মাগুরায় ক্লু লেস বস্তাবন্দি লাশের হত্যাকারী আটক

 

মাগুরায় ক্লু-লেস বস্তাবন্দি লাশের হত্যাকারী আটক এবং নিখোঁজ থাকা পা ও মাথা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ।  চাঞ্চল্যকর আজিজুর খুনের আটককৃত আসামির নাম আশরাফ, মাগুরা সদরের চাউলিয়া ইউনিয়নের মালিকগ্রামে তার বাড়ি।তাকে আজ যশোরের শার্শা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী মাগুরা সদরের ঘোড়ানাছ এলাকার,জগদল বি এন পির মোড় নামক এলাকার একটি কালভার্টের ভিতর থেকে নিহতের নিখোঁজ থাকা একটি পা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাথা উদ্ধার করেছে পার্শ্ববর্তী একটি পাটক্ষেত থেকে।আটক আশরাফ মাগুরা সদরের পারলা বেলতলা নামক এলাকায় ঔষুধের ব্যবসা করতেন।

ধারণা করা হচ্ছে ব্যবসায়িক লেনদেনের কারনে এই জঘন্য হত্যাকান্ড ঘটিয়েছে।

//সুজন মাহমুদ, জেলা প্রতিনিধি মাগুরা//

Dainik Biswa

রাস্তা নির্মাণের আড়ালে কোটি টাকার অর্থ-বাণিজ্য

 

 

বাঁশখালীর বিশিষ্ট সমাজসেবক এস্তাফিজুর রহমান আর নেই

বাঁশখালীর বিশিষ্ট সমাজসেবক এস্তাফিজুর রহমান না ফেরার দেশে চলে গেলেন  ( ইস্তু মিয়া)।  তিনি পূর্ব পুইছড়ি জমিদার বাড়ির হাজি মনোহর আলী চৌধুরী ( মাইজ্যা মিয়া) কনিষ্ঠ পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর। গতকাল শনিবার বিকেল ৫টা নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ( ইন্না…রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শনিবার বাদে মাগরিব বাকলিয়া আশরাফিয়া হাউজিং সোসাইটি মসজিদে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠািত হয়। পরে রোববার বাদে জোহর নিজ বাড়িতে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় রাজনীতিবিদ, সমাজসেবক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানান পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন। পরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ সন্তান, চার কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় সংগীত শিল্পী রবি চৌধুরী। তিনি বলেন, আমি শিল্পী হবার পেছনে তাহার যথেষ্ট অবদান আছে। তিনি না হলে আমি আজ এ পযায়ে আসতে পারতাম না। তিনি যেমন শাসন করতে তেমনি আদরও করতেন।
আমার শৈশব কাল কেটেছে তাদের বাড়িতে। তিনি অনেক ব্র মনের একজন মানুষ ছিলেন। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। ইউপি চেয়ারম্যান সুলতানুল গনি চৌধুরী লেদু মিয়া বলেন, ওনি খুব বিনয়ী ছিলেন। আমার দেখা মতে তিনি কখনো কাউকে মনে কষ্ট পাবে এরকম কিছু বলেনি। খুব শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। সমাজসেবক আরিফুল্লাহ চৌধুরী আরিফ বলেন, আমি ছোটকাল থেকে দেখেছি তিনি মানুষের সাথে খুব মজা করে কথা বলেন।
কাউকে কোনদিন কাউকে ছোট চোখে দেখেনি। সদা হাস্যজ্জ্বল থাকতেন তিনি। এলাকাবাসী সূত্রে জানা যায়, মনোহর চৌধুরী মারা যাবার পর এলাকার মানুষের দুঃখ সুখের সাথী ছিলেন তিনি। বিচার থেকে শুরু করে দক্ষতার সাথে এলাকা শাসন করেছেন। কোনদিন কোন অন্যায়কে তিনি প্রশ্রয় দিতেন না।
সব সময় গরীব মেহনতী মানুষের পক্ষে বলিষ্ঠ ভুমিকা রাখতেন। তার বড় ভাই মোজাফফর আহমদ চৌধুরী মোজাফফর মিয়াও ছিলেন একজন দক্ষ বিচারক। তার মৃত্যু হলে মানুষ এখনও তার স্মৃতি চারন করে যাচ্ছেন। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিস্তব্ধ এখন পুরো এলাকা।

