প্রেমিকার খোঁজে তামিলনাড়ুর ছেলে বরিশালে

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল //

প্রেমের টানে ভারতের তামিলনাড়ু থেকে বাংলাদেশে চলে এসেছিলেন নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার এবং নৃত্যশিল্পী প্রেমকান্ত। বাংলাদেশে আসার পর বরিশালে একবার দেখাও হয়েছিল বরগুনার তালতলী উপজেলার ওই কলেজপড়ুয়া প্রেমিকার সঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত প্রেম ধরা দেয়নি প্রেমকান্তের কাছে। প্রেমিকার দেখা পেতে পুরো এক সপ্তাহ চষে বেড়িয়েছেন বরিশাল নগরীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে।

তার দেখা পেতে দ্বারস্থ হয়েছেন বরিশাল নগর পুলিশ ও গণমাধ্যমকর্মীদেরও। পুলিশ হেফাজতেও থেকেছেন। কিন্তু প্রেমিকার দেখা না মেলায় অবশেষে ভগ্ন হৃদয়ে নিজ দেশে ফিরে গেছেন তিনি। প্রেমকান্ত পুলিশ ও গণ্যমাধ্যমকর্মীদের জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাচ দেখে প্রেমে মজেন বাংলাদেশের মেয়েটি। আর প্রেমকান্তের ভিডিওতে প্রতিনিয়ত লাইক-কমেন্টও করতে থাকেন তিনি। ২০১৯ সালে ফেসবুকের মাধ্যমে পরিচয় ও ভাবের আদান-প্রদান শুরু হয়। সম্পর্ক আরো গভীর হলে টানা তিন বছর ধরে চলে প্রেম। এমনকি উভয় পরিবারের মাঝেও গড়ে ওঠে সুসম্পর্ক। করোনার বাধা কাটিয়ে প্রেমকান্ত ওই কিশোরীকে দেখতে গত ২৪ জুলাই ছুটে আসেন বরিশাল নগরীতে। পরের দিন ২৫ জুলাই একটি রেস্টুরেন্টে দুজনের দেখাও হয়। এরপর ঘটনার মোড় উল্টো দিকে ঘুরে যায়।

দেখা হওয়ার এক দিন পর প্রেমকান্ত জানতে পারেন, আরেক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে মেয়েটির। হঠাৎ প্রেমিকা প্রেমকান্তের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। প্রেমকান্তের অভিযোগ, মেয়েটির অন্য প্রেমিকের হাতেও মার খেতে হয়েছে তাকে। ছিনিয়ে নেওয়া হয় টাকা-পয়সাও। দুই দিন-দুই রাত কাটাতে হয়েছে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশের হেফাজতে।

এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, ‘লোকমুখে খবর পেয়ে তামিলনাড়ুর ওই যুবককে নথুল্লাবাদ থেকে গত মাসের ৩০ তারিখ (সোমবার) থানায় নিয়ে আসি। যেহেতু তিনি বৈধভাবে বাংলাদেশে এসেছেন, তাই বিদেশিদের পূর্ণ মর্যাদা দিয়ে তার নিরাপত্তার স্বার্থে দুই দিন থানায় রাখা হয়েছে। এ সময় পুরো ঘটনা তিনি আমাদের খুলে বলেছেন। পরে বিষয়টি ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের জানাই। হাইকমিশনের কর্মকর্তারা ওই ছেলেটির সঙ্গে কথা বলেন। ‘

তিনি আরো বলেন, ‘যে মেয়েটির সঙ্গে ওই যুবক তার প্রেমের সম্পর্কের কথা বলছেন, সে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় হাইকমিশনের কর্মকর্তারা বাংলাদেশের আইন সম্পর্কে প্রেমকান্তকে অবহিত করেন। তাদের পরামর্শ অনুযায়ী ছেলেটি নিজ দায়িত্বে ভারতে চলে যাওয়ার কথা বললে সোমবার ঢাকার একটি বাসে উঠিয়ে দিই। ‘

