‘ভাঙা তরি ছেঁড়া পাল’ গানের মডেল সেলিম ফকির একজন কিলার

তিনটি হত্যা ও একটি চুরির মামলার আসামি হেলাল হোসেন ওরফে সেলিম ফকির। ২০০১ সালের একটি হত্যা মামলায় ২০১৫ সালে তার যাবজ্জীবন সাজা হয়। এরপর তিনি আত্মগোপনে চলে যান। পরিচয় গোপন করে বড় চুল আর দাড়ি রেখে ‘বাউল সেলিম’ নাম নেন। মডেল হন ‘ভাঙা তরি ছেঁড়া পাল’ শিরোনামের একটি গানে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ পরিচিতি পান। সেই খ্যাতিই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। ইউটিউবে তার ভিডিও দেখে চিনতে পেরে এক ব্যক্তি র‌্যাবকে জানান। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত চালিয়ে বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশন থেকে ‘সিরিয়াল কিলার’ হেলাল হোসেন ওরফে সেলিকে গ্রেফতার করে র‌্যাব।

‘ভাঙা তরি ছেঁড়া পাল’ গানের মডেল সেলিম ফকির একজন কিলার

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, হেলাল বগুড়ার বিদ্যুৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজার আসামি। আগে চুরির একটি মামলায়ও তিনি সাজা খেটেছিলেন। বছরপাঁচেক আগে নারায়ণগঞ্জ রেলস্টেশনে কিশোর পলাশ ওরফে ‘গামছা পলাশের’ একটি গানের শুটিংয়ের সময় রেললাইনের পাশে এক লোক বাউল গান গাচ্ছিলেন। তখন শুটিংয়ের এক লোক তাকে গানের মিউজিক ভিডিওতে অভিনয়ের প্রস্তাব দেন। এরপর সেই ‘বাউলকে’ দেখা যায় ‘ভাঙা তরি ছেঁড়া পাল’ গানের ‘মডেল’ হিসেবে। গানটির সঙ্গে সঙ্গে বাউলবেশী ‘সেলিম ফকিরও’ পরিচিতি পান।

র‌্যাব কর্মকর্তা বলেন, ছয় মাস আগে এক ব্যক্তি ইউটিউবে গানটি দেখে র‌্যাবকে জানান যে, ওই মডেল সম্ভবত বগুড়ার বিদ্যুৎ হত্যা মামলার আসামি। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করে হেলাল ওরফে সেলিমকে গ্রেফতার করা হয়েছে। ২০০১ সালে বগুড়ার বিদ্যুৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হেলাল ১৯৯৭ সালে বগুড়ার বিষ্ণু হত্যা মামলা এবং ২০০৬ সালে রবিউল হত্যা মামলারও আসামি। অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়ার পর এলাকায় মুদি দোকানদার দিয়েছিলেন। পরে বিভিন্ন রেলস্টেশনে বাউল গান গেয়ে মানুষের সাহায্য নিয়ে জীবিকা নির্বাহ শুরু করেন। এক পর্যায়ে তিনি জড়িয়ে পড়েন অপরাধে।

র‌্যাব জানায়, ২০০০ সালে আধিপত্য বিস্তার নিয়ে বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষের সময়  হেলালের বাম হাত মারাত্মক জখম হয়। পরে ওই হাত অকেজো হয়ে যায়। ওই ঘটনার পর তিনি ‘দুর্ধর্ষ হেলাল’ ও ‘হাত লুলা’ হেলাল হিসেবে পরিচিতি পান। ২০১০ সালে বগুড়া সদর থানার এক চুরির মামলায় ২০১৫ সালে তিনি গ্রেফতার হন এবং জেলখেটে ওই বছরই জামিনে বের হন। পরে বিদ্যুৎ হত্যা মামলার রায় হলেফের আত্মগোপনে চলে যান। প্রথমে তিনি বগুড়া থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে আসেন। এরপর ট্রেনে করে চট্টগ্রামে গিয়ে আমানত শাহ মাজারে ছদ্মবেশ ধারণ করে বেশ কিছুদিন অবস্থান করেন। সেখান থেকে সিলেটের শাহজালাল মাজারে গিয়ে আরও কিছুদিন কাটান।

কমান্ডার খন্দকার আল মঈন জানান, সেলিম বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন রেলস্টেশন ও মাজারে ছদ্মবেশে অবস্থান করেন। কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে নাম-ঠিকানা ও পরিচয় গোপন রেখে সেলিম ফকির নাম ধারণ করেন। প্রায় সাত বছর বাংলাদেশের বিভিন্ন স্থানে ফেরারি জীবনযাপন করেন। চার বছর ভৈরব রেলস্টেশনের পাশে এক নারীর সঙ্গে সংসারও করেন। স্টেশনে বাউল গান শুনিয়ে মানুষের কাছ থেকে পাওয়া অর্থেই চলত তার সংসার। সূত্র: যুগান্তর

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

গণপরিবহনে অর্ধেক আসন নয় যত আসন তত যাত্রী বহন করবে

 

ঠাকুরগাঁওয়ের স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মেদিনী সাগর গ্রামের একটি আমবাগানের গাছে  (১১ জানুয়ারি মঙ্গলবার)  সন্ধ্যায় সাব্বির (১৫) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের সাকির আলির ছেলে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

হরিপুর থানা সুত্রে জানা যায়,  সাব্বির বনগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র । ঘটনার দিন  বিকেলে সে বনগাঁও বাজারের উদ্দেশ্য বের হয়ে সন্ধ্যায় বাড়িতে ফেরেনি। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে স্থানীয় লোকজন বনগাঁও সরকারি প্রাথমিক স্কুলের আম বাগান মাঠে একটি  নিমগাছের ডালে  সাব্বিরের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মৃত সাব্বিরের পরিবারের লোকজন জানায়,এর আগে সে মাঝে মাঝে বাড়ি থেকে কাউকে না জানিয়ে পালিয়ে যেতো এবং ফিরে আসতো।তাই সে আত্মহত্যা করতে পারে বলে পরিবারের লোকেরা মনে করছেন মর্মে পুলিশ জানায়।ওসি জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে লাশ

ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

অভয়নগরে সন্ত্রাসীর গুলিতে নব নির্বাচিত ইউপি সদস‍্য নিহত

মো: শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি :

যশোরের অভয়নগরে সুন্দলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার উত্তম সরকারকে (৩০) সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। ১০ জানুয়ারি (সোমবার) রাত ৮টার সময় এ ঘটনা ঘটে।

সুন্দলী ইউপির সাবেক চেয়ারম্যান বিকাশ চন্দ্র মল্লিক জানান, নবনির্বাচিত ইউপি মেম্বার উত্তম সরকার নিজ বাড়ির পাশে হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার বুকে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তার বুকের অংশ ভেদ হয়ে যায়। গুলির পর উত্তম কুমার মাঠে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ মাঠে পড়ে রয়েছে।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় চরম আতংকের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে।

এবার ঢাকা বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এমভি সুরভী ৯ আগুন

নিজস্ব প্রতিবেদক ::বরিশাল

মেঘনা নদীতে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এমভি সুরভী ৯ এ আগুন চাঁদপুরের মেঘনা নদীতে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এমভি সুরভী ৯-এ অগ্নিকাণ্ড ঘটেছে। যদিও অল্প সময়ের মধ্যেই লঞ্চের স্টাফরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাই বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেন।

 

শনিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মতলব উত্তরের মোহনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লঞ্চের ইঞ্জিনের সাইলেন্সার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে নৌ-ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। তবে ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

জানা যায়, এমভি সুরভী ৯ নামের লঞ্চটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। রাত সাড়ে ১২টার দিকে মোহনপুর এলাকা অতিক্রমকালে লঞ্চের ইঞ্জিন রুমে ইঞ্জিনের সাইলেন্সার থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে লঞ্চের স্টাফদের প্রচেষ্টায় ক্ষয়ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক এ কে এম কায়সারুল ইসলাম জানান, লঞ্চের ইঞ্জিনের সাইলেন্সার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাতে লঞ্চটি মোহনপুরে নোঙ্গর করে রাখা হয়। পরে ভোরবেলা লঞ্চটি বরিশালের উদ্দেশে রওনা হয়েছে।

খুলনায় মাহফিল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন মাদ্রাসা ছাত্র নিহত

 

খুলনা আলিয়া কামিল মাদ্রাসার মাহফিল থেকে ফেরার পথে খুলনা-মোংলা মহাসড়কে একটি সিএনজি চালিত তিন চাকার যান ও ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দিবাগত রাত ১২ টা ১০ মিনিটের দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় খুলনা-মোংলা মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাফেজ আব্দুল্লাহ, আব্দুল গফুর ও সালাহউদ্দীন। আহতদের মধ্যে দুইজন ও নিহতরা সবাই বাগেরহাটের চুলকাঠি এলাকার হাকিমপুর মাদ্রাসার ছাত্র। অপর আহত ব্যক্তি তিন চাকার যান চালক। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে হাফেজ আব্দুল্লাহ সদর উপজেলার রনজিতপুর এলাকার হোসাইনের ছেলে। আব্দুল গফুরের বাড়ি রামপালের ঝনঝনিয়ায় এবং সালাহউদ্দীনের বাড়ি সাতক্ষীরায়। আব্দুল্লাহ দাওরায় হাদিস শেষ বর্ষের শিক্ষার্থী এবং অপর দুইজন অন্যান্য শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আহতরা জানান, তারা শনিবার সন্ধ্যায় খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশগ্রহন নেন। রাতে খুলনা থেকে সিএনজি চালিত তিন চাকার যানে মাদ্রাসার উদ্দেশ্য রওনা দেন। ফকিরহাটের শ্যামবাগাতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাকের সাথে তাদের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিন জন মারা যান। সেখান থেকে তাৎক্ষনিক ভাবে ডাম্পার ট্রাকটি পালিয়ে যায়।

মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মাবুদ জানান, মাদ্রাসার ছাত্ররা শনিবার সন্ধ্যায় খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশগ্রহন করে। রাতে খুলনা থেকে মাহেন্দ্রেযোগে মাদ্রাসার উদ্দেশ্য রওনা দেয়। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাকের সাথে তাদের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিন জন মারা যান। এসময় মাহেন্দ্রের আরো ৪ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

কাটাখালি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী হোসেন জানান, ঘটনার পর আহত-নিহত সবাইকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারনে এ দুর্ঘটনা ঘটেছে। ঘাতক ডাম্পার ট্রাকটি পালিয়ে যাওয়া কেউকে আটক করা যায়নি।

//আ: রাজ্জাক শেখ, খুলনা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব

ঠাকুরগাঁও রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধা রতন কুমারের ঢাকায় মৃত্যু 

 

বাগেরহাটের কাটাখালি ট্রাক সি এন জি  সংঘর্ষ:  নিহত মাদ্রাসা ৩ ছাত্র

বাগেরহাটে ট্রাক সি এন জি মুখোমুখি সংঘর্ষেে  ঘটনা স্হলে ৩ জন মাদ্রাসা ছাত্র নিহত হয়ছে। ঘটনা টি ঘটেছে শনিবার দিন গত রাত ১২টার পর,  খুলনা-মোংলা মহাসড়কে  কাটাখালী জুটমিলের সম্মুখে।

স্হানীয় সূত্রে জানাযায় সি এন জি/ তিন চাকার যান  ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন মাদ্রাসার ছাত্র ঘটনা স্থলেই  নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সি এন জি চালক সহ আরও ৩ জন গুরুতর  আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আসংখ্যজনক।

নিহতরা হলেন, হাফেজ আব্দুল্লাহ, আব্দুল গফুর ও সালাহউদ্দীন। আহতদের মধ্যে দুইজন ও নিহতরা সবাই বাগেরহাটের চুলকাঠি এলাকার হাকিমপুর মাদ্রাসার ছাত্র। অপর আহত ব্যক্তি তিন চাকার যান চালক। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হাইওয়ে পুলিশ ও স্থানীরা।

মাদ্রাসার শিক্ষক গন  জানান, তারা শনিবার সন্ধ্যায় খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশগ্রহন করেছিলেন। রাতে খুলনা থেকে সিএনজি চালিত তিন চাকার যানে মাদ্রাসার উদ্দেশ্য রওনা দেন। ঘটনা স্থলে  পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাকের সাথে তাদের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিন জন মারা যান। সেখান থেকে তাৎক্ষনিক ভাবে ডাম্পার ট্রাকটি পালিয়ে যায়।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলী জানান  আমরা ঘটনাস্থলে আছি, আহত/নিহত সবাইকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারনে এ দুর্ঘটনা ঘটেছে। ঘাতক ডাম্পার ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

ট্রাকটি আটকের যোর চেষ্টা চলছে।

এ ঘটনায় কেউ বাদী না হলেও আমরা বাদী হয়ে মামলা করব।

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে শীতার্তদের বাড়িতে বাড়িতে শীতবস্ত্র বিতরণ চলবে: সালাম মূর্শেদী এমপি

 

ঠাকুরগাঁও রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধা রতন কুমারের ঢাকায় মৃত্যু 

মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার বীর মুক্তিযোদ্ধা রতন কুমার ভক্ত (৭৫) নামে  (৮ জানুয়ারি শনিবার)  সকাল ৭ টায় ঢাকায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়। সাথে সাথে তাকে ন্যাসনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হলে  চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯ টায় তিনি পরলোক গমন করেন।

(দিব্যান লোকান্ স গচ্ছতু) তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অনেক আত্মীয়- শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

রাণীশংকৈলের বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান বিষয়টি নিশ্চিত করছেন। পরিবার সুত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা রতন কুমারের মরদেহ ঢাকা থেকে তার নিজ বাড়িতে পৌঁচ্ছাবার পর আগামীকাল রবিবার ৯ জানুয়ারি রাষ্ট্রীয় মর্যাদা শেষে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

তিনি গত মঙ্গলবার ৪ জানুয়ারি সন্ধায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তার নিজ কাজে রাণীশংকৈল থেকে ঢাকা যান। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।

রামপালে ভাগা বাজারে বিল্লাল ব্যাপারীর হামলায় নারী সহ ২জন আহত ৮জন আটক

 

রামপালে আওয়ামীলীগ নেতা ফিরোজ শেখ হত্যা মামলার আসামী বিল্লাল ব্যাপারী সহ ৯ জন উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় এসে আবার ও মারপিটের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে বিল্লাল ব্যাপারী গ্রুপের ৮জনকে আটক করেছে।

শুক্রবার (০৭ জানুয়ারি) বিকাল ৫টায় উপজেলার ভাগা বাজারে এ ঘটনা ঘটে।
জানাগেছে গত ১৭ ডিসেম্বর প্রকাশ্যে দিনের বেলায় কাষ্টবাড়িয়া এলাকার বাসিন্দা আওয়ামীলীগ নেতা ফিরোজ শেখ কে কাষ্ট বাড়িয়া মসজিদের কাছে এক দল দূর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় তার স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে বিল্লাল ব্যপারী সহ ৬০ জনকে আসামী করে রামপাল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এই মমলায় পুলিশ ও র‌্যাব ১০ জনকে আটক করে। এদিকে উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে মামলার আসামী বিল্লাল ব্যাপারী সহ ৯ জন এলাকায় আসে। তারা এলাকায় আসার পর গত দুই দিন ধরে তীব্র উত্তেজনা দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার (০৭ জানুয়ারি)বেলা ৫টায় বিল্লাল ব্যাপারী ও তার সহযোগীরা ভাগা বাজার এলাকায় আসে।

এ সময় প্রতিপক্ষের লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিল্লাল ও তার সহযোগীরা ধারালো অস্ত্র ও রড দিয়ে পিটিয়ে সুলতানিয়া গ্রামের মতিয়ার রহমান (৫০) কে গুরুত্বর আহত করে। তাকে তাৎক্ষনিক ভাবে রামপাল থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কর হয়। এসময় ধাক্কা ধাক্কিতে হাসিনা বেগম (৪৫) আহত হন। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে বিল্লাল ব্যাপারী, ফারুক ব্যাপারী, শাহাজান ব্যপারী, রুহল আমিন ব্যপারী, আব্দুল ওদুদ, হোসেন আলী সরদার, মোঃ হোসেন আলী ও বাচ্চু সরদারকে আটক করে থানায় নিয়ে যায়। সাপ্তাহিক হাট বাজারের দিন এ ঘটনা সংগঠিত হওয়ায় বাজার করতে আসা লোকজন দিকবিদিক হয়ে ছোটা ছুটি করে। এ সময় সকল দোকান পাট বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনা স্থালের পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও ওই এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি॥

পড়ুন দৈনিক বিশ্ব

খুলনার ডুমুরিয়ায় পৃথক সড়ক দুঘটনায় ১ জননিহত আহত ২

খুলনার ডুমুরিয়ায় পৃথক সড়ক দুঘটনায় ১ জননিহত আহত ২

ডুমুরিয়া সংবাদদাতা
 খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার জিলের ডাঙ্গা ও টিপনা বালিয়াখালী নামক স্হানে ৭ ডিসেম্বর  শুক্রবার সকাল ৮ টার সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ও ২ জন গুরুত্বর আহত হয়েছে।
প্রত্যাক্ষদর্শী,পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা, মোটরসাইকেল (খুলনা-হ ১২-০৯৪১) জিলেরডাঙ্গা নামক স্হানে পৌছালে পিছন দিক দিয়ে আসা দ্রুতগামী অজ্ঞাত প্রাইভেট কার মোটর সাইকেলটিকে স্বজোরে ধাক্কা দিলে ঘটনা স্হলে আরোহী ডুমুরিয়ার পশ্চিম শোভনা এলাকার আ: আজিজ শেখ(৫৫)ঘটনাস্হলে নিহত হন। অপর আরোহী রানাই গ্রামের সিদ্দিক মোল্যা(৫৫)গুরুত্বর আহত হন।  অপর দিকে মহাসড়কের টিপনা বালিয়াখালী নামক স্হানে  মোটর সাইকেল আরোহি কয়রা থানা এলাকার সাদ্দাম সরদার(৪৫) নামে এক ব্যক্তি গুরুত্বর আহত হন। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের টিম উভয় দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করলে আহতদের অবস্হার অবন্নোতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জাহিদুর রহমান বিপ্লব

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।। 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই আফসার আলীর বাঁশের লাঠির আঘাতে ছোট ভাই নাসিরউদ্দিনের (৫০) মৃত্যুর খবর পাওয়া গেছে।( ৬ জানুয়ারি বৃহস্পতিবার)  বিকেলে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।  নিহত নাসিরউদ্দীন হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের ভেটনা গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে।

থানা সুত্রে জানা গেছে বৃহস্পতিবার ৬ জানুয়ারি সকালে বসতবাড়ির জমি নিয়ে বিবাদের এক পর্যায়ে বড় ভাই আফসার ছোট ভাইয়ের নাসিরুলের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। এতে  নাসিরুল গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষনিক  তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

নাসিরুলকে দিনাজপুর নেয়ার পথিমধ্যে বিকেল ৩ টায় সে মারা যায়।হরিপুর থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং তথ্য সংগ্রহ করা হয়। ঘটনার পর থেকে বড় ভাই আফসার আলী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান চলছে। এ নিয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।