বিশ্বে প্রায় ৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস

 

বিশ্বে প্রায় ৫৩ কোটি ৩০ লাখ ফেসবুক ব্যবহারকারীর সব তথ্য অনলাইনে ছেড়ে দিয়েছে হ্যাকাররা৷  ফলে বিশ্বের শতাধিক দেশের কোটি মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে৷

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ৫৩৩ মিলিয়ন বা ৫৩ কোটি ৩০ লাখ ব্যবহারকারীর পূর্ণ নাম, ই-মেইল ঠিকানা, ফোন নাম্বার থেকে শুরু করে প্রায় সব তথ্যই একটি হ্যাকিং ফোরামে প্রকাশ করে দেয়া হয়৷ সেখানে ১০৬ টি দেশের ফেসবুক ব্যবহারকারীর তথ্য রয়েছে বলে জানা গেছে৷ ৫৩ কোটি ৩০ লাখের মধ্যে তিন কোটি ২০ লাখ যুক্তরাষ্ট্রের, এক কোটি ১০ লাখ যুক্তরাজ্যের, ৬০ লাখ ভারতের এবং ৩৮ লাখ ১৬ হাজার ৩৩৯ জন বাংলাদেশের৷ অভাবনীয়…!

ফেসবুকের মুখপাত্র লিজ শেফার্ড ব্যবহারকারীদের যাবতীয় তথ্য ফাঁস হওয়ার খবর স্বীকার  করে বলেন, ‘‘তথ্যগুলো পুরোনো, ২০১৯ সালে বিষয়টি জানা যায়৷ ২০১৯ সালের আগস্টে বিষয়টি আমরা জানতে পারি এবং ব্যবস্থা নিই৷”

তবে তথ্য নিরাপত্তা এবং সাইবার অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন, এক বছর আগের তথ্য হলেও হ্যাকাররা তা ব্যবহার করে ফেসবুক ব্যবহারকারীদের ক্ষতি করতে পারে৷

এর আগেও অনেকবার ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফাঁস হয়েছে৷ ২০১৯ সালে বিশ্বের ২৬ কোটি ৭০ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়৷ এর এক বছর আগে ব্রিটেনের রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে কয়েক কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য সংগ্রহের অভিযোগ ওঠে৷

গোপনীয়তা রক্ষার নীতি লঙ্ঘনের অভিযোগে ফেসবুককে পাঁচ বিলিয়ন ডলার জরিমানাও করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)৷

এসিবি/কেএম (রয়টার্স, এপি, ডিপিএ)

সূত্র: ডয়েচে ভেলে

মাওবাদী-জওয়ান সংঘর্ষে ছত্তীসগঢ়ে অন্তত ২২ জওয়ান নিহত, আহত প্রায় ৩১

 

মাওবাদীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২২ জন সিআরপিএফ জওয়ান শহিদ হলেন। জখম হয়েছেন আরও অন্তত ৩১ জন জওয়ান, নিখোঁজ এখনও একজন। প্রশাসন সূত্রে খবর, নিহতের সংখ্যা বাড়তে পারে। ১১ বছরের আগের দান্তেওয়াড়ার স্মৃতি ফিরল ছত্তীসগঢ়ে।

২০১০ সালের ৬ এপ্রিল । এই ছত্তীসগঢ়ের দান্তেওয়াড়ার চিন্তলনার গ্রামে অভিযানে গিয়ে মাওবাদীদের গুলিতে নিহত হয়েছিলেন ৭৬ জন।  তার ঠিক ১১ বছর পর ২০২১-এর ৩ এপ্রিল একই ঘটনা পুনরাবৃত্তি।

ছত্তীসগঢ়ের সুকমা-বিজাপুর সীমান্তে মাওবাদী দমন অভিযানে নেমেছিল সিআরপিএফ বাহিনী। সেখানেই মাওবাদীদের সঙ্গে গুলি যুদ্ধে আধাসেনা বাহিনীর ২২ জওয়ানের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে বিজাপুরের পুলিশ সুপার কমললোচন কাশ্যপ একটি জাতীয়স্তরের সংবাদমাধ্যমকে জানান, ‘‘ছত্তীসগঢ়ের সুকমা-বিজাপুর সীমান্তে মাওবাদী হামলায় ২২ জন জওয়ান প্রাণ হারিয়েছেন, জখম হয়েছেন ৩১ জন।’’

এর আগে শনিবার মাওবাদী দমন অভিযানে ৫ জন আধাসেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিল ছত্তীসগঢ়ের পুলিশ। রবিবার সকালে সেই সংখ্যা কিছুটা বাড়ে। ছত্তীসগঢ় পুলিশের মাওবাদী দমন শাখার ডিরেক্টর জেনারেল কুলদীপ সিংহ জানান, নিহত জওয়ানের সংখ্যা বেড়ে হয়েছে ৮।  খোঁজ মিলছে না আরও অন্তত ২১ আধাসেনা জওয়ানের। রবিবার সকালেই কুলদীপ পৌঁছে যান সুকমা-বিজাপুর সীমান্তে। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল জানান, নিখোঁজ জওয়ানদের খুঁজতে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে সুকমা-বিজাপুর সীমান্ত এলাকায়।

পরে জানা যায় নির্মম সত্য, নিখোঁজ জওয়ানদের অধিকাংশেরই খোঁজ মিলেছে, তাঁদের মধ্যে ২২ জনই নিহত হয়েছেন মাওবাদীদের গুলিতে।

ছত্তীসগঢ় প্রশাসন জানিয়েছে, মাওবাদীদের গুলিতে জখম আধাসেনা জওয়ানদের মধ্যে ২৪ জনের চিকিৎসা চলছে বিজাপুর হাসপাতালে। বাকি ৭ জনের জখম গুরুতর হওয়ায় তাদের পাঠানো হয়েছে রায়পুরের হাসপাতালে।

মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে আধাসেনা জওয়ানদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ছত্তীশগঢ়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন দু’জনেই। পরে টুইটারেও এ নিয়ে শোক প্রকাশ করেন তাঁরা।

।। আন্তর্জাতিক অনলাইন ডেস্ক ।।

কুকুর কেন রিপোর্টারের মাইক্রোফোন ছিনিয়ে নিলো….!

 

আলি ওযকুক নামের এক রুশ সংবাদকর্মী শুক্রবার (২ এপ্রিল) টুইটারে এটি পোস্ট করেন ক্যাপশনে লিখেছেন ‘রাশিয়ায় একটি কুকুর রিপোর্টারের মাইক্রোফোন ছিনিয়ে নিলো এবং সরাসরি সম্প্রচার চলাকালীন তা নিয়ে দৌঁড় দিলো।’

রাশিয়ায় এক নারী টিভি উপস্থাপিকার আবহাওয়া বার্তা অনুষ্ঠান সরাসরি সম্প্রচারকালীন তার মাইক্রোফোন নিয়ে দৌড় দিয়েছে একটি কুকুর। উপস্থাপিকাও সঙ্গে সঙ্গেই কুকুরটির পেছনে দৌড় দেন। কিছুক্ষন পরেই কুকুরের কাছ থেকেই মাইক্রোফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।

পোস্টটি  এখন পর্যন্ত প্রায় সাড়ে ৫ মিলিয়ন ভিউ হয়েছে এবং মন্তব্য করেছেন ৬৩ হাজারের বেশি ব্যবহারকারী।

।। অনলাইন ডেস্ক ।।

২,০০,০০০ টন ওজনের এভারগ্রীণ জাহাজ সুয়েজ খাল থেকে কিভাবে সরানো হলো…..!!!

 

দুই লাখ টন ওজনের কন্টেইনারবাহী জাহাজ প্রায় এক সপ্তাহ সময় সুয়েজ খালে আটকে থাকার পর  এভারগ্রিনকে শেষ পর্যন্ত মুক্ত করা হয়েছে। জাহাজটি এখন তার গন্তব্যে রওনা হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথে এভার গিভেন বেশ কয়েক দিন যাবত আড়াআড়িভাবে আটকে ছিল। এর ফলে অন্যান্য জাহাজকে ভিন্ন পথ ব্যবহার করতে হয়।

কিভাবে জাহাজটিকে মুক্ত করা হলো

২১ মার্চ মিশরের মরুভূমিতে যে ঝড় হয়েছিল সেই ঝড়ের প্রবল বাতাস আর খালের পানিতে জোয়ারের চাপে ৪০০ মিটার দীর্ঘ জাহাজটি তার যাত্রাপথ থেকে সরে যায় এবং ঘুরে গিয়ে আড়াআড়িভাবে খালের পথ আটকে ফেলে।

প্রতি ঘণ্টায় প্রায় ৫০টি জাহাজ বিশ্বের অন্যতম ব্যস্ত এই জাহাজ পথটি ব্যবহার করে। কিন্তু এই ঘটনার পর সুয়েজ খালের দুই মুখে তৈরি হয় এক বিশাল যানজট।

রবিবার পর্যন্ত পাওয়া এক হিসাব অনুযায়ী, প্রায় ৪৫০টি মালবাহী জাহাজ ১২০ মাইল লম্বা এই খালের দু’দিকে সাগরে এবং পার্শ্ববর্তী পোর্ট সাঈদে আটকা পড়ে ছিল। অনেক জাহাজ ভিন্ন পথে চলে যেতে বাধ্য হয়। খালটি এখন চালু হলেও এই জট ছাড়তে সাড়ে তিন দিন সময় লেগে যাবে বলে মিশরের কর্মকর্তারা জানাচ্ছেন।

মিশরের সুয়েজ ক্যানেল অথরিটি সুয়েজ খালের তদারক করে । এভারগ্রিনকে মুক্ত করতে এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রথমে ব্যবহার করেন টাগবোট। জাহাজ থেকে মোটা মোটা রশি ফেলে টাগবোট দিয়ে টেনে জাহাজটিকে মোড় ঘোরানোর চেষ্টা করা হয়। একই সাথে জাহাজের যে অংশটি খালের চাড়ায় আটেক গিয়েছিল তা মুক্ত করতে ব্যবহার করা হয় মাটি খোঁড়ার ডিগার।

টাগবোটগুলো যখন দানবাকৃতির এই জাহাজটিকে ঠেলে সরাতে গিয়ে হিমশিম খাচ্ছিল তখন আনা হয় মাটি খোঁড়ার ডিগার এবং ড্রেজার। ডিগার দিয়ে জাহাজের যে অংশটি তীরে ঠেকে গিয়েছিল সেই জায়গার মাটি কেটে ফেলা হয়। আর ড্রেজার দিয়ে জাহাজের তলা এবং আশেপাশের কাদা ও বালি সরিয়ে ফেলা হয়।

ম্যারিটাইম বিশেষজ্ঞ স্যাল মার্কোগ্লিয়ানো বলছেন, এই ধরনের ড্রেজার সুয়েজ খালে হরদম ব্যবহার করা হয়। এদের কাজ খালের নাব্যতা বজায় রাখা। ড্রেজারগুলো থেকে লম্বা পাইপগুলো জলের তলায় গিয়ে মূলত কাদা আর বালি শুষে তুলে বাইরে ফেলে দেয়।

ড্রেজারগুলো দিয়ে জাহাজের তলা থেকে প্রায় ৩০ হাজার টন বালি ও কাদা সরানো হয়।

মিশরের অর্থনীতি সুয়েজ খালের ওপর বহুলাংশে নির্ভরশীল। করোনা মহামারির আগে মিশরের জিডিপির প্রায় ২% আয় হতো সুয়েজ খাল থেকে পাওয়া মাশুল থেকে।

সুয়েজ খাল কর্তৃপক্ষ জানিয়েছেন, খাল বন্ধ থাকায় তাদের প্রতিদিন গড়ে এক কোটি ৫০ লাখ ডলার লোকসান হয়েছে।

অন্যদিকে, লয়েডস লিস্টে প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা যায়, শত শত মাল ভর্তি জাহাজ আটকে থাকায় প্রতিদিন গড়ে প্রায় ৯৬০ কোটি ডলারের ব্যবসা বন্ধ ছিল।

টাগবোট আর ড্রেজার ব্যবহার করেই শেষ পর্যন্ত এভারগ্রিনকে মুক্ত করা হয়। এটা ব্যর্থ হলে তৃতীয় একটি উপায়ও বিবেচনার মধ্যে ছিল। তা হলো সব মালামাল এবং জ্বালানি তেল সরিয়ে ফেলে জাহাজটিকে হালকা করে ফেলা।

সুয়েজ খাল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানিয়েছেন, আটকে পড়া জাহাজটিকে সরিয়ে নেয়ার পর খাল দিয়ে মোট ১১৩টি জাহাজ চলাচল করেছে।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে সাথে নিয়ে করা এক সংবাদ সম্মেলনে ভাইস এডমিরাল ওসামা রাবি বলেন, মঙ্গলবার মাঝরাতের মধ্যে আরো ১৪০টি জাহাজ সেখান দিয়ে যাবে।

।।আন্তর্জাতিক নিউজ ডেস্ক।।

এক শিশু নিজের অজান্তে মার্কিন পারমাণবিক কমান্ডের অ্যাকাউন্ট থেকে টুইট করে


 কেউ কেউ রসিকভাবে ক্রিপ্টিক টুইটটি বলেছিলেন, ";l;;gmlxzssaw," was a US nuclear launch code. Others, that the Pentagon had been hacked.
এখন মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ড, যা দেশটির শক্তিশালী পারমাণবিক অস্ত্র বাহিনী পরিচালনা করে, বলেছে যে তার টুইটার অ্যাকাউন্টে প্রকৃতপক্ষে ছদ্মবেশী পোস্টিং একটি ছদ্মবেশী শিশুর হাত থেকে এসেছে।
অফব্যাট বিমান বাহিনী বেস, নেব্রাস্কা সদর দফতর, স্ট্রাটকম মার্কিন সেনাবাহিনীর কৌশলগত বিপর্যয় পরিচালনাকারী - যে, বিশাল শক্তিধর পারমাণবিক অস্ত্র বাহিনী এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, যা অন্য শক্তি দ্বারা দেশের বিরুদ্ধে যে কোনও আক্রমণকে নিরুৎসাহিত করার জন্য ডিজাইন করা হয়েছে।
সুতরাং এর বর্তমান প্রতিরক্ষা অবস্থানের কোনও পরিবর্তনের লক্ষণগুলির জন্য এর মিডিয়া মন্তব্যগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তবে স্ট্রাটকম ডেইলি ডটের প্রতিবেদক মিকেল থ্যালেনকে বলেছিলেন যে টুইটটি কোনও গোপন বার্তা নয়, এবং তার পরিবর্তে এটি স্ট্র্যাটকমের সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদকের বাড়ি থেকে কাজ করা ফলাফল।
"কমান্ডের টুইটার ম্যানেজার, একটি টেলিফোনের স্থিতিতে, মুহূর্তের সাথে কমান্ডের টুইটার অ্যাকাউন্টটি উন্মুক্ত এবং অপ্রত্যাশিতভাবে ছেড়ে দিয়েছিলেন His তার খুব ছোট বাচ্চা পরিস্থিতিটির সুযোগ নিয়ে চাবিগুলি নিয়ে খেলতে শুরু করেছে এবং দুর্ভাগ্যক্রমে এবং অজান্তেই টুইট পোস্ট করেছে," স্ট্রাটকম সরকারী কেন্ডাল কুপার একটি চিঠিতে জানিয়েছেন থ্যালেন অনলাইনে পোস্ট করেছেন।
"নিখুঁতভাবে খারাপ কিছু ঘটেনি, অর্থাত্ আমাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাকিং করা হয়নি।"
ত্রিশ মিনিট পরে স্ট্র্যাটকম আগের টুইটটিকে উপেক্ষা করার জন্য টুইট করেছিলেন এবং তারপরে সেই দুটি বার্তা মুছে ফেলা হয়েছিল। স্ট্র্যাটকম প্রথমবারের মতো নয় যে সোস্যাল মিডিয়ায় সমস্যায় পড়েছেন।
ডিসেম্বর 2018 এ, নিউইয়র্কের টাইমস স্কয়ার নববর্ষের প্রাক্কালে বল-ড্রপের কথা উল্লেখ করে এটি টুইটারে রসিকতা করেছিল যে এটি বি -2 স্টিলথ বোম্বারের দু'টি বোমা ফেলে দেওয়ার ভিডিও সহ "আরও অনেক বড়" কিছু ফেলে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে about পালসিং মিউজিকের বীট
কয়েক ঘন্টা পরে এটি সেই টুইটটিকে মুছে ফেলে এবং ক্ষমা চেয়েছিল যে এটি "খারাপ স্বাদে"।
আন্তর্জাতিক অনলাইন ডেস্ক।।
সূত্র: ইন্ডিয়ান টাইমস ।

শেখ হাসিনাসহ ৪০ বিশ্বনেতাকে জলবায়ু সম্মেলনে জো বাইডেনের আমন্ত্রণ

অনলাইন ডেস্ক।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের ৪০ জন গুরুত্বপূর্ণ নেতাকে বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ২২ ও ২৩ এপ্রিল ভার্চুয়াল এ সম্মেলনে দক্ষিণ এশিয়া থেকে আরও আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

এ ছাড়া চীনা প্রেসিডেন্ট শি জিন পিং, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সৌদির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের মতো ক্ষমতাধর নেতারাও রয়েছেন সম্মেলনে আমন্ত্রিতদের তালিকায়। গত ২৬ মার্চ প্রকাশিত হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, এই সম্মেলন আগামী নভেম্বরে গ্লাসগোতে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে (সিওপি২৬) যাওয়ার পথে একটি মাইলফলক হবে।

 

এ সম্মেলন চলাকালে প্যারিস চুক্তির আওতায় ২০৩০ সাল নাগাদ কার্বন নিঃসরণ হ্রাসের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা ঘোষণা করবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বাইডেন আমন্ত্রিত নেতাদের এই সম্মেলনকে নিজ নিজ দেশে মজবুত জলবায়ু আকাক্সক্ষার রূপরেখা নির্ধারণের সুযোগ হিসেবে ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসের বিবৃতিতে আমন্ত্রিত ৪০ নেতার মধ্যে আরও রয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফার্নান্দেজ, অ্যান্টিগা ও বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন, চিলির প্রেসিডেন্ট সেবাস্টাইন পিনেরা, কলম্বিয়ার প্রেসিডেন্ট ডুকে মারকুয়েজ, কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লেয়েন, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট মিচেল, গ্যাবনের প্রেসিডেন্ট আলী বঙ্গ ওনডিমবা, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি, জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রো হলনেস, কেনিয়ার প্রেসিডেন্ট হুরু কেনইয়াত্তা, মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট ডেভিড কাবুয়া, মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস লোপেজ অব্রাদর, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি, নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবেরগ, পোল্যান্ডের প্রেসিডেন্ট অ্যান্ড্রজেয দুদা, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জেই-ইন, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লঙ্গ, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সাইরিল রামাফোসা, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ান ও ভিয়েতনামের প্রেসিডেন্ট এনগুয়েন ফু ট্রঙ্গ।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

অনলাইন ডেস্ক।।

গোপালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি হেলিকপ্টারে টুঙ্গিপাড়া পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে অভ্যর্থনা জানান।

শনিবার সকালে যশোরেশ্বরী কালিমন্দিরে আনুষ্ঠানিকতা শেষে গোপালগঞ্জের উদ্দেশে তিনি রওয়ানা দেন।

 

এরপর গোপালগঞ্জের কাশিয়ানীর ওড়াকান্দির ঠাকুরবাড়ির মতুয়া মন্দির পরিদর্শন ও প্রার্থনা করবেন ভারতের প্রধানমন্ত্রী।

বাংলাদেশি এখন বিশ্বের অভিজাত ব্যবসায়ীর তালিকায়

অনলাইন ডেস্ক।।

আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা এবং মধ্য প্রাচ্যের ব্যবসায়ী খাত ও সামাজিক প্রতিষ্ঠানের ১৫০ জন উচ্চ প্রভাবশালী শীর্ষ নেতার একজন হিসেবে হল অব ফেমে প্রবেশ করেন ২০২০ সালের নভেম্বরে। এই তালিকার প্রথম বাংলাদেশি হিসেবে ইটিবিএল হোল্ডিংসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মাহবুবুর রহমান যুক্ত হন। পরে হার্ভার্ড বিজনেস স্কুলের (এইচবিএস) বেকার লাইব্রেরির ‘ক্রিয়েটিং ইমার্জিন মার্কেট প্রজেক্ট’ (সিইএমপি)-এর আওতায় তাদের সাক্ষাৎকার নেওয়া হয়। এই সাক্ষাৎকার হার্ভার্ড বেকার লাইব্রেরির ঐতিহাসিক সংগ্রহে আছে। মাহবুবুর রহমান ১৯৬২ সালে চট্টগ্রামে ইস্টার্ন ট্রেডিং কোম্পানি (বর্তমানে ইটিবিএল হোল্ডিংস) গঠনের মাধ্যমে প্রথম ব্যবসা শুরু করেন। প্রাথমিক অবস্থায় তিনি ভোগ্যপণ্য আমদানি ও যেসব বিদেশি কোম্পানি তৎকালীন পূর্ব পাকিস্তানে পণ্য বিক্রি করত, তাদের প্রতিনিধিত্ব করেন। ষাট দশকের শেষে ইটিবিএল হোল্ডিংস তৎকালীন পূর্ব পাকিস্তান ও শ্রীলঙ্কায় একটি কোম্পানির নারকেল তেলের একক পরিবেশক নিযুক্ত হন।

BJP Candidates: বিজেপি-র প্রার্থী নন মিঠুন, চূড়ান্ত তালিকায় নাম নেই মহাগুরুর, গাইঘাটায় শান্তনুর ভাই

আনাতরাজাতিক অনলাইন ডেস্ক।।

বিজেপি-র চূড়ান্ত প্রার্থিতালিকায় স্থান পেলেন না মিঠুন চক্রবর্তী। দিন দুই আগে খবর আসে, কলকাতায় মণীন্দ্র রোডের ঠিকানাতে ভোটার হয়েছেন মহাগুরু। তারপর থেকে জল্পনা শুরু হয়, বিজেপি-র প্রার্থী তালিকায় তাঁর নাম থাকতে পারে। মনে করা হয়েছিল, কাশীপুর-বেলগাছিয়া ও চৌরঙ্গী কেন্দ্রের পূর্বঘোষিত বিজেপি প্রার্থীরা বেঁকে বসায় এই দু’টি কেন্দ্রের একটিতে ভোটে লড়তে দেখা যেতে পারে মিঠুনকে। কিন্তু সেই জল্পনা সত্যি হল না।

মঙ্গলবার ১৩ আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। সেই তালিকায় রয়েছে চৌরঙ্গী, কাশীপুর-বেলগাছিয়াও। সেখানে প্রার্থী করা হয়েছে, যথাক্রমে দেবব্রত মাঝি ও শিবাজী সিংহ রায়কে। মিঠুন না থাকলেও, মঙ্গলবারের ঘোষণায় উল্লেখযোগ্য কয়েকটি বিষয় রয়েছে। বনগাঁ উত্তর, গাইঘাটা ও বাগদা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। মতুয়া প্রভাবিত কেন্দ্রগুলিতে প্রার্থিপদে মতুয়াদের প্রতিনিধিত্ব থাকে কি না, তা নিয়ে আলোচনা চলছিল। সেই আলোচনাকে সত্যি করেই গাইঘাটা কেন্দ্রে প্রার্থী করা হল সুব্রত ঠাকুরকে। যিনি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের ভাই। লোকসভা উপ-নির্বাচনে বিজেপি-র প্রার্থী হয়ে তিনি এর আগে পরাজিত হয়েছিলেন তৃণমূলের মমতাবালা ঠাকুরের কাছে। সেই সুব্রতকেই প্রার্থী করল বিজেপি।

আলিপুরদুয়ার কেন্দ্রে ঘোষিত বিজেপি প্রার্থী অশোক লাহিড়ীকে কেন্দ্র বদলে নিয়ে আসা হয়েছে বালুরঘাটে। অটলবিহারী বাজপেয়ী ও মনমোহন সিংহ সরকারের অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করা অশোক রাজ্যের ভোটার না হওয়ায় আলিপুরদুয়ারে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। সেই কারণেই তাঁকে কেন্দ্র বদল করে ভোটে দাঁড় করানো হল।

উল্লেখ্য পাহাড়ও। পাহাড়ের তিন আসনেই একক ভাবে প্রার্থী দিল বিজেপি। ওই তিনটি আসনে তৃণমূল কোনও প্রার্থী দেয়নি। পাহাড়ের ‘বন্ধু’-দের জন্য তিন আসন ছাড়ার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সরাসরি লড়াইয়ে নামল গেরুয়া শিবির। বিতর্কিত ইটাহার কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করা হল। সেখানে পদ্ম শিবিরের হয়ে লড়াই করবেন অমিতকুমার কুণ্ডু। প্রার্থিতালিকা ঘোষণার পর এই ইটাহারের বিক্ষোভ দেখিয়ে ছিলেন বিজেপি সমর্থকরা।

কালিংপং – সুব্রত প্রধান

দার্জিলিং-নিরজতামাং জিম্বা

কার্শিয়াং-বিষ্ণুপ্রসাদ শর্মা

করণদিঘি – সুভাষ সিংহ

ইটাহার – অমিতকুমার কুণ্ডু

বাগদা – বিশ্বজিৎ দাস

বনগাঁ উত্তর- অশোক কীর্তনিয়া

গাইঘাটা – সুব্রত ঠাকুর

বালুরঘাট – অশোক লাহিড়ী

রাসবিহারী- সুব্রত সাহা

বহরমপুর – সুব্রত মৈত্র

চৌরঙ্গি – দেবব্রত মাঝি

কাশীপুর-বেলগাছিয়া – শিবাজী সিংহ রায়

আমেরিকাতে ফের বন্দুকবাজের হামলা, কলোরাডোতে এক অফিসার-সহ নিহত ১০

আনাতরাজাতিক অনলাইন ডেস্ক।।

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। সোমবার বিকেলে কলোরাডোর বোল্ডার এলাকায় ‘কিং‌ সুপার্স’ দোকানের সামনে এক বন্দুকবাজ গুলি চালাতে শুরু করে। হামলায় এক পুলিশ অফিসার-সহ মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। এই ঘটনায় জড়িত সন্দেহে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

কী উদ্দেশ্য নিয়ে এই হামলা চালানো হয়েছে, সে ব্যাপারেও কিছু বলেনি পুলিশ। তবে বোল্ডার পুলিশের অফিসার কেরি ইয়ামাগুচি জানিয়েছেন, ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওই অভিযুক্তও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

ঘটনার বেশ কয়েক ঘণ্টা পর বোল্ডার পুলিশের প্রধান মারিস হেরল্ড জানিয়েছেন এক পুলিশ অফিসার-সহ ১০ জনের প্রাণ কেড়েছে এই গুলি চালনার ঘটনা। ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য সেখানে উপস্থিত অফিসারদের প্রশংসাও করেছেন তিনি। হেরল্ড জানিয়েছেন, গুলিতে মৃত অফিসারের নাম এরিক টাল্লে। ২০১০ সাল থেকে তিনি বোল্ডার পুলিশ বিভাগে কাজ করেন। তাঁর বয়স ৫১ বছর। তাঁর সম্পর্কে হেরল্ড বলেছেন, ‘‘বোল্ডার পুলিশ এবং এখানকার মানুষের জন্য অনেক সেবা করেছেন হেরল্ড। হামলার ব্যাপারে ফোন আসার পর এরিকই প্রথম ছুটে গিয়েছিল সেখানে। কিন্তু গুলি ঝাঝরা করে দিয়েছে ওই শরীর।’’ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বোল্ডারের অ্যাটর্নি মাইকেল ডউগার্তি। এই হামলায় ক্ষতিগ্রস্তদের সুবিচারের জন্য সমস্ত লড়াই করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

মূলত মুদিখানার জিনিসের দোকান ‘কিং সুপার্স’ পড়ে কলোরাডোর বসতিপূর্ণ অঞ্চলে। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও এই স্টোর থেকে কয়েক মাইল দূরে। তাই অন্যান্য দিনের মতো সোমবার বিকেলেও সাধারণ মানুষ এবং কলেজ পড়ুয়াদের ভিড় ছিল সেখানে। বন্দুকবাজের হামলায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়।

গুলিচালনার ঘটনার এক প্রত্যক্ষদর্শী সিএনএন-কে বলেছেন, ‘‘এক ব্যক্তি হঠাৎ ঢুকে পড়ে দোকানের মধ্যে। তার পরই গুলি চালাতে শুরু করে দেয়।’’ ডিন স্কিলার নামের এক ব্যক্তি ঘটনার ভিডিয়ো করেন। তার করা ভিডিয়োতে গুলি চলার শব্দও শোনা যাচ্ছে। পুলিশ পৌঁছাচ্ছে ঘটনাস্থলে তাও দেখা যাচ্ছে ওই ভিডিয়োতে।

সূত্র: আনন্দবাজার