ওসি আরো বলেন, ‘এত সবের পরও প্রেমকান্তের বিশ্বাস ছিল দ্বিতীয়বার দেখা হলে ওই কিশোরী হয়তো তার জীবনে ফিরে আসত। ভারতের তামিলনাড়ুতে ফিরে যাওয়ার আগে প্রেমকান্তের প্রবল আগ্রহ ছিল আর একটিবার মেয়েটির দেখা পাওয়ার। কিন্তু সেটি আর সম্ভব হলো না।

 

ডুমুরিয়ায় যুবলীগের বৃক্ষ রোপন ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া কেন্দ্রিয়  যুবলীগের  বৃক্ষ রোপন কর্মসূচীর  অংশ হিসাবে ডুমুরিয়া উপজেলা যুবলীগের উদ‍্যেগে বৃক্ষ রোপন ও ঈদ পূর্নমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয। মঙ্গলবার ১২জুলাই দুপুরে টিপনা আমজাদ মেমোরিয়াল বিদ‍্যালয়ে ঈদ পূনমিলন ও বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস‍্য প্রকৌশলী মৃনাল জোর্দ্দার,  বিশেষ অতিথি ছিলেন প্রক্তান জেলা পরিষদ সদস‍্য চৌধুরী রায়হান ফরিদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, যুগ্ন আহবায়ক এ‍্যাড.আরশাফুল আলম রাজু, শেখ ইকবাল হোসেন, খনিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিশ্ব নাথ দে, রাজিউল বারী সৈকত,  শোভনা ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিকাশ মন্ডল, রংপুর ইউনিয়নের প্রসুন বিশ্বাস পম্পি, রুদাঘরা ইউনিয়নের জহুরুল হক,  ডুমুরিয়া সদরের আহবায়ক রবিউল ইসলাম আন্টু,সরদার আব্দুল হামিদ,  শরাফপুর ইউনিয়নের আহবায়ক দেলোয়ার হোসেন, রঘুনাথপুর  ইউনিয়নের আহবায়ক তুষার মন্ডল, ধামালিয়া ইউনিয়নের প্রভাষক  মেহেদী মাসুদ, তৌহিদুজ্জামান রাতুল, সাহস ইউনিয়নের আহবায়ক মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, ইমরান হোসেন বাবু, গুটুদিয়া ইউনিয়নের দিলিপ মন্ডল,  মাগুরখালী ইউনিয়নের ব্রজেন সরদার,  আটলিয়া ইউনিয়নের দাউদ মোড়ল,  মাগুরাঘোনা ইউনিয়নের কামরুল ইসলাম, রোকনুজ্জামান মন্টু, কৃষকলীগের অরিন্দম মল্লিক, ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ রানা প্রমুখ। স্কুল প্রাঙ্গনে ফলজ বৃক্ষ রোপন করা হয।

 

 

বরিশালের ঈদ উল আযহায় বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড়

 //পলাশ চন্দ্র দাস, বরিশাল //

মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানার তেমন কোনো বালাই না থাকলেও কোরবানির ঈদের দিনের বিকেল থেকে আজ বিকেলে ভিড় অনেকটাই বেড়েছে বিনোদনকেন্দ গুলোতে । বিশেষ করে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীর সংলগ্ন বধ্যভূমি, মুক্তিযোদ্ধা পার্ক, চাঁদমারী সংলগ্ন বটতলা ও বেড়িবাঁধ সড়ক,বঙ্গবন্ধু উদ্যান, প্লানেট পার্ক, আমানতগঞ্জের পার্ক, ভাটিখানা সুকান্ত বাবু পার্ক, আমতলার মোড়স্থ স্বাধীনতা পার্ক, কালিজিরা ব্রিজ, তালতলী ব্রিজ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুসহ বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়ার বেড়িবাঁধ,বেলতলা খেয়াঘাট, তালতলী ব্রিজ, এলাকায় ভ্রমণ পিপাসু মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

নগরীর  মুক্তিযোদ্ধা পার্কে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আশা একব্যক্তি বলেন কর্ম ব্যস্ততার কারণে স্বাভাবিকভাবে পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়াতে পারি না। তাই বছরের দুই ঈদের ছুটিতে যেটুকু পারি বেড়িয়ে নেই। তবে এবারে বরিশালের বাইরে আর যাওয়া হয়নি। তাই আজ মুক্তিযোদ্ধা পার্কে এসে নৌকায় করে কীর্তনখোলা নদীতে সবাইকে নিয়ে ঘুরে বেড়িয়েছি। তবে দুঃখের বিষয় হলো হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ মাস্ক পরিধান করেনি।

অপরদিকে নগরীর তালতলী ব্রিজ এলাকায় প্রেমিকাকে নিয়ে ঘুরতে আশা সুমন বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বরিশালের কোথাও ঘুরতে যাওয়া মানেই একটা অন্যরকম ভালোলাগা কাজ করে।  গার্লফ্রেন্ড কে নিয়ে প্রথমে  কীর্তনখোলা নদীর তীরে এলাকায় ঘুরতে গেলাম। সেখান থেকে তালতলী ব্রিজে আসলাম। ব্রিজের ওপর দিয়ে যেদিকে তাকাবেন শুধু সবুজ দেখতে পাবেন। আর সবুজের বুক চিরে ছোট নদীটি বয়ে চলে গেছে। এ এক অন্যরকম দৃশ্য। তবে দুঃখের বিষয় করোনা এতটা বেড়েছে যে, সবার মাস্ক পরা উচিত। কিন্তু বেশিরভাগেই মাস্ক পরছেন না। আর আশপাশে প্রশাসনের লোক থাকলেও তারাও কিছু বলছেন না।

বরিশালে জ্ঞানের পাঠশালায় বর্ষা উৎসব অনুষ্ঠিত

//পলাশ চন্দ্র দাস, বরিশাল //

বরিশালের উজিরপুরে গুঠিয়ায় ডহরপাড়া জ্ঞানের পাঠশালায় অভ্যতরীণ ক্রীড়া প্রতিযোগিতা ও বর্ষা উৎসব অনুষ্ঠিত হয়। আজ বিকাল ৪ ঘটিকায় সময় এস ডি ইউ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে জ্ঞানের পাঠশালার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। জ্ঞানের পাঠশালার সভাপতি রাইসা রহমান ঊর্মির ও সাধারন সম্পাদক মো. আরিফ মোল্লার সঞ্চালনায় বিপুল উৎসাহ উদ্দীপনা মধ্যদিয়ে অনুষ্ঠানে নিজ অনুভূতি প্রকাশ করেন গুঠিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো. আওরঙ্গজেব হাওলাদার।  সাবেক  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুদ্দিন ওয়ালিদ পাঠশালার উপদেষ্টা মো আর্জু মিঞা, মো খালিদ হোসেন খান উপস্থিত ছিলেন।

বরিশালে জ্ঞানের পাঠশালায় বর্ষা উৎসব অনুষ্ঠিত

জ্ঞানের পাঠশালার উপদেষ্টা মো মিজানুর রহমান ডাকুয়া বিশেষ উপদেষ্টা মোসা কাজী আফিফা রহমান উজ্জ্বল, সমাজ সেবক এস কে রিগান সহ এলাকার সাধারন মানুষ গান,নৃত্য, বিভিন্ন ধরনের মনমাতানো খেলাধুলার আওরঙ্গজেবের শিশু তনয়া গান পরিবেষণ করেন । পুরুস্কার বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়েছে।

 

সিলেট ও সুনামগঞ্জ বন্যার্তদের ১০ ট্রাক খাবার দেবেন ডিপজল

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট ও সুনামগঞ্জ। বন্যাকবলিতদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন খল অভিনেতা ডিপজল। তাদের জন্য ১০ ট্রাক খাবার পাঠানোর ঘোষণা দিয়েছেন তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে এসে ডিপজল জানান, প্রতি সপ্তাহে ২ ট্রাক খাবার সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে পাঠানোর উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে থাকবে চিড়া-গুড়, বিশুদ্ধ পানির সঙ্গে শিশু খাবার।

