বাংলাদেশ পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান

//দৈনি বিশ্ব ডেস্ক//

বাংলাদেশ পুলিশ বাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্যবাহী খাকি পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির সাধারণ সম্পাদক ও কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

মো. আনিসুজ্জামান বলেন, ২০০৩ ও ২০০৪ সালে তৎকালীন সরকার পুলিশের যে খাকি পোশাকটা ছিল, তা ২০০৪ সালে পরিবর্তন করে বর্তমানে যে ব্লু পোশাকটা আমরা পরেছি, পরতেছি এই পোশাকটা নির্ধারণ করেছিলেন। এই পোশাকটাতেই আমরা ফিরতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার যে পোশাক পরিবর্তন করেছে ওইটা আমরা নিতে চাই না। আমরা পূর্ববর্তী পোশাক তথা ২০০৪ সালে তৎকালীন সরকার খাকি পোশাকটা পরিবর্তন করে ব্লু যে পোশাকটা বাংলাদেশ পুলিশকে দিয়েছিল, এই পোশাকটাতেই আমরা ফিরতে চাই।

সংগঠনটি বলেছে, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী খাকি পোশাক পরিবর্তনের আগে আরও গবেষণা ও জনমত যাচাই প্রয়োজন।

বিবৃতিতে বলা হয়, ২০০৩-২০০৪ সালে তৎকালীন সরকার গঠিত একটি কমিটির মাধ্যমে দীর্ঘ যাচাই-বাছাই শেষে পুলিশের ইউনিফর্ম নির্ধারণ করেছিল। সে সময় পুলিশ সদস্যদের গায়ের রং, দেশের আবহাওয়া, দিন ও রাতের ডিউটিতে সহজে চিহ্নিত হওয়ার বিষয় এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সাদৃশ্য এড়ানোর দিকগুলো বিবেচনায় নেওয়া হয়েছিল।

বিবৃতিতে দাবি করা হয়, অন্তর্বর্তী সরকার সম্প্রতি যে নতুন পোশাক নির্বাচন করেছে, সেখানে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মতামত, গায়ের রং ও আবহাওয়াগত বিষয় যথাযথভাবে বিবেচনা করা হয়নি। পাশাপাশি অন্যান্য ইউনিফর্মধারী সংস্থার সঙ্গে সাদৃশ্য থাকায় পুলিশ সদস্যদের আলাদাভাবে চিহ্নিত করা কঠিন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক আরও দাবি করেন, বাহিনীর অধিকাংশ সদস্য তড়িঘড়ি করে নেওয়া এ সিদ্ধান্তের পক্ষে নন। তাদের মতে, বর্তমান পোশাক বাংলাদেশ পুলিশের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় সব পুলিশ সদস্য বর্তমান ইউনিফর্ম পরেই দায়িত্ব পালন করেন। তাদের পেশাদারিত্ব দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে বলেও দাবি করা হয়।

এছাড়া ইউনিফর্ম পরিবর্তনকে ব্যয়বহুল প্রক্রিয়া উল্লেখ করে সংগঠনটি বলেছে, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এ খাতে বিপুল অর্থ ব্যয় না করে বাহিনীর আধুনিকায়ন, থানা পর্যায়ে যানবাহন সরবরাহ এবং লজিস্টিক সহায়তা বাড়ানো বেশি যৌক্তিক হবে।

বিবৃতিতে বলা হয়, পোশাকের রং বা নকশা নয় বরং পুলিশ সদস্যদের মনোবল, মানসিকতা ও পেশাদারিত্বের উন্নয়নই এখন বেশি গুরুত্বপূর্ণ। বিষয়টি নিয়ে আরও গবেষণা ও জনমত যাচাই করে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া উচিত এবং পুলিশ সদস্যদের আবেগ ও বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে।

 

রূপসায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

//এম মুরশীদ আলী //

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”। এ শ্লোগান সঙ্গে নিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনী উপলক্ষে র‌্যালী শেষে উদ্বোধনী অনুষ্ঠান গত ২৬ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় রূপসা প্রাণিসম্পদ অফিস চত্বরে অনুষ্ঠিত হয়।

এক দিনের প্রদর্শনীতে তুর্কি দুম্বা, বিভিন্ন প্রজাতির গরু-ছাগল, বিভিন্ন প্রজাতির হাঁস-মুরগি, বিভিন্ন প্রজাতির পাখি, বিভিন্ন প্রজাতির কবুতর ইত্যাদি স্টলে দেখা মেলে। তাছাড়া সপ্তাহ পালন উপলক্ষে বাকি দিনে গবাদিপশুর ফ্রি চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হবে।

রূপসায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আহসান হাবীব প্রামানিক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, সিনিয়র উপজেলা মৎস‍্য কর্মকর্তা জ্যোতি কনা দাস।

পশু সম্প্রসারণ কর্মকর্তা নাসরিন সুলতানার পরিচালনায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সাইদুর রহমান, আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, ওসি তদন্ত আব্দুস ছাত্তার, রূপসা পল্লী বিদ্যুৎ ব্রাঞ্চ এজিএম মো. এ হালিম খান, কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবানা, এস আই লাইজু, এস আই রজত, মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, হাফেজ শাহজাহান সহ বিভিন্ন খামারিগণ উপস্থিত ছিলেন।

রূপসায় ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ কর্মশালা অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী, রূপসা//

টেকসই উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য প্রকল্প, ডিওএফ বাংলাদেশ অর্থায়নে ক্লাস্টার ব্যবস্থাপনায় ভালো জলজ চাষ অনুশীলন (চিংড়ি) বিষয়ক কর্মশালা, গত ২০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রূপসা উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা।

এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন- সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আহসান হাবীব প্রামানিক, উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।

কর্মশালায় মৎস্য চাষ সম্পর্কে বিশদ আলোচনা করেন সিনিয়র উপজেলা মৎস‍্য কর্মকর্তা জ্যোতি কনা দাস।

মেরিন ফিশারিজ অফিসার মো. রাসেল শেখ এর পরিচালনায় ১শ জন মৎস্য চাষীর কর্মশালায় উপস্থিত ছিলেন- টিএসবি ইউনিয়ন খাজাডাঙ্গা গ্ৰামের ক্লাস্টার সভাপতি মহিবুল শেখ, দক্ষিণ খাজাডাঙ্গা গ্ৰামের ক্লাস্টার সভাপতি আনছার মোড়ল, পদ্মবিল-তিলক ক্লাস্টার সভাপতি ইন্তাজ শেখ।

তাছাড়া ঘাটভোগ ইউনিয়ন ইউপি সদস্যা নারকেলী চাঁদপুর গ্ৰামের ক্লাস্টার সভাপতি স্বপ্না রানী পাল, ইউপি সদস্য আইরিন আক্তার, ক্লাস্টার সেক্রেটারী সাবেক ইউপি সদস্য মিতুল, কোষাধক্ষ্য সামসুর শেখ, শিয়ালী গ্ৰামের ক্লাস্টার সভাপতি নিপুল ধর, কঁচাতলা গ্ৰামের ক্লাস্টার সেক্রেটারি সুবর্ণ মজুমদার, বান্দাখাল গ্ৰামের ক্লাস্টার সভাপতি দীপক বিশ্বাস, বলটি গ্ৰামের ক্লাস্টার সভাপতি অশোক চৌধুরী, বড়জ্বালা গ্ৰামের ক্লাস্টার সভাপতি হরিদাস বাছাড়, চন্দ্রাখালী ক্লাস্টার সভাপতি আনন্দ বাছাড় প্রমূখ।

রূপসায় টাইফয়েড টিকা প্রথমদিন পেল ১৯৯৫ জন শিক্ষার্থী

ডুমুরিয়ায় তিন দিন ব‍্যাপী ফল মেলার উদ্বোধন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই এ প্রতিপাদ‍্যকে সামনে রেখে ১৯ জুন বৃহস্পতিবার  দুপুরে ডুমুরিয়া  উপজেলা  কৃষি সম্প্রসারণ অধি  দপ্তরের আয়োজনে উপজেলা  পরিষদ চত্বরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। ফল মেলার ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন।

উপজেলা  কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন পরিচালনায় উপস্থিত ছিলেন  মৎস‍্য কর্মকর্তা সোহেল মোহাম্মদ জিল্লুর রহমান রিগান, থানা অফিসার্স ইনচার্জ মাসুদ রানা, ইউআরসি মনির হোসেন, শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ওয়ালিদ হোসেন উপসহকারি কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর  হোসেন, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন সাংবাদিক গন ও উপসহকারি কৃষি কর্মকর্তারা উপস্থিত  ছিলেন। ফল মেলায় হরেক ধরনের দেশিয় ফল প্রদর্শন করা হয়। মেলা উদ্বোধনের পূর্বে একটি বনাঢ‍্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

ডুমুরিয়ায় নির্মান শ্রমিক ইউনিয়নের মে দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

খুলনার ডুমুরিয়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শোভা যাত্রা ও আলোচনা সভা আয়োজনের মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া বারোয়ানি বাজারে মাছের চাদনিতে  অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নজরুল ইসলাম গাজী।

সভায় প্রধান অতিথির বক্তব্যদেন ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোল্যা মোশাররফ হোসেন মফিজ। বিশেষ অতিথির বক্তব্যদেন  সমাজ সেবক অধ্যাপক মুফতি আব্দুল কাউয়ুম জমাদ্দার,উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ শাহজাহান জমাদ্দার ,বিশিষ্ঠ ঠিকাদার ও বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান, শেখ ফরহাদ হোসেন, মোঃ শফিকুল ইসলাম খান, মোঃ জামিনুর রহমান, শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ মাহাবুর রহমান মল্লিক, শেখ রফিকুল ইসলাম ও বাবর আলী শেখ,সহ-সভাপতি আব্দুর রহিম গাজী,মুন্তাজ আলী সরদার,ফারুক মল্লিক,রবিউল মোল্যা,ক্যাশিয়ার আব্দুল গফফার শেখ,দপ্তর ফয়সাল গোলদার,সালাউদ্দিন শেখ,বিল্লাল বিশ্বাস ও উবাইদুল্লাহ সানা প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন  মোঃ আলমগীর কবির ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক।আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হয়।

ডুমুরিয়ায় সমাজসেবা দিবস পলিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে ২রা জানুয়ারী  বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও সমাজ দপ্তরের আয়োজনে র্যালী আলোচনা সভা হুইল চেয়ার বিতরন করা হয়েছে।

র্যালী শেষে  উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনের(সম্মেলন কক্ষ) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, আরো বক্তব্য দেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, উপজেলা জামায়েতের আমির মাওঃ মোক্তার হোসাইন, সমাজসেবক মুফতি আব্দুল কাইউুম জমাদ্দার, এ্যাড. আলমগীর কবির ও বৈষ্যম্য বিরোধী ছাত্ররা । এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ৬জনকে হুইল চেয়ার, ৩জন প্রতিবন্ধীকে পরিচয়পত্র,অস্থুত ২জনকে হাসপাতালে ঔষধ ক্রয় করে চিকিৎসা প্রদান এবং ৯জনকে ঋণ প্রদান করা হয়।

ডুমুরিয়ায় জাতীয় মৎস‍্য সপ্তাহ পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ভরবো মাছে মোদের  দেশ গড়বো স্মার্ট  বাংলাদেশ এবারের এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়ায় জাতীয়  মৎস‍্য সপ্তাহ ২০২৪  পালিত হয়েছে। গতকাল বুধবার  মৎস‍্য দপ্তরের আয়োজনে র‍্যালি উদ্বোধন অনুষ্ঠান, মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা এবং মৎস‍্যচাষী পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বেলা ১২ টায় উপজেলা  পরিষদ চত্বর থেকে র‍্যালী বের বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মদ  আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহম্মেদ,  আরো বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক গোবিন্দ ঘোষ,  থানা অফিসার সুকান্ত সাহা স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কার,  উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইনছাদ ইবনে আমিন  প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল আলম। আলোচনা শেষে  দশজন শ্রেষ্ট মৎস‍্য চাষী উদ‍্যাক্তাকে  ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচনা সভার পূর্বে সরকারি বালিকা বিদ্যালয় পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ করা

রূপসায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন এমপি সালাম মূর্শেদী

এম মুরশীদ আলী :

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে রূপসা মৎস্য অফিস কর্তৃক গতকাল ৩০ জুলাই শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এবং চলবে ৫ আগস্ট পর্যন্ত। এ উপলক্ষে গত ৩১ জুলাই সকালে র‌্যালী শেষে মৎস্য পোনা অবমুক্তকরণ এবং উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রূপসা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। তিনি বলেন- মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে প্রযুক্তি ব্যবহার করে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়ছে। সম্প্রতি বাংলাদেশ চীনকে টপকিয়ে মিঠা পানির মাছ উৎপাদনে দ্বিতীয় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাছ উৎপাদনে আমরা রূপসাবাসী দেশের মধ্যে প্রথম স্থানে থাকবো বলে আশা করি। এমপি বলেন- মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে খামার যান্ত্রিকীকরণের পাশাপাশি অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় মৎস্য চাষ প্রযুক্তির ব্যবহার করে প্রতিটি পর্যায়ে উৎপাদনশীলতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। সামুদ্রিক মাছের আহরণ, বিপণন ও আন্তর্জাতিক বাজার সৃষ্টি করতে পারলে মৎস্য খাত বাংলাদেশের দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হিসেবে প্রতিষ্ঠা পাবে বলে তিনি মন্তব্য করেন। বর্তমানে বিশ্বের ৫০টিরও অধিক দেশে বাংলাদেশ মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে থাকে। বিশ্ববাজারে আর্থিক মন্দাবস্থা থাকা সত্ত্বেও বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। আমাদের আরো বেশী অর্জন করতে মৎস্য চাষ ও ব্যবস্থাপনার প্রতিটি পর্যায়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীলতা বাড়াতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, রূপসা থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন সুলতানা রুনা, উপজেলা প্রকৌশলী এস. এম ওয়াহিদুজ্জামান প্রমূখ।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপক করেন- সিনিয়র উপজেলা মৎস‍্য কর্মকর্তা বাপী কুমার দাস। তিনি বলেন- মৎস্য উৎপাদন বাড়ায় মাথাপিছু দৈনিক মাছ গ্রহণ ৬০ গ্রাম চাহিদার বিপরীতে বৃদ্ধি পেয়ে ৬৭ দশমিক ৮০ গ্রামে উন্নীত হয়েছে। দেশের কৃষিজ জিডিপির ২২ দশমিক ২৬ শতাংশ মৎস্য উৎপাদন খাতের অবদান। দেশের প্রায় ১২ শতাংশের অধিক মানুষ মৎস্য খাতের বিভিন্ন কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত থেকে জীবিকা নির্বাহ করে। এজন্যে রূপসার মানুষদের আরো উদ্বুদ্ধ করতে গত ৩০ জুলাই রূপসার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

সভায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সহকারি প্রোগ্রামার ইমরান হোসেন, আনসার ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা বিপুল গাজী, একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মণ্ডল, উপজেলা হাট-বাজার বণিক সমিতির সভাপতি মো. জুলফিকার আলী, মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফুয়াদ উদ্দিন সহ মৎস্য চাষিগণ উপস্থিত ছিলেন। এ সময় সভায় ৯জন ক্লাষ্টার মৎস্য চাষিকে সম্মাননা ক্রেষ্ট দেওয়া হয়।

Daily World News

আগামীদিন থেকে সব অফিস স্বাভাবিক সময়ে চলবে: জনপ্রশাসন মন্ত্রণালয়

আমতলীতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা//

আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মঙ্গলবার স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।কর্মসূচীর মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনি,জাতীয় পতাকা উত্তোলন,স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ,কুচকাওয়াজ,চিত্রাঙ্গণ ও রচনা প্রতিযোগীতা,দোয়া মোনাজাত ও আলোচনা সভা।

মঙ্গলবার প্রভাতে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। পরে সুর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণের শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, পৌরসভা, যুবলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আমতলী সাংবাদিক সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেছে। পরে আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ রুহুল আমিন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবর রহমান,নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান।

বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ঈশা, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার,সোহেলী পারভীন মালা,আসাদুজ্জামান মিন্টু মল্লিক ও এ্যাড. এইচ এম মনিরুল ইসলাম মনি প্রমুখ।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র পক্ষ থেকে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

মহান২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি যশোর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল বাসার (জীবন) এর নেতৃত্বে  সকল শহীদদের স্মরণে একুশের প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে  নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের  শহীদ বেদীতে ১৯৫২ সালের সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএমএসএস বিভাগীয় কমিটির উপ-প্রচার সম্পাদক মোঃ রজিবুল ইসলাম সুইট, অভয়নগর উপজেলা কমিটির সহ-সভাপতি মোঃ আবুল হোসেন,, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম পিকুল, মোঃ শেখ জাবেদ আলীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি অভয়নগর কার্যালয়ে এক সংক্ষিপ্ত  আলোচনা সভার অনুষ্ঠিত হয়।