বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ডুমুরিয়া উপজেলা কমান্ডারের নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল  ডুমুরিয়া উপজেলা কমান্ডারের ২০২২-২৩ মেয়াদে নির্বাচনে কমান্ডার, ডেপুটি কমান্ডার সহ ১১টি পদের বিপরীতে  ৯ এপ্রিল রবিবার মনোনয়ন পত্র গ্রহণের শেষ দিনে ২৬জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচনের রিটার্ণিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২০মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ডুমুরিয়া উপজেলা কমান্ডের ১ জন করে কমান্ডার,ডেপুটি কমান্ডার, ৭জন সহকারি কমান্ডার এবং ২ জন সদস্য পদে নির্বাচনের লক্ষ্যে মনোনয়ন পত্র বিতরণ করা হয়। মনোনয়ন পত্র গ্রহণের শেষ দিনে কমান্ডার পদে যুদ্ধোকালীন বীর  মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক এবং সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চন্দ্র কান্ত তরফদার,ডেপুটি কমান্ডার পদে দিলীপ কুমার রায় ও মোঃ মোবারক আলী,সহকারি কমান্ডার সুধাংশু শেখর ফৌজদার, বিভাষ চন্দ্র বৈরাগী,নারায়ন চন্দ্র বিশ্বাস,রবীন্দ্র নাথ বৈরাগী, মোঃ মাহাবুর রহমান, শেখ আবুল কালাম মহিউদ্দীন ও ভোলানাথ মল্লিক এবং নির্বাহী সদস্য পদে বিকাশ চন্দ্র রায়,চিত্ত রঞ্জন মন্ডল,মোঃ আলতাপ হোসেন, এফ,এম নুরুন্নবী চৌধুরী,শেখ ফিরোজ রহমান,দীনেশ চন্দ্র ভদ্র,কুমুদ রঞ্জন মল্লিক,বিকাশ চন্দ্র বাগচি,নারায়ন চন্দ্র ভদ্র,আব্দুল খালেক মোড়ল,ক্ষীরোদ চন্দ্র বৈরাগী,অন্নদা কবিরাজ,অশোক কুমার ফৌজদার,মিহির কুমার বাছাড় ও নৃপেন বিশ্বাস মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

আগামী ১০ এপ্রিল সোমবার মনোনয়ন পত্র জমা, ১১এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই,১৩ এপ্রিল মনোনয়ন পত্র বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল, আপিল নিষ্পত্তির তারিখ ১৬ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ এপ্রিল চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ১৮ এপ্রিল,২৭ এপ্রিল বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ এবং আগামী ২০ মে শনিবার ভোট গ্ৰহনের দিন ধার্য করা হয়েছে । নির্বাচনে ৬০ জন বীরমুক্তিযোদ্ধা ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।

 

 

ডুমুরিয়া মেম্বার এসোসিয়েশনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত- সভাপতি বক্কার-সম্পাদক মুন্ন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

১৯ মার্চ  রোববার দুপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার  এসোসিয়েশন ডুমুরিয়া উপজেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার শাহপুর ইন্সটিটিউট অব লাইভস্টক সায়েন্স টেকনোলজি’র মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্টানের মধ্যে দিয়ে আসন গ্রহন ও ফুল দিয়ে বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের উপজেলা শাখার আহবায়ক খান আবু বক্কারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা কমিটির সভাপতি এস এম ফরিদ রানা। আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, মান্যবর অতিথি’র বক্তব্য দেন এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মুন্না, উপজেলা শাখার সদস্য সচিব শেখ আব্দুল হালিম মুন্না’র সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, এসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক সরদার মাসুদ রানা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম, ইউপি সদস্য মুজাহিদুল ইসলাম আকুঞ্জি, মাহাবুর রহমান শেখ, পারভীন বেগম, শফিক আহমেদ, নুর ইসলাম, বাবুল আক্তার, তরুণ সরকার, আব্দুল গফফার গাজী, লাভলী বিশ্বাস, ইকবাল মাসুদ বাবলু, প্রীতিশ বৈরাগী, গোলাম আজম, পলাশ হালদার, মহির উদ্দিন কবিরাজ, মাহাবুবুর রহমান প্রমুখ। সভায় ইউপি মেম্বারদের সম্মানীভাতা বৃদ্ধিসহ ১১দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বক্তারা আলোচনা করেন। এরপর সভা শেষে খান আবু বক্কারকে সভাপতি, সিনিয়র সহসভাপতি মাহাবুর রহমান শেখ ও শেখ আব্দুল হালিম মুন্নাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।

 

আমতলী উপজেলা পরিষদ পুনঃ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী  উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচনের এ পর্যন্ত ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রার্থী এডভোকেট এম এ কাদের মিয়া বিপুল ভোট পেয়ে থাকায় তিনিই জয়ী হয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামি আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী ওমর ফারুক জিহাদি হাতপাখা প্রতীকে বিপুল ভোটে পিছিয়ে রয়েছেন।

বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী হলফনামায় তথ্য গোপন করে নির্বাচিত হওয়ায় নিকটতম প্রার্থী প্রার্থী মামলা করলে নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালতে উক্ত বিজয়ী প্রার্থীকে অবৈধ ঘোষণা করে পুনঃ নির্বাচনের আদেশ দেন। সেই আদেশ অনুযায়ী নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আজ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্নভাবে অনুষ্ঠিত হয়েছে।

আমতলীতে উপজেলা পরিষদ পুনঃ নির্বাচনে প্রিজাইডিং ও পোলিং নিয়োগে অনিয়মের অভিযোগে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলা পরিষদ পুনঃ নির্বাচনে নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি, আমতলী উপজেলা শাখার সভাপতি গাজী মোঃ গোলাম ফারুক আমতলী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন।সমিতির সভাপতি গাজী গোলাম ফারুক লিখিত বক্তব্যে বলেন, আমতলী উপজেলা পরিষদ পুনঃ নির্বাচন আগামী ১৬ মার্চ ২০২৩ ইং তারিখ অনুষ্ঠিত হবে। নির্বাচনে পরিচালনার জন্য প্রিজাইডিং, পোলিং অফিসার পদে শিক্ষকদের নিয়োগ দিবেন উপজেলা নির্বাচন অফিস। কিন্তু সেটা না করে বিধি বহিঃভুত ভাবে পূর্বচিলা রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ রেজাউল করিম ফরিদসহ অন্য তিন জন শিক্ষক উপজেলা নির্বাচন অফিসারের যোগ সাজসে অনেক বিদ্যালয়ের শিক্ষককে বাদ দিয়ে নির্বাচন পরিচালনার জন্য প্রিজাইডিং ও পুলিং অফিসার নিয়োগ দেন।

শিক্ষক মোঃ রেজাউল করিম ফরিদ বিগত বাংলাদেশ শিক্ষক সমিতি আমতলী উপজেলা শাখার নির্বাচনে হেরে গিয়ে প্রতিহিংসা বশতঃ তার প্রদিদ্বন্দি প্রার্থী ও তাদের সমর্থক অন্যান্য বিদ্যালয়ের সকল শিক্ষকদের ওই নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিয়ে চিলা রহমানিয়া ১১ জন, চিলা এইচবি ১৫ জন, উত্তর সোনাখালী ১৫ জন, শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়ের ১৩ জন শিক্ষককে নিয়োগ দেন। অপরদিকে ঘটখালী মাধ্যমিক বিদ্যালয়, তক্তাবুনিয়া মাধ্যমিক, হালিমা খাতুন ও কালিবাড়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে একজন শিক্ষককেও প্রিজাইডিং ও পুলিং অফিসার পদে নিয়োগ দেয়া হয়নি।

এছাড়া আমতলী পৌরসভার উদয়ন মাধ্যামিক বিদ্যালয়ের পাঠদানের অনুমতি না থাকলেও তাদের বিদ্যালয়ের ৫ জন শিক্ষককে প্রিজাইডিং ও পুলিং অফিসার পদে নিয়োগ দেয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মোঃ সেলিম রেজা বলেন, নির্বাচন পরিচালনার জন্য প্রিজাইডিং ও পুলিং অফিসার নিয়োগে কোন অনিময় করা হয়নি। অনেক শিক্ষকরা অভিযোগ করলে কিছু শিক্ষকদের নির্বাচন পরিচালনায় সংযুক্ত করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, নীলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারেফ হোসেন, আড়পাংগাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক খলিলুর রহমান, সহকারি প্রধান শিক্ষক মনিরুল ইসলাম বাবুল ও সহকারি শিক্ষক হারুন অর রশিদ।

আমতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ সেলিম রেজা বলেন, নির্বাচন পরিচালনায় কোন অনিময় করা হয়নি। অনেক শিক্ষক অভিযোগ করলে কিছু শিক্ষকদের এ কার্যক্রমে সংযুক্ত করা হয়েছে।

জেলা নির্বাচন অফিসার দীলিপ কুমার বলেন, এমততো হওয়ার কথা না। আমি খোঁজ নিয়ে দেখছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খুলনার ডুমুরিয়ায় দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৩  ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে মোঃ ফারুখ হোসেন খান ও সাধারণ সম্পাদক পদে মোঃ শফিকুল ইসলাম মোল্ল্যা বিজয়ী হয়েছেন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে সমিতির ভবনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি তাপস কুমার চক্রবর্ত্তী ৪৭ ভোট , সহ-সাধারণ সম্পাদক পদে কামাল হোসেন ২৭ ভোট , সাংগঠনিক সম্পাদক পদে বায়েজিদ হালদার ৩৪ ভোট , দপ্তর সম্পাদক পদে মুস্তাফিজুর রহমান ২ ভোট ও কার্য-নির্বাহী সদস্য পদে সুজন রায় ৪৩ ভোট, রিজাউল করিম ৪০ ভোট ও নিত্যানন্দ মন্ডল ২৯ ভোট । এছাড়া বিনা-প্রতিদ্ব›িদ্বতায় বিজয়ী হয়েছেন কোষাধ্যক্ষ পদে প্রশান্ত কুমার জোর্দ্দার এবং ক্রীড়া ও সাংস্কৃতি এবং ভ্রমণ বিষয়ক সম্পাদক সামছুর রহমান মোড়ল।

নির্বাচন পরিচালনা কমিটি সুত্রে জানা গেছে ডুমুরিয়া দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে মধ্যে ২টি বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত ও ৯টি পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় ।  ৭০ জন  ভোটার এর  মধ্যে ৬৬জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইড়িং অফিসার ও সাব-রেজিস্ট্রী কার্যালয়ের পেশকার মোঃ মাহাবুবুর রহমান। এ সময় নির্বাচন পরিচালনায় দায়িত  প্রাপ্তরাসহ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

আমতলী উপজেলা পরিষদ পুনঃ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীকে গণসংবর্ধনা

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলা পরিষদ পূনঃ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়াকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ শনিবার বেলা ১২টার দিকে উপজেলার শাখারিয়া বাসষ্ট্যান্ড থেকে মোটর শোভাযাত্রা সহকারে আমতলীতে পৌঁছে পৌর ভবনের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

গণসংবর্ধনয় বক্তব্য রাখেন আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান,উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদিক মাকসুদা আক্তার জোসনা, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,কুকুয়া ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান খান বাদল,আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভিন মালা,আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন ও গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাডঃ এইচএম মনিরুল ইসলাম মনি।
এছাড়াও গণসংবর্ধনায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

গণসংবর্ধনায় বক্তারা আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ পূনঃ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়াকে জয়যুক্ত করার জন্য দলীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

ডুমুরিয়ায় উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর নির্বাচন ও সাধারন সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর নির্বাচন  ও সাধারন সভা উপলক্ষে ১১ ফেব্রুয়ারি শনিবার সকালে স্থানীয় শহীদ স্মৃতি মহিলা কলেজ এর হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় নির্বাচন পরিচালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান  ,সহ পরিদর্শক বিপ্লব কুমার ও মাষ্টার সেলিম আহম্মেদ ।

আগামী ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সদস্যদের মতামতের ভিত্তিতে বিনা প্রতিদ্বন্ধিতায় পুনরায় নির্বাচিত  হলেন চেয়ারম্যান পদে শহীদ স্মৃতি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম ,ভাইন্স চেয়ারম্যান শিক্ষক জিএম শফিকুল ইসলাম, সেক্রেটারী শিক্ষক নিত্যানন্দ মন্ডল,জয়েন্ট সেক্রেটারী উত্তম কুমার দাশ ও শিপ্রা রানী ফৌজদার, ট্রেজারার সমারেশ কান্তি রায় ডিরেক্টর জয়ন্ত কুমার দে ।

 

বরগুনার আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পুনঃনির্বাচনের তফসিল ঘোষণা

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনঃনির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৬ মার্চ নির্বাচনের দিন ধার্য করে মঙ্গলবার উপ-সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তফসিল ঘোষনা করা হয়।

জানাগেছে, ২০১৯ সালের ৩১ মার্চ অমতলী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান ঋণ খেলাপীর তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেন এবং তিনি বিপুল ভোটে বিজয়ী হন। ওই বছরের ২১ এপ্রিল ঋণখেলাপির তথ্য সংযোজন করে তার প্রতিদ্বন্ধি প্রার্থী আলহাজ্ব সামসুদ্দিন আহম্মেদ ছজু বরগুনা যুগ্ম জেলা জজ প্রথম আদালত ও নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বরগুনা যুগ্ম জেলা জজ প্রথম আদালত ও নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক আল মামুন সকল তথ্য যাচাই-বাছাই ও সাক্ষ্য গ্রহন শেষে ২০২১ সালের ১৭ ফেব্রয়ারী ফোরকানকে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে প্রতিদ্বন্ধি প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজুকে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বিজয়ী ঘোষনার আদেশ দেন। এ রায়ের বিরুদ্ধে ফোরকান হাইকোর্টে আপিল করেন। উচ্চ আদালত নিম্ন আদালতের রায় স্থগিত করে পুনরায় বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে বিচারের জন্য পাঠিয়ে দেন। দীর্ঘ শুনানী শেষে ওই বছর ৩১ আগষ্ট আদালতের বিচারক মোঃ হাসানুল ইসলাম পুর্বের রায়ের আংশিক বাতিল করে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকানকে চেয়ারম্যান পদ থেকে অব্যহতি দিয়ে নির্বাচন কমিশনকে তফসিল ঘোষনা করে পুনঃ নির্বাচনের আদেশ দেন।

মঙ্গলবার নির্বাচন কমিশন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচনের তফসিল ঘোষনা করেছেন। আগামী ১৬ মার্চ নির্বাচনের দিন ধায্য রেখে মঙ্গলবার উপ- সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তফসিল ঘোষনা করা হয়। তফসিল ঘোষনার খবরে আমতলী উপজেলার সাধারণ মানুষ ও ভোটারদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

আমতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ সেলিম রেজা বলেন, আগামী ১৬ মার্চ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পুনঃনির্বাচনের দিন ধায্য রেখে নির্বাচন কমিশন তফসিল ঘোষনা করেছেন।

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসীল ঘোষণা

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচন-২০২৩ এর তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ৯ ফেব্রুয়ারি আইনজীবী সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সর্বমোট ৮৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। মঙ্গলবার (১০ জানুয়ারী) দুপুরে নির্বাচন উপ-পরিষদের আহবায়ক সৈয়দ গোলাম মাসউদ বাবলু সমিতি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করেন। নির্বাচন উপ-পরিষদের আহবায়ক জানান, ঘোষিত তফসিলে আগামী ২২ জানুয়ারি দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। আগামী ২৪ জানুয়ারি দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে । ২৫ জানুয়ারি প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ, ২৯ জানুয়ারী দুপুর ৩টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় এবং ৩০ জানুয়ারি দুপুর ২টায় নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

আগামী ৯ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। তবে দুপুর ১টা থেকে ৩০ মিনিটের জন্য ভোটগ্রহণ বন্ধ থাকবে। তফসিল ঘোষণাকালে নির্বাচন উপ-পরিষদের সদস্য সচিব এ্যাড. কাইয়ুম খান কায়সার বলেন, সমিতির গঠনতন্ত্রের ২০ এর ক, খ, গ ও ঘ ধারায় উল্লেখিত নির্বাচনী আচরণবিধি অবশ্যই প্রার্থীদের মেনে চলতে হবে। প্যানেল ভিত্তিক নির্বাচন করা যাবে না। নির্বাচনে কোন প্রকার পোষ্টার, প্রচারপত্র, প্লাকার্ড, মাইক্রোফোন, মিছিল, হাতাতালী বা শব্দ সহকারে শ্লোগানের মাধ্যমে প্রচার কাজ করা যাবে না। নির্বাচন চলাকালে কোন অবস্থায় বুথে মোবাইল ফোন ও ক্যামেরা ব্যবহার করা যাবে না। ভোটার ব্যতিত কেউ ভোট কক্ষে অনধিকার প্রবেশ করে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে পারবে না। কোন প্রার্থীর পক্ষে কোন এজেন্ট নিয়োগ করা যাবে না। প্রার্থীরা কোন প্যানেল পরিচিতি সভাও করতে পারবেন না। এসব আইন অমান্য হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী দেয়া হয় তফসিল ঘোষণা অনুষ্ঠান ।

রাণীশংকৈলে প্রাথমিক শিক্ষক সমিতির ৩ বছরের নবাগত কমিটি গঠন

//মাহাবুব আলম, রাণীশংকৈলে(ঠাকুরগাঁও) প্রতিনিধি//

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আহব্বায়ক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপেন্দ্রনাথ বর্ম্বনের সভাপতিত্বে ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার (৭ জানুয়ারি) সকালে উপজেলা শাখার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নবাগত কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনের সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আইয়ুব আলী, ইয়াকুব আলী,কুশমত আলী,আব্দুল মান্নান,রমজান আলী,সহমান আলী, ধরনিকান্ত,সহকারি শিক্ষক কামরুজ্জামান, মুন্নি,আবুল অলাম ও পৌরসভা সহ প্রতিটি ইউনিয়নের সভাপতি সম্পাদকবৃন্দ।

সমঝতায় নবাগত কমিটির সভাপতি পদে নির্বাচিত হন প্রধান শিক্ষক ইয়াকুব আলী সিনিয়র সহ-সভাপতি কুশমত আলী ও আব্দুল মান্নান। সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন সহকারি শিক্ষক মোকবুল হোসেন সহ-সম্পাদক প্রধান শিক্ষক রমজান আলী ও ফজলুল করিম সাংগঠনিক সম্পাদক সহকারি শিক্ষক আজিজার রহমান৷ পরিশেষে আগামী ৩ বছরের জন্য ৫১সদস্য বিশিষ্ট একটি পৃর্নাঙ্গ কমিটি গঠন করা হয়৷