আন্তনিও গুতেরেস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে কি বললেন

//নিজস্ব প্রতিবেদক//

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।

কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রায় ১২ মিনিট কথা বলেন তারা।

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন জাতিসংঘ মহাসচিব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য, জ্বালানি এবং অর্থায়ন বিষয়ে ‘চ্যাম্পিয়নস গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স’ প্লাটফর্মে যোগ দিতে আমন্ত্রণ জানানোয় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ দেন।

প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ আনন্দের সাথে গ্রহণ করেন। একই প্লাটফর্মে যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়া এবং সেনেগালের প্রেসিডেন্ট, বার্বাডোস এবং ডেনমার্কের প্রধানমন্ত্রীর প্রতি গভীর সন্তুষ্টি প্রকাশ করেন।

অন্য নেতাদের সঙ্গে নিবিড় কাজ করার আগ্রহী উল্লেখ করে এই গ্রুপটির লক্ষ্য পূরণে নিজের আত্মবিশ্বাসের কথা জানান প্রধানমন্ত্রী।

গ্রুপটির উদ্দেশ্যে পূরণে উচ্চ পর‌্যায়ের সংলাপসহ বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত হতে তিনি প্রস্তুত রয়েছেন বলে জানান শেখ হাসিনা। করোনা মহামারীর পর চলমান ইউক্রেন যুদ্ধ খাদ্য, জ্বালানি, অর্থনীতিসহ বিভিন্ন সেক্টরের অবস্থা খারাপের দিকে নিয়ে যাওয়ার কথা জাতিসংঘ মহাসচিবকে ব্রিফ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়ন অবদান রাখতে জাতিসংঘ আহ্বানে সাড়া দিতে তার প্রতিশ্রুতির কথা পুর্নব্যক্ত করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের শান্তি রক্ষার ক্ষেত্রগুলোতে শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন বাস্তবায়ন, জলবায়ু ইস্যু এবং লিঙ্গ সমতার ক্ষেত্রে বাংলাদেশের অংশীদারিত্বের কথা উল্লেখ করেন শেখ হাসিনা।

জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাদ্য, জ্বালানি এবং অর্থায়ন বিষয়ে ‘চ্যাম্পিয়নস গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স’ গ্রুপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে একজন ‘শেরপা’ (প্রতিনিধি) মনোনিত করার অনুরোধ করেন।

English Dainikbiswa

বিষাক্ত রাসায়নিক ক্রিয়ার কারণ কি রাশিয়ার রাসায়নিক হামলা ?

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

বিষাক্ত রাসায়নিক ক্রিয়ার কারণ কি রাশিয়ার রাসায়নিক হামলা ?

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের মারিউপোলে যুদ্ধরত জাতীয়তাবাদী আজভ ব্যাটালিয়ন মঙ্গলবার জানিয়েছে, তাদের সেনাদের ও বেসামরিক লোকদের ওপর ড্রোন দিয়ে অজানা বিষাক্ত একটি বস্তু ফেলেছে রাশিয়া।

ওই বস্তুটি ফেলার পর এর মধ্যে থাকা বিষাক্ত রাসায়নিক ক্রিয়ার প্রভাবে কয়েকজন অসুস্থ হয়ে যায়। আক্রান্ত ব্যক্তিদের শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল, রক্তচাপ বেড়ে গিয়েছিল, শরীরে জ্বালাপোড়া করছিল ও শরীরে শুষ্কতা দেখা দিয়েছিল।

তবে রাশিয়া এমন রাসায়নিক হামলার বিষয়টি অস্বীকার করেছে।

তাছাড়া ইউক্রেনের কর্মকর্তারাও জানিয়েছেন, তারা নিশ্চিত না রাশিয়া মারিউপোলে রাসায়নিক হামলা চালিয়েছে কিনা।

তবে রাসায়নিক হামলার অভিযোগ সামনে আসার পরই বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।

তাদের পক্ষ থেকে বলা হয়েছে, যদি অভিযোগটি সঠিক হয় তাহলে এটি অনেক উদ্বেগজনক একটি বিষয় হবে।

রাসায়নিক হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রও জানিয়েছে, তারা নিশ্চিত নয় সত্যিই এমন কোনো হামলা হয়েছে কিনা।

বিষয়টি যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে পারেনি।

জ্যাক ডেচ নামে যুক্তরাষ্ট্রের একজন সিনিয়ন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, রাসায়নিক হামলার বিষয়টি তদন্ত করতে হলে সেখানে উপস্থিত থেকে করতে হবে। কিন্তু এখন মারিউপোলে গিয়ে যুক্তরাষ্ট্রের সেটি পরীক্ষা করা সম্ভব না।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি জানিয়েছেন, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা দাবি করছে, রাশিয়া ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম থেকেই হুশিয়ারি দিয়ে আসছেন, যদি কোনো রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয় তাহলে এর পরিণতি খুব খারাপ হবে।

সূত্র: বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ান

English Dainikbiswa

মা রুশ সেনাদের কাছে আত্মসমর্পণ করছি- ইউক্রেন সেনা

বিশ্বে খাদ্য সংকটের যেসব কারণ জানাল ইইউ

রাশিয়া ভিন্ন উপায়ে ইরাক থেকে অস্ত্র আনছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইরানি অস্ত্র চোরাকারবারীদের সহায়তা নিয়ে ইরাক থেকে নিজ দেশে গোলাবারুদ ও সামরিক হার্ডওয়্যার (যন্ত্রাংশ) আনছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে এগুলো কাজে লাগাবে দেশটি।

ইরানি অস্ত্র চোরাকারবারীরা রাশিয়ার হাতে তুলে দিচ্ছে রকেট চালিত গ্রেনেড, ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ব্রাজিলের নকশাকৃত রকেট লঞ্চার।

তাছাড়া তারা রাশিয়াকে দিয়েছে ইরানের তৈরি বাভার-৩৭৩ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ইরান রাশিয়াকে দান করেছে।

বাভার-৩৭৩ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি রাশিয়ার তৈরি এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মতো।

ব্রিটিশ গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, ইরান রাশিয়াকে একটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ফেরত দিয়েছে। যা তাদের রাশিয়া দিয়েছিল।

দ্য গার্ডিয়ান দাবি করেছে, তারা ইরাক থেকে ইরানের সহায়তায় যুদ্ধ সরঞ্জাম পাওয়ার বিষয়টি আঞ্চলিক গোয়েন্দা সংস্থা ও ইরান সমর্থিত মিলিশিয়াদের দেওয়া তথ্যের মাধ্যমে জানতে পেরেছে।

এদিকে রকেট চালিত গ্রেনেড ও ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো ছিল ইরাকের হাসদ আল-সাবি নামক একটি মিলিশয়া গ্রুপের কাছে। তারা ইরাকের শিয়াপন্থি সবচেয়ে শক্তিশালী মিলিশিয়া বাহিনী।

হাসদ আল-সাবির একটি সূত্র জানিয়েছে, সমুদ্রে পথে ২৬ মার্চ এগুলো রাশিয়ার কাছে পাঠানো হয়েছে। ওই সূত্রটি জানিয়েছে, আপাতত এসব ভারী অস্ত্র তাদের প্রয়োজন নেই। ফলে রাশিয়াকে এগুলো দিয়ে সহায়তা করছে।

সূত্র: আল জাজিরা

মা রুশ সেনাদের কাছে আত্মসমর্পণ করছি- ইউক্রেন সেনা

//অনলাইন নিউজ ডেস্ক//

ইউক্রেনের মারিউপোলে ৪৮ দিন ধরে রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করছে ইউক্রেনের সেনারা।

তবে এই বন্দর শহরটিতে থাকা ইউক্রেনের সেনারা এখন বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাদের কাছে কোনো সামরিক সহায়তা আসছে না। সঙ্গে আসছে না খাবারও।

ফলে বাধ্য হয়ে এখন রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিচ্ছে তারা।

গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মারিউপোলে যুদ্ধরত এইডিন আসলিন নামে এক ব্রিটিশ-ইউক্রেনীয় সেনা তার মায়ের কাছে ফোন দিয়ে বলেছে, মা আমরা (পুরো একটি সেনা ইউনিট) রুশ সেনাদের কাছে আত্মসমর্পণ করছি। আমাদের গোলাবারুদ ও খাবার দুটিই ফুরিয়ে গেছে।

ওই সেনার মা বিবিসিকে জানিয়েছেন, তার ছেলে জানিয়েছে আত্মসমর্পণ করা ছাড়া তাদের কাছে বিকল্প কোনো রাস্তা নেই।

এ ব্যাপারে ওই সেনার  মা বলেন, সে আমাকে ফোন করে বলেছে, লড়াই করার মতো কোনো অস্ত্র আর তাদের কাছে নেই।আমি আমার ছেলেকে ভালোবাসি।সে আমার হিরো।তারা কঠোর যুদ্ধ করেছে। তবে সে ভালো আছে।

এদিকে এইডিন আসলিন ২০১৮ সালে ইউক্রেনের মেরিন সেনা হিসেবে যোগ দেন। তিনি সিরিয়াতেও যুদ্ধ করেছেন।

সূত্র: বিবিসি

বিশ্বে খাদ্য সংকটের যেসব কারণ জানাল ইইউ

//লুক্সেমবার্গ //

ইউক্রেনের সাথে রাশিয়া যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে বিশ্বব্যপী খাদ্য সংকট বেড়ে যাওয়ার জন্য মস্কোকে দায়ী করা হচ্ছে।

দেশটিতে  মস্কোর আগ্রাসনে গমের মজুদ লক্ষ্য করে বোমা হামলা চালানো এবং জাহাজের মাধ্যমে কিয়েভ হতে খাদ্যশস্য বহন ব্যহত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সোমবার ইইউ’র শীর্ষ কূটনীতিক এ কথা জানান। খবর এএফপি’র।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে সভাপতিত্বের দায়িত্ব পালন করার পর সংবাদ সম্মেলনে জোসেফ বোরেল বলেন, বর্তমানে ‘তারা (রাশিয়া) বিশ্বে খাদ্য ঘাটতির প্রধান কারণ। কেননা,  ইউক্রেনের বিভিন্ন নগরীতে বোমা হামলা চালানো  এবং দেশটি থেকে খাদ্যশস্যের যোগান বন্ধ হয়ে পড়ায় বিশ্বে খাদ্য সংকট অনেকটা বেড়ে যেতে দেখা যাচ্ছে।’

বাসস

যুক্তরাষ্ট্র শাহবাজ শরিফকে কি বার্তা দিল জেনে নিন

যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গণতান্ত্রিক পাকিস্তান খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে হোয়াইট হাউস।

শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এ মন্তব্য করেন। খবর আনাদোলুর।

নানা নাটকীয়তার পর পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে ৯ এপ্রিল প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান।

এ অনাস্থা ভোটের পেছনে একটি বিদেশি রাষ্ট্রের (যুক্তরাষ্ট্র) ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করে আসছেন ইমরান খান। তবে যুক্তরাষ্ট্র বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে।

হোয়াইট হাউসে সোমবার এক ব্রিফিংয়ে সাকি বলেন, পাকিস্তানে সাংবিধানিক গণতান্ত্রিক মূল্যবোধের শান্তিপূর্ণ পুনর্বহাল আমরা সমর্থন করি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আইনের শাসনের মূল্যবোধ ও ন্যায়বিচার পাওয়ার সমতাকে সমর্থন করে।

সাকি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে দীর্ঘ মেয়াদের সহযোগিতাকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। সমৃদ্ধ ও টেকসই গণতান্ত্রিক পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখে। ক্ষমতায় যে-ই থাকুক না কেন, এ অবস্থান অপরিবর্তিত থাকে।

প্রসঙ্গত, ইমরান খান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন চলছিল।  ২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর পর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলেন বাইডেন। কিন্তু ইমরান খানের সঙ্গে কখনো টেলিফোনে কথা বলেননি।

English Dainikbiswa

ঝরের তান্ডবে ফিলিপাইনে ২৪ জন নিহত

চীনের সাংহাই ত্যাগের নির্দেশ মার্কিন কর্মকর্তাদের

ঝরের তান্ডবে ফিলিপাইনে ২৪ জন নিহত

ফিলিপাইনে দক্ষিণ ও মধ্যাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেগির প্রভাবে ভারি বর্ষণে সৃষ্টি হয়েছে। এতে ভূমিধস এবং বন্যায় অন্তত ২৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

একই সঙ্গে ঝড়ের তাণ্ডবে বহু বাড়িঘর, রাস্তাঘাট এবং অন্যান্য স্থাপনার ক্ষতি হয়েছে।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ সংস্থার বরাত দিয়ে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। রোববারের এ ঝড়ের তাণ্ডবে দেশটির দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ১৩ হাজারের বেশি মানুষ জরুরি আশ্রয় কেন্দ্রে পালিয়েছেন। এ ছাড়া ঝড়বৃষ্টির প্রভাবে সৃষ্ট বন্যায় অনেক ঘর, আবাদি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে ঝড় মেগির তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির মধ্যাঞ্চলীয় লেইতে প্রদেশ। এ প্রদেশের চারটি গ্রামে ভূমিধসে অন্তত ২১ জনের প্রাণ গেছে বলে বেবে নগরীর দুর্যোগ কর্মকর্তা রাইসে অসতেরো বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।

দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা বলেছে, দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের লেইতে এলাকায় আরও তিনজন নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বাসিন্দাদের পোস্ট করা ছবিতে দেখা গেছে, লেইতের বুঙ্গা এলাকার কয়েকটি বাড়িঘর কাদামাটিতে চাপা পড়েছে।

সূত্র: খালিজ টাইমস

বাইডেন-মোদী ভিডিও কলে কি কি আলোচনা হলো…

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বাইডেনের সঙ্গে মোদি বলেছেন, তিনি প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি ও  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বার বার অনুরোধ করেছেন তারা যেন সরাসরি  আলোচনায় বসেন।

তাছাড়া বাইডেনের সঙ্গে আলোচনায় মোদি বলেছেন, রাশিয়া-ইউক্রেনের দ্বন্দ্ব উদ্বেগজনক।

তাছাড়া তিনি নিরীহ বেসামরিক লোকদের হত্যার নিন্দা জানিয়েছেন।

মোদি এ ব্যাপারে বাইডেনকে বলেন, আমরা আশা করি চলমান আলোচনা রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি নিয়ে আসবে। তাছাড়া আমরা ইউক্রেনের জনগণের নিরাপত্তা ও অব্যহত মানবিক সাহায্যের বিষয়ের ওপর জোর দিচ্ছি।

এদিকে মার্চের শেষ দিকে ভারতকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন।

ভারত, অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে  যুক্তরাষ্ট্র কোয়াড নামে একটি জোট গঠন করেছে। এই জোটে থাকা দেশগুলোর মধ্যে ভারত ছাড়া বাকি সবগুলো দেশ রাশিয়ার তীব্র সমালোচনা করেছিল।

এর জেরে বাইডেন বলেছিলেন, ভারত রাশিয়ার সমালোচনা করতে ভয় পায়।

এদিকে ভারত এখন পর্যন্ত রাশিয়ার কোনো সমালোচনা করেনি। উল্টো রাশিয়ার কাছ থেকে কম দামে অপরিশোধিত তেল কিনছে ভারত। তাছাড়া রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার বিষয়টিও অব্যহত রেখেছে তারা।

এ বিষয়টিকে যুক্তরাষ্ট্র ভালোভাবে নেয়নি।

সূত্র: বিবিসি

 

ইউক্রেন-শ্রীলঙ্কা-পাকিস্তানের সাস্প্রতিক পরিস্থিতি নিয়ে মোদী-বাইডেন এর বৈঠক

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সোমবার বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পাকিস্তানে ইমরান খান সরকারের পতন এবং শ্রীলঙ্কায় আর্থিক সঙ্কটের আবহে মোদী ও বাইডেনের এই ভার্চুয়াল বৈঠক হতে চলেছে।

ভারতের বিদেশ মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, মূলত দ্বিপাক্ষিক বিষয়ে সহযোগিতা নিয়েই আলোচনা হবে দুই রাষ্ট্রনেতার মধ্যে। এ ছাড়াও ইন্দো-প্রশান্ত মহাসাগীয় অঞ্চল, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি-সহ গোটা বিশ্বের নানাবিধ বিষয় নিয়েও নিজেদের মধ্যে মতবিনিময় করবেন তারা। এই সংক্রান্ত আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থ নিয়েও কথা হতে পারে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রণালয়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর থেকে ভারত ও আমেরিকার সম্পর্কে অবনতি হয়েছে। মস্কো-কিভ দ্বন্দ্বে নয়াদিল্লির অবস্থান নিয়ে বেশ কয়েক বার প্রশ্ন তুলেছে ওয়াশিংটন। সম্প্রতি রাশিয়ার সঙ্গে ভারতের তেল নিয়ে চুক্তিতেও অসন্তুষ্ট হয়েছে পশ্চিমা বিশ্ব। এ ছাড়াও শনিবার পাকিস্তানে গদিচ্যুত হয়েছেন ইমরান। শ্রীলঙ্কাতেও প্রবল অর্থনৈতিক সঙ্কটের জেরে চাপ বাড়ছে সরকারের উপর। এই প্রেক্ষাপটে আগামী দিনে দুই দেশের অবস্থান কী হবে, সোমবার মোদী-বাইডেনের বৈঠকে তা নিয়েই আলোচনা হতে পারে বলে এ খবর জানা গেছে। সূত্র: আনন্দবাজার

English Dainikbiswa

ইউক্রেন রাশিয়ার যেকোন বড় যুদ্ধ মোকাবেলা করতে প্রস্তুত

ডুমুরিয়ায় পাউবোর জমি অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান

ইউক্রেন রাশিয়ার যেকোন বড় যুদ্ধ মোকাবেলা করতে প্রস্তুত

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত বলে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক দেশটির জাতীয় টেলিভিশনকে বলেছেন। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, পূর্ব দোনবাস অঞ্চলে মস্কো বাহিনীকে অবশ্যই ইউক্রেনের পরাজিত করতে হবে।

তার বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা  ইন্টারফ্যাক্স জানিয়েছে, ইউক্রেন বড় যুদ্ধের জন্য প্রস্তুত। ইউক্রেনকে অবশ্যই জিততে হবে। একবার  জয় পেলে দুই দেশের প্রেসিডেন্টের আলোচনায় ইউক্রেন আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।

এদিকে, রাশিয়ার হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর দিনিপ্রোর বিমানবন্দর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে রোববার স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন।

শহরের সামরিক প্রশাসনের প্রধান ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো টেলিগ্রামকে বলেন, দিনিপ্রো বিমানবন্দরে আরেকটি হামলা হয়েছে। এর কিছুই অবশিষ্ট নেই। বিমানবন্দর এবং এর আশেপাশের অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সেখানে ক্রমাগত রকেট উড়তে দেখা গেছে।

হামলায় হতাহতদের ব্যাপারে কর্তৃপক্ষ তথ্য খুঁজছে বলে জানিয়েছেন তিনি।

রেজনিচেঙ্কো বলেছেন, দিনিপার নদীর তীরে অবস্থিত শহরটিতে রোববার থেকে আক্রমণ আরও তীব্র হয়েছে।

শিল্পনগরীটিতে ১০ লাখ মানুষ বসবাস করে। রাশিয়ার অভিযান  শুরুর পর থেকে বড় ধরনের বিপর্যয়ে পড়েনি দিনিপ্রো।

English Dainikbiswa

ডুমুরিয়ায় পাউবোর জমি অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান