এখানে বরাদ্দ হয়ে গেছে এখন এটা পুলিশের সম্পত্তি- স্বরাষ্ট্রমন্ত্রী

//দৈনিক বিশ্ব ডেস্ক//

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তেঁতুলতলা কখনও মাঠ ছিল না, এটা পরিত্যক্ত সম্পত্তি ছিল, সেজন্য সিদ্ধান্ত হয়েছে থানা নির্মাণের। কলাবাগানে একটা থানা ভবন করা প্রয়োজন। এই জায়গাটা পেয়েছি। এখন যদি মেয়র অন্য একটি জায়গা দেন সেখানে মাঠ হবে। এখানে বরাদ্দ হয়ে গেছে।  এখন এটা পুলিশের সম্পত্তি।

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদে আন্দোলনকারীরা বুধবার (২৭ এপ্রিল) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এলে মন্ত্রী বৈঠকে তাদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা আবেদন করেছেন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা করবো কি করা যায়। বিকল্প জায়গা খুঁজে পাওয়া গেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। থানাও মানুষের জন্যই নির্মাণ হচ্ছে।

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, স্থপতি ইকবাল হাবিব, মানবাধিকার কর্মী খুশি কবিরসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মানবাধিকারকর্মী খুশি কবির বলেন, আমরা স্পষ্ট বলেছি, তেঁতুলতলা মাঠে যে কাজটা হচ্ছে, আমরা চাচ্ছি দ্রুততম সময়ে তা বন্ধ করা হোক।  ঈদের জামাত ওখানেই হোক, যেটা সব সময় হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি আলোচনা করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তিনি চেষ্টা করবেন…যেহেতু কিছু টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিকল্প জায়গা খোঁজা হবে। আমাদেরও বলেছেন সহায়তা করতে। সবাই মিলে একটা বিকল্প জায়গা খুঁজে বের করা দরকার।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাজ বন্ধের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কমিশনারের সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্ত করেছেন।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান এ সময় জানান, তিনি বলেছেন খেলার মাঠটার বিষয়টি তিনি নিজেও অনুভব করছেন।  কিন্তু উনারা ২৭ কোটি টাকা দিয়ে দিয়েছেন। তখন আমরা বলেছি, সেটা তো রাষ্ট্রীয় কোষাগারেই আছে। ওই এলাকায় আরও অনেক পরিত্যক্ত জায়গা আছে। একটা জায়গার কথা স্পষ্ট করে বলা হয়েছে।

আমরা বলেছি, দেয়াল নির্মাণ কাজ বন্ধ করেন। কারণ এলাকাবাসী চরম অস্বস্তিতে আছে। পুলিশের সঙ্গে এলাকাবাসী মুখোমুখি হোক এটা আমরা চাই না। যদি এখানে দেয়াল হয়, ঈদের জামাত হতে পারবে না। দেয়াল নির্মাণটা অবিলম্বে বন্ধ করতে হবে।

তিনি সাংবাদিকদের আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জায়গাটি যেহেতু পুলিশ কিনে নিয়েছে। ফলে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলবেন।

English Dainikbiswa

চট্টগ্রামে টেনশন গ্রুপের ৯ ছিনতাইকারী আটক

 

ডোমারে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

 //বিশেষ প্রতিনিধি, মোঃ মোস্তাফিজুর রহমান//

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার(২৬শে এপ্রিল) সকালে নীলফামারীর ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হল রুমে থেকে ভার্চুয়াল যুক্ত হয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহীনা শবনম ,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জায়িদ ইমরুল মুজাক্কিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন কানিজ,উপজেলা কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর নবী,সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার, বাংলাদেশ প্রেসক্লাব ডোমার উপজেলা শাখা ‘র সভাপতি জাবেদুল ইসলাম সানবীম, সহ সাধারণ সম্পাদক শিহাব হাসান শাসন, অর্থ সম্পাদক সাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আবু ফাত্তা পাখি, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রতন সহ শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলার সোনারায় খাটুরিয়া ও বোড়াগাড়ী পারঘাট এলাকার ৮০টি উপকারভোগী পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়।

ডুমুরিয়ায় ৬৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের উপহার

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এবং ঈদুল ফিতরের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে সমগ্র বাংলাদেশে গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য ৩২ হাজার ৯০৪টি সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে।

মঙ্গলবার ২৬ এপ্রিল সকাল ১১টায়  ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এসব ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।

সারা দেশের ন্যায় খুলনা জেলায় ২৩৬টি ঘরের মধ্যে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের চুকনগরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে তৃতীয় পর্যায়ে ৬৫টি ঘর  হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সাদিকুর রহমান,উপজেলা পরিষদ  চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ আবদুল ওয়াদুদ,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ মামুনুর রশীদ,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন,উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন,আ’লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ারদারসহ বিভিন্ন দপ্তরের  কর্মকর্তা,জনপ্রতিনিধি,রাজনীতিবিদ,মিডায়াকর্মী ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমি মন্ত্রণালয়ের অর্থায়নে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ঈদুল ফিতরের আগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে তৃতীয় পর্যায়ে ডুমুরিয়া উপজেলায় ৬৫টি ঘর ও জমির দলিল ভূমিহীন উপকারভোগীদের মাঝে ভিডিও কনফারেন্স মাধ্যমে হস্তান্তর করেন।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ডুমুরিয়া উপজেলায় প্রথম ও দ্বিতীয় ধাপে ৬৪০ টি পরিবার ও তৃতীয় ধাপে ৬৫ টি ভূমিহীন পরিবারকে পর্যাক্রমে এ উপহার দেওয়া হয়েছে। প্রতিটি ভূমিহীন উপকারভোগী পরিবারের জন্য রয়েছে দু’টি বেড রুম,এটাস্ট টয়লেট ও বাথরুমসহ ১টি করে ঘর ০.০২শতাংশ জমির দলিল ও নামজারি খতিয়ান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ জানান, তৃতীয় ধাপে আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৬৫ টি ঘর  নির্মাণ করে উপকারভোগীদের জমির কবুলত রেজিস্ট্রেশনসহ নির্মিত ঘরগুলো হস্তান্তর করা হয়েছে।

English Dainikbiswa

খুলনার ডুমুরিয়া এক কিশোরের লাশ উদ্ধার

ডুমুরিয়ায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করা হচ্ছে সকলের সহযোগিতায়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

//খুলনা ব্যুরো//

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনকে বানচাল করতে বিএনপিসহ সরকার বিরোধী দলগুলো নানা রকম ষড়যন্ত্র করছে।

কিন্তু তাদের মনে রাখতে হবে, দেশের জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় আসতে হবে। কাজেই, বিএনপি যতই ষড়যন্ত্র করুক, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সাথে হাত মেলাক। এ দেশের মানুষ তা মোকাবেলা করবে।

আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, সবসময়ই গণতন্ত্র চর্চা করে এসেছে। ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং দেশের উন্নয়ন ও কল্যাণে সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। আগামী নির্বাচনেও দলটি গণতন্ত্র চর্চা করবে। সকলের অংশগ্রহণের মাধ্যমে ২০২৩ সালের জাতীয় নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ।

বিশেষ অতিথি হিসেবে খুলনা-৪আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, তৃতীয় লিঙ্গের মানুষদের কে আমরা জমি ও ঘর দিয়েছি। দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশের কোন মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না।

তার এই স্বপ্ন বাস্তবায়ন করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের সহযোগিতায়।

ঈদ উপহার হিসেবে সারাদেশের ন্যায় রূপসাতে গৃহহিন ও ভূমিহীন পরিবারকে জমির দলিল হস্তান্তর অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  জুম কনফারেন্সের মাধ্যমে বক্তৃতায় এ কথা বলেন।

মঙ্গলবার২৬ এপ্রিল বেলা ১১টায় রূপসা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, স্থানীয় সরকার মন্ত্রনালয় এর খুলনার উপ- পরিচালক মোঃ ইউসুফ আলী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যুবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান,  মৎস‍্য কর্মকর্তা বাপী কুমার দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার,আইসিটি কর্মকর্তা রেজাউল করিম,  শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরিফ হোসেন। সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, বন কর্মকর্তা মুজিবুর রহমান, সমবায় কর্মকর্তা প্রশান্ত ব‍্যানার্জী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তারেক ইকবাল আজিজ, জনস্বাস্থ‍্য প্রকৌশলী শেখ মো: রাসেল,  মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, এসআই কামরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, সৈয়দ মোরশেদুল আলম বাবু, মুক্তিযোদ্ধা আঃ মালেক, সন্তোস চিন্তা পাত্র সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ।

রূপসা উপজেলায় ৩য় পর্যায়ে ১৪টি ঘর বিতরণ করা হয়। প্রতিটি ঘরের ব‍্যায় ধরা  হয়েছে ২ লক্ষ ৫৯ হাজর টাকা।

English Dainikbiswa

ধর্মীয় কাজে মসজিদে নতুন মাইকের সেট কিনে দিলেন সারমিন সালাম

দীর্ঘ দিনের অবহেলিত জরাজীর্ণ অকেজো হয়েপড়া কাঁচা রাস্তার কাজ চলমান রয়েছে

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলার।২ নং উঃ আলগী ইউনিয়নের বিঙ্গুলিয়া পালের মোড় থেকে সুফি ফজলুল রহমান (রহঃ) কমপ্লেক্স মাদ্রাসা পর্যন্ত প্রায় ৭৭৫ মিটার রাস্তার কাজ চলছে।

২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টায় সরজমিনে গিয়ে জানাযায় দীর্ঘ দিনের অবহেলিত জরাজীর্ণ অকেজো হয়েপড়া কাঁচা রাস্তার প্রায় ৭৭৫ মিটার মেরামত করার কাজ চলমান রয়েছে।
উক্ত রাস্তাটি ক্রমান্বয়ে পাকা করার কাজও সম্পন্ন হবে বলে আসাবাদী স্হানীয় এলাকাবাসী। অপরদিকে ইউনিয়নের শতশত বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে, বেঙ্গুলিয়া ও গোয়াল ভাওর যাওয়া জন্য এই রাস্তাটি গুরুত্বপূর্ণ।
হাইমচর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও টিকাদার মোঃ জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী তিনি বলেন প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কার্যকরী ভূমিকা অব্যাহত রাখতে মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপি ও আমাদের বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর অক্লান্ত পরিশ্রমে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে উন্নয়ন মুলক কাজ অভিস্বরনীয় হয়ে থাকবে। বহুবিধ উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে ও অসমাপ্ত কাজগুলোর উন্নয়ন মূলক কাজ চলমান রয়েছে।

মুজিব বর্ষের ৩য় পর্যায়ে নিজেদের ঠিকানা পেলো আমতলীর ৪০টি পরিবার

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

“আশ্রায়নের অধিকার, শেখ হাসিনার উপহার”, মঙ্গলবার দেশব্যাপি মুজিববর্ষের ঈদ উপহার হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রায়ন প্রকল্পে গৃহহীন ও ভূমিহীন পরিবারের ঘর ও জমি হস্থান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে আমতলী উপজেলায় ৭টি ইউনিয়নের ৪০ গৃহ ও ভুমিহীন পরিবারের মাঝে জমি সহ ও ঘরের দলিল হস্থান্তর করা হয়।

আজ সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলানায়তনে জমি সহ ঘরের চাবি হস্থান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. এম,এ কাদের মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,কে,এম মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোনায়েম সাদ,উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন,আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান,কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ,আড়পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা,হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,গুলিশাখালী ইউপি চেয়ারম্যান মোঃ এ্যাড, এইচ,এম মনিরুল ইসলাম,  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারি কমিশানর (ভূমি) মোঃ নাজমুল ইসলাম।

মুজিব বর্ষের ৩য় পর্যায়ে নিজেদের ঠিকানা পেলো আমতলীর ৪০টি পরিবার

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স ও সভায় সরকারী কর্মকর্তা, ৭ ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, গৃহহীন ও ভূমিহীন পরিবারের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জমির দলিল সহ ঘরের চাবি পেয়ে আঠারগাছিয়া ইউনিয়নের তপন তালুকদার বলেন,মোর কোন ঘরবাড়ী আছিলো না। রাস্তার ঢালে একটা ঝুপরি ঘরে থাকতাম।প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোগো জমি ও ঘর দেছে,আল্লায় হ্যারে মান সম্মানের সাথে বাঁিচয়ে রাখুক, হ্যার জন্যে আমরা সকলে দোয়া করি। এহোন মোরা মোগো নিজেগো ঘরে থাহি।

আড়পাংগাশিয়া ইউনিয়নের আবুল মীরের স্ত্রী কান্না জড়িক কন্ঠে বলেন,আমার স্বামী প্রতিবন্ধী,অন্যের জমিতে আমরা বসবার করতাম। প্রধানমন্ত্রী আমাদের এই ঘর দেওয়ায় আমাদের নিজস্ব একটি ঠিকানা হলো।

ডুমুরিয়ায় কন্দাল ফসল উন্নযন প্রকল্পের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

//ডুমুরিয়া সংবাদদাতা//

কন্দাল ফসল উন্নযন প্রকল্পের আওতায়  ডুমুরিয়া  উপজেলা কৃষি অফিসের আয়োজনে মঙ্গলবার দিনব‍্যাপী  ( ২৬ এপ্রিল) চুকনগরে কৃষক প্রশিক্ষনে এক কৃষক প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয।

কৃষক প্রশিক্ষন কর্মশালায়  উপস্থিত ছিলেন কৃষি দপ্তর খুলনার উপ পরিচালক মো; হাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোচ্ছাদেক হোসেন  কৃষি সম্প্রসারন কর্মকর্তা সিফাত আল মারুফ, উপসহকারী কৃষি কর্মকর্তা আশুতোষ দাস, প্রকাশ মন্ডল, প্রমুখ।

কর্মশালায় ৬০ জন কৃষক ও কৃষানী অংশ নেয়।

 

চন্দনাইশে ৭ হাজার পিস ইয়াবাসহ মা, ছেলে আটক

//আবুল হাসেম, চট্টগ্রাম প্রতিনিধি//

চট্টগ্রামের চন্দনাইশে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মা ও ছেলেকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়া সড়ক ভবনের পাশে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহত প্লাষ্টিকের বালতি তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত দুই জন সম্পর্কে মা ছেলে বলে জানা গেছে। আটককৃতরা  হলেন কক্সবাজার জেলার ফিসারী থানা এলাকার মৃত আবদুল জলিলের স্ত্রী মোহছনা খাতুন (৪৭) ও তার ছেলে রায়হান (১৯)।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ইয়াবাসহ মা, ছেলে আটকের ঘটনার নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেক পোস্ট বসিয়ে তাদের আটক করা হয়েছে। চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার খালেকুজ্জামান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন এবং তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

রামপালে ৩ টি ব্রীজের নির্মাণ কাজে ধীরগতি।। অব্যবস্থাপনার অভিযোগ

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে এলজিইডি’র অর্থায়নে প্রায় সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে তিনটি ব্রীজের কাজ কিন্তু দীর্ঘ দিনেও শেষ হয়নি।

ঠিকমতো নজরদারীর অভাব ও অব্যাবস্থাপনার কারণে যথা সময়ে সম্ভব হয়নি বলে মনে করেন সচেতন মহল। এর মধ্যে বগুড়া নদীর উপরে নির্মিত ব্রীজের পাশে মই দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে মানুষ। বিকল্প সড়ক গুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ দিনেও ব্রীজগুলো যথা সময়ে নির্মাণ সম্পন্ন না হওয়ায় মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।

ব্রীজ ৩ টির ৯৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে দাবী করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বছরের জানুয়ারীর মধ্যে মানুষ চলাচলের জন্য ব্রীজগুলো উম্মুক্ত করে দেয়া সম্ভবনার কথা জানানো হলেও সেটি সম্ভব হয়নি। উপজেলা এলজিইডি অফিস তাগিদ দেওয়ার পরও কেন নির্মান কাজ সম্পন্ন হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানাগেছে উপজেলার ফায়লাহাট-চাকশ্রী সড়কের ফয়লা ব্রীজের নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আইটি এন্ড জেই। তারা ২০১৮ সালের ১৬ অক্টোবরে ব্রীজের কাজ শুরু করেন। ব্রীজটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১০ লক্ষ ৪০ হাজার ১১০ টাকা। এটি ৩০ মিটার দৈর্ঘ্য। ওই ব্রীজের ডিজাইন সমস্যা, করোনার প্রকোপ ও অর্থ ছাড়ের জটিলতায় যথা সময়ে নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। তবে ইতিমধ্যে ওই ব্রীজের ৯৮ ভাগ কাজ শেষ হয়েছে বলে রামপাল উপজেলা এলজিইডি অফিস জানায়। এটা আগামী জুনের মধ্যে জনসাধারণের জন্য উম্মুক্ত করে দেয়া সম্ভব হবে। বগুড়া খেয়াঘাট ব্রীজটির কাজ শুরু করে একই ঠিকাদারি প্রতিষ্ঠান আইটি এন্ড জেই। ৬০ মিটার দৈর্ঘ্যের ওই ব্রীজ টির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯২ লক্ষ ৫১ হাজার ১৩৩ টাকা। এটাও করোনা, সীমানা সমস্যা ও অর্থ ছাড়ের জটিলতায় পিছিয়ে পড়ছে। ইতিমধ্যে ব্রীজটির ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। এটি ডিসেম্বরের মধ্যে চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়ার কথা বলা হলেও সেটি সম্ভব হয়নি। এখও প্রায় জুন মাস পর্যন্ত লেগে যেতে পরে বলে জানানো হয়েছে। গৌরম্ভা ইউনিয়নের কন্যাডুবি খেয়াঘাটের ব্রীজটি ৪৮ মিটারের। এটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৪৩ লক্ষ ৯৯ হাজার ৯৯৩ টাকা। ২০১৮ সালের ৯ ডিসেম্বরে এম,এস মহিউদ্দিন আহমেদ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান এটির কাজ শুরু করেন। ব্রীজটির ৯৫ ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এখন সংযোগ সড়কের কাজ চলছে। ২০২২ সালের জানুয়ারিতেই চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়ার কথা বলা হলেও তা সম্ভব হয়নি।

এ বিষয়ে উপজেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. গোলজার হোসেন জানান, তিনটি ব্রীজের একটিতে ডিজাইন সমস্যা হয়েছে। বগুড়া ব্রীজের সীমানা জটিলতায় মামলা হয়েছিল। এরপর আবার পল্লী বিদ্যুতের লাইন সংক্রান্ত সমস্যা সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত যাতে নির্মান কাজ শেষ করতে পারি। করোনার প্রকোপ ও অর্থ ছাড়ের জটিলতায়ও কিছুটা পিছিয়ে পড়লেও খুব  দ্রুততার সাথে কাজ এগিয়ে চলছে। এখন সংযোগ সড়কের কাজ চলছে। আশা করছি আগামী ২/১ মাসের মধ্যে সবগুলো ব্রীজ জনসাধারণের চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়া সম্ভব হবে বলে আশা করেন।

English Dainikbiswa

বাগেরহাটের কচুয়ায় জাতীয় পুষ্টি বিষয়ক সভা

তানাকা বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষটা মারা গেছেন

চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের বর্ধিত সভা ও ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের বর্ধিত সভা ও ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২৪ এপ্রিল রবিবার বিকাল ৫ টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বর্ধিত সভা ও ইফতার দোয়া অনুষ্ঠানে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক দেওয়ানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মানিক দেওয়ানের পরিচালনায়, প্রধান বক্তৃ হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবীলীগের সাংগঠনিক সম্পাদক এম.এ. গফ্ফার কুতুবী,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী মৎস্য জীবীলীগের সহ-সভাপতি শাহ আলম মল্লিক, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর সরদার, হাইমচর উপজেলা আওয়ামী মৎস্য জীবীলীগের সদস্য সচিব আবু জাফর লিটন চোকদার সহ জেলা  আওয়ামী মৎস্য জীবী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।

ইফতার দোয়া অনুষ্ঠানে শেষে কেন্দ্রীয় আওয়ামী মৎস্য জীবীলীগের নেতাকর্মীদেরকে ফুল দিয়ে বরন করেন জেলা মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ।