২০ এপ্রিল পর্যন্ত স্কুল-কলেজ চলবে, সপ্তাহে ২দিন ছুটি

//দৈনিক বিশ্ব ডেস্ক//

২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। শুধুমাত্র রমজান মাসে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শুধুমাত্র রমজান মাসে শুক্র ও শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর আগে গত ২৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব নজরুল ইসলামের সই করা অফিস আদেশ ২৬ এপ্রিল পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার কথা জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ‘করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। ফলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ করতে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২৬ এপ্রিল পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হলো।’

বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাসের বিষয়ে নির্দেশনায় বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলোর নিজ নিজ কর্তৃপক্ষকে অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেনের সই করা অফিস আদেশে গত ২২ মার্চ প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান ২০ রমজান পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত জানানো হয়।

English Dainikbiswa

খোজ মিলল ১০৭বছর আগে ডুবে যাওয়া সেই জাহাজ, প্রায় অক্ষত

হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে হাইমচরের সাধারণ মানুষ

সরকারী ও বেসরকারী মেডিক্যালে ভর্তি ফল প্রকাশ আজ

//দৈনিক বিশ্ব ডেস্ক//

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে সোমবার (৪ এপ্রিল)। এদিন দুপুরের আগে বা পরে যে কোনো সময় ফল প্রকাশ হতে পারে।

সোমবার সকালে এ নিয়ে দুই দল বিশেষজ্ঞরা একত্রে বসবেন। এরপর তারা ফল প্রকাশে মত দিলেই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে ওয়েবসাইটে প্রকাশ তা করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত শুক্রবার এমবিবিএস (২০২১-২২শিক্ষাবর্ষ) কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হয়। সারাদেশে ১৯টি কেন্দ্রের মোট ৫৭টি ভেন্যুতে হয় এ পরীক্ষা। কেন্দ্রগুলোর মধ্যে ১৮টি মেডিকেল ও একটি ডেন্টাল কলেজ ছিলো।

দেশব্যাপী সরকারি মেডিকেল কলেজে মোট চার হাজার ৩৫০টি আসনের বিপরীতে পরীক্ষা দিতে নিবন্ধন করেন এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ঢাকায় শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬১ হাজার ৬৭৮ জন। এ পরীক্ষায় এক লাখ ৩৯ হাজার ৭৪০ জন অংশগ্রহণ করেন। এছাড়া এ বছরের ভর্তি পরীক্ষায় চার হাজার ১৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেননি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এরই মধ্যে পরীক্ষার খাতা মূল্যায়ন ও পুনঃমূল্যায়ন করে ফল প্রকাশের প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়েছে।

English Dainikbiswa

মিমি চক্রবর্তী প্রথমবার অভিনয় করবেন হিন্দি সিনেমায়

কিয়েভের বুচা শহরে রুশ সেনাদের তান্ডব: ব্যাপক প্রাণহানি

বরিশাল সদর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালাল আটক

.রমজানে স্কুল-কলেজের ছুটি বাড়তে পারে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

রমজানে স্কুল-কলেজ পর্যায়ে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন সিদ্ধান্তে নানা পর্যায়ে শুরু হয়েছে আলোচনা- সমালোচনা। এবার এ সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে শিক্ষামন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেয় শিক্ষামন্ত্রণালয়। এ ক্ষেত্রে মাউশির কোনো ভূমিকা নেই। তবে এটুকু বলতে পারি ছুটি বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয়ে চিন্তাভাবনা করছে। মনে হচ্ছে এ বিষয়ে পজেটিভ সিদ্ধান্ত আসতে পারে।

এর আগে গত ২৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব নজরুল ইসলামের সই করা অফিস আদেশ আগামী ২৬ এপ্রিল পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার কথা জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। ফলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ করতে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২৬ এপ্রিল পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হলো।

প্রাইমারি শিক্ষক নিায়োগ পরীক্ষা তারিখ জেনে নিন

//দৈনিক বিশ্ব ডেস্ক//

প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের সম্ভাব্য পরীক্ষা আগামী ২২ এপ্রিল ও দ্বিতীয় ধাপের পরীক্ষা ঈদের পরে অনুষ্ঠিত হবে।

দেশের সব জেলার প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ সিদ্ধান্ত দিয়েছেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।

বুধবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে মাহবুবুর রহমান তুহিন বলেন, দুই ধাপে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে। প্রথম ধাপে আগামী ২২ এপ্রিল পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, এটিই চূড়ান্ত নয়। আর পরবর্তী ধাপের পরীক্ষা ঈদের পর হতে পারে।

এর আগে, গত ১৫ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়, আগামী ৮ এপ্রিল থেকে সরকারি প্রাথমিকের ৪৫ হাজার সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা শুরু হতে পারে। পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এ পরীক্ষা আগামী ১৩ মে শেষ হবে।

সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২০ সালের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু করোনা মহামারির কারণে পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। ইতোমধ্যে অবসরজনিত কারণে আরও ১০ হাজারেরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়ে পড়েছে।

এতে বিদ্যালয়গুলোতে শিক্ষক ঘাটতি দেখা দিয়েছে। এ সমস্যার সমাধানে মন্ত্রণালয় আগের বিজ্ঞপ্তির শূন্য পদ ও বিজ্ঞপ্তির পরের শূন্য পদ মিলিয়ে প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয়।

পরীক্ষায় পাশ করতে ৩৩% মার্কস-ই কেন লাগবে জানেন…?

//দৈনিক বিশ্ব ডেস্ক//

স্কুল কলেজের পরীক্ষায় কখনও ফেল করেছেন? অর্থাৎ কোনো বিষয়ে পরীক্ষায় ১০০তে ৩৩ এর কম পেয়েছেন?

ফেল করেন বা না করেন এই প্রশ্নটি কি আপনার মনে কখনও এসেছে যে পরীক্ষায় পাশ করতে আপনাকে কেন ৩৩% মার্কস পেতে হয়? কেন ৩৩% এর বেশি বা কম নম্বর নয়?

মজার ব্যাপার হলো ৩৩% নম্বর পাসমার্ক হিসেবে স্বীকৃত শুধু বাংলাদেশে নয়, ভারত ও পাকিস্তানেও শিক্ষার্থীদের পাশ করতে ৩৩% নম্বর পেতে হয়।

এতক্ষণে কেউ কেউ হয়তো অনুমান করতে পারছেন যে, উপমহাদেশে পাশের মার্কস ৩৩% হওয়া মূলত উপনিবেশিক উত্তরাধিকার, মূলত ব্রিটিশ উপনিবেশের উত্তরাধিকার।

১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বদলে সরাসরি ভারত শাসনের সিদ্ধান্ত নেয় ব্রিটিশরাজ। ব্রিটিশরাজের অধীনে উপমহাদেশের প্রথমবারের মতো মেট্রিক পরীক্ষা হয় ১৮৫৮ সালে। পরীক্ষার খাতা দেখতে গিয়ে অফিসিয়ালরা পাশ করার ক্রাইটেরিয়া কী হবে এই বিষয়ে সিদ্ধান্তে আসতে পারছিলেন না: পাশের মার্ক কী ব্রিটিশ পরীক্ষার্থীদের সমান হবে নাকি ব্রিটিশদের চেয়ে কম হবে?

সিদ্ধান্তে পৌছাতে তারা ব্রিটিশ লর্ডদের পরামর্শ চান। তখন ব্রিটেনে পাশ মার্ক ছিলো ৬৫ অর্থাৎ ১০০তে ৬৫ পেলে পরীক্ষায় কৃতকার্য বিবেচনা করা হতো৷

তো, ব্রিটিশ লর্ডরা মনে করতেন, উপমহাদেশের লোকের জ্ঞান ও বুদ্ধির মাত্রা ব্রিটিশদের তুলনায় অনেক নিচে, বড়জোর ব্রিটিশদের অর্ধেক হতে পারে। ফলে পাসমার্ক হবে ৬৫ এর অর্ধেক ৩২.৫।

জ্বি ব্রিটিশরা আমাদেরকে, উপমহাদেশের লোকদেরকে এইভাবেই দেখতো।

পরবর্তীতে ১৮৬১ সালে, ৩২.৫ কে বদলে, হিসাবের সুবিধার্থে ৩৩ করা হয়েছে৷ তারপর প্রায় ১৬০ বছর পার হয়ে গেলেও কেউ কোনো প্রশ্ন তোলেননি, বা উপনিবেশক এই নিয়ম বদলের চেষ্টাও করেননি।

ভারত, পাকিস্তান ও বাংলাদেশ এই ক্রাইটেরিয়ন ব্রিটিশদের কাছে থেকে পুরোপুরি কপি করেছে৷ ১৬০ বছর পরেও উপনিবেশিক প্রভুদের নিয়মেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মূল্যায়ন হয়ে চলেছে।

৩৩% পাস মার্ক হওয়াটা ইতিহাসের এক কাকতাল বলা যেতে পারে। কিন্তু ঔপনিবেশিক শাসনের অবসানের এত বছর পরেও এই নিয়ম চলতে থাকা কী বোঝায়?

অনেক কিছুই বোঝায়। অনেক কিছুর অন্তত একটি হলো আমাদের মগজে এখনও উপনিবেশ। সংগৃহীত।

English Dainikbiswa

ডলার কিভাবে সারা বিশ্বের বিনিময় মুদ্রা যা যুক্তরাষ্ট্র ইচ্ছামত ছাপাতে পারে…?

বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল  নিহত

 

খুলনার তেরখাদায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী রাজাকার পুত্র, জেলা আ’লীগের ক্ষোভ – এলাকায় মানববন্ধন

//নিজস্ব প্রতিবেদক//

খুলনার তেরখাদা উপজেলার শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে শহীদ সরফরাজের হত্যাকারী কেয়ামুদ্দিন রাজাকারের ছেলে মান্নান সরদার অভিভাবক সদস্য পদে নির্বাচন করার জন্য প্রতিদ্বন্দ্বীতা করছে। আগামী ২ এপ্রিল বিদ্যালয়টিতে ম্যানেজিং কমিটির নির্বাচন। শহীদদের নামের শিক্ষা প্রতিষ্ঠানে (যেখানে শহীদ সরফরাজ এর ছবি সংরক্ষিত) শহীদ সরফরাজের হত্যা কারির ছেলে নির্বাচন করাতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। রাজাকার পুত্রের এই দুঃসাহসের পিছনে কার কার মদদ রয়েছে তা ক্ষতিয়ে দেখে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার জন্য জেলা আ’লীগ সিদ্ধান্ত গ্রহন করেছেন।

শহীদদের রক্তের পবিত্রতা রক্ষার্থে অনতিবিলম্বে নির্বাচন হতে তাঁকে সরে যাওয়া উচিত বলে জেলা আ’লীগের নেতৃবৃন্দ মনে করেন।

উপরোক্ত ঘটনায় তেরখাদা মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডের নেতৃত্বে মুক্তিযুদ্ধের সকল স্বপক্ষের শক্তিদের গড়ে উঠা বিশাল মানববন্ধন ও সকল আন্দোলনের প্রতি খুলনা জেলা আওয়ামী লীগ পূর্ণসমর্থন ব্যক্ত করেছেন। এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারীসহ সকল নেতৃবৃন্দ।

অন্যদিকে, ৭১’ সালের ১৮ মার্চ রাজাকার কেয়াম উদ্দিন সরকার শহীদ সরফরাজকে ধরে নিয়ে যতোবার পাকিন্তান জিন্দাবাদ বলেছিল ততোবার জয় বাংলা বলার কারণে সরফরাজকে গুলি করে হত্যা করে সেই রাজাকার কেয়াম উদ্দিন সরকারের ছেলে মান্নান সরদারের শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রবেশের কোন অধিকার নেই। রাজাকার কেয়াম উদ্দিন সরদারের ছেলে মান্নান সরদার শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশগ্রহণের প্রতিবাদে তেরখাদা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। আজ  (২৬ মার্চ) শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা সরদার আমীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওলিয়ার লস্কার, বীর মুক্তিযোদ্ধা নজীর শেখ, বূর মুক্তিযোদ্ধা আবুজার, বীর মুক্তিযোদ্ধার সন্তান হোসনেয়ারা চম্পা, রবিউল হোসেন, মোঃ আনিছ মোল্যা, ওবায়দুল্লাহ বাবু, আ’লীগ নেতা মোল্যা আজিজুর রহমান, এফএম মনিরুজ্জামান, শাহ্ আলম, মিজানুর রহমান হীরাঙ্গীর, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ কায়নাথ ও সাধারন সম্পাদক শেখ শামীম হাসানসহ স্থানীয়রা।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল  নিহত

জুতা পায়ে দিয়েই মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা হয় শহীদ মিনারে

১ কোটি ২০ লাখ টাকার দুর্নীতি ধরা পড়ল যশোর শিক্ষাবোর্ডে

//অনলাইন নিউজ//

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে বাজারমূল্যের চেয়ে অতিরিক্ত টাকা ব্যয়ে কম্পিউটার ও বিভিন্ন যন্ত্রাংশ কিনে সরকারের আর্থিক ক্ষতি করার অভিযোগে মামলা করেছে দুদক। বোর্ডের সাবেক চেয়ারম্যান মোল্লা আমির হোসেনসহ ১০ জনের নামে এই মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দুদকের সমিন্বত জেলা কার্যালয় যশোরে মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. মাহফুজ ইকবাল। দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদিক গণমাধ্যমকে বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন।

মামলার আসামিরা হলেন, সাবেক সচিব ও যশোর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোল্লা আমির হোসেন, সহকারী সচিব (কমন-সার্ভিস) মো. জাহাঙ্গীর আলম, নিরাপত্তা অফিসার মো. মনির হোসেন, উপসহকারী প্রকৌশলী মো. কামাল হোসেন, ক্রীড়া অফিসার আ ফ ম আসাফুদৌলা, অডিট অফিসার মো. আব্দুস সালাম, হিসাব অফিসার মো. মিজানুর রহমান, সহকারী সচিব (কমন সার্ভিস) আশরাফুল ইসলাম, সিস্টেম এনালিস্ট শরিফ সালমা কোহিনুর এবং হিসাব অফিসার মোছা. জাহানারা খাতুন।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা কম্পিউটার যন্ত্রাংশ ও প্রিন্টার ক্রয় বাবদ বাজারমূল্যের অতিরিক্ত এক কোটি ২০ লাখ ১৪ টাকা ব্যয় করে সরকারের আর্থিক ক্ষতিসাধন করার মাধ্যমে অপরাধ করেন।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০১৬-১৭, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে কম্পিউটার, কম্পিউটার যন্ত্রাংশ ও প্রিন্টার ক্রয় বাবদ মোট ব্যয় করেছে ৩ কোটি ১৬ লাখ ২৮ হাজার ৩৫৬ টাকা।

দুদকের অনুসন্ধান থেকে জানা যায়, ওই কেনাকাটায় বাজারমূল্য যাচাই করে যশোরের গণপূর্ত বিভাগের নিরপেক্ষ প্রকৌশলী বোর্ড কর্তৃক কেনা ওই পণ্যের প্রকৃত বাজারামূল্য নির্ধারণ করা হয় ১ কোটি ৯৬ লাখ ২৮ হাজার ৩৪২ টাকা। অর্থাৎ এই কেনা-কাটায় অতিরিক্ত ১ কোটি ২০ লাখ ১৪ টাকা ব্যয় করা হয়েছে।

সরকারি বিধিবিধান লঙ্ঘন করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে উল্লিখিত তিনটি অর্থবছরে অতিরিক্তি এক কোটি ২০ লাখ ১৪ টাকা ব্যয় করে সরকারে অর্থ-আত্মসাতের অভিযোগে তাদের নামে মামলা করেছে সংস্থাটি। সূত্র: বিডি জার্নাল

English Dainikbiswa

বাঁশখালীর চাম্ব‌লে বঙ্গবন্ধু জা‌মে মস‌জি‌দ নির্মান কা‌জের উ‌দ্বোধন

খুলনার ডুমুরিয়ায় সেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

কাগজ না থাকায় ১০ লাখের বেশি স্কুলে পরীক্ষা বাতিল শ্রীলঙ্কায়

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

শ্রীলঙ্কা জুড়ে ১০ লাখেরও বেশি স্কুলে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বাতিল করার কথা ঘোষণা করেছে দেশটির সরকার। করোনার কারণে নয়। এর জন্য দায়ী কাগজ সঙ্কট!

সোমবার আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।

শ্রীলঙ্কা জুড়ে সোমবার থেকে টার্ম পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল বিভিন্ন স্কুলে। তবে শনিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য তা বাতিল করার সিদ্ধান্ত জানানো হয় স্কুলগুলোকে।

কারণ, বর্তমানে পরীক্ষা নেয়ার জন্য কাগজের জোগান দেয়ার মতো ক্ষমতা নেই শিক্ষা দপ্তরের কাছে। এমনকি কাগজের আমদানি করার মতো পর্যাপ্ত সংস্থানও নেই তাদের হাতে। প্রসঙ্গত, বর্তমানে ভয়ঙ্কর আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। ১৯৪৮ সাল, অর্থাৎ স্বাধীন হওয়ার পর থেকে এ পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি দেশটিকে।

শ্রীলঙ্কায় কাগজ মূলত আমদানি করেই আনা হয়ে থাকে। আমদানি করা হয় কালিও। সেই প্রসঙ্গে শিক্ষা দপ্তরের এক কর্মকর্তার বক্তব্য, ‘যারা প্রশ্নপত্র ছাপায় তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে বিদেশি মুদ্রা না থাকায় কাগজ এবং কালির জোগান মজুত করতে পারছেন না তারা। ফলে পরীক্ষা পিছিয়ে দেয়া ছাড়া আপাতত কোনও উপায়েই নজরে আসছে না আমাদের।’

কিন্তু এই সিদ্ধান্তের ফলে প্রশ্নচিহ্নের মুখে দেশের ৪৫০ লাখ ছাত্রছাত্রীর মধ্যে অন্তত দুই তৃতীয়াংশের ভবিষ্যৎ। কারণ, বছরের শেষে এই পরীক্ষার ভিত্তিতেই নির্ধারিত হয় পরবর্তী শ্রেণিতে ওঠার বিষয়টি।

তবে শুধু কাগজের ক্ষেত্রেই নয়। খাবার থেকে শুরু করে জ্বালানি, এমনকি ওষুধপত্রের জোগানেও টান পড়েছে দেশটিতে। আর্থিক সঙ্কট এবং মূলত বিদেশি মুদ্রার ভাঁড়ারে টানই এ পরিস্থিতির জন্য দায়ী বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।

সঙ্কটের মোকাবিলায় সাহায্য চেয়ে সম্প্রতি আন্তর্জাতিক অর্থ ভান্ডারের কাছে সাহায্য চান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। সংস্থাটি শুধু জানিয়েছে, বিষয়টি তারা বিবেচনা করে দেখছে। উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে প্রায় ৬৯০ কোটি ডলার দেনা রয়েছে শ্রীলঙ্কার।

এ পরিস্থিতিতে আতঙ্ক বাড়ছে সাধারণের মধ্যেও। দেশ জুড়ে খাবার এবং অত্যাবশকীয় জিনিসপত্র মজুত করে রাখতে দোকানের বাইরে দেখা গেছে লম্বা লাইন। জ্বালানি জড়ো করে রাখার প্রবণতাও দেখা দিয়েছে দেশ জুড়ে। খরচ বাঁচাতে দিনের বেশ কিছুক্ষণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার দিকেও ঝুঁকতে বাধ্য হয়েছে প্রশাসন। খাদ্য সঙ্কট যাতে বিপুল আকার না-ধারণ করে তার জন্য রেশনে গুড়ো দুধ, চিনি, চাল এবং ডাল দেয়ার ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

.ইউক্রেনকে ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র দিচ্ছে না ইসরাইল

তালতলীতে ব্রিজ ভেঙে খালে, ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ সহ ৪ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

২০ রমজানের পর প্রাথমিক বিদ্যালয় ছুটি

//দৈনিক বিশ্ব ডেস্ক//

এবার ২০ রমজান পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

শনিবার কুড়িগ্রামের রৌমারী উপজেলার খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেছেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, করোনাকালে বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, তোমরা এ দেশের ভবিষ্যৎ। তোমাদের দিকে তাকিয়ে আছে দেশ। তোমরা সুশিক্ষা অর্জন করে কেউ সচিব, কেউ চিকিৎসক, কেউ ইঞ্জিনিয়ার, কেউ রাজনীতিবিদ, আবার কেউ হবে এ দেশের প্রধানমন্ত্রী। তাই লেখাপড়া ভালো করে করতে হবে। লেখাপড়ার বিকল্প কিছু নেই।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি,  রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক মোজাহিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও বন্দবেড় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের প্রমুখ

শিক্ষামন্ত্রীর সহযোগিতায় এ কলেজ একদিন হাইমচরের সেরা কলেজ হবে …এস.এম. আল মামুন ( সুমন)

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী এম. জে. এস বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২১- ২২ সেশন শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এম.জে.এস বালিকা স্কুল এন্ড কলেজের গভানিং বডির সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস.এম আল মামুন সুমন বলেন, হাইমচরে প্রত্যান্তঞ্চলে চরভৈরবীতে মেয়েদের জন্য কলেজ পর্যায় শিক্ষার ব্যবস্থা করেছে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কলেজ উন্নয়নে এলাকার মানুষ যথেষ্ট সহযোগিতার করেছেন। আমি কলেজের ভবন নির্মানের জন্য বিভিন্ন দপ্তরের আবেদন করা হয়েছে অচিরে ডাঃ দীপু মনি প্রচেষ্টায় প্রতিষ্ঠানে ভবন নির্মান হবে। ডাঃ দীপু কাছে গেলে তিনি কখন ফিরিয়ে দেবেন না। তিনি ভাল কাজে সব সময় সহযোগিতা করে আসছেন। আমাদের সৎ ও ভাল কাজে তিনি সহযোগিতা করবেন। ডাঃ দীপু মনি’র সহযোগিতায় এ কলেজের একদিন হাইমচরের সেরা কলেজ হবে।

১৫ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরুমে নবীন বরন অনুষ্ঠানে গভর্নিং বডি, এম জে বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এস এম. আল মামুন (সুমন) এর সভাপতিত্বে ও নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর কলেজের প্রতিষ্ঠাতা এডভোকেট মোকলেছুর রহমান, চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান বাবুল মাষ্টার, হাইমচর থানার অফিসার তদন্ত কর্মকর্তা উৎপল বিশ্বাস, প্রতিষ্ঠাতানের প্রাক্তন প্রধান শিক্ষক রনজিত অধিকারী, চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মেদ আলী মাস্টার, সহকারী শিক্ষক স্বপন কুমার, বিশিষ্ট সমাজ সেবক নজরুল ইসলাম ফকির, জেলা আওয়ামী মৎস্য জীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক দেওয়ান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মহসিন পাটওয়ারী, চরভৈরবী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইলিয়াস লিটন সহ এম.জে. এস বালিকা উচ্চ বিদ্যালয়ের অবিভাবক ও বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুন দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার ডুমুরিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী লিটনের মৃত‍্যুদন্ড