খুলনার দৌলতপুরে জাগ্রত খুলনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

//নিজস্ব প্রতিবেদক//

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাগ্রত খুলনা একটি সেবামূলক  সংগঠন মানবতায় গড়বো দেশ, বদলে যাবে বাংলাদেশ। এই শ্লোগানকে সামনে রেখে এই সেবামূলক সংগঠনের পক্ষ থেকে প্রায় দুইশত অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। খুলনা দৌলতপুর থানার অন্তর্গত আড়ংঘাটা ,মহেশ্বরপাশা গ্রামের বুচিতলা, পশ্চিমপাড়া, সাহাপাড়া ,দে পাড়া ,দিঘীর পশ্চিম পাড় মুন্সিপাড়া, ও বিভিন্ন এলাকায় রাতভর জাগ্রত খুলনা কর্মীরা অসহায় পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল ,১কেজি পোলাও চাল , ২কেজি আলু ,১কেজি পিয়াজ, সেমাই ,তরল দুধ ,মুসুরির ডাল, চিনি ইত্যাদি।

এ সময় উপস্থিত ছিলেন, জাগ্রত খুলনা সংগঠন টির সম্মানিত সভাপতি জনাব মোঃ নীরব আলী। ও সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আমিনুল হক টিংকু। সাধারণ সম্পাদক আসমাউল হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি  মাসুম বিল্লাহ, (পলাশ) সাংগঠনিক সম্পাদক তানজিল সানি. প্রচার সম্পাদক সজল, দপ্তর সম্পাদক অভিজিৎ, শিক্ষা সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ, আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মাশারুল মোরশেদ ও মিজানুর রহমান. ও রক্তদান শাখা সম্পাদক তরুণ উদীয়মান স্বেচ্ছাসেবী আবির হোসেন, কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইমতিয়াজ মোঃ সাবেদ , মোঃ মারুফ, জামিল উদ্দিন, আলম হোসেন আল আমিন হোসেন, আশিক মোল্লা ,শাহীন, আফনান প্রমুখ।

জেলেনস্কি ও তুরস্কের ইব্রাহিম কালিন বৈঠকে কি সিদ্ধান্ত হলো…?

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন ইউক্রেন সংঘাত শেষের জন্য ‘আন্তরিক প্রচেষ্টা’র প্রতিশ্রুতি দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইস্তাম্বুল আলোচনা প্রক্রিয়া অব্যাহত রেখে এই যুদ্ধের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে উল্লেখ করে কালিন তুরস্কের আনাদোলু বার্তা সংস্থাকে বলেন, আমরা এখন থেকে যুদ্ধের অবসানের জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাব। কারণ এই যুদ্ধে কেউ বিজয়ী হবে না। ইউক্রেন ও রাশিয়া হারবে।

তবে রাশিয়ার সংঘাত এবং আক্রমণের ধারাবাহিকতা (আলোচনা) প্রক্রিয়াকে আরও কঠিন করে তুলছে বলেও জানান তিনি।

কালিন আরও বলেন, তিনি বেসামরিক নাগরিকদের, বিশেষ করে মারিউপোলে আটকে পড়াদের সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন।

একদিনে ৩ কোটি ১৮ লাখ টাকা টোল আদায় হলো বঙ্গবন্ধু সেতুতে

//অনলাইন নিউজ ডেস্ক//

ঈদযাত্রার গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ৩ কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা টোল আদায় হয়েছে। এই সময়ে সেতু দিয়ে পারাপার হয়েছে ৪২ হাজার ১৯৯টি যানবাহন।

স্বাভাবিক অবস্থায় প্রতিদিন গড়ে ১২ থেকে ১৩ হাজার যানবাহন পারাপার হয়ে থাকে। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির বাপ্পি।

সরেজমিন দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কিছুটা ভিন্ন চিত্র। শনিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত মহাসড়কের আশেকপুর, ঘারিন্দা, কান্দিলা, রাবনা, বিক্রমহাটি ও রসুলপুর এলাকায় স্বাভাবিক গতিতে চলেছে যানবাহন।

জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেলেও স্বাভাবিক গতিতেই যান চলাচল করছে। তবে মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত চারলেন সুবিধা পেয়ে যানবাহনগুলো স্বাভাবিক গতিতে আসতে পারলেও এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত দুই লেনের কারণে যানবাহনের গতি কমাতে বাধ্য হচ্ছে যানবাহনের চালকেরা।

ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে সরকারি ছুটি ঘোষণার পর থেকে মানুষজন প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরতে শুরু করেছে। অনেকেই বাড়তি ভাড়ার কারণে পরিবার নিয়ে খোলা ট্রাকে চেপে বাড়ি ফিরছে।

এদিকে মহাসড়কের এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতুপূর্ব দুইলেন সড়কের চাপ কমাতে ঢাকাগামী পরিবহনগুলো বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ত্বর থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ওই পরিবহনগুলো গোলচত্ত্বর হতে ভূঞাপুর-তারাকান্দি সড়ক ব্যবহার করে ২০ কিলোমিটার ঘুরে মহাসড়কের এলেঙ্গা গিয়ে প্রবেশ করছে।

বাসযাত্রী কামরুল জানান, টাঙ্গাইল অংশে স্বাভাবিক অবস্থায় গাড়ি চলাচল করছে। যেটুকু চাপ আছে সেটা থাকবেই, কারণ ঈদের ছুটিতে এত মানুষ যানবাহনে চলাচল করছে। তিনি ভাড়ার ব্যাপারে অভিযোগ তুলে বলেন, প্রতিটি গাড়িতে প্রায় তিনগুন ভাড়া বেশি নিচ্ছে।

অপরদিকে, গাজীপুরের চন্দ্রা মোড় থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার চার লেনের সুবিধা নিয়ে যানবাহন চলাচল করছে। আর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়ক দুই লেন হওয়ার কারণে সেখানে গাড়ির চাপ বেড়ে যায়। ফলে ধীরগতিতে যানবাহন চলাচল করতে হয়।

এ বিষয়ে ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) এশরাজুল হক জানান, মহাসড়কে যানবাহনের চাপ আরও বেড়েছে। তবে কোথাও কোনো জট নেই। গার্মেন্টস ছুটির কারণে আজ শনিবার দুপুর থেকে যানবাহনের সংখ্যা আরও বাড়তে পারে। সেক্ষেত্রে পুলিশের সব প্রস্তুতি রয়েছে।

English Dainikbiswa

বরগুনার আমতলীতে ভর্তুকি মুল্যে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচীর উদ্বোধন

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর

//দৈনিক বিশ্ব ডেস্ক//

না ফেরার দেশে চলে গেলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নিজ জন্মভূমি সিলেটের মাটিতে চিরনিদ্রায় শায়িত করা হবে তাকে। এর আগে আজ দুপুর ২টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে নেওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে আবদুল মুহিতের জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহিদ মিনারে। এরপর সেখান থেকে দাফনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হবে জন্মভূমি সিলেটে।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আর নেই। শুক্রবার রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

বার্ধক্যের নানা জটিলতায় সাবেক অর্থমন্ত্রী বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। মাঝে তাকে কয়েক দফায় হাসপাতালে ভর্তিও করা হয়। আবুল মাল আবদুল মুহিত লিভার ক্যানসারে ভুগছিলেন। করোনার মধ্যে দেড় বছর আগে এই রোগ সম্পর্কে জানতে পারেন তিনি। বিষয়টি পারিবারিকভাবেই গোপন রাখা হয়। এর মধ্যে করোনায়ও আক্রান্ত হন মুহিত।

আবুল মাল আবদুল মুহিত ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। তার মা সৈয়দা শাহার বানু চৌধুরী ও বাবা আবু আহমদ আবদুল হাফিজ। মা-বাবা দুইজনই তৎকালীন সিলেট জেলার রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৪ ভাইবোনের মধ্যে তার অবস্থান তৃতীয়। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার ছোট ভাই।

সাংবাদিকদের কল্যাণে শেখ হাসিনাই কাজ করেছেন — তথ্য ও সম্প্রচার মন্ত্রী

//আ: রাজ্জাক শেখ//

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট শেখ হাসিনার আগ্রহে তৈরি হয়েছে। সাংবাদিকদের সহায়তায় স্থায়ী ব্যবস্থাপনার জন্য তিনি এই ট্রাস্ট করে দেন। বর্তমানে এটি সাংবাদিকদের ভরসার জায়গায় পরিণত হয়েছে। এর মাধ্যমে এপর্যন্ত সাংবাদিকদের মাঝে ২২ কোটি টাকা দেয়া সম্ভব হয়েছে। জাতির পিতার কন্যা শেখ হাসিনার গঠন করা ট্রাস্ট সব দলমতের সাংবাদিকদের জন্য অবারিত। তিনি বলেন, আমি সাংবাদিকের দৃষ্টিতে তাঁদের সমস্যাগুলো দেখার চেষ্টা করি। অষ্টম ওয়েজ বোর্ড যারা বাস্তবায়ন করবেন না, তারা সরকারি ক্রোড়পত্র পাবেন না।

মন্ত্রী আজ (শুক্রবার) বিকেলে খুলনা প্রেসক্লাবের শহিদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাংবাদিকদের কল্যাণে শেখ হাসিনাই কাজ করেছেন।

অন্যান্য সরকারের আমলে সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছে। গণমাধ্যমকর্মী আইন বাস্তবে রূপ পেলে সাংবাদিকরা সত্যিকার সুরক্ষা পাবেন। গণমাধ্যমকর্মীদের প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আপনাদের লেখনি দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে। বিশে^ আয়তনে ৯২তম ও অন্যতম ঘনবসতিপূর্ণ বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। করোনা প্রতিরোধে এপর্যন্ত দেশে ২৫ কোটি ডোজ টিকা প্রদান সম্পন্ন হয়েছে। মুজিববর্ষে লাখো ভূমিহীন-গৃহহীনকে প্রধানমন্ত্রী জমিসহ পাঁকা ঘর উপহার দিয়েছেন। করোনায় দেশে হাহাকার হয়নি, কেউ অভুক্ত থাকেনি, বরং এই সময়ে মাথাপিছু আয়ে আমরা ভারতকে ছাড়িয়ে গিয়েছি। এই কথাগুলো মানুষের কাছে তুলে ধরা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মহাপরিচালক সুভাষ চন্দ্র বাদল, বিএফইউজের মহাসচিব দ্বীপ আজাদ, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার ও প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট হতে চিকিৎসা সহায়তা হিসেবে ৩২ জনকে এবং করোনাকালীন আর্থিক  প্রণোদনার অংশ হিসেবে ৮৬ জন সাংবাদিককে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

সুজিত রায় নন্দীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ হোসেন গাজী।।

বাংলাদেশ আওয়ামীলীগের  ত্রাণ   ও সমাজকল্যান সম্পাদক চাঁদপুরের কৃতি সন্তান সুজিত রায় নন্দীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ফরক্কাবাদ কলেজ মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের শুরুতেই আগত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জননেতা সুজিত রায় নন্দী।

ইফতার ও দোয়া মাহফিলে  বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস।এসময় তিনি বলেন, আমরা জেন ভালো ভাবে চলতে পারি আল্লাহর কাছে সেজন্য দোয়া করবো।চাঁদপুর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপূর একটি এলাকা। আমি আশা করবো সবাই ভূলবুঝাবুঝির অবসান ঘটিয়ে চাঁদপুরের উন্ননে এক হয়ে কাজ করবো।

দোয়া মাহফিলে অংশ নেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীরমুক্তিযুদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের প্রশাসক ওসমান গনি পাটওয়ারী,অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন,জেলা মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ  ।

এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফরিদগঞ্জ পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূইয়া,যুগ্ম সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম,  আহছান উল্লাহ আখন্দ, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক হানিফ পাটওয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের  সাবেক  শ্রম বিষয়ক রফিকুল ইসলাম ভূইয়া, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়া জেলা শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহব্বয়ক শফিক গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ শরিফ আহমেদ, জেলা আওয়ামী মৎস্য জীবীলীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক দেওয়ান, হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোষ মজুমদ, হাইমচর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান বেগ, শাহ আলম পাটওয়ারী, ৫ নং হাইমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলি জুলহাস সরকার, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকউল্লাহ মাস্টার, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম মিয়াজী সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ইফতার দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে  দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওঃ কবির আহমেদ ওসমানি।

English Dainikbiswa

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুরে ডুবে যুবতীর মৃত্যু

ডুমুরিয়ায় দলিতের শিক্ষার্থীদের ফরম পুরেণের আর্থিক সহায়তা প্রদান

ডুমুরিয়ায় দলিতের শিক্ষার্থীদের ফরম পুরেণের আর্থিক সহায়তা প্রদান

//ডুমুরিয়া  সংবাদদাতা//

ডুমুরিয়ায়  দলিত শিক্ষা প্রকল্পের উদ‍্যেগে ২৮ এপ্রিল  বৃহস্পতিবার  সকালে এস এস সি পরীক্ষায় দলিত শিক্ষার্থীদের ফরম পুরনের জন‍্য আর্থিক  সহায়তা  ও উপকরন বিতরন করা হযেছে।

এ উপলক্ষে  এক আলোচনা সভা ডুমুরিয়া  অফিসার ক্লাবে অনুষ্ঠিত হয। দলিতের শিক্ষা প্রকল্পের ম‍্যানেজার ধরা দেবী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো : আব্দুল ওয়াদুদ।বিশেষ অতিথি ছিলেন মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, প্রাথমিক শিক্ষা অফিসার সিকদার আতিকুর রহমান জুয়েল, যুব উন্নযন কর্মকর্তা ওবাইদুল হক হাওলাদার, মহিলা বিষযক কর্মকর্তা রিনা মজুমদার। উপস্থিত ছিলেন দলিতের পিও বিপ্লব মন্ডল, চিন্তা দাস, বিপ্লব দাস।

অনুষ্ঠানে ৪৮ জন শিক্ষার্থীকে সহায়তা প্রদান করা হয।

ঈদের আনন্দ অনিশ্চিত হয়ে পড়েছে আমতলীর ১৯ বীর মুক্তিযোদ্ধা পরিবারের!

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

ঈদের আনন্দ থেকে বঞ্চিত হতে যাচ্ছে বরগুনার আমতলী উপজেলার ১৯ বীর মুক্তিযোদ্ধা পরিবার। সম্মানী ও উৎসব ভাতা না পাওয়ায় এবার তাদের ঈদ আনন্দ অনিশ্চিত হয়ে পরেছে। দ্রুত এ বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দেয়ার দাবী জানিয়েছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধারা।

জানাগেছে, বর্তমানে সংশোধিত মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের তালিকাভুক্তি আমতলী উপজেলায় ১৬৭ জন বীর মুক্তিযোদ্ধার নাম রয়েছে। তারা নিয়মিত সম্মানী ও উৎসব ভাতা পেয়ে আসছেন। গত ফ্রেব্রুয়ারী মাসে মোঃ সামসুদ্দিন আহম্মেদ, ডা. আঃ মন্নান হাওলাদার, আবুল বাশার সিদ্দিক ও মোঃ শাহ আলমের সম্মানীভাতা বন্ধ হয়ে যায়। এরপর গত মার্চ মাসে মোঃ আনোয়ার হোসেন, মালেক আকন, মোঃ শাহ আলম ও বুলবুল নাহারের সম্মানী ভাতা বন্ধ করে দেয় মন্ত্রনালয়। বর্তমানে ১৯ জনের উৎসব ভাতা মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় বন্ধ করে দিয়েছে। এতে মুক্তিযোদ্ধা পরিবারগুলোর ঈদ আনন্দ অনিশ্চিত হয়ে পরেছে। বীর মুক্তিযোদ্ধাদের ঈদ উৎসব ভাতা পেতে আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ে তালিকা পাঠিয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দিক বলেন, ১৯ জন মুক্তিযোদ্ধা ঈদুল ফিতরের উৎসব ভাতা আসেনি। এতে আমাদের ঈদ আনন্দ অনিশ্চিত হয়ে পরেছে। মুক্তিযোদ্ধা মৃতঃ আনোয়ার তালুকদারের মেয়ে বুলবুল নাহার বলেন, গত মার্চ মাসে আমার বাবার সম্মানী ভাতা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে তা আমার জানা নেই?

আমতলী সোনালী ব্যাংক লিমিটেড ব্যবস্থাপক মোঃ কাওসার মোল্লা বলেন, তালিকা অনুসারে ভাতা দেয়া হয়েছে। তবে ১৯ জন মুক্তিযোদ্ধার উৎসব ভাতা আসেনি।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, ১৯ জন মুক্তিযোদ্ধার সম্মানী ও উৎসব ভাতা আসেনি। তাদের তালিকা সংশ্লিষ্ট মন্ত্রনালয় পাঠিয়েছি। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।

English Dainikbiswa

ডোমারে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

সকল ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে: সালাম মূশের্দী এমপি

//আ: রাজ্জাক শেখ//

খুলনা-৪আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মাধ্যমে অর্জিত দেশের উন্নয়ন সাফল্যের কথা জনগণের নিকট তুলে ধরতে হবে।

শেখ হাসিনা সরকার দেশের জন্য যে উন্নয়ন করেছে, অতীতের কোন সরকার এতো উন্নয়ন করতে পারেনি। উন্নয়নের বর্তমান ধারা অব্যাহত রাখতে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই।’
এলাকার মানুষের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। যতদিন বেঁচে আছি মানুষের কল্যাণে কাজ করে যাবো।

তিনি আরো বলেন, কিছু লোক ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাঁদের এ অপতৎপরতা রুখতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করতে হবে।
সকল ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজবৃহস্পতিবার ২৮ এপ্রিল বেলা ১১টায় রূপসার আইচগাতি ইউনিয়নের মিলকি দেয়াড়ায় ইউপি সদস‍্য মিঠু’র বাড়িতে ঈদ উপহার বিতরণ অনুষ্টানে জুম কনফারেন্সের মাধ‍্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আইচগাতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান -২ আলহাজ্ব শেখ আনিসুর রহমান মিঠু ব‍্যবস্থাপনায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তৃতা করেন জেলা কৃষকলীগের সভাপতি ও আইচগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আশরাফজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এমদাদুল ইসলামের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিব দাস, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ আসাদুজ্জামান, সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা সামসুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো: মঈনউদ্দীন, মো: আবদুল্লাহ,
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ, আওয়ামীলীগ নেতা সেলিম মন্ডল, শাহ আলম,মিজান মোড়ল,জামাল ব‍্যাপারী,বাবুল হাওলাদার, শহিদুল ব‍্যাপারী প্রমূখ।
এসময় এলাকাবাসির মাঝে ১ হাজার শাড়ি লুঙ্গি ও সেমাই চিনি বিতরণ করা হয়।

 

জায়গা না পেলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার বাড়ির একটু জায়গা দিন- জাফরুল্লাহ চৌধুরী

//অনলাইন নিউজ ডেস্ক//

কোথাও জায়গা না পেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাড়িতে কলাবাগান থানা ভবন নির্মাণের প্রস্তাব দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। আজ বুধবার দুপুরে কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা ভবন স্থাপনের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন।

এ সময় জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘থানা ভবন বানানোর জন্য কোথাও জায়গা না পেলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার বাড়ির একটু জায়গা দিন। তাতে আপনার সুনাম হবে। আর কোথাও জায়গা না পেলে পাশের বহুতল ভবনের চারতলা-পাঁচতলা নিয়ে নেন, সেখানে থানা করেন।’

তেঁতুলতলা মাঠ ‘শিশুদের ফুসফুস, বয়স্কদের ফুসফুস’ মন্তব্য করে জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, ‘এ ফুসফুস নষ্ট করতে দেওয়া যাবে না। এখানে থানা নির্মাণের অন্যায় অনুমতি দেওয়া হলেও আমরা মেনে নেব না। এখান থেকে ইটপাথর সরাতে হবে। তা না হলে আমরা এখানে আস্তানা গাড়ব।’

মাঠ রক্ষায় আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে বলেও সমাবেশে মন্তব্য করেন জাফরুল্লাহ চৌধুরী। আন্দোলনে সম্পৃক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত বাড়ি যাওয়া চলবে না। আমরা সম্মিলিতভাবে মাঠকে রক্ষা করব। মাঠের পাশে দেয়াল, ইট-বালু ছুড়ে ফেলার আন্দোলনে আমি আপনাদের সঙ্গে থাকব।’

পান্থপথের স্কয়ার হাসপাতালের উল্টো দিকের খোলা জায়গাটি তেঁতুলতলা মাঠ হিসেবে পরিচিত। সেখানে স্থানীয় শিশুরা খেলাধুলা করে। পাশাপাশি মাঠটিতে ঈদের নামাজ, জানাজাসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হয়। এই মাঠে কলাবাগান থানার স্থায়ী ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই এর প্রতিবাদ করছেন স্থানীয় লোকজন।

এই মাঠ রক্ষার আন্দোলনে সক্রিয় হওয়ায় গত রোববার ১৩ ঘণ্টা কলাবাগান থানায় আটকে রাখা হয় ওই এলাকার বাসিন্দা সৈয়দা রত্না ও তাঁর কলেজপড়ুয়া ছেলেকে। খবর পেয়ে বেলা দুইটার দিকে স্কয়ার হাসপাতালের উল্টো দিকের ওই মাঠে যান বাংলাদেশ পরিবেশ আইনবিদ (বেলা) সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানসহ অধিকারকর্মীরা। পরে রাতে স্থানীয়দের সঙ্গে কলাবাগান থানার সামনে অবস্থান নিয়ে মা–ছেলের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন তাঁরা। বিক্ষোভের মুখে রাত সাড়ে ১২টার দিকে থানা থেকে মুক্তি পান সৈয়দা রত্না ও তাঁর ছেলে।

English Dainikbiswa

এখানে বরাদ্দ হয়ে গেছে এখন এটা পুলিশের সম্পত্তি- স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ানদের পাঠানো অস্ত্রের গুদাম ধ্বংস করেছে রাশিয়া