নির্বাচিত হয়ে অসহায় মানুষের পাশে দাড়াতে চান মোঃ জাহাঙ্গীর আলম

 

//মোঃ তুহিন শরীফ, পটুয়াখালী প্রতিনিধি//

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ১ মাধখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম আসন্ন নির্বাচন উপলক্ষে এলাকার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখের ভাগীদার হতে চান। এলাকার জনগণের বিপদে আপদে পাশে থেকে ইতিমধ্যেই তিনি আলোচনার শীর্ষে অবস্থান করছেন। নানান সামাজিক কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে তিনি জনগণের আস্থাভাজন হিসেবে পরিচিতি লাভ করেছেন।

মোঃ জাহাঙ্গীর আলম বলেন , ” আমি ১ মাধবখালীর ৫ নং ওয়ার্ডকে আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমি সকলের দোয়া, ভালবাসা ও সমর্থন কামনা করছি।

 

বিদেশে বসে সরকারের বিরুদ্ধে গুজব উসকানি বিচারের আওতায় আনার সুযোগ তৈরি হচ্ছে

দেশের বাইরে অবস্থান করে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার ও গুজব রটানোর প্রবণতা বেড়ে চলেছে। তথ্য-প্রযুক্তির ফায়দা নিয়ে আবেগপ্রবণ তরুণসমাজকে বিপথে ঠেলে দেওয়ার অপচেষ্টায় তৎপর একটি সংঘবদ্ধ চক্র। এরা বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতেও দ্বিধা করছে না।

গুজবের হাত থেকে রেহাই পাচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাছিনা ও সরকারের মন্ত্রী, শীর্ষ রাজনীতিকসহ দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরাও।

দিনবদলের সনদ নিয়ে ২০০৮ সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে বাংলাদেশ আওয়ামী লীগ।
২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার শপথ ছিল দলটির। এরপর প্রায় ১৩ বছর ধরে দলটি একটানা ক্ষমতায়। দেশও অনেকটা ডিজিটালাইজ হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক বলেছিলেন, বাংলাদেশে গুজব ছড়াতে ও বিদেশে বসে সাইবার হামলা চালাতে একটি রাষ্ট্র প্রাতিষ্ঠানিকভাবে অর্থ বিনিয়োগ করছে।
এ বিষয়ে বেশ কিছু প্রমাণ বাংলাদেশের হাতে এসেছে।

এ বিষয়ে জুনাইদ আহেমদ পলক বিভিন্ন সংবাদমাধ্যমে বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়ার কিছু শহর থেকে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।
এদের বিরুদ্ধে আইন প্রয়োগের সুযোগ বর্তমানে নেই। তবে তাদের নিয়ন্ত্রণে আনার বিষয়ে কাজ চলছে।

বিশেষ করে ইউটিউব ও ফেসবুক যাতে বাংলাদেশে তাদের সার্ভার ডাটা সেন্টার স্থাপন করে সে জন্য আইন প্রণয়নের চেষ্টা চলছে।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারবিরোধী প্রচার চালাতে গিয়ে দেশকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করছে চক্রটি। এরা মূলত অনলাইন বা ইন্টারনেটকে তাদের যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
আর বিভিন্ন পেজের অ্যাডমিন বা ব্যবহারকারীরা বেশির ভাগই বিদেশে অবস্থান করে।

ফলে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হয় না। যুক্তরাজ্যে বিভিন্ন মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে, ইকুয়াল রাইট, অনলাইন একটিভিস্ট, জাস্টিজ ফর ভিকটিম, সহ নানান নামে বাংলাদেশের বিরুদ্ধে অপতত্রতা চালাচ্ছে।

বিগত কয়েক মাস ধরে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে নিয়মিত সভা সমাবেশ করে যাচ্ছে।

সেই সব সভায় নেতৃত্ব দেন যুব দলের সাবেক কেন্দ্রীয় নেতা আশিকুররহমান আশিক,এম,সালাম, ব্যরিসটার আবু বক্কর মোল্লা, মুসলিম খান, তরিকুল ইসলাম, মোঃআসয়াদুল হক, দিলোয়ার হোসেন, জয়নাল আবেদীন, তাহমিদ হোসেন খান, আবু তাহের, সাইফুর রহমান পারভেজ, মোহাম্মদ আলী, আলী হোসেন, করিম মিয়া, আবদুস সালাম খান, মাহফুজুর রহমান সহ অনেকে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন আইন হলে বিদেশে অবস্থান নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেশের বিরুদ্ধে যারা অপতত্রতা চালাচ্ছে তাদের দেশে বিচারের আওতায় আনা যাবে। মূল আইনের ৭১ ধারায় টেলিফোনে আড়িপাতার অপরাধ সম্পর্কে শুধু টেলিফোনে আলাপের কথা বলা আছে।

সংশোধনীর খসড়ায় টেলিফোনে আলাপের সঙ্গে টেলিযোগাযোগ মাধ্যমে ভাবের আদান-প্রদান বিষয়টিও যুক্ত করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার আরো বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য ও অপপ্রচারের বিষয় আমরা মনিটরিং করি এবং কনটেন্টগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম) কাছে পাঠিয়ে ব্যবস্থা নিতে বলি। ওরা কিছু বিষয়ে অনুরোধ রাখে, আবার কিছু বিষয়ে সাড়া দেয় না।

সার্বিক বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। সে লক্ষ্যে আইন সংশোধনের কাজ চলছে।’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদও বলেন, ‘গুজব নিয়ন্ত্রণে ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন অনুমোদন করা হয়েছে, এজেন্সি স্থাপনের কাজও চলমান।

এ ছাড়া নিরাপদ অনলাইন ব্যবস্থাপনা গড়ে তোলার অংশ হিসেবে ডিজিটাল লিটারেসি সেন্টার স্থাপন করা হয়েছে।

সেখান থেকে প্রশিক্ষণ দেওয়ার কাজও শুরু হয়েছে। আমরা সারা দেশে ডিজিটাল সেন্টারের মাধ্যমে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম তৈরি করছি।’

//জগন্নাথপুর প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব

যশোরে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কটল্যান্ড আগমন উপলক্ষে যুক্তরাজ্যে প্রতিবাদ বিক্ষোভ

 

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে স্কটল্যান্ডের গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬ ছাড়াও তিনি ‘ইউনেস্কো-বাংলাদেশ, সৃজনশীল অর্থনীতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ এবং ইউনেস্কোর ৭৫তম বার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী।

গ্লাসগোতে ১লা নভেম্বর সকালে প্রধানমন্ত্রী স্কটিশ ইভেন্ট ক্যাম্পাসের কমনওয়েলথ প্যাভিলিয়নে একটি সাইড ইভেন্টে যোগ দেবেন এবং কপ ২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং ভাষণ দেবেন বলে ধরনা কর হচ্ছে।

সম্মেলনের একাধিক সেশনে যোগ দেয়া সহ ব্রিটিশ প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার রাষ্ট্রপতিসহ বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা।
পরে গ্লাসগো থেকে লন্ডনে গিয়ে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
সফর কে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপি ও নিরাপদ বাংলাদেশ চাই ইউকে নামে একটি মানবাধিকার সংগঠন যৌথ ভাবে প্রধানমন্ত্রী সম্মেলনে কালো পতাকা ও বিক্ষোভ করার পরিকল্পনা করছে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে হাজার হাজার নেতা কর্মীরা সেখানে অবস্থান করবে।

যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম.এ মালিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক লাইভ বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাছিনার আগমন উপলক্ষে তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আহবান জানাচ্ছেন। নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভাপতি মুসলিম খান লন্ডন, বার্মিংহাম সহ বিভিন্ন শহরে গন-সংযোগ করছেন প্রধানমন্ত্রী শেখ হাছিনার বিরুদ্ধে।

 

//মোঃ রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব

রামপালে প্রতারক চক্রের সদস‍্য সোহেল রানা কে গ্রেফতার করেছে র‌্যাব-৬

 

 

বাগেরহাটে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

প্রথম ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে বাগেরহাট জেলার ৯ টি উপজেলার ৬৬টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানগন এই শপথ বাক্য পাঠ করেছেন। বুধবার (২৭ অক্টোবর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শপথ গ্রহন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এই শপথ বাক্য পাঠ করান। এ সময় বাগেরহাট জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । শপথ গ্রহণ শুরুর পূর্বে নব নির্বাচিত চেয়ারম্যানগণ জেলা প্রশাসকের নিকট চুক্তি পত্র জমা দেন এবং তাঁদের পরিচয় প্রদান করেন।

এর মধ্য দিয়ে স্ব-স্ব এলাকার চেয়ারম্যানগণের তাঁদের দায়িত্ব পালনে আর কোন বাধা রইলো না। এছাড়া জেলার বাকি সাতটি ইউনিয়নের নির্বাচন আগামী ২রা নভেম্বর,১১ ই নভেম্বর এবং২০ শে নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ সময়ে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের সাথে চেয়ারম্যানদের সম্পৃক্ততা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে সরকারের সকল কর্মকান্ড ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা জবাবদিহিতার সাথে নবনির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব পালন দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

রাণীশংকৈল বাচোর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দেলোয়ার সম্পাদক হিরু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৫ নং বাচোর ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর  মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলার কাতিহার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে কৃষক লীগের  আহবায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার, গেষ্ট অব অনার জেলা আ”লীগ সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।

সভায়  প্রধান বক্তা ছিলেন, উপজেলা আ” লীগ সভাপতি সইদুল হক, উদ্ভোদক ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক পবারুল ইসলাম।

বিশেষ অতিথি জেলা আ” লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড মোস্তাক আলম টুলু, উপজেলা আ” লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ,ঠাকুরগাঁও জেলা কৃষক লীগ সদস্য সচিব সম্মেলন কমিটি ফরহাদ আহমেদ চৌধুরী রিংকু, বাচোর ইউনিয়ন আ”লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জীতেন্দ্রনাথ বর্মন প্রমুখ সহ বিভিন্ন দলের পদে থাকা নেতা কর্মী বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা ভারপ্রাপ্ত উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক দিগেন্দ্র নাথ রায় বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ কৃষক লীগ এর মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

উক্ত সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হন  দেলোয়ার হেসেন ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম হিরু সহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের ঘোষনা করা হয়।

//মাহাবুব আলম,  রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

চাঁদপুর সদর ইউপিতে বিনা প্রতিদ্বন্দিতায় ২ চেয়ারম্যানসহ ১৪ প্রার্থী নির্বাচিত

চাঁদপুর সদর ইউপিতে বিনা প্রতিদ্বন্দিতায় ২ চেয়ারম্যানসহ ১৪ প্রার্থী নির্বাচিত

চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে যাচ্ছে আগমী ১১ নভেম্বর। গতকাল ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। চেয়ারম্যান প্রার্থী ১৫ জন, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের প্রার্থী ৩ জন এবং মেম্বার ৯ জন তাদের নিজ নিজ মনোনয়ন প্রত্যাহা করে নেন।  চাঁদপুর সদর ইউপিতে বিনা প্রতিদ্বন্দিতায় ২ চেয়ারম্যানসহ ১৪ প্রার্থী নির্বাচিত ।

এ দিনে ২ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন, রামপুর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ আল মামুন পাটওয়ারী ও তরপুরচন্ডী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ইমাম হোসেন রাসেল গাজী। চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন ৫০ জন। এর মধ্যে বৈধ প্রার্থীর সংখ্যা ৪৭ জন। আপিলের পর আরো ২ জনের প্রার্থীতা বৈধতা পেয়ে মোট হয় ৪৯ জন হয়। ২ জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ার পর ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতায় লিপ্ত হবেন। সংরক্ষিত মহিলা ওয়ার্ডের বৈধ প্রার্থীর সংখ্যা ৭৯ জন। মনোনয়ন প্রত্যাহার করেছেন ৩ জন। বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন ৩ জন। প্রতিদ্বন্দিতা করবেন ৭৩ জন। মোট মেম্বার প্রার্থীর সংখ্যা ছিল ৩৪৫ বৈধতা পেয়েছে ৩৪১ জন।

আপিল করে আরো ২ জনের মনোনয়ন বৈধ হলে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৩৪৩ জন। ৪৯ জন মেম্বার প্রার্থী তাদের প্রর্থীতা প্রত্যাহার করেন। বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন ৯ জন। সর্বমোট ২৮৫ জন প্রতিদ্বন্দিতায় লিপ্ত হবেন। গতকাল চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কমিশনার মোঃ দেলোয়ার হোসেন এসব তথ্য জানান। তিনি আগামী ১১ নভেম্বর নির্বাচন সুষ্ঠ হবে বলে প্রত্যাশা করেন। আগামীকাল বুধবার  প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

পড়ুন দৈনিক বিশ্ব …

ঋণের বোঝা কাধে নিয়ে শুটকি আহরনে সুন্দরবনের চরে পৌঁছেছে রামপালের জেলেরা

 

 

বরিশালে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধা

//নিজস্ব প্রতিবেদক: বরিশাল//

বরিশালে দেশব্যাপি দ্রব্য মূল্যের সিমাহীন উর্দ্ধগতির প্রতিবাদে অয়োজিত বিক্ষোভ মিছিল দলীয় কার্যলয়ের সামনেই বাধা দিয়ে পন্ড করে দিয়ে কোতয়ালী মডেল থানার একদল পুলিশ। (২৬ই) অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি কার্যলয়ের সামনে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে এসময় বক্তব্য রাখেন মহানগর সাধারন সম্পাদক মসিউর রহমান মঞ্জু,সহ-সভাপতি মতিউর রহমান মিঠু,আঃ মোমেন কোটন,আরমান সিকদার নুন্না, যুগ্ম সম্পাদক রিয়াজ খান মিল্টন,তারেক সোলাইমান,প্রচার সম্পাদক ডাঃ আনিস।

এসময় আরো বক্তব্য রাখেন সোহাগ খান,আল-আমিন নয়ন ও মোঃ মুছা।সমাবেশ শেষে দলীয় কার্যলয় থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে সদররোডের সড়কে উঠার পূর্বেই দলীয় কার্যলয়ের সামনে পুলিশ বিক্ষোভ মিছিলের সামনে ব্যাড়িকেড দিয়ে মিছিল পন্ড করে দেয়।

অস্ত্রোপচারের পর কেবিনে নেওয়া হয়েছে খালেদা জিয়াকে

//অনলাইন নিউজ//

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একটি অস্ত্রোপচারের পর আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। সোমবার রাতে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

এর আগে এভারকেয়ার হাসপাতালে তার অস্ত্রোসম্পন্ন হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডা. জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার একটি মাইনর অপারেশন করা হয়েছে। এখন তিনি আইসিইউতে আছেন।

ডা. জাহিদ বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) ছোট একটি বায়োপসি করা হয়েছে। অপারেশনের পরে তার সঙ্গে ছেলে তারেক রহমান কথা বলেছেন। ছোট ভাই শামীম ইস্কান্দারও কথা বলেছেন। ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি কথা বলেছেন।’

তিনি বলেন, এখন তিনি (খালেদা জিয়া) ভালো আছেন।

 

 

 

 

অভয়নগরে নব নির্বাচিত তারেক জিয়া পরিষদের পক্ষ থেকে বিএনপির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা 

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগর উপজেলার নব নির্বাচিত তারেক জিয়া  পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান   অভয়নগর ও পৌর নওয়াপাড়া বিএনপির নেতৃবৃন্দকে ৷ ২০ অক্টোবর (বুধবার) বিকেলে উপজেলার একতারপুর গ্রামে  অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমানের বাস ভবনে ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

অভয়নগরে নব নির্বাচিত তারেক জিয়া পরিষদের পক্ষ থেকে বিএনপির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা 

অভয়নগর থানা বিএনপির সভাপতি- ফারাজী মতিয়ার রহমান,সাধারণ-সম্পাঃ কাজী গোলাম হায়দার ডাবলু , নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি- আবু নঈম মোড়ল, পৌর-বিএনপির সাধারণ-সম্পাঃ মো.রেজাউল করিম মোল্যা, তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-আহবায়ক মো.জিয়াউর রহমান(জিয়া)মোল্যা, অভয়নগর তারেক জিয়া পরিষদের সভাপতি মো.ইউসুফ শেখ,

অভয়নগরে নব নির্বাচিত তারেক জিয়া পরিষদের পক্ষ থেকে বিএনপির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা 

সাধারণ-সম্পাঃ মো. তৌহিদুর রহমান, নওয়াপাড়া পৌর তারেক জিয়া পরিষদের সভাপতিঃ মো.রিপন শেখ, সিনিয়র সহ-সভাপতিঃ  এসএম সাব্বির আলম, সাধারণ-সম্পাঃ মো.আল আমিন,  অভয়নগর সাংগঠনিক সম্পাদকঃ মো. আফতাব হোসেন, মো, মিজান আকুঞ্জি, জনি মোল্যা, বাছিম জমাদ্দার, মনিরুজ্জামান বাবু, মামুন জমাদ্দার, কবির বিশ্বাস, নাজিম শেখ , অন্তর, শামীম সরদার প্রমুখ ৷

পড়ুন দৈনিক বিশ্ব …

ভবদহের জলাবদ্ধতার জন্য মৃত মানুষের দাফন নিয়ে দেখা দিয়েছে মহাবিপদ

ঢাকা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ

রূপসায় চারটি ইউনিয়নে ২০ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র জমা

রূপসা প্রতিনিধি :

আগামী ১১ নভেম্বর রূপসার ৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন। রবিবার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২০ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন রিটানিং কর্মকর্তার নিকট। আইচগাতি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল নৌকা, (সতন্ত্র) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন শেখ মো মারুফ , মো. শফিকুল ইসলাম, হাতপাখা প্রতীক নিয়ে জমা দিয়েছেন গাজী জাহিদুর রহমান।

শ্রীফলতলা ইউনিয়নের নৌকা প্রতিক নিয়ে মনোয়ন জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ এসহাক সরদার, সতন্ত্র প্রার্থী হিসেবে দেলোয়ার হোসেন মোল্লা, আ. জব্বার শেখ, শহীদ জমাদ্দার ও হাতপাখা প্রতিক নিয়ে তাওহিদুল ইসলাম ও মুজাহিদুল ইসলাম লাঙ্গল প্রতিক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নৈহাটি ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে মনোনয়পত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, সাইফুর রহমান মোল্লা, আমিরুল ইসলাম তারেক মহিউদ্দিন মিন্টু (সতন্ত্র) ও জাহিদুল ইসলাম (হাতপাখা) প্রতিক নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

টিএসবি ইউনিয়নের নৌকা প্রতিক নিয়ে জাহাঙ্গির শেখ, সাবেক চেয়ারম্যান শাহজাহান কবির প্যারিস, শফিকুল ইসলাম (সতন্ত্র) ও সোহরাব হোসেন (হাতপাখা প্রতিক নিয়ে মনোনয় পত্র জমা দিয়েছেন।