রূপসায় বিদ্যালয়ের উন্নয়ন কাজ ব‍্যহত করার চেষ্টার অভিযোগে মানববন্ধন

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো //

রূপসার আইচগাতি ইউনিয়নের খানবাহাদুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজে বাধা, নির্মাণ কাজ বন্ধ করার অপচেষ্টাকারী কতিপয় ষড়যন্তকারীদের বিরুদ্ধে মানববন্ধন ১৯ জুলাই বিকালে বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। এ সময় বক্তৃতা করেন জেলা শ্রমীকলীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক শেখ মো. মারুফ।

উপস্থিত ছিলেন শ্রমীক নেতা সজিব খান, আশরাফুর রহমান আশাফাত, আলী আকবর,জহির রায়হান,ওসমান ভুইয়া, সোহাগ হোসেন, আরোজালী বাবু, মিন্টু, খুরশিদা বেগম, লাবনী আকতার, বিল্পব, বিশ্বজিৎ সহ শত শত নারী পুরুষ। এসময় শেখ মো:মারুপ বলেন এলাকায় শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি হওয়ায় জনদরদী খুলনা -৪আসনে সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী ৪র্থ তলা বিশিষ্ট একটি বিদ্যালয় অনুমোদন করান সরকারী ভাবে। বিদ্যালয়টি নির্মাণ করার জন্য ১কোটি টাকা বরাদ্দ হয়। স্থানীয় কতিপয় ব্যক্তি কাজটি না হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন

। তিনি আর ও বলেন, সরকারের কাজে বাধা প্রদানকারীদের এই অপপ্রচার কখন ও সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ করতে পারবে না। কিছু ব্যক্তি স্থানীয় সহজ সরল জনগনকে ভুল বুঝিয়ে কাজে বাধাগ্রস্থ করার চেষ্টা করে যাচ্ছে। তাই এলাকার মানুষ কে সাথে নিয়ে এই উন্নয়ন করা হবে বলে তিনি জানান। মানববন্ধনে কয়েকশত নারী পুরুষ উপস্থিত ছিলেন।

বরগুনায় দুর্বৃত্তের ধারলো অস্ত্রের নির্মম কোপে নিহত হয় বাদল

 //মোঃ তুহিন শরীফ, নিজস্ব প্রতিনিধি//

বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামে আজ সোমবার রাত অনুমান ৩টার সময় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে হযরত আলী খানের ছেলে বাদল খান নামের ৬৫বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, গতকাল রোববার রাতের খাবার খেয়ে নিহত বদল খান ও স্ত্রী লাভলী ইয়াসমিন ঘুমিয়ে পড়েন।

রাত ২.৩০-৩.০০ টা সময়ের মধ্যে যেকোন সময় বাদল খানের মাথার ডান পাশে কে বা কাহারা ধারালো অস্ত্র দিয়ে তিনটি কোপ দেয়।

বাদল খানের স্ত্রী লাভলী ইয়াসমিন বিছানা ও বাদল খানের শরীরে রক্ত দেখে ডাক চিৎকার দিলে বাদলের ছোট ভাইয়ের স্ত্রী রুবি ও প্রতিবেশীরা বাদল খানকে ভোর ৫.০০ এ্যাম্বুলেন্স যোগে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিহার রঞ্জন বৌদ্ধ বাদল খানকে মৃত্যু ঘোষনা করেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, বাদল খানের মৃত্যুর বিষয়টি আমি শুনেছি। হাসপাতালে ও ঘটনাস্থল বদল খানের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ চালক নিহত হয়েছে

 

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ছেন আরো ৪ জন।  শুক্রবার (১৬ জুলাই) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার বিক্রমহাটি ও আশেকপুর বাইপাস এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।  নিহতরা হলেন, ঢাকার মিরপুরের নবাবের বাগ এলাকার আব্দুল আলমের ছেলে রফিকুল ইসলাম (৩০) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাহাত সরকার (২৬)।

আহতরা হলেন, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পোড়া বাড়ী এলাকার রাজ্জাক খানের ছেলে আমিনুল খান (৩০), চাপাই নবাবগঞ্জের সদর উপজেলার আনছার আলীর ছেলে আজিম (২৬), মফিজুর রহমানের ছেলে আসাদ (২২), ইসলামপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে ফরিদ হোসেন (৬০)। পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তরঙ্গগামী একটি প্রাইভেটকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিক্রমহাটি এলাকায় পৌঁছলে পূর্বে থেকে দাড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পিছনে সজোরে ধাক্কা মারে।

এতে ঘটনাস্থলে  প্রাইভেটকারের চালক রফিকুল ইসলাম নিহত হয়। এ ঘটনায় আহত ৪ জন উদ্ধার করে টাঙ্গাইল জেনালের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, উত্তরঙ্গ থেকে ছেড়ে আসা একটি আম বোঝাই মিনি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে পিকআপটি মহাসড়কের আশেকপুর এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকটির চালক রাহাত সরকার নিহত হয়।

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জহির বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। আহত ৪ জন্য টাঙ্গাইল জেলারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

//মোঃ আল-আমিন শেখ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

গজারিয়ায় ওসি রইছ উদ্দিনের মসজিদ ভিত্তিক পুলিশিং

 

জমিজমা মামলার জেরে মোঃ ফরিদ মোল্যা দূর্বৃত্তের হাতে জখম

নড়াইলে ১৪৪ ও ১৮৮ ধারা লংঘন করে পাকা ঘর নির্মানে বাধা দেওয়ায় মোঃ ফরিদ মোল্যাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূূর্বৃত্তরা। সে মিঠাপুর গ্রামের আব্দুুর সালাম মোল্যার ছেলে।

ঘটনাটি ঘটেছে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর গ্রামে। ফরিদ মোল্যার স্ত্রী মোসা: রাফেদা খানম জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার সময় একই গ্রামের মন্নু মোল্যার ছেলে রিপন মোল্যা (২৮) সাব্বির মোল্যা (১৮), মৃত: আত্তাব মোল্যার ছেলে মন্নু মোল্যা (৫৫), নাজির মোল্যর ছেলে রনি মোল্যা (২৫), মৃত: আত্তাব মোল্যার ছেলে নাজির মোল্যা (৫০) ও মজনু মোল্যা (৪৮), মজনু মোল্যার ছেলে আজিজুল মোল্যা সহ আরো ৪/৫ জন আমার স্বামী মো: ফরিদ মোল্যা ও আকরাম মোল্যাকে রামদা, লোহার রড, হাতুড়ী ও বাশের লাঠি দিয়ে মিঠাপুর ব্রীজের মাঝখানে চারিদিক দিয়ে ঘিরে ফেলে। তখন আমার স্বামী ফরিদ মোল্যা ও আকরাম মোল্যা কিছু বুঝে উঠার আগেই মন্নু মোল্যার হুকুমে রিপন সহ অন্যান্যরা আমার স্বামীকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত করে ফেলে রেখে যায়।

পরে আমরা নড়াইল সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করাই। মোসা: রাফেদা খানম আরো জানান মিঠাপুর বাজারের উত্তর পার্শ্বে অবস্থিত খেলার মাঠের উত্তর পশ্চিম প্রান্তে আমাদের স্বত্ত্ব দখলীয় একটি দোকান ঘর মো: আকরাম মোল্যার বাড়ীর জমিকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে।

উক্ত বিষয়ে মো: আকরাম মোল্যা রিপন মোল্যা, মন্নু মোল্যা ও সাব্বির মোল্যাগণকে দ্বিতীয় পক্ষ করো বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌ. কা. বিধির ১৪৪ ধারার অধীন এম.পি ১৭১/২০, ধারা ১৪৪ মামলা দাখিল করলে বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে উক্ত দোকান ঘর ও বাড়ীর জমির উপর স্থিতিবস্থার আদেশ প্রদান করিলেও বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে তারা উক্ত জমিতে পাকা ঘরবাড়ী নির্মান সহ প্রথম পক্ষের দখলীয় বাড়ীর প্রবেশ পথের সামনে ও দোকান ঘরের সাটার জড়িয়ে পিলার পুতে রাখে যার কোন আইনগত অধিকার তাদের নাই।

আকরাম মোল্যার জানান,স্থানীয় নলদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ জনাব এনামুল সাহেবকে বার বার ঘটনার বিষয়ে মৌখিকভাবে অভিযোগ করলেও তিনি অদৃশ্য কারণে তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহন করেননি। বিধায় আমি অত:পর বিজ্ঞ আদালতে দন্ড বিধি আইনের ১৮৮ ধারার অধীন ব্যবস্থা গ্রহনের জন্য প্রার্থনা করলে বিজ্ঞ আদালত উক্ত ধারার অধিনে ব্যবস্থা গ্রহনের জন্য লোহাগড়া থানার ওসিকে নির্দেষ প্রদান করলে থানা কর্তৃপক্ষ জনাব এনামুল, ইনচার্জ, নলদী ক্যাম্পকে দায়িত্ব প্রদান করেন।

জনাব এনামুল দায়িত্বপ্রাপ্ত হইয়া গতকাল, ১৫/০৭/২০২১ ইং তারিখ সন্ধায় ঘটনাস্থলে যেয়ে উভয়পক্ষের মধ্যে কথাবার্তা বলে ঘটনাস্থল ত্যাগ করামাত্রই তারা সংঘবদ্ধ হয়ে আক্রমন করে। এ বিষয়ে নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুজয় রায় বলেন,রুগিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রাত ১২টার দিকে রুগির জ্ঞান ফিরেছে। কয়েক স্থানে কোপের ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কিছু পরিক্ষা করতে বলা হয়েছে।

রিপোর্ট পাওয়ার পর পরবর্তিতে চিকিৎসা দেওয়া হবে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন বলেন, বিষয়টি শুনেছি তদন্ত করে পরবর্তি ব্যবস্থা গ্রহন করবো।

//মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল//

পড়ুন দৈনিক বিশ্ব …

গজারিয়ার গুয়াগাছিয়া ইউ.পি’তে ভি.জি.এফ চাল বিতরণ

 

নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বাড়ি ঘর, ফসলি জমি, চোখ রাঙাচ্ছে মধুমতী নদী

// সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার পাশ দিয়ে বয়ে চলা মধুমতি নদীতে পানি বাড়ার সাথে সাথে বেড়ে চলছে স্রোতের তীব্রতা,আর এই স্রোতের তীব্রতায় শুরু হয়েছে ব্যাপক হারে নদী ভাঙন।

এবছর চলতি বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়ার সাথে সাথে প্রতিনিয়ত ভাঙ্গনের কবলে নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে ফসলি জমি,গাছপালা,বাড়ীঘর। বসুর ধুলজুড়ী বারোয়াড়ী কালি মন্দির থেকে রুইজানী ননী বিশ্বাসের বাড়ী পর্যন্ত ব্যাপক নদী ভাঙ্গন শুরু হয়েছে ইতিমধ্যেই।নদী ভাঙ্গন রোধে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে রক্ষা পেতে পারে নদী তীরবর্তী জীব বৈচিত্র্য ও গ্রামীন অবকাঠামো,স্বাভাবিক ভাবে বেচে থাকবে মানুষ। মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল স্যারের সাথে কথা বললে তিনি বলেন,এব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি আমরা নদী ভাঙন এলাকা পরিদর্শন করে যথাযথা ব্যাবস্থা গ্রহন করবো।

করোনায় মারা গেলেন ইন্টারন্যাশনাল ষ্টান্ডার্ড ইউনিভার্সিটির মেধাবী লেকচারার ”মাহিয়া খানম পিংকি‘’

 

আজ ১৩জুলাই রাত ১০টায়  ঢাকা ল্যাব এইড হাসপাতালে করোনা চিকিৎসা কালীন অবস্থায় ইন্টারন্যাশনাল ষ্টান্ডার্ড ইউনিভার্সিটির মেধাবী লেকচারার মাহিয়া খানম পিংকি (২৪) মারা গেছেন। তিনি খুলনা কোর্টের এ্যাডভোকেট সেলিনা আক্তার পিয়া এর বড় মেয়ে পিংকি ।

খুলনা জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক  এ্যাড সেলিনা আক্তার পিয়ার বড়  মেয়ে পিংকির অকাল মৃত্যুতে খুলনা আইনজীবী সিমিতির সবাই গভীর ভাবে শোকাতহত। আল্লাহ তার বেহেস্ত নসীব করুন ।

মাহিয়া খানম পিংকি সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন বলে জানা গেছে।

 বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, খুলনা তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।

//দৈনিক বিশ্ব ডেস্ক //

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনায় সেনা প্রধান দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন

বাগরেহাটে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা যুবক নিহত

 

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা(২৬) বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় আহত হয় ওই যুবক। পরে পুলিশ আহত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই যুবক। তবে এখন পর্যন্ত ওই যুবকের পরিচয় পায়নি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ওই যুবককে হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। নিহতের মরদেহেরে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এছাড়া ওই যুবকের পরিচয় ও স্বজনদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে। যদি দুই একদিনের মধ্যে পরিচয় পাওয়া না যায় তাহলে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে তার দাফন সম্পন্ন করা হবে।

এছাড়াও ওই যুবকের পরিচিতদের বাগেরহাট সদর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

কুমিল্লায় পেট্রোলপাম্পে আগুণ।। ৫টি বাস পুড়ে ছাই…

//অনলাইন নিউজ//

রোববার বিকালে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবস্থিত ‘নিমসার ফিলিং স্টেশনে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এতে ওই পাম্পের পাশে থাকা ৫টি বাস পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নিমসার ফিলিং স্টেশনের ম্যানেজার মো. শাহ আলম সাংবাদিকদের জানান, লকডাউনে চলাচল বন্ধ থাকার কারণে ফিলিং স্টেশনের পাশে এশিয়া পরিবহনের ৫টি বাস রাখা হয়েছিল। রোববার বিকাল ৪টার দিকে হঠাৎ করে একটি বাসে আগুন লেগে যায়। এ সময় পাশের বাসগুলোতেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কুমিল্লা সদর দপ্তরের ২টি ও চান্দিনার ২টি ইউনিট ঘটনাস্থলে আসে।

কুমিল্লায় পেট্রোলপাম্পে আগুণ।। ৫টি  বাস পুড়ে ছাই...

এ প্রসঙ্গে কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. শরফুদ্দীন বলেন, আমাদের ৪টি ইউনিট ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

পড়ুন দৈনিক বিশ্ব …

কর্মহীন মানুষের পাশে খাদ্যহাতে ইউএনও রুবাইয়া তাছনিম

রূপসায় চাচা কর্তৃক ভাতিজার পান বরাজ ভেঙ্গে দেওয়ার অভিযোগ

রূপসায় জমিজমা সংক্রান্তকে কেন্দ্র করে চাচা কর্তৃক ভাতিজার পান বরাজ ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে মিলন মালাকার বাদী হয়ে রূপসা থানায় অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে জানাগেছে, উপজেলার ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া এলাকায় বাল্যক মালাকার দুই ছেলে মনোরঞ্জন মালাকার ও সত্যমালাকারকে রেখে মারা যান। পরে মনোরঞ্জন তার স্ত্রী ও সন্তানদের রেখে মারা যান। পৈত্রিক সূত্রে মিলন তার বাবার ওয়ারেশ সূত্রে জমিতে ভ্গে দখল করতে থাকে।

গত ৯ জুলাই সকালে তার চাচা সত্য ও তার ছেলে অনুকুল মালাকার বহিরাগত লোকজন নিয়ে মিলনের ২৫ বছরের ভোগ দখলীয় জমিতে পান বরাজটি ভেঙ্গে মাটিতে লুটিয়ে দেয়।

এসময় মিলন তাতে বাধা দিতে গেলে তাকে ও তার পরিবারকে মারতে উদ্যাত হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে মিলন মালাকার।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসায় বিধিনিষেধ অমান্য করায় ১২ মামলায় ৫৭০০ টাকা জরিমানা

না ফেরার দেশে চলে গেলেন ইমামপুর ইউ.পি সদস্য মুক্তা বেগম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের মেম্বার ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মুক্তা বেগম (৫০) চলে গেছেন না ফেরার দেশে। মরহুমার মৃত্যুতে শোক জানিয়েছেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহসিন চৌধুরি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খাঁন তোতা।

সংশ্লিষ্ট সূত্র জানায় অকাল মৃত্যু কালে দুই সন্তানের জননী ছিলেন সাবেক এই ইউ.পি মেম্বার মুক্তা বেগম। আত্মীয় সূত্রে জানা যায় ডায়াবেটিস জনিত কারনে কয়েকদিন যাবৎ অসুস্থতায় ভুগছিলেন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সেখানে স্টোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ইমামপুর ইউ.পি মেম্বার সেলিম মিয়া বলেন মুক্তা আপা অত্যান্ত স্বজ্জন ও পরোপকারি ছিলেন। তিনি গজারিয়া উপজেলা আওয়ামী লীগের একজন নিবেদিত প্রান ছিলেন বটে। তার অকাল মৃত্যুতে ইমামপুর ইউনিয়ন তথা গজারিয়া উপজেলা আওয়ামী পরিবার শোকাহত। ইউনিয়নবাসী অকালে হারালো একজন দক্ষ জনপ্রতিনিধিকে।

সৈয়দ মোহাম্মদ শাকিল গজারিয়া,মুন্সীগঞ্জ।