রাশিয়–ইউক্রেন যুদ্ধ কি শুরু হয়ে গেল…!

//আন্তর্জাতিক ডেস্ক//

পূর্ব ইউক্রেনের দুটি বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এর কয়েক ঘণ্টা পরই ওই দুই অঞ্চলে ‘শান্তি বজায় রাখায়’ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

এ নিয়ে ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার যে শঙ্কা প্রকাশ করা হচ্ছিল, সেটাই কি বাস্তবে রূপ নিচ্ছে?

স্বাধীন ও সার্বভৌম ইউক্রেনে রাশিয়ার সেনা সদস্যরা পৌঁছলে যুদ্ধের সমূহ সম্ভাবনা রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এ প্রেক্ষিতে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি বৈঠকে বসে।

ওই বৈঠকে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের ওপর জোর দেয়া হয়। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট আন্তর্জাতিক সীমানা যাতে লঙ্ঘিত না হয়, তার ওপর জোর দেন।

যুক্তরাষ্ট্র বলছে, এ ঘোষণা ‘ইউক্রেনে সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতার উসকানিবিহীন লঙ্ঘন।’

যুদ্ধের শঙ্কার মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি রুশপন্থি অঞ্চল দোনেতস্ক এবং লুহানস্ককে ‘স্বাধীন’ রাষ্ট্রের স্বীকৃতি দেয় মস্কো।

মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, পূর্ব ইউরোপে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর চলমান উত্তেজনার মধ্যেই এ ঘোষণার পরপরই ওই দুই অঞ্চলে সেনা মোতায়েনের নির্দেশ দেন পুতিন।

এ নিয়ে ইউক্রেন সংকটে নতুন মাত্রা যোগ হলো। ইউক্রেনের ওই দুই অঞ্চলে রুশ সেনা প্রবেশ করলে তা হবে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন। এতে যুদ্ধ বেধে যাওয়ার শঙ্কা আরও প্রকট হবে।

গত বছরের শেষ দিকে ইউক্রেনে এক লাখের বেশি সেনা মোতায়েন করে রাশিয়া। সম্প্রতি বেশ কয়েকটি স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়া আরও সেনা, যুদ্ধবিমান ও যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে।

যুক্তরাষ্ট্র গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ইউক্রেনে রুশ আগ্রাসনের শঙ্কা প্রকাশ করে আসছিল। তবে বরাবরই এসব আশঙ্কাকে ভিত্তিহীন বলেছে যুক্তরাষ্ট্র।

পড়ুণ দৈনিক বিশ্ব

রাশিয়া ইউক্রেনের কোথায় কখন কিভাবে হামলা চালাবে….

ইউক্রেন-রাশিয়া// যে কোন সময় আক্রমণ আসন্ন, আবারও যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

বাগেরহাটের বৈটপুরে লোমহর্ষক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

//নিজস্ব প্রতিবেদক//

বাগেরহাটের বৈটপুরে  ট্রাক, এ্যাম্বুলেন্স ও রিক্সার লোমহর্ষক সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বৈটপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। পরে বাগেরহাট মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ও নিহতরে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করে।

সংঘর্ষে ঘটনা স্থলে রিক্সার যাত্রী মিজানুর রহমান বাঘা (৫৫) ও হাসপাতালের নেওয়ার পর রিক্সার চালক লুৎফর রহমান (৬২) এর মৃত্যু হয়।

এঘটনায় বেশ কিছু সময় বাগেরহাট- পিরোজপুর মহাসড়কের যান চলাচল বন্ধ ছিল। নিহত মিজানুর রহমান বাঘা জেলার কচুয়া উপজেলার খলিসাখালী গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে ও লুৎফর রহমান একই উপজেলার দোবাড়িয়া গ্রামের তৈয়েবুর রহমানের ছেলে।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম আজিজুল ইসলাম জানান, সোমবার দুপুরে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থেকে খুলনার ইসলামি ব্যাংক হাসপাতালের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি এ্যাম্বুলেন্স, পিরোজপুরগামী ট্রাক ও রিক্সার ত্রিমুখি সংঘর্ষ হয়। এসময় এ্যাম্বুলেন্স ও রিক্সসাটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

সংঘর্ষে ঘটনা স্থলে রিক্সার যাত্রী মিজানুর রহমান বাঘা (৫৫) ও হাসপাতালে নেওয়ার পর রিক্সার চালক লুৎফর রহমান (৬২) এর মৃত্যু হয়।

এসময় তিনজন গুরুত্ব আহত হয়। এখবর পাওয়া পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ইউক্রেন-রাশিয়া// যে কোন সময় আক্রমণ আসন্ন, আবারও যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

একুশের প্রথম প্রহরে হাইমচরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

রাশিয়ান বাহিনী প্রতিরোধ মোকাবেলা করতে প্রাণঘাতী ব্যবস্থা নেবে ইউক্রেনে

//আন্তর্জাতিক ডেস্ক//

সম্ভব্য যুদ্ধে যেসব ইউক্রেনীয়দের ‘হত্যা করা হবে কিংবা ক্যাম্পে পাঠানো হবে’ তার তালিকা রাশিয়া ইতোমধ্যে করে ফেলেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘকে এ নিয়ে যুক্তরাষ্ট্র একটি চিঠিও পাঠিয়েছে বলে বার্তা সংস্থা এএফপি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই চিঠির খবর এমন সময় সামনে এলো যখন ইউক্রেন সীমান্তের রুশ সেনা উপস্থিতি নিয়ে আসন্ন যুদ্ধের শঙ্কায় যুক্তরাষ্ট্র ‘গভীরভাবে উদ্বিগ্ন’। ইউক্রেনে সম্ভাব্য ‘মানবাধিকার বিপর্যয়’ সম্পর্কেও বারবার সতর্ক করে আসছে ওয়াশিংটন।

ওই চিঠিতে বলা হয়েছে, আসন্ন যুদ্ধে যেসব ইউক্রেনীয়দের হত্যা করা হবে বা ক্যাম্পে পাঠানো হবে রাশিয়ান বাহিনী তার তালিকা তৈরি করেছে এমন বিশ্বাসযোগ্য তথ্য যুক্তরাষ্ট্রের কাছে আছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটকে সম্বোধন করা চিঠিতে বলা হয়েছে, আমাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে যে রাশিয়ান বাহিনী সম্ভবত শান্তিপূর্ণ বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে কিংবা বেসামরিক জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ মোকাবেলা করতে প্রাণঘাতী ব্যবস্থা নেবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে চলমান সংকট নিরসনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় ‘নীতিগতভাবে’ সম্মত হয়েছেন বলে স্থানীয় সময় গভীর রাতে হোয়াইট হাউসের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বাইডেন-পুতিনের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ২৪ ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বৈঠক শেষেই দুই দেশের শীর্ষ ব্যক্তিদ্বয় সাক্ষাৎ করবেন।

এলিসি প্রাসাদ সোমবার এক বিবৃতিতে জানায়, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ রোববার ফোনে বাইডেন-পুতিন দুজনের সঙ্গেই কথা বলে ওই বৈঠকের প্রস্তাব দিয়েছেন।

ওই বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপের নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতার জন্য সংশ্লিষ্ট পক্ষ আলোচনায় বসবে। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এই আলোচনায় সব পক্ষের মধ্যে সমন্বয় করবেন।

তবে এই আলোচনায় পক্ষ আসলে কারা সেটা বিবৃতিতে স্পষ্ট করা হয়নি।

এর আগে রোববারই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন জানিয়েছিলেন, চলমান সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যেকোনো সময়, যেকোনো শর্তে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছাপ্রকাশ করেছেন।

ব্লিঙ্কেন রোববার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনে একটি টকশোতে বলেছিলেন, যা দেখতে পাচ্ছি তাতে বিষয়টি ভীষণ গুরুতর বলেই ইঙ্গিত দিচ্ছে। আমরা একটি যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি।  তবে ট্রাংক এবং বিমান না সরা পর্যন্ত আমরা কূটনৈতিক উপায়ে প্রেসিডেন্ট পুতিনকে এ ব্যাপারে নিরুৎসাহিত করতে প্রতিটি সুযোগ ও প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে চাই।

ব্লিঙ্কেন এর আগে সিবিএসের ‘ফেস দ্য নেশন’কে বলেছিলেন, বাইডেন স্পষ্ট করে বলেছেন যে যুদ্ধ আটকাতে তিনি যেকোনো সময়, যেকোনো শর্তে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করতে প্রস্তুত।

সাবেক সোভিয়েতভুক্ত ইউক্রেন কয়েক বছর আগে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পেতে আগ্রহের কথা জানায়। এর পর থেকেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা শুরু হয়।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, গত দুই মাস ধরে রাশিয়া-ইউক্রেন সীমান্তে ১ লাখেরও বেশি সেনা মোতায়েন রেখেছে। ইউক্রেনে হামলা করতেই এই সৈন্য সমাবেশ বলেও তাদের অভিযোগ।

মস্কো অবশ্য বারবার বলছে, ইউক্রেনে আগ্রাসন চালানোর কোনো পরিকল্পনা তাদের নেই; ন্যাটোর তৎপরতা থেকে নিজেদের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে তাদের এই প্রয়াস।

তবে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সদস্যরা মস্কোর এই বক্তব্যে আস্থা রাখতে পারছে না।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

‘আমার ভাষা’ নতুন সফটওয়্যার যুক্ত হয়েছে সুপ্রিম কোর্টে

 

ভিড়ে ঠাসা ব্যস্ত সৈকতে আছড়ে পড়ল হেলিকপ্টার (ভিডিও)

//আন্তর্জাতিক ডেস্ক//

ভিড়ে ঠাসা ব্যস্ত সৈকতে বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার। হেলিকপ্টার বিধ্বস্তের সময়কার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।  বার্তা সংস্থা এএফপি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি বিচে শনিবার এই দুর্ঘটনা ঘটে।  মিয়ামি বিচ পুলিশ এক টুইটে জানিয়েছেন, তারা স্থানীয় সময় শনিবার দুপুর ১টা ১০ মিনিটে ওই দুর্ঘটনার খবর পান।

টুইটারে মিয়ামি বিচ পুলিশ জানায়, পুলিশ ও মিয়ামি দমকল বাহিনীর সদস্যসহ জরুরি পরিষেবা সংক্রান্ত কয়েকটি সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।  ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনও (এফএএ) ঘটনাস্থলে পৌঁছায়।

ওই হেলিকপ্টারে তিনজন আরোহী ছিল বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে দুজনকে আহতাবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে মিয়ামি বিচ পুলিশ।  ভিডিওতে দেখা গেছে আটলান্টিক মহাসাগরে আছড়ে পড়ছে হেলিকপ্টারটি।  হেলিকপ্টারটি যেখানে আছড়ে পড়েছে তার কাছেই অসংখ্য মানুষ ছিল। তাদের কেউ সৈকতে সাঁতার কাটছিলেন, কেউ রোদ্রস্নান করছিলেন, কেউ সৈকতে হাঁটছিলেন। তবে সৌভাগ্যবশত তাদের কেউ আহত হননি।

বিয়ে করা হলোনা বরসহ গাড়ী নদীতে – নিহত ৯

ভারতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় এক সড়ক দুর্ঘটনায় বরসহ ৯ জন নিহত হয়েছেন।

রোববার সকালে ভারতের রাজস্থান রাজ্যে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে- বিয়ে করতে ভারতের আরেক রাজ্য মধ্যপ্রদেশে যাচ্ছিলেন বরসহ অন্য সহযাত্রীরা। তবে বিয়ের অনুষ্ঠানের মাত্র কয়েক ঘণ্টা আগে এ সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন।

ভারতের জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রোববার বিয়ের জন্য গাড়িতে করে মধ্যপ্রদেশের উজ্জাইন শহরে যাচ্ছিলেন বর ও অন্য যাত্রীরা। কিন্তু রাজস্থানের কোটা জেলার একটি নদীর পার্শ্ববর্তী মহাসড়কে থাকা অবস্থায় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি নদীতে পড়ে যায়।

তিনি আরও বলেন, সকাল ৭টা ৫০ মিনিটের দিকে দুর্ঘটনার ব্যাপারে জানতে পারে পুলিশ। এরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। দুর্ঘটনাকবলিত গাড়িটি নদীতে সাত থেকে আট ফুট গভীরে তলিয়ে যায়।

প্রাথমিকভাবে গাড়িটি থেকে সাতজনের লাশ উদ্ধার করা হয়। পরে আরও দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় পুলিশ সুপারের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, নিহতরা রাজস্থানের সাওয়াই মধুপুর জেলার চাউথ কাবারওয়াড়া গ্রাম থেকে মধ্যপ্রদেশের উজ্জাইন শহরে যাচ্ছিলেন। গাড়ি চালানোর সময় চালক হয়তো তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। আর এ কারণেই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে।

এ ঘটনায় শোক জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

//আন্তর্জাতিক ডেস্ক//

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার রূপসায় ঘাটভোগ ইউপি চেয়ারম‍্যান ওয়াহিদুজ্জামান মিজানকে সংবর্ধনা

 

খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তরা মুদি ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে

//জাহিদুর রহমান বহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//

খুলনার ডুমুরিয়ায় বড় বাজার এলাকার বিষ্ণু রাহা (৪৩) নামের  মুদি দোকান ব‍্যবসায়ীকে  শনিবার রাত সাড়ে ১২টার দিকে  একদল দূর্বৃত্ত কুপিয়ে জখম করেছে।

পুলিশ ও এলাকাবাসী  সুত্রে জানা উপজেলা সদরের আরাজি ডুমুরিয়া গ্রামের অনিল কৃষ্ণ রাহার ছেলে ছোট পুত্র বিষ্ণু রাহা  দীর্ঘ দিন ধরে বড় বাজার এলাকায় মুদি দোকানের ব‍্যবসা করে আসছিল তিনি সাপ্তাহিক বাজার  কৈয়া  ও বটিয়াঘাটা বাজারে ভ্রাম্যমান দোকান দিয়ে ব‍্যবসা করে আসছিল ১৯ ফেব্রুয়ারি   শনিবার কৈয়া বাজারের দোকানদারি করে  রাতে  ফিরে এসে ডুমুরিয়া বাজারে তার দোকান খোলে হিসাব নিকাশ করছিল ।

এসময এক দল দুর্বৃত্ত তার দোকানে এসে এলোপাথাড়ি ভাবে  মাথায় কুপিয়ে  জখম করে  ফেলে রেখে  চলে যায় । রাত সাড়ে ১২টার দিকে বাজারের নাইটগার্ড খালেক বিষুর দোকানের সামনে গেলে  রক্তাক্ত্ব অবস্থায় দেখতে পেয়ে পাশের  এক চায়ের দোকান দারকে খবর দেয়  রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে ডুমুরিয়া হাসাপাতালে নেওয়া হয। সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন ঢাকায় নেওয়া হয। তার অবস্থা আশংকা জনক।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান বলেন, খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থালে যাই। তবে কে-বা-কারা করেছে এখনো জানা যায়নি। তার দোকান থেকে টাকা নিছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না।  পুলিশ ঘটনার সাথে জড়িত দের খুজে বের করতে মাঠে নেমেছে।  বিষুর পরিবার থেকে থানায় অভিযোগ দেয়নি এখনো।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বিএনপি থেকে বহিষ্কার মেজর আখতারুজ্জামান এখন কি করবেন শুনুন

ঝালকাঠিতে বাস-ট্রাক সংঘর্ষে ২ জনের মৃত্যু, আহত ১৬

//নিজস্ব প্রতিবেদক//

ঝালকাঠির রাজাপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাসের সুপারভাইজার ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। এতে বাসের যাত্রী ও ট্রাকে থাকা শ্রমিক মিলে অন্তত ১৬ জন আহত হয়েছেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজাপুর উপজেলার বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে বাগড়ি ও পিংড়ি এলাকার সীমান্তে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠন আহতদের উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, বরিশাল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস পিরোজপুর যাচ্ছিল। অপরদিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক পল্লীবিদুত্যের শ্রমিক নিয়ে বরিশাল আসছিল। ঘটনাস্থলে এসে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই নিহত হন পার্শ্ববর্তী নলছিটি উপজেলার দপদপিয়ার প্রয়াত আব্দুল মজিদ খানের ছেলে বাসের সুপারভাইজার মো. ছরোয়ার হোসেন দুলাল খান (৫৭)। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপালে নেয়ার পথে মারা যান পটুয়াখালির গলাচিপার মো. নুরুল ইসলামের স্ত্রী নুরবানু (৭০)।

তিনি আরও জানান, আহত ১৬ জনের মধ্যে ৭ জনকে ভর্তি রেখে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। মরদেহের সুরতাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

সত্যকে মুছে ফেলা যায় না, ইতিহাস ঠিকই ফিরে আসে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিয়ের প্রলোভনে অবৈধ সম্পর্ক, বিয়ে না করে অবাধ বিচরণ

//আ: মজিদ শেখ//

খুলনার রূপসায় প্রেমের প্রলোভন দেখিয়ে আইচগাতী গ্রামের অমিত নামের স্ত্রী- সন্তান থাকা এক গ্যারেজ মিস্ত্রী তালিমপুর গ্রামের স্কুলপড়ুয়া কিশোরীকে   স্ত্রীর পরিচয় দিয়ে গত ১০ ই ফেব্রুয়ারি ঢাকায় নিয়ে আত্মীয় বাড়িতে ৫ দিন রেখে অতঃপর বিভিন্ন শর্ত সাপেক্ষে মেয়ের পরিবারের কাছে ফেরত।

পরবর্তীতে স্থানীয় কর্তা-বর্গের হস্তক্ষেপে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা। মেয়েটিকে এভাবে ধর্ষণ করার কোনো বিচার পাইনি তার পরিবার।

১৯ ফেব্রুয়ারি ছেলেটি ওই মেয়েটির বাড়ির পাশে কাজ করতে আসে। ছেলেটির এ অবস্থানে এলাকার  মানুষের   প্রশ্ন অপরাধী ছেলেটির খুটির জোর কোথায়…..?

জগন্নাথপুরে ফার্মেসিতে পাওয়া পারভিনের খন্ডিত দেহের রহস্য উদ্ঘাটন

//অনলাই নিউজ//

সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোসনাকে হত্যার তথ্য বের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

একটি ফার্মেসি থেকে জোসনার ছয় টুকরো লাশ উদ্ধারের ঘটনায় তিন জনকে গ্রেফতারের পর হত্যাকাণ্ডের রহস্য জানাল সিআইডি।

এ ঘটনায় শুক্রবার গ্রেফতার করা হয় ফার্মেসির মালিক জিতেশ চন্দ্র গোপ, তার বন্ধু অনজিৎ চন্দ্র গোপ ও অসীত চন্দ্র গোপকে।

শনিবার দুপুরে সিআইডির সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ দেন সিআইডির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তাধর।

গত ১৭ ফেব্রুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পৌর এলাকার ব্যারিস্টার আবদুল মতিন মার্কেটের অভি মেডিকেল হল নামের একটি ওষুধের দোকান থেকে শাহনাজ পারভীন জোসনার ছয় টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। জোসনা জগন্নাথপুর থানার নারকেলতলা গ্রামের সৌদি প্রবাসী ছরকু মিয়ার স্ত্রী।

এ ঘটনায় ওইদিনই নিহতের ভাই হেলাল উদ্দিন বাদী হয়ে জগন্নাথপুর থানায় হত্যা মামলা করেন।

সিআইডি জানায়, শাহনাজ জোসনা ২০১৩ সাল থেকে জগন্নাথপুর পৌর শহরে নিজের বাসায় দুই ছেলে, এক মেয়ে, বৃদ্ধা মা ও ভাই-বোনদেরকে নিয়ে বসবাস করে আসছিলেন।

সংবাদ সম্মেলনে গ্রেফতারকৃতদের বরাত দিয়ে মুক্তাধর জানান, ওষুধপত্র কেনার সুবাদে অভি মেডিকেল হলের মালিক জিতেশের সাথে জোসনার সুসম্পর্ক গড়ে ওঠে। জোসনা কিছুদিন ধরে গোপন শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ১৬ ফেব্রুয়ারি জিতেশ জোসনার মায়ের প্রেশার মাপার জন্য তাদের বাড়িতে যান। তখন জোসনা তার গোপন সমস্যার কথা জিতেশকে জানালে তিনি তাকে দোকানে যেতে বলেন। ওইদিন বিকালে জোসনা জিতেশের দোকানে গেলে তাকে দোকানে কাস্টমার রয়েছে বলে অপেক্ষা করতে বলে সময়ক্ষেপণ করতে থাকেন।

মুক্তাধর আরও জানান, অনেক রাত হলে বাসায় যাওয়ার জন্য জোসনার অস্থিরতা বেড়ে যায়। তখন ওই ফার্মেসির মধ্যে তাকে একটি ঘুমের ওষুধ খেতে দেন জিতেশ। এতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন জোসনা। তখন জিতেশ, তার দুই বন্ধু অনজিৎ এবং অসীত গোপ তাকে ধর্ষণের পরিকল্পনা করেন। জিতেশ তার ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কক্ষে জোসনাকে বসিয়ে রাখেন। সেখানে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে তাকে ঘরে রেখে ফার্মেসির তালা বন্ধ করে বাইরে চলে যান জিতেশ।

এরপর রাত গভীর হলে আশেপাশের দোকান যখন বন্ধ হয়ে যায় তখন জিতেশ ও তার দুই বন্ধু ফার্মেসী খুলে এনার্জি ড্রিংকস পান করে ধর্ষণ করেন।

বিষয়টি শাহনাজ তার পরিবারকে জানিয়ে দেবেন বললে জিতেশ ও তার বন্ধুরা তার গলায় ওড়না পেঁচিয়ে এবং মুখে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ওই ফার্মেসিতে থাকা ফল কাটার ছুরি দিয়ে লাশটি দুই হাত, দুই পা এবং বুক পেটসহ ছয়টি টুকরা করেন। এরপর দোকানে থাকা ওষুধের কার্টুন দিয়ে খণ্ডিত অংশগুলো ঢেকে রেখে ফার্মসিতে তালা লাগিয়ে চলে যান। পরে খণ্ডিত লাশ পাশের একটি মাছের খামারে ফেলে দেওয়ার পরিকল্পনা করেন। কিন্তু ভোর হয়ে যাওয়ায় এবং লোকজন চলে আসায় তারা সেই কাজটি করতে পারেননি।

সংবাদ সম্মেলনে মুক্তাধর বলেন, ‘এই ঘটনার পর সিআইডির এলআইসি শাখার একাধিক দল আসামি গ্রেফতারের জন্য দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। শুক্রবার রাজধানীর ভাটারা থানার নুরেরচালা এলাকায় অভিযান চালিয়ে জিতেশকে গ্রেপ্তার করা হয়। এরপর জগন্নাথপুর থানার পৌর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অনজিৎ এবং অসীত গোপকে।

গ্রেফতারকৃত জিতেশ চন্দ্র গোপ কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার শহিলা গ্রামের যাদব চন্দ্র গোপের ছেলে, অনজিৎ চন্দ্র গোপ একই এলাকার রসময় চন্দ্র গোপের ছেলে ও অসীত চন্দ্র গোপ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সুয়াইর অলিপুর গ্রামের পতিত পবন গোপের ছেলে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সিআইডির বিশেষ সহকারী পুলিশ সুপার রাকিবুল ইসলাম ও মোহাম্মদ শাহজাহান খান।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

হাইমচর উপজেলা ফারিয়ার বার্ষিক বনভোজন-২০২২ইং অনুষ্ঠিত

নৌকার তোড়ন ভেংগে ফেলা, প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগকে গালাগালি করার প্রতিবাদ করায় নুরুদ্দীন ও তার স্ত্রীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির,আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী বাজারে নির্মিত নৌকার তোড়ন ভেংগে ফেলা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগকে গালিগালাজ করার প্রতিবাদ করায় নুরুদ্দীন সিকদার ও তার স্ত্রীকে বেধড়ক মারপিট করে বসতঘর তালাবদ্ধ  করে রাখায় অভিযুক্ত মামুন সিকদারের বিচারের দাবীতে আজ সকাল এগারোটায় উক্ত বাজারে মানববন্ধন করেছে এলাকাবাসী।

জানা গেছে, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়ে উপজলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী বাজারে নৌকা মার্কার তোড়ন নির্মাণ করা হয়। গতকাল রাত ৯টায় গোজখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মামুন সিকদার তোড়নটি ভেংগে ফেলে। বিষয়টি জানার পর স্হানীয় আওয়ামী লীগ কর্মী নুরুদ্দীন প্রতিবাদ করলে  নুরুদ্দীন ও তার স্ত্রী সাবিনাকে বেধড়ক মারধর করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগকে গালাগালি করে নুরুদ্দীন এর বসত ঘর তালাবদ্ধ করে দেয় মামুন সিকদার। পরে বিষয়টি সকলের মাঝে জানাজানি হলে অভিযুক্ত মামুন সিকদারের বিচারের দাবীতে স্হানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন করেন।

নুরুদ্দিন সিকদার বলেন, আমাকে ও আমার স্ত্রীকে মারধর ও প্রধানমন্ত্রীকে কটুক্টি করায় আমি এর বিচার দাবী করছি।

এ ব্যাপারে গুলিশাখালী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এড, এইচ এম মনিরুল ইসলাম বলেন, অভিযুক্ত মামুন সিকদার এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। মামুন সিকদার বিএনপির তথাকথিত আন্দোলন কর্মসূচি পালন করার সময়ে গোজখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেট্রোল বোমা হামলা চালায়। তিনি এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে আমতলী থানার ওসি (তদন্ত) রনজীৎ কুমার বলেন, এ ব্যপারে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যাবস্থা নেয়া হবে।