বাগেরহাটের রামপালে মাদরাসার গাছ কেটে আত্মসাতের অভিযোগ

এ এইচ নান্টূ, বিশেষ প্রতিনিধি || বাগেরহাটের রামপালে উজলকুড় ইউনিয়নের সোনাতুনিয়া আজিজীয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার বড় শিরিশ গাছ কেটে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপার মাদরাসার প্রিন্সিপাল ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন। জানাগেছে ওই মাদরাসার বাবুর্চি আকবর হোসেন প্রিন্সিপালকে অসত্য তথ্য দিয়ে একটি বড় আকারের শিরিশ গাছ কেটে আত্মসাৎ করেন।

এ ঘটনায় এলাকাবাসী ও অভিভাবকগণ ক্ষোভ প্রকাশ করে তারা ওই বাবুর্চির শাস্তি দাবি করেন। এ বিষয়ে ওই মাদরাসার প্রিন্সিপাল এস, এম আ. আজিজ এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বাবুর্চিকে ডেকে অসত্য তথ্য প্রদানের বিষয়টি জানতে চান।

সে গাছ কেটে আত্মসাত করেনি বলে জানান, তবে কত টাকায় গাছ বিক্রি করছেন সে বিষয়ে সঠিক তথ্য দেননি। প্রিন্সিপাল জানান তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ।

যশোরের বেনাপোলে বোমা বিস্ফোরণে তিনজন আহত

নিজস্ব প্রতিনিধিঃ

যশোর জেলার বেনাপোল  পোর্ট থানাধীন পুটখালী গ্রামে বোমা বিস্ফোরণে১. সোহেল(৩৫), পিতা- আব্দুর রহমান, গ্রাম- পুটখালী, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর,২. রাশেদ(৪০),পিতা- জিয়াউর রহমান, গ্রাম- পুটখালী , থানা-বেনাপোল পোর্ট,জেলা -যশোর ও ৩. আশিকুর রহমান(৪০), পিতা- আব্দুর রাজ্জাক,গ্রাম- বাগআঁচড়া, থানা- বেনাপোল পোর্ট,জেলা- যশোর   আহত হয়েছেন।

আহতরা জানান, তারা ৩ বন্ধু রাত ৮ঃ৩০ ঘটিকার সময় পুটখালী মধ্য পাড়ায় দাঁড়িয়ে ছিলেন এসময় অজ্ঞাত কেউ তাদের উপর বোমা ছুড়ে মারে ফলে রাশেদের বাম হাতের কব্জি উড়ে যায় এবং সোহেল ও আশিকুরের অবস্থা আশঙ্কা জনক।

অপর একটি সূত্র জানিয়েছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় প্রভাব বিস্তারের জন্য তারা বোমা তৈরি করছিলেন এবং তৈরির সময় বোমা বিস্ফোরিত হয়ে তারা আহত হয়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সালাউদ্দিন স্বপন জানান, বোমায় আহত ৩ জনের মধ্যে রাশেদের অবস্থা আশঙ্কা জনক।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, ককলেট বিস্ফোরণের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল চিহ্নিত করে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

অভাবের জন্য বিজিবি সিপাহির আত্মহত্যা

ফেসবুকে পোস্ট দিয়ে এক বিজিবি সিপাহি আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সোরাব হোসেন চৌধুরী নামক বিজিবি সদস্য দায়িত্বরত অবস্থায় নিজের অস্ত্র নিজের থুতনির নিচে ঠেকিয়ে গুলি করলে মাথার উপর দিয়ে গুলিটি বেরিয়ে যায়। পরের শিফটের ডিউটিতে আসার পর এ খবরটি জানাজানি হয়।

ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলেধরা হলো:

মধ্যবিত্ত পরিবারের জন্ম নিয়ে ভালো কিছু আশা করা মহাপাপ। নামে সরকারি চাকরি কিন্তু বেতনটা ঐ নামের উপরই😭 ৭ বছর চাকুরি এখনও বাড়িতে গেলে ঠিক মতো একটু কোথাও যাওয়া হয় না ছুটির সময়টাও চোরের মতো থাকতে হয়। গত কিছুদিন আগে আম্মু খুব অসুস্থ হয়ে পড়লো মায়ের চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলাম পরিক্ষা নিরক্ষার পর মায়ের জন্য ঔষধ কিনবো সে টাকা আর হাতে নেই পরে মামার কাছ থেকে ধার নিয়ে মাকে কিছু ঔষধ আর গাড়ি ভাড়া দিলাম।

এমনটা প্রতিমাসেই হতে থাকে না পারি নিজের খুশি মতো একটা জিনিস কিনতে কিনবা একটা রেস্টুরেন্টে গিয়ে ভালো কিছু খেতে। না পারি পরিবারের চাহিদা পূরণ করতে😭😭 তার মধ্যে বর্তমান বাজারের যা পরিস্থিতি এতে বাজার করা কিনবা সংসার চালানো কতটা কঠিন বুঝানোর মতো না😭

ছোট ভাইটা শারীরিক ভাবে কিছুটা অক্ষম তার জন্য কিছু করবো তার সুযোগ হয়নি এই জীবনে।

এমন পরিস্থিতি মানুষ প্রশ্ন করে বিয়ে করি না কেন। কিন্তু মানুষকে তো আমার সরকারি চাকরির ভেতর টা দেখাতে পারি না আমার বেতন আমার সুযোগ সুবিধা সেভিংস এই সব কিছুতে অন্য একটা মানুষকে আনা আমার জন্য মরার উপর খাঁড়ার খাঁ। তাই বিয়ে শাদীর চিন্তা করিওনা। শুধু খেয়ে পড়ে বেঁচে থাকতে পারলে খুশি এমন চাইলাম তাও আর হয়ে উঠলো না😭 ৭ টা বছর মানসিক যন্ত্রণা আর অভাবের সাথে যুদ্ধ করতে করতে সত্যি বড় ক্লান্ত হয়ে পড়ছি। এইবার একটু রেষ্ট দরকার।

আমার পরিবার সহকর্মী সিনিয়র জুনিয়র আমার বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই নিকৃষ্ট কাজের জন্য পারলে ক্ষমা করবেন এই ছাড়া বিকল্প কোনো পথ আমার ছিল না।

🙏🙏🙏
May be a close-up of 1 person, tree and outdoors
//ডেস্ক নিউজ//

ভবদহের জলাবদ্ধতার জন্য মৃত মানুষের দাফন নিয়ে দেখা দিয়েছে মহাবিপদ

 

যশোর জেলার সদরের২৬ টি বিলসহ অভয়নগর, মনিরামপুর, কেশবপুর এবং খুলনা জেলার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার ২৭ টি বিলের পানি অভয়নগর উপজেলার ভবদহ নামক স্থানে অবস্থিত ২১, ০৯ ও ০৬ ভেন্টের স্লুইসগেটের মাধ্যমে অপসারিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হতো।

কিন্তু কালের বিবর্তনে নদীর নাব্যতা হারানোর ফলে উল্লেখিত স্লুইসগেটসমূহ পানি অপসরণের কার্যকারী ক্ষমতা হারিয়ে ফেলে। ফলে আশির দশকে শুরু হওয়া সমস্যা আজ একাবিংশ শতাব্দীতে বিষবৃক্ষের ন্যায় মহীরুহ ধারণ করছে।

বিভিন্ন সময়ের অতিবৃষ্টির জন্য অভয়নগর, মনিরামপুর, কেশবপুর, ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার ২৭ টি বিলের পানি প্লাবিত হয়ে দশ লক্ষাধিক লোককে স্থায়ীভাবে পানি বন্ধী করে রাখে এবং বদ্ধপানিতে বাড়িঘর,রাস্তাঘাট,স্কুল কলেজ মসজিদ-মন্দিরে অবস্থান করায় অমানবিক জীবন যাপন করতে হয়। এমনি কি মানুষ মারা গেলে দাফন করা নিয়ে দেখা দিয়েছে চরম বিপর্যয়।যার ফলে হিন্দু মুসলিম উভয়কেই মৃত মানুষ দাফন করতে গিয়ে মহা বিপদের মধ্যে পড়তে হচ্ছে।

গতকাল যশোর জেলার মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের আম্রঝুটা গ্রামের আব্দুল রাজ্জাকের স্ত্রী রোকেয়া বেগম আকষ্মিকভাবে মৃত্যু বরণ করেন।মৃতের বাড়ির আশেপাশে এবং নির্ধারিত পারিবারিক কবরস্থানে কোমর সমান পানি প্রায় এক মাসের অধিক সময় যাবত স্থায়ীভাবে অবস্থান করছে এবং বাড়ির উঠানে হাঁটু সমান পানি। বিধায় বাড়ির নির্মাধীন বিল্ডিংয়ে গোসল করানো হয়।কিন্তু পারিবারিক কবরস্থানে কোমর সমান পানিতে তলিয়ে থাকায় দূরে শুকনো ও উঁচু জায়গায় অবস্থিত গোষ্ঠীর কবরস্থানে দাফন করা হয়েছে।

মরহুমের ছোট ছেলে কুলটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যশোর আব্দুর রাজ্জাক কলেজের ভূগোল বিভাগের প্রভাষক আব্দুল কুদ্দুস বলেন, আমার বসতবাড়ি এবং কবরস্থান পানিতে প্লাবিত থাকায় মৃত মাকে সৎকার করতে চরম হিমশিম খেতে হয়েছে।

তিনি ক্ষোভের সাথে আরও বলেন, আজ নিজের মাকে নিজস্ব কবরস্থানে না রাখতে পেরে এবং সুষ্ঠু পরিবেশে দাফন করতে না পারায় আমাদের পরিবারের মাঝে একটা ঝড় বয়ে গেল। যা এই এলাকার গত কয়েক বছরের বাস্তব ও নির্মম চিত্র।

//নিজস্ব প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব

ঢাকা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ

 

 

মাগুরায় দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ৪ আহত প্রায় ১০

 

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরা সদরের জগদল ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১ প্রার্থীসহ ৫ জন নিহত হয়েছেন। জেলার সহকারী পুলিশ সুপার কামরুল হাসান এখনও পর্যন্ত এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৫ অক্টোবর) জগদল ইউনিয়নে বিকেলে ওই সংঘর্ষ শুরু হয়। স্থানীয়রা জানায়, আগামী ১১ নভেম্বর জগদল ইউনিয়ন পরিষদে নির্বাচন। সেখানে মেম্বার পদে লড়ছেন আওয়ামী লীগ সমর্থক সবুর মোল্লা ও নজরুল ইসলাম। গেল কয়েকদিন ধরেই দুই প্রার্থীর কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ দুপুরে তারা তুচ্ছ ঘটনা নিয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায়। বেশ কিছুক্ষণ ধরে চলে সংঘর্ষ। এক পর্যায়ে গুরুতর আহত হন দুই মেম্বার প্রার্থীসহ তার বেশ কয়েকজন কর্মী।

মাগুরা সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন মেম্বার প্রার্থী সবুর মোল্লা, তার ভাই ও ভাতিজাকে। নিহত হন প্রতিপক্ষ নজরুলের সমর্থক ইমরানও। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রূপসায় টাকা পাওয়ার অভিযোগে দিনমুুজুরকে পিটিয়ে জখম

রূপসা প্রতিনিধি :

রূপসায় টাকা পাওয়ার অভিযোগে এক দিনমুুজুরকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেেেছ কতপিয় ব্যক্তির বিরুদ্ধে। আহত হয়ে দিনমুজুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ভৃক্তভোগি সূত্রে জানা হেয়ে, উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পুটিমারী গ্রামের আমজাদ মোল্লার ছেলে রিপন মোল্লা কে ১৪ অক্টোবর সকাল সাড়ে ৯টার সময় একই এলাকার টুকু ফকিরের ছেলে হাবি ফকির, বাচ্চু ফকিরসহ কয়েকজন মিলে মারপিট করে আহত করে।

ট্রেজার মালিকের কাছে টাকা পাওনা থাকায় কোন মেশিন এখান থেকে নেওয়া যাবে না বলে হাবি শহিদুলকে জানায়। এই বিষয়কে কেন্দ্র করে শহিদুলের সাথে কথা কাটাকাটি হয় হাবির। এক পর্যায়ে হাবি তার লোকজন নিয়ে শহিদুলকে লাঠি ও দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে মারপিট করে আহত করে। পরে এলাকাবাসি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শহিদুলকে ভর্তি করে।

৩ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে চট্টগ্রামে

বুধবার গভীর রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলায়  উপজেলার জোড়াগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতরা হলেন— মুদি দোকানদার বাবা একই এলাকার মোস্তফা (৫৮), তার স্ত্রী জ্যোৎস্না বেগম (৫০) ও ছেলে আহমদ হোসেন (২২)।

এ ঘটনায় নিহত মোস্তফার আরেক ছেলে সাদ্দামকে (২৬) আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে বাবা-মা ও ছেলের গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেন।

জোড়াগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হবে। তবে তাদের কেন হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।

//চট্টগ্রাম ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

রানীশংকৈলে একসাথে এক পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মাহাবুব আলম, রাণীশংকৈল প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বিরাশি-রসুনপুর গ্রামে সাবের আলি(৩০)জাম্বু নামে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। মৃত  সাবের ঐ গ্রামের মৃত জাকারিয়ার ছেলে। বুধবার ১৩ অক্টোবর সকালে সাবেরের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত সাবের ২ ছেলে ১ মেযের জনক। তার স্ত্রী সোনা বেগম বর্তমানে বিদেশে( জর্ডানে) চাকুররত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিরাশি-রসুনপুর গ্রামে মৃত সাবের আলি তার ২ ছেলে ও ১ মেয়ে নিয়ে সংসার করছিল। কিছুদিন আগে তার স্ত্রী সোনা বেগম শ্রমিকের চাকরি নিয়ে জর্ডানে যান। ঘটনার দিন সকাল

৭ টার দিকে সাবের সবার অগোচরে গলায় দড়ি দিয়ে তার ঘরের বারান্দায় একটি শরের সাথে ঝুলে মারা যায়। পরিবারের লোকজন পরে দেখতে পেয়ে লাশ বারান্দায় নামায়।

খবর পেয়ে থানার ওসিসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আত্মহত্যার ঘটনা ধারণা করে ওসি এসএম জাহিদ ইকবাল বলেন, লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

 

 

রানীশংকৈলে একসাথে এক পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মাহাবুব আলম, রানীশংকৈল প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার চিকনমাটি গ্রামে একটি পুকুর থেকে ১২ অক্টোবর মঙ্গলবার  রিফাত ( ৩ বছর ৬ মাস ) ও কাউসার ( ৩ ) নামে  দুই  ভাইয়ের লাশ উদ্ধার উদ্ধার করা হয়েছে । মৃত রিফাত ঐ গ্রামের শাহাব উদ্দিনের এবং কাউসার  ছাবলু মোহাম্মদের ছেলে। তারা দুজন আপন চাচাতো ভাই ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  ঘটনার দিন সকাল ১০ টায়  রিফাত ও কাউসার বাড়ীর পাশে খেলা করছিলো । খেলতে খেলতে এক পর্যায়ে  বাড়ীর অদূরে একটি পুকুরের কাছে যায় । তারপর তারা দুপুর পর্যন্ত বাড়ীতে ফিরে না এলে পরিবারের লোকজন তাদেরকে খোঁজাখুঁজি করে । খোঁজাখুঁজির এক পর্যায়ে

দুপুর ১২ টায় পুকুরে ভাসমান অবস্থায় লোকজন রিফাতের লাশ দেখতে পেয়ে উদ্ধার করে । খোঁজাখুঁজির ঘন্টা খানেক পরে আরেক শিশু কাউসারের লাশ পাওয়া যায় ।

রানীশংকৈল থানার ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে ।

মনিরামপুরে ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের (২৮) গলিত লাশ উদ্ধার হয়েছে। ১০ অক্টোবর (রবিবার) দুপুরে থানা পুলিশ উপজেলার চালকিডাঙা সিটিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পুর্ব পাশের জনৈক গোলাম হোসেন গাজীর ক্ষেত থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

রবিবার সকালে লাশটি দেখতে পান ধানক্ষেতের মালিক। লাশের গলায় গামছা পেঁচানো ছিলো ৷ বাম পায়ের হাঁটুর একটু ওপর থেকে নিচ পর্যন্ত নেই। পরনে নীল রঙের জিন্সের প্যান্ট রয়েছে। লাশের নাম-পরিচয় জানা যায়নি। মুখ পচে গলে যাওয়ায় যুবককে চিনতে পারছেন না কেউ। প্রত্যক্ষদর্শীদের ধারণা, ৫-৭ দিন আগে ওই যুবককে কেউ শ্বাসরোধে হত্যা করে লাশ ধান খেতে ফেলে গেছে। ধানক্ষেতের মালিক গোলাম হোসেন বলেন, সকাল দশটার দিকে ধানক্ষেতের পাশের আরেকটি জমিতে ঢেঁড়স তুলতে যাই। হঠাৎ ধানক্ষেতে চোখ যায়।

সেখানে কিছু ধান নিচু করা দেখে এগিয়ে যাই। দেখি মানুষের লাশ পড়ে আছে। তখন ভয়ে চিৎকার দিলে মাঠে থাকা অন্য কৃষকরা এগিয়ে আসে।’ মণিরামপুর থানার ওসি (তদন্ত) ওয়াহেদুজ্জামান বলেন, লাশ পচে গলে যাওয়ায় চেনা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, ঘটনাটি ৫-৬ দিন আগের। তিনি বলেন, নিহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো কেউ লাশের পরিচয় নিয়ে আসেননি ।

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

ভোলা সদরে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

টেকনাফে ৫ কোটি ২০ লক্ষ টাকার মাদকদ্রব্য ক্রিস্টাল মেথসহ গ্রেফতার ১