২৬ ফেব্রুয়ারি সারাদেশে বিশেষ টিকা ক্যাম্পেইন ।। লক্ষ্য এক কোটি ডোজ

//নিজস্ব প্রতিবেদক//

আসছে আগামী ২৬ ফেব্রুয়ারি সারাদেশে ‘বিশেষ টিকা ক্যাম্পেইন’ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম। ওইদিন সারাদেশে এক কোটি ডোজ করোনাভাইরাসের টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, এরপর টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখা হবে।

ভিডিও বার্তায় তিনি বলেন, এরপর আর টিকার প্রথম ডোজ দেওয়া হবে না। এরপর স্বাস্থ্য অধিদফতর দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ নিয়ে ব্যস্ত থাকবে।

অধ্যাপক খুরশীদ আলম বলেন, যারা করোনাভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অথবা মারা গেছেন তাদের বেশিরভাগই টিকা নেননি। আমরা দেখেছি যারা করোনাভাইরাসের টিকা নিয়েছেন, তাদের মধ্যে মৃত্যুহার কম এবং হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও তাদের মধ্যে কম। এই অবস্থায় আমরা সবাইকে আহ্বান করছি, সবাই করোনার টিকা নিন এবং নিজেকে সুরক্ষিত রাখুন, দেশকে সুরক্ষিত রাখুন।

তিনি আরও বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি আমরা দেশব্যাপী করোনার ভ্যাকসিনের একটা ক্যাম্পেইন করতে যাচ্ছি। সেখানে আমরা লক্ষ্যমাত্রা রেখেছি সর্বোচ্চ সংখ্যক টিকা দেওয়ার। এই ক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান করি, আপনারা সবাই এই ক্যাম্পেইনে অংশ নিয়ে টিকা নিন। এর মাধ্যমে আমাদের প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করা হবে। পরবর্তী সময়ে আমরা বুস্টার ডোজ এবং দ্বিতীয় ডোজ দেওয়া নিয়ে ব্যস্ত থাকবো। কাজেই আর বিলম্ব না করে আপনারা সবাই টিকা নিয়ে নিন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, সোমবার পর্যন্ত সারাদেশে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছেন ১০ কোটি নয় লাখ ১১ হাজারের বেশি মানুষ, যা দেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশের মত।

তাদের মধ্যে সাত কোটি ১৪ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ দ্বিতীয় ডোজ এবং ২৬ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ তৃতীয় বা বুস্টার ডোজ পেয়েছেন।

এর মধ্যে গতবছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৭৬ লাখ ডোজের বেশি টিকা দেওয়া হয়েছিল এক দিনে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ডুমুরিয়ায় বিএনপির সভা

 

ওমিক্রনে শেষ নয় পরবর্তী ধরন হবে আরও সংক্রামক- বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা ভাইরাসের শেষ ধরন ওমিক্রন নয়। করোনার পরবর্তী ধরন হতে পারে আরও বেশি সংক্রামক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এ সতর্কবার্তা দিয়েছে। বুধবার টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

এ প্রেক্ষাপটে কোভিড ঠেকাতে যথাযত পদক্ষেপ নেয়ার ওপর জোর দিয়েছে হু।

হু এর কোভিড-১৯ টেকনিক্যাল কর্মকর্তা ও মার্কিন মহামারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরকোভ বলেন, ‘আমাদের বলা সর্বশেষ ধরন হবে না ওমিক্রন। পরবর্তী উদ্বেগের ধরনটি হবে আরও বেশি যুতসই; অর্থাৎ এটা হবে আরও বেশি সংক্রামক। কারণ এখন যেটা ছড়িয়ে পড়ছে, ওই ধরনটিকে সেটা অতিক্রম করে যেতে হবে।’

তিনি বলেন, ‘তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো- ভবিষ্যতের ধরনটি কতোটা ভয়ানক হবে।’

বিস্তারিত আসছে . . .

//আন্তর্জাতিক ডেস্ক//

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

প্যারাসিটামল দীর্ঘদিন খেলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে – গবেষণা

লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি, এখন ভেন্টিলেশনে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

গত মাসের ১১ তারিখ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয় লতাকে। কোভিডে আক্রান্ত ছিলেন। ধরা পড়ে নিউমোনিয়াও।

লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির অবনতি। কিংবদন্তি গায়িকাকে নিয়ে দেওয়া হল ভেন্টিলেশনে। কিছু দিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। গত মাসের ১১ তারিখ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয় লতাকে। নিউমোনিয়া ধরা পড়ে ৯২ বছরের গায়িকার। শনিবার মুম্বইয়ের ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির আবার অবনতি হয়েছে’।

সংবাদ সংস্থাকে দেওয়া বিবৃতিতে ওই হাসপাতালের চিকিৎসক প্রতীত সমদানি বলেন, ‘‘গায়িকার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। আইসিইউ-তেই রয়েছেন। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।’’

কিছু দিন আগে নবতিপর গায়িকার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসা হয়েছিল তাঁর। তার পর থেকে একেবারে বাড়িতেই থাকতেন তিনি। বাড়িতে প্রায়শই তাঁকে অক্সিজেন ব্যবহার করতে হয়। বেশ কিছু দিন আগে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় লতার শারীরিক পরিস্থিতি নিয়ে গুজব ছড়ায়। গায়িকার মুখপাত্র ও পরিবারের তরফে অনুরোধ করা হয় কোনও ভুয়ো খবর যেন ছড়ানো না হয়।

কোনও পরিবারের ব্যক্তিগত পরিসরে প্রবেশ না করার অনুরোধও জানানো হয় ওই বিবৃতিতে। গায়িকার জনসংযোগ দলের তরফে একটি বিবৃতিতে লেখা হয়, ‘অনুরোধ, হাওয়ায় ভেসে আসা ভুয়ো খবরকে গুরুত্ব দেবেন না। লতাদিদি এখনও আইসিইউ-তে আছেন। বিশিষ্ট চিকিৎসক এবং তাঁর দলের পর্যবেক্ষণে আছেন তিনি। চিকিৎসক এবং পরিবারকে নিজেদের ব্যক্তিগত পরিসরে শান্তিতে থাকতে দিন।’

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ভোটাররা ক্ষুব্ধ-ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে যেতে হতে পারে

ভোটাররা ক্ষুব্ধ-ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে যেতে হতে পারে

//আন্তর্জাতিক অনলাইন নিউজ//

করোনা মহামারির বিধিনিষেধ অমান্য করে ১০ ডাউনিং স্ট্রিটে একাধিক পার্টি করে বিপাকে পড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর চাপ আরও বাড়ছে।

এবার তার পদত্যাগ দাবি করেছেন তারই দলের সাবেক এক মন্ত্রী। বিবিসির খবরে শনিবার বলা হয়, আরও এক রক্ষণশীল এমপি (বরিস জনসনের দল) বরিস জনসনের পদত্যাগ দাবি করলেন।

ব্রিটিশ সরকারের সাবেক মন্ত্রী নিক গিবই সর্বশেষ ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর অনাস্থা প্রকাশ করে দলের কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি প্রদান করলেন।

তিনি বলেছেন, তার আসনের ভোটাররা ক্ষুব্ধ যে, ১০ ডাউনিং স্ট্রিট থেকে যে কোভিড নীতি প্রণয়ন করা হয়েছিল, সেটা ‘স্পষ্টভাবে অমান্য’ করা হয়েছে।

বরিস জনসনের বিরুদ্ধে কোভিড নীতি লঙ্ঘন করে জন্মদিনে পার্টি করারও অভিযোগ রয়েছে।

ইতোমধ্যে ব্রিটেনের দ্য ডেইলি মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, কোভিডের বিধিনিষেধ লঙ্ঘন করে পার্টি করা নিয়ে বরিস জনসনের বিরুদ্ধে যে তদন্ত চলছে, তাতে পুলিশের হাতে গুরুত্বপূর্ণ একটি প্রমাণ পৌঁছেছে।

পুলিশের হাতে এমন একটি ছবি পৌঁছেছে, যেটিতে দেখা গেছে- জন্মদিনের পার্টিতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিয়ার হাতে দাঁড়িয়ে আছেন জনসন।

দ্য ডেইলি মিরর বলছে, সব মিলিয়ে তদন্তকারী পুলিশের হাতে ৩০০টি ছবি পৌঁছেছে, যেগুলো করোনাকালে নিয়ম লঙ্ঘন করে অন্তত ১২টি জনসমাগম ঘটানোর ইঙ্গিত দেয়।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ব্যাংক জালিয়াতচক্র: বুস্টার টিকার ফোন পেয়ে ওটিপি দিতেই ফাঁকা বৃদ্ধের ব্যাংক অ্যাকাউন্ট!

চট্টগ্রামের বাঁশখালীতে অটোপার্টস এণ্ড ব্যাটারী হাউস এর শুভ উদ্বোধন

২১ ফেব্রুয়ারি পর্যন্ত বিধিনিষেধের শর্তাবলী জেনে নিন

//ডেস্ক নিউজ//

করোনার সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আগামী ২১ ফেব্রুয়ারি (সোমবার) মধ্যরাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার বিধিনিষেধ বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও বাংলাদেশে এ রোগের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের জারি করা সব বিধিনিষেধ ও নির্দেশনার সঙ্গে দুটি শর্ত সংশোধন করে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো। এই বিধিনিষেধ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।

শর্ত দুটি হলো:

১. উন্মুক্ত স্থানে ও ভবন অভ্যন্তরে সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি সমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন তাদের অব্যশই কোভিড টিকা সনদ বা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।

২. সব স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।

নতুন ধরন ওমিক্রনসহ করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত ১০ জানুয়ারি সারাদেশে বিধিনিষেধ জারি করে সরকার। যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়।

করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৬১ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জনে। শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বান্দরবানে সন্ত্রাসী হামলা: সেনাবাহিনীর এক ওয়ারেন্ট অফিসার নিহত

ইউরোপে আরো ২০০০ সেনা পাঠাচ্ছে আমেরিকা

করোনা আক্রান্ত বরিশালের সাবেক সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস

// পলাশ চন্দ্র দাস, বরিশাল //

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস করোনা আক্রান্ত হয়েছেন। উপসর্গ দেখা দিলে আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করালে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রিপোর্ট পজেটিভ আসে।

বিষয়টি জেলা আওয়ামী লীগের একাধিক নেতা ও তালুকদার মোঃ ইউনুসের পরিবার থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

করোনা রিপোর্ট পজেটিভ আসার পর তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছে। শারীরীক কোন জটিলতার সৃষ্টি হয়নি। তালুকদোর মোঃ ইউনুস সুস্থ রয়েছেন।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের আবেদন করেছে হাইকোর্টে

 //নিজস্ব প্রতিবেদক//

করোনা বেড়ে যাওয়ায় ৩০ দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। এতে স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

বুধবার এই আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

তিনি বলেন, ‘সম্প্রতি দেশজুড়ে করোনা মহামারিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকায় অভিভাবকরা উদ্বিগ্ন। তাই সংক্রমণ রোধ ও শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত ৩০ দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের আবেদন জানিয়েছি।’

এদিকে দেশব্যাপী করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করছে কোর্ট প্রশাসন।

উল্লেখ্য, মহামারি করোনা ভাইরাসের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় সে ছুটি বাড়ানো হয়। পরবর্তীতে দীর্ঘ দেড় বছর পর গত বছরের ১২ সেপ্টেম্বর সশরীরে ক্লাস শুরু করেন শিক্ষার্থীরা।

সংক্রমণ বৃদ্ধি পেলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ: শিক্ষামন্ত্রী

//অনলাইন নিউজ//

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ আরও বেড়ে গেলে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেবে। তবে এখনই এমন কোনো সিদ্ধান্ত নেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়নি।

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে যাতে ভার্চুয়াল ক্লাশ নেয়া যায় সেটার প্রস্তুতি রাখার জন্য ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে। যেখানে ভার্চুয়াল ক্লাস নেয়া সম্ভব নয় সেখানে অ্যাসাইনমেন্টের ওপর নির্ভর করতে হবে।’

তিনি বলেন, কারিগরি শিক্ষা সব প্রতিষ্ঠানে রাখার প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা। এটা করা হবে। উপজেলা পর্যায়ে হাইস্কুল ও কলেজগুলোতে নিয়োগ প্রক্রিয়ার কমিটিতে ডিসিদের রাখার প্রস্তাব দেয়া হয়েছে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এখন পর্যন্ত ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ৮৫ লাখকে টিকা দেয়া হয়েছে। এর চেয়ে কম বয়সীদের টিকা দেয়ার সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি।

এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ডিসিদের উদ্দেশে বলেন, দেশ উন্নয়নশীল দেশের কাতারে শামিল হওয়ায় দায়িত্ব বেড়ে গেছে। সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে ডিসিদের লক্ষ রাখতে হবে।

গণপরিবহনে অর্ধেক আসন নয় যত আসন তত যাত্রী বহন করবে

করোনা প্রতিরোধে গণপরিবহণে অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটি থেকে সরে এসেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গণপরিবহণে যত আসন রয়েছে তত যাত্রী পরিবহণ করা হবে।

বিধিনিষেধ শুরু দিনই (বৃহস্পতিবার) সিদ্ধান্ত বদলের খবর এলো।

বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বলেন, বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার আমাদের জানিয়েছেন শনিবার থেকে গণপরিবহণের যত আসন রয়েছে তত যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। কারণ অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করলে পরিবহণ সংকট দেখা দেয়। এক্ষেত্রে যাত্রী এবং পরিবহণ চালক ও হেলপারদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে বলা হয়েছে।

এই পরিবহণ নেতা বলেন, আমরা সব পরিবহণ মালিকদের বিআরটিএর এই বার্তা পৌঁছে দিয়েছি। এক্ষেত্রে যারা সরকারের স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কয়েক সপ্তাহ ধরে দেশে নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন অনেকেই। এতে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে ১১ দফা নির্দেশনা দিয়েছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিধিনিষেধ কার্যকরের তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। আর সব ধরনের যানবাহনের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে করোনার টিকার সনদ থাকতে হবে।

গত সোমবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ১৩ জানুয়ারি থেকে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের নির্দেশনা দেওয়া হয়।

ওই নির্দেশনার পর থেকেই ভাড়া বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ দেওয়া শুরু করেন বাস মালিকরা। এ পরিস্থিতিতে বিআরটিএ প্রধান কার্যালয় বনানীতে বুধবার বিকালে ৯১২ জানুয়ারি) সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে বৈঠকে বসেন বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

মালিক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান জানান, শনিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে এক সিট ফাঁকা রেখে যাত্রী নিয়ে গণপরিবহণ চলবে। ভাড়া বাড়বে না। বিদ্যমান ভাড়ায় যাত্রী পরিবহণ করতে হবে। তবে মালিকরা সরকারের কাছে যত সিট তত যাত্রী নিয়ে চালানোর অনুমতি চেয়ে অনুরোধ জানিয়েছেন।

বিআরটিএ’র ঘোষণার পরের দিনই সিন্ধান্ত বদল হয়ে যত আসন তত যাত্রী পরিবহণের সিদ্ধান্ত এলো।

. //দৈনিক বিশ্ব ডেস্ক//

পড়ুন দৈনিক বিশ্ব …

অভয়নগরে মরণ নেশার কবলে যুব সমাজ পুলিশ প্রশাসন নীরব

করোনা রেড জোন ঘোষণা দুইটি জেলা, ছয়টি হলুদ জোন

করোন সংক্রমণ উর্ধ্বমুখী এর মধ্যে উচ্চ ঝুঁকি বিবেচনায় দেশের দুটি এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে।  সেই দুটি এলাকা হচ্ছে ঢাকা ও রাঙ্গামাটি জেলা। এছাড়া ৬ টি জেলাকে হলুদ জোন এবং ৫৪ টি জেলাকে গ্রিন ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ড্যাশবোর্ড ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

মধ্যম ঝুঁকির হলুদ জোন হিসেবে যেসব জেলা ঘোষণা করা হয়েছে-সেগুলো হচ্ছে-রাজশাহী, নাটোর, রংপুর, যশোর, লালমনিরহাট ও দিনাজপুর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ঢাকা ও রাঙ্গামাটিতে সংক্রমণের হার ১০ থেকে ১৯ শতাংশ।

আর সংক্রমণের গ্রিন জোন বা ক্ষীণ ঝুঁকিতে আছে ৫৪ জেলা। অন্যদিকে পঞ্চগড় ও বান্দরবান জেলায় নমুনা পরীক্ষার হার খুবই কম হয়েছে।

মধ্যম পর্যায়ের ঝুঁকিতে থাকা ৬ জেলায় করোনা সংক্রমণের হার ৫ শতাংশ থেকে ৯ শতাংশে অবস্থান করছে।

আর সংক্রমণের গ্রিন জোন বা ক্ষীণ ঝুঁকিতে আছে ৫৪ জেলা। অন্যদিকে পঞ্চগড় ও বান্দরবান জেলায় নমুনা পরীক্ষার হার খুবই কম হয়েছে বলে জানায় অধিদপ্তর।

বাংলাদেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বিভিন্ন এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন বা লাল, হলুদ ও সবুজ – এই তিন ভাগে ভাগ করে থাকে স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে।

এদিকে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে আজ দেশে দেশে ১১ দফা বিধিনিষেধ শুরু হয়েছে।  যাত্রীবাহী বাসে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।  সভা-সমাবেশ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

ঠাকুরগাঁওয়ের স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার