ফোনের ব্যাটারি ফুরিয়ে যাচ্ছে, আর কথা বলতে পারছি না! ইউক্রেন থেকে সৃষ্টি

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেন নিয়ে পুতিনের চিন্তাভাবনা সৃষ্টির মতো অনেক ভারতীয়ের জানা নেই। কেন পড়তে ইউক্রেনে গিয়েছিলেন, সেই প্রশ্নও মাথায় ঘুরছে অনেকের।

ঠিক মতো খাবার নেই। জলও পান করতে হচ্ছে ভেবে-চিন্তে। পরিমিতভাবে। কখন কোথায় আশ্রয় নিতে হবে, তারও ঠিক-ঠিকানা নেই। আছে শুধু ভয় আর অনিশ্চয়তা। বেঁচে ঠিক ভাবে দেশে ফিরতে পারব তো? এই আশঙ্কা নিয়েই দিন কাটছে ইউক্রেনের খারকিভে আটকে থাকা ভারতীয় পড়ুয়া সৃষ্টি গর্গের।

ঝাড়খন্ডের জামশেদপুরের বাসিন্দা সৃষ্টি খারকিভের মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী। ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পর থেকেই প্রাণ বাঁচাতে মরিয়া সৃষ্টির ঠাঁই হয়েছে মিলিটারি বাঙ্কারে পরিণত করা নিকটবর্তী মেট্রো স্টেশনে। সেখানেই উৎকণ্ঠা নিয়ে বৃহস্পতিবার রাত কেটেছে সৃষ্টির। সকাল হতে ফের খাদ্য, জল এবং অন্যান্য রসদের চাহিদায় নিজের বাসায় ফিরেছেন তিনি। তবে জানেন না আবার কখন ছুটতে হবে অনিশ্চয়তার পথে।

আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলার সময় সৃষ্টি বলেন, ‘‘বৃহস্পতিবার এখানে বোমাবর্ষণ হয়েছে। সারা দিন-সারা রাত মেট্রো স্টেশনে কাটিয়ে ক্লান্ত। জানি না কখন আবার লুকোতে ছুটতে হবে। এত শক্তি নেই যে আবার মেট্রোতে ফিরে যাবো। এ কটুও কথা বলতে পারছি না। তাই যাওয়ার আগে একটু বিশ্রাম করে নিতে চাইছি।’’ যুদ্ধ পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে যে যেখানে খুশি মরিয়া হয়ে ছুটছে এবং নিকটবর্তী মেট্রো বাঙ্কারে গিয়ে লুকিয়ে পড়ছে বলেও জানান সৃষ্টি। খাবার এবং জলও নিজেদেরই জোগাড় করতে হচ্ছে বলেও তিনি জানান।

বাঙ্কারে টিভি দেখার কোনও ব্যবস্থা নেই। পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে, তা জানতে হাতে থাকা মোবাইলই নিত্যসময়ের ভরসা সৃষ্টির মতো বাঙ্কারে আশ্রয় নেওয়া ভারতীয়দের। সৃষ্টি বলেন, ‘‘মোবাইল সাইলেন্টে রাখতে পারছি না। সারাদিন ধরেই গুরুত্বপূর্ণ তথ্য আসছে। বারবার ব্যাটারি ফুরিয়ে আসছে। কথা বলতেও খুব কষ্ট হচ্ছে।’’

বৃহস্পতিবার ভারতীয় দুতাবাসে ১০-১৫ বার করে ফোন করেন সৃষ্টি। দুতাবাসের তরফ থেকে ভারতে ফেরানোর আশ্বাস দেওয়া হলেও কবে ফেরানো হবে, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। তাই সমস্ত ভারতীয়েরা একসঙ্গে দলবদ্ধভাবে থাকার চেষ্টা করছেন। যুদ্ধ পরিস্থিতিতে কাউকে বিশ্বাস করা যাচ্ছে না বলেও আনন্দবাজারের সঙ্গে কথা বলার সময় জানান সৃষ্টি।

