রাশিয়া-ইউক্রেন সংঘাত// ইউক্রেন ছাড়তে পারবেন না ১৮-৬০ বছরের পুরুষরা: স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো জানিয়েছেন, রাশিয়া আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেনে কমপক্ষে ৫৭ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছেন।

রাশিয়া-ইউক্রেন সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত কি না তা এখনই বলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সঙ্ঘাত বলেই মনে করা হচ্ছে। একই সঙ্গে ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণ তাজা করল দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি। নতুন নির্দেশিকায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জানালেন, ইউক্রেন ছাড়তে পারবেন না ১৮ থেকে ৬০ বছর বয়সি পুরুষেরা।

নির্দেশিকায় বলা হয়েছে, ‘ইউক্রেনের ১৮ থেকে ৬০ বছর বয়সি পুরুষরা ইউক্রেনের সীমানা ত্যাগ করতে পারবেন না। এই নিয়ম সামরিক আইন বজায় থাকা অবধি কার্যকর থাকবে। আমরা নাগরিকদের এই তথ্য এখন থেকেই মেনে চলার নির্দেশ দিচ্ছি।’

তবে এই পুরুষদের সেনাবাহিনীর কাজে লাগানো হবে কি না তা নিয়ে এখনই কিছু পরিষ্কার করেনি ভোলোদিমির সরকার।

ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো জানিয়েছেন, রাশিয়া আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেনে কমপক্ষে ৫৭ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছেন।

রাশিয়া প্রথম দিনের অভিযান শেষে জানিয়েছিল, ইউক্রেন আক্রমণের প্রথম দিনে তারা সফল। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম দিনেই তারা সব লক্ষ্য ছুঁয়ে ফেলেছে। ইউক্রেনের স্থলভাগে ৮৩টি সামরিক লক্ষ্যকে ধ্বংস করেছে। ইউক্রেন সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে মো়ট ২০৩টি সামরিক আঘাত হেনেছে পুতিনের দেশ।

ইউক্রেন সেনার দাবি, খারকিভের কাছে রাশিয়ার চারটি যুদ্ধ ট্যাঙ্ক ধ্বংস করেছে তারাও। লুহানস্ক অঞ্চলে নিহত হয়েছেন ৫০ জন রুশ সেনা। ছ’টি রুশ যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে ইউক্রেন সেনা। যদিও এই তথ্য অস্বীকার করেছে রাশিয়া।

রাতের অন্ধকার নামার সঙ্গে সঙ্গে হতাহত এবং যুদ্ধের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে নির্দিষ্ট কোনও তথ্য দিতে পারেনি আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলি। কিন্তু শুক্রবারের সকাল থেকেই আবার দু’দেশে সঙ্ঘাত নতুন মাত্রা নেবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: আনন্দবাজার

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

কিয়েভের দরনিতসকি রুশ বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

আজ শোকাবহ পিলখানা ট্র্যাজেডির ১৩ বছর

 

রাশিয়া-ইউক্রেন// প্রথম হামলায় নিহত ১৩৭

//অনলাইন নিউজ//

রাশিয়ার আগ্রাসনের প্রথম দিনে ইউক্রেনে অন্তত ১৩৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় প্রায় তিন শতাধিক লোক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ইউক্রেনে ভারি গোলাবর্ষণ চলেছে। শহরগুলোতে ছিল থমথমে পরিবেশ।

রাশিয়ার হামলায় প্রাণ হারানো এমন সামরিক ও বেসামরিক কর্মীকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বীর হিসেবে আখ্যায়িত করেছেন। খবর মেট্রোর।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার পর ইউক্রেনের কয়েকটি শহরে বিভিন্ন দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, একেবারে নিখুঁত অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের বিমানবাহিনীর ঘাঁটি এবং সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার পাঁচটি বিমান এবং একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। পরবর্তীতে আরও একটি বিমান ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কয়েক পর্বে রাশিয়া হামলা করবে। হামলার সংখ্যা কেমন হবে এবং কত দিন ধরে চলবে আমরা তা জানি না। তবে আমরা ব্যাপক হামলার প্রাথমিক স্তর লক্ষ্য করছি। রাশিয়া কিয়েভ দখল করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন প্রতিরক্ষা বাহিনীর এই কর্মকর্তা আরও বলেন, বুধবার রাত ৯টা ৩০ মিনিটে ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে আক্রমণ শুরু করা হয়। রাশিয়া ইউক্রেনে তিন অঞ্চল দিয়ে এই হামলা করে। এরমধ্যে একটি করা হয়েছে দক্ষিণ থেকে উত্তরে অর্থাৎ ক্রিমিয়া থেকে খেরসনে। এছাড়া আরেকটি আক্রমণ করা হয়েছে উত্তর অঞ্চল থেকে মধ্য ও দক্ষিণ ইউক্রেনে তথা বেলারুশ থেকে কিয়েভে এবং তৃতীয় আক্রমণ করা হয়েছে উত্তরপশ্চিম এবং উত্তরপূর্ব ইউক্রেনে।

ইউক্রেনের বর্তমান সরকারকে হঠিয়ে রাশিয়া তাদের ইচ্ছা মতো চলবে এমন সরকারকে ক্ষমতায় বসাতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রুশ সেনাদের চেরনোবিল পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখলের চেষ্টা

ইউক্রেন থেকে রুশ কূটনীতিকদের সরিয়ে নেয়া শুরু করল কেন…

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেন থেকে সব কূটনীতিকদের সরিয়ে নেয়া শুরু করেছে রাশিয়া। রাশিয়ার বার্তাসংস্থা তাস ও ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে।

বুধবার থেকে কিয়েভে রুশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিদের সরিয়ে নেয়া শুরু হলেও মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইউক্রেনে রুশ কূটনীতিক মিশনের ওপর ‘একাধিক হামলা’র ঘটনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি এটাকে রাশিয়ার কূটনীতিকদের ওপর ‘আগ্রাসী পদক্ষেপ’ বলে বর্ণনা করেন।

কিয়েভে রুশ দূতাবাস সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা তাস বুধবার জানিয়েছে, কূটনীতিকদের ইউক্রেন থেকে সরিয়ে নেয়ার পরিকল্পনা ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান উত্তেজনার মধ্যে কূটনীতিকদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করলো রাশিয়া। অপরদিকে ইউক্রেনও রাশিয়া থেকে তাদের সব নাগরিকদের সরে যেতে বলেছে।

সব মিলিয়ে ইউক্রেনে একটি রক্তক্ষয়ী যুদ্ধের শঙ্কা ক্রমশও প্রকট হচ্ছে।

ইউক্রেন-রাশিয়া// যে কোন সময় আক্রমণ আসন্ন, আবারও যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

//আন্তর্জাতিক ডেস্ক//

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, রাশিয়া যে কোন সময় ইউক্রেন দখল করে নেবে বলে তিনি মনে করেন। বেলারুশে রাশিয়ার সৈন্য মোতায়েন এবং মহড়া অব্যাহত রাখা তাকে উদ্বিগ্ন করে তুলেছে।

তিনি বলেছেন, চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেনের পাশে বেলারুশে তিরিশ হাজার সৈন্য মোতায়েন রাখার ব্যাপারে মস্কোর সিদ্ধান্ত এমন সঙ্কেত দেয়।

ইউক্রেন দখল করে নেবার ব্যাপারে রাশিয়ান সেনা কমান্ডারদের আদেশ দেয়া হয়েছে বলে অজ্ঞাতনামা এক মার্কিন গোয়েন্দার তরফ থেকে তথ্য পাওয়ার পর এমন বক্তব্য দিলেন অ্যান্টনি ব্লিংকেন।

তবে ইউক্রেন বলছেন, আসন্ন হামলা সম্পর্কে এমন বক্তব্য ‘অসমীচীন’। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আলেক্সি রেজনিকভ বলেছেন, কাল অথবা পরশু’র মধ্যেই হামলা হবে এমন কোন লক্ষণ নেই কারণ রাশিয়া এখনো সীমান্তে কোন ‘স্ট্রাইক গ্রুপস’ বা হামলা দল তৈরি করেনি।

ইউক্রেন দখল করে নেয়ার চেষ্টা সম্পর্কিত এসব দাবি অস্বীকার করে আসছে প্রতিবেশী রাশিয়া। অভিযানের আশংকার মধ্যেই বেলারুশ বলেছে রুশ সৈন্যদের সাথে তাদের যে যৌথ সামরিক মহড়া চলছিল, সেটির মেয়াদ বাড়ানোর কারণ ইউক্রেনে পরিস্থিতির অবনতি হচ্ছে।

ইউক্রেন-রাশিয়া// যে কোন সময় আক্রমণ আসন্ন, আবারও যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
বেলারুশ বলছে পূর্ব ইউক্রেনের পরিস্থিতির অবনতি এ মহড়ার মেয়াদ বাড়ানোর একটি কারণ।

ইউক্রেনের পশ্চিমে ডনবাস অঞ্চলে দেশটির সরকারি বাহিনী এবং রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের মধ্যে সাপ্তাহিক ছুটির দিনেও লড়াই অব্যাহত ছিল।

সংবাদ সংস্থা সিএনএনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, “আমরা যা দেখছি তাতে মনে হচ্ছে যে বিষয়টি চরম গুরুতর। আমরা যেকোনো সময় হামলার দ্বারপ্রান্তে রয়েছি।”

“ট্যাংক এবং যুদ্ধবিমান সরে না যাওয়া পর্যন্ত আমরা প্রতিটা মিনিট ব্যবহার করে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে দেখবো অগ্রসর হওয়া থেকে প্রেসিডেন্ট পুতিনকে ক্ষান্ত করা যায় কিনা।”

সিবিসি নিউজ এক প্রতিবেদনে বলছে, আক্রমণের আদেশ পাওয়ার পর রুশ কমান্ডারেরা কিভাবে হামলা চালাবে তার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এই প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনে হামলা শুরু হবে সাইবার আক্রমণ দিয়ে। তারপর স্থল বাহিনী রাজধানী কিয়েভ দখল করে নেয়ার আগে মিসাইল ও বিমান হামলা চালানো হবে।

অজ্ঞাতনামা মার্কিন গোয়েন্দা সিএনএনকে বলেছে, রাশিয়ান সেনাবাহিনীর অন্তত সত্তর শতাংশ এখন ইউক্রেন সীমান্তে অবস্থান করছে। হামলা করা যায় এমন দূরত্বে তারা অবস্থান করছে যা খুবই অস্বাভাবিক।

মার্কিন স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার স্যাটেলাইটে ধারণ করা নতুন ছবি প্রকাশ করেছে। রাশিয়ান গ্যারিসন থেকে ইউক্রেন সীমান্তের কাছে নতুন করে সেনা ও ভারি অস্ত্র মোতায়েন করা হয়েছে বলে তাতে দেখা যাচ্ছে। এতে করে হামলার জন্য রুশ বাহিনী কতটা প্রস্তুত তার ধারণা পাওয়া যায়, এমনটাই দাবি করছে ম্যাক্সার।

অব্যাহত উত্তেজনার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর মধ্যে আবারও ফোনে কথাবার্তা হয়েছে। তাদের মধ্যে পূর্ব ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মি. পুতিন ডনবাস এলাকায় উত্তেজনা বৃদ্ধির জন্য ইউক্রেনের সেনাবাহিনীকে দায়ী করেছেন।

ফ্রান্স বলেছে, দুই নেতা পূর্ব ইউক্রেনে একটি যুদ্ধবিরতি করার জন্য একসাথে কাজ করতে রাজী হয়েছেন।

মি. পুতিন চলমান উত্তেজনার জন্য পাল্টা ইউক্রেনকে দোষারোপ করেছে। তিনি বলেছেন, রাশিয়ার সৈন্য বেলারুশ ছেড়ে যাবে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রেসিডেন্ট ম্যাক্রঁর প্রতি প্রেসিডেন্ট পুতিনের প্রতিশ্রুতি আশাব্যঞ্জক। তবে “ইউক্রেন থেকে সেনা সরিয়ে রাশিয়াকে পিছু হঠার” ব্যাপারে প্রেসিডেন্ট পুতিনকে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।

ইউক্রেন-রাশিয়ার এই চলমান উত্তেজনার সূত্রপাত সেই ২০১৪ সালে যখন ইউক্রেনে রুশ-পন্থী প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা হয়, রাশিয়া সৈন্য পাঠিয়ে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ক্রাইমিয়া দখল করে নেয়। একই সময়ে রাশিয়ার সাহায্যে জাতিগত রুশ বিদ্রোহীরা ইউক্রেনের পূর্বাঞ্চলে বড় একটি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

তখন থেকেই বিদ্রোহীদের সাথে ইউক্রেন সেনাবাহিনীর থেকে থেকে লড়াই চলছে যাতে ১৪ হাজারেরও বেশি লোক মারা গেছে।

দু পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হলেও একে অপরের প্রতি তা ভঙ্গ করার অভিযোগ রয়েছে।  সূত্র: বিবিসি।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাশিয়া ইউক্রেনের কোথায় কখন কিভাবে হামলা চালাবে….

 

রাশিয়া ইউক্রেনের কোথায় কখন কিভাবে হামলা চালাবে….

//অনলাই নিউজ//

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজ সেনা কমান্ডারদের ইউক্রেনে হামলার করার জন্য চূড়ান্ত নির্দেশ দিয়েছেন।  এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।

গণমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, কিভাবে আক্রমণ করা হবে সে বিষয়ে কমান্ডাররা এখন প্রস্তুতি নিচ্ছেন।

সিবিএস নিউজ আরও জানিয়েছে, প্রথমে সাইবার আক্রমণ চালানো হবে। এরপর চালানো হবে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা। সর্বশেষ সীমান্তে অবস্থান নেওয়া সৈন্যরা যুদ্ধে জড়িয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের চেষ্টা চালাবেন।

গণমাধ্যম সিএনএনকে নাম প্রকাশ না করে একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার ৭৫ ভাগ সেনা এখন ইউক্রেন সীমান্তে অবস্থান নিয়েছেন।  প্রতিপক্ষের ওপর হামলা করা যাবে এমন দূরত্বে আছেন তারা। ইউক্রেনের দিকে এমনভাবে রাশিয়ার সেনাদের অবস্থান নেওয়ার বিষয়টি খুবই বিরল।

এদিকে ইউক্রেনকে কখনো ন্যাটোর সদস্য বানানো হবে না যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে এ নিশ্চয়তা চেয়ে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু তারা এ দাবি মানবে না এমন ঘোষণা দেওয়ার পর ইউক্রেনে হামলা করার জন্য সেনাদের সীমান্তে জড়ো করেছেন পুতিন।

রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনকে তিন দিক থেকে ঘিরে রেখেছে।

সূত্র: বিবিসি

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

জটিল বাংলা পরিভাষার বদলে সহজ ভাষা ব্যবহারের পরামর্শ প্রধানমন্ত্রীর

রাশিয়ান বাহিনী প্রতিরোধ মোকাবেলা করতে প্রাণঘাতী ব্যবস্থা নেবে ইউক্রেনে

//আন্তর্জাতিক ডেস্ক//

সম্ভব্য যুদ্ধে যেসব ইউক্রেনীয়দের ‘হত্যা করা হবে কিংবা ক্যাম্পে পাঠানো হবে’ তার তালিকা রাশিয়া ইতোমধ্যে করে ফেলেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘকে এ নিয়ে যুক্তরাষ্ট্র একটি চিঠিও পাঠিয়েছে বলে বার্তা সংস্থা এএফপি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই চিঠির খবর এমন সময় সামনে এলো যখন ইউক্রেন সীমান্তের রুশ সেনা উপস্থিতি নিয়ে আসন্ন যুদ্ধের শঙ্কায় যুক্তরাষ্ট্র ‘গভীরভাবে উদ্বিগ্ন’। ইউক্রেনে সম্ভাব্য ‘মানবাধিকার বিপর্যয়’ সম্পর্কেও বারবার সতর্ক করে আসছে ওয়াশিংটন।

ওই চিঠিতে বলা হয়েছে, আসন্ন যুদ্ধে যেসব ইউক্রেনীয়দের হত্যা করা হবে বা ক্যাম্পে পাঠানো হবে রাশিয়ান বাহিনী তার তালিকা তৈরি করেছে এমন বিশ্বাসযোগ্য তথ্য যুক্তরাষ্ট্রের কাছে আছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটকে সম্বোধন করা চিঠিতে বলা হয়েছে, আমাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে যে রাশিয়ান বাহিনী সম্ভবত শান্তিপূর্ণ বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে কিংবা বেসামরিক জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ মোকাবেলা করতে প্রাণঘাতী ব্যবস্থা নেবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে চলমান সংকট নিরসনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় ‘নীতিগতভাবে’ সম্মত হয়েছেন বলে স্থানীয় সময় গভীর রাতে হোয়াইট হাউসের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বাইডেন-পুতিনের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ২৪ ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বৈঠক শেষেই দুই দেশের শীর্ষ ব্যক্তিদ্বয় সাক্ষাৎ করবেন।

এলিসি প্রাসাদ সোমবার এক বিবৃতিতে জানায়, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ রোববার ফোনে বাইডেন-পুতিন দুজনের সঙ্গেই কথা বলে ওই বৈঠকের প্রস্তাব দিয়েছেন।

ওই বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপের নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতার জন্য সংশ্লিষ্ট পক্ষ আলোচনায় বসবে। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এই আলোচনায় সব পক্ষের মধ্যে সমন্বয় করবেন।

তবে এই আলোচনায় পক্ষ আসলে কারা সেটা বিবৃতিতে স্পষ্ট করা হয়নি।

এর আগে রোববারই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন জানিয়েছিলেন, চলমান সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যেকোনো সময়, যেকোনো শর্তে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছাপ্রকাশ করেছেন।

ব্লিঙ্কেন রোববার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনে একটি টকশোতে বলেছিলেন, যা দেখতে পাচ্ছি তাতে বিষয়টি ভীষণ গুরুতর বলেই ইঙ্গিত দিচ্ছে। আমরা একটি যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি।  তবে ট্রাংক এবং বিমান না সরা পর্যন্ত আমরা কূটনৈতিক উপায়ে প্রেসিডেন্ট পুতিনকে এ ব্যাপারে নিরুৎসাহিত করতে প্রতিটি সুযোগ ও প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে চাই।

ব্লিঙ্কেন এর আগে সিবিএসের ‘ফেস দ্য নেশন’কে বলেছিলেন, বাইডেন স্পষ্ট করে বলেছেন যে যুদ্ধ আটকাতে তিনি যেকোনো সময়, যেকোনো শর্তে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করতে প্রস্তুত।

সাবেক সোভিয়েতভুক্ত ইউক্রেন কয়েক বছর আগে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পেতে আগ্রহের কথা জানায়। এর পর থেকেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা শুরু হয়।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, গত দুই মাস ধরে রাশিয়া-ইউক্রেন সীমান্তে ১ লাখেরও বেশি সেনা মোতায়েন রেখেছে। ইউক্রেনে হামলা করতেই এই সৈন্য সমাবেশ বলেও তাদের অভিযোগ।

মস্কো অবশ্য বারবার বলছে, ইউক্রেনে আগ্রাসন চালানোর কোনো পরিকল্পনা তাদের নেই; ন্যাটোর তৎপরতা থেকে নিজেদের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে তাদের এই প্রয়াস।

তবে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সদস্যরা মস্কোর এই বক্তব্যে আস্থা রাখতে পারছে না।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

‘আমার ভাষা’ নতুন সফটওয়্যার যুক্ত হয়েছে সুপ্রিম কোর্টে

 

ঘূর্ণিঝড় ইউনিসে বিধ্বস্ত ব্রিটেন।। ও-টু’র ছাদ উড়ে গেছে

//আন্তর্জাতিক ডেস্ক//

আবহবিদরা জানাচ্ছেন, সাম্প্রতিক কালে এমন বিধ্বংসী ঝড় ইংল্যান্ডে এই প্রথম। ঝড়ে এ পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর মিলেছে।

প্রবল ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ব্রিটেন। ঝড়ের তাণ্ডবে উড়ে গেল একের পর এক বাড়ির ছাদ। ঘণ্টায় ১৯৫ কিমি বেগে প্রবল হাওয়ার দাপটে ভাঙল গাড়ি, উপড়ে গেল গাছ। ঝড়ে এ পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। আবহবিদরা জানাচ্ছেন, সাম্প্রতিক কালে এমন বিধ্বংসী ঝড় ইংল্যান্ডে এই প্রথম।

শুক্রবার লিভারপুলে ঝড়ের তাণ্ডবে গাড়ি উল্টে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। আয়ারল্যান্ডে গাছ ভেঙে পড়ে ৬০ বছর বয়সি এক বৃদ্ধার উপর। ঘটনাস্থলেই তিনি মারা যান। ঝড়ের বেগে লন্ডনের ও-টু অ্যারেনা স্টেডিয়ামের ছাদ উড়ে গিয়েছে। একের পর এক বাড়ি তছনছ হয়ে গিয়েছে। বিধ্বস্ত পরিবহণ ব্যবস্থাও।

নেটমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে লিভারপুল, কর্নওয়াল, আয়ারল্যান্ড ইত্যাদি জায়গার করুণ ছবি। লন্ডন এবং দক্ষিণ ইংল্যান্ডের একাধিক জায়গায় বিদ্যুৎ পরিষেবা নেই। পরিষেবা সচল রাখা এবং উদ্ধারকাজে কাজ করে চলেছে প্রশাসন। ঝড়ের জন্য একের পর এক বিমান বাতিল করা হয়েছে। লন্ডনের গুরুত্বপূর্ণ বিমান বন্দরগুলিতে সব মিলিয়ে দু’লক্ষ মানুষ আটকে পড়েন।

ঝড়ের গতি এতোটাই তীব্র যে ব্রিটেনের কিছু কিছু এলাকায় রেড অ্যালার্ট

//আন্তর্জাতিক ডেস্ক//

গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এক ঝড় ব্রিটেনে আঘাত হানতে শুরু করেছে। ইউনিসের কবল থেকে বাঁচতে যুক্তরাজ্যের লাখো মানুষকে ঘরের ভেতর থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় সকাল থেকে আঘাত হানতে শুরু করে ইউনিস।

ইউনিসের কারণে অনেক জায়গাতেই ট্রেন ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে শত শত স্কুল। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে কমপক্ষে ৬৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ব্রিটিশ সরকার বলছে, পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

ইউনিসের আঘাতে আয়ারল্যান্ডে ৫৫ হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ঝড়ের গতি এতোটাই তীব্র যে কিছু কিছু এলাকায় সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে যা বিরল এক ঘটনা। এর অর্থ ঝড় ইউনিসের আঘাতে মানুষের প্রাণহানিরও আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, ইংল্যান্ডের দক্ষিণ ও পূর্বাঞ্চল এবং ওয়েলসে এই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইংল্যান্ডে গত এক দশকে চারবার এরকম রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

তারা বলছে, ইউনিসকে বেশ বিপদজনক ও ক্ষতিকর ঝড় বলেই মনে করা হচ্ছে।

আবহাওয়াবিদরা বলছেন, ঝড়ের সময় বাতাসের গতি ঘণ্টায় ১০০ মাইল পর্যন্ত হতে পারে। ইউনিস ঘূর্ণিঝড় না হলেও এর গতি ঘূর্ণিঝড়ের মাত্রায় পৌঁছে যেতে পারে বলে তারা ধারণা করছেন।

দক্ষিণ ইংল্যান্ডের একটি দ্বীপ আইল অব ওয়াইটের একটি স্থানে বাতাসের গতি ইতোমধ্যে ঘণ্টায় ১২২ মাইল ছিল বলে রেকর্ড করা হয়েছে।

উত্তর আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের কোথাও কোথাও তুষারপাতের ব্যাপারেও সতর্ক করে দেওয়া হয়েছে।

ব্রিটেনে এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ঝড়। এর আগে ডাডলি ঝড়ের আঘাতে স্কটল্যান্ড, উত্তর ইংল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে বহু বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে গেছে বহু গাছপালা।

আবহাওয়া অফিস বলছে, শুক্রবারের ঝড় ইউনিস ডাডলির তীব্রতাকেও ছাড়িয়ে যাবে এবং এটি হবে গত তিন দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়।

বিশেষজ্ঞরা বলছেন, ১৯৯০ সালের জানুয়ারি মাসের ঝড়ে যেরকম ক্ষয়ক্ষতি হয়েছিল এবারেও সেরকম হতে পারে। ৩২ বছর আগের ওই ঝড়ে ৪৭ জন নিহত এবং আরো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

ঝড় ইউনিসের তীব্রতা এতো বেশি যে উপকূলীয় এলাকাগুলোর পাশাপাশি রাজধানী লন্ডনেও সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বলা হচ্ছে এই ঝড়ের কম বেশি প্রভাব পড়বে সারা দেশে।

আবহাওয়াবিদরা বলছেন, ঝড়ের তীব্রতা এতো বেশি হবে যে বাড়িঘরের ছাদ উড়ে যেতে পারে, বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বিদ্যুৎ সংযোগ এবং প্রচুর গাছপালাও উপড়ে যেতে পারে। শুধু তাই নয়, বাতাসে বিভিন্ন জিনিস উড়ে গিয়ে সেসব প্রাণহানিরও কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবিসির আবহাওয়াবিদ বেন রিচ বলছেন, ঝড় ইউনিসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়াও, যানবাহন চলাচলে বিশৃঙ্খলা এবং উপকূলীয় এলাকায় বড় ধরনের বন্যা হতে পারে।

দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড এবং দক্ষিণ ওয়েলসের অনেক এলাকায় ইতোমধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে হাজার হাজার বাড়িতে এখন বিদ্যুৎ নেই।

হাইওয়েতে গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে। কোথাও বাতাসের ধাক্কায় কোথাও লরি কাত হয়ে পড়ে গেছে।

ঝড় ইউনিস মোকাবেলার জন্য প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বে কোবরা কমিটি জরুরি বৈঠকে বসেছে। এর পরই প্রধানমন্ত্রী জানিয়েছেন, দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকে।

ওয়েলসে রেল চলাচল বাতিল করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বড় বড় কয়েকটি সেতু এবং বহু ফ্লাইটও বাতিল করা হয়েছে। একারণে সম্ভব হলে যাত্রীদের এসব পরিহার করতে পরামর্শ দেওয়া হয়েছে। শত শত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

খুব বেশি জরুরি না হলে আজকের দিনে কোথাও না যাওয়ারও পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। সমুদ্র উপকূল থেকে লোকজনকে দূরে থাকতেও বলা হয়েছে।

এছাড়াও আবহাওয়া অফিস থেকে যেসব সতর্কতা জারি করা হয়েছে সেগুলো গুরুত্বের সঙ্গে নেওয়ার জন্য জনগণের প্রতি আহবান জানানো হয়েছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

মায়ের সাথে কথা বলাই ছিল মুক্তিপণ না দেয়ায় নিহত মিঠুর শেষ ইচ্ছা

 

ডেল্টাক্রন নামে দেখা দিয়েছে ইংল্যান্ডে, কতটা ভয়াবহ এটা…!

//আন্তর্জাতিক ডেস্ক//

ইংল্যান্ডে এবার করোনা ভাইরাসের হাইব্রিড ভ্যারিয়েন্ট ‘ডেল্টাক্রন’ এর দেখা মিলল। নতুন এ ভ্যারিয়েন্টে ফের চিন্তায় বিশেষজ্ঞেরা।

অর্থাৎ ওমিক্রন ও ডেল্টা দুটি ভ্যারিয়েন্টের মিশ্রণে তৈরি নতুন এ ভ্যারিয়েন্ট ডেল্টাক্রন। খবর ব্লুমবার্গের।

করোনাভাইরাসের ডেল্টা ও ওমিক্রন স্ট্রেইন— দুয়েরই চরিত্র রয়েছে এতে। ব্রিটেনের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (এইচএসএ) জানিয়েছে, দেশের একটি গবেষণাগারে নমুনা পরীক্ষা করতে গিয়ে ধরা পড়েছে এটি। মিউট্যান্ট হাইব্রিডটিকে নজরে রাখার কাজ শুরু হয়ে গেছে।

ডেল্টাক্রনের আবির্ভাব নিয়ে মুখ খুললেও নতুন এই ভ্যারিয়েন্টটি ঠিক কতটা বিপজ্জনক, সে নিয়ে কিছু জানায়নি এইচএসএ।

অর্থাৎ এর সংক্রমণ ক্ষমতা কতটা, মারণ ক্ষমতাইবা কেমন, তা নিয়ে মুখ খোলেনি তারা। এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ঘটিয়েছে ডেল্টা স্ট্রেইন।

এর প্রভাবে আমেরিকা ও ভারতে ব্যাপক মৃত্যু হয়। উল্টো দিকে ওমিক্রন সবচেয়ে বেশি সংক্রামক স্ট্রেইন। এটির সংক্রমণ ক্ষমতা ভয়াবহ হলেও মৃত্যু সংখ্যা কম ছিল।

এদের দুয়ের মিশ্রণে তৈরি হওয়া ভ্যারিয়েন্ট, তাই কপালে ভাঁজ ফেলেছে বিজ্ঞানীদের।

ডেল্টাক্রন ভ্যারিয়েন্ট প্রথম আবিষ্কার হয় সাইপ্রাসে, গত বছরের শেষের দিকে। ‘ইউনিভার্সিটি অব সাইপ্রাস’-এর গবেষক লিয়োনিডস কসট্রিকিস দাবি করেছিলেন, তার দল ২৫টি ডেল্টাক্রন সংক্রমণ চিহ্নিত করেছে।

এ বছর ৭ জানুয়ারি আন্তর্জাতিক তথ্যভাণ্ডার ‘জিআইএসএআইডি’-র কাছে সেই ২৫টি সংক্রমণের জেনেটিক সিকোয়েন্স পাঠান কসট্রিকিস।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের বার্কলে ল্যাবরেটরির গবেষক টমাস পিকক বলেন, স্পষ্ট বোঝা যাচ্ছে, এটি কোনোভাবে মিশে গেছে।

কিন্ত কসট্রিকিসের দাবি, ডেল্টা ও ওমিক্রনের থেকেও বেশি শক্তিশালী ডেল্টাক্রন। ব্রিটেনের এইচএসএ অবশ্য এখনও ডেল্টাক্রন সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

চিরচেনা লুঙ্গি-শার্ট নয় , ফটোশুটে মাম্মিক্কার স্মার্ট লুক (ভিডিও)

তিনটি মিথ্যার কারণে রাশিয়া ইউক্রেনে হামলা করবে: যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

//আন্তর্জাতিক ডেস্ক//

রাশিয়া  ইউক্রেনে হামলা করার জন্য বাহানা খুঁজছে বলে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার  হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা ডনবাসে গণহত্যা, গণকবর পাওয়া ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের দাবি করেছে রাশিয়া।

জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠক শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরিই বলেছিলেন, ডনবাসে গণহত্যা চলছে।

আর এই দাবিগুলোর ওপর ভিত্তি করে রাশিয়া ইউক্রেনে হামলা করতে পারে বলে  হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বুধবার সাংবাদিকদের বলেন, গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার কর্মকর্তা ও গণমাধ্যমগুলো গল্প বানাচ্ছে। এগুলোর একটিকে ভিত্তি বানিয়ে ইউক্রেনে হামলা করবে রাশিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে ডনবাসে গণহত্যা, গণকবর ও ডনবাসের নাগরিকদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন।

নেড প্রাইস জানিয়েছেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

তাছাড়া হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকিও দাবি করেছেন রাশিয়ার এসব অভিযোগ নিছকই অজুহাত।

জেন সাকি এ ব্যাপারে বলেন, আমরা এমন পরিস্থিতিতে আছি রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে হামলা করবে।  আর তারা এটি করবে ভিত্তিহীন অজুহাতের মাধ্যমে।

সূত্র: রয়টার্স, ফ্রান্স ২৪

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

হাইমচরে সেনাবা‌হিনীর তত্ত্ববধা‌য়নে চরাঞ্চলে ৬৭০টি ঘর হস্তান্ত‌র