আজ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী । ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদ্‌যাপন করেছেন সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন তারা।

এ সময় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ কেন্দ্রীয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় সংগঠন সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, বিগত কয়েক বছর অনিবার্য কারণে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা করা হয়নি। এ বছর বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মিলনমেলায় মুখরিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী অপরাজেয় বাংলার পাদদেশ, সেখানে আনন্দ শোভাযাত্রা এবং আলোচনা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সব ধরনের ইতিবাচকতা বজায় রেখে আগেকার দিনের মতো শিক্ষার্থীর স্বার্থে এবং দেশের স্বার্থে ভূমিকা রাখবে।

এর আগে সকাল সাড়ে ৭টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে ও দেশব্যাপী সংগঠনের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ছাত্রলীগের নেতারা।

উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ ছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতিনিধিদল টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, ফাতিহা পাঠ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করতে যান।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

//দৈনিক বিশ্ব ডেস্ক//

পড়ুন দৈনিক বিশ্ব …

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাব রেজিষ্টারের কাজী নিয়োগে দুর্নীতি: কোটে মামলা

 

বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চট্টগ্রামের  বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক বৃত্তির পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে গ্রীণ কনভেনশন হলে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এ বি এম মোকাম্মেল হক চৌধুরী আলাল।

এতে প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, বিশেষ অতিথি হিসেবে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন, সরকারি আলাওল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোঃ সোলেমান, মেয়র প্রার্থী অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন, রাজনীতিববিদ জাকের হোসেন চৌধুরী বাচ্চু, সমাজসেবক রাজনীতিবিদ আশেক এলাহী সোহেল, ছনুয়া উন্নয়ন পরিষদের সভাপতি ও অরবিট কেরিট স্কুল এন্ড কলেজ এর পরিচালক লায়ন মোঃ আমিরুল হক এমরুল  কায়েস, খোরশেদুল আলম চৌধুরী,জলদী আধুনিক হসপিটালের পরিচালক এস,এম শুয়াইবুর রহমান, বাঁশখালী মা শিশু জেনারেল হাসপাতালে ডাইরেক্টর ও  ম্যানেজার মোঃ আনোয়ারুল আজিম আজম, বাঁশখালী স্কয়ার হাসপাতালের চেয়ারম্যান শাহ মোঃ শফিউল্লাহ  প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়াও করোনাকালীন স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখায় বাঁশখালীর মা ও শিশু জেনারেল হাসপাতাল লিঃ,জলদী আধুনিক হসপিটাল লিঃ বাঁশখালী স্কয়ার  তিনটি বেসরকারি হাসপাতালকে সম্মাননা প্রদান করা হয়।

//চট্টগ্রাম প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাঁশখালী প্রাণীসম্পদ দপ্তরে খামারিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন মোঃ আবদুর রহমান মিয়া

হঠাৎ দেশে কেন এত করোনা সংক্রমন বাড়ল…

হঠাৎ দেশে কেন এত করোনা সংক্রমন বাড়ল ? করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজন মারা গেছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২৮ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসটিতে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৬৭৪ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জনে।

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৯ হাজার ৯৮০ জনের।  পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশ।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২১৪ জন।  এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর চলতি বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ।সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।

//দৈনিক বিশ্ব প্রতিবেদন//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাঁশখালী প্রাণীসম্পদ দপ্তরে খামারিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

 

বঙ্গবন্ধুর মাজারে মাগুরখালী  ইউনিয়ন পরিষদ ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ  পুষ্পম‍াল‍্য অর্পন ও শ্রদ্ধা নিবেদন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//
 গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে মাজারে  আজ শুক্রবার  ৩০ ডিসেম্বর দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরখালী  ইউনিয়ন পরিষদ ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ  পুষ্পম‍াল‍্য অর্পন ও শ্রদ্ধা নিবেদন করেন  ইউনিয়ন পরিষদের  হ্যাট্রিক সহ চার বার নির্বাচিত জনপ্রিয় ও    ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান  বিমল কৃষ্ণ সানা।
এসময়  তার সাথে ছিলেন প‍্যানেল চেয়ারম‍্যান ভবেন বালা, ইউপি সদস‍্য সুভাষ চন্দ্র মন্ডল, স্বরসতি মন্ডল, লাভলী বিশ্বাস, গোপাল হালদার, সঞ্জয সানা, আওয়ামী লীগ নেতা মাষ্টার দিপঙ্কর, চিত্ত রঞ্জন, প্রবীর মন্ডল, অনুপ ঢালী প্রমুখ।

রাণীশংকৈলে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে ( ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার) মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা  সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা ও থানার ওসি এসএম জাহিদ ইকবাল। এ ছাড়াও সভায় কমিটির সদস্য, বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ও শরৎচন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে উপজেলায় বিশেষ করে মোটরসাইকেল চুরি বৃদ্ধি পাওয়া ও টাকার বিনিময়ে চুরিকৃত মোটরসাইকেল ফেরত পাওয়ার বিষয়টি তুলে ধরেন। এইসাথে তারা বিশেষত পৌর শহরে লাগামহীন যানবাহন চলাচলে পথচারিদের সমস্যার কথা বলেন। ওসি তার বক্তব্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থানায় পুলিশের স্বল্পতার কথা বলেন। তা সত্বেও অপরাধ দমনে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে মর্মে উল্লেখ করেন।  শেষে নবাগত চেয়ারম্যানদেরকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।

নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী (২৩তম)

বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে। রাষ্ট্রপতির নির্দেশক্রমে আইন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আপিল বিভাগের পাঁচ বিচারপতির মধ্যে জ্যেষ্ঠতার দিক দিয়ে তৃতীয় নম্বরে ছিলেন।

এদিকে বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবসরে গেছেন আজ (বৃহস্পতিবার)। দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে আজই তার শেষ কর্মদিবস। সংবিধান অনুযায়ী ৬৭ বছর বয়স পর্যন্ত বিচারপতি পদে থাকা যায়। সে হিসাবে বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের ৬৭ বছর পূর্ণ হচ্ছে ৩০ ডিসেম্বর।

দীর্ঘদিনের রীতি অনুযায়ী রাষ্ট্রপতি আপিল বিভাগের যে বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন, তার বিষয়ে সম্মতি দিয়ে প্রথমে আইন মন্ত্রণালয়কে জানান। এরপর এ সংক্রান্ত ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে হয়ে বঙ্গভবনে যায়। সেখানে রাষ্ট্রপতি স্বাক্ষরের পর প্রধান বিচারপতি নিয়োগের গেজেট জারি করে আইন মন্ত্রণালয়।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুসারে, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কুষ্টিয়ার সন্তান। তিনি জেলার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল গফুর মোল্লা। তিনি ১৯৭২ সালে খোকসা জানিপুর পাইলট হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। ১৯৭৪ সালে সাতক্ষীরার সরকারি পিসি কলেজ থেকে আইএসসি, পরে একই কলেজ থেকে বিএ পাস করেন। তিনি মাস্টার্স করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে। এলএলবি ধানমণ্ডি ল কলেজ থেকে।

১৯৮১ সালে ঢাকা জজ কোর্টে আইন পেশায় যোগদান করেন তিনি। ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৮ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

হাসান ফয়েজ সিদ্দিকী ২০০১ সালে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি, ২০০৯ সালে হাইকোর্ট ডিভিশনে স্থায়ী বিচারপতি এবং ২০১৩ সালের ২৮ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

//দৈনিক বিশ্ব ডেস্ক//

পড়ুন দৈনিক বিশ্ব …

এসএসসি পরীক্ষার ফলাফল ৯৩.৫৮% পাস

রামপালে ওয়ানটাইম প্লাস্টিক ব্যবহার বন্ধে বেলা’র মানববন্ধন স্মারকলিপি প্রদান

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবীতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও বেলা নেটওয়ার্কের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রামপালে ওয়ানটাইম প্লাস্টিক ব্যবহার বন্ধে বেলা'র মানববন্ধন স্মারকলিপি প্রদান

বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার ডাকবাংলো মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামপাল সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শেখ আ. আলী, সাবেক অধ্যক্ষ মো. মজনুর রহমান, সাবেক অধ্যাপক কৃপাসিন্ধু বিশ্বাস, শেখ আফজাল হোসেন, ইসলামাবাদ সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যাপক মো. বজলুর রহমান, সুন্দরবন ডিগ্রি কলেজের অধ্যাপক মো. ইয়াছিন আলী, পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোবিন্দ লাল পাল, সিনিয়র শিক্ষক নাজমুল হুদা, জালাল উদ্দীন দুলাল, বেলার নেটওয়ার্ক সদস্য এম, এ সবুর রানা, এইচ আমিনুল হক নান্টু, মোতাহার মল্লিক, মিলন মন্ডল, কৃষ্ণা রানী দে, সবুজ রায় প্রমুখ। সভাপতির দায়িত্ব পালন করেন, অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ।

রাণীশংকৈলে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে ২৫ জন নারীকে বিদায় ও সনদ বিতরণ

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং উপজেলা পরিষদ জাইকার অর্থায়নে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে ২৫ জন নারীকে বিদায় ও সনদপত্র দেয়া হয়।

করোনাকালীন আর্থিক মন্দা উত্তরণে এ যুব মহিলাদের প্রশিক্ষণ দেন প্রশিক্ষক সাগরিকা চৌধুরী রুমা।

এ মময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, মহিলা ভাইসচেয়ারম্যান শেফালি বেগম,মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার  জাইকার উপ প্রকৌশলী মহিউদ্দিন আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্যে ইউএনও বিদায়ী প্রশিক্ষণার্থীদের এ প্রশিক্ষণে অর্জিত কর্মকান্ড দিয়ে নিজেদের আর্থিক স্বাবলম্বী করে গড়ে তোলার পরামর্শ দেন।

ডুমুরিয়ায় সাবেক মন্ত্রীর নারায়ন চন্দ্র চন্দ এমপির ৩টি ব্রীজের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন

//ডুমুরিয়া, জাহিদুর রহমান বিপ্লব//
সাবেক মৎস‍্য ও প্রানী  সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন বর্তমান সরকার  উন্নত বাংলাদেশ  গড়ার লক্ষ‍্যে দেশে  প্রতিটি এলাকায় ব‍্যাপক উন্নযন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
বঙ্গবন্ধুর সোনার  বাংলা প্রতিষ্ঠা করতে জননেত্রী শেখ হাসিনার অগ্রযাত্রায় সুখী ও সমদ্ধিতে পরিনত হযেছে। আজ ২৮ ডিসেম্বর মঙ্গলবার  ডুমুরিয়া  টু চিংড়া ভায়া পশ্চিম শোভনা সড়কের উপর ব্রীজ নির্মান কাজের ভিত্তি প্রস্তর,  শোভনার কদমতলা নদীর উপর ব্রীজ নির্মান কাজের ভিত্তি প্রস্তর, কদমততলা মন্দিরের ভিত্তি প্রস্তর কাজ, ও কুলবাড়িয়া  টু বাগআচড়া নদীর উপর ব্রীজ নির্মানে কাজের ভিত্তি প্রস্থার  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।  স্ব স্ব  এলাকার ভিত্তি প্রস্তর  অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন উপজেলা  নির্বাহী অফিসার মো: ওযাদুদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, ঠিকাদারী প্রতিষ্ঠানের   জেলার যুগ্ন  সম্পাদক মো: বদরুজ্জামান বাবলু,  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আফছার হোসেন, আওয়ামী লীগ নেতা জামিল আক্তার লেলিন, জিএম ফারুক হোসেন, ইউপি সদস‍্য দেব্রত সরদার এমপির এপি এস সমীর দে গোরা  প্রমুখ ।
কদমতলা ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে ছিলেন ইউপি চেয়ারম‍্যান সুরজিৎ কুমার বৈধ‍্।

উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে রূপসায় প্রশিক্ষণ

খুলনা ব‍্যুরো :

উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে এসডিজি স্থানীয়করণ বিষয়ক প্রশিক্ষণ গত ২৮ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার খুলনা এর উপ-পরিচালক মো. ইকবাল হোসেন জুম কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা, ভাইস চেয়ারম্যান মো. আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান।

আরও বক্তৃতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা বাপ্পী কুমার দাস, শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, উপজেলা প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বন কর্মকর্তা মো. মুজিবুর রহমান, শিক্ষক মো. নজরুল ইসলাম, ইউপি সচিব মো. ইমরান হোসেন, বাকির হোসেন বাকু, আ: কাদের, মো. সামসুর রহমান, ইউপি সদস্য মো. মাসুম, মুক্তিযোদ্ধা আ: মালেক প্রমুখ।
প্রশিক্ষণে প্রবন্ধন উপস্থাপন প্রদান করেন ডিএফ, ইএএলজি প্রজেক্ট, ইউএনডিপি খুলনা কর্মকর্তা মো. ইকবাল হাসান। প্রশিক্ষন শেষে স্থানীয় শিল্পিদ্বারা মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠিত হয়েছে।