ডিপজল বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় খাবার স্টোর করা কঠিন। আবার রান্না করার মতো খাবারও পাঠানো সম্ভব নয়। আগুন জ্বালানো যাবে না। তাই সব ভেবে-চিন্তে প্রতি সপ্তাহে দুই ট্রাক করে খাবার পাঠাবো।’

মোট ১০ ট্রাক খাবার পাঠাবেন বলেও জানান তিনি। এছাড়া বন্যা পরিস্থিতি যাতের দ্রুত স্বাভাবিক হয় সেই আশাও ব্যক্ত করেন তিনি।

দেশি চলচ্চিত্র তারকাদের মধ্যে শাকিব খান এবং অনন্ত জলিলও বানভাসি মানুষদের পাশে দাঁড়ানো ঘোষণা দিয়েছেন।

অনবরত ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে সিলেটের জৈন্তা, গোয়াইঘাট, কোম্পানিগঞ্জসহ সুনামগঞ্জের মানুষ পানিবন্দি জীবন-যাপন করছেন। পাশাপাশি তলিয়ে গেছে স্কুল, কলেজ, আশ্রয়কেন্দ্রসহ বহু গ্রাম। বন্যায় সেনা, নৌ ও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা উদ্ধার কাজে লিপ্ত রয়েছে।

কষে থাপ্পড় জায়েদ খানকে, পিস্তল বের করে ওমরসানীকে বলে, গুলি করে দেব কিন্তু

//দৈনিক বিশ্ব ডেস্ক//

চলচ্চিত্রের খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানীকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জায়েদ খানের বিরুদ্ধে। গত শুক্রবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

শনিবার রাতে এ ঘটনা প্রকাশ হলে ঘটনার বিস্তারিত জানতে ওমর সানীর সঙ্গে যোগাযোগ করেন। মুঠোফোনে ঘটনার বর্ণনা দিয়ে ওমর সানী বললেন, ‘আমি জায়েদ খানকে চড় মেরেছি। কিন্তু কী কারণে মেরেছি, সেটাও তো জানতে হবে সবাইকে। আর চড় মারার পর আমাকে মারতে সে পিস্তল বের করবে! কত্ত বড় সাহস!’

অনেক দিন ধরে জায়েদের বেয়াদবি মার্ক করছিলাম। তারপর বিয়েতে দেখার পর, কাছে গেছি। এরপর কষে থাপ্পড় মেরেছি। থাপ্পড় মারার পর সে পিস্তল বের করে বলে, গুলি করে দেব কিন্তু।

ওমর সানী আরও বলেন, ‘ইন্ডাস্ট্রির ক্ষতি, মানুষের ক্ষতি করতে করতে জায়েদের সাহস বেড়ে গেছে। কেউ কথা বলছিল না। চড় দিয়ে আমি না হয় শুরু করেছি। জায়েদ খান চরম বেয়াদবি করছিল। অনেক দিন ধরে জায়েদের বেয়াদবি মার্ক করছিলাম। তারপর বিয়েতে দেখার পর, কাছে গেছি। এরপর কষে থাপ্পড় মেরেছি। থাপ্পড় মারার পর সে পিস্তল বের করে বলে, “গুলি করে দেব কিন্তু।” আমি কইছি (সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ), পিস্তল তোর…(প্রকাশের অযোগ্য)। … পোলা।’ ওমর সানী আরও বলেন, ‘জায়েদ খান তো সব সময় পিস্তল নিয়ে ঘোরে। আমার কথা হইছে, ইন্ডাস্ট্রিতে ওর অত্যাচার সহ্য করতে করতে অনেকেই বিরক্ত। কেউ হয়তো মুখ ফুটে বলে না মানসম্মান হারানোর ভয়ে। আমি ভাবলাম, আর দেরি নয়, এখনই শুরু করতে হবে। তাই চড়টা দিয়ে শুরু করলাম। আমি চড় মেরেই বিয়ের অনুষ্ঠান থেকে বের হয়ে যাই।’

