ডুমুরিয়ায় মাধ‍্যমিক পর্যায়ে শিক্ষার গুনগত মান উন্নযন বিষয়ক মতবিনিময় সভা

 ।। বিশেষ প্রতিনিধি খুলনা।। 

ডুমুরিয়ায় শিক্ষার গুনগত মান উন্নযন বিষয়ক মতবিনিময় সভা শুক্রবার সকালে প্রশাসনিক কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয।  উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে আলোচনি সভায়

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, মাধ‍্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস এর পরিচালনায় প্রকৌশলী অরুন কুমার মন্ডল, একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ সানা, সহকারী শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল, সরকারী বালিকা বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক সালমা রহমান, এনজিসিএন্ড এনসিজি মাধ‍্যমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব হুসাইন, ইউপি  চেয়ারম‍্যান মোল্ল‍্যা মাহাবুর রহমান, গাজী তৌহিদুজ্জামান, রফিকুল ইসলাম হেলাল, এম এম ইমরান হোসেন, জিএম ফারুক হোসেন প্রমুখ।

সভায় ৬৩ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক ও ম‍্যানেজিং কমিটির সভাপতি উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার মান উন্নযনে শিক্ষক ম‍্যানেজিং কমিটির ভূমিকা সমস‍্যা সহ বিভিন্ন দিক তুলে ধরে সমাধানের গুরুত্ব আরোপ করা হয়।

বঙ্গবন্ধুর সমাধিতে মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির শ্রদ্ধা নিবেদন

//স্টাফ রিপোর্টার, সৈয়দ মোহাম্মদ শাকিল//

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত নেতারা।

আজ ১৯ মে (শুক্রবার) দুপুরে তারা সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ও মোনাজাত করে তার রুহের মাগফেরাত কামনা করেন।

এসময় পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সমস্ত শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যান সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি রফিক উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রধান (লাবু), সাংগঠনিক সম্পাদক মো. শাহজালাল লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম আকতার, দপ্তর সম্পাদক এস এম আবু তালেব, সমাজ কল্যাণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন,  শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. ইকবাল হাসান সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে কমিটির নেতারা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন এবং সরকারি বিশেষ গণগ্রন্থাগার, যাদুঘর, পুরনো বাড়িসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ এর খুলনার ডুমুরিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থী নির্বাচন অনুষ্ঠিত

//বিশেষ প্রতিনিধি খুলনা//

জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ এর খুলনার ডুমুরিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  এতে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন সরকারি শাহাপুর মধুগ্রাম কলেজের প্রভাষক (ইংরেজী) ননী গোপাল, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বান্দা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৌমেন মন্ডল, শ্রেষ্ঠ কলেজ প্রতিষ্ঠান ডুমুরিয়া কলেজ।

মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন, কুলটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিজ্ঞান) মোহিত কুমার মন্ডল। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান: সালমা রহমান, প্রধান শিক্ষক, ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান: ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ শিক্ষার্থী ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী (বিজ্ঞান) ছাত্রী পূজা অধিকারী। এছাড়াও মাদ্রাসা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী: আয়েশা খাতুন, মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসা। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক: বি এম আনিছূর রহমান, প্রভাষক (ইংরেজি), মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসা। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান: মোঃ মহিববুর রহমান, অধ্যক্ষ, মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসা এবং শ্রেষ্ঠ মাদ্রাসা প্রতিষ্ঠান: মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসা নির্বাচিত হয়েছে।

এছাড়া ডুমুরিয়া কলেজ শিক্ষার্থী হাসিব শেখ শ্রেষ্ঠ স্কাউট,প্রিয়ন্তি রায় অমি শ্রেষ্ঠ রেঞ্জার,শ্রেষ্ঠ রেঞ্জার গ্রুপ ডুমুরিয়া কলেজ ইউনিট,শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষক ডুমুরিয়া কলেজের সহকারি অধ্যাপক মোছাঃ মাগফুরা খাতুন।শ্রেষ্ঠ রোভার শিক্ষক সরকারি শাহাপুর মধুগ্রাম কলেজের প্রভাষক লক্ষ্মী কান্ত গাইন নির্বাচিত হয়েছেন। ডুমুরিয়া উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩ উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এবং কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী বাস্তবায়ন মহাজোট এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিতঃ

//নিজস্ব প্রতিবেদক//
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন মহাজোটের সংবাদ সম্মেলনে নবম পে স্কেল ৫০% মহার্ঘ ভাতা তিনটার টাইম স্কুল সিলেকশন গ্রেট সহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষে কামনায় ১৮ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্মারকলিপি ৩০ শে মে এর মধ্যে বাস্তবায়ন না হলে ৩ রা জুন ২০২৩ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন মহাজোটের সদস্য সচিব বাংলাদেশ সরকারি কর্মচারীর সংহতি পরিষদের মহাসচিব আলহাজ্ব মোঃ আমজাদ আলী খান সবাই সভাপতিত্ব করেন মহাজোটের আহ্বায়ক মো মিরাজুল ইসলাম মিরাজ, সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা ওয়াসা সিবিএ সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগের কেন্দ্র কমিটির সহ-সভাপতি আসগর ইবনে শায়খ খাজা, যুগ্ন আহ্বায়ক মতিউর রহমান দক্ষিণ সিটি কর্পোরেশনের সিবিএস সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ১১ থেকে ২০ ফোরামের সাধারণ সম্পাদক অভিজিৎ রায় সহ জিয়াউর রহমান,আলী আকরাম,আবদুল করিম খান,মনির হোসেন,মনিরুল ইসলাম, ইসমাইল হোসেন,ইবনে ফারুক,আরিফুল ইসলাম,ইমাম হোসেন,মোঃ সোহেল, আশরাফুল আলম,গণপূর্ত কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি এইচ এম মতিউর রহমান, ঢাকা ডিপিডিসি সিবি এ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম খান, বাংলাদেশ পোস্টম্যান ডাক কর্মচারী ইউনিয়ন কেন্দ্র কমিটির সহ-সভাপতি আবু তাহের, জজ কোর্ট কর্মচারী অ্যাসোসিনের প্রতিনিধি ঈমাম হোসেন,খামারবাড়ি কর্মচারী সমিতির প্রতিনিধি মিজানুর রহমান ভূঁইয়া ,আলমগীর হোসেন সদস্য সচিব আন্ত বিশ্ববিদ্যালয় গাড়িচালক ফেডারেশন ।আরো উপস্থিত ছিলেন ১১-২০ গ্রেডের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

নেত্রকোনা এস এসসি পরিক্ষার্থী মুক্তি বর্মন এর হত্যার প্রতিবাদে বরিশালে জাতীয় হিন্দু মহাসংঘ মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের এসএসসি মেধাবী পরিক্ষার্থী। মুক্তি রানী বর্মন কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার দৃষ্টান্ত মূলত শাস্তির ফাঁসির দাবিতে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ এর সারাদেশব্যাপী শান্তিপূর্ণ মানববন্ধন এর অংশ হিসেবে। ৫ ই মে  শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ বরিশাল জেলা কমিটির আয়োজনে  বরিশাল নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হল  প্রাঙ্গণে এক শান্তিপূর্ণ মানববন্ধন পালন করা হয়।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ এর বরিশাল জেলার সভাপতি সাংবাদিক পলাশ চন্দ্র দাস এর নেতৃত্বে শান্তি পূর্ণ মানববন্ধনে অংশগ্রহন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ বরিশাল  জেলা কমিটির সাধারন সম্পাদক রাম কুমার দাস।সহ সভাপতি বিপ্লব দাস, প্রধান উপদেষ্টা সঞ্জীব চন্দ্র, অনুরুদ্র মিত্র। সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অপূর্ব বাড়ৈ, সহকারি আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক রুপন কর অজিত।

ক্রিয়া বিষয়ক সম্পাদক নির্মল বর্নিক, অর্থ বিষয়ক সম্পাদক শেখর দাস প্রচার সম্পাদক কিশোর বিশ্বাস, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক  চয়ন রায়। সদস্য রিপন দাস প্রদিপ বিশ্বাস,পার্থ দাস,প্রদিপ দাস,হৃদয় বালা সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। এসময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ এর সভাপতি পলাশ চন্দ্র দাস বলেন। সারা বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছেন এ দেশের সংখ্যালঘুদের ওপর কোন আইন পাস করা হয়নি। তিনি আরো বলেন নেত্রকোনা বারহাট্টা উপজেলা মুক্তি রানী বর্মন প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায়। একই এলাকার হত্যাকারি মোঃ কাওসার এর দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি চাই। ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ এর দাবী অপরাধীকে বাংলাদেশ আইনের সর্বোচ্চ শান্তি মৃত্যুদন্ডে দন্ডিত করা হোক।

মির্জাপুর খাদিজাতুল কুবরা (রা:) কওমী মহিলা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও উপহার বিতরণ

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

মির্জাপুর খাদিজাতুল কুবরা (রা:) কওমী মহিলা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১লা মে সোমবার সকাল ১১ টায় নড়াইল সদর থানাধীন বিছালী ইউনিয়নের মির্জাপুর দক্ষিণপাড়াস্থ মাদ্রাসায় উক্ত ফলাফল প্রকাশ ও কৃতি ছাত্রীদের স্বীকৃতি স্বরূপ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- মাদ্রাসার সভাপতি ও বিশিষ্ট আলেম মাওলানা মো: মফিজুর রহমান। ফলাফল ঘোষণা করেন- মাদ্রাসার মুহতামিম মো: আমিনুল ইসলাম।  উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা ইমরান হুসাইন ও কমিটির সদস্য মো: আলী মোর্তজা। এসময় পর্দার মধ্যে মাদ্রাসার মহিলা শিক্ষকগণ, ছাত্রীবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।  ফলাফল ঘোষণা ও উপহার সামগ্রী বিতরণ শেষে দোয়া এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের একমাত্র মেয়ে প্রথম স্থান অধিকার করে শিশু শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ায় আনন্দঘন পরিবেশে মিষ্টিমুখ করানো হয়।

এসএসসি’র প্রথম দিনে রূপসায়  ১,৯৬৫ জনের অংশ গ্রহন

//এম মুরশীদ আলী//

খুলনার রূপসা উপজেলায় ২১ টি মাধ্যমিক ও  ৯টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী নিয়ে ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা গত রবিবার ৩০ এপ্রিল সকাল ১০টায় শুরু হয়। এ বছর রূপসা উপজেলায় এসএসসি পরীক্ষার্থী’র জন্য ৪টি কেন্দ্রে প্রথম দিনে বাংলা পাঠ্য বইয়ের লিখিত পরীক্ষা এবং দাখিল পরীক্ষার্থী’র ১টি কেন্দ্রে কুরআন ও তাফসীরের লিখিত পরীক্ষা শুরু হয়।

পরীক্ষার কেন্দ্রগুলি হচ্ছে- কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৪৫৭ জন শিক্ষার্থীর মধ্যে ৪৫২ জন অংশ গ্রহন করে এবং ৫ জন অনুপস্থিত। বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মোট ৬৯৫ জন শিক্ষার্থীর মধ্যে ৬৯০ জন অংশ গ্রহন করে এবং ৫ জন অনুপস্থিত। শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৪৪৫ জন শিক্ষার্থীর মধ্যে ৪৪১ জন অংশ গ্রহন করে এবং ৪ জন অনুপস্থিত। ভোকেশনাল কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মোট ১৩৯ জন শিক্ষার্থীর মধ্যে ১২৮ জন অংশ গ্রহন করে এবং ১১ জন অনুপস্থিত। সামন্তসেনা দাখিল মাদ্রাসায় মোট ২৬৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৫৪ জন অংশ গ্রহন করে এবং ১১ জন অনুপস্থিত। তথ্যমতে মোট ২০০১ জন শিক্ষার্থীর মধ্যে ১,৯৬৫ জন অংশ গ্রহন করে এবং ৩৬ জন অনুপস্থিত।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন বলেন, বিগত ২ বছর করোনাকালীন সময়ে দেশে জরুরী অবস্থার মধ্যে শিক্ষার্থীদের সিলেবাসের স্বল্প-পরিসরে পরীক্ষা হয়। এ বছর পূর্নাঙ্গ সিলেবাসে/১০০ নম্বরের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরু থেকে শেষ সময় পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে। এসএসসি এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) লিখিত পরীক্ষা শেষ হবে ২৩ মে এবং দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে ২৫ মে।

পরীক্ষা কেন্দ্র কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালনে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। তিনি জানান, পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন সহ সার্বিক খোজ-খবর নেন। শিক্ষার্থীরা যাতে পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে প্রবেশ করতে পারে এবং কেন্দ্র এলাকায় কোন প্রকার যানজট বা লোক জমায়েত না করতে পারে। সে দিকে বিশেষ গুরুত্ব দিয়ে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে সার্বক্ষনিক খেয়ালে ছিল প্রশাসন।

Daily World News

মনতাজ আলী বেপারী// পলাতক যুদ্ধাপরাধী ছয় বছর ধরে পরিবারের সঙ্গে লুকিয়ে ছিল: র্যাব

মাননীয় প্রধান মন্ত্রীর উপহার হিসাবে মেধাবি শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//

মাননীয় প্রধান মন্ত্রীর উপহার হিসাবে নবম ও দশম শ্রেনীতে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ১৭ এপিল  সোমবার সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ট্যাব বিতরন করা হয়েছে।

উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ফিত হয়।

আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।

এ সময় উপস্থিত ছিলেন  মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস, মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, শেখ হেলাল উদ্দীন , সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস প্রমুখ। উপজেলার ৬৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে এসব ট্যাব বিতরন করা হয়

খুলনার ডুমুরিয়ায় দলিত এইচ এসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//

বে সরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত-এর উদ্যোগে  ১২ এপ্রলি বুধবার  বেলা ১১ টায় দলিত এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। চুকনগর সহ দলিত হাসপাতাল মিলনায়তনে দলিতের প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরা দেবী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নিয়ন্তা ঢালী। অতিথিবৃন্দ পরীক্ষায় উর্ত্তীন্ন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভর্তি বিষয়ক দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল, প্রোগ্রাম অর্গানাইজার নেপাল চন্দ্র দাশ, বিপ্লব দাস, চিন্তা দাশ প্রমুখ। স্পন্সরশীপ অফিসার অঞ্জনা দাসের সঞ্চালনায় জিপিএ-৫ প্রাপ্ত ১১ জন শিক্ষার্থীকে ক্রেষ্ট ও উপহার সহ অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

ডুমুরিয়ায় যৌন ও প্রজনন স্বাস্থ‍্য সেবা অধিকার  বিষয়ে কিশোর কিশোরীদের মাসিক ইয়ুথ আড্ডা অনুষ্ঠিত

/জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//
ডুমুরিয়ায় ব্র‍্যাকের অধিকার এখানে এখন  ২ এর আয়োজনে বুধবার সকালে যৌন ও প্রজনন স্বাস্থ‍্য সেবা অধিকার  বিষয়ে গুটুদিয়া ৩নং  ইয়ুথ গ্রুফের উদ‍্যেগে কিশোর কিশোরীদের দ্বি মাসিক ইয়ুথ আড্ডা অনুষ্ঠিত হযেছে।
ইউনিসেভ এর রির্সোস পারসন মো: খররম হোসেন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি উপস্থিত কিশোর কিশোরীদের বয়স সন্ধিকালে বিভিন্ন সমস‍্যা পরিবর্তন মাদক, বাল‍্য বিবাহ সহ সমাজিক বিষয়ে আলোচনা করেন  এসময উপস্থিত  ছিলেন ব্র‍্যাকের এখন প্রক্লপের শিখা রানী।