জার্মানি রাশিয়ার ‘নর্ড স্টিম-২’ গ্যাস লাইন এর অনুমোদন বন্ধের ঘোষণা

//আন্তর্জাতিক ডেস্ক//

জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ রাশিয়ার বিতর্কিত গ্যাস পাইপলাইন ‘নর্ড স্টিম-২’ এর অনুমোদন বন্ধের ঘোষণা দিয়েছেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, ইউক্রেনের বিচ্ছিন্ন দুটি অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় জার্মান সরকার এই সিদ্ধান্ত নিল।

জার্মান চ্যান্সেলরের ঘোষণার অর্থ—  ইউরোপে গ্যাস রপ্তানিতে রাশিয়া যে পাইপলাইন বসিয়েছে, সেই নর্ড স্ট্রিম ২ পাইপলাইন চালু হবে না।

মঙ্গলবার বালির্নে আইরিশ প্রধানমন্ত্রী মিশেল মার্টিনের সঙ্গে আলোচনার একপর্যায়ে  জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ রাশিয়ার তৈরি এবং রাশিয়া থেকে আসা  গ্যাসলাইন নর্ড স্ট্রিম-২ এর স্বীকৃতি বন্ধ ঘোষণা করেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, এই নর্ড স্ট্রিমের কারণে জ্বালানির জন্য রাশিয়ার ওপর ইউরোপীয়ানদের নির্ভরতা বেড়েছে। এ কারণে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে এটা বিবাদের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ বলেন,  ইউক্রেনের সর্বশেষ ঘটনা পরিমাপের সঙ্গে আমাদেরকে নর্ড স্টিম-২ মূল্যায়ন করতে হবে। টেকনোক্র্যাটিক মনে হলেও নর্ড স্ট্রিম-২ এর স্বীকৃতি বন্ধ করা গুরুত্বপূর্ণ  প্রশাসনিক পদক্ষেপ। প্রক্রিয়া অনুমোদন বা স্বীকৃতি দেওয়ার পূর্বে এই পাইপলাইন চালু হবে না।

রাশিয়া ইউক্রেনের কোথায় কখন কিভাবে হামলা চালাবে….

//অনলাই নিউজ//

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজ সেনা কমান্ডারদের ইউক্রেনে হামলার করার জন্য চূড়ান্ত নির্দেশ দিয়েছেন।  এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।

গণমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, কিভাবে আক্রমণ করা হবে সে বিষয়ে কমান্ডাররা এখন প্রস্তুতি নিচ্ছেন।

সিবিএস নিউজ আরও জানিয়েছে, প্রথমে সাইবার আক্রমণ চালানো হবে। এরপর চালানো হবে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা। সর্বশেষ সীমান্তে অবস্থান নেওয়া সৈন্যরা যুদ্ধে জড়িয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের চেষ্টা চালাবেন।

গণমাধ্যম সিএনএনকে নাম প্রকাশ না করে একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার ৭৫ ভাগ সেনা এখন ইউক্রেন সীমান্তে অবস্থান নিয়েছেন।  প্রতিপক্ষের ওপর হামলা করা যাবে এমন দূরত্বে আছেন তারা। ইউক্রেনের দিকে এমনভাবে রাশিয়ার সেনাদের অবস্থান নেওয়ার বিষয়টি খুবই বিরল।

এদিকে ইউক্রেনকে কখনো ন্যাটোর সদস্য বানানো হবে না যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে এ নিশ্চয়তা চেয়ে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু তারা এ দাবি মানবে না এমন ঘোষণা দেওয়ার পর ইউক্রেনে হামলা করার জন্য সেনাদের সীমান্তে জড়ো করেছেন পুতিন।

রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনকে তিন দিক থেকে ঘিরে রেখেছে।

সূত্র: বিবিসি

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

জটিল বাংলা পরিভাষার বদলে সহজ ভাষা ব্যবহারের পরামর্শ প্রধানমন্ত্রীর

দোরাইস্বামী জানিয়েছেন বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভারত হস্তক্ষেপ করবে না বলে

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী জানিয়েছেন বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারত সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না ।

শনিবার বিকালে চট্টগ্রামের ফটিকছড়িতে এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।  তারা তাদের নির্বাচনসহ অভ্যন্তরীণ বিষয় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে ভারত সরকারের হস্তক্ষেপ করার কিছুই নেই।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দোরাইস্বামী বলেন, ফটিকছড়ি-রামগড় সীমান্তবর্তী স্থলবন্দর চালু হলে দুদেশের অর্থনীতির পরিসর আরও ব্যাপক উন্নতি হবে। সাবরুম রেলওয়ে স্টেশনসহ সড়ক যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত তৈরি হবে। ফটিকছড়ির ওপর দিয়েই মূলত এই ট্রানজিট। এতে ফটিকছড়ির উন্নয়নও সাধিত হবে।

ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফে সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর ১০৩তম খোশরোজ শরিফ উপলক্ষে রওজায় গিলাফ হস্তান্তর করেন তিনি।

এ সময় ভারতীয় হাইকমিশনার আরও বলেন, ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট। বাংলাদেশের প্রজাতন্ত্র দিবসের ৫০ বছরপূর্তি উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর দরগাহ শরিফে গিলাফ হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর সঙ্গেও আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে তার বাবা সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর খোশরোজ শরিফে ভারত সরকারের পক্ষ থেকে তার মাজার শরিফে এই গিলাফ চড়ানো।

বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর আমন্ত্রণে সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর ১০৩তম খোশরোজ শরিফ উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে শফিউল বশর মাইজভাণ্ডারীর রওজা শরিফে গিলাফ চড়ান দোরাইস্বামী। এর আগে তিনি এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীর সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, সিনিয়র ভাইস-চেয়ারম্যান সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারী, সৈয়দ মুহিবুল বশর মাইজভাণ্ডারী, সৈয়দ আমিনুল বশর মাইজভাণ্ডারী, মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ইউএনও মো. মহিনুল হাসান প্রমুখ।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

জগন্নাথপুরে ফার্মেসিতে পাওয়া পারভিনের খন্ডিত দেহের রহস্য উদ্ঘাটন

 

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ হবে নাকি হবেনা কি বললেন পুতিন

//আন্তর্জাতিক ডেস্ক//

যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলো কয়েকদিন ধরে অব্যাহতভাবে সতর্কতা দিয়ে যাচ্ছে যে কোনো সময় ইউক্রেনে  আক্রমণ করবে রাশিয়ার সেনারা।

তারা দাবি করছে যুদ্ধ করার যেসব প্রস্তুতি প্রয়োজন তার সবই সম্পন্ন করেছে রাশিয়া। এখন শুধু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংকেতের অপেক্ষায় আছে তারা।

মঙ্গলবার ক্রিমলিনে জার্মান চ্যান্সেলরের সঙ্গে  বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে আসেন পুতিন। সেখানে যুদ্ধ করার বিষয়ে সরাসরি উত্তর দেন তিনি।

যুদ্ধ করার বিষয়ে পুতিন বলেন, আমরা কি যুদ্ধ চাই না কি চাই না? অবশ্যই না। আর শুধুমাত্র এ কারণেই আমরা আলোচনার বিষয়টিকে প্রাধান্য দিয়েছি।

তিনি সংবাদ সম্মেলনে আরও জানিয়েছেন, ইউক্রেন সীমান্ত থেকে কিছু সৈন্য সরিয়ে নেওয়ার  সিদ্ধান্তও নেওয়া হয়েছে আলোচনার পথ বড় করার জন্য।

তবে পুতিন যুদ্ধ করতে চান না জানালেও আবার যুদ্ধ করার বিষয়ে আকার ইঙ্গিত দিয়েছেন।

সংবাদ সম্মেলনে পুতিন দাবি করেছেন, পূর্ব ইউক্রেনের ডনবাসে রাশিয়ার বিচ্ছিন্নতাবাদীদের ওপর গণহত্যা চালানো হচ্ছে। তিনি দ্রুত এটি বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়টিই দাবি করা হচ্ছে,  ডনবাস বা লুহানস্ককে গণহত্যা হচ্ছে এরকম দাবি করে রাশিয়া ইউক্রেনের ওপর হামলা করবে।

সূত্র: আল জাজিরা

 

ইউক্রেন// পরিস্থিতি খুবই বিপজ্জনক, আমরা সবাই খাদের কিনারায়- বরিস জনসন

//আন্তর্জাতিক ডেস্ক//

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে হামলা করে, তবে সেটি হবে একটি বিধ্বংসী ভুল। তাই সমস্যা যাই হোক- কূটনৈতিক সংলাপ ও প্রক্রিয়ার মাধ্যমে তার সমাধান হতে পারে এবং আমরা সবাই এই সংলাপে যুক্ত হতে চাই। খবর বিবিসির।

সোমবার স্কটল্যান্ডে সফরে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পরিস্থিতি আসলে খুবই, খুবই বিপজ্জনক ও গুরুতর। আমরা সবাই একদম খাদের কিনারায় দাঁড়িয়ে আছি এবং আমি মনে করি, এই ইস্যুতে এখনও পুতিনের পিছু হটার সময় আছে।’

১৯৪৯ সালে গঠিত ন্যাটোকে রাশিয়া বরাবরই পাশ্চাত্য শক্তিসমূহের আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে মনে করে; এবং ঐতিহাসিকভাবেই বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া পাশ্চাত্য আধিপিত্যবাদের বিরোধী।

সাবেক সোভিয়েত ইউনিয়নের অঙ্গরাজ্য ও রাশিয়ার প্রতিবেশীরাষ্ট্র ইউক্রেন কয়েক বছর আগে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করার পর থেকেই উত্তেজনা শুরু হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করার পর আরও বেড়েছে এই উত্তেজনা।

গত দুই মাসেরও বেশি সময় ধরে ইউক্রেন-রাশিয়া সীমান্তে প্রায় ১ লাখ রুশ সেনা মোতায়েন রেখেছে রাশিয়া। সীমান্তের পাশাপাশি ২০১৫ সালে ইউক্রেনের কাছে থেকে দখল নেওয়া দ্বীপ ক্রিমিয়াতেও সম্প্রতি বাড়ানো হয়েছে সেনা উপস্থিতি; এছাড়া গত সপ্তাহে কৃষ্ণ সাগরে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া।

ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে জানিয়েছেন, ইউক্রেন ন্যাটোর সদস্যপদ লাভ করবে না— রাশিয়া কেবল এই নিশ্চয়তা চায়। কিন্তু ৩০ দেশের সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেন প্রশ্নে ছাড় দিতে জোট একেবারেই প্রস্তুত নয়।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ইউক্রেন থেকে মানুষের ঢল যেতে পারে পাশের দেশগুলোতে

এ যুগেও জিন রাস্তা বানায় -স্থানীয় ও প্রশাসন কি বলছে….!!!

৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে চায় ইউক্রেন

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে চায় ইউক্রেন। ইতিবাচক সিদ্ধান্ত নিতে এবং সীমান্তে সেনা মোতায়েন বিষয়ে জানাতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা।

রোববার রাতে এ আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। খবর- বিবিসি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সীমান্তে সেনা মোতায়েন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চাওয়া হলেও তা উপেক্ষা করেছে রাশিয়া। ফলে রাশিয়ার পরিকল্পনার বিষয়ে স্বচ্ছ ধারণা পেতে পরবর্তী পদক্ষেপ হিসেবে ৪৮ ঘণ্টার মধ্যে বৈঠকে বসার অনুরোধ জানানো হয়েছে।

দিমিত্র কুলেবা জানান, ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার (ওএসসিই) সদস্যরা নিরাপত্তা ইস্যুতে ভিয়েনা চুক্তিতে সই করেছে। ওই সংস্থার সদস্য রাশিয়াও। সে জন্য ভিয়েনা চুক্তি অনুসারে ইউক্রেন শুক্রবার রাশিয়ার কাছে সীমান্তে সেনা মোতায়েন বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করেছে।

তিনি আরও বলেন, ‘রাশিয়া যদি ওএসসিই এলাকায় নিরাপত্তা বিষয়টিকে গুরুত্ব দিয়ে থাকে, তা হলে তাদের অবশ্যই উত্তেজনা নিরসনে সামরিক স্বচ্ছতার প্রতিশ্রুতি পূরণ করতে হবে এবং সবার নিরাপত্তা জোরদার করতে হবে।’

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করে কার্যত দেশটির তিন দিক দিয়ে ঘিরে ফেলেছে রাশিয়া। স্যাটেলাইটের চিত্রে দেখা গেছে, এরই মধ্যে ইউক্রেনের তিন দিকে অর্থাৎ বেলারুশ, ক্রিমিয়া ও পশ্চিম রাশিয়ায় ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে মস্কো। তবে দেশটিতে হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে আসছে রাশিয়া।

প্রতিবেদনে বলা হয়, ইউরোপ ও পশ্চিমা দেশগুলো বলছে, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে। যে কোনো মুহূর্তে রাশিয়া দেশটিতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ১২টিরও বেশি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ তাদের দূতাবাসকর্মীদেরও সরিয়ে নিয়েছে।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘ভীতি’ ছড়ানোর সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে, এমন কোনো প্রমাণ নেই।

English Dainikbiswa

পড়ুণ দৈনিক বিশ্ব

পিরোজপুর শহরে রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড,  কোটি টাকার ক্ষতি

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরো এগিয়ে নিতে আগ্রহী যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত পিটার ডি হ্যাস বলেছেন, দুই দেশের সম্পর্ক আরো এগিয়ে নিতে তিনি ঢাকার সঙ্গে একত্রে কাজ করতে আগ্রহী।

শুক্রবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আজ সকালে এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হ্যাস ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন, তিনি আশা করছেন নতুন দায়িত্ব গ্রহণের জন্য মার্চের প্রথম দিকে ঢাকায় আসবেন।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম ও মিশনের অন্যান্য কর্মকর্তা নতুন দূতকে স্বাগত জানান।

আলোচনাকালে দুই রাষ্ট্রদূত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা বাংলাদেশ-মার্কিন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনে উভয় পক্ষের বৃহত্তর সম্পৃক্ততা এবং পারস্পরিক লাভজনক কর্মসূচি ও পদক্ষেপ গ্রহনের ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে রাষ্ট্রদূত হ্যাস দূতাবাস প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রদূত হ্যাস রাষ্ট্রদূত আর্ল আর মিলারের উত্তরসূরি।

English Dainikbiswa

পড়ুণ দৈনিক বিশ্ব

শুধু ইউক্রেন-রাশিয়া নয় , বিশ্বজুড়েই বিরাজ করছে চরম উত্তেজনা

যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দেবেনা – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

//অনলাইন নিউজ//

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আর বাড়াবার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দেবে না। অন্য কোথাও এর প্রভাব পড়বে না। গত ১০ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের দিক থেকে আমরা যে সাড়া পেয়েছি তাতে আর নিষেধাজ্ঞার কোনো আশঙ্কা দেখি না।

প্রতিমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র যখন র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তখন থেকেই আমরা এ বিষয়ে কাজ করছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ট্রেজারি বিভাগের কাছে চিঠি দিয়ে কারণ জানতে চেয়েছি। তারা আমাদের চিঠির উত্তর দেবে। যুক্তরাষ্ট্রের মতো বন্ধু দেশের কাছে প্রত্যাশা করতেই পারি, তারা এর বিস্তারিত কারণ আমাদের জানাবে। এজন্য আমরা তাদের অনুরোধ করেছি।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এক প্রশ্নের উত্তরে শাহরিয়ার আলম বলেন, মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে কেউ কেউ সস্তা রাজনীতি করতে চাইছেন। বিএনপি নেতা মির্জা ফখরুল বলছেন, ‘এবার জাতিসংঘ নিষেধাজ্ঞা দেবে’। কেউ বলছেন- ‘ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা দেবে’। এভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিষেধাজ্ঞা আর বাড়াবে না বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। রাষ্ট্রদূত জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের একজন সদস্য, যিনি নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন, সেটা তার ব্যক্তিগত মতামত। শাহরিয়ার আলম বলেন, আওয়ামী লীগ মনে করে না, টিপিক্যাল লবিস্টের প্রয়োজন আছে। বিএনপির মতো লুকিয়ে কিছু করব না। জনগণের কাছে সম্পূর্ণ জবাবদিহিতা থাকবে। গোপন এজেন্ডা থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, গত বছরের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। পৃথকভাবে এই নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর।

এই নিষেধাজ্ঞার পর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে র‍্যাবকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়ের ল্যাকোঁয়ারকে চিঠি দেয় আন্তর্জাতিক ১২টি মানবাধিকার সংস্থা।

র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বাংলাদেশ অসন্তোষ জানিয়েছে। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারকে গত ১১ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ঢাকার অসন্তোষের কথা জানানো হয়।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠিও দিয়েছেন ড. মোমেন। এর এক সপ্তাহের মধ্যেই পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে ফোন করে এ বিষয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

English Dainikbiswa

পড়ুল দৈনিক বিশ্ব

চাঁদপুরের মতলবে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ: নিহত ৪

ইউরোপে আরো ২০০০ সেনা পাঠাচ্ছে আমেরিকা

//আন্তর্জাতিক অনলাইন নিউজ//

জার্মানি এবং পোল্যান্ডে নতুন সেনা পাঠাচ্ছে অ্যামেরিকা। কিছু সেনা পাঠানো হচ্ছে রোমানিয়ায়। রাশিয়া এই পদক্ষেপের সমালোচনা করেছে।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পেন্টাগনের একটি অর্ডারে সই করেছেন। অর্ডারে বলা হয়েছে, দুই-একদিনের মধ্যেই ইউরোপে আরো দুইহাজার মার্কিন সেনা পাঠানো হবে। এর মধ্যে ৩০০ সেনা থাকবে জার্মানিতে মার্কিন ঘাঁটিতে। এক হাজার ৭০০ সেনাকে পাঠানো হচ্ছে পোল্যান্ডে। আর জার্মানিতে আগেই অবস্থানরত এক হাজার সেনাকে পাঠানো হচ্ছে রোমানিয়ায়। রাশিয়া-ইউক্রেন পরিস্থিতির দিকে নজর রেখেই এই পদক্ষেপ বলে হোয়াইট হাউস জানিয়েছে। তবে কোনো সেনাই সরাসরি ইউক্রেনে পাঠানো হবে না বলে স্পষ্ট করেছে হোয়াইট হাউস।

ঘটনার সূত্রপাত একটি স্প্যানিশ খবরের কাগজের এক্সক্লুসিভকে কেন্দ্র করে। মার্কিন প্রশাসনের একটি তথ্য সেখানে প্রকাশিত হয়। যাতে বলা হয়, ব্যাক চ্যানেলে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে চায় অ্যামেরিকা। ইউক্রেন সংকট ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতেই এই আলোচনা জরুরি বলে সেখানে বলা হয়। পূর্ব ইউরোপে মিসাইল প্রতিস্থাপন এবং সেনা মোতায়েন নিয়ে আলোচনা জরুরি বলে সেখানে বলা হয়। এ বিষয়ে অ্যামেরিকা এবং রাশিয়ার মধ্যে পুরনো চুক্তিও আছে।

ইউরোপে আরো ২০০০ সেনা পাঠাচ্ছে আমেরিকা
পূর্ব ইউক্রেনের বিভাজন রেখায় বাড়ছে উত্তেজনা

এই খবর ফাঁস হওয়ার কিছুক্ষণের মধ্যেই বাইডেন পেন্টাগনের অর্ডারে সই করেন। হোয়াইট হাউস জানিয়ে দেয়, দুই হাজার সেনা ইউরোপে পাঠানো হচ্ছে।

অ্যামেরিকা অবশ্য জানিয়েছে, ইউরোপের একাধিক মার্কিন বেসে সব মিলিয়ে ৬০ হাজার অ্যামেরিকার সেনা মোতায়েন আছে। বর্তমান পরিস্থিতির অনেক আগে থেকেই তারা সেখানে আছে। যে কোনো সময় ইউরোপের সমস্যায় সেই সেনাকে ব্যবহার করা সম্ভব। তবে নতুন সেনা পাঠানো হয়েছে রাশিয়ার  সম্বাব্য আগ্রাসনের কারণেই। রোমানিয়া এবং পোল্যান্ড দুই দেশই অ্যামেরিকার এই পদক্ষেপকে সমর্থন করেছে। অ্যামেরিকাকে ধন্যবাদও জানিয়েছে।

মস্কোর আপত্তি

অ্যামেরিকার এই পদক্ষেপের পরেই মস্কো বিবৃতি দিয়ে এর প্রতিবাদ করেছে। ক্রেমলিনের বক্তব্য, ইউরোপে সেনা পাঠিয়ে অ্যামেরিকা আলোচনার পরিস্থিতি নষ্ট করছে। উত্তেজনা বাড়ছে। এটা কখনোই অভিপ্রেত নয়। এর আগেই মস্কো জানিয়েছিল, ন্যাটো এবং অ্যামেরিকা যে চিঠি পাঠিয়েছে সেখানে রাশিয়ার স্বার্থের দিকটি দেখা হয়নি। রাশিয়া এর উত্তর দেবে। অন্যদিকে বুধবার অ্যআমেরিকার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

পড়ুল দৈনিক বিশ্ব

নায়ক রিয়াজের শশুড় কেন আত্মহত্যা করলেন দেখুন ভিডিও

English Dainikbiswa

 

শেখ হাসিনার নেতৃত্ব বিচক্ষণ তাই বাংলাদেশ স্থিতিশীল-উন্নয়ন উপভোগ করছে : ভুটানের রাজা

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ভুটানের রাজা জিগমে সিংগে ওয়াংচুক বলেছেন, বাংলাদেশ সফলভাবে কোভিড-১৯ মহামারী মোকাবেলা করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রেখেছে।

শেখ হাসিনার কাছে পাঠানো সাম্প্রতিক চিঠিতে তিনি বলেছেন, “আপনার বিজ্ঞ ও নিবেদিতপ্রাণ নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে কোভিড মহামারী মোকাবেলা করেছে এবং স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রেখেছে।”

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চিঠিটি পাঠানো হয়েছে।

ভুটানের চতুর্থ রাজা চিঠিতে আরো বলেছেন, মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক অভিনন্দন এবং ‘তাশি ডেলেক’ জানাতে চাই।”

তিনি বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বিশেষ সম্পর্ক এবং বন্ধুত্ব প্রতিষ্ঠায়  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার সরকার যে অবদান রেখেছেন তার জন্য ভুটানের সরকার ও জনগণ আন্তরিকভাবে কৃতজ্ঞ।