঠিক ততটাই শক্তিশালী মান নিয়েই বাজারে আনছেন স্মার্টফোন ‘পাই’। ফাইভ-জি প্রযুক্তির স্যাটেলাইট ফোনটি হবে প্রযুক্তিযুগের অন্যতম চমক। দ্য গার্ডিয়ান।

মহাকাশে থাকা ইলন মাস্কের নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি ইন্টারনেট সংযোগ পাবে ‘পাই’। পৃথিবীর ইতিহাসে এটাই হবে প্রথম স্যাটেলাইট মোবাইল ফোন। প্রাথমিকভাবে গুজবের আকারে এ খবর ছড়িয়ে পড়লেও লোকজন বিশ্বাস করতে শুরু করেছেন, ইলন মাস্কের দ্বারাই এ কাজ সম্ভব। কারণ বিশ্বে স্যাটেলাইটের অঘোষিত রাজা টেসলাই। তবে আনুষ্ঠানিকভাবে টেসলার পক্ষ থেকে এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

টেসলার মডেল ‌‘পাই’ সুদর্শন। শোনা যাচ্ছে, শিগগিরই বাজারজাত হতে যাওয়া এ ফোনের সুবিধাগুলো রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো। এর নেটওয়ার্ক সুবিধা স্যাটেলাইট থেকে বলে মঙ্গল গ্রহেও নেটওয়ার্ক পাবে এটি। কথা বলা যাবে নির্বিঘ্নে। বন, পাহাড়, সাগর যেকোনো দুর্গম এলাকায় এটি থাকবে সক্রিয়। স্যাটেলাইটকে পৃথিবীর আবহাওয়া সংক্রান্ত কোনো ঝামেলা পোহাতে হয় না বলে, দিন-রাতের তফাতেও কোনো হেরফের হবে না এ ফোনের যোগাযোগে। এমনকি বাজ পড়লেও নির্বিঘ্নে চলবে এর নেটওয়ার্ক।

নিউরালিংক প্রযুক্তিও ফোনটির সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। নিউরালিংক হচ্ছে মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সংযোগ। অর্থাৎ এ প্রযুক্তি থাকলে অনেক কাজের জন্য শুধু চিন্তা করেই নির্দেশ দেওয়া যাবে। উদাহরণ হিসাবে বলা যায়, কেউ চাইল ইউটিউবে ভিডিও দেখে সময় কাটাবেন। তবে এজন্য হাতে অপারেট করতে হবে না। ইচ্ছা প্রকাশ করলেই ফোনে চলতে থাকবে।

ফোনটির শরীরের ওপর এমন একটি বিশেষ আবরণ আছে যা পরিবেশ বদলের সঙ্গে সঙ্গে মিল রেখে রং পরিবর্তন করবে। চার্জ হবে সূর্যকিরণে। পাই ফোনের পেছনে থাকবে ৪ লেন্সের ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। তারাভরা আকাশের ছবি তোলা যাবে কোনো ধরনের লং এক্সপোজার ছাড়াই। জ্যোতির্বিজ্ঞানমনস্ক কিংবা সৌখিন ফটোগ্রাফারদের জন্য এটি হতে পারে সবচেয়ে প্রিয় বস্তু। এর চার হাজার রেজ্যুলেশনের স্ক্রিনটি হবে সাড়ে ৬ ইঞ্চি। ফোনের স্টোরেজ বা মেমরি হবে ২ টেরাবাইট! মোটামুটি গড়পড়তা বলা যায় দুটো কম্পিউটারের সমান স্মৃতিশক্তি থাকবে ফোনটিতে।

আনুষ্ঠানিকভাবে ফোনটি বাজারজাতের কোনো তথ্য কোম্পানির পক্ষ থেকে না এলেও নেটিজেনদের চর্চায় ভাসছে এখন থেকেই। এর দাম হবে পারে ৮০০ থেকে ১২০০ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৭০ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার টাকা। যদি ফোনটি বাজারে আসে তবে বাজারে প্রচলিত স্মার্টফোনের কপাল পুড়তে প্রভাবক হিসাবে কাজ করবে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

১১ লাখ করোনা আক্রান্ত এক দিনে, বিশ্বে সর্ব্বোচ্চ যুক্তরােষ্ট্রে