বরিশাল বেলতলা পল্টুন থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

//পলাশ চন্দ্র দাস : বরিশাল প্রতিনিধি//

বরিশাল বেলতলা খেয়াঘাটে খেয়ার অপেক্ষায় ঘুমঘুম ভাব নিয়ে পল্টন থেকে বরিশাল বেলতলা খেয়াঘাটের কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ রয়েছে চরমোনাইন ইউনিয়ন বিশ্বাসের হাট চায়ের দোকানদার শাহিন খলিফা (৩৫)।

শুক্রবার বেলা ২টার সময় এ ঘটনা ঘটে। শাহিন বরিশাল সদর উপজেলার চরমোনাইন ইউনিয়নের বিশ্বাসের হাট গ্রামের মৃত হাসমোত আলী খলিফার ছেলে। সে চরমোনাই বিশ্বাসের হাটের চায়ের দোকানদার।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে বরিশালে দোকানের মালামাল কিনতে যায় শাহিন। ফেরিঘাটের জনতার কাছ থেকে জানাযায়, বেলতলা ফেরির পল্টুনের মাথায় খেয়ার অপেক্ষায়
ঘুমঘুম ভাব নিয়ে বশে থাকেন তিনি। বশা অবস্থায় হঠাৎ করে পল্টুন থেকে পড়ে যান তিনি। এরপর কাউনিয়া থানা পুলিশ, কোস্ট গার্ড,ও ফায়ার সার্ভিসের লোকজন কীর্তনখোলা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত শাহিনকে পাওয়া যায়নি।

গজারিয়ায় ব্যাক্তি মালিকানা গাছ কাটায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবী, থানায় অভিযোগ

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামে জৈনিক আঃ মতিন নামে এক ব্যাক্তির অভিযোগ সে তার নিজস্ব সম্পত্তিতে রোপন করা গাছ কাটে পরে দুইজন অজ্ঞাত ব্যাক্তি কেন গাছ কাটা হয়েছে এই মর্মে হুমকি ধামকি প্রদান ও চাঁদা দাবী করে।

অভিযোগের বাদী আঃ মতিন বলেন গত ২৯ জুলাই বিকাল ৫ টায় হঠাৎ আচমকাই আমাদের বাড়িতে অনাধিকার প্রবেশ করে অপরিচিত দুই ব্যাক্তি তাদের নাম পরিচয় জানতে চাইলে মৌখিক ভাবে তারা নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেয়। অতঃপর তাদের সাংবাদিক আই.ডি কার্ড দেখতে চাইলে তারা আই.ডি বা নিয়োগপত্র না দেখিয়ে জসিম উদ্দিন নামে এক ব্যাক্তি কে ফোন কল দিয়ে আমাকে কে মোবাইল ফোন ধরিয়ে দেয়।

এ ব্যাপারে আব্দুল মতিন আরোও জানায় ফোনের অপর প্রান্ত থেকে জসিম উদ্দিন নামে এক ব্যাক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দশ হাজার টাকা চাঁদা দাবী করে এবং বলে যাদের পাঠানো হয়েছে তাদের কাছে টাকা দিয়ে দিতে অন্যথায় ফলজ গাছ কেনো কাটা হয়েছে এই মর্মে নিউজ করা হবে বলে মোবাইল ফোনে সেও আমাকে হুমকি ধামকি প্রদান করে।

গজারিয়ায় ব্যাক্তি মালিকানা গাছ কাটায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবী, থানায় অভিযোগ

 

প্রত্যক্ষদর্শিরা জানায় হঠাৎ করে মতিন মিয়ার বাড়ীতে দুইজন ব্যাক্তি আকস্মিক ভাবে ঢুকে পরে এবং তাদের ঘরে অনাধিকার প্রবেশের চেষ্টা চালায় সেই সাথে ঘরে থাকা নারীদের অশ্লীল উদ্দেশ্যে অবাঞ্চিতভাবে ছবি তুলে হয়রানি করতে থাকে।

পরে তাদের জিজ্ঞেস করলে প্রতি উত্তরে তারা বলে আমরা সাংবাদিক নিউজ করার জন্য ছবি তুলছি। কিন্তু তারা তাদের সাংবাদিক আই.ডি কার্ড বা নিয়োগ পত্র না দেখিয়ে মতিন মিয়াদের হুমকি ধামকি প্রদান করতে থাকে।

