ফ্রান্সে করোনা সংক্রমন দ্রুত বৃদ্ধি: একদিনে নতুন রেকর্ড

বৈশ্বিক মহামারী করোনা শনাক্তের নতুন রেকর্ড হলো ফ্রান্সে। এই দেশটিতে  গত ২৪ ঘন্টায়  করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৪৯ মানুষের।

বুধবার সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে দেখা গেছে, ফ্রান্সে করোনা সংক্রমণের পরিস্থিতি ক্রমশই অবনতির দিকে ধাবিত হচ্ছে। গত সপ্তাহের বুধবার ফ্রান্সে করোনা শনাক্তের দৈনিক রেকর্ড ছিল ৩ লাখ ৩২ হাজার ২৫২ জন। মাত্র ৭ দিনের মাথাতেই নতুন রেকর্ড সৃষ্টি হয়ে গেলো প্রায় ৩৬ হাজার জনের ব্যাবধানে। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছে প্রায় ১ লাখ ২৬ হাজারেরও বেশি মানুষ।

করোনায় দৈনিক সংক্রমণের হার নিয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ক্রমাগত সতর্কবার্তার দিয়েই চলেছে। এরই মধ্যে পাওয়া গেলো নতুন কজরে সংক্রমণের রেকর্ড সৃষ্টির খবর।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দেশের নাগরিকদের দ্রুত করোনার প্রতিষেধক টিকা নেওয়ার তাগিদ দিয়েছেন।

এছাড়াও করোনার সংক্রমণ বৃদ্ধি মোকাবেলায় ফ্রান্স সরকার বেশি কিছু পদক্ষেপও নিয়েছে ইতিমধ্যে। এখনও করোনার টিকা নেননি এমন মানুষদের জন্য চলতি মাস থেকেই কঠোর বিধিনিষেধ জারি করতে চেয়েছে সরকার। ফ্রান্সের জনগণ সেসকল বিধিনিষেধ মেনে না নিয়ে বিক্ষোভও করেছে।

//আন্তর্জাতিক করোনা রিপোর্ট//

পড়ুন দৈনিক বিশ্ব …

এমপি সালাম মুর্শেদীর কন্যা ঐশী’র সুস্থতা কামনায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া

 

এমপি সালাম মুর্শেদীর কন্যা ঐশী’র সুস্থতা কামনায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ও এনভয় গ্রুপের পরিচালক সারমিন সালামের একমাত্র কন‍্যা ব্যারিষ্টার শেহরীন সালাম ঐশীর আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

রূপসা, তেরখাদা, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে খুলনাস্থ দলীয় কার্যালয়ে মঙ্গলবার (১১ জানুয়ারি) মাগরিব বাদ অনুষ্ঠিত হয়।

এমপি সালাম মুর্শেদীর কন্যা ঐশী'র সুস্থতা কামনায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে ও
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব এর পরিচালনা বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল,
তেরখাদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম‍্যান এফ এম অহিদুজ্জামান,
দীঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, তেরখাদা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির,

উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, মোল্লা আরিফুর রহমান, প্রভাষক আহমেদুল কবির চাইনিজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এমদাদুল ইসলাম,

ভাইচ চেয়ারম‍্যান ফারহানা আফরোজ মনা, শারাফাত হোসেন মুক্তি।

জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, এমপির প্রধান সমন্বয়কারী ও যুবলীগ নেতা নোমান ওসমান রিচি,
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল মিত্র,দপ্তর সম্পাদক আকতার ফারুক, যুব ও ক্রীড়া সম্পাদক স ম জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক আ: গফুর খান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসহাক সরদার, কামাল হোসেন বুলবুল, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান,

আওয়ামীলীগ নেতা জমির হোসেন, ফরিদ শেখ, সাবেক চেয়ারম‍্যান সাধন অধিকারী, মোল্লা দেলোয়ার হোসেন, উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল মান্নান শেখ,

জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিনা পারভীন, সাবিনা ইয়াসমিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আনজুয়ারা সুমি,
সাধারণ সম্পাদক নয়ন তারা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, নাসিমা কবির,

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাজীব দাস, শেখ আসাদুজ্জাজামান,

সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার ও যুবলীগ নেতা সামছুল আলম বাবু,

ইউপি সদস‍্য শেখ ওহিদুজ্জামান মিন্টু, মিরাজ মল্লিক, শেখ মাসুম,মাহফুজুর রহমান, হাফেজ আবু সালেহ, স্বপ্না রানী পাল, আইরিন পারভীন, লিপিকা দাস,
চয়নিকা বেগম,মাহমুদা,শিরিনা আকতার,
মাধুরী সরকার,

যুবলীগ নেতা সুব্রত বাগচী, সরদার জসিম উদ্দিন, আবুল কালাম আজাদ, খায়রুজ্জামান সজল, শাহনেওয়াজ কবির টিংকু, নাজির হোসেন, মারুফ খান, আ: রশিদ শেখ,
কৃষকলীগ নেতা আ: মান্নান, আরমান মিয়া, রহমত, ডাবলু, শামীম,জিয়া,
হাফিজ,হিমু,মাহাবুব ফারুক মল্লিক,

সেবা সংঘের তরিকুল ইসলাম,খলিলুর রহমান, রিয়াজ,জাহিদুল, প্রিন্স,সজল, সোহেল, ময়না হোসেন,
ছাত্রলীগের রিয়াজ,হিমেল, রাসেল, প্রমূখ।

দোয়া পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা মো: ওহিদুজ্জামান।

আ: রাজ্জাক শেখ:

পড়ুন দৈনিক বিশ্ব

জগন্নাথপুরে জুয়া খেলা ও মাদকের ছড়াছড়ি: পুলিশ নির্বিকার;  অভিযোগ অনেকের

 

১১ লাখ করোনা আক্রান্ত এক দিনে, বিশ্বে সর্ব্বোচ্চ যুক্তরােষ্ট্রে

গত বছরের মত এবছরেও যুক্তরাষ্ট্রে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে মহামারী করোনাভাইরাস।

সোমবার দেশটিতে করোনা সংক্রমণের বিশ্বরেকর্ড হয়েছে। এদিন যুক্তরাষ্ট্রে ১১ লাখ ৩০ মানুষ নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর আরব নিউজের।

এর আগে দেশটিকে করোনা সংক্রমণের বিশ্বরেকর্ড হয় গত ৩ জানুয়ারি। এদিন যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হন। এর মধ্য দিয়ে প্রথমবারের কোনো দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়ায়।

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ভয়াবহ বিস্তারে দেশটির এ নাস্তানাবুদ অবস্থা।

গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে গড়ে দৈনিক ৭ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গত দুই সপ্তাহের মধ্যে সোমবারই সবচেয়ে বেশি করোনা রোগী  হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিন মোট ১ লাখ ৩৫ হাজার করোনা রোগী হাসপাতালে ভর্তি হন। এর আগে গত বছরের জানুয়ারিতে একদিনে ১ লাখ ৩২ হাজার ৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এদিকে সোমবার করোনার টিকা উৎপাদনকারী মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের সিইও বলছেন, ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য বিশেষ করোনার টিকা প্রস্তুত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী মার্চ নাগাদ এটি বাজারে পাওয়া যেতে পারে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

১০ কোটি টাকার আইস সৈকতের ঝাউগাছের নিচে…!

করোনা রোধে অর্ধেক যাত্রীতে চলবে বাস ট্রেন লঞ্চ

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে অর্ধেক আসন খালি রেখে গণপরিবহণ চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সর্বপ্রকারের যানবাহনের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে টিকা সনদ নিতে হবে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়তে থাকায় সব ধরনের জনসমাগম সীমিত করাসহ ১১ দফা নির্দেশনা জারি করে সরকার।

সোমবার এ নির্দেশনায় বলা হয়, গণপরিবহণে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণক্ষমতার ৫০ শতাংশের বেশি যাত্রী পরিবহণ করা যাবে না। আগামী ১৩ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে , করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে এ রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১৩ জানুয়ারি ২০২২ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বিক কাৰ্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো।

এতে বলা হয়, দোকান, শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেঁস্তোরাসহ সব জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। অন্যথায় তাকে আইনানুগ শান্তির সম্মুখীন হতে হবে।

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাঁশখালীর গন্ডামাারায় পবিত্র মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

ওমিক্রন সংক্রমন ঠেকাতে ১৫ নির্দেশনা জারি

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ ঠেকাতে সারা দেশে ১৫ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগমে নিরুৎসাহিত করা হয়েছে জারিকৃত ওই নির্দেশনায়।

মঙ্গলবার বিকালে তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে স্বাস্থ্য অধিদপ্তরের ১৫ দফা নির্দেশনার কথা জানানো হয়।

যে ১৫ দফা নির্দেশনা জারি করা হয়েছে, সেগুলো হলো:

(১) দেশের বন্দরগুলোতে ওমিক্রন আক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং জোরদার করতে হবে।

(২) সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় জনসমাগম নিরুৎসাহিত করতে হবে।

(৩) বাড়ির বাইরে সব সময় সঠিকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

(৪) রেস্তোরাঁয় ধারণ ক্ষমতার অর্ধেক বা তার কম লোক বসে খেতে পারবে।

(৫) সব ধরনের জনসমাবেশ, পর্যটন স্থান, বিনোদন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, সিনেমা হল/ থিয়েটার হল ও সামাজিক অনুষ্ঠানে (বিয়ে, বৌভাত, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি) ধারণ ক্ষমতার অর্ধেক বা তার কম লোক অংশ নিতে পারবে।

(৬) মসজিদসহ সব উপাসনালয়ে মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

(৭) গণপরিবহণে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

(৮) আক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।

(৯) সব শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা, প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকসহ শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

(১০) সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সেবাগ্রহীতা, সেবাপ্রদানকারী ও স্বাস্থ্যকর্মীদের সঠিকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

(১১) যারা এখনও কোভিড টিকা নেননি, টিকাকেন্দ্র গিয়ে তাদের প্রথম ও দ্বিতীয় ডোজ নিতে হবে।

(১২) কোভিডের উপসর্গ/লক্ষণযুক্ত সন্দেহভাজন বা নিশ্চিত কোভিড রোগীদের আইসোলেশন এবং কোভিড রোগীদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা অন্যদের কোয়ারেন্টিনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

(১৩) কোভিডের লক্ষণযুক্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখা এবং তার নমুনা পরীক্ষার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সহায়তা করতে হবে।

(১৪) অফিসে প্রবেশ এবং অবস্থানকালীন সময়ে বাধ্যতামূলকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরা নিশ্চিত করতে হবে; সবার স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি দাপ্তরিকভাবে নিশ্চিত করতে হবে, টিকা নেওয়া থাকলেও বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরতে হবে।

(১৫) কমিউনিটি পর্যায়ে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতনতা তৈরির জন্য মাইকিং ও প্রচার চালানো যেতে পারে। এ ক্ষেত্রে প্রয়োজনে মসজিদ/মন্দির/গির্জা/প্যাগোডার মাইক ব্যবহার করা যেতে পারে এবং ওয়ার্ড কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের সদস্যসহ নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা যেতে পারে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

রামপালে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, প্রয়োজনে ক্লাস বন্ধ: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

আমাদের প্রতিবেশী দেশ ভারতে করোনার ওমিক্রন সংক্রমণ বাড়ছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। প্রয়োজনে ক্লাস বন্ধ করে দেব।

তিনি বলেন, যদি আমাদের মনে হয়, শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতের জন্য ক্লাস কমাতে হবে, কমিয়ে দেব। প্রয়োজন হলে বন্ধ করে দেব।

সোমবার সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মরণে বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গকৃত সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, পাশের দেশ ভারতে করোনা সংক্রমণের হার বাড়ছে। আমাদের দেশে এ হার কম। তবে এরইমধ্যে কয়েকজনের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তাই আমাদের খুবই সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, বিগত বছরগুলোতে মার্চ মাসে এদেশে সংক্রমণ বাড়তে দেখা গেছে। তাই মার্চ মাস না আসা পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা বোঝা যাবে না।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

হঠাৎ দেশে কেন এত করোনা সংক্রমন বাড়ল…

হঠাৎ দেশে কেন এত করোনা সংক্রমন বাড়ল ? করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজন মারা গেছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২৮ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসটিতে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৬৭৪ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জনে।

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৯ হাজার ৯৮০ জনের।  পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশ।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২১৪ জন।  এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর চলতি বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ।সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।

//দৈনিক বিশ্ব প্রতিবেদন//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাঁশখালী প্রাণীসম্পদ দপ্তরে খামারিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

 

ওমিক্রন: হিন্দুস্তান টাইমসের ওই প্রতিবেদনে ‘উচ্চ ঝুঁকি’তে বাংলাদেশ

করোনার নতুন যে ধরনটিকে ‘ভয়াবহ’ বলে মনে করা হচ্ছে, সেই ওমিক্রন ঠেকাতে ভারত ‘উচ্চ ঝুঁকি’র দেশের একটি তালিকা প্রকাশ করেছে। হিন্দুস্তান টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়, ওই তালিকায় রয়েছে বাংলাদেশের নামও।

কয়েকটি দেশে আন্তর্জাতিক ফ্লাইট চালুকে কেন্দ্র করে রোববার এ নির্দেশনামূলক তালিকা প্রকাশ করেছে ভারত সরকার। করোনার এ নতুন ধরন প্রথম শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। পরে তা বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে।

ভারত সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, যুক্তরাজ্যসহ ইউরোপের সবগুলো দেশকে উচ্চ ঝুঁকিতে রাখা হয়েছে। সেইসঙ্গে বাংলাদেশসহ আরও ১১টি দেশকে এ তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।

তালিকায় থাকা ওমিক্রনের ‘উচ্চ ঝুঁকি’র দেশগুলো হলো- যুক্তরাজ্যসহ পুরো ইউরোপ, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বাংলাদেশ, বোতসোওয়ানা, চীন, মরিশাসম নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হং কং ও ইসরায়েল।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, এসব দেশ থেকে যাত্রীরা ভারতে প্রবেশ করামাত্র বিমানবন্দরে আরটি-পিসিআর টেস্ট করতে হবে। তাদেরকে বিমানবন্দরে থেকেই এ টেস্টের ফলাফল জানার জন্য অপেক্ষা করতে হবে।

যাত্রীদের মধ্যে যাদের করোনা পজেটিভ দেখাবে, তাদেরকে হাসপাতালে নেয়া হবে। সেখানে তারা কোয়ারেন্টিনে থাকবেন। যতক্ষণ না তাদের করোনা নেগেটিভ আসছে, ততক্ষণ তাদের সেখানে থাকতে হবে।

এ ছাড়াও ‘উচ্চ ঝুঁকির’ এসব দেশ থেকে ভারতে যাওয়া যাত্রীদের করোনা পজেটিভ না হলেও ‘হোম কোয়ারেন্টিনে’ থাকতে হবে এবং আটদিন পর একটি টেস্ট করিয়ে করোনা নেগেটিভ দেখাতে হবে।

ভারতে এখনও ওমিক্রনে আক্রান্ত কারো সন্ধান পাওয়া যায়নি। তবে মহারাষ্ট্রের থানেতে এক দক্ষিণ আফ্রিকা ফেরত ব্যক্তির করোনা শনাক্ত হওয়ায় তার ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

হাইমচরে মৎস্যজীবী লীগের দ্বিতীয় বছর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 

ওমিক্রন ঠেকাতে কমিটির দেওয়া যে ৪ সুপারিশ

করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’  দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়ার পর বিশ্বের নানান দেশে তা ছড়িয়ে পড়েছে। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনকে ‘উদ্বেগজনক’ হিসেবে ঘোষণা করেছে। দেশে এই ধরনের সংক্রমণ রোধে বিভিন্ন সমাবেশে জনসমাগম সীমিত করার সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

আজ রোববার কমিটির ৪৮তম সভার আলোচনা শেষে দেশে ওমিক্রনের বিস্তার ঠেকাতে চার সুপারিশ করে এই কমিটি।

সভায় বলা হয়, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ এর বিস্তার রোধে এশিয়া, ইউরোপ ও আমেরিকার অনেক দেশ দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকা অঞ্চলের কয়েকটি দেশ (জিম্বাবুয়ে, নামিবিয়া, বোতসোয়ানা, সোয়াজিল্যান্ড) থেকে যাত্রী আসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এসবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও এসব দেশ এবং যেসব দেশে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়েছে সেসব দেশ থেকে যাত্রী আগমন বন্ধের সুপারিশ করা হচ্ছে।

সুপারিশগুলো হলো-

১. বাংলাদেশেও এসব দেশ এবং যেসব দেশে সংক্রমণ ছড়িয়েছে সেসব দেশ থেকে যাত্রী আগমন বন্ধ করার সুপারিশ করা হচ্ছে।

২. কোনো ব্যক্তির এসব দেশে ভ্রমণের সাম্প্রতিক (বিগত ১৪ দিনে) ইতিহাস থাকলে তাদের বাংলাদেশে ১৪ দিন ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোভিড-১৯ এর টেস্ট পজিটিভ হলে আইসোলেশন করতে হবে।

৩. প্রতিটি পোর্ট অব এন্ট্রিতে স্ক্রিনিং পরীক্ষা, সামাজিক সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থা আরও কঠোরভাবে পালন করা (স্কুল-কলেজসহ), চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করা ও বিভিন্ন (রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়) সমাবেশে জনসমাগম সীমিত করার সুপারিশ করা হল।

৪. কোভিড-১৯ এর পরীক্ষায় জনগণকে উৎসাহিত করার জন্য বিনামূল্যে পরীক্ষা করার সুপারিশ করা হচ্ছে।

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

যশোরে বিদেশি পিস্তল ও ওয়ানশূটারগানসহ তিন রাউন্ড গুলি উদ্ধার

 

ইসরাইল দ: আফ্রিকাসহ ৫ দেশে ওমিক্রন শনাক্ত

করোনাভাইরাসের রূপান্তরিত নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে ইসরাইলসহ পাঁচ দেশ ও অঞ্চলে ।

ইউরোপে সর্ব প্রথম করোনার এই ধরন শনাক্ত হয়েছে বেলজিয়ামে।  এছাড়া ১৯৬৬ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করা আফ্রিকার ছোট দেশ বোতসোয়ানা এবং এশিয়ার দুই দেশ ইসরাইল ও হংকংয়েও সন্ধান মিলে এ ভ্যারিয়েন্টের।

ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক বিবৃতিতে জানিয়েছে, করোনাভাইরাসের নতুন এই ধরনটি মূল ভাইরাস ও তার অন্য রূপান্তরিত ধরনগুলোর চেয়ে অনেক দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে বা মানুষকে আক্রান্ত করতে সক্ষম।

বিবৃতিতে আরও বলা হয়, প্রাথমিক যেসব তথ্য পাওয়া গেছে সেসব পর্যালোচনা করে বোঝা যাচ্ছে- করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরাও ওমিক্রনে আক্রান্ত হতে পারেন।

২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় বি.১.১৫২৯ নামের এই রূপান্তরিত ধরনটি, পরে গ্রিক বর্ণমালা অনুসারে যার নাম দেওয়া হয় ওমিক্রন। ইতোমধ্যে এই ধরনটি দক্ষিণ আফ্রিকার বাইরে ছড়িয়ে পড়েছে।

যদি দ্রুত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা না হয়, সেক্ষেত্রে বিশ্বজুড়ে এটির ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব হবে বলে সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, নতুন শনাক্ত হওয়া রূপান্তরিত ধরনটির স্পাইক প্রোটিন মূল করোনাভাইরাসের চেয়ে অনেকটাই ভিন্ন।

ফলে, মূল করোনাভাইরাস থেকে এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি- এমন শঙ্কা উড়িয়ে দেওয়ার উপায় নেই।

ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য ইতোমধ্যে যুক্তরাজ্য ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা ও তার আশপাশের দেশগুলো থেকে ফ্লাইট আগমনে নিষেধাজ্ঞা জারি করেছে।

পাশাপাশি, যে ব্রিটিশ যাত্রীরা গত কয়েকদিনের মধ্যে দক্ষিণ আফ্রিকা বা তার পার্শ্ববর্তী কোনো দেশ থেকে যুক্তরাজ্যে ফিরেছেন, তাদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

৫ম ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা