সেকেন্ডের মধ্যে দুইবার মৃত্যু থেকে বেঁচে গেল কিশোর, ভিডিও..

//দৈনিক বিশ্ব ডেস্ক//

জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় মৃত্যুকে ঘিরে রয়েছে অনিশ্চয়তা। কখনো কিভাবে মৃত্যু আসে কেউ বলতে পারে না। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরার নজির অনেক আছে। তবে মুহূর্তের মধ্য দুইবার মৃত্যুর হাত থেকে বেঁচে শিরোনামে এসেছে ভারতের তেলেঙ্গানার এক কিশোর। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এনডিটিভি জানায়, টুইটারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাপফর্মে ভাইরাল ১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, সাইকেল আরোহী এক কিশোর তীব্র গতিতে সাইকেল চালিয়ে একটি ব্যস্ত রাস্তার দিকে আসছে। প্রথমে ওই কিশোরের একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে সাইকেল থেকে ছিটকে তীব্র গতিতে রাস্তার ওপর পাশে চলে যায় সে। মুহূর্তের মধ্যেই আরেকটি যাত্রীবাহী বাস এসে রাস্তায় থাকা ওই কিশোরের সাইকেলকে গুঁড়িয়ে দেয়।

বাসের পেছনে আসা একটি সাদা কার সেখানে থাকে। রাস্তায় থাকা লোকজন ওই কিশোরের দিকে এগিয়ে যায়। এরইমধ্যে ওই কিশোরকে উঠে দাঁড়িয়ে তার হাত-পায়ের দিকে তাকাতে দেখা যায়।

ওই কিশোরের সামান্য আঘাত লেগেছে বলে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার বিকাল সাড়ে চারটা নাগাদ কেরালার কান্নুরের তালিপারম্বার কাছে চোরুক্কালায় এই ঘটনা ঘটে।

ওই কিশোরকে তার বাবা-মা নতুন সাইকেল কিনে দিয়েছিলেন বলে স্থানীয় আরেকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। সেই সাইকেল চালাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ওই কিশোর।

এদিকে, ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে।

টুইটারে এক নেটিজেন লিখেছেন, রাস্তায় সাইকেল জন্য আমাদের বাচ্চাদের ট্রাফিক আইন শেখানো উচিত।

আরেকজন লিখেছেন, সে ভীষণ সৌভাগ্যবান যে বেঁচে গেছে। এটা তারই দোষ ছিল।

English Dainikbiswa

ইউক্রেন থেকে ২৫০কোটি টাকা নিয়ে পালাল রাজনীতিবিদের স্ত্রী, অতঃপর….

 

 

নিজের মেয়েকে হত্যা চেষ্টা…! বরিশালের এই দুর্ঘটনার কারণ অবৈধ সম্পর্ক

//বরিশাল প্রতিবেদক//

অবৈধ সম্পর্কের জেরে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় মা সীমা বেগমের (৩০) বিরুদ্ধে আট বছর বয়সী মেয়েকে গলাকেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার দড়িচর-খাজুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

নুসরাত মারিয়া (৮) নামে ওই শিশুটি মেহেন্দীগঞ্জের দড়িচর-খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। তার বাবা ইউসুফ কাজী ঢাকায় একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

স্থানীয়রা জানান, ইউসুফ কাজীর দুই সন্তানের মধ্যে নুসরাত বড় এবং ছোট মেয়ের বয়স তিন বছর। মা সীমা বেগম দুই মেয়ে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন। শুক্রবার দুপুর ১টার দিকে নুসরাতকে নিজ ঘরে ঘুম পাড়িয়ে চাপাতি দিয়ে গলাকেটে হত্যার চেষ্টা চালায় মা সীমা বেগম। এসময় নুসরাত চিৎকার করলে প্রতিবেশী চাচাত ভাই ইয়াসিনসহ অন্যরা ছুটে আসেন। পরে নুসরাতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

শিশু নুসরাতের ফুফু রুমানা বেগম অভিযোগ করে বলেন, ‘নুসরাতের বাবা ইউসুফ কাজীর ফুফাত ভাই আবদুস সালামের সঙ্গে তিন বছর আগে অবৈধ সম্পর্ক হয় নুসরাতের মা সীমা বেগমের। পরে বছর খানেক আগে সালামের সঙ্গে পালিয়ে যায় সীমা বেগম। এরপর স্থানীয় ইউপি চেয়ারম্যন- মেম্বারদের হস্থক্ষেপে পুনরায় ইউসুফ কাজীর সংসারে ফিরে আসেন সীমা বেগম। কিন্তু এরপরেও এই সম্পর্ক অব্যাহত ছিল। মেয়ের বাধার কারণে সীমা বেগম বড় মেয়েকে হত্যার চেষ্টা করে।’ ঘটনার পর সীমা বেগম গা ঢাকা দিয়েছেন বলে জানান তিনি।

শেবাচিম হাসপাতালের শিশু সার্জারি বিভাগের  প্রধান ডা. তৌহিদুল ইসলাম শুক্রবার রাতে সমকালকে জানান, নুসরাতের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সার্জারি করে রক্তক্ষরণ বন্ধ করা হয়েছে। তবে সে এখনও শঙ্কামুক্ত নয়। নুসরাতের ঘাড় ও গালায় ১৬টি সেলাই দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে মেহেন্দীগঞ্জ থানার অফিসার ইনচার্জ  (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি  আমরা জেনেছি। নুসরাতের বাবা ইউসুফের সঙ্গে কথা হয়েছে। তিনি ঢাকা থেকে বরিশাল আসছেন। তিনি কোনো অভিযোগ করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

মহান স্বাধীনতা দিবস।। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আরও এক শিক্ষার্থীর আত্মহত্যা ময়মনসিংহে

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আরও এক শিক্ষার্থীর আত্মহত্যা ময়মনসিংহে

//ময়মনসিংহ //

আবারও এক শিক্ষার্থীর আত্মহত্যা। ময়মনসিংহের মুক্তাগাছায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সিদ্দিকুর রহমান রিজন (২৮) নামে এক  অনার্স পড়ুয়া শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মানকোন ইউনিয়নের আধাপাখিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিজন ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের একজন অনার্স পড়ুয়া শিক্ষার্থী। তিনি ওই গ্রামের আব্দুর রশিদের  ছেলে।

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আরও এক শিক্ষার্থীর আত্মহত্যা ময়মনসিংহে

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রিজন বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কারো সঙ্গে তেমন একটা কথা বলতেন না। সন্ধ্যায় পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের লোকজন রিজনের পড়ার ঘরের জানালা দিয়ে ফ‍্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়।

এদিকে সকালে সিদ্দিকুর রহমান রিজন নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে যা লিখেছিলেন তা হুবহু তুলে ধরা হলো: হয়তো বা তোমার ব্যর্থতার মাঝে, লুকিয়ে আছে সাফল‍্যের বীজ। শোককে শক্তিতে রূপান্তরিত করো, একদিন তুমি পারবে জয় করতে। আজ যারা তোমাকে নিয়ে নিন্দা করছে, দেখবে তারাই তোমার সাফল্য দেখে কাল হাত তালি দিবে।

মুক্তাগাছা থানার এএসআই সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, স্বজনদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন হয়ে রিজন ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

কুকিং রেসিপি

২৬মার্চ ১৯৭১ সাল থেকে আমরা স্বাধীন

চাঁদপুরের হাইমচরে ৪০০ কেজি জাটকা ও পিকআপ ভ্যানসহ আটক ২

অভিনেতা অভিষেকের মৃত্যু// ইন্ডাস্ট্রি খোলা// ক্ষোভ শুভাশিসের

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

সদ্যই প্রয়াত হয়েছেন টলি ও টেলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা অভিষেক চ্যাটার্জী (Abhishek Chatterjee)। মাত্র ৫৭ বছর বয়সে সকলকে কাঁদিয়ে চলে গেলেন কিংবদন্তি অভিনেতা। বুধবার রাত ১ টা ৪০ মিনিট নাগাদ নিজ বাসভবনে মৃত্যু হয় তাঁর। হৃদরোগ জনিত কারণেই অকালে প্রাণ হারালেন তিনি। স্বভাবতই তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা টলি ইন্ডাস্ট্রি। কিন্তু তারই মাঝে খানিকটা বেশি ভেঙে পড়তে দেখা গেল অভিনেতা শুভাশিসকে (Subhasish Mukhopadhay)। সহকর্মী ছাড়াও অভিষেকের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিল শুভাশিসের।

আর সেই জায়গায় দাঁড়িয়ে আরও বেশি করে কাছের ছিল তাঁরা। অভিনেতার মৃত্যুর পর জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা শুভাশিস (Subhasish Mukhopadhay) বলেন যে-কিছুদিন আগে তাপস চলে গেল। আর এবার মিঠু। ভীষণ অভিমানী ছিল। তবে সোজা সাপটা মানুষ ছিল। অভিষেকের কথা বলতে গিয়ে একপ্রকার কান্নায় ধরে আসছিল তাঁর গলা। এমনকি এও বলেছেন যে কত কথা মনে পড়ছে।

নব্বইয়ের দশকের বহু ছবিতে প্রসেনজিৎ, অভিষেক ও শুভাশিসের কেমিস্ট্রি নজর কেড়েছে সকলের। এমনকি তাঁদের তিনজনকে টলিপাড়ার ‘থ্রি মাস্কেটিয়ার্স’ বলা হতো। এদিন শুভাশিস পুরোনো দিনের স্মৃতিচারণায় অনেক কথাই তুলে ধরেন। এমনাকি অভিষেক কতটা রসিক মানুষ ছিলেন তাও জানান। তবে, সবকিছুর পরেও শুভাশিস (Subhasish Mukhopadhay) আক্ষেপ প্রকাশ করেছেন একটি বিষয়ে। সাক্ষাৎকারেই অভিনেতা বলেন যে শেষবারের মতো তিনি অভিষেককে দেখতে গিয়েছিলেন।

কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি। কারণ তাঁর শ্যুটিং ছিল। আর এই প্রসঙ্গেই অভিনেতা খানিকটা ক্ষোভ প্রকাশ করে বলেন যে-অভিষেকের মৃত্যুর দিনে কি ইন্ডাস্ট্রি এদিনের কাজ বন্ধ করে রাখতে পারতো না? এটুকু সম্মান কি মিঠুর প্রাপ্য ছিল না? এরপরই খানিকটা নিজেকে সামলে নিয়ে বলেন যে ক্ষমা করবেন। আমি আর কোনো কিছু বলতে পারছি না।

English Dainikbiswa

চাঁদপুরের হাইমচরে ৪০০ কেজি জাটকা ও পিকআপ ভ্যানসহ আটক ২

 

দুর্বৃত্তের গুলিতে নিহত টিপুর ড্রাইভার মরার ভান করেছিল তাই বেঁচে গেছে

//নিজস্ব প্রতিবেদক//

রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন জাহিদুলের গাড়িচালক মুন্না।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনের সড়কে দুর্বৃত্তরা টিপুকে লক্ষ্য করে এ গুলি চালায় বলে জানান স্থানীয়রা।

এই ঘটনায় মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুসহ এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ গাড়িচালক মুন্না বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গাড়িচালক মুন্না বলেন, আমরা গাড়িতে করে শাহজাহানপুর বাগিচা মসজিদের দিক দিয়ে বাসায় যাচ্ছিলাম। রাস্তায় ট্রেনের সিগন্যাল দিলে গাড়ি থামিয়ে সিগন্যাল ছাড়ার অপেক্ষা করতে থাকি। হঠাৎ বাঁ পাশ দিয়ে সন্ত্রাসীরা আচমকা এলোপাথাড়ি গুলি চালায়। জাহিদুল ভাইয়ের বাঁ হাতসহ বিভিন্ন স্থানে গুলি লাগে। কাউকে চিনতে পেরেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, সবার মুখে হেলমেট পরা ছিল।

তিনি আরও বলেন, কী কারণে, কে বা কারা গুলি করেছে সে বিষয়ে কিছু বলতে পারছি না। সন্ত্রাসীরা যখন এলোপাথাড়িভাবে গুলি করতে থাকে তখন আমার হাতে গুলি লাগে সঙ্গে সঙ্গে আমি সিট ভেঙে দিয়ে শুয়ে মারা যাওয়ার ভান করি। তখন তারা আমাকে মৃত ভেবে চলে যায় এবং আমি গুলিবিদ্ধ অবস্থায় গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেলে আসি।

পুলিশ বলছে, টিপুর গাড়ি আমতলা রেলগেটে পৌঁছালে একটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত গাড়ির কাছে যায়। পরে গাড়ির জানালা দিয়ে টিপুকে লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলি করে। একটি গুলি টিপুর মাথা ভেদ করে বের হয়ে যায়। এসময় বিপরীত পাশের জানালা দিয়ে বের হয়ে যাওয়া গুলিতে রিকশা আরোহী সামিয়া আফরিন ওরফে প্রীতি (১৮) নিহত হন। জাহিদুল ইসলাম টিপু বৃহত্তর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও টিপু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত সংরক্ষিত নারী কাউন্সিলর ডলির স্বামী।

মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সহকারী কমিশনার (এসি) মনতোষ বিশ্বাস বলেন, ঘটনাস্থল সিআইডি ক্রাইম সিনসহ আমরা পরিদর্শন করেছি। তদন্তের স্বার্থে ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজসহ নমুনা সংগ্রহ করেছি।

উল্লেখ্য, রাজধানীর শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের ৩ নম্বর ভবনের সামনে বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন টিপু। এ সময় সামিয়া আফরিন প্রীতি (২৪) নামে এক রিকশাযাত্রীও নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ হন নিহত জাহিদুল ইসলাম টিপুর ব্যক্তিগত গাড়িচালক মুন্না। জাহিদুলের গাড়ির পাশ দিয়ে রিকশাযোগে যাচ্ছিলেন শিক্ষার্থী প্রীতি। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনিও বিদ্ধ হন। পরে তিনজনকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন। নিহত প্রীতি বদরুন্নেসা কলেজের ছাত্রী ছিলেন বলে জানা গেছে। গুলিবিদ্ধ গাড়িচালক মুন্না বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন।

জাহিদুল ইসলাম টিপু মতিঝিল থানা আ:লীগের সাবেক সা: সম্পাদক সহ সন্ত্রাসীর গুলিতে নিহত ২

//নিজস্ব প্রতিবেদক//

ঢাকার শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুসহ দুজন নিহত হয়েছেন।

এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন জাহিদুলের গাড়িচালক মুন্না।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনের সড়কে দুর্বৃত্তরা টিপুকে লক্ষ্য করে এ গুলি চালায় বলে জানান স্থানীয়রা।

এই ঘটনায় মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুসহ এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ গাড়িচালক মুন্না বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গাড়িচালক মুন্না বলেন, আমরা গাড়িতে করে শাহজাহানপুর বাগিচা মসজিদের দিক দিয়ে বাসায় যাচ্ছিলাম। রাস্তায় ট্রেনের সিগন্যাল দিলে গাড়ি থামিয়ে সিগন্যাল ছাড়ার অপেক্ষা করতে থাকি। হঠাৎ বাঁ পাশ দিয়ে সন্ত্রাসীরা আচমকা এলোপাথাড়ি গুলি চালায়। জাহিদুল ভাইয়ের বাঁ হাতসহ বিভিন্ন স্থানে গুলি লাগে। কাউকে চিনতে পেরেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, সবার মুখে হেলমেট পরা ছিল।

তিনি আরও বলেন, কী কারণে, কে বা কারা গুলি করেছে সে বিষয়ে কিছু বলতে পারছি না। সন্ত্রাসীরা যখন এলোপাথাড়িভাবে গুলি করতে থাকে তখন আমার হাতে গুলি লাগে সঙ্গে সঙ্গে আমি সিট ভেঙে দিয়ে শুয়ে মারা যাওয়ার ভান করি। তখন তারা আমাকে মৃত ভেবে চলে যায় এবং আমি গুলিবিদ্ধ অবস্থায় গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেলে আসি।

পুলিশ বলছে, টিপুর গাড়ি আমতলা রেলগেটে পৌঁছালে একটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত গাড়ির কাছে যায়। পরে গাড়ির জানালা দিয়ে টিপুকে লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলি করে। একটি গুলি টিপুর মাথা ভেদ করে বের হয়ে যায়। এসময় বিপরীত পাশের জানালা দিয়ে বের হয়ে যাওয়া গুলিতে রিকশা আরোহী সামিয়া আফরিন ওরফে প্রীতি (১৮) নিহত হন। জাহিদুল ইসলাম টিপু বৃহত্তর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

এছাড়াও টিপু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত সংরক্ষিত নারী কাউন্সিলর ডলির স্বামী।

মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সহকারী কমিশনার (এসি) মনতোষ বিশ্বাস বলেন, ঘটনাস্থল সিআইডি ক্রাইম সিনসহ আমরা পরিদর্শন করেছি। তদন্তের স্বার্থে ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজসহ নমুনা সংগ্রহ করেছি।

উল্লেখ্য, রাজধানীর শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের ৩ নম্বর ভবনের সামনে বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন টিপু। এ সময় সামিয়া আফরিন প্রীতি (২৪) নামে এক রিকশাযাত্রীও নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ হন নিহত জাহিদুল ইসলাম টিপুর ব্যক্তিগত গাড়িচালক মুন্না। জাহিদুলের গাড়ির পাশ দিয়ে রিকশাযোগে যাচ্ছিলেন শিক্ষার্থী প্রীতি। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনিও বিদ্ধ হন।

পরে তিনজনকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন। নিহত প্রীতি বদরুন্নেসা কলেজের ছাত্রী ছিলেন বলে জানা গেছে। গুলিবিদ্ধ গাড়িচালক মুন্না বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন।

English Dainikbiswa

নরসিংদীতে অটোরিক্সা পিকআপ সংঘর্ষে ৪জন মারা গেছে

নরসিংদীতে অটোরিক্সা পিকআপ সংঘর্ষে ৪জন মারা গেছে

//নিউজ ডেস্ক//

নরসিংদীর রায়পুরায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশে সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে সবজিবাহী একটি পিকাপ রায়পুরা যাচ্ছিল। পিকাপটি রায়পুরার অমিরগঞ্জ এলাকায় পৌঁছলে রায়পুরা থেকে নরসিংদীগামী সিএনজি অটো রিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি ধুমড়ে মুচড়ে ছিটকে রাস্তার পাশে গিয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ৪ জন নিহত হয়। আহত হয় আরও একজন। গুরুত্বর আহতবস্থায় একজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমিরগঞ্জ ফাড়ির ইনচার্জ এসআই ফরিদ বলেন, সকালে পিকাপ ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থালে ৪ জন নিহত হয়েছে। দূর্ঘটনাকবলিত যানবাহনু দুটিকে আটক করা হয়েছে। যানবাহন দুটি অতিমাত্রায় দ্রুতগতির কারনেই এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

চাঁদপুরের হাইমচরে চরভৈরবী অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই, ক্ষ‌তি প্রায় ২০ কো‌টি টাকা 

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নে অর্ধশত ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে। এতে অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোর ৫টার পরে চরভৈরবী বাজারের ইসলামীয়া হোটেল থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান স্থানীয়রা। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

আগুন লাগার খবর পেয়ে চাঁদপুর ও রায়পুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট স্থানীয়‌দের সহ‌যো‌গিতায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চাঁদপুরের হাইমচরে চরভৈরবী অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই, ক্ষ‌তি প্রায় ২০ কো‌টি টাকা 

প্রত্যক্ষদর্শী ও চরভৈরবীর বাসিন্দা নজরুল ইসলাম ফকির বলেন, মুহূর্তেই পাশের সিলিন্ডার গ্যাস, পেট্রোল, ডিজেল ও সুতার দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ফলে আশেপাশের অন্তত আরও প্রায় ৫০টি ছোট-বড় দোকান আগুনে পুড়ে যায়। এ সময় অধিকাংশ দোকান বন্ধ ছিল। এ ছাড়া যেসব দোকানে লোকজন থাকতেন, তাদের অধিকাংশ তখন নামাজে ছিলেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আনোয়ার সরদার বলেন, আগু‌নের সূত্রপাত হওয়া ইসলামীয়া হোটেলের পাশে আমার ব্যবসাপ্রতিষ্ঠানে প্রায় ২ কোটি টাকার মালামাল ছিল। এর মধ্যে জেলেদের জন্য পেট্রোল, ডিজেল ও গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন ধরনের সুতার জাল ছিল। সবকিছু মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে।

চাঁদপুরের হাইমচরে চরভৈরবী অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই, ক্ষ‌তি প্রায় ২০ কো‌টি টাকা 

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাহিদুল ইসলাম বলেন, আগুনের সংবাদ পেয়ে ২টি ইউনিট দ্রুত সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু সেখানে অনিয়মতান্ত্রিক সিলিন্ডার গ্যাস, পেট্রোল, ডিজেলের দোকান থাকায় মুহূর্তেই অর্ধশতা‌ধিক দোকান পুড়ে যায়। অধিকাংশ দোকান কাঠ ও টিনের হওয়ায় রক্ষা করা যায়নি। এ ছাড়া দোকানগুলো নদীর পাড়ে হওয়ায় প্রচণ্ড বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হাইমচর উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান নূর হো‌সেন পাটওয়ারী ব‌লেন, ভো‌রে নামা‌জের পরপরই আগুন লা‌গে। বাজা‌রের দোকানগু‌লো এক‌টির গা‌য়ে এ‌কটি লাগা‌নো তাই আগু‌নে মুহূর্তেই সব পু‌ড়ে যায়। তা‌দের ভিটা-মা‌টি ছাড়া আর কিছুই অব‌শিষ্ট নেই। এ‌তে বাজা‌রের ‌৭০টি দোকান মা‌লি‌কের প্রায় ২০ কো‌টি টাকা ক্ষ‌তি হ‌তে পা‌রে।

চাঁদপুরের হাইমচরে চরভৈরবী অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই, ক্ষ‌তি প্রায় ২০ কো‌টি টাকা 

ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী,হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ন কবির প্রধানীয়া, ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাস্টার, জেলা পরিষদের সদস্য এস এম আল মামুন সুমন, নজরুল ইসলাম ফকির।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার ডুমুরিয়ায় মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তি মেলার সমাপনী অনুষ্ঠান

ইসরাইলের শপিং সেন্টারে সন্ত্রাসী হামলায় নিহত ৪

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইসরাইলে একটি শপিং সেন্টারে হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।

এ সময় কয়েকজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার বিকেলে দেশটির দক্ষিণাঞ্চলীয় বিরশেবা শহরে ‘বিগ শপিং সেন্টারে’ এ ঘটনা ঘটে নিশ্চিক করেছেন যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এ ঘটনাকে ‘জঘন্য সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করেছেন।

ইতোমধ্যে এ হামলা ঘটনার দুটি ভিডিওফুটেজ প্রকাশ হয়েছে। একটিতে দেখা গেছে, শপিং সেন্টারের রাস্তার পাশে এক ব্যক্তি হাতে বড় ছুরি নিয়ে দাঁড়িয়েছে আছে।

অপর ফুটেজে দেখা গেছে, ওই ব্যক্তি বন্দুকধারী একজনের মুখোমুখি হন, তাকে আঘাতের চেষ্টা করা হলে তিনি গুলি করেন।

ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা বলেছে, হামলাকারী একজন ইসরাইলি আর যিনি একবার ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে সমর্থন করার জন্য কারাগারে বন্দী হয়েছিলেন। তার নাম মুহম্মদ গালেব আহমেদ আবু আলকিয়ান। যিনি বিয়ারশেবা থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে হুরার বেদুইন শহরের একজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

২০১৫ সালে আলকিয়ান আইএসে যোগ দিতে সিরিয়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তিনি দোষী সাব্যস্ত হয়ে কারাবরণ করেন। ২০১৯ সালে মুক্তি পান তিনি ।

বিবিসি এসব তথ্য বিষয়টি নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত করতে পারেনি।

হামলাকারী প্রথমে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শপিং সেন্টারের ভেতরে তিনজনকে হত্যা করে। সেখান থেকে গাড়ি নিয়ে পালানোর সময় সেন্টারের সামনে চাপা দিয়ে আরেকজনকে হত্যা করে।হামলাকারী পালিয়ে যাওয়ার আগেই নিরাপত্তাকর্মীদের গুলিতে নিহত হয়।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের কারণে রাজনৈতিক সংকট দানা বাঁধছে

ভালোবাসায় জয় হলেও ক্যানসারের কাছে হেরে গেলেন সেই ফাহমিদা

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

আলোচিত ক্যানসার আক্রান্ত ফাহমিদা কামাল ভালোবাসায় জয়ী হলেও ক্যানসারকে পরাজিত করতে পারেন নি। প্রেমিক মাহমুদুলের সঙ্গে ঘর বাঁধার লালিত স্বপ্ন ছিল তার। স্বপ্ন সত্যি করতে প্রেমিক মাহমুদুলও এগিয়ে এলেন ফাহমিদার সাথে। হাতে হাত বেঁধে প্রেমিক মাহমুদুল বিয়ে করে ঘর বেধেঁছিলেন ফাহমিদা কামালের সাথে।
উভয় পরিবার প্রথমে ভিন্ন ভিন্ন মতে থাকলেও ৯ মার্চ সকলের সম্মতিতে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে তাদের বিয়ে হয়। কিন্ত বিয়ের একবুক ভালোবাসা ফাহমিদা উপভোগ করতে পারেন নি। ১২ দিনের মাথায় তাকে চলে যেতে হলো পরপারে। না কোনো দূর্ঘটনায় নয় ! সে মরন ব্যাধি ক্যানসারের কাছেই পরাজিত হতে হল ফাহমিদাকে। সোমবার (২১ মার্চ ) সকাল সাতটার সময় চিকিৎসাধীন হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
চট্টগ্রামের বেসরকারী ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটি থেকে এম বি এ করেন ফাহমিদা কামাল (২৬)। শিক্ষা জীবনের শেষ প্রান্তে এসে মাহমুদুলের সাথে ফাহমিদার পরিচয় থেকে সম্পর্কের সূত্রপাত। দুই পরিবার তাদের সম্পর্কের বিষয়ে অবগত হলে ২০২০ সালের শেষের দিকে তাদের বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়। কিন্ত ২০২১ সালে জানুয়ারীর দিকে ফাহমিদার রেকটাম ক্যানসার ধরা পড়ে।
গত সোমবার ফাহমিদা বাড়ীতে ফিরলেও অবস্থা অবনতি ঘটায় মঙ্গলবার তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার আর কোন উন্নতি হয়নি। অবশেষে সোমবার (২১) চলে যেতে হলো পরপারে।এ ব্যাপারে ফাহমিদার স্বামী মাহমুদুল হক জানান, আমাদের সম্পর্কের কথা দুই পরিবার জানতো। ফাহমিদার মনে সাহস দেয়াল লক্ষ্যে এ অবস্থায় আমরা বিয়ের ফিড়িতে বসেছি। কিন্ত কি থেকে কি হয়ে গেল জানি না। সবই সৃষ্টিকর্তার লীলাখেলা।
পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

কাগজ না থাকায় ১০ লাখের বেশি স্কুলে পরীক্ষা বাতিল শ্রীলঙ্কায়