বরিশালে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারনায় হামলা

 

বরিশালে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারনায় বিভিন্নভাবে বাধা প্রদানরে অভিযোগ।  বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম (ইটালী শহিদ) এর জনপ্রিয়তায় ইশ্বান্বিত হয়ে বেসামাল হয়ে পড়েছে আওয়ামী লীগের প্রার্থী মাহাতাব হোসেন সুরুজ।

 

স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম এর নির্বাচনী প্রচারনায় নানা শ্রেনী পেশার মানুষের ব্যাপক অংশগ্রহনে টালমাটাল হয়ে পড়েন সুরুজের পালিত ক্যাডার বাহিনী।

 

অত:পর সুরুজ বাহিনী বেপরোয়া হয়ে উঠে। এরপর স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম এর নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে গণসংযোগ, উঠান বৈঠক, পথসভায় একের পর এক অব্যাহত হামলা চালিয়ে আসার অভিযোগ পাওয়া গেছে। এমনই অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম (ইটালী শহিদ )।

 

তিনি অভিযোগ করে বলেন আমার প্রতিটি নির্বাচনী প্রচারনায় চেয়ারম্যান প্রার্থী সুরুজের পালিত ক্যাডার বাহিনী হামলা চালিয়ে আসছে। এবং আমার কর্মীদের বিভিন্নস্থানে মারধর করছে। এছাড়া ইউনিয়নের বিভিন্নস্থানে আমার নির্বাচনী পোস্টার,সাইনবোর্ড ছিড়ে ফেলা হয়েছে।

 

এদিকে স্থানীয় সূত্র জানাগেছে ইউনিয়নের মকবুল হোসেন প্রাথমিক বিদ্যালয়ের সামনে শনিবারও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম (ইটালী শহিদ ) এর পোষ্টার ও সাইনবোর্ড ছিড়ে ফেলে। শনিবার বেলা ১২টার দিকে আওয়ামী লীগের প্রার্থী মাহাতাব হোসেন সুরুজ এর ক্যাডার নবাব এর নেতৃত্বে একদল সন্ত্রাসীরা পোষ্টার ও সাইনবোর্ড ছিড়ে ফেলে উল্লাস করে। উল্লেখ, চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ এর বিরুদ্ধে এর আগে জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় অসংখ্যবার দুর্নীতি-অনিয়ম-লুটপাটসহ সন্ত্রাসী কর্মকান্ডের সংবাদ প্রকাশিত হয়েছে। তবুও এই সুরুজ রয়েছেন বহাল তবিয়তে।

 

বরংচ আরো বেপরোয়া হয়ে যতসব অন্যায় অপকর্মের ফিরিস্তি রচনা করে অন্ধকার গলিতে হেটে চলছেন। এসব বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী মাহাতাব হোসেন সুরুজ এর ব্যক্তিগত সেলফোনে একাধিকবার ডায়াল করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

//নিজস্ব প্রতিবেদক : বরিশাল//

Dainik Biswa

বিলুপ্তির ২৪০০০ বছর পর হঠাৎই জীবন্ত হয়ে উঠল রোটিফার‌

 

 

রাণীশংকৈলে শশুর বাড়িতে সদ্য বিবাহিত জামাইয়ের ঝুলন্ত লাশ

 

 

রাণীশংকৈলে শশুর বাড়িতে , ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কুমারগঞ্জ গ্রামে ভোর রাতে শ্বশুর বাড়িতে আসা নতুন জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। (১১ জুন শুক্রবার) জানা গেছে শশুর জহিরুল ইসলামের বাড়িতে অদূরে পুকুর পাড়ে একটি ছোট সাইজের আম গাছের ডালে ঝুলন্ত এরশাদ (২৭) লাশ উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সুত্র মতে জানা গেছে, মাত্র ১১ দিন আগে উপজেলা নেকমরদ ইউনিয়নে পারকুন্ডা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এরশাদ আলীর সাথে কুমোরগঞ্জ গ্রামের জহিরুল ইসলামের মেয়ে জুঁই আক্তারের বিয়ে হয় । এরশাদ রাজ মিস্তি কাজ করতেন এবং জুঁই স্থানীয় একটি মাদ্রাসায় পড়তেন।

 

গত ১০ জুন বৃহস্পতিবার বিকালে এরশাদর স্ত্রী জুঁই কে নিয়ে শশুর বাড়িরতে বেড়াতে আসেন। রাতে খাওয়া দাওয়া শেষ করে স্বামী ও স্ত্রী একটি ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে স্ত্রী জুঁই জ্বর ভাবহলে সেঅবস্থায় বমি করতে বারান্দায় বের হন। ইতিমধ্যে এরশাদ প্রাকৃতিক কাজ সারতে টয়লেটে যান এরশাদ টয়লেট থেকে ফিরে না এলে স্ত্রী – শ্বশুরসহ পরিবারের লোকজন ওই রাতেই এরশাদকে চারদিকে খুঁজতে বের হয়।

রাত শেষের দিকে তার বাড়ির অদূরে পুকুর পাড়ের একটি আম গাছের ডালে এরশাদের ঝুলন্ত লাশ দেখতে পায়।

 

পরে থানায় খবর দেয়। খবর পেয়ে থানার সিনিয়র সহ পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন, ওসি এস এম জাহিদ ইকবাল, ওসি তদন্ত আঃ লতিফ শেখ, সহ সঙ্গীয় পুলিশ ফোর্স এসে ঘটনাস্থল থেকে এরশাদের ঝুলন্ত লাশ উদ্ধার করেন। এই মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ কিংবা এলাকাবাসী কেউ কিছুই বলতে পারেনি ।

 

মৃত এরশাদের খালাতো ভাইয়ের শাহাদাত আলী এ মৃত্যুকে আত্মহত্যা বলে মানতে পারেনি। এ নিয়ে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মর্মে ওসি জানান। তবে এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান ওসি,এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 //মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//

Dainik Biswa

বরগুনায় জমি বিরোধ নিয়ে মাদরাসার প্রভাষককে কুপিয়ে জখম

 

বরগুনায় জমি বিরোধ নিয়ে মাদরাসার প্রভাষককে কুপিয়ে জখম

 

বরগুনায় জমি বিরোধ নিয়ে দূরঘটনা ঘটেছে, বরগুনার আমতলীতে, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে আঠারগাছিয়ার গাজীপুর বন্দর ফাজিল মাদরাসার প্রভাষক ও উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ ফোরকান মুছুল্লীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গাজীপুর বন্দরের বাসিন্ধা মোঃ মোতালেব মৃধার পুত্র মিঠু মৃধা ও তার নাতিন শাকিল মৃধার সাথে পশ্চিম গাজীপুর গ্রামের মাওলানা মোঃ ফোরকান মুছুল্লীর বন্দরের মন্দিরের পাশে একটি দোকান ঘরের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গোপনে ওই বিরোধিয় জমিতে মিঠু মৃধা ও শাকিল মৃধা ঘর তুলতে গেলে ফোরকান মুছুল্লী তাদের বাঁধা দেয়। এ বিষয় নিয়ে স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বাজার কমিটির লোকজন একাধিকবার শালিশ বৈঠক করলের অদ্যবদি এর কোন ফয়সালা হয়নি।

 

আজ (শুক্রবার) সকাল সাড়ে ১১ টার দিকে ওই বিরোধিয় জমিতে মিঠু মৃধা ও শাকিল মৃধা পুনঃরায় জোরপূর্বক ঘর তুলতে গেলে মাওলানা মোঃ ফোরকান মুছুল্লী ও তার লোকজন এতে বাঁধা প্রদান করে। এর কিছুক্ষণ পরে মাওলানা মোঃ ফোরকান মুছুল্লী গাজীপুর বন্দরের হাজী রুহুল আমিনের কাপড়ের দোকানের সামনে যায়।

 

এ সময় তার প্রতিপক্ষ মিঠু মৃধা ও শাকিল মৃধা ও তার লোকজন এসে তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকে। উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এবং স্থাণীয়রা আবার তাদের মিমাংসাও করে দেয়। এর কিছুক্ষণ পরে মিঠু মৃধা ও শাকিল মৃধার নেতৃত্বে ১০/১২জন সন্ত্রাসী এসে মাওলানা মোঃ ফোরকান মুছুল্লীকে দেশীয় অস্ত্র দা ও চাপাতি দিয়ে হাত, বুক ও পিঠে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে চলে যায়।

 

এ সময় গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুত্বর হওয়ায় ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। প্রত্যক্ষদর্শি মোটরসাইকেল চালক জহির আহমেদ বলেন, গাজীপুর বন্দরের একটি দোকানের জমি নিয়ে মিঠু মৃধা, শাকিল মৃধার সাথে মাওলানা ফোরকান মুছুল্লীর বিরোধ চলে আসছে।

 

আজ সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়ে পরে স্থানীয় লোকজন উভয়ের মধ্যে মিমাংসা করে দেন। এর কিছুক্ষণ পরে বেলা সাড়ে ১১ টার দিকে হাজী রুহুল আমিন কাপড়ের দোকানের সামনে বসে মোতালেব মৃধার ছোট ছেলে মিঠু মৃধা ও তার নাতিন শাকিল মৃধাসহ আরো ১০/১৫ জন সহযোগীদের নিয়ে ফোরকান মাওলানাকে কুপিয়ে রক্তাক্ত ও জখম করে। গাজিপুর বন্দরের হাবিবুর রহমান বলেন,মোতালেব মৃধার পুত্র মিঠু মৃধা একজন চিহ্নিত সন্ত্রাসী।

 

সে বিগত দিনে একাধিক সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল এবং মাদকাসক্ত বলে তিনি জানান। এ বিষয়ে অভিযুক্ত মোতালেব মৃধার সাথে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহআলম হাওলাদার বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

//সাইফুল্লাহ নাসির, আমতলী, বরগুনা প্রতিনিধি//

Dainik Biswa

খুলনা জেলার করোনা  প্রতিরোধে ৭দিনের  বিধিনিষেধ আরোপ

 

দাউদকান্দি প্রতিপক্ষের হামলায় ঘর বাড়ী ভাংচুর লুটপাত আহত-৩

 

কুমিল্লার দাউদকান্দিতে দাউদকান্দি পৌরসভার হাসানপুর দীঘিরপাড় এলাকায় প্রতিপক্ষের হামলায় ঘর বাড়ী ভাংচুর লুটপাত ও পিটিয়ে তিন জনকে আহতের খবর পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায় প্রতিপক্ষ স্থানীয় কাউন্সিলর তাসলিমা খন্দকারের নেতৃত্বে তার স্বামী সন্তান সহ স্থানীয় সন্ত্রাসী বাহিনী নিয়ে বাদী আয়েশা সিদ্দিকা দের বাড়ীতে আঘাত হানে।

 

সরেজমিনে দেখা যায় আয়েশা দের বাড়ীতে অনধিকার প্রবেশ পূর্বক ঘর ভাংচুর লুটপাত চালায় তারা। এ ঘটনায় এখন পর্যন্ত রক্তাত্ত অবস্থায় তিন জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ পত্র হতে জানা যায় বাদী পক্ষের সাথে বিবাদী পক্ষের জমি সহ আনুসঙ্গিক বিষয় নিয়ে কিছু দিন যাবৎ বিবাদ চলছিল। এমন অবস্থার প্রেক্ষিতে স্থানীয়ভাবে বিচার শালিস চলছিল। পরে বাদীপক্ষ সাথে মিমাংসার কথা বলে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবী করেন স্থানীয় কাউন্সিলর তাসলিমা খন্দকার। সেই টাকা দিতে অস্বকৃতি জানালে এই হামলার ঘটনা ঘটে।

 

এই বিষয়ে দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন এই বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি।ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠিয়েছি।তদন্ত চলছে, তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

//সৈয়দ শাকিল//

 

নিয়ন্ত্রনহীন লড়ির ধাক্কায় প্রতিবন্ধি আজারুল ইসলামের মুদি দোকান ধ্বংস

 

নিয়ন্ত্রনহীন লড়ির ধাক্কায় প্রতিবন্ধি এক ব্যক্তির মুদি দোকান গুড়িয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সুপার বোর্ড নামক কোম্পানীটির উৎপাদন প্রতিষ্ঠান মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার লস্করদী নামক এলাকায় অবস্থিত। কোম্পানীটির কাঁচামাল পণ্য পরিবহনে ব্যবহারিত নিয়ন্ত্রনহীন লড়ির ধাক্কায় গতকাল সোমবার (০৭ জুন) হোসেন্দী ইউনিয়নের লস্করদী এলাকার স্থানীয় প্রতিবন্ধি আজারুল ইসলামের মুদি দোকান ঘর ধ্বস্ত করে দেয়।

 

এ ঘটনায় গতকাল জামালদী – হোসেন্দী রুটে প্রায় এক ঘন্টার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সরেজমিনে দেখা যায় বাক-প্রতিবন্ধি আজারুল তার কষ্টে আর্তনাদ ভাষাহীন বলে প্রকাশ করতে পারছেনা। তার বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা রহমত আলী বলেন বাক প্রতিবন্ধি আজাহার তার এই দোকান ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে জীবিকা নির্বাহ করে থাকে।

 

গতকাল দুপুরে আনুমানিক সাড়ে বার টায় সুপার বোর্ড কোম্পানীর একটি লড়ি টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে দোকানটি ধ্বস্ত করে দেয়। এতে দোকান মালিকের আনুমানিক দোকান ঘর সহ মালামাল মিলিয়ে প্রায় চার লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়। এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ড্রাইভারকে খুঁজে পাওয়া না গেলে সুপার বোর্ড কোম্পানিটির ব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন চট্রমেট্রো-ট ১১-৬১৭৪ নাম্বারে লড়িটি আমাদের নিজস্ব নয়।

 

ট্রান্সপোর্টের মাধ্যমে ভাড়া করা হয়েছে। তবে এমন একটি দূর্ঘটনা খবর শুনেছি। কোম্পানীর ব্যবস্থাপনা পর্ষদের সাথে আলোচনা করে ঘটনাস্থল প্রত্যক্ষ করে ক্ষতিগ্রস্থ ব্যাক্তির ক্ষতিপূরনের ব্যবস্থা করা হবে। এমন ঘটনার প্রেক্ষিতে হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক মিঠু অভিযোগের সুরে বলেন জামালদী – হোসেন্দী রুটটি সরু। স্থানীয় যানবাহন চলাচলের উপযুক্ত। এই রাস্তার পাশে কতিপয় শিল্প কোম্পানী গড়ে ওঠেছে।

 

তাদের পন্য পরিবহনে জন্য বড় বড় লড়ি ব্যবহার করে যা এই রোডে চলাচলের উপযুক্ত নয়। হোসেন্দী ইউনিয়ন পরিষদ থেকে এই রাস্তায় চলাচলের উপর বড় ট্রাক ও লড়ি উপর নিষেদ্ধাজ্ঞা থাকার পরেও কোম্পানী গুলোর স্বেচ্ছাচারিতায় ইউনিয়ন পরিষদকে তোয়াক্কা না করে দাপুটে ভাবে তারা এই ধরনের কাজ করে চলছে।

 

ফলে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, সড়কে বাড়ছে যানজন ঘটছে প্রতিনিয়ত দূর্ঘটনা। পরিবেশন দূষন সহ কোম্পানীগুলোর স্বেচ্ছাচারিতায় স্থানীয়দের জীবনধারা বিষিয়ে উঠেছে।

//সৈয়দ মোঃ শাকিল। গজারিয়া, মুন্সীগঞ্জ//

পড়ুন দৈনিক বিশ্ব …

কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১, আহত ২০

 

 

বেনাপোল স্থল বন্দরে পণ্যবাহী ভারতীয় ট্রাকে ভয়াবহ আগ্নিকান্ড

বেনাপোল স্থল বন্দরে পণ্যবাহী ভারতীয় ট্রাকে ভয়াবহ আগ্নিকান্ড ঘটনা ঘটে যশোর জেলার তথা সমগ্র বাংলাদেশের নাম করা বেনাপোল স্থল বন্দরে। এই বন্দর দিয়ে ভারতের সাথে স্থলপথে যোগাযোগ ও পণ্যবাহী মালালাল আনা নেওয়া করা হয়। ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাকে আজ ৭ জুন-২০২১ রোজ সোমবার সন্ধ্যা ৭ টায় বন্দরের ৩২ নং সেডের সামনে থাকা ট্রাকটিতে এ দুর্ঘটনা ঘটে।এই ভয়াবহ অগ্নিকান্ডে ভারত থেকে আমদানি করা ২৫ টন ব্লিচিং পাউডারসহ ট্রাকটি ভস্মীভূত হয়।

 

ট্রাকটিতে আগুন লাগলে স্থানীয় জনগণ ফায়ার সার্ভিসে খবর দিলে বেনাপোল ফায়ার সার্ভিস ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশন কার্গো বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, সন্ধ্যা ৭ টার সময় প্রবল ঝড়বৃষ্টির মধ্যে ২৫ টন ব্লিচিং পাউডার বোঝাই পণ্যবাহী ট্রাকটিতে আগুন ধরে যায়। উল্লেখ্য ব্লিচিং পাউডার দাহ্য পদার্থ।

 

এতে পানি লাগলে আগুন ধরে যায়।ইতিপূর্বে কয়েকটি ব্লিচিং পাউডার বাহী ভারতীয় ট্রাকে আগুন লেগে ট্রাকগুলি ভস্মীভূত হয়েছে। উক্ত পণ্য খালাসের কাজে আলমুদারিপ নামক একটি সিএন্ডএফ এজেন্ট নিয়োজিত ছিল বলে জানা যায়। বেনাপোল ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার সুমন হোসেন বলেন, কি কারণে আগুণ লেগেছে তা এখনই বলা যাবে না।

 

বিষয়টি খতিয়ে দেখার পর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১, আহত ২০

 

কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১, আহত ২০

 

কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মুজিবুর (৬০) নামে একজন নিহত হয়েছে । কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় দিলালপুর ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী এ ঘটনায় দুই পক্ষের মধ্যে আরো ২০ জন আহত হয়েছে । আজ সোমবার দুপুরে বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের বাহেননগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে ।

 

জানা যায় নিহত মুজিবুর একই গ্রামের মৃত শেখ আব্দুল মালেকের ছেলে । পুলিশ জানায়, দিলালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন শাফি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ।

 

আজ দুপুরে দু-পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে এ সংঘর্ষে বল্লমের আঘাতে শাফির পক্ষের সমর্থক মুজিবুর নামে একজন মারা যায় ও দুই পক্ষের ২০ জন আহত হয়। বাজিতপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন ।

 

তবে দিলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন শাফি জানান, বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়ার নেতৃত্বে একক ভাবে হামলা চালায় । এতে মুজিবুর নামে একজন মারা যায় এবং আরো ৪-৫ জন মুমূর্ষ অবস্থায় বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে দিলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়ার জানান, এ সংঘর্ষে আমার কোন পক্ষ নাই । যেহেতু আমি জনপ্রতিনিধি, তাই সবাই আমার লোক । আর আমার নেতৃত্বে কোন হামলা হয়নি এবং আমি আজ কিশোরগঞ্জ ছিলাম ।

//তৌহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক //

পড়ুন দৈনিক বিশ্ব …

 মুন্সীগঞ্জ জেলার গজারিয়া স্বামীর পরকীয়া প্রেমিকার আঘাতে স্ত্রী আহত

 

 মুন্সীগঞ্জ জেলার গজারিয়া স্বামীর পরকীয়া প্রেমিকার আঘাতে স্ত্রী আহত

 

 মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ের কেরানী মনির হোসেন মামুন (৫০) নামের এক ব্যাক্তির দীর্ঘ দিনের পরকীয়া প্রেমিকা আপন ছোট ভাইয়ের বউ নাসরিন বেগম (৩০) হামলায় নিজের স্ত্রী বিউটি বেগম (৪০) আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ৭ জুন সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় আহত ব্যাক্তির ফুফাত ভাই মাে. জালাল মােল্লা থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেন। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহত বিউটি বেগমের বরাত দিয়ে স্বজনরা জানায় আলীপুরা গ্রামের মৃত. সাইজুদ্দিনের ছোট ছেলে লিটনের স্ত্রী নাসরিন (৪০) কে বাড়িতে রেখে সিঙ্গাপুর প্রাবসে আছে দীর্ঘ বছর ধরে রয়েছে। ছোট ভাইয়ের অনুপস্থিতিতে বড় ভাই মনির উদ্দিন মামুন তার ছোট ভাইয়ের স্ত্রী নাসরিনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি এলাকায় জানা জানি হলে বেশ কয়েকবার স্থানীয় সালিশ বৈঠকও হয়।

 

সেখানে অভিযুক্ত মনির উদ্দিন নিজের দোষ স্বীকার করে আর এমন হবে না বলে দফায় দফায় ক্ষমা চান উপস্থিত মজলিসে। সংশ্লিষ্ট সূত্র জানায় সোমবার সকালে মনির উদ্দিন তার ছোট ভাই লিটনের স্ত্রী নাসরিনের সাথে ফের অসংযত অবস্থায় তার নিজের স্ত্রী বিউটি বেগম দেখে ফেলে। স্ত্রী’র বিউটির উপস্থিতি টের পেয়ে স্বামী মামুন পালিয়ে যায়। পরে বিউটি ও নাসরিন দুজনের মধ্যে বাক বিতন্ডা হয়।

 

এক পর্যায়ে নাসরিন ক্ষিপ্ত হয়ে ধারালাে দাঁ দিয়ে বিউটি বেগমের মাথায় আঘাত করলে বিউটি বেগম মাটিতে লুটিয়ে পরে। পরে বিউটি বেগমের ডাক চিৎকারে তার মেয়ে সাবিহা (১৩) আগাইয়া আসিলে নাসরিন তাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন এসে মা ও মেয়ে’কে আহত অবস্থায় উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় পরে বিউটি বেগমের ফুফাত ভাই মাে.জালাল মােল্লা নাসরিন সহ দুজনের নাম উল্লেখ করে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

এ বিষয় জানতে মামুনের ব্যবহৃত মোবাইল ফোন কল করলে ফোন বন্ধ পাওয়া গেছে। গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ও.সি) রইছ উদ্দিন জানান অভিযোগ পেয়েছি নাসরীন কে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরন করা হবে।

সৈয়দ মোঃ শাকিল গজারিয়া, মুন্সীগঞ্জ।

পড়ুন দৈনিক বিশ্ব …

মোংলায় ৩০ হাজার চিংড়ির রেণু পোনা জব্দ করেছে বন বিভাগ ও নৌপুলিশ