মোংলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

বাগেরহাটের মোংলায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন, মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম ইসলাম ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেশ বিশ্বাস।

সভার শুরুতে উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ গাড়ির গতি নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, মাদক, প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও কমলেশ মজুমদার।

এসময় আলোচনা সভায় উপজেলার আইন শৃঙ্খলা আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন, সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মসজিদের ইমাম, মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীবৃন্দ।##

রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের ঈদগাঁ বস্তির বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী (৭৮) ( ১৯ জানুয়ারি বুধবার)  সকাল ১০টায় দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহি  রাজিউন)।

এদিন ভোরে তিনি হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাঁকে ওই দিনাজপুর হাসপাতালে নেয়া হয়। তিনি স্ত্রী ও ৫ ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁকে এদিনেই বিকেলে ঈদগাঁ মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছে।

নওয়াপাড়ায় জীবন বীমা কর্পোরেশন অফিস পরিদর্শন করলেন ব্যবস্থাপনা পরিচালক

//মো: শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বাণিজ্যিক শহর নওয়াপাড়ায় জীবন বীমা কর্পোরেশনের অফিস পরিদর্শন করলেন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল কান্তি ভৌমিক।

১৭ জানুয়ারি ( সোমবার) সকাল ১১টায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বোর্ড অব চেয়ারম্যান শ্যামল কান্তি ভৌমিক আকষ্মিকভাবে নওয়াপাড়া শাখা অফিসটি পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বোর্ড সেক্রেটারি মহা-ব্যবস্থাপক টিএ ডিভিশনের আবু হেনা মো. মোস্তফা কামাল, খুলনা বিভাগীয় ইনচার্জ অরুপ কুমার চক্রবর্তী ও যশোর সেলস ইনচার্জ হরশিত কুমার মন্ডল। অফিস পরিদর্শনে আসা এমডি শ্যামল কান্তি ভৌমিককে ফুলেল শুভেচ্ছা জানান, নওয়াপাড়া শাখা ইনচার্জ মাহবুবুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম ফারুক আহমেদ, ফুলতলা শাখা ইনচার্জ শিবপদ মন্ডল, ডিও-১ মো. শাহ আলম মল্লিক, ডিও-২ মো. ইদ্রিস আলী, ডিও-৩ তাপস হালদার, অফিস সহকারী মহাসিন মোড়ল, এজেন্ট মো. আয়ুব আলী খাঁন, সাফিয়া বেগম, সাংবাদিক গাজী রেজাউল করিম ও মো: কামাল হোসেন প্রমুখ।

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মন্ত্রণালয়ের নতুন শপথ পাঠের  নির্দেশ

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নতুন শপথ পাঠ করার বিষয়ে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আলমগীর হুসাইন স্বাক্ষরিত আরেকটি আদেশে এ নির্দেশ দেয়া হয়।

প্রাথমিকের আদেশে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিভাগীয় উপ-পরিচালকদের প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিনের সমাবেশে জাতীয় সংগীত পরিবেশনের পর নতুন শপথ পাঠ করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিদিনের সমাবেশে জাতীয় সংগীত পরিবেশনের পর শপথ পাঠ করতে হবে।

ইংরেজি মাধ্যম/বিদেশি কারিকুলামে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশকালে নতুন শপথ বাক্য পাঠের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে এই নির্দেশনা বাস্তবায়িত হবে বলে জানা গেছে।

নতুন শপথটি হলো-

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন।

 

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালের ৩০নং ওয়ার্ড কাউন্সিলর কালাম মোল্লা ধর্ষণ মামলায় গ্রেফতার

খুলনার ডুমুরিয়ায় কৃষক মাঠ দিবস

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনার ডুমুরিয়ায় জনপ্রিয় হচ্ছে আধুনিকভাবে ভাসমান বেডে সবজি ও মশলা চাষ। এর কূষক মাঠ দিবস ১২ জানুয়ারি  বিকাল ৫ টায়   উপজেলার  মধুগ্রাম ইসলামী সিনিয়র মাদরাসা ময়দানে  অনুষ্ঠিত হয়েছে।

মাঠ দিবসে অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন রুদাঘরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তোহিদুজ্জামান। অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুল হক।

বিশেষ অতিথি ছিলেন  জেলা কৃষি দপ্তরের উপ পরিচালক  কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান,  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন,  অন‍্যদের মধ‍্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান  অধ‍্যাপক জি এম আমানুল্লাহ, ভাসমান প্রকল্পের মনিটরিং অফিসার বিবেকানন্দ  হিরা, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালিদ হাসান, অধ্যক্ষ মাওলানা মহিবুর রহমান, এস পিপিও সঞ্জয় দেবনাথ,, উপ-সহকারী কৃষি অফিসার কৃষিবিদ ওয়াশিংটন গোলদার ও  সন্ধ্যা রাণী,প্রমুখ।।

আলোচনা সভা শেষে ভাসমান বেডে সবজি ও মশলা চাষ পরিদর্শন করেন। বর্তমানে উপজেলার রঘুনাথপুর, রুদাঘরা ও রংপুর ইউনিয়নের মাহাতাব শেখ, হাফিজুর রহমান ও সুরমান গাজীসহ প্রায় ৬০/৭০ জন কৃষক ভাসমান বেড়ে  সবজি চাষাবাদ করছে।

করোনা রেড জোন ঘোষণা দুইটি জেলা, ছয়টি হলুদ জোন

করোন সংক্রমণ উর্ধ্বমুখী এর মধ্যে উচ্চ ঝুঁকি বিবেচনায় দেশের দুটি এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে।  সেই দুটি এলাকা হচ্ছে ঢাকা ও রাঙ্গামাটি জেলা। এছাড়া ৬ টি জেলাকে হলুদ জোন এবং ৫৪ টি জেলাকে গ্রিন ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ড্যাশবোর্ড ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

মধ্যম ঝুঁকির হলুদ জোন হিসেবে যেসব জেলা ঘোষণা করা হয়েছে-সেগুলো হচ্ছে-রাজশাহী, নাটোর, রংপুর, যশোর, লালমনিরহাট ও দিনাজপুর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ঢাকা ও রাঙ্গামাটিতে সংক্রমণের হার ১০ থেকে ১৯ শতাংশ।

আর সংক্রমণের গ্রিন জোন বা ক্ষীণ ঝুঁকিতে আছে ৫৪ জেলা। অন্যদিকে পঞ্চগড় ও বান্দরবান জেলায় নমুনা পরীক্ষার হার খুবই কম হয়েছে।

মধ্যম পর্যায়ের ঝুঁকিতে থাকা ৬ জেলায় করোনা সংক্রমণের হার ৫ শতাংশ থেকে ৯ শতাংশে অবস্থান করছে।

আর সংক্রমণের গ্রিন জোন বা ক্ষীণ ঝুঁকিতে আছে ৫৪ জেলা। অন্যদিকে পঞ্চগড় ও বান্দরবান জেলায় নমুনা পরীক্ষার হার খুবই কম হয়েছে বলে জানায় অধিদপ্তর।

বাংলাদেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বিভিন্ন এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন বা লাল, হলুদ ও সবুজ – এই তিন ভাগে ভাগ করে থাকে স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে।

এদিকে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে আজ দেশে দেশে ১১ দফা বিধিনিষেধ শুরু হয়েছে।  যাত্রীবাহী বাসে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।  সভা-সমাবেশ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

ঠাকুরগাঁওয়ের স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ডুমুরিয়ার কৃষক তেরখাদার ভুতিয়া বিলে ভাসমান বেডে সবজি চাষ পরিদর্শন

ভাসমান বেভে সবজি ও মসলা চাষ গবেষনা সম্প্রসারন ও জনপ্রিয়করন প্রকল্পের  আওতায়  মাঠ দিবস ও ক্ষেত পরিদর্শন।

ডুমুরিয়া উপজেলার ৩০ জন কৃষক  ১১ ডিসেম্বর মঙ্গলবার দিন ব‍্যাপী তেরখাদা উপজেলার  ভূতিয়ার বিলে মাটিয়ার কুল গ্রামের‌ পাশ্বে পানির ওপরে ভাসমান ভেড়ে লাগানো  মৌসুমী সবজি চাষ পরিদর্শন ও   অভিজ্ঞতা বিনিময়  করেন।ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, উপজেলা কৃষি অফিসের  এস এ পিপি সন্জয় দেবনাথ,  উপ সহকারী কৃষি কর্মকর্তা ওয়াশিংটন গোলদার, ও অমিত বিশ্বাস ,  মাল্টা  ও পেয়ারা চাষী কৃষক ইমন  খান সহ ৩০ জন কৃষক উপস্থিত ছিলেন।

এসময  তেরখাদা উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ‌ মোঃ কামাল হোসেন। ,ভূতিয়ার বিলে ভাসমান বেডের কৃষক মৌসুমী সবজি চাষ সম্পর্কে অবহিত করেন।

তিনি ভাসমান বেডে চাষাবাদ কৃত সবজি চাষ করে লাভবান হযেছেন বলে জানান।  বিকেলে তেরখাদা উপজেলা পরিষদ চত্বরে  কৃষক মাঠ দিবসের বক্তব‍্য দেন প্রকল্পের মনিটরিং অফিসার বিবেক আনন্দ ( হিরা) ডুমুরিয়া  উপজেলা কৃষি অফিসার মো: মোচ্ছাদেক হোসেন, তেরখাদা উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম। ফকিরহাট উপজেলার সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত  জাহান প্রমুখ।

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//

পড়ুন দৈনিক বিশ্ব …

ভিনগ্রহের মানুষ ইলন মাস্কের স্যাটেলাইট ফোন ‘‘ পাই ’’

ডুমুরিয়ায় ঐতিহাসিক স্বদেশ প্র্রত‍্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের  সমাবেশ

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//
 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত‍্যাবর্তন দিবস উপলক্ষ‍্যে গতকাল মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ‍্যেগে  দলীয় কার্যলয চত্বরে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মোস্তফা কামাল খোকনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মৎস‍্য ও প‍্রানী সম্পদ মন্ত্রী  নারায়ন চন্দ্র চন্দ এমপি।  উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ  সম্পদাক শাহানেওয়াজ হোসেন জোয়াদার এর সঞ্চালনায় সমাবেশে  বিশেষ অতিথির বক্তব‍্য দেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা  পরিষদ  চেয়ারম্যান  ও জেলা আওয়ামী লীগের সদস‍্য এজাজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগনেতা  আবু সাঈদ সরদার, শেখ নাজিবুর রহমান, এম এম সুলতান আহম্মেদ,  অধ‍্যাপক জিএম ফারুক হোসেন,  সরদার আব্দুল গনি, মোল্ল‍্যা সোহেল রানা, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, খান আবু বক্কার,  সেচ্ছাসেবক  লীগের এম হুমাউন কবির, মহিলা  আওয়ামী লীগের হাসনা হেনা, কৃষকলীগের আহবায়ক অধ‍্যক্ষ আমিনুর রহমান, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, ছাত্রলীগের শেখ মাসুদ রানা, প্রমুখ।

নানা আয়োজনের মধ্য দিয়ে রূপসায় পালিত হয়েছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

রূপসা  উপজেলা সদরস্থ দলীয় কার্যালয়ে সামনে উপজেলা  আওয়ামী লীগের পক্ষ থেকে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এর পর উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন  বাদশার সভাপতিত্ব বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, ক্রীড়া বিষয়ক সম্পাদক

স ম জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক আকতার ফারুক, প্রভাষক অহিদুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল,  জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিনা পারভীন,বিনয় কৃষ্ণ হালদার,  আজিজুল হক কাজল, ফরিদ শেখ, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা,

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন রবি, উপজেলা শ্রমিক লীগের সদস‍্য আহবায়ক মো:মফিজুল ইসলাম,সদস‍্য সচীব আশরাফ আলী রাজ, সদস‍্য সচীব মনিরুজ্জামান হাতেম, তাহিদুল ইসলাম,

যুবলীগের আশিষ রায়, বাদশা মিয়া,সরদার  জসিম উদ্দীন,  রবিউল ইসলাম, খান মারুপ হাসান, ইউনিয়ন শ্রমীকলীগের আহবায়ক আবুল বাশার,সদস‍্য সচীব সেলিম বাবু, মামুন শেখ, খায়রুজ্জামান সজল, এহতেশামুল হক প্রমূখ।

অপরদিকে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন যুবলীগের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক  এবিএম কামরুজ্জামান,  এমপির প্রধান সমন্বয়কারী ও যুবলীগ নেতা নোমান ওসমান রিচি,সরদার জসিম উদ্দিন, বাদশা মিয়া আব্দুল মজিদ শেখ,এম শাহনেওয়াজ কবির   টিংকু, সৈয়দ মোস্তাফিজুর রহমান হেলাল, শফিকুল ইসলাম ইমণ, আবুল কালাম আজাদ, রতন মন্ডল, শাহরিয়ার হোসেন মানিক, শেখ আব্দুর রশিদ, ইউনিয়ন যুবলীগের  সভাপতি রবিউল ইসলাম প্রমূখ।

//আঃ রাজ্জাক শেখ, রূপসা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বরিশালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী মহান স্বাধীনতার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যবর্তন দিবস উপলক্ষে বরিশাল সিটি মেয়র, মহানগর আওয়ামী লীগ,জেলা আওয়ামী লীগ, বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগ,কৃষক লীগ,শ্রমীক লীগ,মহিলা আওয়ামী লীগ,জেলা ও মহানগর সেচ্ছাসেবক লীগ,বরিশাল আইনজীবী সমিতি,বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ,যুবলীগ,জেলা ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন জাতীর পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সোমবার (১০ই) জানুয়ারী সকাল নয়টায় নগরীর শহীদ সোহেল চত্বরস্থ মহানগর জেলা আওয়ামী লীগ দলীয় কার্যলয়ের বঙ্গবন্ধু স্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করার মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু করেন দলীয় নেতৃবৃন্দ।

প্রথমে সিটি কর্পোরেশনের মেয়রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন প্যানেল মেয়র এ্যাড, রফিকুল ইসলাম খোকনের নেতৃত্বে প্যানেল মেয়র আয়শা তৌহিদা লুনা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারি বৃন্দ।

পরে বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সাবেক সংসদ এ্যাড, তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে জেলার বিভিন্ন নেতার উপস্থিতিতে শ্রদ্ধা নিবেন করেন।

এর পরপরই মহানগর আওয়ামী লীগের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এ্যাড, একে এম জাহাঙ্গীর হোসাইন এর নেতৃত্বে সহ-সভাপতি ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, এ্যাড, আফজালুল করীম,সৈয়দ গোলাম মাসউদ বাবলু সহ বিভিন্ন নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে প্রর্যায়ে ক্রমে আওয়ামী লীগেরে বিভিন্ন অ্গং সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়া দলীয় কার্যলয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অপর দিকে সকাল সাড়ে ১১টায় শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেনের নেতৃত্বে কার্যকরী পরিষদের সদস্য সহ বিভিন্ন সদস্য ও সহযোগী সদস্য জাতীর জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পূস্পার্ঘ করেন।

অন্যদিকে সন্ধায় ছয়টায় জেলা প্রশাসনের অয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তন মঞ্চে আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।

//পলাশ চন্দ্র দাসঃবরিশাল প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব

সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে শীতার্তদের বাড়িতে বাড়িতে শীতবস্ত্র বিতরণ চলবে: সালাম মূর্শেদী এমপি