বাইকে ঘুরতে গিয়ে নিহত হলো ২ বন্ধু// বাঁচাতে পেরেছে পথচারী

বাইকে ঘুরতে গিয়ে নিহত হলো ২ বন্ধু// বাঁচাতে পেরেছে পথচারী

//জয়পুরহাট প্রতিবেদক//

জয়পুরহাটে পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন দুই বন্ধু।

শনিবার (১ মে) গভীর রাতে জয়পুরহাটের পুরানাপৈল-হিলি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান।

নিহত দুই বন্ধু হলেন- জয়পুরহাট পৌর শহরের পাঁচুরচক মহল্লার কুদ্দুস ফকিরের ছেলে মোসাদ্দেক হোসেন শিমুল (১৮ )ও আরাম নগর মহল্লার সমির উদ্দিনের ছেলে শান্ত (২০)।

ওসি আলমগীর জাহান জানান, রাতে শিমুল ও শান্ত মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। পথে পুরানাপৈল- হিলি বাইপাস সড়কের পারুলিয়া ফকিরপাড়া এলাকায় পৌঁছালে শিমুল  এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা শান্ত ও পথচারী লিটন গুরুতর আহত হন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।

পরে শান্তর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে শান্তর মৃত্যু হয়।

পথচারী লিটন গুরুতর আহত জয়পুরহাট জেলা  আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *