নাঙ্গলকোটে রায়কোট উত্তর ইউপি নির্বাচনে ইভিএমে ত্রুটির কারণে ২ ঘন্টা ভোটগ্রহণ বন্ধ

কুমিল্লা প্রতিনিধি।। 

কুমিল্লার নাঙ্গলকোটে ৩নং রায়কোট উত্তর ইউপি নির্বাচনে প্রায় দু’ঘন্টারও বেশী সময় ধরে ইভিএম মেশিনে ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ ছিল বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় পিপড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ২টি ইভিএম নষ্ট। যার ফলে ওই দু’টি বুথে সকাল থেকে একটি ভোটও দিতে পারেনি ভোটাররা। এ কারণে নির্বাচন কর্মকর্তাসহ প্রশাসনের প্রতি স্থানীয় ভোটারদের ক্ষোভ লক্ষ্য করা গেছে’।

এ বিষয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করে স্থানীয় ভোটাররা বলেন, সকাল থেকেই পিপড্যা কেন্দ্রে দু’টি ইভিএম মেশিন নষ্ট। এ কারণে দু’টি বুথে ভোটগ্রহণ বাধাগ্রস্থ হচ্ছে। আমরা এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি’।

সকাল সোয়া ১০টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেনসহ একটি ইভিএম টেকনিকেল টিম ওই কেন্দ্রে আসেন। সাড়ে ১০টায় ইভিএম ত্রুটি সমাধান করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘ ইভিএমে টেকনিকেল সমস্যা ছিল। আমরা সকল এজেন্ট এবং ভোটারদের অবগত করেছি। ত্রুটি সারানোর পরে ওই বুথ দু’টিতে ভোট গ্রহণ শুরু করা হয়েছে। এখন স্বাভাবিক ভাবে ভোট গ্রহণ কার্যক্রম চলছে’।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ বিজয়

//আ: রাজ্জাক শেখ//

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ১ম নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ বিজয়” সভাপতি নির্বাচিত হলেন ড. মো. আসাদুজ্জামান মানিক ও সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আশিকুল আলম

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত শিক্ষক সংগঠন নীল দল কর্তৃক মনোনীত প্যানেল বিনা প্রতিদ্ব›দ্বীতায় জয়লাভ করে।

২৮ ডিসেম্বর বুধবার নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রতিদ্ব›দ্বী না থাকার কারনে প্রধান নির্বাচন কমিশনার ড. মো. তসলিম হোসেন ২৬ ডিসেম্বর  সোমবার ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিত অন্যান্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি তুষার কান্তি রায়, যুগ্ম -সম্পাদক (১)  বিদ্যুৎ মাতুব্বর ; যুগ্ম -সম্পাদক (২শাহীন ইমরান; কোষাধ্যক্ষ  বাছির আহমদ; গবেষণা, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক  সৌরভ মোহন সাহা; ক্রীড়া  ও সাংস্কৃতিক সম্পাদক  স্বরূপ কুমার কুন্ডু; সমাজকল্যাণ সম্পাদক  জয়শংকর  বৈদ্য; মহিলা বিষয়ক সম্পাদক  সুবর্না  রানী কুন্ডু; সদস্য (১)  রাকিবুল হাসান মো. রাব্বি; সদস্য (২) মো: হামিদুর রহমান; সদস্য (৩)  নিগার আফসানা; সদস্য (৪)  মো. হাবিবুর রহমান; সদস্য (৫)  কারিমুন নেছা।

ফলাফল ঘোষণার পরপরই ক্যাম্পাসে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নব-নির্বাচিত শিক্ষক সমিতির নেত্রীবৃন্দ।

নব-নির্বাচিত কমিটির সভাপতি ড. মো. আসাদুজ্জামান মানিক বলেন, এই শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও একাডেমিক সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

সাধারণ সম্পাদক ড. মো. আশিকুল আলম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মাননীয় উপাচার্য ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী স্যারের নেতৃত্বে বিশ্ববিদ্যালের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়কে দক্ষিণবঙ্গের কৃষি শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে অধিষ্ঠিত করতে যুগপোযোগী সকল পদক্ষেপ গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেন।

কুমিল্লায় ইভিএম পদ্ধতির বৈঠক অনুষ্ঠিত

//জামাল উদ্দিন স্বপন//

গতকাল ২২ ডিসেম্বর বৃহস্পতিবার  কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ফুটবল মার্কার আবদুল মান্নানের উঠান বৈঠক এবং ভোটারদের ইভিএম ব্যাবহারের প্রশিক্ষণ প্রদান করা হয়।

মেম্বার পদপ্রার্থী আবদুল মন্নানের নিজ বাড়ীর আঙ্গিনায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মেম্বার পদপ্রার্থী আবদুল মন্নান নিজেই ইভিএম সম্পর্কে  বিশদভাবে আলোচনা করেন ভোটারদের মাঝে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সমাজসেবক হাজী মমতাজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন  গিয়াস কামাল, রুহুল আমিন  সাত্তার, রিয়াজুল হক, বেলাল হোসেন,  আবুল হাসেম,বাবলু  শহিদ, কবির, নজরুল ইসলাম, কামারুজ্জামান এবং শ্যামীরখিল ও মালিপাড়া  গ্রাম ২ টির পুরুষ ও মহিলা ভোটাররা।

উল্লেখ্য, আগামী ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার নাঙ্গলকোটের ৮ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফুটবল মার্কার আবদুল মান্নান বিজয়ী হতে সবার দোয়া চেয়েছেন।

ডুমুরিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে শ্রমিক লীগের অভিনন্দন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এস এম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ সকলকে জাতীয় শ্রমিক লীগ ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

১৮ ডিসেম্বর রোববার সন্ধ‍্যায় ডুমুরিয়া প্রেসক্লাব ভবনে এ শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন কমিটির নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বিপ্লব, নির্বাহী সদস্য সুজিত মল্লিক ও সাংবাদিক হাবিবুর রহমান। শ্রমিক লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক জিএম কাদের, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, সদস্য আবিদুর রহমান বিপ্লব, আব্দুল হালিম গাজী, কামরুল শেখ, গফফার শেখ, আনিচুর শেখ, বিল্লাল শেখ, হানিফ মোড়ল, আজম আলী, নাহিদ শেখ, রিপন গাজী প্রমুখ।

ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন। সভাপতি জাহাঙ্গীর আলম ও সম্পাদক শেখ মাহাতাব হোসেন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনার ডুমুরিয়ায় উৎসব মুখোর পরিবেশের মধ্য দিয়ে  প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

১৭ ডিসেম্বর  শনিবার সকালে প্রেসক্লাব এর দ্বিতল ভবনে সকাল ১০টা হতে বেলা ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ২৩ জন  ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে ৬টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।  নির্বাচনের ফলাফলে  সভাপতি পদে এস‌এম জাহাঙ্গীর আলম (সকালের সময়) ১৫ ভোট, সাধারণ সম্পাদক পদে শেখ মাহাতাব হোসেন (ভোরের কাগজ ) ১১, কোষাধ্যক্ষ পদে এস রফিকুল ইসলাম (জন্মভূমি) ১২, সহ-সভাপতি পদে আব্দুর রশিদ এলিন (জন্মভূমি) ১১, যুগ্ম সম্পাদক পদে উদয় চক্রবর্তী (সংবাদ) ১৪ ও দপ্তর সম্পাদক পদে আব্দুল মজিদ (যশোর) ১১ ভোট পেয়ে নির্বাচিত হন।

এ ছাড়া  বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বিপ্লব (পূর্বাঞ্চল) , ক্রীড়া সম্পাদক আব্দুর রশিদ বাচ্চু (ঢাকা প্রতিদিন), কার্য নির্বাহী সদস্য পদে এমএ এরশাদ (সমকাল), শেখ এনামুল বাসার টিটো (সংবাদ সারাবেলা) ও সুজিত মল্লিক (প্রবাহ) নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাংবাদিক এম‌এ এরশাদ, সহকারী ছিলেন শেখ এনামুল বাসার টিটো ও সুজিত মল্লিক।

প্রেস ক্লাবের  নির্বাচন সাংবাদিক দের সাথে কুশল বিনিময়  করেন স্থানীয় সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ।এসময় তার সাথে ছিলেন মহিলা ভাইন্সচেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

নাঙ্গলকোটে একটি ভোট কেন্দ্র পরিবর্তনের দাবীতে  মানববন্ধন

//কুমিল্লা প্রতিনিধি//

কুমিল্লার নাঙ্গলকোটে একটি  ভোট  কেন্দ্র পরিবর্তনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার সকালে রায়কোট দক্ষিণ ইউনিয়নের মালিপাড়া রহমতিয়া হাফিজিয়া নুরানি এতিমখানা মাদ্রাসার  মাঠে   এই মানববন্ধন কর্মসূচি পালন করেন করা হয়।

এতে অংশগ্রহণ করেন ৩ নং ওয়ার্ডের  মালিপাড়া  ও বৈদ্দপাড়া গ্রামবাসী ও ভোটারগন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ভোট কেন্দ্র করা হয় শ্যামিরখিল গ্রামে ।

ওই সময়  মালিপাড়া ও বৈদ্দপাড়া গ্রামবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে গেলে হামলা ও মারধরের শিকার হয়। তাই নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে মালিপাড়া ও বৈদ্দপাড়া গ্রামবাসী।

এছাড়াও  ভোট কেন্দ্রের মধ্যে একটি বসত বাড়ী  রয়েছে, ভোট কেন্দ্রটি নিয়ে কুমিল্লা  আদালতে একাধিক মামলা চলমান রয়েছে।

অপরদিকে ওই ভোট কেন্দ্র পরিবর্তন করে ৪ তলা বিশিষ্ট পাকা  ভবনের মধ্যে অবস্থিত এবং তিন গ্রামের মাজে রয়েছে    মালিপাড়া রহমতিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসাটি।  তাই ভোট কেন্দ্রটি মালিপাড়া রহমতিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসায়  করার দাবীতে নির্বাচন সংসৃষ্ট বিভিন্ন দপ্তরে একাধিক লিখিত আবেদন করা হয়।

শফকত সভাপতি, শফি সম্পাদক বাঁশখালী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

//চট্টগ্রাম প্রতিনিধি//

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের বাঁশখালীর জাতীয় ও স্থানীয় দৈনিকে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাঁশখালী প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) বাঁশখালী আদালত ভবন সংলগ্ন ক্লাবের নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালী প্রেস ক্লাবের উপস্থিত সকল সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তকছিমুল গণি ইমন। নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট নাজমুল আলম চৌধুরী, সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম হেলাল, ব্যবসায়ী দীপস চক্রবর্তী।

নির্বাচনে ক্লাবের উপস্থিত সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি শফকত হোসাইন চাটগামী সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ মোহাম্মদ শফিউল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তকছিমুল গণি ইমন ফলাফল ঘোষণা করেন।

চরভৈরবী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনসহ ৪৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী  ইউনিয়ন পরিষদ নির্বাচনে (১৩ নভেম্বর) রবিবার  চেয়ারম্যান পদে ৫ ও সাধারণ সদস্য পদে ২৯ জন,সংরক্ষিত মহিলা সাধারণ সদস্য পদে ১১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহজাহান মামুন।

চরভৈরবী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনসহ ৪৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৫ জন। ইউসুফ জুবায়ের শিমুল চোকদার (নৌকা),সাবেক ইউপি চেয়ারম্যান আঃ রশিদ ভুট্টা মুন্সি এর সহধর্মিণী জেসমিন রশিদ চশমা (ঘোড়া), আঃ রশিদ ভুট্টা মুন্সির, আনারশ), রেজাউল করিম,  খান (চশমা), মটর সাইকেল আক্তার সাধারণ সদস্য পদে ৯ ওয়ার্ডে প্রতীক পেয়েছেন ২৯ জন।

চরভৈরবী ইউনিয়নের সদস্য পদে ৪ নং ওয়ার্ডের মোরগ পারভেজ হাওলাদার, মানিক দেওয়ানের ফুটবল, ২ নং ওয়ার্ডের এনামুল দেওয়ান বৈদ্যুতিকপাখা, ১ নং ওয়ার্ড মমিন দালাল, ফুটবল, ৮ নং ওয়ার্ডের সাকিব হোসেন, চাপকল, দাদন প্রধানিয়া তালা, ৩ নং ওয়ার্ডের।দেলোয়ার সরদার চাপকল, মোহাম্মদ আলী আখন, ফুটবল, ৮ নং ওয়ার্ডের মামুন বেপারী তালা।

ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণ ২৮ নভেম্বর।

নাঙ্গলকোটে ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপনের দাবীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক।

নাঙ্গলকোটে ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপনের দাবীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মালিপাড়া গ্রামবাসী ও বৈদ্য  পাড়া গ্রামবাসির উদ্যোগে বিক্ষোভ মিছিল করে ।

এসময় মালিপাড়া গ্রামবাসি ও বৈদ্যপাড়া গ্রামবাসি  বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে, মালিপাড়া রহমতিয়া হাফেজীয়া, নূরানী এতিম খানায়  এলাকায় একটি অস্থায়ী ভোট কেন্দ্র স্থাপন  করা হক।

তারা বলেন,বর্তমানে তিন গ্রামের প্রায় ১৮শ  ভোটার তাদের ভোট প্রয়োগ করেন, শ্যামির খিল গ্রামে গিয়ে।

মালিপাড়া গ্রামের বাসিন্দা নাদু মিয়া নাদিম, মাওলানা ইউনুস ও বৈদ্যপাড়া গ্রামের মুকবুল আহমেদ বলেন, তিন গ্রামে প্রায় ১৮শ ভোটার রয়েছে।

এর মধ্যে  বৈদ্যপাড়া গ্রামের প্রায় দেড়শ ভোটার,মালিপাড়া গ্রামে ৮শ ৭৬ ভোটার, শ্যামিরখিল গ্রামে প্রায় ৭শ ৭০ ভোটার তাদের   ভোট প্রয়োগ করতে হয় শ্যামিরখিল গ্রামে গিয়ে। কিন্তু

তিন গ্রামের মাঝ খানে  অবস্থান মালিপাড়া রহমতিয়া, নূরানী, হাফেজিয়া এতিম খানা মাদ্রাসাটি।

এখানে ভোট কেন্দ্রের স্থাপনের জন্য নাঙ্গলকোট  উপজেলা নির্বাচন কার্যালয়ে একটি লিখিত আবেদন করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আবদুল আলীমকে ব্যাচ’৯৭এর সংবর্ধনা

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍/ শাহানাজ পারভীন, চট্টগ্রাম//

চট্টগ্রামে জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রচার সম্পাদক আবদুল আলীম কে ২১ অক্টোবর, ২০২২ খ্রিঃ তারিখ বেলা ১১.০০ ঘটিকায় বহদ্দারহাট ওয়াল্টন সেক্লোসিভে ব্যাচ’৯৭ এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খলিলুর রহমান ডিগ্রী কলেজের প্রভাষক আবদুল শাকির, এমটিবি কেরানীহাট শাখার উপ-ব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ খোকন,মোঃ আবু তাহের,মোঃ ইকবাল, হিরু, মোঃ মিজান, আবদুস সবুর সোহেল, মোঃ আলমগীর প্রমুখ।