ইউক্রেন নিয়ে পুতিনের চিন্তাভাবনা সৃষ্টির মতো অনেক ভারতীয়ের জানা নেই। তবে ভারতে ফেরার ইচ্ছে প্রবল। কেন পড়তে ইউক্রেনে গিয়েছিলেন, সেই প্রশ্নও মাথায় ঘুরছে অনেকের। তার মাঝেই সৃষ্টিরা জানে এই মুহূর্তে সব থেকে দরকারি প্রাণ বাঁচানো। তার জন্য লাগবে নিজের এবং মোবাইলের জীবনীশক্তি। তাই ফোন রাখার আগেও তার শেষ কথা একটাই, ‘‘সত্যিই আর কথা বলতে পারছি না। ফোনের ব্যাটারিও ফুরিয়ে যাচ্ছে। একটু বিশ্রাম নিতে চাই।’’

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাশিয়া-ইউক্রেন সংঘাত// ইউক্রেন ছাড়তে পারবেন না ১৮-৬০ বছরের পুরুষরা: স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর

চাঁদপুরে হাইমচরে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পাড়ি দিতে হয় উত্তাল মেঘনা

রাশিয়া-ইউক্রেন সংঘাত// ইউক্রেন ছাড়তে পারবেন না ১৮-৬০ বছরের পুরুষরা: স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো জানিয়েছেন, রাশিয়া আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেনে কমপক্ষে ৫৭ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছেন।

রাশিয়া-ইউক্রেন সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত কি না তা এখনই বলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সঙ্ঘাত বলেই মনে করা হচ্ছে। একই সঙ্গে ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণ তাজা করল দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি। নতুন নির্দেশিকায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জানালেন, ইউক্রেন ছাড়তে পারবেন না ১৮ থেকে ৬০ বছর বয়সি পুরুষেরা।

নির্দেশিকায় বলা হয়েছে, ‘ইউক্রেনের ১৮ থেকে ৬০ বছর বয়সি পুরুষরা ইউক্রেনের সীমানা ত্যাগ করতে পারবেন না। এই নিয়ম সামরিক আইন বজায় থাকা অবধি কার্যকর থাকবে। আমরা নাগরিকদের এই তথ্য এখন থেকেই মেনে চলার নির্দেশ দিচ্ছি।’

তবে এই পুরুষদের সেনাবাহিনীর কাজে লাগানো হবে কি না তা নিয়ে এখনই কিছু পরিষ্কার করেনি ভোলোদিমির সরকার।

ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো জানিয়েছেন, রাশিয়া আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেনে কমপক্ষে ৫৭ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছেন।

রাশিয়া প্রথম দিনের অভিযান শেষে জানিয়েছিল, ইউক্রেন আক্রমণের প্রথম দিনে তারা সফল। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম দিনেই তারা সব লক্ষ্য ছুঁয়ে ফেলেছে। ইউক্রেনের স্থলভাগে ৮৩টি সামরিক লক্ষ্যকে ধ্বংস করেছে। ইউক্রেন সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে মো়ট ২০৩টি সামরিক আঘাত হেনেছে পুতিনের দেশ।

ইউক্রেন সেনার দাবি, খারকিভের কাছে রাশিয়ার চারটি যুদ্ধ ট্যাঙ্ক ধ্বংস করেছে তারাও। লুহানস্ক অঞ্চলে নিহত হয়েছেন ৫০ জন রুশ সেনা। ছ’টি রুশ যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে ইউক্রেন সেনা। যদিও এই তথ্য অস্বীকার করেছে রাশিয়া।

রাতের অন্ধকার নামার সঙ্গে সঙ্গে হতাহত এবং যুদ্ধের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে নির্দিষ্ট কোনও তথ্য দিতে পারেনি আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলি। কিন্তু শুক্রবারের সকাল থেকেই আবার দু’দেশে সঙ্ঘাত নতুন মাত্রা নেবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: আনন্দবাজার

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

কিয়েভের দরনিতসকি রুশ বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

আজ শোকাবহ পিলখানা ট্র্যাজেডির ১৩ বছর

 

মধুমতী নদীতে গোসল করতে গিয়ে কলেজ শিক্ষার্থী নিখোঁজ

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়ন এর উত্তর আড়মাঝী খালেক মাস্টারের বাড়ির সামনের এলাকার মধুমতী নদীতে দিব্বো (২০) নামের এক কলেজ শিক্ষার্থী মধুমতী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন। এলাকা বাসী কয়েক ঘন্টা চেষ্টা করার পরও উদ্ধার করতে পারে নাই।

দিব্বো নারকেলবাড়ীয়া গ্রামের হান্নান মিয়ার ছেলে। সে আড়মাঝী গ্রামে ফুফু বাড়ীতে বেড়াতে এসেছিল।

সাভারে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে, ৩জনের মৃত্যু

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

সাভারের আশুলিয়ায় বঙ্গবন্ধু রোড এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সেখান থেকে তিন মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকাল ৬ টা ১৮ মিনিটের দিকে ওই জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান।

তিনি জানান, ডিইপিজেড ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুই জন নারী ও একজনকে শনাক্ত করা যায়নি।

তাৎক্ষণিক আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির কারণ জানা যায়নি।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একই দিনে দু’জনের মর্মান্তিক মৃত্যু

//মাহাবুব আলম, রাণীশংকৈল,  ঠাকুরগাঁও প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে একই দিনে দু’জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার ২২ ফেব্রুযারি সকালে রাঘবপুর ও রনগাও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রাণীশংকৈল থানার ওসি( তদন্ত) আব্দুল লতিফ শেখ এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, উপজেলার রাতোর ইউনিয়নের রাঘবপুর গ্রামের কৃষ্ণ কুমারের ছেলে চন্দন(১৪) ঢাকা বেড়াতে যাওয়ার জন্য বাবার কাছে টাকা চেয়েছিল। তার বাবা টাকা দিতে অপারগ হওয়ায় চন্দন অভিমানে গত মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি রাতে সকলের অগোচরে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে বাঁশের শরে ঝুলে আত্মহত্যা করে।

পরদিন বুধবার ২৩ ফেব্রুয়ারি সকালে পরিবারে লোকজন তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকে। তারা ঘরে চন্দনের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চন্দনের মৃতদেহ উদ্ধার করে। এদিকে, রনগাও গ্রামের আতিয়া রায়ের বিবাহিত ছেলে ঘামানু রায়(৩১) পারিবারিক কলহের জেরে একই দিনে সকালে নিজ বাড়িতে ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

তাকে ওই দিনেই প্রথমে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে রংপুরে নেয়ার পথে সন্ধ্যা সাড়ে সাতটায় মারা যান। ওসি(তদন্ত) জানান,দুই পরিবারের কোনো অভিযোগ না থাকায়

এডিএম’র অনুমতি সাপেক্ষে মৃতদের শেষকৃত্য করা হয়। থানায় দুটি ইউডি মামলা করা হয়েছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা নবীর উদ্দিনের মৃত্যু।। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সাভারে জুতার কারখানায় ভয়াবহ আগুন

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

সাভারের আশুলিয়ায় বঙ্গবন্ধু রোড এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার ওই জুতার কারখানায় আগুন লাগে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম।

তিনি জানান, ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

বরিশাল চরমোনাই মাহফিলে আসার পথে ট্রলারডুবি তিন লাশ উদ্ধার

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

বরিশালে গভীর রাতে প্রায় ত্রিশজন যাত্রীসহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বুধবার দুপুর সোয়া ১টা পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার দিবাগত রাতে বরিশালের চরমোনাই ইউনিয়নের নলচর সংলগ্ন আড়িয়াল খা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঢাকার দিক থেকে মাহফিলের উদ্দেশে মুসুল্লি নিয়ে কাঠবডির ট্রলারটি চরমোনাই এর দিকে আসছিলো। পথিমধ্যে ট্রলারটি উল্টে গিয়ে প্রায় ত্রিশজন যাত্রী নদীতে পড়ে যায়। এতে বেশ কয়েকজন নিখোঁজ ছিলো।

বরিশাল নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম বলেন, রাতে ১টার দিকে ট্রলারটি ডুবে যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। চার জনের নিখোঁজের খবর ছিলো আমাদের কাছে। ইতিমধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বরিশাল নৌ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাতুজ্জামান বলেন, সিরাজগঞ্জ থেকে ট্রলারে করে চরমোনাই মাহফিলের উদ্দেশে আসছিলো কিছু মুসুল্লি। চরমোনাই এর কাছাকাছি পৌঁছালে ট্রলারটি ডুবে যায় রাতে। কিন্তু কতজন যাত্রী নিয়ে ডুবেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। তিনজনের লাশ উদ্ধার হয়েছে। নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি

৩ কোটি টাকার ৪ তলা বিদ্যালয় নির্মান শেষের আগেই ডেবে গেছে

//নিজস্ব প্রতিবেদক//

খুলনার ডুমুরিয়া উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণ কাজ চলছে। ২০১৯ সালে প্রায় তিন কোটি টাকা বরাদ্দে এ একাডেমিক ভবনের নির্মাণকাজ শুরু হয়। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ভবনটি দেবে গিয়ে প্রায় দুই ফুট হেলে পড়েছে। শোভনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পার মাদারতলা এলাকার পল্লীশ্রী বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এমএস রহিত এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটি নির্মাণ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের বাস্তবায়নে ও শিক্ষা প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নাধীন ‘নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়সমূহে উন্নয়ন’ প্রকল্পের আওতায় ২০১৮-১৯ অর্থবছরে ২ কোটি ৯০ লাখ ৮০ হাজার ৯০৭ টাকা ব্যয়ে পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়। খুলনার দৌলতপুরের এমএস রৈতি এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়।

১৮ মাসে কাজ সমাপ্ত করার সময় বেঁধে দিয়ে ২০১৯ সালের ৮ এপ্রিল কার্যাদেশ দেওয়া হয়। অথচ অভিযোগ উঠেছে, কাজ সম্পন্ন করার নির্ধারিত সময়ের দ্বিগুণ পার হয়েছে। এখন পর্যন্ত ভবনের মাত্র ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এদিকে নির্মাণাধীন ভবনের পেছনের (উত্তর) পাশ দেবে গিয়ে কিছুটা হেলে পড়লেও কাজ অব্যাহত রেখেছেন শ্রমিকরা। ভবন নির্মাণে বিদ্যালয়ের মাঠের সীমানার উত্তর পাশের জলাশয় ভরাট করা জায়গা বাদ রেখে স্থান নির্ধারণ করে মাটি পরীক্ষা করা হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষের ইচ্ছায় নির্ধারিত স্থান থেকে একটু পিছিয়ে ডোবার জায়গা নির্ধারণ করা হয়। ওই স্থানের মাটি পরীক্ষা ছাড়াই পাইলিং শুরু হলে তা বেঁকে মাটির গভীরে চলে যায়।

স্থানীয় বাসিন্দা আজিরুন বেগম বলেন, ‘স্কুলের উত্তর পাশে বড় জলাশয় ছিল। সেখানে মাছ চাষ হতো। বছর পাঁচেক আগে সেটি বালু দিয়ে ভরাট করা হয়।’

স্থানীয় বাসিন্দা সুমন মণ্ডল বলেন, ‘নতুন ভরাট করা জলাশয়ে প্রথমে পিলার (ফাইলিং) পোতা হয়। তখনই তা হেলে পড়ে। শ্রমিকরা তখন রাগ করে চলে গিয়েছিলেন। পরে আবার বালি দিয়ে কাজ শুরু করা হলো। এখন তো হেলে পড়েছে।’

স্থানীয় ইউপি সদস্য দেবব্রত সরদার বলেন, ‘ভবনটি উত্তরে প্রায় দুই ফুটের মতো হেলে পড়ে। পরে চারতলা করার সময় পেছন দিকে একটু গাঁথুনি বাড়িয়ে সমান করে। তবে ফ্লোরগুলো এখনও নিচু রয়েছে। এভাবে থাকলে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে ক্লাস করতে হবে।’

ঠিকাদার টিপু হাওলাদার বলেন, ‘নির্ধারিত স্থানে বিদ্যালয় কর্তৃপক্ষ ভবন করতে দেয়নি। তাদের কারণেই ডোবা ভরাটের পর সেখানে ভবন নির্মাণ করতে হয়েছে। কাজ করার সময় পেছন দিকটা একটু হেলে যায়।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ মণ্ডল বলেন, ‘ভবনটি নির্মাণের শুরুতেই অনিয়ম হয় এবং ঝুঁকিতে পড়ে। ঠিকাদার মাটি পরীক্ষা না করেই পাইলিং শুরু করেন। ফলে তা বেঁকে মাটির গভীরে চলে যায়। তখন ক্রেন এনে পাইলিংয়ের যন্ত্র তুলতে হয়। এ কারণে প্রায় পাঁচ মাস নির্মাণ কাজ বন্ধ থাকে। তৃতীয় তলা পর্যন্ত করা হলেই ভবনটি ছয় ইঞ্চি দেবে উত্তর দিকে হেলে পড়ে। ঠিকাদার তখন ক্রেন দিয়ে ঠেলে ভবনের নিচে বালু ও ঢালাইয়ের ব্যবস্থা করেন। তারপর চতুর্থতলার ছাদ ঢালাই করেন। ভবনটি দুই কোটি ৯০ লাখ টাকায় নির্মাণ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ভবনটি সামনের দিকে একটু এগিয়ে করা যেত। কিন্তু বৈদ্যুতিক লাইনের কারণে বিদ্যালয়ের দক্ষিণে জায়গা নির্ধারণ করা হয়। ঠিকাদার বালু দিয়ে ডোবা ভরাট করে কাজ শুরু করেন।’

এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদফতর খুলনার নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ সূত্র: বাংলা ট্রিবিউন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের এমডির ব্যাংক হিসাব তলব

নীলক্ষেতের শাহজালাল মার্কেটের বইয়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

নীলক্ষেতে বইয়ের মার্কেট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় নীলক্ষেতের শাহজালাল মার্কেটের বইয়ের দোকানে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তাদের সঙ্গে  ব্যবসায়ীরাও এক হয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

সূত্র জানিয়েছে, অনেক বই পুড়ে ছাই হয়ে গেছে।  ব্যবসায়ীরা আগুন থেকে রক্ষা করতে বই নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আমরা মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৪৮ মিনিটে নীলক্ষেত বইয়ের দোকানে আগুন লাগার খবর পেয়েছি।

ফায়ার সার্ভিসের কর্তব্যরত ফায়ার ফাইটার মো. আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, বইয়ের বাজারে রাত ৭টা ৪৩ মিনিটে আগুন লাগে। এর পরপরই সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

খুলনার রূপসায় অগ্নিকান্ডে ক্যাবল ব্যাবসায়ির লক্ষ লক্ষ টাকার ক্ষতি

//ডেস্ক নিউজ//
রূপসা উপজেলা সদরসস্থ কাজদিয়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় লক্ষ লক্ষ টাকার ক্যাবল ও যন্ত্রপাতি পুড়ে ছাই হয়েছে।
পরিবার জানায়, কাজদিয়া গ্রামের আঃ সত্তার (পেশকার) এর ছেলে মো. সুমন সেখ (৩৪), বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে লোন নিয়ে ডিস লাইন ও নেট ক্যাবল লাইনের ব্যবসা দীর্ঘকাল তার নিজ বাড়ি এলাকায় পরিচালনা করে আসছিল। গত ২১ ফেব্রুয়ারি আনুমানিক রাত সাড়ে ১০ টায় অগ্নি সংযোগের কারনে প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়েছে। পুড়ে যাওয়া ঘরে অপটিক্যাল ক্যাবল, নেটলাইন মেশিন ও আসবাব পত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে সাময়িকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ ধরণের ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসী বলেন- এ ঘটনায় ফায়ার সার্ভিসের টীম দ্রুত চলে আসে এবং রূপসা থানা ওসি তদন্ত মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স অতিদ্রুত ঘটনাস্থলে ছুটে এসে যৌথ প্রচেষ্টায় অগুন নেবাতে সক্ষম হলেও ক্ষয় ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারেনি।