ওমিক্রন ঠেকাতে কমিটির দেওয়া যে ৪ সুপারিশ

করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’  দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়ার পর বিশ্বের নানান দেশে তা ছড়িয়ে পড়েছে। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনকে ‘উদ্বেগজনক’ হিসেবে ঘোষণা করেছে। দেশে এই ধরনের সংক্রমণ রোধে বিভিন্ন সমাবেশে জনসমাগম সীমিত করার সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

আজ রোববার কমিটির ৪৮তম সভার আলোচনা শেষে দেশে ওমিক্রনের বিস্তার ঠেকাতে চার সুপারিশ করে এই কমিটি।

সভায় বলা হয়, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ এর বিস্তার রোধে এশিয়া, ইউরোপ ও আমেরিকার অনেক দেশ দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকা অঞ্চলের কয়েকটি দেশ (জিম্বাবুয়ে, নামিবিয়া, বোতসোয়ানা, সোয়াজিল্যান্ড) থেকে যাত্রী আসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এসবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও এসব দেশ এবং যেসব দেশে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়েছে সেসব দেশ থেকে যাত্রী আগমন বন্ধের সুপারিশ করা হচ্ছে।

সুপারিশগুলো হলো-

১. বাংলাদেশেও এসব দেশ এবং যেসব দেশে সংক্রমণ ছড়িয়েছে সেসব দেশ থেকে যাত্রী আগমন বন্ধ করার সুপারিশ করা হচ্ছে।

২. কোনো ব্যক্তির এসব দেশে ভ্রমণের সাম্প্রতিক (বিগত ১৪ দিনে) ইতিহাস থাকলে তাদের বাংলাদেশে ১৪ দিন ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোভিড-১৯ এর টেস্ট পজিটিভ হলে আইসোলেশন করতে হবে।

৩. প্রতিটি পোর্ট অব এন্ট্রিতে স্ক্রিনিং পরীক্ষা, সামাজিক সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থা আরও কঠোরভাবে পালন করা (স্কুল-কলেজসহ), চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করা ও বিভিন্ন (রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়) সমাবেশে জনসমাগম সীমিত করার সুপারিশ করা হল।

৪. কোভিড-১৯ এর পরীক্ষায় জনগণকে উৎসাহিত করার জন্য বিনামূল্যে পরীক্ষা করার সুপারিশ করা হচ্ছে।

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

যশোরে বিদেশি পিস্তল ও ওয়ানশূটারগানসহ তিন রাউন্ড গুলি উদ্ধার

 

বাগেরহাটের রামপালে সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে ফয়লা ব্রীজসহ ৩ টি ব্রীজের ৭৭% সম্পন্ন

করোনা মহামারির প্রকোপ কমে আসার পর রামপালে এলজিইডি’র অর্থায়নে প্রায় সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে তিনটি ব্রীজের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যে ব্রীজ তিনটির ৭৭ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আগামী বছরের জানুয়ারীর মধ্যে মানুষ চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়া সম্ভব হবে বলে উপজেলা এলজিইডি অফিস সূত্র নিশ্চিত করেছে।

জানাগেছে, উপজেলার ফায়লাহাট-চাকশ্রী সড়কের ফয়লা ব্রীজের নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আইটি এন্ড জেই। তারা ২০১৮ সালের ১৬ অক্টোবরে ব্রীজের কাজ শুরু করেন। ব্রীজটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১০ লক্ষ ৪০ হাজার ১১০ টাকা। এটি ৩০ মিটার দৈর্ঘ্য।

ওই ব্রীজের ডিজাইন সমস্যা, করোনার প্রকোপ ও অর্থ ছাড়ের জটিলতায় যথা সময়ে নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। তবে ইতিমধ্যে ওই ব্রীজের ৭০ ভাগ কাজ শেষ হয়েছে বলে রামপাল উপজেলা এলজিইডি অফিস জানায়। এটা আগামী ডিসেম্বরের মধ্যে জনসাধারণের জন্য উম্মুক্ত করে দেয়া সম্ভব হবে। বগুড়া খেয়াঘাট ব্রীজটির কাজ শুরু করে একই ঠিকাদারি প্রতিষ্ঠান আইটি এন্ড জেই। ৬০ মিটার দৈর্ঘ্যের ওই ব্রীজ টির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯২ লক্ষ ৫১ হাজার ১৩৩ টাকা। এটাও করোনা, সীমানা সমস্যা ও অর্থ ছাড়ের জটিলতায় পিছিয়ে পড়ছে। ইতিমধ্যে ব্রীজটির ৯০ ভাগ কাজ শেষ হয়েছে।

এটি ডিসেম্বরের মধ্যে চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়া সম্ভব হবে বলে জানানো হয়েছে। গৌরম্ভা ইউনিয়নের কন্যাডুবি খেয়াঘাটের ব্রীজটি ৪৮ মিটারের। এটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৪৩ লক্ষ ৯৯ হাজার ৯৯৩ টাকা। ২০১৮ সালের ৯ ডিসেম্বরে এম,এস মহিউদ্দিন আহমেদ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। ব্রীজটির ৭০ ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আশা কারা হচ্ছে ২০২২ সালের জানুয়ারিতেই চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়া সম্ভব হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. গোলজার হোসেন জানান, তিনটি ব্রীজের একটিতে ডিজাইন সমস্যা হয়েছে। করোনার প্রকোপ ও অর্থ ছাড়ের জটিলতায় কিছুটা পিছিয়ে পড়লেও খুব দ্রুততার সাথে কাজ এগিয়ে চলছে। আশা করছি আগামী ২/৩ মাসের মধ্যে সবগুলো জনসাধারণের চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়া সম্ভব হবে, যা আপনারা সরেজমিনে গিয়ে দেখেছেন।

কথা হয় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর সাথে। তিনি জানান, বাগেরহাট জেলা প্রশাসক স্যার এর নির্দেশনায় এ উপজেলার ব্রীজগুলো যাতে দ্রুত নির্মাণ সম্পন্ন হয় সে জন্যে নিরলসভাবে কাজ করা হচ্ছে। অতিবৃষ্টি ও মহামারী পরিস্থিতির কারণে ব্রীজগুলো নির্মাণে দেরি হয়েছে। আশা করছি খুব শিগ্র চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়া সম্ভব হবে।

এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

পড়ুন দৈনিক বিশ্ব

লন্ডনে লংমার্চের নামে বাংলাদেশ বিরোধী প্রচার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

//সৈয়দ মোঃ শাকিল, মুন্সীগঞ্জ প্রতিনিধি//

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় গজারিয়া উপজেলা প্রশানের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা সাংবাদিক ও সুধী সমাজের ব্যাক্তিবর্গের সাথে মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ ২৩ নভেম্বর মঙ্গলবার দুপুর এক ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তন সভা-কক্ষে আলোচনা সভা হয়।

এসময় গজারিয়া উপজেলার স্থানীয় জেলে পরিবারের মাঝে ৫ কেজি চাল এক কে.জি ডাল এক লিটার সয়াবিন তেল এক কে.জি. লবন সহ গুরা প্যাকেট দুধ বিতরন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রাশাসক কাজী নাহিদ রসুল।

অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি গজারিয়া থানার ওসি রইছ উদ্দীন সহ আরোও উপস্থিত ছিলেন উপজেলার স্থানীয় ইউ.পি চেয়ারম্যান ইন্জিনিয়ার সাঈদ মোহাম্মদ লিটন, মিজানুর রহমান, মোহাম্মদ আলী খোকন সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা সাংবাদিক ও সুধী সমাজের ব্যাক্তিবর্গ প্রমূখ।

এসময় প্রধান অতিথি কাজী নাহিদ রসূল স্থানীয় বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা সাংবাদিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গের সাথে গজারিয়ার উপজেলার বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন।

রাণীশংকৈল উপজেলা পরিষদের পুকুরটি মিনি পার্ক হিসেবে রুপান্তর ও উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের অর্থায়নে এবং ইউএনও’র নিবির তদারকির মাধ্যমে গতকাল ২২ নভেম্বর সোমবার  সন্ধায় পরিষদের পুকুর পাড়টি চতুর্থ পাশে রাস্তা নির্মাণ, লাইটিংসহ মিনি পার্কের ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়েছে।উদ্বোধনী অনূষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও- ২ আসনের সাত বারের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা  দবিরুল ইসলাম এবং ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর ইসলাম,

উদ্বোধনী অনুষ্ঠানে এমপিরা বলেন, সত্যি উপজেলা পরিষদে এরকম একটি মিনি পার্ক তৈরি করায় ইউএন’র প্রশংসা না করে পারা যায় না। ইউএনও’র উদ্যোগে এরকম একটি মহৎ কাজ রাণীশংকৈলবাসীর কাছে স্মৃতি।পরিষদে আসা অনেকেই এই ৫৩০ মিঃ দৈর্ঘ্য এ রাস্তায় শারীরিক ব্যয়াম, পরিবারকে নিয়ে অবসর সময় কাটাতে পারবে এবং বিভিন্ন জায়গায় স্থাপিত কনক্রিটের তৈরি ছোট ছোট বেঞ্চে বসে বিশ্রাম নিতে পারবে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতার এটি একটি নতুন মাত্রা।

প্রশাসনের উদ্যোগে এরকম একটি জনকল্যাণকর কাজ সচরাচর চোখে পড়েনা বলে স্থানীয় সুধি সমাজ মনে করেন। তারা আরো বলেন এই পৌরশহরে অবকাশ সময় পার করার মতো কোন স্থান ছিলোনা।  এটি হওয়াতে অনেকেই অনাসয়ে ঘুরে যেতে পারবেন।

এ সময় আরো  উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক ইয়াশিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম,থানার ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ,আ’লীগ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ প্রমুখ।এ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বৃক্তিবর্গ ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।

মাহাবুব আলম , রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

পড়ুন দৈনিক বিশ্ব …

গ্লোব বায়োটেক বঙ্গভ্যাক্স টিকা মানবদেহে পরীক্ষার অনুমতি পেয়েছে

গ্লোব বায়োটেক বঙ্গভ্যাক্স টিকা মানবদেহে পরীক্ষার অনুমতি পেয়েছে

বাংলাদেশে তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন বঙ্গভ্যাক্সের মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

বঙ্গভ্যাক্স টিকার ট্রায়াল প্রাণিদেহে সফল হওয়ায় মঙ্গলবার এই অনুমোদন দেয় বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি)।

বিএমআরসির পরিচালক ডা. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেজ-১ (প্রথম ধাপ) এর পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এখনো লিখিত অনুমতি দেওয়া হয়নি। বাকি বিষয় ওষুধ প্রশাসন অধিদপ্তর দেখবে।

ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মার সহযোগী গ্লোব বায়োটেক দেশে করোনাভাইরাসের মহামারি শুরুর পর গত বছরের ২ জুলাই করোনা টিকা তৈরির কাজ শুরুর কথা জানায়।

পরে বানরের দেহে বঙ্গভ্যাক্স টিকার পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল নিয়ে প্রতিবেদন গত ১ নভেম্বর বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) জমা দেয় করোনাভাইরাসের টিকা তৈরির লড়াইয়ে থাকা বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড।

গ্লোব বায়োটেক লিমিটেডের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন সেদিন যুগান্তরকে বলেছিলেন, যে কোনো টিকা তৈরির পর ধাপে ধাপে নানা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। সর্বশেষ মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগে তা নির্দিষ্ট রোগ প্রতিরোধে অ্যান্টিবডি তৈরিতে সফলতার মুখ দেখলে তা টিকা হিসাবে স্বীকৃতি পায়।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনায় আড়ুয়া আতাই নদীর উপর সেতু নির্মাণে স্পেন প্রতিনিধির সাথে সালাম মূর্শেদী এমপির বৈঠক

 

খুলনায় আড়ুয়া আতাই নদীর উপর সেতু নির্মাণে স্পেন প্রতিনিধির সাথে সালাম মূর্শেদী এমপির বৈঠক

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের আড়ুয়া ফেরিঘাটে আতাই নদীর উপর সেতু নির্মাণের বিষয়ে শনিবার (১৩ নভেম্বর) খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সাথে তাঁর কার্যালয়ে বৈঠক করেন ‘স্পেনের সেন্ট উনিয়ন এস এ’ কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট ডাইরেক্টর আলেজান্দ্রো ভিদাউরেটা এবং বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টটেটিভ সোহেল খান। বৈঠকে স্পেনের প্রতিনিধি দল সেতু নির্মাণের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সেতু নির্মাণের বিষয়ে তাদের পরিকল্পনার কথা জানান।

এসময় ‘স্পেনের সেন্ট উনিয়ন এস এ’ কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট ডাইরেক্টর আলেজান্দ্রো ভিদাউরেটা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুতবর্ধনশীল উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতির একটি দেশ। এই দ্রুত বর্ধনশীল এবং স্থিতিশীল অর্থনীতিতে বিনিয়োগের সুযোগ করে দিয়েছে বাংলাদেশ সরকার প্রধান। আতাই নদীর উপরে যেই সেতুটি নির্মাণের জন্য প্রস্তাবনা করা হয়েছে। সেখানে আমাদের সরকার অর্থায়ন করতে সম্মত হয়েছে।

সেতু নির্মাণের বিষয়ে মি. আলেজান্দ্রো বলেন, এই সেতুটি নির্মাণে অত্যাধুনিক প্রযুক্তির ব্যাবহার করা হবে। স্টিলের ফ্রেম দিয়ে তৈরি হওয়াতে সেতুটি প্রাকৃতিক দুর্যোগ, বন্যা এবং নদী ভাঙ্গণের মত বড় দুর্যোগেও ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। দৃষ্টিনন্দন এই সেতুটি যেমন নিরাপদ, তেমন টেকসই এবং পরিবেশ বান্ধব। লম্বা স্প্যান ব্যবহার করায় দুই পিলারের মধ্যে দূরত্ব থাকে বেশি। ফলে সেতুর নিচ দিয়ে যেকোনো ধরনের নৌযান চলতে পারবে নির্বিঘ্নে।

তিনি আরো বলেন, বাংলাদেশে এই ধরনের স্টিলের ফ্রেমের নকশার প্রকল্প এটিই প্রথম। স্পেন সরকার ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা অব্যাহত রাখতে আগ্রহী আছে।

এই বিষয়ে সালাম মূর্শেদী এমপি বলেন, কোনো রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের উন্নয়নের পূর্বশর্ত হলো সেসব অঞ্চলের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। আধুনিক যোগাযোগ অবকাঠামো দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে। শুধু যোগাযোগ নয়, অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি নিয়ে আসে। আমার নির্বাচনী এলাকা রূপসা, তেরখাদা, দিঘলিয়ার উন্নয়নের ব্যাপারে আমি বদ্ধপরিকর। অত্র এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, নদী বেষ্টিত দিঘলিয়া উপজেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষে বারাকপুর ইউনিয়নের আড়ুয়া ফেরিঘাটে আতাই নদীতে সেতু নির্মাণে স্পেন সরকার এরই মধ্যে ৫০ মিলিয়ন ইউরো দিতে সম্মত হয়েছে। সেতুটি নির্মিত হলে দিঘলিয়া উপজেলার সাথে যশোর, নড়াইল, গোপালগঞ্জ, বাগেরহাটসহ সারাদেশের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এলাকার যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য, পর্যটনসহ অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, খুলনা শহরের উপর যানবাহন এবং আবাসনের চাপ কমানোর লক্ষ্যে কেডিএ’র মাস্টার প্লান অনুযায়ী খুলনা শহরের সার্কুলার রোড নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এরই অংশ হিসেবে দিঘলিয়া, রূপসা ও তেরখাদা উপজেলাকে সংযুক্ত করে খুলনা সিটি আউটার বাইপাস রোড নির্মাণের জন্যও একটি প্রকল্প তৈরী করা হয়েছে। আশা করছি খুব শীগ্রই এই প্রকল্পটিও বাস্তবায়ন হবে।

উল্লেখ্য, জাতীয় সংসদের দশম অধিবেশনে জনাব আব্দুস সালাম মূর্শেদী তার নির্বাচনী এলাকা দিঘলিয়া উপজেলার উন্নত যোগাযোগ ব্যবস্থার লক্ষে বারাকপুর ইউনিয়নের আড়ুয়া ফেরিঘাটে আতাই নদীতে একটি সেতু নির্মাণের উপর গুরুত্বারোপ করে সংসদে বক্তব্য উপস্থাপন করেন। এই দাবির প্রেক্ষিতে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হয় এবং তাঁরই আন্তরিকতার ফলে সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে স্পেনের একটি বিজনেস ডেভেলপমেন্ট কোম্পানিকে সেতুটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য অনুরোধ করে চিঠি দেওয়া হয়। বাংলাদেশ সরকারের এই অনুরোধের প্রেক্ষিতে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি সেতুটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য স্পেনের একটি প্রতিনিধি দল আতাই নদীর উভয় পাড়ে সরেজমিনে সেতু এলাকা পরিদর্শন করেন এবং সেতু এলাকার সকল দিক বিবেচনা করে প্রতিনিধি দল তাদের ইতিবাচক মনোভাবের কথা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানান।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

মেসিডোনিয়ায় বাসে আগুণ লেগে ৪৫ জনের মৃত্যু

.

মেসিডোনিয়ায় বাসে আগুণ লেগে ৪৫ জনের মৃত্যু

//আন্তর্জাতিক অনলাইন নিউজ//

বাসে আগুন লেগে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে বুলগেরিয়ায়।  নিহতদের মধ্যে শিশুও রয়েছে।  দগ্ধ সাতজনকে  রাজধানী সোফিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় মঙ্গলবার বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলের উত্তর মেসিডোনিয়ার মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।  দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স ও বিবিসি।

দক্ষিণপূর্ব ইউরোপের দেশটির স্বরাষ্ট্রমন্ত্র মন্ত্রণালয়ের অগ্নিনিরাপত্তা বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ গণমাধ্যমকে বলেন, বাসে আগুন লেগে কিংবা দুমড়েমুচড়ে যাওয়ার পর আগুন লেগে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় ২ টায় এ দুর্ঘটনা ঘটে।  এই দুর্ঘটনার পর ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

বেশিরভাগ ভুক্তভোগী উত্তর মেসিডোনিয়ার বাসিন্দা।  সোফিয়ায় উত্তর মেসিডোনিয়া দূতাবাসের এক কর্মকর্তাও রয়েছেন ভুক্তভোগীদের মধ্যে।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, উত্তর মেসিডোনিয়া থেকে সোফিয়াগামী ওই টুরিস্ট বাসে ৫২ জন আরোহী ছিলেন। যাদের মৃত্যু হয়েছে, তাদের অন্তত ১২ জন অপ্রাপ্তবয়স্ক।

তবে বিবিসির খবরে বলা হয়েছে, বাসটি তুরস্ক থেকে উত্তর মেসিডোনিয়ায় যাচ্ছিল।

বুলগেরিয়ার পূর্বাঞ্চলে একটি নার্সিং হোমে আগুন লেগে ৯ জনের মৃত্যুর পরদিনই ভয়াবহ এই দুর্ঘটনায় ৪৫ জনের মৃত্যু হলো।

বরিশাল কোতয়ালি থানার ইনচার্জ এর বদলি এবং নবাগত অফিসার ইনচার্জ এর যোগদান উপলক্ষে অনুষ্ঠান

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি  //

বরিশাল কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম পিপিএম ও ইন্সপেক্টর অপারেশন মোঃ আনোয়ার হোসেন এর বদলিজনিত বিদায় এবং নবাগত অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম এর যোগদান উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠান উপলক্ষে  ২০ অক্টোবর)২০২১ তারিখ রাতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- পুলিশ কমিশনার(দক্ষিণ) বিএমপি,বরিশাল  মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার ,কোতয়ালি মডেল থানা শারমিন সুলতানা রাখি ও অফিসার ইনচার্জ কাউনিয়া ,অফিসার ইনচার্জ এয়ারপোর্ট, ইন্সপেক্টর তদন্ত (কোতয়ালি) , ইন্সপেক্টর অপারেশন (কোতয়ালি) এবং থানার সকল অফিসারবৃন্দ।

বাংলাদেশে দেখা যাবে ৫৮০ বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ

চলমান শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ শুক্রবার। কেবল শতাব্দীর নয়, গত ৫৮০ বছরে এত দীর্ঘ সময় ধরে আংশিক চন্দ্রগ্রহণের নজির আর নেই। প্রায় সাড়ে তিন ঘণ্টার চন্দ্রগ্রহণের শেষভাগে তা বাংলাদেশ থেকেও দেখা যাওয়ার কথা রয়েছে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

চাঁদ এবং সূর্যের মাঝামাঝি পৃথিবী এলে পৃথিবীর ছায়া পড়ে চন্দ্রপৃষ্ঠে। সে ছায়ায় চাঁদের পুরোটা ঢাকা পড়লে বলা হয় পূর্ণ চন্দ্রগ্রহণ, আর অংশবিশেষের ক্ষেত্রে সেটিকে বলা হয় আংশিক চন্দ্রগ্রহণ।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, শুক্রবার চাঁদের ৯৭ শতাংশ সূর্যের আলো থেকে বঞ্চিত হবে। আংশিক সে গ্রহণের সময় লালচে রং ধারণ করবে চাঁদ। এবারের গ্রহণের পুরোটা সবচেয়ে ভালো দেখা যাবে উত্তর আমেরিকার দেশগুলো থেকে। অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও তা দৃশ্যমান হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময় বেলা ১টা ১৯ মিনিটে মূল চন্দ্রগ্রহণ শুরু হবে। চলবে ৩ ঘণ্টা ২৮ মিনিট এবং ২৪ সেকেন্ড। এরপর পিনামব্রাল চন্দ্রগ্রহণের সময় তা বাংলাদেশ থেকে দেখা যাবে। গ্রহণের এ পর্যায়ে পৃথিবীর প্রচ্ছায়ায় না থেকে উপচ্ছায়ায় থাকে চাঁদ। আর মূল গ্রহণের মতো অতটা চমকপ্রদও নয়। তবে শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে বাংলাদেশের আকাশে চন্দ্রগ্রহণ কিছুটা নজরে আসতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আকাশ যদি পরিষ্কার থাকে তবে আংশিক গ্রহণের শেষ দিকে দেখা যাবে বাংলাদেশ থেকে। ঢাকায় বিকেল ৫টা ১৩ মিনিট, ময়মনসিংহে ৫টা ১১ মিনিট, চট্টগ্রামে ৫টা ১০ মিনিট, সিলেটে ৫টা ৫ মিনিট, খুলনায় ৫টা ১৮ মিনিট, বরিশালে ৫টা ১৫ মিনিট, রাজশাহীতে ৫টা ১৯ মিনিট এবং রংপুরে ৫টা ১৪ মিনিট থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

পিরোজপুরে জাতির পিতার নামে বিশ্ববিদ্যালয় হবে, সংসদে বিল

খেজুরের রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুতিতে ব্যস্ত গাছিরা

বরিশাল উপজেলার বিভিন্ন গ্রামে এক সময় খেজুর গাছে ভরপুর ছিল শীত আসলেই ব্যস্ত হয়ে পড়তেন গাছিরা। বিকেল হলেই গাছে হাঁড়ি বসাতেন আবার সকাল হলে রস সংগ্রহ করে বাড়ি নিয়ে আসতেন।

কেউ কেউ বাজারে রস বিক্রি করতেন আবার কেউ স্বজনদের বাড়িতেও পাঠাতেন। কালের বিবর্তনে এসব এখন ইতিহাসের পাতায় জড়ো হচ্ছে। হারিয়ে যেতে বসেছে গাছ। তবে গত কয়েক বছর ধরে বদলে গেয়েছে বরিশাল  উপজেলার চিত্র। প্রতিবছর শীতে চাহিদা বাড়ছে  খেজুরের রসের । রস কিনতে বাগানে ভিড় করেন বিভিন্ন প্রান্তের মানুষ। শীতের প্রতিটি সকালেই এই বাগানগুলোতে লেগে থাকে রসমেলা উৎসব। প্রকৃতিতে বইছে শীতের আগমনী বার্তা। সকালের শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় প্রস্তুত হচ্ছে প্রকৃতি।

একইসঙ্গে খেজুরের রস সংগ্রহে প্রস্তুত হতে দেখা গেছে বরিশাল উপজেলার  গাছিদেরও। সরেজমিনে ঘুড়ে উপজেলা দেখা  যায়,১০ থেকে ১৫ টি খেজুরের গাছ নিয়ে গড়ে ওঠে এক একটি বাগান। শীত আসলে প্রতিদিন সকালে বিভিন্ন মহল্লার বাসিন্দারা ভিড় করতে থাকেন বাগানে। এ বছরও সেই আয়োজনের প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে ছোট বড় বাগানগুলিতে। রস সংগ্রহের জন্য এখন গাছকে বিশেষ পদ্ধতিতে প্রস্তুত করা হচ্ছে। ১৫ থেকে ২০ দিনের মধ্যেই রস সংগ্রহ শুরু হবে বলে জানিয়েছেন গাছিরা।

এদিকে ঝালকাঠি  উপজেলার পৌরসভা এলাকার পোনাবালিয়া  গ্রামের  খেজুরের বাগানের খেজুরের রস সংগ্রহকারী মিন্টু মিয়া বলেন,তিনি কয়েক বছর ধরে এই বাগান থেকে খেজুরের রস সংগ্রহ করে এলাকার বাজারে বিক্রি করে থাকেন। তাই তিনি শীতের আগমনে খেজুর গাছের পরিচর্যা করছেন। তিনি প্রতি বছর শীতের শুরু  থেকে শেষ পর্যন্ত খেজুরের রস সংগ্রহ করে থাকেন।শীতের সময় খেজুরের  রস বিক্রি করে স্বাচ্ছন্দ মতোই চলতে পারে।

তিনি আরও বলেন, ২০ দিন হয়েছে কাজ শুরু করেছি। গাছের ময়লা ও অপ্রয়োজনীয় ডালপালা ছেঁটে ফেলা হয়েছে। ধারালো দা (গাছিদা) দিয়ে খেজুর গাছের সোনালী অংশ বের করে (যাকে বলে চাঁচ দেওয়া) নোলন স্থাপনের কাজও শেষ। কিছুদিন পরই গাছে লাগানো হয় মাটির পাতিল। এরপরই শুরু হয় সুস্বাদু খেজুর রস সংগ্রহের কাজ। তা দিয়ে তৈরি হবে নানা ধরনের শীতের পিঠা ও পায়েস।

মিন্টু মিয়া আরও বলেন, গাছ একবার ছাঁটলে তিন-চার দিন রস সংগ্রহ করা যায় এবং পরবর্তীতে তিন দিন শুকাতে হয়। এভাবে কাটলে গাছের রস সুমিষ্ট হয়। রস সাধারণত নভেম্বর থেকে এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত সংগ্রহ করা যায়। রস সংগ্রহের পর হাড়ি পরিষ্কার করে রোদে শুকাতে হয় অথবা আগুনে ছেকে নিতে হয়। এতে সংগৃহীত রসে গাঁজন বন্ধ হয়।

ঝুঁকি নিয়েই কোমরে রশি (দড়ি)বেঁধে গাছে ঝুলে রস সংগ্রহের কাজ করেন গাছিরা। প্রতিদিন বিকেলে ছোট-বড় মাটির হাঁড়ি গাছে বাঁধা হয়, আর সকালে রস সংগ্রহ করা হয়। কেউ কেউ কাঁচা রস এলাকার বিভিন্ন স্থানে ও হাটে-বাজারে খাওয়ার জন্য বিক্রি করেন। আবার কেউ কেউ সকালেই এই রস দিয়ে নানান ধরনের পিঠা ও পায়েস তৈরি করেন।

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাগেরহাটের মোংলায় কোটি টাকার অবৈধ বিদেশি কাপড় জব্দ করেছে কোষ্টগার্ড