মাগুরার মহম্মদপুরের সূর্যকুন্ডু গ্রামে দুপক্ষের তুমুল সংঘর্ষ

মাগুরার মহম্মদপুরে উপজেলা সদরের সূর্যকুন্ডু গ্রামে আজ শনিবার বিকেলে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ২৫ ব্যক্তি আহত হয়েছে।

গুরুতর আহত ১৩ জনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে পুলিশ ৪ জনকে আটক করেছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলা সদরের সূর্যকুন্ডু গ্রামের মালেক শেখের ছেলে আবু বক্কর শেখ ও আফজাল মিয়ার ছেলে ইসরাফিলের সাথে দীর্ঘদিন ধরে বসত বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল।

এই বিরোধের জের ধরে শনিবার বিকালে আবু বক্কার আফজাল মিয়ার বাড়ি সংলগ্ন পথ দিয়ে যাওয়ার সময় ইসরাফিল বাধা দেয়। এবং কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর জানাজানি হলে উভয় পক্ষের সমর্থরা দেশিও অস্ত্রসাজে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

প্রায় ঘন্টাব্যপি এই সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। গুরুতর আহত মধ্যে রাজিয়া (৩০), রওশনারা (৫০), আব্দুল্লাহ (২৯), সোহরাব শেখ (৪৫), শফিকুল (৩৮), রুমি বেগম (১৯), ইউনুচ (৩৭) , ইউসুব (৩৫), আরজিনা (১৮), আবু বক্কার (৫০), আজিত ফকির (৪২) ইব্রাহিম (২০) ও রহমান শেখ (২৮) কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

এ সময় সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বক্কার, রইস, মহুবার ও নাছির কে আটক করা হয়। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন বলেন, এলাকর পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ঘ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

//শ্যামল বিশ্বাস, মহম্মদপুর, মাগুরা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

যশোরে ৬ কেজি গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

নারায়নগঞ্জ কারখানায় আগুণ: ৫২টি পোড়া দেহ উদ্ধার

নারায়নগঞ্জ কারখানায় আগুণ , পুৃরে এ পর‌্যন্ত ৫২ জন মারা গেছে।  ৫০টি মৃতদেহ বের করতে পেরেছে ফায়ার সার্ভিস বাহিনি। জানাযায় ঐ কারখানায় প্রায় ৬০০ থেকে ৮০০ মানুষ কর্মরত ছিল । আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে লোকজন সিড়ি বেয়ে ছাদে যাবার সময় অনেকেই পরে গিয়ে , অজ্ঞান হয়ে সিড়িতেই পরেছিল এবং সেখানেই পুড়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে ।

অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার দুপুর আড়াইটা পর্যন্ত ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আর হাসপাতালে মৃত্যু হয়েছে তিনজনের। লাশগুলো উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

এদিকে ঢাকা মেডিকেলে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন নয়জন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোরসালিন (২৮) নামের একজন। আর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন বারেক (৪৮), নাহিদ (২৪), মঞ্জুরুল (২৮), আহাদ (৩৮), লিটন (৪৪)।

এছাড়া এখনও চিকিৎসাধীন রয়েছেন তিনজন। তারা হলেন হালিমা (১৩), মাজেদা (২৮) ও আমেনা (৪০)। কারখানার আগুন থেকে বাঁচতে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন অনেকে। অনেকে ভেতরে আটকা পড়েন।

এদিকে ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় উদ্ধারকাজ শুরু হবে। তালাবদ্ধ থাকায় চতুর্থ তলার কোনো শ্রমিক বের হতে পারেননি। তারা দগ্ধ হয়ে ভবনের ফ্লোরেই মৃত্যু হয়েছে।

জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্মণ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে দুপুর আড়াইটা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

এদিকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা ও আহতদের ১০ হাজার টাকা করে অনুদানের ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

//দৈনিক বিশ্ব ডেস্ক//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশাল শেরেবাংলা মেডিকেলে সাধারণ রোগীদের আসতে নিষেধাজ্ঞা

 

বরিশালে ৩টি হনুমানের ১টি বিদ্যুৎস্পৃস্ট হয়ে মৃত্যু

// পলাশ চন্দ্র দাস: বরিশাল//

বরিশালে এসে প্রান দিতে হলো হনুমানটিকে। বরিশাল বন বিভাগের উপজেলা কর্মকর্তা বলছেন, হয়তো কলার ট্রাকে করে যশোর থেকে বরিশালে আসতে পারে হনুমানটি। মৃত হনুমানটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে বরিশার নগরীর দপ্তরখানা এলাকায়। এব্যপারে কোতয়ালী শানাধীন আমানতগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ টিএসআই রুহুল আমিন বলেন। স্থানীয়দেও মাধ্যমে সংবাদ পেয়ে এসে হনুমানটিকে মৃত অবস্থায় দেখতে পাই। স্থানীয়রা জানান বিকেলে সড়কের বিদ্যুৎ এর তারের সাথে সর্ট পেয়ে ঘটনা স্থানেই মারা যায়। পরে সংবাদ পেয়ে বন বিভাগের উপজেলা কর্মকর্তা গাজী মো. আবুল বাশার এসে বস্তাভরে মৃত হনুমানটিকে নিয়ে যায়।

তিনি জানান পশুটি কে ভেটোনারী চিকিৎসক দ্বারা ময়না তদন্ত করে মাটিচাপা দিতে হবে। তিনি আরো বলেন এটির সাথে বরিশালে বেশ কয়েকটি হনুমান রয়েছে। সেটিও আমাদেও নজরদারিতে রয়েছে ।

মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব হোসেন মোল্যা এর মৃত্যুতে সালাম মূর্শেদী এমপি’র শ্রদ্ধা

 

রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ঘাটভোগ গ্রামের বীরমুক্তিযোদ্ধা মোঃ মোতালেব হোসেন মোল্যা (৬৫) বুধবার (৭ জুলাই) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। ঘাটভোগ গ্রামে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয় এবং খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূশের্দী ও তার সহধর্মিণী এনভয় গ্রুপের পরিচালক মিসেস সারমিন সালাম এর পক্ষ থেকে দলীয় নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব হোসেন শেষ শ্রদ্ধা জানান। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ঘাটভোগ গ্রামের মুক্তিযোদ্ধা মো:মোতালেব হোসেন(৬০) বুধবার ইন্তেকাল করেছেন। (ইন্না—রাজিউন)।

তার জানাযা নামাজ সন্ধ্যায় নিজ বাড়িতে অনুষ্টিত হয়। এসময় উপস্থিত ছিলেন ঘাটভোগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, এমপির প্রধান সমন্বয়কারী ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, আওয়ামীলীগ নেতা মনির হোসেন মোল্লা, যুবলীগ নেতা জসিম সরদার, আ:মজিদ শেখ,বাদশা মিয়া,রতন মন্ডল,স্বেচ্ছাসেবকলীগ নেতা মুছা মোল্লা সবুজ, ছাত্রলীগের খায়রুজ্জামান সজল, সাইফুল ইসলাম শাওন, রাহাত আমিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শরিফ শেখ, মিজান শেখ, জাকির শেখ, হিরন, হাকিম, রাহুল প্রমূখ। জানাযা শেষে খুলনা-৪আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন’র মৃত্যুতে শোক প্রকাশ করে তার পক্ষে ফুলেল শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এছাড়া একই ইউনিয়নের সিন্দুরডাঙ্গা গ্রামের কুমোদ বিশ্বাস দুপুরে নিজ বাড়িতে পরলোক গমন করেন। তার মৃত্যুতে সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

//আ: রাজ্জাক শেখ,খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব

অভয়নগরে মসজিদে দানকৃৃৃৃত জমি নিয়ে বিরোধ: নিষ্পত্তি চেয়ে ওসি বরাবর অভিযোগ

অভয়নগরে চোর চক্রের অত্যাচারে অতিষ্ঠ – মৎস্য ঘের ব্যবসায়ীদের মানববন্ধন

যশোর যশোরের অভয়নগর উপজেলায় চোর চক্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মৎস্য ঘের ব্যবসায়ীরা মানববন্ধন করেছে ৷ ৭জুলাই ( বুধবার ) দুপুরে ধোপাদী গ্রামের উলর বটতলা বিল সংলগ্ন সড়কে ঘের ব্যবসায়ী ও এলাকাবাসীর ব্যানারে চোর চক্রের নাম উল্লেখ করে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । অভয়নগরে চোর চক্রের অত্যাচারে ভীত সন্ত্রস্ত এলাকাবাসী।

এ ব্যাপারে মঙ্গলবার চোর চক্রের সদস্যদের নাম উল্লেখ করে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ব্যানারে উল্লেখ করা চোর চক্রের সদস্যরা হলেন- ধোপাদী গ্রামের মিজানুর মোল্যার ছেলে আরজ মোল্যা ও ফিরোজ মোল্যা, একই গ্রামের হামিদ সরদারের ছেলে ওলিয়ার সরদার, ছামাদ মোল্যার ছেলে মিজানুর মোল্যা ও মিজানুর মোল্যার ছেলে সুমন মোল্যা।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন রাখেন, মৎস্য ঘের ব্যবসায়ী মো. আজিজুর রহমান, কুদ্দুস শেখ, আকরামুজ্জামান, আব্দুর রহিম ফকির, আজি সরদার, ইকরাম ফকির, বাবলু ফকির, সঞ্চয় মন্ডল, মহিন গাজী, কামরুল হোসেন, জাকির হোসেন, রবিউল ইসলাম, সমাজসেবক রফিকুল ইসলাম মজুমদার, লুৎফর রহমান মজুমদার, ইসমাইল গাজী, করিম মোল্যা, আব্বাস শেখ, রোকেয়া বেগম, বেল্লাল হোসেন বকুল।

এসময় উপস্থিত ছিলেন, প্রদীপ দাস, মোস্তফা বিশ্বাস, ইউনুচ মজুমদার, শাহিন গাজি, রবি সরদার, হাসান সরদার, নিমর্ল দেবনাথ, তবিবুর মোল্যা, রাজু সরদার, চিত্ত মন্ডল, ইসহাক মোল্যা, গফফার মজুমদার, মোশারফ হোসেনসহ আনুমানিক ২ শতাধিক গ্রামবাসী। অংশগ্রহণকারীদের হাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, চোর চক্র ও হোতাদের বিচারসহ বিভিন্ন ব্যানার ও ফেস্টুন ছিল।

বক্তারা বলেন, ভবদহ অঞ্চল হওয়ায় এ বিলে কোন প্রকার ফসল করা সম্ভব হয়নি ২০০১ সালে জমি মালিকদের সমন্বয়ে মৎস্য ঘের করে মাছ চাষ শুরু করা হয়। গত ৫ বছর ধরে গ্রামের একটি চিহ্নিত চোর চক্র রাতের আঁধারে ওইসব মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, কারেন্ট জাল ও ফাঁদ পেতে মাছ চুরি শুরু করে আসছে। পরবর্তীতে ওই চক্র ঘেরে মজুদ করা খাদ্য সামগ্রী ও বিভিন্ন মেশিনের তেল চুরি শুরু করে।

এ ব্যাপারে স্থানীয় পর্যায়ে বার বার বিচার-শালিস করা হলেও চোর চক্রের অন্তরালের হোতাদের কারণে কোন সুষ্ঠ সমাধান হয়নি । যে কারণে তারা বেপরোয়া হয়ে রাতে ও দিনে চুরি করতে শুরু করে। বাঁধা দিতে গেলে চোর চক্রের পক্ষ নিয়ে এগিয়ে আসেন ধোপাদী গ্রামের কিছু সন্ত্রাস চক্র ৷

বক্তারা আরো বলেন , এই সন্ত্রাস চক্রের মদদে গত ৩ জুলাই (শনিবার) বশিরের কার্লভার্ট নামক রাখা একটি এস্কভেটর থেকে আনুমানিক ১শ’ ৫০ লিটার তেল চুরি করে ওই চোরচক্র ৷ পর দিন এ বিষয়ে ঘের ব্যবসায়ীরা তদন্ত করলে বেরিয়ে আসে চোর চক্রের নাম। গ্রামবাসীর উপস্থিতিতে তেল চুরির কথা স্বীকার করে চোর চক্র।

বিষয়টি ধামাচাপা দিতে চক্রের হোতারা ঘের মালিক , এস্কেভেটর চালকসহ আব্দুর রহিমকে ভয়ভীতি ও খুনের হুমকি দেয়। বক্তারা দ্রুত সময়ের মধ্যে মূলহোতাসহ চোর চক্রকে আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলনের হুঁশিয়াররি প্রদান করেন। এ ব্যাপারে এস্কেভেটর চালক আব্দুর রহিম জানান, তেল চুরি ধরা পড়ার পর চোর চক্রের সদস্যরা তাকে ভয়ভীতি দেখায় এবং এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে এস্কেভেটর পুড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে।

তিনি এই চক্রের হোতাসহ সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

 //মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেয প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশাল নগরীতে চলছে ঢিলেঢালা লকডাউন রাস্তায় যান চলাচল জনসমাগম বাড়েছে

 

দিলীপ কুমার : কিংবদন্তী বলিউড অভিনেতা মারা গেলেন ৯৮ বছরে

//অনলাইন ডেস্ক //

বর্ষীয়ান ভারতীয় অভিনেতা দিলীপ কুমার আজ সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৮ বছর।

মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের পালমোনোলোজিস্ট ডা, জলিল পার্কার, যিনি দিলীপ কুমারের চিকিৎসার তত্বাবধান করছিলেন, টাইমস অব ইন্ডিয়াকে মি. কুমারের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

দিলিপ কুমারের ভেরিফায়েড টুইটার পেইজ থেকে সকাল ৮টার কিছুক্ষণ পর তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

ছয় দশকের ক্য্যারিয়ারে তিনি ৬৩টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর স্ত্রী মুম্বাই চলচ্চিত্রের আরেক অভিনেত্রী সায়রা বানু।

২৮ যাত্রী নিয়ে রাশিয়ার একটি বিমান  নিখোঁজ হয়ে গেছে

২৮ যাত্রী নিয়ে রাশিয়ার একটি বিমান  নিখোঁজ হয়ে গেছে  দেশটির স্পুটনিক নিউজ এ তথ্য জানায়।

খবরে বলা হয়, ওই প্লেনটি যথাযথ সময়ে সাড়া না দেওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— সেটি নিখোঁজ হয়েছে। এএন-২৬ প্লেনটি পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে পালানা শহরে যাওয়ার পথে কামচাটকায় কন্ট্রোলরুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দেশটির জরুরি সেবাদাতা সংস্থার এক প্রতিনিধি বলেন, প্লেনে ছয়জন ক্রু এবং ২২ যাত্রী ছিলেন। এদের মধ্যে একজন শিশু। একটি হেলিকপ্টার ও সেনারা ওই প্লেন খোঁজা এবং উদ্ধার অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।

আঞ্চলিক সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সব জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। দুটি হেলিকপ্টার এবং একটি প্লেন ওই এলাকায় অনুসন্ধান চালাচ্ছে।

 

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

গ্রামেই করোনা সংক্রমণ বেশি ছড়িয়ে পরছে : কারণ অসতর্কতা

 

রাণীশংকৈলে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

 //মাহাবুব আলম,  ঠাকুরগাঁও প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (৫ জুলাই) ডোবার পানিতে ডুবে সাব্বির হোসেন নামে দুই বছর বয়সী শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত শিশু উপজেলার উত্তর সন্ধ্যারই গ্রামের সুমন আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়,ঘটনার দিন বিকাল আনুমানিক সাড়ে ৫ টার সময় সুমন আলীর দুই বছরের ছেলে সাব্বীর হোসেন বাড়িতে থাকা অবস্থায় সবার অগোচরে বাড়ির ৫০ গজ দূরে পশ্চিম পাশে ডোবার পানিতে ডুবে যায়।

হঠাৎ শিশুটির চাচী দেখতে পেয়ে চিৎকার দিলে সকলে এসে শিশুটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ও আরএমও ডাক্তার ফিরোজ আলম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মৃত্যু হয়েছে।

রূপসায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে পল্লী বিদ্যুত কর্মকর্তার মৃত্যু

আ:রাজ্জাক শেখ,খুলনা ব্যুরো:

খুলনার রূপসায় সড়ক দুর্ঘটনায় রাজিয়া খাতুন রিনা (৪৫) নামে এক পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭ টার সময় খুলনা-মোংলা মহাসড়কের রূপসার জয়পুরস্থ একটেল টাওয়ারের সামনে ইঞ্জিন চালিত ভ্যানের চাকায় গলার ওড়না পেঁচিয়ে তার মৃত‍‍্যু

হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের শিরগাতি এলাকার কেএম হাবিবুর রহমানের স্ত্রী রাজিয়া খাতুন রিনা সকালে পূর্ব রূপসা ঘাট হতে ইঞ্জিন চালিত ভ্যানযোগে বাগেরহাটে অফিসে যাবার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ভ্যানটি রূপসা একটেল টাওয়ারের সামনে পৌঁছালে আকস্মিকভাবে ভ্যানের চাকায় গলায় ওড়না পেঁচিয়ে ঘটনাস্থলে নিহত হন তিনি। নিহতের ২মেয়ে ও স্বামী রয়েছে। বড় মেয়ে ডাক্তার ও ছোট মেয়ে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত।

এছাড়া সে বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্টের সভাপতি রাব্বি আলম ও স্পেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিজভী আলমের একমাত্র বোন। ঘটনার পর রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করেছেন।

আওয়ামীলীগ নেতার মৃত‍্যুতে সাংসদ সালাম মূশের্দী ও আ’লীগের বিবৃতি

 

রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল‍্যাণ সম্পাদক মো:আইনাল গাজী (৬৫) শনিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত‍্যু বরণ করেন।
তার মৃত‍্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা -৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী,উপজেলা পরিষদ চেয়ারম‍্যান কামাল উদ্দিন বাদশা, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা কৃষক লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি
আইয়ুব মল্লিক বাবু, আরিফুর রহমান মোল্লা,সৈয়দ মোরশেদুল আলম বাবু,
শাহজাহান কবির প্যারিস,
যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রবিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব,চঞ্চল মিত্র, ফারহানা আফরোজ মনা, দপ্তর সম্পাদক আকতার ফারুক, প্রচার সম্পাদক আব্দুল গফুর খান, ক্রীড়া সম্পাদক স,ম জাহাঙ্গীর, শ্রমবিষয়ক সম্পাদক গাজী মোহাম্মাদ আলী জিন্নাহ, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, সেলিম মোল্লা, জেলা মহিলা লীগ নেত্রী সাবিনা বেগম, আজিজা সুলতানা, রিনা পারভীন, জেলা শ্রমিকলীগ নেতা শেখ মো: মারুফ, কৃষকলীগ নেতা মোশারেফ হোসেন কুটি, আবদুল মান্নান শেখ, উপজেলা যুবলীগের আহ্বায়ক এবিএম কামরুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ নেতা রুহুল আমিন রবি, রাজীব দাস. শ্রমিক লীগ নেতা মফিজুল ইসলাম, মনিরুজ্জামান হাতেম, স্বেচ্ছাসেবক লীগ নেতা রবিউল ইসলাম উপজেলা যুবমহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রূনা প্রমুখ।
এছাড়া বিবৃতি দিয়েছেন নৈহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক,সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম‍্যান কামাল হোসেন বুলবুল।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব

খুলনায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন চারশত ইজিবাইক শ্রমিক