খোঁজ নিয়ে জানা যায় সাংবাদিক পরিচয়ে দুই ব্যাক্তির মধ্যে উপস্থিত ছিলো পারভেজ গাজী ও সুমন মিয়া নামের দুই ব্যাক্তি। পারভেজ গাজী বিয়ে বাড়ীতে ক্যামেরা ম্যানের কাজ করে এবং সুমন মিয়া ওয়েল্ডিংয়ের দোকানে ওয়েল্ডারের কাজ করে।

গজারিয়া উপজেলার চিহ্নিত হলুদ অপ-সাংবাদিক জসিম উদ্দিনের প্ররোচনায় তারা বিভিন্ন জায়গায় যেয়ে হুমকি ধামকি প্রদান করে থাকে এবং চাঁদাবাজী করে বেড়ায়।

আঃ মতিনের করা অভিযোগের বিষয়ে জানতে চাইলে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইছ উদ্দিন বলেন অভিযোগ পেয়েছি, ঘটনার বিশদ তদন্ত চলছে। তদন্তপূর্বক আইনত ব্যবস্থা নেওয়া হবে।

//মুন্সীগঞ্জ প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

আজ মৃত্যুর মিছিলে করোনা ও উপসর্গে বরিশাল বিভাগে মৃত্যু ১৬

 

 

ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম করোনায় মারা গেছেন

// মোঃ আল-আমিন শেখ,  টাঙ্গাইল জেলা//

ৎকরোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও টাঙ্গাইল বার সমিতির সাবেক সভাপতি ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারি কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭০) বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারি কামরুল ইসলাম জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী আব্দুল হালিম গত ৪ জুলাই শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ৫ জুলাই রোববার প্রাপ্ত ফলাফলে তার করোনা পজিটিভ আসে। সেই থেকেই তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আজ বাদ আসর ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রথম জানাজা নামাজ ও গ্রামের বাড়ি সাফলকুড়ায় দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সড়ক দুর্ঘটনা।। ঈদের আগে-পরে ১৫ দিন।। মৃত্যু ২৯৫

 

ঈদুল আজহা । আগে-পরে ১৫ দিনে (১৪-২৮ জুলাই) দেশে সড়ক, রেল ও নৌপথে ২৬২টি দুর্ঘটনায় ২৯৫ জন নিহত হয়েছেন। এ সময়ে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪৮৮ জন।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২১’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনটি করেছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বলা হয়, শুধু সড়ক-মহাসড়কে ২৪০টি দুর্ঘটনায় ২৭৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪৪৭ জন।

এদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণ গেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। তবে স্বল্প সময়ে পরিবহন চালু থাকায় এবার গত ছয় বছরের মধ্যে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।

//অনলাইন ডেস্ক //

পড়ুন দৈনিক বিশ্ব …

লাগলেও খাই না লাগলেও খাই, মন চাইলেই খাই: ক্ষতি আমারই

 

বরিশালে পূর্ব শত্রুতার জেরে তিন নারীকে কুপিয়ে জখম

 //পলাশ চন্দ্র দাস: বরিশাল প্রতিনিধি//

বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ডের ভাটারখাল এলাকায় পূর্ব শত্রুতার জেরধরে তিন নারীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার বাসিন্দা মোঃ আলমগীর এর সাথে কথা কাটাকাটি হয় স্থানীয়দের।

এনিয়ে গত বুধবার বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানায় বেবী বেগম একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে বিষয়টি সালিসের মাধ্যমে মীমাংসা হয়। তবে আজ বৃহস্পতিবার দুপুরে প্রতিপেক্ষর ৮/১০ জন হেপি (২৫) ,রশ্মি (১৮) ও তানিয়া (৩০)’র উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় আহতদের ডাক – চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের ভর্তি করেন।

বর্তমানে আহতরা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতালের সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক জানান, তাদের শরীরে গুরুতর আঘাত রয়েছে। সুস্থ হতে বেশ কয়েকদিন সময় লাগবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতদের স্বজনরা।

অভয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অতর্কিত হামলা: আঘাত প্রাপ্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ

 

যশোরের অভয়নগরে বাঘুটিয়া ইউনিয়নের নিমতলা বাজারে ১৭ জুলাই (শনিবার) বিতর্কিত সূদখোর আজাহার ও তার সন্ত্রাসী ছেলেরা মোস্তাক শেখের ছেলে সাগর শেখকে(২৩) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অতর্কিত হামলা চালিয়ে তার বাম হাত ভেঙ্গে দিয়ে উল্টো সাগর সহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে।

এলাকাবাসি সূত্রে জানাগেছে, আজাহারের দুই সন্তানের কন্যা ফাতেমা বেগম (৩২) একই গ্রামের তিন সন্তানের জনক মৃত আহম্মদ শেখ ওরফে বাদুল্যর পুত্র আব্দুল্লা শেখের (৩৫)সঙ্গে দীর্ঘদিন পরকিয়ায় প্রেমে হাবুডুবু খাচ্ছিল।
প্রেমের এক পর্যায়ে স্ত্রীর অনুমতি ছাড়াই আব্দুল্লা ফাতেমাকে এই ঘটনার ১৫ দিন আগে বিয়ে করে।
নিমতলা বাজার সংলগ্ন পুকুরে ওই এলাকার আজিজুর বিশ্বাসের ছেলে রাজা (১৪) আজাহারের ছোট ছেলে জীবন মোল্লা (১৩) এর নিকট তার বোনের দ্বিতীয় বিয়ে করা সম্পর্কে জানতে চায়।

এ অপরাধে অকথ্য গালি দিয়ে ওই পরিবারের সবাই এসে রাজাকে মারপিট করে। এমন সময় এলাকার মোস্তাক শেখের ছেলে আল বাকিব সাগর (২৩) এসে রাজাকে সেখান থেকে এনে তার বাড়িতে পাঠায়। ফিরে আসার পথে প্রত্যক্ষদর্শীদের সামনে সাগরকে গতিরোধ করে। আজাহার মোল্যা (৫৫) ও তার ছেলে মেয়ে সবাই লাঠি সোটা ও রড দিয়ে বেধড়ক পিটিয়ে ফোলা জখম করে। এ সময় সাগর (২৩) মাটিতে লুটিয়ে পড়ে। আহত সাগরকে উপস্থিত লোকজনেরা স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন ডাক্তার।

চিকিৎসা নেওয়ার পর আইনের প্রতি শ্রদ্ধাশীল অসুস্থ সাগর স্থানীয়দের পরামর্শে আজাহার সহ তার দুই পুত্র রিপন (১৯),শিপন (১৭) এর বিরুদ্ধে সংশ্লিষ্ঠ থানায় লিখিত অভিযোগ করেন।ঘটনার পর পরই সাগরের অভিযোগের আগে বিতর্কিত আজাহার নিজের চায়ের দোকানের জিনিসপত্র ভেঙ্গে নিজেরা ভিডিও করে৷ ৪/৫ জনের কাছে আজাহারের বকেয়া টাকা পাওনা আছে এবং সাগর শেখ চাপাতি নিয়ে মহড়া দিচ্ছে ও সাগরের ভয়ে ছেলে নিরুদ্দেশ এই সব কাল্পনিক সাজানো মিথ্যা বানোয়াট অভিযোগ ভিডিও সহ থানায় দাখিল করেন।ভাটপাড়া তদন্ত কেন্দ্র থেকে পুলিশ কর্মকর্তা এ এস আই মাসুদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থানে আসেন।আহত চিকিৎসাধীন সাগর(২৩) অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, দোকান ভাংচুর,এসব সাজানো নাটকে এলাকাবাসী ও বাজারের সকল দোকান ব্যবসায়ীএবং পথচারীরা বিতর্কিত আজাহারের এহেন মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ফুঁসে ওঠেন। তীব্র প্রতিবাদে ফেটে পড়ে গোটা এলাকার অতিষ্ট মানুষ। আজাহার এবং বেপরোয়া সন্তানদের সন্ত্রাসী ও অসমাজিক কর্মকান্ডে এলাকার শান্তিকামী মানুষেরা এর প্রতিকার চায় ও ওদের শাস্তি দাবী করেন ।পুলিশ কর্মকর্তা বিষয়টি বুঝতে পারেন। ঈদের পর বিষয়টি যথোচিত আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

তথ্যানুসন্ধানে আরো জানা যায়, পাশের গ্রাম শিবনগর থেকে ওই একই স্বভাবের কারণে জনগণ সেখান থেকে আজাহার ও তার পরিবারদের তাড়িয়ে দিলে বাঘুটিয়া নিমতলা কারিকর পাড়ার আব্বাস মোল্যার বাড়িতে আশ্রয় নেন।সেখানে প্রায় চার মাস থাকাকালীন সময়ে আজাহার আশ্রয় দাতার সঙ্গে একই আচরণ করলে অতিষ্ঠ এলাকাবাসী তাকে ফের তাড়িয়ে দেন। সেখান থেকে এসে অজুফার বাড়িতে আশ্রয় নেন।

ওই একই কারণে সেখান থেকে বিতাড়িত হয়ে রাজার পিতা আজিজুর বিশ্বাস ও আব্বাস গাজীর মাধ্যমে কমল মিত্র ওরফে বাচ্চুর নিমতলা বাজারস্থ পুকুর পাড়ের জায়গায় আশ্রয় দেন। সেখানে চায়ের দোকান করে বসবাস করেন।অতিষ্ঠ জনসাধারণ এলাকার অশান্তির কারণ আজাহারকে উচ্ছেদ করতে ডাক্তার শ্যামল মিত্র সহোদর এবং বাজার কমিটির নিকট একাধিকবার লিখিত ও মৌখিকভাবে অভিযোগ করেছেন।করোনাকালে তার চায়ের দোকানে জাঁকজমক ভাবে কেনা বেচা, সার্বক্ষণিক আড্ডা লেগে থাকায় বাজার কমিটি সতর্ক করা সত্বেও তোয়াক্কা করেন না বলে জানিয়েছে ওই সুত্র। সুদে কারবারী নবজামাই আব্দুল্লার অত্যাচারে অনেকে সর্বশান্ত এবং এলাকা ছাড়া। সব ঘটনার প্রত্যক্ষ স্বাক্ষী এলাকার নারী পুরুষ অনেকেই।

দক্ষিণঞ্চলের প্রিয় মানুষ এবং হিতাকাঙ্খী সাবেক এমপি হুইপ শেখ আঃ ওহাব সাহেবের উদ্দেশ্য করে অকথ্য বিশ্রী ভাষায় গালমন্দ করতে থাকলে প্রতিবাদী জনগণ শিবনগর থেকে তাড়িয়ে দেন। অথচ এমপি সাহেব ভবঘুরে আজাহারকে আশ্রয় দিয়ে কাজের ব্যবস্থা করে দিয়েছিলেন। ইতি মধ্যে লোকসম্মুখে বলতে থাকে হুইপ সাহেব টাকা নিয়ে জমি লিখে দিচ্ছেন না। এমন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ সচেতন মহল এতে হতবাক হয়ে যান।এলাকাবাসী ক্ষীপ্ত হয়ে ওই বিতর্কিত সূদখোরকে ওখান থেকে ও তাড়িয়ে দেন।
এলাকাবাসি ধিক্কার দিয়ে বলেছেন, সন্ত্রাসী শ্বশুর আজাহার আর মহাসুদখোর জামাই আব্দুল্লা ও সন্ত্রাসী পুত্রদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব।

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব

বরিশাল ও দক্ষিন উপকূলের জীবনযাত্রা থমকে গেছে অতিবর্ষণে

 

 

 

 

অভয়নগরে গলায় ফাঁস দিয়ে গৃৃহবধূর আত্মহত্যা

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

যশোর যশোরের অভয়নগর উপজেলায় গলায় ফাঁস দিয়ে পলি বেগম (৪০) নামের এক গৃহবধুুর আত্মহত্যার ঘটনা ঘটেছে ৷ ২৮ (জুলাই) বুধবার সকাল আনুমানিক ১১’টার সময় নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায় ৷

এলাকাবাসি জানায়, র্দীঘদিন ধরে পলি বেগম বিভিন্ন গাইনী রোগে ভুগতেছিলেন পেটের যন্ত্রনা সইতে না পেরে হয়তো তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মৃতপলি বেগম তালতলা গ্রামের(গ্যারেজ মিস্ত্রী) তারা মিয়ার স্ত্রী। রিয়াজ (১৮) ও মিম (৭) নামের তাদের দু’টি সন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানাযায়, বুধবার সকালে তারামিয়া কাজ করতে তার গ্যারেজে চলে যায়। তার কিছুক্ষণ পরে মেয়েকে বাবার কাছে পাঠিয়েদেন পলি বেগম। মেয়ে মিম কিছু সময় পরে বাড়ি ফিরে এসে মাকে গলায় ফাঁস অবস্থায় দেখতে পেয়ে তার আত্মচিৎকারে আশ-পাশের মানুষ ছুটে আসে ৷

পলি বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ৷ এ বিষয়ে অভয়নগর থানার এস আই মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি পরে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে প্রেরন করা হয়েছে ।

এ নিয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার- ৩৭তাং ২৮/০৭/২০২১ইং

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ঝরে গেল আরও একটি প্রাণ

 সুজন মাহমুদ,মাগুরা জেলা প্রতিনিধিঃ

মাগুরা মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাহাতপুর স্লুইসগেট সংলগ্ন পশ্চিম পাশে নহাটা-রাজাপুর সড়কে আজ দুপুর অনুমান ১২ঃ০০ ঘটিকায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষ হয়।এসময় মোটরসাইকেল আরোহী মোছাঃ খাদিজা(২৪)ঘটনাস্থলেই মারা গেছেন।

নিহতের স্বামী মোঃ স্বাধীন মল্লিক প্রবাসী।মহিলার স্বামী স্বাধীন মল্লিক এর বাড়ি রাহাতপুর গ্রামে।স্বাধীনের বড় ভাই মোঃ জামাল মল্লিক রাজাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। ঘটনার সময় খাদিজার কোলে থাকা কন্যা শিশু পাশের ধান ক্ষেতে গিয়ে আছড়ে পড়ায় অক্ষত রয়েছে।

এদিকে ঘাতক ট্রাকটি নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আটকে রাখা হয়েছে।চালক বা সহকারী কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই জনাব মোঃ আরিফুল।তিনি বলেন,আমরা ট্রাকটি পার্কিং অবস্থায় পেয়েছি।

সেখানে কোন চালক বা তার সহকারীকে পাওয়া যায়নি।

অভয়নগরে মায়ের ওপর অভিমান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

 

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

যশোরের অভয়নগর উপজেলায় মোবাইল ফোন কিনে না দেয়ার কারনে স্কুল পড়ুয়া শিক্ষার্থী গলায় রশি পেঁচিয়ে নিজ ঘরের ডাবায় ঝুলে আত্মহত্যা করেছে।
নিহত শিপু রায় (১২) উপজেলার মধ্যপুর গ্রামের মুক্ত রায়ের কন্যা।

থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, মোবাইল ফোন কিনে না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে সে আত্মহত্যার পথ বেছে নেয়। মঙ্গলবার (২৭জুলাই) সকাল সাড়ে নয়টায় নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রী শিপু রায় বাড়ির কাউকে কিছু না জানিয়ে নিজ ঘরে গিয়ে ডাবায় ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

প্রতিবেশী নওয়াপাড়া সরকারি কলেজের প্রভাষক আকতার মোল্যা জানান, মোবাইল ফোন কিনে না দেওয়ায় মায়ের ওপর অভিমান করে শিপু রায় আত্মহত্যা করেছে।

থানার ওসি একেএম শামীম হাসান জানান, স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাউফলে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন হাওলাদারের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

 

ইমাম হোসেন মনা, বাউফলঃ

পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন হাওলাদারের মৃত্যুতে শোক প্রকাশ করেন সাংসদ আ,স,ম ফিরোজ এমপি।

আজ (২৮ জুলাই)বুধবার সকাল ৯টায় বিলবিলাস ফাযিল মাদ্রাসা মাঠে রাষ্টীয় মর্যাদায় মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৪:৩০ মিনিটের সময় বার্ধক্যজনিত কারনে বাউফল উপজেলার বিলবিলাস নিবাসী বীর মুক্তিযোদ্ধা আলীহোসেন হাওলাদার (৭৫) তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন । মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের জানাযায় স্থানীয় সাংসদ সাবেক চিফহুইপ আলহাজ্ব আ,স,ম ফিরোজ এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। উপজেলা প্রশাসনের পক্ষে বাউফল উপজেলা কৃষিকর্মকর্তা মনিরুজ্জামান ও বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) আল মামুনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল মরহুমকে বিদায়ী গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খান, কালাইয়া ইউপি চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, বাউফল ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন খান, এড. মাহফুজুর রহমান, এড. কামাল হোসেন, বিভিন্ন আলেম ওলামা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজ নৈতিক দলের নেতৃবৃন্দ প্রমুখ।