বাগেরহাটের কচুয়ায় সাবেক ইউপি সদস্য মো. আলম হোসেনকে কুপিয়ে জখম

//দৈনিক বিশ্ব ডেস্ক//

বাগেরহাটের কচুয়ায় চাঁদা না দেওয়ায় মো. আলম হোসেন (৬২) নামের এক সাবেক ইউপি সদস্যকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে কচুয়া উপজেলার ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত আলমকে উদ্ধার করে ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে স্বজনরা। আহত আলম কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য ছিলেন।

আহত জানান, শ্রমিকদল নেতা জামাল শেখ দীর্ঘদিন ধরে তার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন সময় হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। এদিন সকালে তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে জামাল শেখ লোকজন নিয়ে এসে তার ওপর হামলা করে। এতে আলমের হাত ও পায়ে গুরুতর জখম হয়। এই ঘটনার সুষ্ঠু বিচার চায় আলম।

আলম হোসেন আরও বলেন, জামাল শেখ শুধু আমার কাছেই নয়, আমার মতো আরও অনেকের কাছেই চাঁদা দাবি করছে। টাকা না দেওয়ায় আমার ওপর হামলা করেছে।

মারধরের বিষয়ে গোপালপুর ইউনিয়ন শ্রমিকদল নেতা জামাল শেখ বলেন, আলম আওয়ামী লীগের লোক ছিল। সকালে ধানের শীষের মিছিল নিয়ে আসছিলাম, অনেক লোক দেখে ভয়ে দৌড়ে পালাতে গিয়ে আহত হয় আলম। আমি তার কাছে কোন চাঁদা চাইনি।

 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের ভবনে বিমান বিধ্বস্ত, নিহত ১৯

//দৈনিক বিশ্ব//

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থালে সাংবাদিকদের বলেন, তাদের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে ১৯ জনের লাশ উদ্ধার করেছে। অর্ধশতাধিক আহত ও দগ্ধকে হাসপাতালে পাঠানো হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, এ পর্যন্ত অর্ধশতাধিক এসেছে। সংখ্যা ক্রমে বাড়ছে। তাদের মধ্যে একজন মৃত। দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বৈমানিকের বিষয়েও কোনো তথ্য এখনো দেয়নি আইএসপিআর।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

স্কুলের একটি অ্যাকাডেমিক ভবনের ওপর বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, বিমানটি একটি ভবনের গেইটে আছড়ে পড়ে। সেটি অ্যাকাডেমিক ভবন। সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল। আগুনে অনেকেই সেখানে দগ্ধ হয়েছে।

জাতীয় বার্ন ইউনিটে ভর্তি ২৮ জনের নাম পাওয়া গেল

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ২৮ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তারা হলেন- শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি () মেহেরিন(১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন(১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪), সামিয়া।

ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বেলা ১টা ১৮ মিনিটে এ দুর্ঘটনার খবর পাওয়া যায়। মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়। তাদের ইউনিটগুলো পৌঁছায় দুপুর ১টা ২২ মিনিটে। এখন  উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ করছে।

এদিকে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

আহত–নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

 

খুলনার রূপসায় ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

//খুলনা ব্যুরো//

খুলনার রূপসায় সাব্বির শেখ (১৯) নামে এক কলেজ ছাত্র গলায় লুঙ্গি পেঁচিয়ে আম গাছে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। নিহত যুবক ইলাইপুর গ্রামের মোঃ রবিউল ইসলামের পুত্র। সে রূপসা কলেজে একাদশ শ্রেণীর ১ম বর্ষের ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলা নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের সাব্বির শেখ অনেক রাত করে বাড়ি আসায় পরিবাররের লোকজন তাতে বকা দেয়। সেই ক্ষোভে নিজের ব্যবহৃত লুঙ্গী গলায় পেঁচিয়ে বাড়ীর ভিতরে আম গাছের সাথে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে ১২জুন রাত ৩টার সময় ফেসবুকে “জীবনের ইতি পূর্বে হোক সবার কাছে ক্ষমা প্রার্থী” কথাটি লিখে গেছেন।

তবে মৃত্যুর সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি বলে পুলিশ জানায়। ঘটনার খবর পেয়ে থানা পুলিশের এসআই ইমরান খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেছেন। ধারনা করা হচ্ছে পারিবারের উপর অভিমান করে সে আত্মহত্যা করতে পারে।

রূপসায় চা-বিক্রির পাওনা টাকা চাওয়ায় মাথা ফাটাল ছাত্র নেতা; রক্তাক্ত জখম

এম মুরশীদ আলী :

রূপসায় চায়ের দোকানের পাওনা ১৭০ টাকা চাইলে ছাত্রদল নেতা মাথা ফাটায় দোকানীর। ঘটনাটি রূপসার শ্রীফলতলা ইউনিয়ন নন্দনপুর গ্রামের মৃত: আব্দুল কাদেরের ছেলে আব্দুল করিম (৬৫) সাথে।

এ ব্যাপারে জখমি আব্দুল করিম জানান- সে দীর্ঘকাল বৌ বাজারে চা-পান বিক্রয় করেন। তাকে গত ৯ জুন সকাল ১০ টার দিকে দোকানে ফেলে মারপিট করে রক্তাক্ত জখম করে। তিনি শুকুর হাওলাদারের নিকট পূর্বের পাওনা ১৭০ টাকা চাওয়ায় দুজনের বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। এসময় পাশে দাঁড়িয়ে থাকা ছাত্রদল নেতা হেলাল হাওলাদার এবং ইমন হাওলাদার পিতা মোস্তফা হাওলাদার
কাচের গ্লাস দিয়ে দোকানীর মাথায় একাধিক আঘাতে মারাত্মক জখম হয়ে পড়ে। তার আত্মা চিৎকারে
আশপাশের লোকজন উদ্ধার পূর্বক তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করান। তার মাথার খত স্থানে ১০/১২ টি সেলাই লেগেছে। এ রিপোর্ট লেখা

ডুমুরিয়ায়  মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মহেন্দ্র চালকসহ ইসলামিক ফাউন্ডেশনের ২ জন  শিক্ষক নিহত

//জাহিদুর রহমান বিপ্বব, বিশেষ প্রতিনিধি //
ডুমুরিয়ায়  মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের দুই শিক্ষক সহ  নিহত হয়েছে ৩ জন।  ১৭ মে শনিবার সকাল ১০ টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা ঋষিপাড়া নামক স্থানে এই দূর্ঘনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,কয়রা ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ও কেয়ারটেকরা খুলনা জেলা প্রশাসক  কার্যালয়ের সামনে বকেয়া বেতন ভাতা দাবী আদায়ের লক্ষ‍্যে এক মানববন্ধন কর্মসূচীতে অংশ নিতে কয়রা থেকে ভাড়া করে  থ্রি হুইলার মহেন্দ্র গাড়ী যোগে খুলনায় আসছিল। খুলনা সাতক্ষীরা  মহাসড়কের ডুমুরিয়ার গোলনা ঋষিপাড়া এলাকায় পৌছালে  খুলনা থেকে আসা একটি তেলবাহী ট্যাংকলরির যশোর-ঢ-৪১-০০০৪ এর সাথে  মহেন্দ্র থ-১১-০১৭৫ এর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মহেন্দ্র চালকসহ ২জন  শিক্ষকের মৃত্যু হয়।নিহতরা হলেন- মাহিদ্রা চালক কয়রা থানার ভান্ডারপোল গ্রামের আলি হোসেন গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৫০), একই থানার কুশোডাঙ্গা গ্রামের মৃত নুর আলী সানা ছেলে মাওলানা আব্দুর রশিদ (৫২), চৌকুনি গ্রামের মতিউর রহমান সানার ছেলে হাফেজ মইনুল সানা (৪০)। আহতরা হলেন চৌকুনি গ্রামের মসজিদের ইমান মইনুল ইসলাম গাজী (৩৫), পিতা- মোতালেব গাজী, একসরা গ্রামের আফিল উদ্দিন মোড়লের ছেলে ইউনুস মোড়ল (৩৮) ও আব্দুস সাত্তার।
থানা অফির্সাস ইনচার্জ মাসুদ রানা  বলেন, কয়রা থেকে মাহেন্দ্রাটি যাত্রী নিয়ে খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের একটি সভায় রওনা দেয়। খুলনা সাতক্ষীরা সড়কে ডুমুরিয়া থানার গোলনা গ্রামের গৌতমের গ্যারেজের সামনে আসলে সাতক্ষীরাগামী মেঘনা পেট্রোলিয়াম কোম্পানীর তেলবাহী ট্রাক  এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ৩ জন মারা যান। আহতদের প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত‍্যু ঘোষনা করেন আহত ইউনুচ মোড়ল, মনিরুজ্জামান, আব্দুস সাত্তার ও মইনুল ইসলাম গাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করেন।
ট্রাংক লরির চালক পালিয়ে গেছে গাড়ীটি জব্দ করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনা শুনে উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আল আমিন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এদিকে ইসলামি ফাউন্ডেশনের
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বকেয়া বেতনের দাবিতে স্মারকলিপি দিতে  আসার পথে সড়ক দুঘটনায় নিহত ও আহত  শিক্ষক দের খবর ছড়িয়ে পড়লে সহ কমীদের  উদ্বেগ প্রকাশ করে হাসপাতালে ছুটে আসেন।
এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন এবং স্থানীয় শিক্ষক সমাজ। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো বসতঘর

//বিশেষ প্রতিনিধি জেনিভা প্রিয়ানা//

বাগেরহাটের মোরেলগঞ্জে গভীর রাতে একটি বসতবাড়ি ও দুটি খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর বড়শিবাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিকটস্ত কচুয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই বসতবাড়ি সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে। ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, উপজেলার বর্ষিবাওয়া গ্রামের মৎস্য চাষী সোহেল শিকদারের বসতবাড়িতে গভীর রাতে ১০/১২ জনের একটি দুর্বৃত্তকারি দল পূর্ব শত্রতার জের ধরে বসতঘরে অগ্নিসংযোগ করেছেন। দুর্বৃত্তদের আগুনে এ সময় সোহেল শিকদার ও তার ভাই রিয়াজ শিকদারের বসতঘরের দুটি কক্ষের মালামাল পুড়ে গিয়ে ১০ লাখ টাকার ক্ষতি হয় বলে রিয়াজ শিকদারের স্ত্রী সালমা বেগম জানান। পাসেই তার বড় ভাই কাইয়ুম শিকদারের বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা করলে আংশিক ক্ষতি হয়।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. রাজিব আল রশিদ বলেন, বর্ষিবাওয়া গ্রামে দুটি পরিবারের পারিবারিক দ্বন্ধে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই রাতেই খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে দ্রত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোড়েলগঞ্জ হাসপাতালের সংবাদ প্রকাশে চড়ে উঠলেন স্বাস্থ্য কর্মকর্তা,৪ সাংবাদিকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

//বিশেষ প্রতিনিধি জেনিভা প্রিয়ানা//

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্থাস্থ্য কম্পেক্সে দীর্ঘদিন ধরে অপারেশন বন্ধ, বাস্ক বন্ধি এক্সেরে মেশিং, জনবল সংকটে আল্টাস্নোগ্রাফি ডাক্তার সংকট সহ নানাবিধ সমস্যা নিয়ে জনস্বার্থে একাধীক প্রতিবেদন বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হওয়ায় তেলে বেগুনে জ্বলে উঠলেন স্থাস্থ্যও প: প: কর্মকর্তা ডা: মুজাহিদুল ইসলাম। বিদ্যমান সমস্যা গুলোর সমাধাণ না খুজে সাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় উল্টো মিথ্যা চাঁদা দাবীর অভিযোগ এনে দৈনিক জনকন্ঠের প্রতিনিধি গনেশ পাল, দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি শামীম আহসান মল্লিক, দৈনিক ইকিলাব প্রতিনিধি মেজবা ফাহাদ ও দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি এম পশাল শরীফের বিরেুদ্ধে পৃথক পৃথক ভাবে দিয়েছেন লিগ্যাল নোটিশ।

বাগেরহাট বিজ্ঞ জজ আদালতের সিনিয়র এ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ স্বাক্ষরিত গত ২১ এপ্রিল প্রাপ্ত এক লিগ্যাল নোটিশের মাধ্যমে বলা হয়েছে । উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুজাহিদুল ইসলাম এবং হাসপাতালের প্রধান সহকারী মাতুব্বর মো: রেজোয়ান হোসেনের নিকট সাংবাদিকতার অজুহাতে তাদের নিকট ২লক্ষ টাকা চঁাদা দাবি করা হয়েছে। তারা টাকা না দেওয়ার কারনে গত ৬ এপ্রিল/২৫ তারিখে বিভিন্ন পত্রিকায় অসত্য সংবাদ প্রকাশিত করেছেন। অথচ ওই তারিখে হাসপাতাল সংক্রান্ত কোন সংবাদ প্রকাশিত হয়নি।

এ লিগ্যাল নোটিশে ৩ দিনের মাথায় উক্ত স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা: মুজাহিদুল ইসলাম স্বাক্ষরিত স্বারক নং- উস্বাক/মোরেল/বাগের/২০২৫/১৯৫, তরিখ-২৩/৪/২০২৫ ইং প্রেসক্লাব সভাপতি বরাবরে ডআরোএকটি চিঠিতে বলা হয়েছে, উপজেলা স্থাস্থ্য কমম্পেক্সে কেন্দ্র করে ইদানিং কতিপয় সাংবাদিক অসত্য,বিভ্রান্তিকর উস্কানি মূলক, উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন প্রকাশ করে যাচ্ছেন। এ কারনে উপজেলা স্থাস্থ্য কম্পেক্সের সুনাম ক্ষুন্ন করা হচ্ছে।

এদিকে স্থস্থ্য কর্মকর্তা এ ধরণের মিথ্যা অভিযোগ এনে লিগ্যাল নোটিশ প্রদান ও প্রেসক্লাবে চিঠি প্রেরন করায় যা যথারিতি গনমাধ্যম কর্মীদেরকে হতভাগ করেছে। সংবাদ পত্রের বাক স্বাধীনতা হরন করা ও নগ্ন হস্তক্ষেপর সামিল। স্বাধীণ মত প্রকাশের বাধাগ্রস্থ করা হচ্ছে। উচ্চ পর্যায়ের একজন দ্বায়িত্ব শীল কর্মকর্তার কতটুকু সমিচীন হয়েছে তা নিয়ে সচেতন মহলে দেখা দিয়েছে নানা মুখি প্রশ্নের।

৫০ শয্যা এ হাসপাতালটি এ উপজেলার প্রায় ৪লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে অপারেশন থিয়েটারে সাড়ে তিন বছর ধরে সকল প্রকার অপাশেন কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। নতুন এক্সেরে মেশিংটি সরকারের অনেক টাকা অর্থ ব্যায়ে বরাদ্ধের পর এখনও রয়েছে বাস্ক বন্ধি অবস্থায়। আল্টাস্নোগ্রাম হচ্ছেনা সদ্য মাত্র ব্যবহৃত পানি সরবরাহের মটারটি মেরামত করে পানি সাফলাইয়ের ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। এছাড়াও বৃদ্ধমান সমস্যগুলো এখনো দৃষ্যমান রয়েছে।
এ সম্পর্কে বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা: এ এস এম মাহাবুবুল আলম বলেন, মোরেলগঞ্জ হাসপাতালের সমস্য গুলো দীর্ঘদিনের, সমাধানের চেষ্টা চলছে। তবে সাংবাদিকদের লিগ্যাল নোটিশের বিষয়ে তিনি অবহিত নয়। সরকারি চাকুরি জীবিদের ক্ষেত্রে আইনি প্রক্রীয়ায় উর্ধতন কতর্ৃপক্ষের অনুমতির প্রয়োজন রয়েছে কিনা তা আমার ভাল জানা নেই।

খুলনায় ছু/রি/কা/ঘা/তে র’ক্তা’ক্ত আজিজ— খুমেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি, তদন্তে পুলিশ

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া কবরখানার ১ নম্বর গেটের পাশের গলিতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মোঃ আব্দুল আজিজ (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক কমিশনার মোঃ হাফিজুর রহমান মনির বাড়ির গলিতে মোটরসাইকেলে এসে দুইজন সন্ত্রাসী আজিজকে ধাওয়া করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আহত আজিজ খুলনার বানরগাতি কলেজ রোড এলাকার বাসিন্দা। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান জানান, “খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে আমরা ঘটনাস্থলে যাই। আজিজকে ছুরিকাঘাত করে পালিয়েছে মোটরসাইকেলে আসা দুইজন দুর্বৃত্ত। হামলার কারণ এখনো জানা যায়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বাগেরহাটের মংলায় পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে বিএনপির নেতার মৃত্যু

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

বাগেরহাটের মোংলায় বজ্রাঘাতে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলে তিনি মারা যান।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার মিঠাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাছির শেখ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির পুকুরে জাল দিয়ে মাছ ধরছিলেন। তখন হঠাৎ বজ্রাঘাতের শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, ‘যেহেতু এটি বজ্রাঘাতে এক ধরনের স্বাভাবিক মৃত্যু। তাই আইনি কোনও বিষয় আর এখানে আসছে না কিংবা থাকছেও না। আর এ ব্যাপারে পরিবারেরও কোনও অভিযোগ নেই। তাই আইনি কোনও প্রক্রিয়া নেই।’

রূপসায় অ-প-হৃ-ত স্কুল ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

খুলনার রূপসা উপজেলার খান মোহাম্মদপুর সাকিন এলাকা থেকে স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় অপহৃত ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রূপসা শ্রীফলতলা থানা ক্যাম্প পুলিশ তাকে উদ্ধার করে। এর আগে বুধবার (১৬ এপ্রিল) রূপসার আইচগাতী ইউনিয়নের নবপল্লী এলাকায় বিশেষ অভিযান মো. হিমেল হাওলাদার সোহাগ (২৮) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত সোহাগকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপহৃত ৬ষ্ঠ শ্রেণীর ঐ স্কুল ছাত্রীকে স্কুলে যাতায়াতকালে হিমেল হাওলাদার বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। ভুক্তভোগীর বাবা-মা বিষয়টি জানার পর হিমেল হাওলাদারকে অনুরোধ করে যেন তাদের মেয়েকে আর উত্যক্ত না করে। কিন্তু হিমেল আরও ক্ষিপ্ত হয়ে গত ৯ এপ্রিল সকালে রূপসা উপজেলার খান মোহাম্মদপুর সাকিনস্থ এলাকা থেকে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আইচগাতীর নবপল্লী এলাকা থেকে গ্রেফতার করে।