বাগেরহাটের রামপালে আমনে কারেন্ট পোকা দমনে কৃষি বিভাগের নানা উদ্যোগ

বাগেরহাটের রামপাল উপজেলায় আমন ধানের কারেন্ট পোকা ( বাদামী গাছ ফড়িং) দমনে কৃষি বিভাগের কর্মকর্তারা আগাম প্রস্তুতিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছেন।

এবছর উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ৯ টি ইউনিয়নে মোট আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছিল ৪ হাজার ৫৫ হেক্টর। কিন্তু লক্ষমাত্রার চেয়ে আবাদ বেশি হয়েছে। অগ্রহায়ণ মাসের প্রথম দিকে এ এলাকার প্রায় ৮০ ভাগ ধান পেকে গিয়েছে।

বাকী ২০ ভাগ ধান অর্থাৎ প্রায় ১ হাজার ৬ শত হেক্টর জমির আমন উঠতে আরও দেড় মাস সময় লাগবে বলে কৃষি কর্মকর্তা কৃষ্ণ রানী মন্ডল জানান। তিনি জানান, আমনের কারেন্ট পোকা দমনে আমরা নিরলস ভাবে কাজ করছি। জনবলের সীমাবদ্ধতার পরও সকলকে নিয়ে কৃষকদের সচেতনতা, লিফলেট বিতরণ, ভিডিও চিত্র প্রদর্শন, স্কয়ার্ড গঠন, কৃষক সমাবেশ, কীটনাশকের সহজ প্রাপ্যতাসহ নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কৃষকদের বলা হয়েছে সবাইকে এক যোগে কীটনাশক স্প্রে করতে। যাতে করে পোকামাকড় এক স্থান থেকে অন্য স্থানে যেতে না পারে।

কৃষি অফিস থেকে বীজ ও কীটনাশক ডিলারদের সতর্ক করে নির্দেশনা দেয়া হয়েছে যাতে তারা অনুমোদিত ভালোমানের কীটনাশক কৃষকের মাঝে সরবরাহ করেন এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, কৃষকরা যাতে নির্বিঘ্নে আমন ধান ঘরে তুলতে পারেন এ জন্য কৃষি দপ্তরের সাথে সমন্বয় করে উপজেলা প্রশাসন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

অসহায় কৃষকদের কীটনাশক ও উপকরণ দিয়ে সহায়তা প্রদান করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে আশানুরূপ ফলন পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

পড়ুন দৈনিক বিশ্ব …

পুষ্প সিনেমার এক গানে দুই কোটি নিচ্ছেন সামান্থা !

পাকিস্তান ক্রিকেট দল প্রটোকল অমান্য করেছে, তাদের ফেরত পাঠানো উচিত: প্রতিমন্ত্রী মুরাদ হাসান

ঢাকা স্টেডিয়ামে অনুশীলনের সময় প্রটোকল অমান্য করে তাদের জাতীয় পতাকা উত্তোলনের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে দেশে ফেরত পাঠানো উচিত, বলেছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরকারী দলটি সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাদের জাতীয় পতাকা নিয়ে অনুশীলনে অংশ নেয়।

মিডিয়া রিপোর্টগুলি ঘটনাটির প্রতি দৃষ্টি আকর্ষণ করে এবং ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এবং একটি উল্লেখযোগ্য প্রতিক্রিয়ার দিকে পরিচালিত করেছিল।

মঙ্গলবার চট্টগ্রামে প্রকাশক বাতিঘরের বইয়ের দোকানে গিয়ে সাংবাদিকদের মুরাদ হাসান বলেন, “পাকিস্তান দলের খেলোয়াড়দের নিয়ে আমার কিছু বলার নেই।

পাকিস্তান ক্রিকেট দল প্রটোকল অমান্য করেছে, তাদের ফেরত পাঠানো উচিত: প্রতিমন্ত্রী মুরাদ হাসান

“কিন্তু অনুশীলনের সময় তাদের পাকিস্তানের পতাকা উত্তোলন আমরা মেনে নিতে পারি না। বিশেষ করে এমন এক সময়ে যখন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি, যখন আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। আমি বিশ্বাস করি তাদের পতাকাসহ ফেরত পাঠানো উচিত,” তিনি বলেন।

সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পাকিস্তানের অত্যাচারী শাসনের অবসান ঘটিয়ে পাঁচ দশক আগে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ।

“পাকিস্তানের পতাকা দেখলে আমাদের হৃদয় বিঁধে যায়। কেন তাদের একটি অনুশীলন সেশনের জন্য পতাকা প্রয়োজন? এটা কি নাটক নাকি প্রহসন? এই অনুমতি দেওয়া উচিত নয়। আমরা তাদের সাথে যুদ্ধ করেছি এবং ৩০ লাখ শহীদের রক্ত ​​দিয়ে আমাদের স্বাধীনতা অর্জন করেছি,” বলেন হাসান।

বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মাঠে সুপরিচিত সেসব দেশের ক্রিকেট দল বাংলাদেশ সফর করতে পারে “সেখানে কোন সমস্যা নেই,” তিনি বলেছিলেন। সূত্র: বিডিনিউজ২৪.কম

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

পরকীয়া সম্পর্ক দেখার পর বাবার হাতে ৫ বছরের মেয়ে খুন

আগামীকাল বরিশালে আসছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ

মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে  বুধবার বরিশাল আসছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। সফরে একটি সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ ছাড়াও মেট্রোপলিটন পুলিশের কমান্ড আন্ড কন্ট্রোল সেন্টার এবং নবনির্মিত বিমান বন্দর থানা ভবন উদ্বোধন করবেন তিনি। পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সফর ঘিরে সাজ সাজ রব বিরাজ করছে বরিশাল পুলিশ লাইনে।

পুলিশ প্রধানের সফর ঘিরে বরিশাল নগরী কঠোর নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো শাহাবুদ্দিন খান। সূচি অনুযায়ী বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে আকাশ পথে বরিশালের উদ্দেশে রওনা হবেন আইজিপি।

সকাল ১০টা ৩৫ মিনিটে প্রধান অতিথি হিসেবে বরিশাল জেলা পুলিশ লাইনসে মেট্রোপলিটন পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং নবনির্মিত বিমান বন্দর থানা ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করবেন আইজিপি। পরে জেলা পুলিশ লাইনে মেট্রোপলিটন পুলিশের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন আইজিপি।

অনুষ্ঠানে মেট্রো ও রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। সমাবেশ শেষে সন্ধ্যার ফ্লাইটে ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ করবেন তিনি।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মেট্রোপলিটন পুলিশকে জনবান্ধব, মানবিক ও কমিউনিটি পুলিশিংয়ের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হবে। পুলিশ প্রধানের সফর ঘিরে বরিশাল নগরীকে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে।

//পলাশ চন্দ্র দাসঃবরিশাল প্রতিনিধি //

পড়ুন দৈনিক বিশ্ব …

রামপালে ইউপি চেয়ারম‍্যান জেড মুন্সীর উদ‍্যোগে রিজিয়া নাসের এর মৃত‍্যু বার্ষিকী পালিত 

 

রামপালে ইউপি চেয়ারম‍্যান জেড মুন্সীর উদ‍্যোগে রিজিয়া নাসের এর মৃত‍্যু বার্ষিকী পালিত 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র শ্রদ্ধাভাজন চাচী, বাগেরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলালউদ্দীন, খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা সেখ সালাহউদ্দীন জুয়েল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি’র পরিচালক শেখ সোহেল উদ্দীন, খুলনা অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি শেখ জালালউদ্দীন রুবেল ও সমাজসেবক শেখ বেলালউদ্দীন বাবু’র মাতা এবং তারুণ্যের অহংকার বাগেরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের দাদী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বেগম রিজিয়া নাসের এঁর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রামপাল উপজেলার ফয়লাহাট বাসষ্টান্ড মোড়ে  দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।

রামপালে ইউপি চেয়ারম‍্যান জেড মুন্সীর উদ‍্যোগে রিজিয়া নাসের এর মৃত‍্যু বার্ষিকী পালিত 

১৬ নভেম্বর ২০২১ মঙ্গলবার বাদ আসর রামপাল উপজেলার ফয়লাহাট বাসষ্টান্ড মোড়ে ২নং উজলকুড় ইউপি চেয়ারম‍্যান মুন্সী বোরহান উদ্দিন জেড এর উদ্যোগে মরহুমের রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে  তাবারক বিতরণ করা হয়।

দোয়া অনুষ্ঠানে স্থানীয় ব‍্যাক্তিবর্গ ছাড়াও রামপাল উপজেলা আওয়ামীলীগের  সদস‍্য রাশেদুল ইসলাম  ডালিম, উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোল্লা আ: রহমান, মুক্তিযোদ্ধা খলিল মল্লিক, ইউপি সদস‍্য আবু জাফর, আনারুল ইসলাম, শেখ আজাহার হোসেন টুকু, ইউপি সদস‍্যা বিউটি বেগম, মল্লিক মোয়াজ্জেম হোসেন সহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের অন‍্যান‍্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাফেজ দেলোয়ার হোসেন।

//এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাগেরহাটের রামপালে ২ মাদক ব্যবসায়ীসহ ৭ জন গ্রেফতার

 

মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে শালিখায় উন্মুক্ত বৈঠক

//শ্যামল বিশ্বস// বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে ১৬ নভেম্বর দুপুরে শালিখা উপজেলার সেওজগাতি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক জনাব মোঃ তৈয়ব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনিছুর রহমান, প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন।

উন্মুক্ত বৈঠকে সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, এসডিজি, বাল্যবিবাহ রোধ, মানবসম্পদ উন্নয়ন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। অনুষ্ঠানে ৫০ জন নারী পুরুষ উপস্থিত ছিলেন।

রামপালে পুলিশ মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ নৌ পুলিশের ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেছেন

পুলিশ মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ বাগেরহাটের রামপালে নৌ পুলিশ ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেছেন। সোমবার দুপুরে রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের সন্নাসী-ঘাষিয়াখালী এলাকার সন্নাসী নৌ পুলিশ ক্যাম্প চত্বরে নতুন এ ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন নৌ পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মোঃ আতিকুল ইসলাম। এছাড়া এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদউদ্দীন, বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল ইসলাম, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন ও রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামসুদ্দীন নৌ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

সোমবার বেলা ১১টার দিকে আইজিপি ড. বেনজির আহমেদ ঢাকা থেকে হেলিকপ্টারে রামপালে আসেন। সেখানে নৌ পুলিশ ট্রেনিং সেন্টারের নির্ধারিত জায়গা ও নব নির্মিত ট্রেনিং সেন্টারের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। উদ্বোধন ও পরিদর্শন শেষে দুপুর ২ টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রামপাল ত্যাগ করেন।

মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল জানান, মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ রুট সংলগ্ন রামপালের সন্নাসী-ঘাষিয়াখালী এলাকার প্রায় ২শ একর জমির উপর নব নির্মিত এটিই বাগেরহাট জেলার প্রথম ও একমাত্র পুলিশ ট্রেনিং সেন্টার। এখানে ট্রেনিংয়ের পাশাপাশি ফায়ারিং বার্ডেরও ব্যবস্থাপনা রয়েছে। এ ট্রেনিং সেন্টারটিতে ভবিষ্যতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র্যাবের প্রশিক্ষণও দেয়া হবে বলেও জানান তিনি।

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

পড়ুন দৈনিক বিশ্ব …

বাগেরহাটে চন্দ্রমহলে র‌্যাবের ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেলেন উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড

 

‘উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়নে বলিষ্ঠ নেতৃত্বদান এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে অনন্য সাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ডিজিটাল বাংলাদেশের রূপকার শেখ হাসিনাকে এই পুরস্কার দেওয়া হয়।

বিশ্বের ৮০টি দেশের সদস্যভুক্ত সংগঠন ‘ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স’ তথ্যপ্রযুক্তির অলিম্পিক খ্যাত ‘উইটসা ২০২১’ পুরস্কার প্রদান করে।

ঢাকায় অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি ২০২১ (ডব্লিউসিআইটি২০২১) এর তৃতীয় দিনে শনিবার উইটসা মহাসচিব ড. জেমস এইচ পয়জান্টের কাছ থেকে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার গ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

৩টি ক্যাটাগরিতে ‌এবার বিভিন্ন দেশের বেশকিছু প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়েছে উইটসা। অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম এবং বিসিএস সভাপতি শাহিদ-উল-মুনীর উপস্থিত ছিলেন।

পুরস্কার পাওয়ার কারণ হিসেবে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে সরকার পরিচালনা করছেন। মৌলবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি শেখ হাসিনা বরাবরই বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য খাদ্যের নিশ্চয়তা ও ভোটাধিকার নিশ্চিত করে গেছেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তার সময়েই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। সেই সঙ্গে দেশের আর্থ-সামজিক উন্নয়নে তরান্বিত হয়েছে শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে।

এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক সব ডিগ্রি অর্জন করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন তিনি এবং নারী ও কন্যাশিশুর শিক্ষা নিশ্চিত করায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ইউনেস্কোর বিশেষ সম্মাননার মতো আরও অনেক সম্মানজনক পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছেন শেখ হাসিনা।

তিনি জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ অর্জন করে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। দেশের প্রতিটি অঞ্চলে ও প্রতিটি নাগরিকের কাছে তথ্য ও প্রযুক্তি সহজলভ্য করে দেওয়ার সুযোগ সৃষ্টি করায় বিশেষ অবদান রাখার কারণে প্রধানমন্ত্রীকে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন ‘আইসিটিস ইন সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ২০১৫’–এ ভূষিত করে।

এ বিষয়ে আইসিটি প্রতিমন্ত্রী তার প্রতিক্রিয়ায় বলেন, উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্ববোধ করছি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, অসাম্প্রদায়িক, প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বিগত ১২ বছর অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড প্রদান করায় আমি উইটসার মহাসচিবকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, এই পুরস্কার লাভ করায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাঙালি জাতি তথ্যপ্রযুক্তির উন্নয়ন, বিকাশ ও উৎকর্ষ সাধনে আরও অনুপ্রাণিত হবে।

এ ছাড়া ভিন্ন তিনটি ক্যাটাগরিতে বাংলাদেশ আরও ৩টি পুরস্কার অর্জন করেছে। এগুলো হলো- ‘সাসটেইনেবল গ্রোথ/সার্কুলার ইকোনমি’ অ্যাওয়ার্ড পেয়েছে বিজিএমইএ,

‘ইনোভেশন ই-হেলথ সলিউশন’ অ্যাওয়ার্ড পেয়েছে জাতীয় স্বাস্থ্য বাতায়ন-১৬২৬৩, এবং ‘ই-এডুকেশন অ্যান্ড লার্নিং’ অ্যাওয়ার্ড পেয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

মালয়েশিয়া, সিঙ্গাপুর, মিয়ানমার, হংকং, নেপাল, তাইওয়ান, গ্রিস, রাশিয়া প্রভৃতি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও উদ্যোগ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে।

আন্তর্জাতিক এ সম্মেলনের তৃতীয় দিনে শনিবার ই-কমার্স, সাইবার সিকিউরিটি, উইটসা অ্যাওয়ার্ড এবং প্রযুক্তিব্যবসা বিষয়ক মোট ৮টি সেশন/সেমিনার অনুষ্ঠিত হয়।

ঢাকায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির ২৫তম আসর ভার্চুয়ালি যুক্ত হয়ে গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

আফগানিস্তানের অর্থনৈতিক সংকটে যৌতুক নিয়ে ২০ দিনের কন্যাকেও বিয়ের চিন্তা

বেকার জীবন

বেকার জীবন

– বেলাল উদ্দীন

প্রিয়া মোর খোল দোর

ভালো নাই মন,

বেকার  তাই  দুঃখ পাই

নাহি মোর ধন।

কেঁদে যাই কোথা পাই

দেশে নাই কাজ,

প্রিয়া তাই  মরে যাই

মনে মোর লাজ।

শোনো রাই  মম শাঁই

দাও যদি সুখ,

তব  মন  পাবো  ধন

রাখবো না দুখ।

শোনো সই  আমি কই

ধরো মোর হাত,

প্রেম  দিয়া  মম  প্রিয়া

যাক কেটে রাত।

ভব  তল  আঁখি  জল

ফেলবো না আর,

নাহি   সুখ   যতো   দুখ

হোক ব্যথা ভার।

 

//নিজস্ব সংবাদদাতা: মোঃ মোস্তাফিজুর রহমান//

বাগেরহাটের রামপালের পেড়িখালী ইউনিয়ন পরিষদের অভিষেক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্য/সদস্যাগনের অভিষেক ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় পেড়িখালী ইউনিয়ন পরিষদের মিলনায়তনে নতুনদের বরণ ও পুরাতনদের কর্মের মূল্যবান করে ফুলেল শুভেচছা জানানো হয়।

পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রামপাল উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সিনিয়র আইনজীবী জ্ঞানেন্দ্র নাথ মন্ডল, ট্যাগ অফিসার ভগিরথি বিশ্বাস, পেড়িখালী পিইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শামীম আরা শিপ্রা, মোজাফফর হোসেন প্রমুখ।

সভায় মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, বাল্য বিয়ে বন্ধ ও দলমত নির্বিশেষে সমাধিকার প্রতিষ্ঠায় ইউনিয়ন পরিষদ পরিচালনা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল। তিনি ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেন।

দৈনিক বিশ্ব

অভয়নগরে কর্মজীবি ল্যাকটেস্টিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির প্র‌শিক্ষণ অনু‌ষ্ঠিত

৫০টাকা বকশিস কমের জন্য অক্সিজেন খুলে দেয়: রোগীর মারা যায়

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৭ নভেম্বর রবিবার প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষাণ-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এদিন সকাল ১১ টায় কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম ও প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

এ ছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের কর্মচারী, কৃষাণ-কৃষাণী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা তাদের বক্তব্যে বর্তমান আ’লীগ সরকারকে কৃষি ও কৃষক বান্ধব বলে উল্লেখ করে তাদেরকে দেয়া

বীজ ও সারের যথাযথ ব্যবহারের আহবান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

উল্লেখ উপস্থিত কৃষক-কৃষাণীদের প্রত্যেককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে টি এস পি ড্যাব ও ১০ কেজি করে পটাশ সার বিতরণ করেন।