বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী গৌতম আদানি

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

কয়েক সপ্তাহ আগেই বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তির তকমা পেয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে রেকর্ড করেন তিনি। তবে, এবার নিজের রেকর্ড ভেঙে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হিসেবে ফোর্বসের তালিকায় ঠাঁই পেয়েছেন তিনি।

শুক্রবার ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ার্সের তালিকায় দেখা গেছে, গৌতম আদানি মোট ১৫৫.৫ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী হয়ে শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের দ্বিতীয় স্থান অর্জন করেছেন। মোট সম্পদের বিচারে বিলাসবহুল ফ্যাশন সংস্থা লুই ভিটনের সহ-প্রতিষ্ঠাতা বার্নার্ড আর্নল্টকে ছাপিয়ে দ্বিতীয় স্থান দখল করেছেন তিনি। আপাতত আর্নল্টের সম্পদের পরিমান হল ১৫৫.২ বিলিয়ন ডলার। এমনকি অ্যামাজনের জেফ বেজোসকেও টপকে গিয়েছেন আদানি।

পরিসংখ্যান অনুযায়ী, আপাতত আদানির সামনে রয়েছেন টেসলার সিইও ইলন মাস্ক। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্সের  ইনডেক্স অনুযায়ী, বিশ্বের শ্রেষ্ঠ পাঁচ ধনী ব্যক্তিদের মোট সম্পদের পরিমান রয়েছে ১০০ বিলিয়ন ডলারের উপরে। যাদের মধ্যে ইলন মাস্ক ও আদানি ছাড়াও রয়েছেন বার্নার্ড আর্নল্ট, জেফ বেজোস (১৪৯.৭ বিলিয়ন ডলার) এবং বিল গেটস (১০৫.৩ বিলিয়ন ডলার)।

এদিকে, ফোর্বসের তরফ থেকে বলা হয়েছে, শুক্রবার ৬০ বছর বয়সী ভারতীয় ধনকুবের গৌতম আদানির মোট সম্পদ একলাফে প্রায় ৫.২ বিলিয়ন ডলার বা ৩.৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মূলত, আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ার বৃদ্ধির কারণেই গৌতম আদানির সম্পদের পরিমান বেড়েছে।

 

ভারত সরকারের লাইন অফ ক্রেডিটের আওতায় রূপসা সেতুর কাজ সম্পন্ন

//দৈনিক বিশ্ব ডেস্ক//

খুলনা-মংলা বন্দর রেল লাইন প্রকল্পের অধীন রূপসা সেতুর কাজ সম্পন্ন হয়েছে। ভারত সরকারের লাইন অফ ক্রেডিট (এলওসি) -এর আওতায় এই সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়।

ভারতীয় ইপিসি ঠিকাদার মেসার্স এলএন্ডটি এই ৫.১৩ কিলোমিটার দীর্ঘ ব্রড-গেজ সিঙ্গেল-ট্র্যাক রূপসা রেল সেতু নির্মাণ করে, যা খুলনাকে মংলা বন্দরের সাথে রেল লাইনের মাধ্যমে সংযুক্ত করেছে। গত ২৫ জুন এই সেতুর কাজ শেষ হয়। ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেতুটি উত্তাল রূপসা নদীর ওপর নির্মিত হয়েছে এবং প্রকৌশলগত দিক থেকে এটি একটি অনন্য কীর্তি কারণ এটির পাইলিংয়ের জন্য বেস গ্রাউটিং নামক একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ভায়াডাক্ট সেকশনে ৮৫৬টি পাইল ফাউন্ডেশন নির্মাণ করা হয়েছে এবং ৭২টি পাইল ফাউন্ডেশন স্টিল ব্রিজ সেকশনের জন্য নির্মাণ করা হয়েছে যার গড় পাইল দৈর্ঘ্য ৭২মিটার।

এছাড়া, নদীতে নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেতুটির রয়েছে অতিরিক্ত বৈশিষ্ট্য যেমন, নেভিগেশন ফেন্ডারপাইল, যা রয়েছে পায়ারের নিচের দিকে। মূল সেতুর নেভিগেশনাল ক্লিয়ারেন্স স্ট্যান্ডার্ড হাই-ওয়াটার লেভেল থেকে ১৮ মিটারেরও বেশি। স্টিলের তৈরি এই সুপারস্ট্রাকচার সেতুটির নির্মাণসামগ্রী ভারত থেকে সড়ক, সমুদ্র ও আভ্যন্তরীণ নদীপথে আমদানি করা হয়েছিল।

হাইকমিশন জানিয়েছে, রূপসা রেলওয়ে সেতু এবং খুলনা-মংলা বন্দর রেললাইনটি পণ্য পরিবহণে ব্যাপক সুবিধা সৃষ্টি করবে। মংলা বন্দরের সাথে উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এই অঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্যসহ অনায়াসেই স্থানীয় বাজারগুলোতে ব্যবসা করার সুযোগ পাবে। এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশিষ্ট স্থানগুলিতে পর্যটনকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে বলে আশা করা হচ্ছে।

ভারত সরকার বাংলাদেশ সরকারের কাছে ৭.৮৬২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের চারটি লাইন অফ ক্রেডিট দিয়েছে। এই লাইন অফ ক্রেডিট -এর আওতায় এখন পর্যন্ত ৪২টি প্রকল্প হাতে নেয়া হয়েছে, যার মধ্যে ১৪টি প্রকল্প সম্পন্ন হয়েছে এবং বাকিগুলো বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে। ২০২২ সালের মার্চ মাসে ভারতের অর্থবছর শেষের হিসেবে এই লাইন অফ ক্রেডিটগুলোর অধীনে ১ বিলিয়ন মার্কিন ডলার প্রদানের মাইলফলক স্পর্শ করেছে এবং ৩০ জুন ২০২২-এ বাংলাদেশের অর্থবছরের শেষের হিসাবে সেটা ১,১৫৫ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত পৌঁছবে।

 

বজ্রপাতে শনিবার একদিনে ১০ জনের প্রাণহানি

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

বজ্রপাতে বিহারে আবারও প্রাণহানি। শনিবার বিহারের বিভিন্ন জেলায় বজ্রাঘাতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে জানা গিয়েছে, সারান জেলায় বজ্রপাতে ছ’জনের মৃত্যু হয়েছে। সিওয়ান, হাজিপুর, বাঁকা ও গোপালগঞ্জ জেলায় এক জন করে মারা গিয়েছেন। গত ২৪ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে বিহারে বজ্রাঘাতে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

বিহারের উত্তর-মধ্য ও দক্ষিণ-পশ্চিম অংশের একাধিক এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। বারাউনিতে বৃষ্টির পরিমাণ ৯৩.২ মিমি। বীরপুরে বৃষ্টি হয়েছে ৬৮.৮ মিমি। আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে আপাতত বৃষ্টি চলবে। আগামী ৪ জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

 

কিশোরীকে ‘আই লাভ ইউ’ বলায় এক বছরের কারাদণ্ড দিল আদালত!

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

বছর তেরোর এক কিশোরীকে ‘আই লাভ ইউ’ বলায় বছর তিরিশের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিল আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকার জরিমানাও করা হয়েছে।

মামলাটি ২০১৫ সালের। ওই সময় কিশোরী অষ্টম শ্রেণিতে পড়ত। অভিযোগ, তখন থেকেই কিশোরীকে নানা ভাবে উত্যক্ত করতেন ওই ব্যক্তি। ওই বছরেরই ১৭ এপ্রিল মায়ের সঙ্গে বইয়ের দোকানে গিয়েছিল কিশোরী। ফেরার পথে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি কিশোরীর খুব কাছে চলে আসেন। তাঁকে দেখেই কিশোরী চিৎকার করতে শুরু করে। কিশোরীর চিৎকারে ঘটনাস্থল থেকে পালান ওই ব্যক্তি।

তাঁকে এক ঝলক দেখেই কিশোরীর মা চিনতে পারেন। ওই ব্যক্তি তাঁদের এলাকারই। কিশোরী তার মাকে জানিয়েছিল, ১৫ দিন ধরে ওই ব্যক্তি তার পিছু নিচ্ছিল। তাকে ‘আই লাভ ইউ’ বলে। এর পরই পুলিশে অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। সেই অভিযোগ পেয়েই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

যদিও সেই সময় অভিযুক্ত দাবি করেছিল, কিশোরীর বাবা মত্ত ছিলেন। মদ খেয়ে এলাকায় ঝামেলা করতেন। তিনি প্রতিবাদ করায় মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়েছে কিশোরীর পরিবার।

সেই মামলাটি শুক্রবার মুম্বইয়ের আদালতে ওঠে। আদালত তখন জানায়, অপরাধের প্রকৃতি দেখে এবং যে হেতু ওই ব্যক্তি স্বভাবত অপরাধী নন, তাই এক বছরের কারাদণ্ড দেওয়া হল।

 

১৮৫যাত্রীসহ আগুন লাগা বিমানটি ঠাণ্ডা মাথায় অবতরণ করান মনিকা

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ভারতের পাটনা থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল স্পাইসজেটের যাত্রীবাহী বিমানটি। টেক অফের কিছুক্ষণ পরেই স্থানীয়দের নজরে পড়ে, বিমানের ডানায় আগুন।

সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে খবর দেওয়া হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোলরুম থেকে জরুরি অবতরণের নির্দেশ দেওয়া হয় বিমানচালকদের।

কিন্তু পাটনার বিমানবন্দর এমন জায়গায়, যার রানওয়ের একদিকে গাছের লম্বা সারি, অন্যদিকে রেললাইন।

স্বাভাবিক পরিস্থিতিতেই পাটনার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরের রানওয়েতে বিমান অবতরণ করানো খুব সহজ নয়। তার ওপর এ রকম জরুরি অবস্থা।

বিমানের যাত্রী এবং কর্মীরা বেঁচে ফিরতে পারবেন তো? না কি মাঝ আকাশেই ইঞ্জিন থেকে পুরো বিমানে আগুন লেগে যাবে? চিন্তায় ছিলেন বিমানকর্মীরা।

এ নিয়ে প্রচণ্ড চিন্তায় ছিলেন সবাই। এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন স্পাইসজেট বোয়িং ৭৩৭ বিমানের মহিলা পাইলট ক্যাপ্টেন মনিকা খন্না।

মনিকার সাহস ও ধৈর্যের প্রশংসা করেছেন ডিজিসিএর কর্মকর্তাসহ বহু বিমান সংস্থার অভিজ্ঞ কর্মকর্তারা। খবর আনন্দবাজার পত্রিকার।

তাদের বক্তব্য, এই পরিস্থিতিতে ‘ওভারওয়েট ল্যান্ডিং’ করার মতো কঠিন সিদ্ধান্ত নিয়ে মনিকা তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন।

মনিকা ২০১৮ সালে স্পাইসজেট বিমান সংস্থার সঙ্গে যুক্ত হন। চার বছরে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তিনি।

কিন্তু এমন ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন কখনও হতে হয়নি তাকে। বিমানটি টেক অফের কিছু সময় পর ওই বিমানের ক্রু সদস্যরা মনিকাকে জানান, পাখির ডানার ঝাপটা লেগে বিমানের একটি ইঞ্জিন থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে।

বিমানের গতিবিধি নিয়ন্ত্রণে আনতে মাঝআকাশেই সবকটি ইঞ্জিন বন্ধ করে দেন মনিকা। তার পর ধীরে ধীরে বিমানটি রানওয়েতে নামিয়ে আনেন। এফও (ফার্স্ট অফিসার) বলপ্রীত সিংহ ভাটিয়ার অবদানও অনস্বীকার্য। অবতরণের সময় মনিকাকে যথেষ্ট সহায়তা করেছিলেন তিনি।

১৮৫ যাত্রীকে নিরাপদে বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে এসেছেন তিনি। এ ঘটনার পর মনিকার অনুরাগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। নারী পাইলট হিসাবে তিনি দেশবাসীর সামনে যে দৃষ্টান্ত তুলে ধরলেন, তা সত্যিই প্রশংসনীয়।

ইনস্টাগ্রামে তার অনুসরণকারীর সংখ্যা ৯ হাজারের বেশি। দেশ-বিদেশের নানা জায়গায় ঘুরে বেড়াতে ভালোবাসেন মনিকা।

নেপাল থেকে আর্মেনিয়া, মরিশাস—কর্মসূত্রে বহু জায়গায় ঘুরে বেড়িয়েছেন তিনি।

এখন অবশ্য কিছু দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে তাকে। তদন্ত শেষ হলেই আবার তিনি বিমান চালাতে পারবেন। তবে যে প্রত্যুৎপন্নমতিত্বের পরিচয় তিনি দিয়েছেন, তা কুর্নিশ আদায় করে নিয়েছে সবার কাছ থেকে।

Daily World News

মেকআপ কিংবা স্কিনকেয়ার সামগ্রী ফ্রিজে রাখুন ভালো থাকবে

সাংবাদিকদের জরিমানা করতে পারবে প্রেস কাউন্সিল- মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের বন্যা পরিস্থিতি পরিদর্শন করছেন

নুপুর শর্মা নেই – কোথাও নেই

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বহিষ্কৃত মুখপাত্র নুপুর শর্মার কোনো খোঁজ পাচ্ছে না পুলিশ। একটি টেলিভিশন বিতর্কে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার জবানবন্দি রেকর্ডের জন্য দিল্লি গিয়েছিলো মুম্বই পুলিশের একটি টিম৷ কিন্তু কয়েকদিন কেটে গেলেও বিজেপি মুখপাত্রের খোঁজ পায়নি পুলিশ।

শুক্রবার (১৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ে ইরফান শেখ নামে এক ব্যক্তি নুপুর শর্মার বিরুদ্ধে মামলা করেছেন। দিল্লির বাসিন্দা হওয়ায় সেই মামলায় তাকে গ্রেপ্তার করতে দিল্লি এসেছিল মুম্বাই পুলিশের একটি দল। কিন্তু ৫ দিন অপেক্ষা করেও নুপুর শর্মার খোঁজ পাচ্ছে না সেই দলটি।

গত ২৮ মে এক টেলিভিশন টক শোতে মহানবী (সা.) কে অবমনানা করে মন্তব্য করেছিলেন নুপুর শর্মা। তার ওই মন্তব্যের জেরে ভারত ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ব্যাপক বিক্ষোভ হয়।

ভারতের অভ্যন্তর ও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে নুপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি উঠতে থাকায় এক পর্যায় তাকে দল থেকে সাময়িক বহিষ্কার আদেশ দেয় বিজেপি।

এদিকে, বিজেপি থেকে বহিষ্কার আদেশ পাওয়ার পর রাজধানী দিল্লিসহ ভারতের বিভিন্ন রাজ্যে নুপুরের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এসবের মধ্যে কিছু মামলার বাদি পুলিশ নিজেই।

নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে উপসাগরীয় মুসলিম দেশগুলোর সঙ্গে কূটনৈতিক বিরোধ দেখা দিয়েছে ভারতের। কাতার, কুয়েত, ইরান, সৌদি আরব, ওমান, আফগানিস্তান ও পাকিস্তান বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যকে ‘অপমানজনক’ হিসেবে উল্লেখ করেছে।

Daily World News

রাত ৮ টার পর দোকান – শপিংমল – মার্কেট  বন্ধ থাকবে

মুম্বইয়ে আহত পাখিকে বাঁচাতে গিয়ে ট্যাক্সির ধাক্কায় মৃত দুই, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিয়ো

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ধাক্কার অভিঘাত এত বেশি ছিল যে, প্রায় পাঁচ ফুট শূন্যে উঠে ১০ ফুট দূরে গার্ডরেলে আছড়ে পড়েন ব্যবসায়ী, গাড়িচালক ছিটকে পড়েন রাস্তার মাঝে।

রাস্তার উপর আহত একটি পাখিতে দেখে গাড়িচালককে গাড়ি দাঁড় করাতে বলেছিলেন ব্যবসায়ী অমর মণীশ জরিওয়ালা। পাশ দিয়ে দ্রুতগতিতে একের পর এক গাড়ি ছুটে যাচ্ছিল। সেই গাড়িগুলিকে কাটিয়ে সবে আহত পাখিটির কাছে পৌঁছেছিলেন দু’জনে। তার পরের ঘটনা শিউরে ওঠার মতো।

দ্রুতগতিতে একটি ট্যাক্সি তাঁদের দিকে ছুটে আসে। অমর এবং তাঁর গাড়িচালক শ্যামসুন্দর কামাট সরে যাওয়ার সুযোগ পাননি। সোজা তাঁদের গিয়ে ধাক্কা মারে ট্যাক্সিটি। ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে, প্রায় পাঁচ ফুট শূন্যে উঠে ১০ ফুট দূরে গিয়ে গার্ডরেলে আছড়ে পড়েন তাঁরা।

তাঁদের দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অমরকে মৃত বলে ঘোষণা করেন। তার কিছু ক্ষণ পরেই মৃত্যু হয় শ্যামসুন্দরের।

পুলিশ সূত্রে খবর, বান্দ্রা-ওরলি সি লিঙ্ক ধরে মালাড যাচ্ছিলেন অমর। সি লিঙ্কের উপর আহত পাখিটিকে দেখতে পেয়ে গাড়ি থেকে নেমেছিলেন। তখনই ট্যাক্সির ধাক্কায় মৃত্যু হয় দু’জনের। বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে রবীন্দ্রকুমার জয়সওয়ার নামকে ওই ট্যাক্সিচালককে গ্রেফতার করেছে পুলিশ।

 

সুন্দরী নায়িকা নয়নতারা-বিগনেশের বিয়ে ৯জুন

//দৈনিক বিশ্ব বিনোদন ডেস্ক//

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণী সুন্দরী নায়িকা নয়নতারা। আগামী ৯ জুন তামিলনাড়ুর মহবালিপুরমের একটি রিসোর্টে পরিচালক বিগনেশ শিবনের সঙ্গে গাঁটছাড়া বাঁধতে যাচ্ছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার চেন্নাইয়ের তাজ ক্লাব হাউসে সাংবাদিকদের বিয়ের তারিখ নিশ্চিত করেছেন নয়নতারার সাত বছরের প্রেমিক নির্মাতা বিগনেশ শিবন। শিবন জানান, আমরা একটি মন্দিরে বিয়ে করতে চেয়েছিলাম।

বেশ কিছু সমস্যা ছিল পরিবারকে তিরুপতিতে নিয়ে আসা কঠিন ছিল। তাই, আমরা বিয়ের স্থান পরিবর্তন করে মহাবালিপুরম করার সিদ্ধান্ত নিয়েছি।’ ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করেছে, নয়নতারা-বিগনেশের বিয়ে মহাবালিপুরমের একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। নির্ভরযোগ্য সূত্র অনুসারে, অনুষ্ঠানটি ভোর ৪টা থেকে ৭টার মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সন্ধ্যায় থাকছে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান; যেখানে তারকারা উপস্থিত থাকবেন। এই বিয়ে প্রসঙ্গে ফিল্মিবিট ডটকমের আরও খবর, পুরো বিয়ের অনুষ্ঠানের শুটিং হবে এবং যা সম্প্রচার হবে নেটফ্লিক্সে। পরিচালক গৌতম বাসুদেব মেনন বিয়ের দিকনির্দেশনা এবং নকশা দেখবেন, এটিই তথ্যচিত্রে প্রকাশ হবে। বর্তমানে নয়নতারা ও বিগনেশ শিবান দুজনের হাতেই সিনেমার কাজ রয়েছে। নয়নতারার পরবর্তী সিনেমা ‘আনাত্তে’। এরপর মালায়ালাম ভাষার ‘লুসিফার’ সিনেমার রিমেকে দেখা যাবে তাকে।

এ ছাড়া আগামী বছর ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। বলিউডের প্রথম সিনেমায় নয়নতারা কাজ করছেন বলিউডের কিং শাহরুখ খানের বিপরীতে। যেটি পরিচালনা করছেন তামিল সিনেমার খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমার। ইতোমধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে। অন্যদিকে, ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার পরিচালনা করছেন বিগনেশ শিবান।

Daily World News

জুতার কারখানায় আগুণ লাগল চট্টগ্রামের মাদারবাড়ি

অনন্ত আম্বানীর হবু বধূ কে এই রাধিকা মার্চেন্ট

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

পেশাদার ভারতনাট্যম শিল্পী রাধিকা মার্চেন্ট। তার জীবনের প্রথম পেশাদার নৃত্যানুষ্ঠানের আয়োজক ছিল ভারতের সবচেয়ে বড় শিল্পপতি পরিবার আম্বানী পরিবার। মুকেশ-নীতা আম্বানির হবু পুত্রবধূ রাধিকা।

মুকেশ এবং নীতার ছোট ছেলে অনন্ত আম্বানীর বাগদত্তা। আনুষ্ঠানিক ঘোষণা না করলেও আম্বানীর হবু পুত্রবধূকে প্রায়শই দেখা যায় তাদের অনুষ্ঠানে।

সোমবার মুম্বাইয়ে তার প্রথম নাচের অনুষ্ঠানের ঢালাও আয়োজন করেছিলেন আম্বানীরা। সেখানে হাজির ছিলেন আমির খান, সালমান খান, রণবীর সিংয়ের মতো বলিউডের তারকা অভিনেতা। ছিলেন বলিউডের পরিচালক রাজকুমার হিরানিও।

রাধিকা তার ভারতনাট্যমের প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন সম্প্রতিই। ভারতনাট্যমের শিক্ষার্থীর কাছে তার প্রথম নাচের অনুষ্ঠান বা ‘আরঙ্গাত্রম’ বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ ওই অনুষ্ঠানকেই তার প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার শেষ পর্ব এবং আনুষ্ঠানিক আত্মপ্রকাশ বলে ধরা হয়। রাধিকার জন্য তার ‘আরঙ্গাত্রম’-এর আয়োজন করেছিলেন মুকেশ-নীতা। যেখানে রাধিকা একজন পেশাদার ভারতনাট্যম শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করলেন বলিউডের তারকাদের উপস্থিতিতে।

বলিউড ছাড়াও রাধিকার নাচের অনুষ্ঠানে খেলা, বিনোদন এবং রাজনীতির বহু ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বড় ছেলে এবং মহারাষ্ট্রের পরিবেশ মন্ত্রী আদিত্য ঠাকরে এসেছিলেন মা রেশমি ঠাকরেকে সঙ্গে নিয়ে। ছিলেন আদিত্যের ছোট ভাই তেজসও।

পেশায় রিয়েল এস্টেট প্রফেশনাল রাধিকা। বয়স ২৪। মুম্বাইয়েরই একটি প্রশিক্ষণ কেন্দ্রে গত আট বছর ধরে পেশাদার নৃত্যশিল্পী হওয়ার জন্য শিক্ষা নিয়েছেন। বাবা বীরেন মার্চেন্ট একটি স্বাস্থ্যপরিষেবা সংস্থার সিইও। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি এবং অর্থনীতি নিয়ে স্নাতক হয়েছেন রাধিকা।

শোনা যায়, ২০১৯ সালেই আম্বানীর ছোট ছেলে অনন্তের সঙ্গে গোপনে বাগদান-পর্ব সম্পূর্ণ হয় রাধিকার। কিন্তু আজ পর্যন্ত অনন্তের সঙ্গে রাধিকার সম্পর্কের কথা নিশ্চিত করে আম্বানী পরিবারের কোনো সদস্যকে কখনও বলতে শোনা যায়নি। তবে আম্বানীরা না জানালেও রাধিকা এবং তার ‘ননদ’ মুকেশ কন্যা ঈশার বন্ধুত্বের কথা কান পাতলেই শোনা যায় ঘনিষ্ঠমহলে।

এমনকি, শাশুড়ি মা নীতার সঙ্গেও রাধিকার সম্পর্ক নাকি খুবই ভাল!

Daily World News

কোন কোন পরীক্ষা হবেনা এবছরেও জেনে নেইৃ

কে কে’র মৃত্যু// ময়নাতদন্তে সন্দেহজনক কিছু‘মলেনি’

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

বলিউডের জনপ্রিয় গায়ক কে কে’র লাশের ময়নাতদন্তে সন্দেহজনক কিছু পাননি চিকিৎসকরা।

ময়নাতদন্তের পর প্রাথমিকভাবে চিকিৎসকরা এই তথ্য জানিয়েছেন বুধবার রাতে পুলিশকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়।

তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে আরও সময় নেবেন চিকিৎসকরা।

মঙ্গলবার রাতে কলকাতায় এক কনসার্ট থেকে বেরিয়ে আসার পরপরই অসুস্থ হয়ে মারা যাওয়া কে কে’র মৃত্যু নিয়ে নানা ধরনের আলোচনার ঝড় বইছে ভারতে।

ওই অনুষ্ঠানের পরিবেশে কে কে অসুস্থ হয়ে পড়েছিলেন। ৫৪ বছর বয়সী এই সঙ্গীত তারকাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে।

সেই সঙ্গে কে কে’র কপাল ও থুতনিতে আঘাতের চিহ্ন দেখে নানা সন্দেহও তৈরি হয়।

যে কারণে এই ঘটনায় বুধবার সকালে একটি অপমৃত্যুর মামলা করে কলকাতা ‍পুলিশ। তদন্ত করতে কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) রূপেশ কুমার এবং জয়েন্ট সিপি (ক্রাইম) মুরলিধর শর্মা হোটেলে যান বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।

সংবাদপত্রটি জানায়, হোটেলে কে কে’র ঘর থেকে তার ব্যবহৃত তোয়ালে সংগ্রহ করেন পুলিশকর্তারা।

কে কে’র মৃত্যুর প্রায় ২৪ ঘণ্টা পর প্রকাশ্যে এসেছে একটি সিসিটিভির ভিডিও। তাতে দেখা যাচ্ছে, হোটেলের লবিতে হেঁটে যাচ্ছেন তিনি।

লিফ্‌ট থেকে নেমে তিনি ওই লবি দিয়ে হেঁটেই কক্ষে পৌঁছান তিনি। এই ভিডিওতে তাকে স্বাভাবিকই দেখাচ্ছিল। তার পরনে ছিল অনুষ্ঠানেরই পোশাক, গলায় একটি সাদা তোয়ালে ছিল।

এই তোয়ালে দিয়েই অনুষ্ঠানে বার বার ঘাম মুছতে দেখা গিয়েছিল কে কেকে। সেই তোয়ালেই পুলিশ সংগ্রহ করেছে।

ভিডিওতে কে কে’র পাশে দেখা যাওয়া তার ম্যানেজার হিতেশ ভাট বলেন, হোটেলে নিজের কক্ষে ঢুকেই সোফায় বসতে গিয়ে পড়ে যান কে কে। তখন টেবিলের কোনায় তার মাথা ঠুকে কেটে যায়।

কে কে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো হয়নি।

Daily World Newsily World News

খুলনার ডুমুরিয়ায সড়ক দুঘটনায় নিহত ২। আহত ১২