তালতলীতে ব্রিজ ভেঙে খালে, ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ সহ ৪ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলীতে বেহালা-শানুর বাজার ব্রিজ ভেঙ্গে খালে পরে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে প্রায় ১০ গ্রামের মানুষ সহ ৪ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।এই এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় প্রয়োজনের তাগিদে বিকল্প পথ হিসেবে ডিঙি নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার করছে মানুষ।

শনিবার (১৯ মার্চ) রাত ১০ টার দিকে হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তালতলীতে ব্রিজ ভেঙে খালে, ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ সহ ৪ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

স্থানীয় প্রকৌশলী বিভাগ সূত্রে জানা যায়,উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের বেহালা-শানুর বাজার খালের ওপর ব্রিজটি প্রায় ২০ বছর আগে নির্মাণ করা হয়েছে। এরপর থেকে আর কোনো সংস্কার হয়নি।এই ব্রিজটি দিয়ে তালতলী উপজেলা সদরসহ জেলা শহরে ঐ এলাকার প্রায় ১০ গ্রামের প্রায় ৮ হাজার গ্রামবাসীর চলাচল করে।একই সঙ্গে এবং বেহালা মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীদের আসা-যাওয়া করে। ব্রিজটি দীর্ঘদিনেও সংস্কার না করায় লোহার এঙ্গেলগুলো লোনা পানিতে নষ্ট হয়ে যায়। সেতুটি ভেঙে যাওয়ায় জনসাধারণ ও স্কুল শিক্ষার্থীদের চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে তাদের লেখাপড়া। এছাড়াও ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় পারাপার করছে মানুষ।

তালতলীতে ব্রিজ ভেঙে খালে, ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ সহ ৪ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

এদিকে রবিবার (২০ মার্চ) দুপুরের দিকে দেখা যায়,ব্রিজটি সম্পূর্ণ ধসে খালের পানির মধ্যে পড়ে আছে।আর ব্রিজটির দুই পাড়ে স্কুল শিক্ষার্থী ও ব্যবসায়ীরা হাটবাজারে যাওয়ার জন্য পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।পারাপারের জন্য ঝুঁকি নিয়েই ডিঙি নৌকায় খাল পার হচ্ছেন।ওই দুই ইউনিয়নের ৮ হাজার মানুষের যাতায়াতের জন্য এই ব্রিজটিই একমাত্র মাধ্যম।

শানুর বাজার প্রতিষ্ঠাতা শানু হাওলাদার বলেন,ব্রিজের পাশে আমার বাসা রাত ১০ টার দিকে হঠাৎ বিকট শব্দ পাই।এরপরে গিয়ে দেখি ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়।তিনি আরও বলেন, এই ব্রিজটি প্রায় ১৫ বছরেও বেশি সময় ঝুঁকিপূর্ণ অবস্থায় পরে আছে।স্থানীয়রা সংস্কার করে দীর্ঘদিন ঝুঁকি নিয়ে চলাচল করেছে।নতুন ব্রিজ নির্মাণের জন্য একাধিকবার আবেদন করা হলেও কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রকৌশলী বিভাগ।এলাকার মানুষের ভোগান্তি বিবেচনা করে এখানে  দ্রুত নতুন একটি সেতু নির্মাণ হওয়া দরকার।

এলাকার মাদব চন্দ্র দেবনাথ ও আঃ রশীদ বলেন,বাজারের কাজ শেষ করে রাতে বাড়ি যাওয়ার জন্য ব্রিজে উঠার সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ে।এসময় দৌড়ে এক পারে চলে আসি।তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তালতলী উপজেলা প্রকৌশলী আহম্মদ আলী বলেন,ব্রিজটি পূর্ণঃ নির্মাণের জন্য ইতিমধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।এখন বরাদ্দের জন্য অপেক্ষা করছি।এই সময়ের মধ্যেই ব্রিজটি ভেঙে গেছে।তবে বরাদ্দ খুব শীঘ্রই পাওয়া যাবে।  বরাদ্দ পেলেই ব্রিজটি পূর্ণঃ নির্মাণ কাজ শুরু করা হবে।

ডুমুরিয়ায় প্রাইভেট কার ও পিকআপ মুখোমুখি সংর্ঘষ: ৪ জন আহত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//

খুলনা সাতক্ষীরা  মহাসড়কের চাকুন্দিয়া কালভভার্ট নিমকস্থানে ২০ মার্চ রবিবার সকালে  প্রাইভেটকার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।

পুলিশ ও ফায়ারসার্ভিস সুত্রে জানা গেছে, চুকনগরের বিশিষ্ট ব্যবসায়ি খান আলিমুল ইসলাম খুলনার বাসা থেকে ঢাকা মেট্রো -গ-২৬-৩১৯৮ নম্বরের নিজ প্রাইভেট যোগে চুকনগর ব্যাবসা প্রতিষ্ঠানে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির খুলনা মেট্রো -শ-১১-০৪২২ নম্বরের পিকআপটি প্রাইভেটকারের মুখোমুখি সংর্ঘষ হয এতে  প্রাইভেটে কারের সামনের অংশ ভেঙ্গে  দুমড়েমুচড়ে যায়।  প্রাইভেটে থাকা ব্যাবসায়ি আলিমুলের মাথা ফেঁটে ও শরিরের বিভিন্ন অংশে কেটে গিয়ে গুরতর রক্তাক্ত জখম হয় এবং চালক আঃ রাজ্জাক ও পিকআপে থাকা পাইকগাছা এলাকার বাবুল সরদার ছেলে সিরাজ সরদার (৫০) ও একই এলাকার বিমল সরকারের ছেলে বাসুদেব সরকার (৪০)।আহত হয।

খবর পেয়ে স্থানীয় স্থানীয় লোকজন, ফায়ারসার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনার একটি প্রাইভেট হাসপাতালে পাঠিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত আলিমুলের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন,পারিবারিক সুত্রটি।

খর্ণিয়াস্থ চুকনগর হাইওয়ে থানা ওসি মেহেদী হাসান জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও পিকআপ থানা হেফাজতে নেয়া হয়েছে।

 

বরগুনার আমতলীতে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

আমতলী- পটুয়াখালী  বাসের চাপায় পিষ্ট মহাসড়কের কেওয়াবুনিয়া নামক স্থানে স্কুল ছাত্র ইমাম হোসেন (৭) নিহত হয়েছে।ঘটনা ঘটেছে রবিবার দুপুরে আমতলী-পটুয়াখালী মহাসড়কের কেওয়াবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে।

জানাগেছে, পটুয়াখালী জেলার আউলিয়াপুর ইউনিয়নের কালিপুরা গ্রামের মোঃ আবুল হোসেনের ৭ বছরের শিশুপুত্র তাসকিন হোসেন আমতলীর কেওয়াবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনীতে লেখাপড়া করে। প্রতিদিনের ন্যায় আজ সকালে বাবা আবুল হোসেন শিশুটিকে স্কুল দিয়ে যায়। দুপুরে স্কুল ছুটি শেষে শিশুটি বাবার জন্য সড়কের পাশে অপেক্ষা করতে থাকে। এমন সময়ে একটি দ্রুতগামীর যাত্রীবাহী বাস শিশুটিকে চাপা দেয়। বাসের চাপায় শিশুটি পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসে।

নিহত স্কুল ছাত্র ইমাম হোসেনের নানি সাজেদা বেগম বলেন , আমি ছোট কাল থেকে ইমামকে দেখাশুনা করছি, গতকাল বাড়ি গেছে রাতেই ফোনে শেষ কথা বলছিলেন। কাকে আমি পিঠা বানিয়ে খাওয়াবো।

কেওয়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম বলেন,ছুটি শেষে শিশুটি বাবার জন্য সড়কের পাশে অপেক্ষা করছিল। সেই সময়ে শিশুটিকে একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন,শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চডুবিতে মৃত্যু ২, নিখোজ অনেকে…

বরিশালের আমানতগঞ্জে বেপরোয়া মটর বাইকের দুর্ঘটনায় এক বৃদ্ধ আহত

শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চডুবিতে মৃত্যু ২, নিখোজ অনেকে। ভিডিও…

//নিজস্ব প্রতিবেদক//

নারায়ণগঞ্জের কয়লাঘাটে শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় ৫০ জন যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। রোববার দুপুরে আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।  এখনো পর্যন্ত ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। যাত্রীদের মধ্যে ১৫ জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ রয়েছে।

জানা গেছে, শীতলক্ষ্যা নদীতে মুন্সীগঞ্জগামী কাগো জাহাজ এমভি রূপসী যাত্রীবাহী লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দেয়।  এ ঘটনার পর নৌপুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এছাড়া ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

বরিশালের আমানতগঞ্জে বেপরোয়া মটর বাইকের দুর্ঘটনায় এক বৃদ্ধ আহত

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

 বরিশাল নগরীর উত্তর আমানত গঞ্জ ঝাপ এলাকায় বেপরোয়া গতিতে চলাচল মটর বাইকে স্বপন কর্মকার (৭৫) নামে এক বৃদ্ধ আহত হয়।

স্থানীয় জনতা মটর বাইকটি ধরে  কাউনিয়া থানায় সোপর্দ করেন। আহত বৃদ্ধকে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করান। ১৯ মার্চ রাত আনুমানিক ১১ ঘটিকা সময় কাউনিয়া থানাধীন ৪নং ওয়ার্ড উত্তর আমানত গঞ্জ (ঝাপ কলোনির) সামনে রাস্তা পারাপারের সময় পিছন থেকে একটি মটর বাইকে স্বপন কর্মকার নামে ঐ বৃদ্ধের গায়ে উঠিয়ে দেয়।

ঘটনা স্থানেই রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করান।  স্থানীয় সুত্রে জানা যায়, বেলতলা বাজার থেকে বেপরোয়া গতিতে সদর রোডের দিকে আসতে ছিলো মটর বাইকটি। এসময় স্বপন কর্মকার দোকান বন্ধ করে বাসায় রওয়ানা দিলে সড়ক পার করার সময় সড়ক দুর্ঘটনায় শিকার হন বৃদ্ধ।

এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করে একটি মটর বাইক জব্দ করে কাউনিয়া থানায় নিয়ে যায়। ভুক্তভোগী পরিবার সঞ্জীব জানান, তার বাবার অবস্থা খুব অবনতি দেখায় সে বাঁচবে কি না এটা কেউ বলতে পারছে না,তবে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি জানার জন্য কাউনিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল কে মুঠোফোনে একাধিকবার কল দিলেও সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায় ।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বরগুনার আমতলীতে বিভাগীয় কমিশনারের টিসিবি পণ্য বিতরণ উদ্বোধন

গাজীপুর ইউনিয়নে হামলার ঘটনায় ১০ জনের নামে মামলা, আটক ১

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর জেলা হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদ জেলেদের মাঝে চাল বিতরণকালে পরিষদে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় অন্তত ১৫জন আহত হয়েছে। সেই হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান বাদী হয়ে হাইমচর থানায় মামলা দায়ের করেছেন।

ঘটনার বিবরনে জানা যায়, শুক্রবার সকাল ৯ টার সময় জেলেদের চাল বিতরণ চলছে। এ সময় দক্ষিণ আলগী ইউনিয়নের ২নং ওয়ার্ডের অটো চালক মোঃ হাসেম পরিষদের সামনে গিয়ে রাস্তার উপরে তার অটো রেখে যানজট সৃষ্টি  করে। সে সময় ১নং গাজীপুর  ইউনিয়ন ৬নং ওয়ার্ডের মৃত নুরুসলাম পাটোয়ারীর ছেলে মোঃ আমিন জেলেদের নিয়ে অটোরিক্সা চালিয়ে পরিষদের সামনে আসলে রাস্তার উপরে থাকা অটোচালক হাসেম আমিনকে অটো থেকে টেনে হেরচে নামিয়ে মারধর করে। তাৎক্ষণিক  আবু তাহের গাজি উভয়কে ছাড়িয়ে দেয়। তখন হাসেম আবু তাহেরের সাথে তর্ক—বিতর্ক করে তাকে পরে দেখে নেবার হুমকি দিয়ে চলে যায়।

এদিকে চেয়ারম্যান হাবিবুর রহমান গাজীর উপস্থিতিতে মেম্বার দেলোয়ার হোসেন, মেম্বার মোঃ শাহআলম, মেম্বার আব্দুল হাই, মেম্বার হাবিবুর রহমান ঢ়াড়ি ও মহিলা মেম্বার ফাতেমা বেগমের স্বামি মোঃ কালাম খাঁসহ আরো অনেকে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ করা শুরু করেন। ঠিক ১২ টার সময় বহিরাগত উত্তর আলগী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের  বাসিন্দা নুরু মাঝি পিতা মৃত জলিল মাঝি সহ দক্ষিণ আলগীর মাঝি বাড়ির কয়েকজন ইউনিয়ন পরিষদে দেশীয় অস্ত্র ও লাঠি ছোটা নিয়ে অতর্কিত হামলা চালায় বলে চেয়ারম্যান জানান, হামলার সময় চাউলের গোডাউনে লুট করে নিয়ে যাওয়ার সময় বাঁধা দেওয়ার সময়  সাংবাদিকসহ ইউপি সদস্য ও গ্রাম পুুলিশ আহত হয়।

আহতদের মধ্যে মেম্বার  শাহআলম, আব্দুল হাই,কালাম খাঁ মোঃ রুবেল, চেয়ারম্যান এর ছেলে আবুল বাসার, মোঃ ফারুক গাজী, আবু কালাম গাজী, আবু তাহের গাজী,নেছার গাজী, গ্রাম পুলিশ শাহজাহান সাজু, গ্রাম পুলিশ মোঃ দুলাল  ঢ়াড়ি, বয়স্ক মহিলা শাফিয়া বেগম এর স্বামি মৃত দাদন সিকদারসহ দুইজন সাংবাদিক হামলার সময় গুরুতর আহত হন। শাফিয়া বেগম তার মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে, এছারা গ্রাম পুলিশ দুইজনই আহতের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে চিকিৎসা দিয়ে বাড়ি ফিরে এলেও গুরতর অবস্থা দেখে নারি শাফিয়া ও গ্রাম পুলিশ  শাহজাহান ও দুলালকে হাইমচর উপজেলা ডাক্তার চাঁদপুর সদর জেনারেল সরকারী হাসপাতালে প্রেরণ করেন বলে জানা যায়।

এদিকে চেয়ারম্যান হাবিবুর  রহমান  গাজী  বলেন, হামলার সময় পরিষদে ভাংচুর করে গোডাউন থেকে চাল লুট করার সময় আমাদের লোকজন ২নং আলগী উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর আলগী গ্রামের মোঃ নজরুল ইসলাম মাঝি নামে একজনকে আটক করে। আর তাকে আটক করার পরেই শাহজাহান পেদার বাড়ি থেকে আরো ১০/১২ জন সন্ত্রাসী  বাহিনী  দেশীয় অস্ত্র নিয়ে আমাদের পরিষদের দিকে আবার এগিয়ে আসলে আমরা আহত অবস্থায় পরিষদ ও জেলেদের জীবন বাঁচাতে বাঁশ হাতে নিয়ে তাদের ধাওয়া করি। আমাদের ধাওয়া খেয়ে মাঝি বাড়ির লোকজন পেদা বাড়ির দিকে ডুকে পরে খবর পেয়ে হাইমচর থানার এস.আই প্রান কৃষ্ণসহ সঙ্গীয় ফোর্স এসে সন্ত্রাসী হামলা নিয়ন্ত্রণের চেষ্টা করেন, সে সময় পেদা বাড়ির সামনে এবং ভিতরে প্রায় ১৫/২০ জন মানুষের জটলা দেখে পুলিশ তাদের ধাওয়া করলে পুলিশের কাজে বাধা প্রধান সহ খারাপ আচরণ করেন শাহজাহান পেদা, যাহা নিশ্চিত করেন পুলিশ, পরে ভাংচুরের আলামত সরজমিন পুলিশ দেখেন এবং আটক ব্যক্তি নজরুলকে হাইমচর  থানা পুলিশের হাতে তুলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী।

স্থানীয় লোকজন জানায় গাজীপুর ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে চাল বিতরণের হাসিম সরদারের অটো রাখা নিয়ে কথায় কাটাকাটি হয়। জেলেদের চাল নিয়ে নয়, তাছাড়া হাসেম কোন জেলে না এবং এই ইউনিয়নের ভোটার কিংবা বাসিন্দাও নয়, আমরা মনে করি এটা চেয়ারম্যানের সম্মান নষ্ট করতে পূর্ব পরিকল্পিতভাবে আজ হামলা করেছে। আর আহত গ্রাম পুলিশ মোঃ দুলাল রাড়ী জানান, আমাদের পরিষদের জেলেদের মাঝে চাল বিতরণ করতেছিলাম। হঠাৎ করে ১০/১২জন লোক হাতে লাঠিসোটা নিয়ে আমাদেরকে মারধোর করে চাউল লুট করার সময় জেলেরা তাদের ধাওয়া  করে।

অপর দিকে মেম্বার হাবিবুর রহমান ঢ়াড়ি বলেন, তারা দক্ষিণ  আলগীর  মাঝি  বাড়ির লোক এবং উত্তর আলগীর, তারা শাহজাহান পেদার বাড়ির ভিতরে অস্ত্র নিয়ে প্রস্তুত ছিলো এবং ওই বাড়ি থেকে তারা বের হয়ে আমাদের উপর হামলা করে, তাহলেতো বোঝা যায়, এটা পরিকল্পিত হামলা করেছে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী বলেন, আমার পরিষদের জেলেদের মাঝে চাল বিতরণ করতেছিলাম। হঠাৎ করে একদল সন্ত্রাসী বাহিনীর পরিষদের ঢুকে আমার লোকজনের উপর হামলা চালিয়ে আমার গোডাউনে চাল লুট করে নিয়ে যায়। এতে আমার  ইউপি সদস্যসহ গ্রাম পুলিশ,  জেলেদের চাল মাপার লোক ও আমার পরিবারের বেশ কয়েকজন আহত হয়েছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি যারা আমার পরিষদে ঢুকে হামলা ও লুটপাটের ন্যায় ন্যাক্কারজনজ কাজে তদন্ত করে আইনের আওতায় এনে  বিচার দাবী করছি।

আমি এই হামলাকারীদের ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১২ জন রেখে শনিবার হাইমচর থানায় একটি মামলা দায়ের করেছি। একই সাথে নির্বাহী  কর্মকর্তা  বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছি। এদিকে হামলার সময় ধাওয়া খেয়ে পালাতে গিযে মাঝি বাড়ির দুইজন আহত হবার খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে হাইমচর অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা জানান, সংবাদ পেয়ে আমি  ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিয়ন্ত্রণ  করি  এবং  উভয়পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে  এবং আটক কৃত নজরুল কে থানায় নিয়ে আসি চেয়ারম্যান  মামলা লিপিবদ্ধ করেছেন। আর শনিবার আটককৃত নজরুলকে ওই মামলায় চাঁদপুর  আদালতে প্রেরণ করি।

এদিকে মাঝি বাড়ির লোকজন আলগী বাজার অবস্থান করে মারামারি করার পায়তারা করছেন বলে সুত্রে জানা যায়, একই সাথে  মাঝিরা নানাহ হুমকি প্রধান করছেন বলে চেয়ারম্যান  জানান।

পড়ুণ দৈনিক বিশ্ব

‘আমরা ইউক্রেনে অস্ত্র পাঠাতে পারব না’, ন্যাটো দেশ

English Dainikbiswa

সাভারে ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

//দৈনিক বিশ্ব ডেস্ক//

সাভারের ইপিজেডে একটি কারখানায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

শনিবার সন্ধ্যা ৭ টার পর ডিইপিজেডের পুরাতন জোনের প্যাকজার কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়।

বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে মোট সাতটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। আগুন নির্বাপণের পর এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

 

হাইমচরে গাজীপুর ইউনিয়নে চাউলের গোডাউন লুট, চেয়ারম্যান সহ আহত ১০

মোঃ আলমগীর হোসেন।।

হাইমচর উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে চাল বিতরণকালে বহিরাগত সন্ত্রাসীরা চাউলের গোডাউনে লুট করে নিয়ে যাওয়ার সময় বাঁধা দেওয়া সময় ইউপি সদস্য সহ  ১০জন আহত হন।  আহতদের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন,বর্তমানে আহতরা  চিকিৎসাধীন রয়েছে।

১৮ ই মার্চ শুক্রবার আনুমানিক ১২ টায় এ ঘটনা ঘটে হামলার সময় গাজীপুর ইউনিয়ন পরিষদের লোকজন ২ নং আলগী উত্তর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর আলগী গ্রামের  মোঃ নজরুল ইসলাম মাঝি নামে একজন কে আটক করে, এই ঘটনায় হাইমচর থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  আটক ব্যক্তিকে হাইমচর  থানা পুলিশের হাতে তুলেদেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী।

এ ঘটনায় আহত হয়েছে গাজীপুর ইউপি  চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী, ইউপি সদস্য আবুল কালাম খান, সাফিয়া বেগম স্বামী মৃতঃ দাদন মিয়া,গ্রাম পুলিশ মোঃ দুলাল রাড়ী, স্থানীয় জেলে শাহআলম গাজী,চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজীর ছেলে  মোঃ ফারুক গাজী, আবুল বাশার,  আবুল কালাম, আবু তাহের,  মোঃ নেছার আহমেদ ও হামলাকীর পক্ষে বহিগত উত্তর আলগী ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের মোঃ সোহেল মাঝি আহত হয়েছে । স্থানীয় লোকজন জানায় গাজীপুর ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে চাল বিতরণের হাসিম সরদারের অটো রাখা নিয়ে কথায় কাটাকাটি হয়। সেই সুত্র ধরে  মাঝি বাড়ির লোকজন চেয়ারম্যানের ছেলের উপর অর্তকিত হামলা চালায়। এব্যাপারে প্রত্যক্ষদর্শী গ্রাম পুলিশ মোঃ দুলাল রাড়ী জানান, আমাদের পরিষদের জেলেদের মাঝে চাল বিতরণ করতেছিলাম। হঠাৎ করে ১০/ ১২ জন লোক হাতে লাঠিসোটা নিয়ে আমাদের কে মারধোর করে চাউল লুট করার সময় জেলেরা তাদের ধাও করে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী বলেন, আমার পরিষদের জেলেদের মাঝে চাল বিতরণ করতেছিলাম হঠাৎ করে একদল সন্ত্রাসী বাহিনী পরিষদে ঢুকে আমার লোকজনের উপর হামলা চালিয়ে আমার গোডাউনে চাল লুট করে নিয়ে যায়। এতে আমার এক ইউপি সদস্যসহ গ্রাম পুলিশ,  জেলেদের চাল মাপার লোক ও আমার পরিবারের বেশ কয়েকজন আহত হয়েছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ যারা আমার পরিষদে ঢুকে হামলা  ও লুটপাটের ন্যায় ন্যাকারজনজ কাজে জড়িত রয়েছে  তদন্ত করে আইনের আওতায় এনে  বিচার দাবী করছি।

এ ব্যাপারে হাইমচর অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা জানান সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার জন্য  বলা হয়েছে।  অভিযোগ হলে তদন্ত সাপক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার হবে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

 

বরিশালে বেদম পেটানো হল পূজা কমিটির নেতাকে

//নিজস্ব প্রতিবেদক//

মন্দিরের ফটক খোলার সময় মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ না করায় ওই মন্দির কমিটির সভাপতিকে বেদম পেটানোর অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর কালিবাড়ি রোডস্থ ধর্মরক্ষ্মীনি সভাগৃহে ডেকে জিয়া সড়কের জয়দুর্গা কামেশ্বরী মন্দির পূজা কমিটির সভাপতি জগদীশ বৈদ্যকে মারধর করা হয়। পরে জগদীশ বৈদ্যকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি করে। জগদীশকে মারধরের অভিযোগ উঠেছে মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি তমাল মালাকার, সাধারণ সম্পাদক চঞ্চল দাস পাপ্পা ও সদস্য খোকন চন্দ্র দাসের বিরুদ্ধে। জগদীশ বৈদ্য বলেন, জয়দুর্গা কামেশ্বরী মন্দির প্রতি বছর এক মাস করে বন্ধ থাকে। সেই মন্দির কমিটির সভাপতি রাখাল চন্দ্র দে’র সাথে কথা হলে তিনি মন্দিরের ফটক খুলতে বলেন। সেই মোতাবেক মন্দিরের ফটক খোলা হয়। বৃহস্পতিবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বাসায় ফেরার পথে মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পাপ্পা ফোন দিয়ে ধর্মরক্ষ্মিনী সভাগৃহে আসতে বলে। কিছুক্ষণ পর সভাপতি তমালও যেতে বলে সেখানে। ধর্মরক্ষ্মিনীতে যাওয়ার পর তাদের কেন মন্দির খোলার সময় আমন্ত্রণ জানানো হয়নি, এই অজুহাত দেখিয়ে খোকন আমাকে মারধর শুরু করে। পরক্ষণে তমাল ও পাপ্পাও এলোপাতাড়ি মারধর করে। এরপর স্থানীয়রা উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়ে আসে।

জগদীশ আরও বলেন, মহানগর পূজা উদযাপন পরিষদের কমিটি জোড়পূর্বক বিভিন্ন মন্দিরে হস্তক্ষেপ করছে। তারা জোড়-জুলুম করছে। বিগত দিনের কমিটিগুলো থেকে এমন আচরণ আমরা পাইনি।

অভিযোগ রয়েছে, মহানগর পূজা উদযাপন পরিষদের এই কমিটি অনেকটা দখল করেছে বর্তমান পদপ্রাপ্তরা। বিতর্কিত লোকজনকে এই পরিষদের নেতৃত্ব দেওয়া হয়েছে, এই নিয়ে ক্ষুব্ধ সচেতন সনাতন ধর্মাবলম্বীরাও। যারা শহরজুড়ে বিতর্কিত, তাদেরকে জোড় খাটিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানে আসন দেওয়া সমীচীন হয়নি বলেও অভিমত তাদের। করোনাকালীন সময়ে তমাল মালাকার শ্মাশানে সাধারণ মানুষদের দাহ করতে দেয়নি। পরে তৎকালীন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের হস্তক্ষেপে দাহ হতো। এই বিষয়ে জানতে বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি তমাল মালাকারকে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। অপরদিকে সাধারণ সম্পাদক চঞ্চল দাস পাপ্পা বলেন, ‘জগদীশকে ডেকে জিজ্ঞাসা করা হয়েছে, কেন মন্দির খোলার সময় আমাদের জানানো হয়নি। কিন্তু তাকে মারধরের কোনো ঘটনা ঘটেনি। এটা গুজব ছড়িয়েছে তৃতীয় পক্ষ। মহানগরের সব মন্দিরে আমাদের হস্তক্ষেপ করার বৈধতা রয়েছে। তবে আমরা কোনো কমিটির উপর জোড় জুলুম করি না। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক পরিচালিত হয় আমাদের কমিটি। এখানে কারো হস্তক্ষেপ নেই।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাণীশংকৈলে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২বোনের মৃত্যু

 

রাণীশংকৈলে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২বোনের মৃত্যু

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নে (১৭ মার্চ বৃহস্পতিবার) দুপুরে  ঘনস্যামপুর গ্রামের কুলিক নদীতে গোসল করতে গিয়ে শাহজাহান আলীর মেয়ে সানজিদা আক্তার(১২) ও সুজনা আক্তার (৬) নামে ২ বোনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, মৃত দুই বোনই ঢাকায় থাকতেন।  মৃত ২ জন ছাড়াও অন্য ৩ বোন পরিবারসহ ঢাকা গার্মেন্টসে থাকতো। আগামী শবেবরাত উপলক্ষে ছুটিতে এক সাথে  ৫ বোন বাড়িতে বেড়াতে আসে। বোনরা সবাই মিলে দুপুরে বাড়ির পাশে কুলিক নদীতে গোসল করতে গেলে এক সময় সুজনা পানির গভীরে চলে যায়। তাকে বাঁচাতে তার বোন সানজিদা এগিয়ে গেলে দু’জনেই  নদীর পনির গভীরে চলে যায়। গোসল করতে আসা অন্যান্যরা চিৎকার করতে থাকে। আসে পাশে থাকা লোকজন ছুটে আসে নদিতে খুঁজাখুঁজির পর দু’জনকেই মৃত্যু হিসেবে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার এস আই খাজিম উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের মারফত মৃতের পরিবারের কাছেই রয়েছে।