২০ ইট বাঁধা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বলেশ্বরের চরে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

পিরোজপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের কচা নদীর চর বলেশ্বর এলাকার পশ্চিম তীরে ওই নারীর মরদেহটি পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, গত ১০ থেকে ১২ দিন আগে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে নদীতে ফেলা হয়েছে। তার শরীরে মোট ২০টি ইট বাঁধা ছিলো। এ সময় তার পরনে স্যালোয়ার ও গায়ে ব্লাউজ ছিলো। মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

হাইমচরে এসডিএস অফিসের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ১ শ্রমিক মৃত্যু

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলার ২ নং আলগী উঃ ইউনিয়নের ২ নং ওয়ার্ড  বিঙ্গুলিয়া গ্রামে মৃত আঃ মতিন গাজীর ছেলে আনোয়ার হোসেন গাজী (৫৫) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি এসডিএস ( শরিয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি) অফিসের নির্মান কাজ করতে গিয়ে পানির মটর লাইনের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে বলে জানা যায়। ঘটনাস্থল ও পারিবারিক সুত্রে জানা যায় আনোয়ার হোসেন রাজ মিস্ত্রি কাজ করার জন্য প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালে কমলাপুর গ্রামে কর্মস্থলে পৌছালে সকাল ৯ টায় বিদ্যুৎ স্পৃষ্টের দূর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক উদ্ধার করে আনোয়ার হোসেন গাজীকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে এসডিএস হাইমচরের কো-অর্ডিনেটর নিগার সুলতানা বলেন, আনোয়ার হোসেন কে অফিস নির্মানের জন্য কন্টাক্ট দেই। প্রতিদিনের মত তিনি কাজ করেন এবং বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হওয়ার খবর শুনতে পাই। তাকে হাসপাতালে নিলে সেখানে দেখতে যাই পরে তার মৃত্যুর বিষয়টি জানতে পারি। তার পরিবারের জন্য এসডিএস এর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।

নিহতের স্ত্রী বলেন, পরিবারের উপার্জনক্রম ব্যক্তি ছিলেন তিনি। এখন আমি তাকে হারিয়ে নিরুপায় হয়ে গেলাম। আমার সন্তানদের কে দেখবে। সংসার চালানোর মতো আর কেউ থাকলো না। নিহত আনোয়ার হোসেন গাজীর স্ত্রী ও দুই মেয়ে, এক ছেলে রেখে যান।

হাইমচর থানার অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন জানান, আনোয়ার হোসেন নামে একজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর শুনেছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এডিএম বরাবর বিনা ময়নাতদন্তের আবেদন করেন। অনুমতি পেয়ে তারা লাশ দাফন করেন।

খুলনার ডুমুরিয়ায সড়ক দুঘটনায় নিহত ২। আহত ১২

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ার খুলনা সাতক্ষীরা-মহাসড়কে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গুটুদিয়া এলাকার পিসিএফ ফিড মিলের সামনে বাস-মোটরসাইকেল ও ইজ্ঞিন ভ্যান গাড়ীর ত্রিমুখী সংঘর্ষে ২ জন  নিহত  ও   নারী শিশু সহ  কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।

ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও খর্ণিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ডুমুরিয়া থেকে গুটুদিয়া গামী  একটি যাত্রীবাহী ভ্যান এবং একটি মোটর সাইকেল ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাস যার নম্বর ঢাকা মেট্রো জ-১৪-০১৭১  ঘটনাস্থলে একটি ট্রাককে ওভারটেক করার সময নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান গাড়ী ও মোটর সাইকেল (যার নম্বর যশোর হ-১৯-৩১৪২) এর  সাথে সংর্ঘষ হয। এবং বাসটি রাস্তার খাদে পড়ে যায়। দুঘটনার খবর পেয়ে   থানা পুলিশ ফায়ার সার্ভিস দল নিহত ও আহতদের উদ্ধার করে এ  সময় ভ্যান যাত্রী ডুমুরিয়া সদরের গোলনা গ্রামের দিন মজুর আব্দুল খালেক গাজী (৬৫) এবং মোটর সাইকেল চালক এরিস্টোফার্মা ওষুধ কোম্পানী প্রতিনিধি সাতক্ষীরার তালা উপজেলা খলিশখালী গ্রামের বাসিন্দা আলী ওসমান (৩২) ঘটনাস্থলে নিহত হন।

এছাড়া আহতরা হলেন বাস ও ভ্যানের যাত্রী ডুমুরিয়া সদরের আরিফা বেগম (৩৫) ও তার শিশুকন্যা মাওয়া (৪), কাওছার আলী শেখ (৫০), আব্দুল গফুর (৬৫), অশোক রঞ্জন সরদার (৫৩), লিয়াকত বিশ্বাস (৫০), আফছানা (১৮), মিজানুর রহমান (৬৫) আশরাফ আলী শেখ (৩৩), উত্তম কুমার দাস (৩০), সালাম বিশ্বাস (৫২) এবং তাসমিদ (৪৩) আহত হন। ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি দল আহত ও নিহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।

এ প্রসঙ্গে খর্ণিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, নিহত ব্যক্তিদ্বয়ের সুরাত হাল রিপোর্ট তৈরি লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস ও মোটরসাইকেল জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

Daily World News

ডুমুরিয়ায় তিনটি প্রাথমিক বিদ‍্যালযের ভবন ও ক‍্যানটিন উদ্বোধন করেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

আমতলী-পটুয়াখালী সড়কের বেতমোর নামক স্থানে মঙ্গলবার রাত ৮টার সময় সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম গাজী (৩৫) নামের মোটর সাইকেল চালক নিহত ও দুই জন আহত হয়েছে। নিহত নুরুল ইসলাম কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা ফুলতলা গ্রামের মৃত জব্বার গাজীর পুত্র।

থানা সূত্রে জানা গেছে, নিহত নুরুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালী থেকে থেকে ২ জন যাত্রী নিয়ে পটুয়াখালী-আমতলী মহাসড়ক দিয়ে তার গ্রামের বাড়ি ধানখালি যাচ্ছিল। এসময় বেতমোর নামক স্থানে আসা মাত্র একটি পার্কিং করা  ইট বোঝাই ট্রলির সাথে ধাক্কা খেয়ে নুরুল ইসলামসহ অন্য দুই যাত্রী ছিটকে  পড়ে যায়। এতে চালক নুরুল ইসলাম, যাত্রী রুহুল আমি শরীফ ও নাসির ঘরামি গুরুতর  আহত হন।

তাদেটকে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক নুরুল ইসলামকে মৃত ঘোষনা করেন। নাসির ও রুহুল আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের তাৎক্ষনিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন, আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

বরিশাল আমতলার মোড়ে বৈদ্যুতিক খুঁটির সাথে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ২

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

বরিশাল নগরীর ১৪ নং ওয়ার্ড বরিশাল ঢাকা মহাসড়ক আমতলার মোড় এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় ২ আরোহী নিহত হয়েছে। (২৬মে)বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ঘটিকা সময় দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বরিশাল নগরীর ৬নং ওয়ার্ড হাটখোলা (এম ইপি) গলি কাঠের গোলা এলাকার নারায়ণ চন্দ্র দে নারু এর ভাড়াটিয়া উত্তম সাহার ছেলে সুদীপ্ত সাহা গোপাল (২৫) ও একই এলাকার (সারপট্টির) গলীর বাসিন্দা দিলীপ সাহার ছেলে অন্তু সাহা হৃদয় (২৪)।

স্থানীয় সুত্রে জানা যায়, হঠাৎ একটি বিকট শব্দ আসে। পিছনে তাকিয়ে দেখে, নিয়ন্ত্রন হারিয়ে মটরসাইকেল আরােহী বৈদ্যুতিক খুঁটির সাথে স্বজোড়ে মুখমন্ডলে ধাক্কা লাগে । এতে করে ওই আরোহী ঘটনাস্থলে মারা যান ও তার সাথে থাকা আরও একজন গুরুতর আহত। স্থানীয়রা তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন, কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত লোকমান হোসেন ।

সাংবাদিক মাসুদ লস্করের উপর সন্ত্রাসীদের হামলা: বিএমএসএস’র নিন্দা ও প্রতিবাদ

//নিজস্ব প্রতিনিধি//

হবিগঞ্জের মাধবপুরে কান্ট্রি টুডে ও বাংলাদেশ সংবাদ প্রতিদিন -এর সাংবাদিক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র সদস্য মাসুদ লস্কর সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়েছে।

জানা যায়, এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী কুদরত অবাধে মাদক ও নারী সহ বিভিন্ন অপকর্মে জড়িত সংবাদের সত্যতা ও তার অপকর্মের তথ্য জানার জন্য দীর্ঘদিন অনুসন্ধানী কার্যক্রম চালিয়ে আসছিলে।

এমতাবস্থায় কুদরত এ ব্যাপারে অবগত হয়ে সাংবাদিক মাসুদ লস্কর কে এপস এর মাধ্যমে হুমকি প্রদান করে। ফলে মাসুদ লস্কর জীবনের নিরাপত্তা চেয়ে ৩০/০৪/২০২২ ইং তারিখে নিকটস্থ মাধবপুর থানা সাধারণ ডায়েরি করেন। জিডি নং ১৫৭৭।

পরবর্তীতে  সন্ত্রাসী কুদরত সরাসরি হুমকি প্রদান করলে ও তা অগ্রাহ্য করে নিয়মিত সংবাদ সংগ্রহের কাজ চালিয়ে যান।

সন্ত্রাসী কুদরত তার সন্ত্রাসী কাজ কে বৈধতা দেওয়ার জন্য গতকাল ২৫/৫/২০২২ ইংরেজি সাংবাদিক মাসুদ লস্কর এর বিরুদ্ধে মাধবপুর থানা গোপনে সাধারণ ডায়েরি করে। আজ ২৬/৫/২০২২ ইং সাংবাদিক মাসুদ লস্কর হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর রেলগেইট পেশাগত দায়িত্ব পালনের জন্য গেলে কুদরত ও তার বাহীনি সাংবাদিক মাসুদ লস্কর এর উপর হামলা চালিয়ে সাংবাদিক মাসুদ লস্কর এর হাতে থাকা নকিয়া মোবাইল টি ছিনিয়ে নেয়। সাংবাদিক মাসুদ লস্কর কে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে ছুরি দিয়ে মাথায় আঘাত করলে সাংবাদিক মাসুদ লস্কর হাত দিয়ে প্রতিহত করলে তার বাম হাতে রক্তাক্ত জখম হয়। এবং সাংবাদিক মাসুদ লস্কর দৌড়ে এসে প্রাণে বেঁচে যায়।

তাতক্ষনিক  এলাকার সাংবাদিক মামুন কে কল দিয়ে বিস্তারিত জানালে সাংবাদিক শাহাদাত ইসলাম মামুন খবর পেয়ে সাংবাদিক মাসুদ লস্কর কে নিকটস্থ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে প্রথমিক চিকিৎসা করান।

এ ব্যাপারে মাদক কারবারি কুদরত এর কাছে জানতে চাইলে সে কথা বলতে রাজি হয়নি।

মাধবপুর থানার তদন্ত কর্মকর্তা কিবরিয়া জানান, সন্ত্রাসী কুদরত আগে থেকে প্লানিং করেই গতকাল একটা সাধারণ ডায়েরি করে আজ সাংবাদিক এর উপর হামলা চালায়, আমি অভিযোগ পেয়েছি, শীগ্রই আসামি কে আইনের আওতায় আনা হবে।

এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর সদস্য সাংবাদিক মাসুদ লস্করের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের অতিদ্রুত গ্রেফতারের দাবী করে বিবৃতি দিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ও মহাসচিব সুমন সরদার ও সংগঠনের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক জনাব মোঃ সুজন মাহমুদ সহ নেতৃবৃন্দ।

লেগুনা-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: নিহত- ৫

//দৈনিক বিশ্ব ডেস্ক//

সিরাজগঞ্জে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে হাটিকুমরুল-বনপাড়া সড়কের সলঙ্গা থানার রামারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের বাগাতিপাড়া থানার ছোটপাকা গ্রামের আব্দুল মজিদের ছেলে মকুল হোসেন (৩৫), আবুল হোসেনের ছেলে মনির হোসেন (৩৪), একই থানার বাশবাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫), ইজাল হকের ছেলে আব্দুল হালিম ও গুরুদাসপুর থানার জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪০)।

বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. লুৎফর রহমান জানান, রাত ২টার দিকে একটি ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও ছয়জন আহত হন।

আহতদের সিরাজগঞ্জ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাজশাহীতে আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনাকবলিত লেগুনা ও ট্রাক থানা হেফাজতে রাখা আছে। তবে ট্রাকের চালক পলাতক। এছাড়া মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

খুলনার রূপসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

।।খুলনা প্রতিনিধি।।

রূপসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিক নামে অনার্স পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে।
সে জাবুসা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে আজ দুপুরে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায়, উপজেলার নৈহাটি ইউনিয়নের জাবুসা পূর্ব পাড়া এলাকার জাহিদুল ইসলাম ও তার ছেলে আশিক বাড়ির সামনে পুকুরে বিদ্যুতের সেচ মেশিন এর মাধ্যমে মাছ ধরতে ছিলেন।

এসময় আশিক অসাবধানতাবশত
তারে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলেজ শিক্ষার্থীর চার ভাই বোনের মধ্যে সবার ছোট।
তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাগেরহাটে ইঞ্জিন ভ্যান ও ইটের ট্রলির মুখেমুখি সংঘর্ষে ২ জন নিহত

//নিজস্ব প্রতিবেদক//

বাগেরহাটে ব্যাটারিচালিত ভ্যান ও ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহতদের মধ্যে রেশমী বেগমের (৫০) পরিচয় জানা গেছে। তিনি উপজেলার সুন্দরঘোনা গ্রামের বাবুল ফকিরের স্ত্রী। নিহত অপর ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি।

বুধবার সকাল ৯টায় বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে সদর উপজেলার বৈটপুর চিংড়ি গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার এসআই আব্দুস সালাম। তিনি বলেন, ব্যাটারিচালিত ভ্যানটি কচুয়া থেকে বাগেরহাটের দিকে যাচ্ছিলো। আর বিপরীত দিক থেকে আসছিলো ইঞ্জিনচালিত ট্রলিটি।

মুখোমুখি সংঘর্ষের পর ভ্যান থেকে তিনজন রাস্তায় ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই রেশমী মারা যান। ভ্যানচালক ও আরেক যাত্রীকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় নিহত পুরুষ ও নারীর মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার

মাহাবুব আলম , (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বালাপাড়া নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় নসিরন বেওয়া (৭৫) নামের এক বৃদ্ধা মারা গেছেন।(মঙ্গলবার ২৪ মে) আনুমানিক দুপুর ১২ টায় উপজেলার চিলারং  ইউনিয়নের কিসমত পাহাড়ভাঙ্গার বালাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত নসিরন বেওয়া ওই এলাকার মৃত খেতু মোহাম্মদের স্ত্রী বলে নিশ্চিত করেন চিলারং ইউপি সদস্য আলাউদ্দীন ।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাড়ি সংলগ্ন পাকা রাস্তা পার হওয়ার সময় ডাঙ্গীপাড়া গ্রামের জৈনেক জালালের ছেলের মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগে বৃদ্ধার। এসময় তিনি মাথায় প্রচন্ড আঘাত পান।

সাথে সাথে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথিমধ্যেই মারা যান বৃদ্ধা। পরে লাশ নিহতের বাড়িতে নেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই  বলেও জানান এই ইউপি সদস্য।

সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে  ঘটনাস্থলে  পুলিশ অফিসার পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আমরা লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করবো মর্মে তিনি জানান।