মাগুরায় মঘি ইউনিয়নের নওয়াপাড়ায় স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে

//শ্যামল বিশ্বাস,  বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নওয়াপাড়া গ্রামের গঞ্জো মোল্যার ছেলে বিপ্লব মোল্য ১৪-১৫ বছর পূর্বে সত্যপুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে হেলেনা খাতুনকে বিবাহ করেন। তাদের ১১ বছরের একটি ছেলে সন্তান আছে ।

বিপ্লব মোল্লা ঢাকায় একটি প্লাস্টিক কারখানায় চাকরি করেন, হেলেনার পরিবারের অভিযোগ বিপ্লবের সাথে গত এক বছর আগে তার কর্মস্থলে এক মহিলার সঙ্গে সখ্যতা গড়ে ওঠে ও উভয়ে পরকীয়ায় লিপ্ত হন, শোনা যায় সেই মহিলাকে গোপনে বিপ্লব বিবাহ করেছে। বিপ্লব তার বেতনের সমস্ত টাকায় উক্ত মহিলার পিছনে খরচ করত ও এই সংসারে কার্যত কোনো অর্থই সে পাঠাত না, এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ঝগড়া ও গন্ডগোল সৃষ্টি হয়।

বিপ্লব মাঝে মাঝে বাড়িতে এসে হেলেনার উপর অমানুষিক নির্যাতন চালাত, এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত ও রক্তাত্ব করে হাসপাতালে পাঠাতো । সর্বশেষ ঈদের একদিন আগে ছুটিতে বাড়িতে আসে বিপ্লব । ঈদের দিন কাপড় চপড় কেনাকাটা নিয়ে হেলেনাকে বেধড়ক মারধর করে বিপ্লব। এ নিয়ে মঘি ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক পিলটন মাহমুদ ঈদের দিন গ্রাম্য সালিশ বৈঠক করে মীমাংসা করে দিয়েছেন। ভবিষ্যতে আর নির্যাতনের ঘটনা ঘটবে না মর্মে হেলেনার পরিবারকে আসস্থ করেন। ৪ মে বুধবার হেলেনাকে শ্বাসরোধ করে মেরে, ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয় বলে নিহতের ভাই দাবি করেছেন ও কোন ভাবেই যেন সত্য প্রকাশিত না হয় সেজন্য তার ছেলেকেও লুকিয়ে রাখা হয়েছে । এব্যাপারে আ,লীগ নেতা পিলটনের কাছে জানতে চাইলে তিনি বলেন মেয়েটি নির্যাতন সহ্য করতে না পেরে গলায় ফাঁস নিয়ে মারা গেছে।

নিহত হেলেনর বাবা খলিলুর রহমান বলেন, বিপ্লব মাঝে মাঝে যৌতুক দাবি করত অনেক টাকা পয়সা দিয়েছি।। সে আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
নিহতের দুলাভাই ইবাদত বলেন, হেলেনা ২০ রোজায় আমার বাড়িতে গেলে টেলিফোনে বিপ্লবের সাথে অনেক গালাগালি হয় ।
নিহত হেলেনার ভাই নাজির বলেন, আমি ও সাদিকুলসহ কয়েকজন পুলিশ নিয়ে লাশ উদ্ধার করতে গেলে আমার একমাত্র ভাগিনাকে খোঁজ করতে থাকি। এক পর্যায়ে বিপ্লবের আত্মীয়-স্বজন আমাদের উপর হামলা করে।
তবে পুলিশ লাশটিকে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে ময়না তদন্তে সত্য ঘটনা বেরিয়ে আসবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নিহতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নিব। তবে নিহতের স্বামী বিপ্লবকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।

বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতে ফরিদগঞ্জে ২ ভাইয়ের মৃত্যু

মোঃ হোসেন গাজী।।

বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতে চাঁদপুরের ফরিদগঞ্জে রুবেল হোসেন(২৮) ও সোহেল রানা(২৬) নামের দুই ভাইয়ের করুন মৃত্যু হয়েছে। তারা উভয়েই ফরিদগঞ্জ পৌর এলাকার মৃত বিল্লাল হোসেন ও জেসমিন বেগম দম্পতির ছেলে।

৪ মে বুধবার দুপুরে বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি চারদিকে ছড়িয়ে যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতদের অপর ছোট ভাই আরিফ হোসেন জানান, প্রচন্ড বৃষ্টিতে কৈ মাছ উজিয়ে উঠছিলো বলে পুকুর পাড়ে তা ধরতে গিয়েছিলো বড় ভাই রুবেল। এরপর কৈ মাছ ধরতে মেঝো ভাই সোহেল রানাও পুকুর পাড়ে গিয়েছিলো। পরে বৃষ্টিপাত কমে গেলে পুকুর পাড়ে গিয়ে দেখি দুজনে অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক, তারা পূর্বেই মারা গেছে বলে আমাদের জানায়।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোজাম্মেল হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই এই দুজন মারা গেছেন। শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে ধারণা করছি বজ্রপাতে তাদের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তারা দুজন মারা গিয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, দুটি মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে দুজনের একজনের শরীরেও কোন জখম কিংবা আঘাতের চিহ্ন নেই। তারপরও মৃত্যুর কারণ নিশ্চিত হতে দুটি মরদেহের ময়নাতদন্ত করা হবে।

English Dainikbiswa

বৃটেন ইউক্রেনকে আরও সামরিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে

আজ বজ্রপাতে মারা গেছে ৮ জন

রাশিয়া খুব শীঘ্রই ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করবেন

আজ বজ্রপাতে মারা গেছে ৮ জন

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ঈদের দিন সারা দেশেই বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটেছে। এ দিন বজ্রপাতে দেশের ছয় জেলায় আটজনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে।

জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য থেকে জানা যায়, টাঙ্গাইলের কা‌লিহাতী‌ উপজেলায় নদীতে গোসল করার সময় বজ্রপা‌তে একইসাথে তিন কি‌শোরের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছে আ‌রও দুইজন। মঙ্গলবার সকা‌লে উপ‌জেলার দশ‌কিয়া ইউনিয়নের হা‌তিয়া এলাকায় এ ঘটনা ঘ‌টে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বাবার কবর জিয়ারত করার সময় বজ্রপাতে রনি মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতে হবিগঞ্জে একজন, বাগেরহাটে একজন, মেহেরপুরে একজন ও কক্সবাজারে একজনের মৃত্যু হয়েছে।

স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় নিয়ে গেল স্ত্রী

//দৈনিক বিশ্ব ডেস্ক//

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় হাজির হয়েছেন এক স্ত্রী। পরে গুরুতর আহতবস্থায় স্বামীকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সোমবার দিবাগত মধ্যরাতে শ্রীপুর পৌরসভার কেওয়া দক্ষিণ খন্ডের চেয়ারম্যানবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী যুবক মোঃ শরীফ (৩১) গাজীপুরের কাপাসিয়া উপজেলার সোহাগপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে। তার স্ত্রী হনুফা বেগম (৩০), গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজিয়ারন গ্রামের আবু হানিফ বেপারীর মেয়ে। শরীফের দ্বিতীয় স্ত্রী হনুফা। ৮/৯মাস আগে প্রথম স্ত্রীকে ছেড়ে দেয়ার পর হনুফাকে বিয়ে করেন শরীফ।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিজান জানান, রাত্রিকালীন সময়ে ওই এলাকায় ডিউটিতে ছিলেন তিনি। এসময় থানার ডিউটি অফিসার তাকে মুঠোফোনে জানান, স্বামীর গোপনাঙ্গ কেটে নিয়ে এক নারী থানায় হাজির হয়েছেন এবং গুরুতর অবস্থায় কেওয়া পূর্ব খন্ড গ্রামের একটি ঘরে স্বামীকে তালাবদ্ধ অবস্থায় রেখে এসেছেন। পরে ওই নারীর দেয়া তথ্যমতে ঘরের তালা ভেঙ্গে স্বামী শরীফকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিজা

কুষ্টিয়ায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ৪, শঙ্কায় ৮ জন

//অনলাইন নিউজ ডেস্ক//

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশংকাজনক।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান রতন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-আস্থানগর গ্রামের মৃত হাসেম আলীর ছেলে কাশেম (৫০), দাউদ মণ্ডলের ছেলে লাল্টু মণ্ডল (৩০), আবুল মালিথার ছেলে রহিম মালিথা (৫০) ও আফজাল মণ্ডলের ছেলে মতিয়ার (৪০)।

সোমবার বিকাল ৫টার দিকে ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর গ্রামে আওয়ামী লীগের বর্তমান সভাপতি কেরামত উল্লাহ ও আওয়ামী লীগ সমর্থিত সাবেক মেম্বার ফজলু গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কেরামত ও ফজলু মণ্ডল গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় সোমবার বিকfলে কেরামত ও ফজলু মণ্ডল গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ফজলু মণ্ডলের সমর্থক লাল্টু, মতিয়ার ও কাশেমসহ মোট চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কয়েকজন। নিহতদের মরদেহ কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসম আখতারুজ্জামান মাসুম বলেন, ঝাউদিয়া এলাকায় দীর্ঘদিন ধরে বিরাজমান সামাজিক দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষেও ঘটনা ঘটেছে। দলীয় সংঘর্ষ নয় বলে তিনি দাবি করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান রতন বলেন, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে কেরামত ও ফজলু গ্রুপের মধ্যে কোন্দল চলে আসছিল। তারই ধারাবাহিকতায় বিকেলের দিকে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

তিনি আরও বলেন, এলাকায় পুলিশের অভিযান চলছে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

English Dainikbiswa

সমগ্র দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি এ্যাপোলো

ভয়াবহ আগুন জ্বলছে সিলেট হকার্স মার্কেটে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

সিলেট নগরীর লালদীঘির হকার্স মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার রাত সোয়া তিনটার দিকে মার্কেটে ভয়াবহ আগুনের সূত্রপাত হয় বলে মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের  ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোর ৫টায় হকার্স মার্কেটে আগুন জ্বলছে।

ব্যবসায়ীদের আশঙ্কা আগুনে মার্কেটের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হবে।

আগুন লাগার তথ্য নিশ্চিত করে সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মামুন পারভেজ জানান, সিলেটের সবচেয়ে বড় এ মার্কেটে রাত ৩টা ১৮ মিনিটের দিকে আগুন লাগে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছুই জানতে পারিনি। পরে তা জানানো হবে।

বাইকে ঘুরতে গিয়ে নিহত হলো ২ বন্ধু// বাঁচাতে পেরেছে পথচারী

//জয়পুরহাট প্রতিবেদক//

জয়পুরহাটে পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন দুই বন্ধু।

শনিবার (১ মে) গভীর রাতে জয়পুরহাটের পুরানাপৈল-হিলি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান।

নিহত দুই বন্ধু হলেন- জয়পুরহাট পৌর শহরের পাঁচুরচক মহল্লার কুদ্দুস ফকিরের ছেলে মোসাদ্দেক হোসেন শিমুল (১৮ )ও আরাম নগর মহল্লার সমির উদ্দিনের ছেলে শান্ত (২০)।

ওসি আলমগীর জাহান জানান, রাতে শিমুল ও শান্ত মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। পথে পুরানাপৈল- হিলি বাইপাস সড়কের পারুলিয়া ফকিরপাড়া এলাকায় পৌঁছালে শিমুল  এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা শান্ত ও পথচারী লিটন গুরুতর আহত হন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।

পরে শান্তর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে শান্তর মৃত্যু হয়।

পথচারী লিটন গুরুতর আহত জয়পুরহাট জেলা  আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাগেরহাটের পালেরহাট মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩: বিস্তারিত…

//নিজস্ব প্রতিবেদক//

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের সাথে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস-ট্রাকের দুই চালক ও এক শিশু নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।

রোববার (১ মে) সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের ফকিরহাটে পালেরহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

মোল্লাহাট হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শেখ আবুল হাসান জানান,  বাগেরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমফোর্ট পরিবহন ফকিরহাটের পালেরহাট নামক স্থানে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই বাসচালক ও ট্রাকচালক এবং একজন বাসযাত্রীর শিশুপুত্রের মৃত্যু ঘটে বলে জানান তিনি।

জানা গেছে, নিহত বাসচালক ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাটা গ্রামের আবদুল্লাহ শেখ (৪১), ট্রাক চালক বাগেরহাট সদর দরগা গ্রামের জালাল হাওলাদার (৪০) ও নিহত শিশু আয়াত শেখ বাসযাত্রী টাঙ্গাইল জেলার মাসুদ শেখের দুই বছরের পুত্র।

এসময় শিশুটির পিতা-মাতাসহ চারজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে ফকিরহাট মডেল থানা পুলিশ, মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বাগেরহাটের পালেরহাট মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

//দৈনিক বিশ্ব ডেস্ক//

খুলনা -মাওয়া মহাসড়কে বাগেরহাটের পালেরহাট মহাসড়কে বাস-ট্রাকে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ । আহত হয়েছে আরও ৪ জন। মৃতদের মধ্যে চালক ও একজন শিশু রয়েছে।

সকাল ৮টার দিকে ফকিরহাটের পালেরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বিস্তারিত আসছে…..

 

 

এমপি পার্লামেন্টে বসে পর্ন দেখলেন// দায় স্বীকার করে পদত্যাগ

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ব্রিটিশ পার্লামেন্ট কক্ষে বসে পর্নোগ্রাফি দেখার দায় স্বীকার করে শাসকদল কনজারভেটিভ পার্টির একজন সংসদ সদস্য পদত্যাগ করছেন।

ইংল্যান্ডের ডেভন এলাকার এমপি নিল প্যারিশ বলছেন, সংসদ কক্ষে বসে মোবাইল ফোনে ট্রাক্টরের ভিডিও দেখতে গিয়ে তিনি প্রথমবার ভুল করে পর্ন ভিডিও দেখে ফেলেন।

তিনি স্বীকার করেন, কিন্তু পরে তিনি ইচ্ছে করেই সেগুলো আবার দেখেন।

বিবিসির সাথে সাক্ষাৎকারে মি. প্যারিশ বলেন, সেটা ছিল এক সাময়িক উন্মাদনা।

এই ঘটনা নিয়ে যে তদন্ত চলে, তারপরই তিনি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে এমপি’র পদ থেকে সরে যাওয়ার ঘোষণা করেন।

বাষট্টি-বছর বয়স্ক এই সংসদ সদস্য পার্লামেন্ট কক্ষে বসে যখন পর্ন দেখছিলেন তখন তার পাশে বসা দু’জন নারী সহকর্মী ব্যাপারটা দেখে ফেলেন।

তারা এনিয়ে অভিযোগ করার পর তুমুল হৈচৈ শুরু হয়।

মি. প্যারিশ বিবিসিকে বলেন, “আমার সবচেয়ে বড় অপরাধ ছিল (পর্নসাইটে) দ্বিতীয়বার যাওয়া।

“সেটা ছিল চরম ভুল এক কাজ। সারা জীবন আমাকে এই ভুলের বোঝা বয়ে বেড়াতে হবে,” তিনি বলেন, “আমি ভুল করেছি। আমি বোকামি করেছি, আমি বোধ-শূন্য হয়েছিলাম।”

তার এই কাণ্ডের কথা প্রকাশ পায় গত বুধবার।

এরপর গত শুক্রবার তার দল কনজারভেটিভ পার্টি মি. প্যারিশকে সাময়িকভাবে বরখাস্ত করে।

পার্লামেন্টে খোলামেলা যৌন দৃশ্য দেখার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। সূত্র: বিবিসি

English Dainikbiswa

ডনবাসের বিভিন্ন শহরের ওপর অবিরাম গোলাবর্ষণ করছে রুশ বাহিনী

ইউক্রেনের ওডেসা বিমান বন্দরে মিসাইল হামলা করেছে রাশিয়া