Category: ঘটনা-দুর্ঘটনা
Incident - Accident
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি নেতা হত্যা মামলার আসামী কুপিয়ে হত্যা
জাপা নেতা মতিউর রহমানের মৃত্যুতে হুইপ মিসবাহ উদ্দিনের শোক
জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক, সালিশি ব্যক্তিত্ব ও উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি মোঃ মতিউর রহমান (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার দিবাগত রাত ১২ টা ১০ মিনিটের সময় সিলেট নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান সহ অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। সোমবার বাদ যোহর মরহুমের দাফন সম্পন্ন হয়।

এর আগে ইকড়ছই মাদ্রাসা প্রাঙ্গনে তিনির জানাযা সম্পন্ন হয়। জানাযায় রাজনৈতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ অংশ নেন।
এদিকে, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি মোঃ মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ এবং জেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাড: পীর ফজলুর রহমান মিসবাহ্, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আনম ওহিদ কনা মিয়া, কেন্দিয় নির্বাহী কমিটির সদস্য ফয়জুর রহমান চৌধুরী শাহীন, জেলার যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খুশনুর, জেলা জাতীয় পার্টি নেতা সাবেক ভিপি সাইফুর রহমান সামছু, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির, যুক্তরাজ্য জাতীয় পার্টির সহ সভাপতি সাজ্জাদুর রহমান ভূইয়া পাভেল, যুক্তরাজ্যের লন্ডনস্থ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ্ সাহেদুর রহমান সাহিদ, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু,
জেলা জাতীয় পার্টি নেতা এড: নাজমুল হুদা হিমেল, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ খলিলুর রহমান, সহ- সভাপতি মোঃ নুরুল ইসলাম মাষ্টার, সহ সভাপতি মোঃ দিলু মিয়া, মোঃ মোফাজ্জল খান, প্রবীন নেতা আতাউর রহমান আলতাব, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ও জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, জাতীয় পার্টি নেতা আব্দুল মনাফ, উপজেলা জাতীয় পার্টি নেতা মাহমদ আলী, সৈয়দ ছালিক মিয়া, এরশাদ মিয়া,আব্দুল কাহার, দুদু মিয়া, কাবুল চৌধুরী, আব্দুস শহীদ, ফিরোজ রানা, আবদাল মিয়া, আব্দুর রহমান, ছুরাব আলী, আরব আলী, বাদশা মিয়া, আখলিছ আলী, উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক আলী আফছার, সদস্য সচিব মোঃ রফিক উদ্দিন, আমীর আলী ও রনি মিয়া প্রমূখ।
নেতৃবৃন্দ জাতীয় পার্টি নেতা মতিউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, তিনি ছিলেন জাতীয় পার্টির একজন পরিক্ষিত ও ত্যাগী নেতা।
এরশাদ প্রেমিক হিসাবে পার্টির জন্য আজীবন কাজ করে গেছেন।
এ শুন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
মোঃ রনি মিয়া জগন্নাথপুর প্রতিনিধি :
জগন্নাথপুরে সোনালী ব্যাংকে চালান না নেওয়ায় জমি রেজিষ্ট্রারী ব্যাহত
জগন্নাথপুরে সোনালী ব্যাংকে চালান না নেওয়ায় জমি রেজিষ্ট্রারী ব্যাহত
সুনামগঞ্জের জগন্নাথপুর সোনালী ব্যাংক ব্যাবস্থাপকের বিরুদ্ধে দায়ীত্বে অবহেলা ও শৃংখলা পরিপন্থির অভিযোগ উটেছে। আইনের প্রতি তোয়াক্কা না করে তিনি অফিস স্টাফ সংকটের অজুহাতে ব্যাংক চালান না নেওয়ায় জগন্নাথপুর সাবরেজিস্টার অফিসে আসা জমি ক্রেতা- বিক্রেতা অনেকেই বাড়িতে ফিরে গেছেন।
ফলে ভোগান্তির শিকার হয়ে ব্যাংকের ব্যাবস্থাপক সহ সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন ভুক্তভোগী জনসাধারণ।
ভুক্তভোগী মমশ্বর আলী, আজাদ মিয়া, এখলাছুর রহমান সহ অনেকেই জানান, বর্হিবিশ্বের ন্যায় বাংলাদেশে মহামারি করোনার কারণে দীর্ঘদিন ধরে জগন্নাথপুর সাবরেজিস্টার অফিসে দলিল রেজিস্ট্রার না হওয়ায় আমরা জমি বিক্রয় ও রেজিষ্ট্রেশন করার জন্য অপেক্ষার প্রহর গুনছিলেন।
জগন্নাথপুর সাবরেজিস্টার অফিসে সপ্তাহে রোববার ও সোমবার রেজিষ্ট্রি হয়ে থাকে।
কিন্তু সরকারী অধ্যাদেশ অনুযায়ী অফিস যথারিতি খোলা থাকলেও ব্যাংকে স্টাফ নেই বলে বেঁকে বসেন জগন্নাথপুর সোনালী ব্যাংক ব্যবস্থাপক আল আমিন রাসেল।
তিনি অফিসের স্টাফ ছু্টি থেকে আসেনি বলে সবাইকে ফিরিয়ে দেন।
ফলে সরকারের বড় অংকের রাজস্বে ব্যাঘাত সৃষ্টি হয়।
এদিকে ব্যাংক ব্যাবস্থাপক আল আমিন রাসেল যোগদানের পর থেকে নানা অনিয়ম কর্মকান্ডে জড়িয়ে পড়েন।
ইতোপূর্বে তার বিরুদ্ধে স্থানীয় পত্রপত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হলেও অদৃশ্য খুঁটির জোরে তা চাপা পড়ে যায়।
জগন্নাথপুর সাবরেজিস্টার অফিসের প্রধান অফিস সহকারী মোঃ আব্দুর রহিম বলেন অফিস খোলা থাকায় সাব-রেজিস্ট্রার (স্যার) এসেছিলেন। সোনালী ব্যাংকে চালান না নেয়ায় দলিল রেজিস্ট্রার করা সম্ভব হয়নি।
আগামী সপ্তাহ ছাড়া দলিল আর হচ্ছেনা।
বাংলাদেশ দলিল লেখক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি বশির আহমদ বলেন ম্যানেজার সাহেবকে ( আল আমিন রাসেল) আমি অনুরোধ করলেও তিনি আমাকে জানান ব্যাংকের দায়িত্বশীল কেউ ছুটি থেকে আসেনি বলে ব্যাংক চালান রাখতে পারবেন না।
ব্যাংক চালান না নেয়ায় দলিল রেজিস্ট্রারে আমাদের কিছু করা নেই।
এ ব্যাপারে জগন্নাথপুর সোনালী ব্যাংক ব্যাবস্থাপক আল আমিন রাসেলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোনে রাত ৯ টায় যোগাযোগের চেষ্টা করা হলেও সরকারি মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
মোঃ রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি :
পটুয়াখালী রাঙ্গাবালীতে চাঞ্চল্যকর মনির হত্যা মামলার রহস্য উদঘাটন আটক-১
বরিশাল নগরীতে ফেসবুক লাইভে এসে আকাশ নামক যুবকের আত্মহত্যা
বরিশালে ফেসবুক লাইভ দিয়ে আকাশ (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। সোমবার (১৭ মে) বিকেল ৪টার দিকে নগরীর পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থলে আসার পূর্বেই আকাশের মা কহিনুর বেগম ছেলের ঝুলন্ত দেহ নামিয়ে এ্যাম্বুলেন্সযোগে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশের সৎ বাবা কাওছার ও কহিনুর বেগম পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কের সুমনের বাসায় থাকতেন। আকাশ বাসায় একা থাকা অবস্থায় ফেসবুক লাইভ দিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে।
এ সময় আকাশের বিভিন্ন বন্ধুরা কমেন্টস করতে দেখা যায়। বিকেল সাড়ে ৪টার দিকে আকাশের মা কহিনুর এসে ঘরের দরজা জানালা বন্ধ দেখে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় জানালা দিয়ে ছেলেকে আড়ার সাথে ঝুলতে দেখেন।
পরে তিনি জানালা ভেঙে ভেতরে ঢুকে ছেলেকে নামিয়ে বর্তমান স্বামী কাওছারকে সাথে নিয়ে এ্যাম্বুলেন্সযোগে শেবাচিম হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আকাশের বাবা কবির হোসেন মুঠোফোনে জানান, সকালে তিনি তার বাসায় ছেলেকে রেখে গেছেন। বিকেলে লোক মারফত জেনে ঘটনাস্থলে এসে কাউকে না পেলে মেডিকেল আসেন।
তিনি জানান, আকাশের মা কহিনুর বেগম ৪ বছর পূর্বে তাকে ছেড়ে কাওছার নামে একজনকে বিয়ে করেন। এছাড়া ছেলে দুই বাসায়ই মাঝে মধ্যে থাকতো বলেন তিনি। কি কারণে আকাশ আত্মহত্যা করেছে তা তিনি জানেন না। এ ব্যাপারে নিহত আকাশের মায়ের মুঠোফোনে কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
এদিকে খবর পেয়ে কাউনিয়া থানার এসআই রাহাতুল, এএসআই জামাল ঘটনাস্থলে আসার পূর্বেই কাওছার ও কহিনুর ছেলে আকাশকে নিয়ে মেডিকেল চলে যায়। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিটিএসবি এবং সিআইডি পুলিশ।
// পলাশ চন্দ্র দাস :: বরিশাল //
নড়াইলে অচেনা শত্রুর বিষে মরেগেল পুকুরের মাছ
অজানা শত্রুতার বিষে মরলো মাছ
নড়াইলের কালিয়া উপজেলায় মো.মাহমুদ নামে এক কৃষি খামারির পুকুরে রবিবার (১৬ মে) রাতের আঁধারে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
এতে ১৫ হাজার টাকার মাছ মরে গেছে বলে তিনি দাবি করেন। উপজেলার খাশিয়াল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ভুক্তভোগী মাহমুদ নড়াগাতি থানায় সাধারন ডায়েরি করেছেন।
অভিযোগের ভিত্তিতে নড়াগাতি থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিমুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মাহমুদ জানান, আমি সরকারি প্রশিক্ষণ নিয়ে নিজ জায়গা জমিতে মাছ, মুরগী ও গরু লালন পালন করে থাকি।
তিনি আরো জানান, আমি সরকারি নিবন্ধনকৃত মধুমতি মৎস সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এই নিয়ে কিছুদিন যাবত আমার বাড়ির পাশের কিছু লোকজন আমার সাথে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করে বিভিন্ন সময়ে আমার ক্ষতি করার চেষ্টা করে থাকে।
সবশেষ আজ সকালে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে আছে।
মাহমুদের দাবি, বিষ প্রয়োগে তার পুকুরের ১৫হাজার টাকার মাছ মেরে ফেলা হয়েছে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুখসানা খাতুন জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ খাইরুল ইসলাম চৌধুরীঃ
পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জন নিহত: প্রধান আসামি গ্রেফতার
মাদারীপুরের শিবচরে পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জন নিহতের মামলায় প্রধান আসামি চালক শাহ আলমকে (৩৮) গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা শেষে সুস্থ হলে ঢাকার শাহবাগ পুলিশের হেফাজত থেকে ওই স্পিডবোটচালককে রোববার সন্ধ্যায় শিবচর চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রাজ্জাকের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
সোমবার সকালে স্পিডবোটচালক ঘাতক শাহ আলমকে আদালতে তোলা হবে।
এর আগে গত ৪ মে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় শাহ আলমকে প্রধান আসামি করে স্পিডবোটের দুজন মালিক ও শিমুলিয়াঘাট ইজারাদারসহ চারজনকে এজাহারভুক্ত আসামি করে শিবচর থানায় চরজানাজাত নৌপুলিশ বাদী হয়ে একটি মামলা করে, যার মামলা নং- ০৭(০৫) ২১ ধারা- ২৮০/৩০৪-ক/৩০৪ (সংযোজিত) ৩৩৮/১৮৮/১০৯ পেনাল কোড। এজাহারভুক্ত আরও দুই আসামিকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি।
চরজানাজাত নৌপুলিশ স্টেশনের ইনচার্জ মো. আবদুর রাজ্জাক জানান, গত ৩ মে সকালে কাঁঠালবাড়ীর বাংলাবাজার পুরনো ঘাটের পদ্মা নদীতে বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোট ডুবিতে তিন শিশুসহ ২৬ জনের মৃত্যু হয়। এ সময় পাঁচ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়।
ওই সময় চালক গুরুতর আহত হন। তাকে ওই দিন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে আবার ঢাকা মেডিকেলে (ঢামেক) চিকিৎসার জন্য নেওয়া হয়।
দুর্ঘটনার পর পুলিশ চালককে গ্রেফতার না করলেও তাকে বিশেষ নজরদারিতে রাখে। চালক শাহ আলম দীর্ঘ ১২ দিন পুলিশি প্রহরায় চিকিৎসাধীন ছিলেন। চালক শাহ আলম রোববার শারীরিক কিছুটা সুস্থ হলে ঢাকা মেডিকেল (ঢামেক) তাকে রাত ৮টার দিকে ছাড়পত্র দেয়।
পরে শাহবাগ পুলিশের হেফাজতে থাকা শাহ আলমকে মামলার তদন্তকারী কর্মকর্তা চরজানাজাত নৌপুলিশ স্টেশনের উপপরিদর্শক (এসআই) আল আমিন সরকার নিয়ে আসেন।
নৌপুলিশ স্টেশনের এসআই আল আমিন সরকার জানান, স্পিডবোটের চালক শাহ আলমের নিজের স্থায়ী কোনো ঠিকানা পাওয়া যায়নি। সে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভাতা ঈদগাহপুর গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকে। তার নিজস্ব কোনো বাড়িঘর নেই। চালক শাহ আলমের বাবার নাম আবুল কালাম আজাদ।
এ ছাড়া স্পিডবোটের মালিক চান্দু মোল্লা ওরফে চান মিয়া মৃধাকে গত ৯ মে র্যা ব আটক করে। পরে তাকে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়। পুলিশ রিমান্ড আবেদন করলেও ঈদের ছুটির কারণে ওই সময় শুনানি হয়নি।
তবে আগামী ১৮ মে আদালতে স্পিডবোটের মালিক চান্দু মোল্লার রিমান্ড আবেদনের শুনানি হবে বলে চরজানাজাত নৌপুলিশ স্টেশনের ইনচার্জ মো. আবদুর রাজ্জাক নিশ্চিত করেন।
আসামি চান্দু মোল্লা ওরফে চান মিয়া মৃধা মুন্সীগঞ্জের লৌহজংয়ের জসলদিয়া গ্রামের মৃত আনু মৃধার ছেলে।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্পিডবোটের চালক শাহ আলমকে রাতে শিবচর থানাহাজতে রাখা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
// অনলাইন ডেস্ক //
————————
”রফিকুল ইসলাম টাওয়ার” – টাঙ্গাইলে হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতা বিশিষ্ট মিনার
ফ্যাসিস্ট ইসরায়েল কর্তৃক বর্বোরচিত হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইঙ্গ- মার্কিন সাম্রাজ্যবাদের সহযোগিতায় ১৯৪৮ সালে উদ্বাস্তু ইহুদিরা ফিলিস্তিনের মাটিতে আশ্রয় নেয় এবং ভূমি ও রাষ্ট্র লাভ করে।যার নাম ইসরায়েল।
ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে তাদের আধিপত্য ও দখলদারিত্ব মনোভাব ক্রমানয়ে বৃদ্ধি পেতে থাকে।তারা বার বার ফিলিস্তিন রাষ্ট্রের ভিতর ঢুকে স্থলপথ ও আকাশ পথে হামলা চালায়। স্থল পথে ঢুকে নির্বিচারে গুলি করেও বেওনেট দিয়ে খুৃঁচিয়ে খুঁচিয়ে নৃশংসভাবে খুন করছে শিশুকিশোর আবালবৃদ্ধবনিতা এবং ইসরায়েলি সেনাবাহিনী ধর্ষণ করছে ফিলিস্তিন কিশোরী ও নারীদের।
আকাশ পথে মুহুর-মুহুর বোমা ফেলাচ্ছে ফিলিস্তিনের বিভিন্ন লোকালয়ের ভবন,দূতাবাস, হাসপাতাল ও ধর্মীয় উপাসনালয়ে।ফলে ফিলিস্তিন রূপান্তরিত হচ্ছে মৃত্যু নগরীতে।
মার্কিন সাম্রাজ্যবাদ সব সময় নির্লজ্জ ও বেহায়ার মতো ইসরায়েলের পক্ষ অবলম্বন করায় আরবের পূর্ণভূমি যুগের পর যুগ ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত হচ্ছে। আর তাই ফিলিস্তিনিদের উপর আধিপত্যবাদ ফ্যাসিস্ট ইসরায়েল কর্তৃক বর্বোরচিত হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ( মার্কসবাদী) যশোর জেলার উদ্যোগে আজ ১৬ এপ্রিল-২০২১ রোজ রবিবার বিকাল ৪ঃ৩০ ঘটিকায় নিজস্ব কার্যালয়ের সামনে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
জেলা সাধারণত সম্পাদক কমরেড জিল্লুর রহমান ভিটুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, জেলা নেতা কমরেড মিজানুর রহমান, কমরেড সখিনা বেগম দিপ্তি, যুবনেতা মঞ্জুরুল আলমসহ আরও অনেকে।
বক্তরা ইসরায়েল কর্তৃক এই বর্বোরচিত নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জাতিসংঘসহ বিশ্ববিবেককে ফিলিস্তিনদের পক্ষে অবস্থান নেওয়ার উদ্বার্ত আহ্বান জানান।
// নিজস্ব প্রতিবেদক //
নড়াইলের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে আহত-১৫, শংকাজনক ৫ জন
নড়াইলের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নড়াগাতী থানার ৬ নং খাশিয়াল ইউনিয়নের পেঁচিডুমুরীয়া গ্রামে আধিপত্য বিস্তার ও জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে মোল্যা ও শেখ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের কমপক্ষে ১৫ জন্য আহত এবং ৫ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। ১৬মে (রবিবার) সাড়ে ১১ টার দিকে উভয় পক্ষ ওই গ্রামের মাঠে সংঘর্ষে লিপ্ত হয়।
আহতরা হলেন ওই গ্রামের ইঞ্জাল মোল্যার ছেলে রব্বিল মোল্যা (৩৫), দলিল উদ্দিন মোল্যার ছেলে মশিয়ার (৪০), ফুরকান শেখের ছেলে মহিদ শেখ (৪০), রকিব শেখ (৩৮) ও হাবিব শেখ (২৮), গিরু মিয়ার ছেলে বিপুল (৪০) ও মৃত মালা শেখের ছেলে হান্নাত শেখ (৬০), মৃত নজিম শেখের ছেলে মিটু শেখ (৪৫), ইসলাম শেখ (৪০), রবি শেখ (৩০) রইচ শেখ (২৭)সহ অজ্ঞাত দু’জন।
আহতদের কালিয়া স্বাস্থ্যকমপ্লেক্স ও গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রব্বিল শেখ, হাবিব শেখ ও হান্নান শেখসহ ৫ জনের অবস্থা আশংকাজনক হওয়া তাদেরকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ওই গ্রামের মোল্যা ও শেখ গ্রুপের মধ্যে জমাজমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন অজুহাতে দ্ব›দ্ব লেগেই থাকে।
তারই জেরে উভয় পক্ষ এ সংঘর্ষে লিপ্ত হয়। এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করাসহ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোন পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
মোঃ খাইরুল ইসলাম চৌধুরী (নড়াইল) প্রতিনিধি:
আজ গাজায় আল-জাজিরার কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল: দেখুন ভিডিও
ইসরায়েলি বাহিনী এবার কাতার ভিত্তিক আন্তর্জাতিক টিভি চ্যানেল আল-জাজিরার কার্যালয় মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। জানা গেছে, গাজায় যে ভবনে আল-জাজিয়া টিভির কার্যালয় ছিল সেখানে শক্তিশালী বোমা মেরে তা পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে।
আজ শনিবার ইসরায়েলি জঙ্গিবিমান থেকে উচ্চ ধ্বংস ক্ষমতাসম্পন্ন বোমা ফেলা হয় ভবনটিতে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বোমা হামলার পর ভবনটি মাটিতে ভেঙে পড়ছে। ভবনটির ধ্বংসস্তূপ চারদিকে ছড়িয়ে পড়েছে। তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছি কিনা, তা এখনো জানা সম্ভব হয়নি।
গাজার এই ভবনের কার্যালয়ে ১১ বছর ধরে কর্মরত ছিলেন আলজাজিরার সাংবাদিক সাফাওয়াত আল খালুত। তিনি ভবনটিতে হামলা প্রসঙ্গে বলছেন, দুই সেকেন্ডের মধ্যেই ভবনটি মাটির সঙ্গে মিশে যায়। উল্লেখ্য, ধ্বংস হওয়া ওই ভবনটিতে অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি’র কার্যালয়ও ছিল। এছাড়া সেটি আবাসিক ভবন হিসেবেও ব্যবহার করা হত।
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বোমা হামলার পর ভবনটি মাটিতে ভেঙে পড়ছে। ভবনটির ধ্বংসস্তূপ চারদিকে ছড়িয়ে পড়েছে। তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছি কিনা, তা এখনো জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, হুমকির পর ভবনটি সম্ভবত খালি করে দেওয়া হয়।
এই ঘটনায় বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সোসাকি টুইট বার্তায় বলেছেন, আমরা সরাসরি ইসরায়েলিদের সঙ্গে যোগাযোগ করেছি। একই সঙ্গে জানিয়েছি, সাংবাদিক ও স্বাধীন গণমাধ্যমের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা প্রধান দায়িত্ব।
এদিকে, ইসরায়েলি বিমান হামলায় গাজায় অবস্থিত আল জাজিরার কার্যালয় গুঁড়িয়ে যাওয়ার পর কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি বলেছে, তারা চুপ করে থাকবে না।
আল জাজিরার জেরুজালেম ব্যুরোর প্রধান ওয়ালিদ আল-ওমারি বলেছেন, এটা স্পষ্ট যে যারা যুদ্ধ করছে তারা গাজায় শুধু ধ্বংস আর মৃত্যুই বাড়িয়ে চলছে না, তারা গণমাধ্যমগুলোকেও চুপ করিয়ে দিতে চায় যারা এগুলো প্রত্যক্ষ করছে, তথ্য সংগ্রহ করছে ও সত্যের প্রতিবেদন করছে যে গাজায় ঠিক কী ঘটছে। কিন্তু এটি অসম্ভব। আমরা চুপ করে থাকব না।
১৩ তলা বিশিষ্ট জালা টাওয়ার ভেঙে পড়ার পর এ কথাগুলো সরাসরি সম্প্রচারে বলেন ওয়ালিদ। এসময় তিনি আরও বলেন, ইসরায়েলি সেনারা গাজা উপত্যকায় যেসব অপরাধ নিয়মিত করে চলছে এটি তারই অংশ।
গাজার এই ভবনের কার্যালয়ে ১১ বছর ধরে কর্মরত ছিলেন আলজাজিরার সাংবাদিক সাফাওয়াত আল খালুত। তিনি ভবনটিতে হামলা প্রসঙ্গে বলছেন, দুই সেকেন্ডের মধ্যেই ভবনটি মাটির সঙ্গে মিশে যায়। উল্লেখ্য, ধ্বংস হওয়া ওই ভবনটিতে অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি’র কার্যালয়ও ছিল। এছাড়া সেটি আবাসিক ভবন হিসেবেও ব্যবহার করা হত।
এদিকে, টানা ষষ্ঠ দিনের মতো ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত মোট ১৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছেন হাজারের বেশি মানুষ। পাশাপাশি বহু ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে হামাসের রকেট হামলায় এ পর্যন্ত ৯ জন ইসরায়েলি নিহতের খবর পাওয়া গেছে।
// অনলাইন ডেস্ক //
——————————
