Category: বাংলাদেশ
Bangladesh
ডুমুরিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ মহড়া উপলক্ষ্যে বিনা মূল্যে চিকিৎসা সেবা
ওমিক্রন সংক্রমন ঠেকাতে ১৫ নির্দেশনা জারি
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ ঠেকাতে সারা দেশে ১৫ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগমে নিরুৎসাহিত করা হয়েছে জারিকৃত ওই নির্দেশনায়।
মঙ্গলবার বিকালে তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে স্বাস্থ্য অধিদপ্তরের ১৫ দফা নির্দেশনার কথা জানানো হয়।
যে ১৫ দফা নির্দেশনা জারি করা হয়েছে, সেগুলো হলো:
(১) দেশের বন্দরগুলোতে ওমিক্রন আক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং জোরদার করতে হবে।
(২) সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় জনসমাগম নিরুৎসাহিত করতে হবে।
(৩) বাড়ির বাইরে সব সময় সঠিকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।
(৪) রেস্তোরাঁয় ধারণ ক্ষমতার অর্ধেক বা তার কম লোক বসে খেতে পারবে।
(৫) সব ধরনের জনসমাবেশ, পর্যটন স্থান, বিনোদন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, সিনেমা হল/ থিয়েটার হল ও সামাজিক অনুষ্ঠানে (বিয়ে, বৌভাত, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি) ধারণ ক্ষমতার অর্ধেক বা তার কম লোক অংশ নিতে পারবে।
(৬) মসজিদসহ সব উপাসনালয়ে মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।
(৭) গণপরিবহণে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।
(৮) আক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।
(৯) সব শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা, প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকসহ শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।
(১০) সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সেবাগ্রহীতা, সেবাপ্রদানকারী ও স্বাস্থ্যকর্মীদের সঠিকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।
(১১) যারা এখনও কোভিড টিকা নেননি, টিকাকেন্দ্র গিয়ে তাদের প্রথম ও দ্বিতীয় ডোজ নিতে হবে।
(১২) কোভিডের উপসর্গ/লক্ষণযুক্ত সন্দেহভাজন বা নিশ্চিত কোভিড রোগীদের আইসোলেশন এবং কোভিড রোগীদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা অন্যদের কোয়ারেন্টিনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
(১৩) কোভিডের লক্ষণযুক্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখা এবং তার নমুনা পরীক্ষার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সহায়তা করতে হবে।
(১৪) অফিসে প্রবেশ এবং অবস্থানকালীন সময়ে বাধ্যতামূলকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরা নিশ্চিত করতে হবে; সবার স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি দাপ্তরিকভাবে নিশ্চিত করতে হবে, টিকা নেওয়া থাকলেও বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরতে হবে।
(১৫) কমিউনিটি পর্যায়ে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতনতা তৈরির জন্য মাইকিং ও প্রচার চালানো যেতে পারে। এ ক্ষেত্রে প্রয়োজনে মসজিদ/মন্দির/গির্জা/প্যাগোডার মাইক ব্যবহার করা যেতে পারে এবং ওয়ার্ড কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের সদস্যসহ নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা যেতে পারে।
//অনলাইন নিউজ//
আজ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী
আজ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী । ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদ্যাপন করেছেন সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন তারা।
এ সময় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ কেন্দ্রীয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠন সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, বিগত কয়েক বছর অনিবার্য কারণে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা করা হয়নি। এ বছর বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মিলনমেলায় মুখরিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী অপরাজেয় বাংলার পাদদেশ, সেখানে আনন্দ শোভাযাত্রা এবং আলোচনা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সব ধরনের ইতিবাচকতা বজায় রেখে আগেকার দিনের মতো শিক্ষার্থীর স্বার্থে এবং দেশের স্বার্থে ভূমিকা রাখবে।
এর আগে সকাল সাড়ে ৭টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে ও দেশব্যাপী সংগঠনের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ছাত্রলীগের নেতারা।
উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ ছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতিনিধিদল টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, ফাতিহা পাঠ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করতে যান।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
//দৈনিক বিশ্ব ডেস্ক//
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাব রেজিষ্টারের কাজী নিয়োগে দুর্নীতি: কোটে মামলা
বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
চট্টগ্রামের বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক বৃত্তির পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে গ্রীণ কনভেনশন হলে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এ বি এম মোকাম্মেল হক চৌধুরী আলাল।
এতে প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, বিশেষ অতিথি হিসেবে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন, সরকারি আলাওল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোঃ সোলেমান, মেয়র প্রার্থী অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন, রাজনীতিববিদ জাকের হোসেন চৌধুরী বাচ্চু, সমাজসেবক রাজনীতিবিদ আশেক এলাহী সোহেল, ছনুয়া উন্নয়ন পরিষদের সভাপতি ও অরবিট কেরিট স্কুল এন্ড কলেজ এর পরিচালক লায়ন মোঃ আমিরুল হক এমরুল কায়েস, খোরশেদুল আলম চৌধুরী,জলদী আধুনিক হসপিটালের পরিচালক এস,এম শুয়াইবুর রহমান, বাঁশখালী মা শিশু জেনারেল হাসপাতালে ডাইরেক্টর ও ম্যানেজার মোঃ আনোয়ারুল আজিম আজম, বাঁশখালী স্কয়ার হাসপাতালের চেয়ারম্যান শাহ মোঃ শফিউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়াও করোনাকালীন স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখায় বাঁশখালীর মা ও শিশু জেনারেল হাসপাতাল লিঃ,জলদী আধুনিক হসপিটাল লিঃ বাঁশখালী স্কয়ার তিনটি বেসরকারি হাসপাতালকে সম্মাননা প্রদান করা হয়।
//চট্টগ্রাম প্রতিনিধি//
বাঁশখালী প্রাণীসম্পদ দপ্তরে খামারিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন মোঃ আবদুর রহমান মিয়া
হঠাৎ দেশে কেন এত করোনা সংক্রমন বাড়ল…
হঠাৎ দেশে কেন এত করোনা সংক্রমন বাড়ল ? করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজন মারা গেছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২৮ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসটিতে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৬৭৪ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জনে।
গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৯ হাজার ৯৮০ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশ।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২১৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।
ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।
এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।
২০২০ সালের এপ্রিলের পর চলতি বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ।সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।
//দৈনিক বিশ্ব প্রতিবেদন//
বাঁশখালী প্রাণীসম্পদ দপ্তরে খামারিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
বঙ্গবন্ধুর মাজারে মাগুরখালী ইউনিয়ন পরিষদ ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পন ও শ্রদ্ধা নিবেদন
রাণীশংকৈলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে ( ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার) মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা ও থানার ওসি এসএম জাহিদ ইকবাল। এ ছাড়াও সভায় কমিটির সদস্য, বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ও শরৎচন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে উপজেলায় বিশেষ করে মোটরসাইকেল চুরি বৃদ্ধি পাওয়া ও টাকার বিনিময়ে চুরিকৃত মোটরসাইকেল ফেরত পাওয়ার বিষয়টি তুলে ধরেন। এইসাথে তারা বিশেষত পৌর শহরে লাগামহীন যানবাহন চলাচলে পথচারিদের সমস্যার কথা বলেন। ওসি তার বক্তব্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থানায় পুলিশের স্বল্পতার কথা বলেন। তা সত্বেও অপরাধ দমনে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে মর্মে উল্লেখ করেন। শেষে নবাগত চেয়ারম্যানদেরকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।
নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী (২৩তম)
বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে। রাষ্ট্রপতির নির্দেশক্রমে আইন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে।
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আপিল বিভাগের পাঁচ বিচারপতির মধ্যে জ্যেষ্ঠতার দিক দিয়ে তৃতীয় নম্বরে ছিলেন।
এদিকে বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবসরে গেছেন আজ (বৃহস্পতিবার)। দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে আজই তার শেষ কর্মদিবস। সংবিধান অনুযায়ী ৬৭ বছর বয়স পর্যন্ত বিচারপতি পদে থাকা যায়। সে হিসাবে বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের ৬৭ বছর পূর্ণ হচ্ছে ৩০ ডিসেম্বর।
দীর্ঘদিনের রীতি অনুযায়ী রাষ্ট্রপতি আপিল বিভাগের যে বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন, তার বিষয়ে সম্মতি দিয়ে প্রথমে আইন মন্ত্রণালয়কে জানান। এরপর এ সংক্রান্ত ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে হয়ে বঙ্গভবনে যায়। সেখানে রাষ্ট্রপতি স্বাক্ষরের পর প্রধান বিচারপতি নিয়োগের গেজেট জারি করে আইন মন্ত্রণালয়।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুসারে, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কুষ্টিয়ার সন্তান। তিনি জেলার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল গফুর মোল্লা। তিনি ১৯৭২ সালে খোকসা জানিপুর পাইলট হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। ১৯৭৪ সালে সাতক্ষীরার সরকারি পিসি কলেজ থেকে আইএসসি, পরে একই কলেজ থেকে বিএ পাস করেন। তিনি মাস্টার্স করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে। এলএলবি ধানমণ্ডি ল কলেজ থেকে।
১৯৮১ সালে ঢাকা জজ কোর্টে আইন পেশায় যোগদান করেন তিনি। ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৮ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
হাসান ফয়েজ সিদ্দিকী ২০০১ সালে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি, ২০০৯ সালে হাইকোর্ট ডিভিশনে স্থায়ী বিচারপতি এবং ২০১৩ সালের ২৮ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।
//দৈনিক বিশ্ব ডেস্ক//
রামপালে ওয়ানটাইম প্লাস্টিক ব্যবহার বন্ধে বেলা’র মানববন্ধন স্মারকলিপি প্রদান
এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||
বাগেরহাটের রামপালে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবীতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও বেলা নেটওয়ার্কের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার ডাকবাংলো মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামপাল সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শেখ আ. আলী, সাবেক অধ্যক্ষ মো. মজনুর রহমান, সাবেক অধ্যাপক কৃপাসিন্ধু বিশ্বাস, শেখ আফজাল হোসেন, ইসলামাবাদ সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যাপক মো. বজলুর রহমান, সুন্দরবন ডিগ্রি কলেজের অধ্যাপক মো. ইয়াছিন আলী, পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোবিন্দ লাল পাল, সিনিয়র শিক্ষক নাজমুল হুদা, জালাল উদ্দীন দুলাল, বেলার নেটওয়ার্ক সদস্য এম, এ সবুর রানা, এইচ আমিনুল হক নান্টু, মোতাহার মল্লিক, মিলন মন্ডল, কৃষ্ণা রানী দে, সবুজ রায় প্রমুখ। সভাপতির দায়িত্ব পালন করেন, অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ।
