//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এবারের এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ পালিত হয়েছে। গতকাল বুধবার মৎস্য দপ্তরের আয়োজনে র্যালি উদ্বোধন অনুষ্ঠান, মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা এবং মৎস্যচাষী পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মদ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহম্মেদ, আরো বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক গোবিন্দ ঘোষ, থানা অফিসার সুকান্ত সাহা স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কার, উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইনছাদ ইবনে আমিন প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল আলম। আলোচনা শেষে দশজন শ্রেষ্ট মৎস্য চাষী উদ্যাক্তাকে ক্রেস্ট প্রদান করা হয়।
আলোচনা সভার পূর্বে সরকারি বালিকা বিদ্যালয় পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ করা

