ডুমুরিয়ায় শিক্ষার গুনগত মান উন্নযন বিষয়ক মতবিনিময় সভা শুক্রবার সকালে প্রশাসনিক কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে আলোচনি সভায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস এর পরিচালনায় প্রকৌশলী অরুন কুমার মন্ডল, একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ সানা, সহকারী শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল, সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা রহমান, এনজিসিএন্ড এনসিজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব হুসাইন, ইউপি চেয়ারম্যান মোল্ল্যা মাহাবুর রহমান, গাজী তৌহিদুজ্জামান, রফিকুল ইসলাম হেলাল, এম এম ইমরান হোসেন, জিএম ফারুক হোসেন প্রমুখ।
সভায় ৬৩ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার মান উন্নযনে শিক্ষক ম্যানেজিং কমিটির ভূমিকা সমস্যা সহ বিভিন্ন দিক তুলে ধরে সমাধানের গুরুত্ব আরোপ করা হয়।

