যশোরে রিয়াজুল জান্নাহ হিফয্ ক্যাডেট মাদরাসার ভিত্তি প্রস্তর উদ্বোধন

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃঃ

যশোরে রিয়াজুল জান্নাহ হিফয ক্যাডেট মাদরাসার ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার সময় মাদাসার নিজস্ব জায়গা হামিদপুর নুড়িতলায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোঃ আজমল হোসাইন। রিয়াজুল জান্নাহ হিফয ক্যাডেট মাদরাসার চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের পরিচালক খলিলুর রহমান, বাবলু রহমান বিএম মনিরুজামান, শওকত আলী ও হাফেজ অব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন- নুরুল ইসলাম, মিলন বিশ^াস, আলি আহম্মেদ বাবু, নোমান হোসেন, হোদায়েত হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন রিয়াজুল জান্নাহ হিফয ক্যাডেট মাদাসার ভারপ্রাপ্ত পরিচালক হাফেজ মাওলানা মুশফিকুর রহমান । অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রিয়াজুল জান্নাহ হিফয ক্যাডেট মাদরাসারটি যশোরের মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হবে। প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক কুরআনের হাফেজ হবে। এটি কোন গতানুগতিক কোন হিযফখানা হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি হাফেজ মাওলানা মোঃ আজমল হোসাইন।।

প্রয়াত শিক্ষার্থী নিরব এর স্মরনে গুটুদিয়া বিদ‍্যালয় প্রাঙ্গনে স্মরন সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ার গুটুদিয়া মাধ‍্যমিক বিদ‍্যালয়ের কতিপয় সহপাঠীদের নৃশংসতার শিকার প্রয়াত শিক্ষার্থী নিরব এর স্মরনে মঙ্গলবার বিকেলে বিদ‍্যালযে প্রাঙ্গনে শোকাহত হ্নদয়ে শিক্ষার্থী শিক্ষক ও ম‍্যানেজিং কমিটির উদ্যেগে এক স্মরন সভা অনুষ্ঠিত হয়। স্কুল ম‍্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য সরদার মাসুদ রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।

বিশেষ অতিথির বক্তব‍্য দেন উপজেলা নিবাহী অফিসার শরীফ আসিফ রহমান, থানা অফিসার্স ইনচাজ শেখ কনি মিয়া, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজাজার খান আতিয়ার রহমান,  অফিসার্স ইনচাজ তদন্ত মুক্ত রায় চৌধুরি,  প্রাক্তন ছাত্র কাজী মেহেদি হাসান রাজার পরিচালনায় বক্তব‍্য দেন আওয়ামীলীগ নেতা এস এম সুলতান আহম্মেদ, কাজী আব্দুল মজিদ, স্কুলের প্রধান শিক্ষক শংকর মন্ডল, শিক্ষক হারুনুর রশিদ, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, ম‍্যানেজিং কমিটির সদস‍্য ইজ্জত আলী, আছাদুজ্জামান মিন্টু,প্রভাষক যতিন্দ্রনাথ মন্ডল প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন একজন পিতা মাতা সন্তান জম্ম দেন কিন্ত স্কুলের শিক্ষকদের ¯েœহ ভালবাসা দিয়ে লালন পালন  করেন। আমাদের শিক্ষার্থীদের  পারিবারিক  ও সামাজিকভাবে  শিক্ষা দিতে হবে। শিক্ষার্থীদের সামাজিক অবক্ষয রোধে সকলকে এক‍্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভবিষৎ প্রজম্মদের মানুষের মতো মানুষ করতে সম্মিলিত প্রচেষ্টা দরকার। উল্লেখ‍্য ৩ ফেরুয়ারি স্কুলের কতিপয় ছাত্র নিরবকে সুকৌশলে ডেকে স্কুলের একটি পরিত‍্যাক্ত ঘরে হত‍্যা করে। পুলিশ ৬ ঘন্টার মধ‍্যে হত‍্যার ক্লু সহ ঘাতকদের আটক করে।

 

ঝামা মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান,প্রধান অতিথি এমপি বীরেন শিকদার

//সুজন মাহমুদ, মাগুরা প্রতিনিধি//
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ঐহিত্যবাহী ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশকে স্মার্ট করতে তরুনদের স্মার্ট হয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে বলে বক্তব্য দিয়েছেন এমপি বীরেন শিকদার।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে বিদ্যালয় চত্বরে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য , সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার।

এসময় তিনি তরুণ প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হওয়ার আহবান জানান। এবং জননেত্রী শেখ হাসিনার যোগ্য কর্মী হয়ে দেশের সেবায় এগিয়ে আসার আহবানও করেন।

মহম্মদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সুযোগ্য সভাপতি মোছাঃ বেবী নাজনীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রামানন্দ পাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান,থানার অফিসার ইনচার্জ অসিত কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, সাবেক চেয়ারম্যান এম রেজাউল করিম চুন্নু, নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান তুরাপ,রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিরুল ইসলাম খান, সাবেক চেয়ারম্যান মো: রবিউল ইসলাম,মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আলাউদ্দিন মাহামুদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতৃবৃন্দ প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোঃ রফিকুল ইসলাম।

আলোচনা অনুষ্ঠান শেষে দেশের খ্যাত নামা শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

যাত্রী হয়রানীর পরিত্রাণ চাই

যাত্রী হয়রানীর পরিত্রাণ চাই

                                                    —- তুষার দত্ত

 

ডুমুরিয়া থেকে খুলনা গেলে শুরু হয় জামাই আদর,

খুলনা থেকে ফেরার সময় থাকেনা কোন কদর।

গল্লামারী দাড়িয়ে যখন ডুমুরিয়ার কথা বলি,

তখনই শুরু হয় যেন অপমান, অপদস্ত আর গালি।

গাড়িতে উঠতে গেলে বুকে মারে জোরে ধাক্কা,

তখন তারা চিনতে চায়না কে ভাইপো আর কে হলো কাক্কা।

কন্ট্রাক্টর হেলপার মিলে সাতক্ষীরার যাত্রী খোজে,

ডুমুরিয়ার যাত্রী বল্লেই ওরা ধাক্কা মারে বুকের মাঝে।

চুকনগরের যাত্রী বল্লে একটু রেহাই হয়,

তারপরেও মনের মাঝে লাগে চরম ভয়।

মাহিন্দ্র, সিএনজি চলতো যখন হাইওয়েতে,

আমরা তখন উঠতামনা বাসে অপমান আর লাঞ্চনার ভয়ে।

আইনের বেড়াজালে করে দিলো বন্ধ,

মনে মনে ফেটে পড়লেও বাঁধাতে পারিনা দন্দ।

মুখে গালি বুকে ধাক্কা সইবো আর কত অপমান,

এর থেকে হয়তোবা পাবোনা মোরা পরিত্রাণ।

বাগেরহাটের রামপালের উজলকুড় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিল

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

রামপালের উজলকুড় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিল করা হয়েছে। বিধি মোতাবেক ম্যানেজিং কমিটি গঠন না হওয়ায় অবশেষে কমিটি বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর।
জানা গেছে, গত ইংরেজি ২২-২-২০২৩ তারিখে বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। উজলকুড় মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাসিন হোসেন ২৯০ জন অভিভাবকের একটি ভোটার তালিকা প্রস্তুত করেন। ওই তালিকায় তিনি দুইজন মৃত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করার পাশাপাশি একই ব্যক্তিকে দুইবার ভোটার ও একজন শিক্ষার্থীকে দুই শ্রেনীর শিক্ষার্থী দেখিয়ে তার বাবা ও মাকে ভোটার করেন।

ওই তালিকা অনুযায়ী গত ইং ২৩-৪-২০২২ তারিখে নির্বাচনের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠন করা হয়। ত্রটিপুর্ণ ভোটার তালিকায় নির্বাচন বিধি সম্মত হয়নি এমন দাবী করে মো. মিজানুর রহমান নামের স্থানীয় এক ব্যক্তি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড য়শোর বরাবর একটি অভিযোগ করেন।
ওই অভিযোগের প্রেক্ষিতে যশোর শিক্ষা বোর্ড বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বাগেরহাট জেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দেন।

এরপর জেলা শিক্ষা অফিসার তদন্ত করে গত ইং ৮-১২-২০২২ তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রবিধান ২০০৯ এর ০২ ও ১০ (ঘ) ধারা লঙ্ঘিত হওয়ায় অনুমোদিত ম্যানেজিং কমিটি কেন বাতিল করা হবে না তার জবাব চেয়ে প্রধান শিক্ষককে পত্র দেয়া হয়। প্রধান শিক্ষক জবাবও দাখিল করেন। ওই জবাব সন্তোষজনক না হওয়ায় ম্যানেজিং কমিটি প্রবিধান-২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী গত ইং ২২-২-২০২৩ তারিখ যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে কমিটি বাতিল করে প্রধান শিক্ষককে চিঠি দেওয়া হয়েছে।

এ ব্যপারে প্রধান শিক্ষক মহাসিন হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, অন লাইনে এমন একটি আদেশ দিয়েছে বলে শুনেছি। আমি এখনও দেখিনি। স্কুল খুললে আমি দেখে আপনাকে জানাবো। বর্তমান কমিটির সভাপতি খুলনা জেলা সেবচ্ছাসেবক লীগের সভাপতি ও খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো. আবু হানিফ বলেন, যশোর শিক্ষা বোর্ড যে কমিটি বাতিল করেছে সেই কমিটি বোর্ড অনুমোদন দিয়েছিল। তখন কেন ভোটার তালিকার ত্রটি ধরা পড়েনি ? আমি জোর করে কিংবা ইচ্ছা করে সভাপতি হইনি। এলাকার মানুষের অনুরোধে এবং বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে সভাপতি হয়েছিলাম।

ডুমুরিয়ার প্রতিযশা বংশীবাদক শিল্পী ওস্তাদ আব্দুল হাকিম একুশে পদকে ভূষিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনার ডুমুরিয়ার উপজেলার চেচুড়ি গ্রামের সন্তান প্রতিযশা বংশীবাদক শিল্পী  ওস্তাদ আব্দুল হাকিম একুশে পদকে ভূষিত হয়েছেন।  । কাদা মাটি জল আর মাঠ ঘাটে বেড়া উঠা  ছোট বেলা থেকে বাশিঁ বাজাতেন। এক সময়ের নিভৃত পল্লীর বেড়ে উঠা টকবুকে তরুন আব্দুল হাকিম ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে চলে যান ।

যুদ্ধের সময় বাশিঁ ছাড়তে পারিনি। যুদ্ধের সময়  বাংক্যারে বসে একাকীত্বে বাশির সুর সাধনা করতেন। পরিবার হারানো বেদনা ও ক্লান্ত  মুক্তিযুদ্ধাদের বাশিঁর সুরে বিমোহিত করে রাখতেন। যুদ্ধে যাওয়ার খবর তখনকার  দেশিয় রাজাকরা  জানতে পেরে হাকিমের বাড়িতে প্রতিনিয়ত হানা দিতো। মা সহ পরিবারের লোকজনদের রাজাকাররা  মানষিক ও শারিরীক নির্ষাতন করতো। যুদ্ধ শেষে তিনি বাড়িতে ফিরে আসে। তখন বাশিঁকে ছাড়তে না পেরে মনের গভীরে একটাই স্বপ্ন ও সাধনা নিয়ে বাশিঁ সুরে এলাকার মানুষকে বিমোহিত করেছেন।

এলাকাসহ আশপাশ এলাকায় যেখানে সাংস্কৃতি অনুষ্ঠান হতো হাকিমের বাশিঁর সুর শুনতে এলাকার মানুষ জড়ো হতো। এভাবে চলতে চলতে ১৯৭৪ সালে শেষ দিকে খুলনা বেতারের সাথে যুক্ত হন । এরপর তিনি  ঢাকায় চলে যান। সঙ্গীত সাধনায় নিজেকে মেলে ধরতে সঙ্গীত শিল্পীদের সাথে কাজে করেছে। লালন ফকিরের জীবন নিয়ে নির্মিত ছায়াছবি মনের মানুষ এর সঙ্গীত্যয়োজনে তাঁর অন্যবদ্য ভূমিকা ছিল।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম পৃথিবীর বিভিন্ন দেশে তার বাশিঁর সুর মুগদ্ধ করেছে সঙ্গীত পিপাষুদের।  তিনি যন্ত্র সঙ্গীত শিল্পী সংস্থার প্রেসিডেন্ট।

আলোকিত মানুষটি একুশে পদক প্রাপ্তির খবর ডুমুরিয়া ফাউন্ডেশন নামের একটি সেচ্ছাসেবী সংগঠন সামাজিক যোগাযোগ মাধ‍্যামে প্রচার করে।

 

ডুমুরিয়ায় উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর নির্বাচন ও সাধারন সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর নির্বাচন  ও সাধারন সভা উপলক্ষে ১১ ফেব্রুয়ারি শনিবার সকালে স্থানীয় শহীদ স্মৃতি মহিলা কলেজ এর হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় নির্বাচন পরিচালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান  ,সহ পরিদর্শক বিপ্লব কুমার ও মাষ্টার সেলিম আহম্মেদ ।

আগামী ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সদস্যদের মতামতের ভিত্তিতে বিনা প্রতিদ্বন্ধিতায় পুনরায় নির্বাচিত  হলেন চেয়ারম্যান পদে শহীদ স্মৃতি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম ,ভাইন্স চেয়ারম্যান শিক্ষক জিএম শফিকুল ইসলাম, সেক্রেটারী শিক্ষক নিত্যানন্দ মন্ডল,জয়েন্ট সেক্রেটারী উত্তম কুমার দাশ ও শিপ্রা রানী ফৌজদার, ট্রেজারার সমারেশ কান্তি রায় ডিরেক্টর জয়ন্ত কুমার দে ।

 

রামপালে শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি ফরহাদ, সম্পাদক বেলাল

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলার শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সমিতির সভাপতি মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, বিশেষ অতিথির বক্তব্য দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. মহসিন হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা আ. রউফ, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামু, ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আ. মান্নান, বেলাল উদ্দিন প্রমুখ। সম্মেলনে মাধ্যমিক শিক্ষক সমিতির মো. ফরহাদ হোসেনকে সভাপতি ও বেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।

এর পূর্বে সকাল ১০ টায় সিটি করপোরেশনের মেয়র ও উপমন্ত্রী হাবিবুন নাহার ভাগা সুন্দরবন মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন এবং নবনির্মিত আইসিটি ভবনসহ ৩ টি নির্মাণাধীন ব্রীজের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি মেয়র খালেক বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর।

তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে আমাদের ছেলেমেয়েরা আরও বেশি জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ হতো। রামপালে শিক্ষকরা শ্রেষ্ঠত্বের দিক দিয়ে পিছনে পড়ে আছেন। তাদের মেধা ভিত্তিক উৎকর্ষতায় অনেক পিছিয়ে পড়েছেন। তারা অনেক দূর্বল। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হতে পারেন না।  আমাদের শিক্ষার্থীরা ভালো মানের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

এর কারণ শিকার মান নিম্নগামী। এটা হতাশাজনক। আপনারা পাঠদানে আরও বেশি মনোযোগী হবেন এটাই প্রত্যাশা। একই কথা বলেন উপমন্ত্রী হাবিবুন নাহার। তিনি বলেন, শক্তিশালী সংগঠন করলে হবে না। পাশাপাশি পাঠদানে আরও বেশি আন্তরিক হতে হবে। আপনারা আপনাদের বাড়ির সন্তানদের মত মনে করে তাদের পাঠ দান করে মানুষের মত মানুষ করে গড়ে তুলবেন।

 

বিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষকের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাট-পিরোজপুর মহাসড় সংলগ্ন ঐতিহ্যবাহী বিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক বিধান চন্দ্র গাইনের বিরুদ্ধে নিয়োগ বানিজ্য,অবৈধ সম্পদ অর্জন করে ভারতে পাচার,পুস্তক বানিজ্য, ছাত্র/ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফিস আদায়,কর ফাকিরসহ বিভিন্ন খাত থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এছাড়া নিয়োগ বানিজ্য করায় বাগেরহাট সহকারি জজ আদালতে দেঃ আপিল ০৪/২২ নং মামলা চলমান আছে।এঘটনায় বিকে মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন সহকারী শিক্ষক সুবাস চন্দ্র সাহা দুর্নীতি দমন কমিশন এর প্রধান কার্যালয়ে অভিযোগ করেছেন।

প্রাক্তন সহকারী শিক্ষক সুবাস চন্দ্র সাহা জানান, বিধান চন্দ্র গাইন প্রধান শিক্ষক হিসেবে বি.কে মাধ্যমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে এপর্যন্ত ঘুষ বানিজ্যের মাধ্যমে ১২ জন শিক্ষক কর্মচারী নিয়োগ দিয়েছেন। বাধাল বাজারের দক্ষিন পাশে ১২ লক্ষ টাকার জমি ক্রয় করে বাড়ী নির্মান করেছেন।স্কুলের পুরাতন ঘর প্রকাশ্য নিলামে বিক্রয় না করে গোপনে বিক্রয় করে ৭০ হাজার, কমিটি গঠন না করে নিজ ইচ্ছামত কাঠ মিস্ত্রীদিয়ে নাম মাত্র চেয়ার টেবিল মেরামত ও স্কুল কক্ষ প্লাষ্টার না করে ২দুই লক্ষ ৩০হাজার, এস,এ,সি পরীক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত র্বোড ফি এর রশিদ প্রদান করলেও প্রতি শিক্ষার্থীর কাছ থেকে খরচা বাবদ লাগবে বলে ভুল বুঝিয়ে ২/৩শত টাকা,কোম্পানীর লোকজনের সাথে যোগাযোগ করে ৬ষ্ঠ-৯ম শ্রেনির শিক্ষার্থীদের নি¤œ মানের নোট গাইড শিক্ষার্থীদের কিনতে  বাধ্য করেন।

বিভিন্ন ব্যাংকে তার নিামে ও বেনামে ব্যাংক হিসাব রয়েছে। ২০১৫ সালে ইসলাম ধর্মীয় শিক্ষক আঃ হান্নান এর নিকট থেকে স্কুলের শহিদ মিনার নির্মান ও পূর্ব পাশের টিনশেড বিল্ডিং এর ৩টি রুমে ৬টি ফ্যান ক্রয়ের কথা বলে ৮০ হাজার টাকা নিয়ে শুধুমাত্র ১৫ হাজার টাকায় ৬টি ফ্যান ক্রয় করে বাকি ৬৫ হাজার টাকা,স্কুলের ছাত্র ছাত্রীদের ছবিতোলা,ম্যানেজিং কমিটির মিটিং ও আপ্যায়ন,জরিমানা, অনুপস্থিত শিক্ষকের বেতন প্রদান, স্কুলে অনুপস্থিত থাকার অনিয়ম, পূজা পার্বনের, অফিস আদালতে যাতায়াত,মোবাইলে ফ্লেক্সিলোড এর টাকা আত্মসাৎ করে।

তিনি আরো জানান, ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ ভারতে পাচার করে পশ্চিমবঙ্গের হুগলী জেলার চুঁচুড়া থানার  কুলিহান্ডা গ্রামে ৫০ লক্ষ টাকা ব্যয়ে জায়গা কিনে সেখানে ২য় তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ভবন নির্মান করেছেন। সেখানে তাহার স্ত্রী,ভাই, পিতা ও মাতা সহ পরিবারের লোক জন বসবাস করে। ঝ৫২৫/পশ্চিমবঙ্গ নির্বাচক তালিকা ২০১৯,১৯০ চুঁচুড়া(সাধারন)বিধানসভা নির্বাচনক্ষেত্র অংশ নং-১৬২ এর ৬১ নং বিবেকানন্দ গাইন, ৬২ নং স্ত্রী মালতী বিশ্বাস,স্বামী বিধান চন্দ্র গাইন পরিবর্তন করে শিপ্রা গাইন, স্বামী বিভুতি ভুষন গাইন নামে লিপিবদ্ধ আছে। ৬৩ নং মাতা রেনুবালা গাইন এর নাম পরিবর্তন করে রেনুকা গাইন নামে  লিপিবদ্ধ আছে। ৬৬ নং পিতা মাধব চন্দ্র গাইন এর নাম পরিবর্তন করে মহাদেব গাইন নাম লিপিবদ্ধ আছে। ৬৭ নং নাম বিধান চন্দ্র গাইন, পিতা মাধব চন্দ্র গাইন পরিবর্তন করে বিভুতিভুষন গাইন, পিতামহাদেব গাইন  লিপিবদ্ধ আছে। তিনি প্রতিবছর বিশেষ করে শিক্ষক কর্মচারী নিয়োগের পরপরই লম্বা ছুটি নিয়ে বাংলাদেশী পাসপোর্টের মাধ্যমে ভারতে যাতায়াত করেন। ওই শিক্ষক বিধান চন্দ্র গাইন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের কড়াবৌলা গ্রামের ০৯২৮ ভোটার এলাকা ১৪১ নং ভোটার ও তার স্ত্রী  মালতী রানী বিশ্বাস ১৪৪ নং ভোটার।

এ ব্যাপারে বি.কে মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিধান চন্দ্র গাইন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না।

ডুমুরিয়ায়  স্কুল কে জিম্মি করে মুক্তিপন দাবী শ্বাসরোধ করে।ঘটনার সাথে জড়িত ৫ জন কে গ্রেফতার

//জাহিদুর রহমান বিপ্লব
ডুমুরিয়া, খুলনা//
খুলনার ডুমু‌রিয়া গুটু‌দিয়া মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের  এক ছাত্রকে কিশোরগ‍‍্যাং কর্তৃক  জিম্মি।  ৩০ লাখ টাকা চাঁদার দাবী। অতপর শ্বাস‌রোধ ক‌রে হত‌্যা।                                                                                          বৃহস্প‌তিবার দিবাগত রাত ১টার দি‌কে বিদ‍্যালয়ের একটি পরিত‍্যাক্ত কক্ষ থে‌কে   মর‌দেহ উদ্ধার ক‌রেছে পু‌লিশ। নিহত স্কুল ছাত্র  নিরব  মন্ডল (১২) গুটু‌দিয়ার পূর্ব পাড়া গ্রা‌মের শেখর মন্ড‌লের ছে‌লে।
স্থানীয় এলাকাবাসী ও পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, বৃহস্প‌তিবার প্রতি‌দি‌নের ন‌্যায় নিরব  বা‌ড়ির পা‌শ্ববর্তী গুটু‌দিয়া মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ে যায়।  স্কুল ছুটির  নি‌র্দিষ্ট সম‌য়ে বা‌ড়ি না ফেরায়  পরিবারের তাকে খোজাখু‌জি ক‌রে। এরপর বি‌কেল সা‌ড়ে ৪টার দি‌কে নির‌বের পিতা শেখ‌রের কা‌ছে একটি অজ্ঞাত পরিচয়ে  ফোন  ৩০ লাখ টাক‌া মু‌ক্তিপণ দা‌বি ক‌রে।   বিষয়টি নিরবের পিতা আত্নীয় স্বজনকে  জানান।    সন্ধ‍্যার দিকে  নিরবের  নিখোজ বিষয়ে  শেখর মন্ডল থানায়  একটি  জি‌ডি ক‌রেন।
এর থানা  পুলিশ ফোনের কল রেকড় এর সুত্র ধরে  একজনেকে সনাক্ত করে একে একে ঘটনার সাথে জড়িত সকলকে আটক করে। শুক্রবার সকালে নিহত নিরবের বাড়ি গেলে প্রতিবেশী ও পরিবারের লোকজনদের আজাহারি দেখা যায় । মা  সাথি রানী ছেলের মৃত‍্যুর খবরে বার বার মুচ্ছা যাচ্ছে।  কাকা রতন মন্ডল কান্না জড়িত কন্ঠে বলেন আমার জেষ্ঠৈর কি অপরাধ ছিল। তোরা কেন মারলি এর মতো নরম ভদ্র ছেলে দেখা মেলেনা। প্রতিবেশীদের মুখে একই কথা।   স্কুলের প্রধান শিক্ষক শংকর মন্ডল বলেন বৃহস্পতিবার হাফ স্কুল ছিল। নিরব ক্লাস করেছে। স্কুল ছুটির পর ছেলে মেয়ের আনন্দ উল্লাস করে বাড়ি ফেরে। বিকেলে দিকে নিরবের বাবা আমাকে ফোন দিলে প্রতিবেশী ছাত্রদের বাড়িতে নিরবের খবর নেই। রাতে জানতে পারি স্কুলের পরিত‍্যাক্ত কক্ষে   পাওয়া গেছে। নিরব নিরহ প্রকৃতি।
ডুমু‌রিয়া থানার অ‌ফিসার ইনচার্জ সেখ ক‌নি মিয়া  বলেন  খবরটি পেয়ে জেলা পুলিশ সুপারের নির্দেশে ফোনের সুত্র ধরে দ্রুত সমযে ছাত্রের সন্ধান পাই। রাতেই লাশ উদ্ধার ক‌রে থানায় আনা হ‌য়ে‌ছে। এ ঘটনায় গুটুদিয়া গ্রামের মৃত‍্যু সৈয়েদ সরদারের পুত্র  স্কুলের ৯ ম শ্রেনীর ছাত্র সোহেল মোল্ল‍্যা, জেলেরডাঙ্গা গ্রামের পঙ্কজ মন্ডলের পুত্র ও ৯ ম শ্রেনীর ছাত্র পিতু মন্ডল, অনিমেশ মন্ডলের পুত্র পিয়াল মন্ডল, প্রকাশ রায়ের পুত্র হিরক মন্ডল,   ও ক্ষিতিষ মন্ডলের পুত্র দিপু মন্ডল কে আটক করা হ‌য়ে‌ছে।  এরা  সবাই কিশোর গ‍্যাং ক্রাইম প্রোট্টল দেখে উদ্ভদ্ধ হযে নিহত নিরবের পিতার কাছ থেকে অর্থ সম্পদের হাতিয়ে নেওয়া যাবে।  নিরবের পিতার কাছে ৩০ লাখ টাকা চাদা দাবী করে । নিহত নিরবের লাশ সুরোতহাল রিপোট তৈরী করে  খুলনা মেড়িকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।  নিরবের মামা বিশ্বজিৎ বাদী হয়ে হত‍্যা মামলা দায়ের করেছে ।