//জাহিদুর রহমান বিপ্বব, বিশেষ প্রতিনিধি //
ডুমুরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের দুই শিক্ষক সহ নিহত হয়েছে ৩ জন। ১৭ মে শনিবার সকাল ১০ টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা ঋষিপাড়া নামক স্থানে এই দূর্ঘনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,কয়রা ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ও কেয়ারটেকরা খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বকেয়া বেতন ভাতা দাবী আদায়ের লক্ষ্যে এক মানববন্ধন কর্মসূচীতে অংশ নিতে কয়রা থেকে ভাড়া করে থ্রি হুইলার মহেন্দ্র গাড়ী যোগে খুলনায় আসছিল। খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার গোলনা ঋষিপাড়া এলাকায় পৌছালে খুলনা থেকে আসা একটি তেলবাহী ট্যাংকলরির যশোর-ঢ-৪১-০০০৪ এর সাথে মহেন্দ্র থ-১১-০১৭৫ এর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মহেন্দ্র চালকসহ ২জন শিক্ষকের মৃত্যু হয়।নিহতরা হলেন- মাহিদ্রা চালক কয়রা থানার ভান্ডারপোল গ্রামের আলি হোসেন গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৫০), একই থানার কুশোডাঙ্গা গ্রামের মৃত নুর আলী সানা ছেলে মাওলানা আব্দুর রশিদ (৫২), চৌকুনি গ্রামের মতিউর রহমান সানার ছেলে হাফেজ মইনুল সানা (৪০)। আহতরা হলেন চৌকুনি গ্রামের মসজিদের ইমান মইনুল ইসলাম গাজী (৩৫), পিতা- মোতালেব গাজী, একসরা গ্রামের আফিল উদ্দিন মোড়লের ছেলে ইউনুস মোড়ল (৩৮) ও আব্দুস সাত্তার।
থানা অফির্সাস ইনচার্জ মাসুদ রানা বলেন, কয়রা থেকে মাহেন্দ্রাটি যাত্রী নিয়ে খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের একটি সভায় রওনা দেয়। খুলনা সাতক্ষীরা সড়কে ডুমুরিয়া থানার গোলনা গ্রামের গৌতমের গ্যারেজের সামনে আসলে সাতক্ষীরাগামী মেঘনা পেট্রোলিয়াম কোম্পানীর তেলবাহী ট্রাক এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ৩ জন মারা যান। আহতদের প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত্যু ঘোষনা করেন আহত ইউনুচ মোড়ল, মনিরুজ্জামান, আব্দুস সাত্তার ও মইনুল ইসলাম গাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করেন।
ট্রাংক লরির চালক পালিয়ে গেছে গাড়ীটি জব্দ করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনা শুনে উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আল আমিন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এদিকে ইসলামি ফাউন্ডেশনের
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বকেয়া বেতনের দাবিতে স্মারকলিপি দিতে আসার পথে সড়ক দুঘটনায় নিহত ও আহত শিক্ষক দের খবর ছড়িয়ে পড়লে সহ কমীদের উদ্বেগ প্রকাশ করে হাসপাতালে ছুটে আসেন।
এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন এবং স্থানীয় শিক্ষক সমাজ। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

