পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্র দুই রুশ নাগরিকের মৃত্যু

//অনলাইন নিউজ//

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে দুইদিনের ব্যবধানে দুই রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। তারা হলেন, শাকিরভ মাকসিম (৩৯) ও বারচেনকো আলেক্সেই (৩৪)।

গত শুক্রবার রাতে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বারচেনকো আলেক্সেই এবং বুধবার প্রকল্পের গ্রিনসিটি আবাসিক ভবনের শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় মারা যান শাকিরভ আলেক্সেই।

রোববার সন্ধ্যায় ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। এ দুই রুশ নাগরিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শাকিরভ মাকসিম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ‘টেস্ট রোসেম’ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি সাহাপুর ইউনিয়নের নতুনহাট মোড়স্থ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক ভবন গ্রিনসিটিতে থাকতেন। বুধবার সকালের দিকে ফ্ল্যাটের কক্ষে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারই এক সহকর্মী। পরে গ্রিনসিটি ও রূপপুর প্রকল্প কর্মকর্তাদের খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

এদিকে শুক্রবার রাতে ‘ভিডিএমইউ’ নামের এক সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বারচেনকো আলেক্সেই প্রকল্পের কাজে যোগ দেয়ার জন্য বের হন। মাইক্রোবাসে করে প্রকল্প এলাকায় যাওয়ার পথে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আসাদুজ্জামান আসাদ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বরাত দিয়ে জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে দুই রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে বারচেনকোর লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া বুধবার মারা যাওয়া শাকিরভ এর মরদেহ ময়নাতদন্তের পর শনিবার রুশ দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর তাদের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

মাগুরা মহম্মদপুর সড়ক দুর্ঘটনায় নিহত -১

// শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরা মহম্মদপুর রোডে যশপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী মো: নয়ন(১৬) পেশায় টাইলস মিস্ত্রি নিহত হযেছে। তার বাড়ি মাগুরা সদরের জগদল ইউনিয়নের জগদল গ্রামে।

বেথুলিয়া ট্রাক ও নসিমন মুখোমুখি সংঘর্ষ নিহত ১

।।শ্যামল বিশ্বাস।।

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বেথুলিয়া বাজারের উওরপাসে মান্দার তলা নামক স্থানে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত দুজনকে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পর চিকিৎসাধীন অবস্থায় একজন নিহত হন।

নিহত ব্যাক্তি বালিদিয়া ইউনিয়নের মৌলি গ্রামের বাকী মাস্টারের বড় ছেলে মোঃ তবিবুর রহমান।গুরুতর আহত ব্যাক্তির বাড়ি বিনোদনপুর ইউনিয়নের উরুড়া গ্রামে নাম মোহাম্মদ রাজ্জাক।

ডুমুরিয়ায় কৃষি জমি অপরিকল্পিতভাবে ভরাট ও নদী জলাশয দখল ও ভরাট

খুলনার ডুমুরিয়ায় কৃষিজমি ও সরকারী খাল -জলাশয় ভরাট করে তৈরি হচ্ছে বসতি শিল্প-কারখানা। অবৈধ দখলদারের বিরুদ্ধে প্রশাসনের নিরবতা। এক শ্রেনীর দা
প্লট ব‍্যবসায়ীরা   উচ্চ মূল‍্যের কৃষি জমি কিনে প্লট আকারে বিক্রি করেছে। এতে পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় ফসল উৎপাদন ব্যাহত।
প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করেই খুলনায় কৃষি জমিতে একের পর এক গড়ে তোলা হচ্ছে শিল্প কল কারখানা, আবাসিক ভবনসহ অন্যান্য স্থাপনা। এতে ক্রমেই কমছে কৃষি জমি, ফলে উৎপাদন কমছে কৃষিপণ্যের। সরকারী খাল জলাশয় ভরাট হলে ভূমি অফিসের এক শ্রেণির কর্মকর্তার সহযোগিতায় ভূমিহীন সেজে অনেকেই বরাদ্দ নিয়ে বেআইনীভাবে বিক্রি করছে প্রভাবশালীদের কাছে।
ডুমুরিয়ায় কৃষি জমি অপরিকল্পিতভাবে ভরাট ও নদী জলাশয দখল ও ভরাট
সরকারি এ নিদের্শনার মাঝেই উপজেলায় সর্বত্র এ নির্দেশনা উপেক্ষিত  চলছে বালি ও মাটি দ্বারা কৃষি জমি ভরাট  করে ব্যক্তিমালিকানার প্রতিষ্ঠান  বসতি স্থাপন করা হচ্ছে।
 কৃষি অধিপ্তরের হিসেব মতে প্রতিবছর উন্নয়নমূলক কাজ, বসতি, শিল্প কল-কারখানা স্থাপনে আবাদি জমি কমে যাচ্ছে। সবচেয়ে বেশি দখলবাজি ও সরকারী খাল জলাশয় ভরাটের ঘটনা ঘটছে।   শহর সংল্গন্ন গুটুদিয়া ইউনিয়নটিতে  কৃষি জমি প্লট আকারে বেচা কেনা হচ্ছে। এ উপজেলার চক আসানখালী চক মথুরাবাদ   ,বিলপাবলা, জিলেরডাঙ্গা, কুলটি পঞ্চ, ভেলকামারী, উপজেলা সদরের জোয়ারের বিলসহ প্রায় প্রতিটি এলাকায় প্রভাবশালী ব্যক্তিরা জমি কিনে তা বালি দিয়ে ভরাট করছে। একই সাথে খুলনা- সাতক্ষীরা সড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের খাল খরাট করা হচ্ছে।
খুলনার জিরোপয়েন্ট থেকে পুরো ডুমুরিয়া বাজার পর্যন্ত সড়কের দু’পাশে চলছে দখল বাজি খেলা। যে যার মত বিল-খাল ভরাট করে রাস্তা তৈরির ফলে পানি নিষ্কাশন হতে পারেছে না। ভেলকামারী বিলের গুটুদিয়া ব্র্যাক হ্যাচারীর পশ্চিম পাশ দিয়ে বয়ে চলা খালটির উপরে এক প্লট ব্যবসায়ী ছোট একটি কালভার্ট তৈরি করছে। হ্যাচারীর দক্ষিণ পাশে অপর এক প্লট ব্যবসায়ী বিলের মধ্যে দিয়ে বয়ে চলা আকা বাকা খালটির উপরে ইট বিছিয়ে রাস্তা তৈরি করছে।
ওই খালটি দোয়ানিয়া খাল থেকে উৎপত্তি যা ভরাট হয়ে যায়। ভূমিহীন হিসেবে এক ব্যক্তি এটি বরাদ্দ নিয়ে ওই প্লট ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছে বলে দাবি তাদের।
স্থাণীয়দের অভিমত এসব দখলবাজরা প্রভাবশালী তাই প্রশাসনকে জানানোর পরও দখলবাজি বন্ধ হয় না। এক সাথে কয়েক বিঘা জমি ক্রয় করার পর তা ভরাট করে প্লট আকারে তৈরি করছে। এতে নষ্ট হচ্ছে আবাদি জমি। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও তাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, ডুমুরিয়ার বিভিন্ন জায়গায় এক শ্রেনির প্রভাবশালী ব্যক্তি সরকারি জায়গা জবর-দখল করে অবৈধ স্হাপনা গড়ে তুললেও প্রশাসনের পক্ষ হতে কঠোর কোন পদক্ষেপ গৃহীত না হওয়ায় দখলদাররা তাদের কার্যক্রম অব্যহত ভাবে চালিয়ে যাচ্ছেন। তারা আরো বলেন, খুলনা-সাতক্ষীরা মহাসড়ের চুকনগর হতে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তার দু’পাশের সরকারি- বেসরকারি জায়গার প্লট ব্যবসায়ীরা অবৈধ ভাবে দখল করে বালু-মাটি দিয়ে ভরাট করছে। অথচ প্রতিদিন এই রাস্তা দিয়ে সরকারি প্রশাসনের কর্তা ব্যক্তিরা চলাচল করছেন। বিষয়টি তাদের কি চোখে পড়েনা?
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের বলেন, সরকারী খাল ভরাট করা বেআইনী। এরুপ যারা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খুলনা কৃষি সম্প্রারণ অধিদপ্তর উপ-পরিচালক কৃষিবিদ মো: হাফিজুর রহমান বলেন, কোন অবস্থাতেই কৃষি জমির শ্রেণির পরিবর্তন করা যাবে না।
যদি বিশেষ কারণে শ্রেণি পরিবর্তনের প্রয়োজন পড়ে তবে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে তা করতে হবে। কৃষি জমি ভরাট করে দেদারছে আবাসন ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, খুলনা জেলায় ২২শত কিলোমিটারের মত সরকারী খাল রয়েছে যার মধ্যে ৫৬০ কিলোমিটার খাল ভরাট হয়ে বেদখল হয়েছে। এসকল খাল উদ্ধার করে সেটি খনন করে জলাধার সৃষ্টি করলে কৃষি পণ্য উদপাদনে ভূমিকা রাখবে।
জানতে চাইলে খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার সাংবাদিকদের বলেন, সরকারী খাল ও জলাশয় ভরাট করা আইনতঃ দন্ডনীয় অপরাধ। যারা এ কাজের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, সরকার দু’ধরনের খাস জমি বরাদ্দ দিযে থাকে। এর মধ্যে কৃষি ও অকৃষি। কৃষি জমি বরাদ্দ নিয়ে সেটা কেউ বিক্রি বা হস্তান্তর করতে পারবে না। এমন কোথাও হলে তদন্ত করে বরাদ্দ বাতিল করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
/জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

ডুমুরিয়ায় সড়ক দুঘটনায় মোটর সাইকেল চালক নিহত

জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া  সংবাদদাতা । 
খুলনায় ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না কেশবপুর উপজেলার তৌফিক  হাসান সোহেল (৩৫)  নামের এক ব‍্যক্তির। ২৪ জানুয়ারি  সোমবার বিকাল ৩ টার দিকে ডুমুরিয়ার খুলনা সাতক্ষীরা   মহাসড়কের চুকনগর সরদার বাড়ি বটতলা মোড় নামকস্থানে  মোটর সাইকেল ও যাত্রীবাহি বাসের মুখোমুখি সংর্ঘষে মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে  মারা যায়।
জানা গেছে , যশোর জেলার কেশবপুর উপজেলা সদরের মৃত আব্দুল মোমিনের ছেলে তৌফিক হাসান সোহেল(৩৫) খুলনা থেকে ডাক্তার দেখিয়ে নিজ মৌটর সাইকেল যোগে  বাড়িতে ফিরছিলেন। এসময় চুকনগর-খুলনা মহাসড়কের চুকনগর সরদার বাড়ির বটতলা মোড় নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস (খুলনা মেট্রো জ ০৫-০০৩৬) এর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়।
চুকনগরে খর্নিয়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। মৃত্যুদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিঠাখালী ইউনিয়নের ৮’নং ওয়ার্ডের আন্ধারিয়া গ্রামে প্রতিপহ্মের হামলায় গুরুতর আহত -২

 

মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের আন্ধারিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাবা ও ছেলেকে কুপিয়ে – পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপহ্ম গ্রুপ।

গত রবিবার (২৩’ই জানুয়ারি) সন্ধ্যায় মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের আন্ধারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, রুহুল আমিন শেখ (৬০), ও তার ছেলে রুবেল শেখ (২৫)।

আহত রুহুল আমিন শেখ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় ইউপি সদস্য আজমল শেখের নেতৃত্বে প্রতিপহ্ম মিজান ও মঞ্জু তার বড় ভাই এবং বড় ভাইয়ের ছেলে রুবেল কে কুপিয়ে – পিটিয়ে জখম করে।

এলাকাবাসী কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা এসে তাদের সেখান থেকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আজমল শেখ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনার সময় আমি আমার এলাকায় ছিলাম না পরে এসে এ বিষয়ে শুনেছি।

এ বিষয়ে মোংলা থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ আকরামুল হক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আহতদের অবস্থা গুরুতর তাই উন্নত চিকিৎসা নিতে বলেছি। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

//অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট ক্রাইম রিপোর্টার//

পড়ুন দৈনিক বিশ্ব

মোংলা বন্দর জেটিতে সংযোজন হচ্ছে রাবার ফেন্ডার

 

দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় সিআইপি পদে পুনরায় নির্বাচিত এমপি সালাম

 

ডুমুরিয়ায় বিদুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত‍্যু

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//

খুলনার ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রাম এলাকায় ১৯ জানুয়ারী সকালে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মুজিবর রহমান দফাদার (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে,  উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রাম গ্রামের  কৃষক মুজিবর রহমান দফাদার(৬০) সকাল ৯ টার দিকে বাড়ির পার্শ্ববর্তি বিলের ধান ক্ষেতে পানি দেয়ার জন্যে সেখানে স্হাপন করা বৈদ্যুতিক মোটরের সুইস অন করতে যান।

এ সময় সর্ট সার্কিট হয়ে বৈদ্যুতিক মোটর ও সুইচে স্পর্শ করতেই তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন। টের পেয়ে স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্যে নেওয়ার  পথিমধ্যে  মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্হল পরিদর্শন করা হয়েছে।

 

অভয়নগরে ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা ৪ নং ওয়ার্ডের নর্থ বেঙ্গল এলাকা থেকে ইকবাল হোসেন ওরফে ইকবাল তারাসী (৪২) নামের একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ।

মৃত ইকবাল খালিশপুর এলাকার মৃত রাজু হোসেনের পুত্র। সে নওয়াপাড়া পৌরসভার কলোনি এলাকার মৃত হেদায়েত বিহারির কন্যা চম্পাকে বিবাহ করে নওয়াপাড়াতে’ই ভাড়া থাকতেন। তিন মাস পূর্বে নর্থ বেঙ্গল এলাকার ফজলে রাব্বি সুজনের বাড়ির তিন তলার ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে উঠেন। তার একটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে।

সোমবার (১৭ জানুযারি) সংবাদ পেয়ে সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে অভয়নগর থানার এসআই আকরাম ও শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, ইকবাল মাদকসেবন ও বিক্রয় করতেন মাদক বিক্রির অপরাধে ইতিপূর্বে প্রশাসন তাকে একাধিকবার গ্রেফতার করেছে। তার সংসারে বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী চম্পার সাথে ঝগড়া লেগেই থাকত।

স্ত্রী চম্পা বেগম বলেন, আমার স্বামী প্রতিনিয়ত নেশা করতেন।

আমি বাঁধা দিলে আমার সাথে খারাপ আচারণ করতো। দু’দিন আগেও সংসারের কিছু জিনিসপত্র ভাংচুর করেছে তবে আজকে কোন ঝগড়া হয়নি সকালে ফজরের নামাজের পর সে আমাকে বলল আমি বাইরে যাচ্ছি ঘরের দরজা বন্ধ করে ঘুমাও কিছুক্ষণ পর ৭.৩০ টায় বাসায় ফিরে এসে ঘরের দরজা বন্ধ করে দেয়। আমি পাশের রুমে ছিলাম। পরে তাকে অনেক ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখি তার লাশ ঝুলছে।

এ বিষয়ে অভয়নগর থানার এসআই শাহ আলম বলেন, সংবাদ পেয়ে ইকবাল নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

//মো: শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

নওয়াপাড়ায় জীবন বীমা কর্পোরেশন অফিস পরিদর্শন করলেন ব্যবস্থাপনা পরিচালক

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মোস্তফা শেঠের মৃত্যু

 

মাহাবুব আলম, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল-ঠাকুরগাও পাকা সড়কে আবাদতাকিয়া মাদ্রাসার কাছে ( ১৬ জানুয়ারি রবিবার) বিকেলে অজ্ঞাত পরিচয় যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা গেছেন স্থানীয় বিশিষ্ট কৃষক গোলাম মোস্তফা( ৬০) ওরফে মোস্তফা শেঠ।

ঘটনাস্থল পরিদর্শনকারি রাণীশংকৈল থানার এসআই প্রদীপ কুমার এ তথ্য নিশ্চিত করেন। নিহত মোস্তফা সহোদর গ্রামের মৃত দবির শেঠের ছেলে।

পারিবারিকসূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুর ২টার দিকে মোস্তফা বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে তার গমক্ষেত পরিদর্শন করতে যাচ্ছিলেন।

বাড়ির সামনে পাকা রাস্তা পার হবার সময় অজ্ঞাত পরিচয় যানবাহন তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। মাথায় প্রচন্ড আঘাত ও রক্তক্ষরণ নিয়ে তাকে পরিবারের লোকজন রাণীশংকৈল হাসপাতালে নিয়ে যায়। সে সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোস্তফা ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।

অভয়নগরে ইউপি সদস্য উত্তম হত্যাকান্ডে ব্যবহৃত গুলি উদ্ধার

//মো: শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম কুমার  সরকার হত্যা মামলায় এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। তার স্বীকারোক্তিতে উদ্ধার করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত তিনটি তাজা গুলি। প্রত্যক্ষদর্শীরা জানান, ১৩ জানুয়ারি বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সুন্দলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছোট সুন্দলী গ্রামে অভয়নগর থানা ও যশোর জেলা ডিবি পুলিশ যৌথ অভিযান চালায়। এসময় আটককৃত  যুবকের বাড়ি থেকে    হত্যাকান্ডে ব্যবহৃত তিনটি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। গুলি উদ্ধারের  বিষয়সহ বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানান অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মিলন কুমার মন্ডল।

উল্লেখ্য, গত সোমবার রাতে উপজেলার সুন্দলী ইউনিয়নের হরিশপুর গ্রামে নিজ বাড়ি ফেরার পথে হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম কুমার সরকার।