ঘটনার প্রত্যক্ষদর্শী একজন চলচ্চিত্রশিল্পী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যত দূর জানতে পেরেছি, মৌসুমীর সঙ্গে নাকি জায়েদ খান খারাপ আচরণ করেছে। এটা নিয়ে জায়েদের ওপর ওমর সানী ভীষণ বিরক্ত ছিলেন। খারাপ ব্যবহার করার কারণে ডিপজলের কাছে বিচারও দিয়েছিলেন বলে শুনেছি। ডিপজল বলেছিলেন, “থাক বাদ দাও। মারামারি করার দরকার নাই। সামনে জায়েদ আর মৌসুমীকে কোনো ডিস্টার্ব করবে না। মৌসুমীর কাছেও যাবে না।”

’নাম প্রকাশ না করার শর্তে ওই প্রত্যক্ষদর্শী এ-ও বললেন, ‘ডিপজলের এমন সমাধান ওমর সানী মেনে নিতে পারেননি। কয়েক দিন ধরে তাই জায়েদ খানকে খুঁজছিলেন। ধরেই নিয়েছিলেন, ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে জায়েদকে পাওয়া যাবেই। অনুষ্ঠানে ওমর সানী ঢুকেই সরাসরি জায়েদ খানকে চড় মারেন। তখন ডিপজলসহ চলচ্চিত্রের কয়েক অভিনয়শিল্পী সোফায় বসা ছিলেন।

চড় মারার সময় জায়েদের উদ্দেশে ওমর সানী বলেন, “তোরে (জায়েদ) না নিষেধ করছি, আমার বউরে (মৌসুমী) ডিস্টার্ব করবি না। কোনো ফাজলামি করবি না। অসম্মান করে কথা বলবি না।” সানীর চড় খাওয়া ও এমন সব কথা শুনে জায়েদ খান কোমর থেকে পিস্তল বের করে বলে, “গুলি করে দেব।” ওমর সানী পাল্টা জায়েদ খানকে বলে, “গুলি তোর …(প্রকাশ অযোগ্য)। তুই আমারে চিনস। আমি ওমর সানী।” জায়েদের পিস্তল বের করা দেখে ডিপজল উঠে দাঁড়ায়। বলেন, “এই, আমার বিয়ের অনুষ্ঠান।” এত বড় অনুষ্ঠান। এত মানুষ ছিল, এসব কী! অনেক মানুষ থাকায় কেউ টের পায়নি।

এরপর ওমর সানীকে ডাক দিয়ে ডিপজল বলেন, “খাইয়া যাবা না?” সানী বললেন, “আমার মাথা গরম। আমি খাব না।” এরপর গাড়ি চালিয়ে বের হয়ে যান ওমর সানী। সাড়ে নয়টার দিকে ঘটনা ঘটেছে। ওমর সানী বের হওয়ার আধা ঘণ্টা পর জায়েদ খানও বের হয়ে যায়।’

Daily World News

ইউক্রেনের গোলাবারুদ শেষ হয়ে যাচ্ছে- সেনারা পিছিয়ে যাচ্ছে

সুন্দরী নায়িকা নয়নতারা-বিগনেশের বিয়ে ৯জুন

//দৈনিক বিশ্ব বিনোদন ডেস্ক//

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণী সুন্দরী নায়িকা নয়নতারা। আগামী ৯ জুন তামিলনাড়ুর মহবালিপুরমের একটি রিসোর্টে পরিচালক বিগনেশ শিবনের সঙ্গে গাঁটছাড়া বাঁধতে যাচ্ছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার চেন্নাইয়ের তাজ ক্লাব হাউসে সাংবাদিকদের বিয়ের তারিখ নিশ্চিত করেছেন নয়নতারার সাত বছরের প্রেমিক নির্মাতা বিগনেশ শিবন। শিবন জানান, আমরা একটি মন্দিরে বিয়ে করতে চেয়েছিলাম।

বেশ কিছু সমস্যা ছিল পরিবারকে তিরুপতিতে নিয়ে আসা কঠিন ছিল। তাই, আমরা বিয়ের স্থান পরিবর্তন করে মহাবালিপুরম করার সিদ্ধান্ত নিয়েছি।’ ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করেছে, নয়নতারা-বিগনেশের বিয়ে মহাবালিপুরমের একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। নির্ভরযোগ্য সূত্র অনুসারে, অনুষ্ঠানটি ভোর ৪টা থেকে ৭টার মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সন্ধ্যায় থাকছে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান; যেখানে তারকারা উপস্থিত থাকবেন। এই বিয়ে প্রসঙ্গে ফিল্মিবিট ডটকমের আরও খবর, পুরো বিয়ের অনুষ্ঠানের শুটিং হবে এবং যা সম্প্রচার হবে নেটফ্লিক্সে। পরিচালক গৌতম বাসুদেব মেনন বিয়ের দিকনির্দেশনা এবং নকশা দেখবেন, এটিই তথ্যচিত্রে প্রকাশ হবে। বর্তমানে নয়নতারা ও বিগনেশ শিবান দুজনের হাতেই সিনেমার কাজ রয়েছে। নয়নতারার পরবর্তী সিনেমা ‘আনাত্তে’। এরপর মালায়ালাম ভাষার ‘লুসিফার’ সিনেমার রিমেকে দেখা যাবে তাকে।

এ ছাড়া আগামী বছর ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। বলিউডের প্রথম সিনেমায় নয়নতারা কাজ করছেন বলিউডের কিং শাহরুখ খানের বিপরীতে। যেটি পরিচালনা করছেন তামিল সিনেমার খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমার। ইতোমধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে। অন্যদিকে, ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার পরিচালনা করছেন বিগনেশ শিবান।

Daily World News

জুতার কারখানায় আগুণ লাগল চট্টগ্রামের মাদারবাড়ি

অনন্ত আম্বানীর হবু বধূ কে এই রাধিকা মার্চেন্ট

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

পেশাদার ভারতনাট্যম শিল্পী রাধিকা মার্চেন্ট। তার জীবনের প্রথম পেশাদার নৃত্যানুষ্ঠানের আয়োজক ছিল ভারতের সবচেয়ে বড় শিল্পপতি পরিবার আম্বানী পরিবার। মুকেশ-নীতা আম্বানির হবু পুত্রবধূ রাধিকা।

মুকেশ এবং নীতার ছোট ছেলে অনন্ত আম্বানীর বাগদত্তা। আনুষ্ঠানিক ঘোষণা না করলেও আম্বানীর হবু পুত্রবধূকে প্রায়শই দেখা যায় তাদের অনুষ্ঠানে।

সোমবার মুম্বাইয়ে তার প্রথম নাচের অনুষ্ঠানের ঢালাও আয়োজন করেছিলেন আম্বানীরা। সেখানে হাজির ছিলেন আমির খান, সালমান খান, রণবীর সিংয়ের মতো বলিউডের তারকা অভিনেতা। ছিলেন বলিউডের পরিচালক রাজকুমার হিরানিও।

রাধিকা তার ভারতনাট্যমের প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন সম্প্রতিই। ভারতনাট্যমের শিক্ষার্থীর কাছে তার প্রথম নাচের অনুষ্ঠান বা ‘আরঙ্গাত্রম’ বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ ওই অনুষ্ঠানকেই তার প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার শেষ পর্ব এবং আনুষ্ঠানিক আত্মপ্রকাশ বলে ধরা হয়। রাধিকার জন্য তার ‘আরঙ্গাত্রম’-এর আয়োজন করেছিলেন মুকেশ-নীতা। যেখানে রাধিকা একজন পেশাদার ভারতনাট্যম শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করলেন বলিউডের তারকাদের উপস্থিতিতে।

বলিউড ছাড়াও রাধিকার নাচের অনুষ্ঠানে খেলা, বিনোদন এবং রাজনীতির বহু ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বড় ছেলে এবং মহারাষ্ট্রের পরিবেশ মন্ত্রী আদিত্য ঠাকরে এসেছিলেন মা রেশমি ঠাকরেকে সঙ্গে নিয়ে। ছিলেন আদিত্যের ছোট ভাই তেজসও।

পেশায় রিয়েল এস্টেট প্রফেশনাল রাধিকা। বয়স ২৪। মুম্বাইয়েরই একটি প্রশিক্ষণ কেন্দ্রে গত আট বছর ধরে পেশাদার নৃত্যশিল্পী হওয়ার জন্য শিক্ষা নিয়েছেন। বাবা বীরেন মার্চেন্ট একটি স্বাস্থ্যপরিষেবা সংস্থার সিইও। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি এবং অর্থনীতি নিয়ে স্নাতক হয়েছেন রাধিকা।

শোনা যায়, ২০১৯ সালেই আম্বানীর ছোট ছেলে অনন্তের সঙ্গে গোপনে বাগদান-পর্ব সম্পূর্ণ হয় রাধিকার। কিন্তু আজ পর্যন্ত অনন্তের সঙ্গে রাধিকার সম্পর্কের কথা নিশ্চিত করে আম্বানী পরিবারের কোনো সদস্যকে কখনও বলতে শোনা যায়নি। তবে আম্বানীরা না জানালেও রাধিকা এবং তার ‘ননদ’ মুকেশ কন্যা ঈশার বন্ধুত্বের কথা কান পাতলেই শোনা যায় ঘনিষ্ঠমহলে।

এমনকি, শাশুড়ি মা নীতার সঙ্গেও রাধিকার সম্পর্ক নাকি খুবই ভাল!

Daily World News

কোন কোন পরীক্ষা হবেনা এবছরেও জেনে নেইৃ

কে কে’র মৃত্যু// ময়নাতদন্তে সন্দেহজনক কিছু‘মলেনি’

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

বলিউডের জনপ্রিয় গায়ক কে কে’র লাশের ময়নাতদন্তে সন্দেহজনক কিছু পাননি চিকিৎসকরা।

ময়নাতদন্তের পর প্রাথমিকভাবে চিকিৎসকরা এই তথ্য জানিয়েছেন বুধবার রাতে পুলিশকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়।

তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে আরও সময় নেবেন চিকিৎসকরা।

মঙ্গলবার রাতে কলকাতায় এক কনসার্ট থেকে বেরিয়ে আসার পরপরই অসুস্থ হয়ে মারা যাওয়া কে কে’র মৃত্যু নিয়ে নানা ধরনের আলোচনার ঝড় বইছে ভারতে।

ওই অনুষ্ঠানের পরিবেশে কে কে অসুস্থ হয়ে পড়েছিলেন। ৫৪ বছর বয়সী এই সঙ্গীত তারকাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে।

সেই সঙ্গে কে কে’র কপাল ও থুতনিতে আঘাতের চিহ্ন দেখে নানা সন্দেহও তৈরি হয়।

যে কারণে এই ঘটনায় বুধবার সকালে একটি অপমৃত্যুর মামলা করে কলকাতা ‍পুলিশ। তদন্ত করতে কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) রূপেশ কুমার এবং জয়েন্ট সিপি (ক্রাইম) মুরলিধর শর্মা হোটেলে যান বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।

সংবাদপত্রটি জানায়, হোটেলে কে কে’র ঘর থেকে তার ব্যবহৃত তোয়ালে সংগ্রহ করেন পুলিশকর্তারা।

কে কে’র মৃত্যুর প্রায় ২৪ ঘণ্টা পর প্রকাশ্যে এসেছে একটি সিসিটিভির ভিডিও। তাতে দেখা যাচ্ছে, হোটেলের লবিতে হেঁটে যাচ্ছেন তিনি।

লিফ্‌ট থেকে নেমে তিনি ওই লবি দিয়ে হেঁটেই কক্ষে পৌঁছান তিনি। এই ভিডিওতে তাকে স্বাভাবিকই দেখাচ্ছিল। তার পরনে ছিল অনুষ্ঠানেরই পোশাক, গলায় একটি সাদা তোয়ালে ছিল।

এই তোয়ালে দিয়েই অনুষ্ঠানে বার বার ঘাম মুছতে দেখা গিয়েছিল কে কেকে। সেই তোয়ালেই পুলিশ সংগ্রহ করেছে।

ভিডিওতে কে কে’র পাশে দেখা যাওয়া তার ম্যানেজার হিতেশ ভাট বলেন, হোটেলে নিজের কক্ষে ঢুকেই সোফায় বসতে গিয়ে পড়ে যান কে কে। তখন টেবিলের কোনায় তার মাথা ঠুকে কেটে যায়।

কে কে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো হয়নি।

Daily World Newsily World News

খুলনার ডুমুরিয়ায সড়ক দুঘটনায় নিহত ২। আহত ১২

 

মিথিলা পালকারের সঙ্গে হিন্দি সিনেমা করবেন সিয়াম ও জাভেদ

//দৈনিক বিশ্ব বিনোদন ডেস্ক//

ঢাকার অভিনেতা সিয়াম আহমেদ  বলিউড অভিনেত্রী মিথিলা পালকার ও জাভেদ জাফেরির সঙ্গে একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ভারতের কলকাতার খিদ্দারপুরের মুসলিম নারী বক্সার শামার ওপর ভিত্তি করে নির্মাণ হতে যাওয়া এ সিনেমার নাম ‘ইন দ্য রিং (স্টোরি অব এ বোরকা বক্সার)’। বিষয়টি শুক্রবার সমকালকে নিশ্চিত করেছেন সিয়াম আহমেদ।

সিয়াম বলেন, ‘ ছবিটির জন্য চার মাস আগে আমি অডিশন দিয়েছিলাম; চুক্তিবদ্ধ হয়েছি সম্প্রতি। আমার চরিত্রের নাম রওশন। আপাতত এর বেশি আর কিছু বলার অনুমতি নেই।’

ছবিটি নিয়ে কতটা উত্তেজিত সিয়াম? এ প্রশ্ন রাখলে তিনি বলেন, ‘ভালোলাগা তো অবশ্যই আছে। এখন সিনমাটির চরিত্রটি নিয়ে আমি বেশি ভাবছি। কিভাবে আমার চরিত্রটি আমি উতরে যাবো সেটা নিয়েই বেশি উত্তেজনা কাজ করছে।’

হিন্দি ভাষার সিনেমাটি পরিচালনা করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নির্মাতা অলকা রঘুরাম, যিনি এর আগে কলকাতার মুসলিম নারী বক্সারদের নিয়ে ‘বোরকা বক্সার’ শিরোনামে ডকুমেন্টারি পরিচালনা করেছিলেন।

এর আগে খবরটি মার্কিন সাময়িকী ভ্যারাইটি এক বিশেষ প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে সিনেমার গল্প প্রসঙ্গে বলা হয়েছে, ‘খিদ্দারপুরের মুসলিম নারী বক্সিং সম্প্রদায়কে কেন্দ্র করে এগিয়ে যাবে এই মনস্তাত্ত্বিক থ্রিলার। এ সিনেমায় ১৭ বছর বয়সী শামা নামের ওই বক্সাকে ঘিরে বিভিন্ন কাহিনী উঠে আসবে বলে জানানো হয়েছে, যিনি তাঁর এক আত্মীয়কে হত্যার অভিযোগে জড়িয়ে পড়েন।’

সিনেমাটি সিঙ্গাপুর-ভিত্তিক দর্পণ গ্লোবালের জন্য শ্রেয়শি সেনগুপ্ত এবং ভারতের ওরিজন গ্লোবালের জন্য সৌভিক দাশগুপ্ত প্রযোজনা করছেন, লস অ্যাঙ্গেলস ভিত্তিক রিক অ্যামব্রোস নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন। ২০২২ সালের ডিসেম্বরে সিনেমাটির শুট শুরু হবে।

English Dainikbiswa

গরুর রক্ত মরা ছাগলের মাংসে মেখে গরুর মাংস বলে বিক্রি- কসাই আটক