রূপসার আইচগাতীতে গ্যাস সিলিন্ডার লিক হয়ে অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

উপজেলার আইচগাতী ইউনিয়নের দেয়াড়া গ্রামে গ্যাস সিলিন্ডার লিক হয়ে অগ্নিকান্ডের ঘটনায় বসত বাড়ির ঘর সহ পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও নগদ অর্থ স্বর্ণংকার রেহাই পায়নি তার থেকে।

মঙ্গল বার( ২২শে জুন) দুপুরে দেয়াড়ার অগ্রদূত মাঠের সংলগ্ন এলাকার মোঃ রবিউল ইসলামের বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।পরে রূপসার সেনের বাজার ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।যদি ও আগুন নিয়ন্ত্রনের আগেই ঘর সহ ঘরে থাকা সব আসবাবপত্র, নগদ অর্থ,অলংকার,পুড়ে ছাই হয়ে যায়।

সেনেরবাজার ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়,গ্যাস সিলিন্ডার লিক হয়ে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। এ দূর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ হতে প্রায় চার লক্ষ টাকার কথা জানিয়েছেন।

ইতিমধ্যে খবর পেয়ে উপজেলা প্রশাসন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার জনপ্রতিনিধিদের কেউ কেউ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তাছাড়া তাৎক্ষণিক সহযোগীতার জন্য পরিবারটিকে কিছুটা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গলায় ফাঁস , গত (২০ জুন) রবিবার বিকেলে বাবার উপর অভিমান করে নিজ শয়ন কক্ষে বাঁশের সরের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মোবারক আলী (২১) নামের এক যুবক।মৃত যুবক উপজেলার নেকমরদ ইউনিয়নের করনাইট কুমোরগঞ্জ দক্ষিণ পাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, মোবারক তার বাবার কাছে একটি স্মার্ট মোবাইল ফোন কিনে নেওয়ার বায়না ধরে । সংসারের অভাব-অনটনের কারণে ফোন কিনে দিতে পারিনি তার পরিবার । হাতে টাকা হলেই ফোন কিনে দেওয়ার প্রতিশ্রতি দেয় তার বাবা। দেরি হবে ভেবে অভিমানে দুপুরের খাবার না খেয়েই নিজের ঘরে গিয়ে শুয়ে থাকে মোবারক। এরই মধ্যে পরিবারের লোকজনের অগোচরেই একটি উড়না পেচিয়ে নিজ ঘরের শয়ন কক্ষে সরের সাথে গোলায় ফাঁস দেয় মোবারক। বিকালের দিকে মোবারকের মা মুসলিমা ঘরে গিয়ে দেখেন ছেলে বাঁশের সরের সাথে ফাঁস দিয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মোবারকের এমন মৃত্যুতে এলাকায় শোঁকের ছাঁয়া নেমে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, অভিমানে যুবকের গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার করেছে।পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য এডিএম বরাবর অনুমতির জন্য দরখাস্ত দিয়েছে তার পরিবার। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ।

পড়ুন দৈনিক বিশ্ব …

সড়ক দুর্ঘটনায় আহতের চিকিৎসার খবর নিতে হাসপাতালে সালাম মূশের্দী এমপি

টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় ৭দিনের কঠোর লকডাউনঃ জেলা প্রশাসক

সড়ক দুর্ঘটনায় আহতের চিকিৎসার খবর নিতে হাসপাতালে সালাম মূশের্দী এমপি

 

গোপালগঞ্জ থেকে খুলনায় ফেরার পথে গত রবিবার (১৩জুন) এক সড়ক দুর্ঘটনায় খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মো: জাহাঙ্গির হোসেন মুকুলসহ তার পরিবারের চার সদস্যের সকলেই আহত হয়।

আশঙ্কাজনক অবস্থায় পরিবারের ছোট মেয়ে’কে ‘খুলনা সিটি মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই সংবাদটি সালাম মূর্শেদী এমপি’র কাছে পৌঁছালে তিনি ‘সালাম মূর্শেদী ব্লাড ব্যাংক’ এর সদস্যদের নির্দেশ দেন তাদের পাশে থাকার।

পবর্তীতে তার ছোট মেয়ের তাৎক্ষণিক রক্তের প্রয়োজন হলে, ‘সালাম মূর্শেদী ব্লাড ব্যাংক’ এর মাধ্যমে ‘ও’ পজিটিভ রক্তের ব্যবস্থা করা হয়। পাশাপাশি খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী তার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর রাখেন এবং তার উন্নত চিকিৎসার জন্য ‘ঢাকার স্কয়ার হাসপাতালে’ ভর্তি করানোর ব্যবস্থা করেন।

সোমাবার (২১ জুন) তার মেয়ে রাওশান তামান্না রিফার সার্বিক অবস্থার খোঁজ খবর নিতে ঢাকার স্কয়ার হাসপাতালে যান। তখন জাহাঙ্গির হোসেন মুকুল জানান, তার মেয়ের অবস্থা আগের থেকে অনেক উন্নত হয়েছে এবং সে এখন কথাও বলতে পারে। মাননীয় এমপি এই দুঃসময়ে তার পরিবারের পাশে থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাউফলে শশুরবাড়ী লোকজন কতৃক বর্বর হামলার স্বীকার জামাই

 

 

বাউফলে শশুরবাড়ী লোকজন কতৃক বর্বর হামলার স্বীকার জামাই

 

বউফলে মিরাজ (২৫) নামে এক যুবককে পিটিয়ে আহত করছে তার শশুর বাড়ির লোক জন।মিরাজের বিবাহ হয় সুমাইয়া বেগম (২২) পিতা- আর্শেদ হাওলাদার (৬০) মাতা হনুপা বেগম (৪৭) গ্রাম দাসপাড়া বাউফল এর সাথে।

বিবাহের আগে সুমাইয়া বেগমের আরো দুইটা বিবাহ ছিল, এ তথ্য বর্তমান স্বামী মিরাজ কাছে লুকায় সুমাইয়ার পরিবার এবং সুমাইয়ার প্রেম সংক্রান্ত অনেক ঝামেলা এলাকায় হয়েছে তাও জানান মিরাজের পরিবার।

জানা য়ায় এ নিয়ে পারিবারিক কলহ তৈরি হয় কিছু দিন ধরে তাদের সংসারে এক পর্যায়ে মামলা দায়ের করেন মিরাজ, মামলা গুলো পটুয়াখালী জেলা আদালতে বর্তমানে চলমান রয়েছে, সেই মামলার জের ধরে এবং আগের পারিবারিক জেদ ধরে মিরাজ কে কৌশলে তার শশুর আর্শেদ হাওলাদার এবং সুমাইয়ার ভাই ইমরান, বাসায় নিয়ে তাকে হাত পা বেধে অমানুষিক নির্যাতনে করেন। এতে তার হাত পা এবং শরীরের বিভিন্ন অংশে জখম নিয়ে আহত হন।

স্থানীয় জনগণ পুলিশ খবর দিয়ে পুলিশের সহয়তায় বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স যান সেখান থেকে উন্নত চিকিৎসা জন্য বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান,রুগীর অবস্থা এখন মুমূর্ষু অবস্থায় আছে। মিরাজ (২৫) নাজিরপুর বাউফল মেম্বার লতিফ মোল্লা কে এই বিষয় জানানো হয়েছে সেয় আইনের আশ্রয় নিতে বলেছে।

 

//মোঃ মারুফ হোসাইন, বাউফল প্রতিনিধি//

 

 

 

 

নরসিংদী সদরে ট্রাক-মাইক্রো মর্মান্তিক সংঘর্ষে নিহত-৫, আহত-৭

নরসিংদী সদরে ট্রাক-মাইক্রো সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো সাতজন। শনিবার রাত ১২টার দিকে উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের সাঁকুড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান।

নিহতরা হলেন- মুক্তি আক্তার (৩০) ও তার ছেলে সাদিকুল (৮), রুবি আক্তার (৪০) ও তার মেয়ে রাহিমা (৩) এবং রোকেয়া আক্তার (৫২)।

আহতরা হলেন-সাইমা (১২), ইসরাত জাহান (৮), সামসুন্নাহার (৬০), শারমিন (৩৫), রাজিয়া (৪০), আ. রশিদ (৪০) এবং কাজীমুদ্দীন (৫২)। তাদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের বাড়ি সাভারের আশুলিয়া থানার জিরাবো এলাকায়। তারা সিলেট থেকে পাঁচদোনা মোড় হয়ে বাড়ি ফিরছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে ঘোড়াশালমুখী একটি মাইক্রোবাস সাঁকুড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন মারা যায়।  এ সময় মাইক্রোবাসের আরও ৯ যাত্রী আহত হয়। পরে আহতদের এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

এর মধ্যে সদর হাসপাতালে নেয়ার পথে আরো এক শিশু ও ঢাকা মেডিকেলে নেয়ার পথে দুই নারীর মৃত্যু হয়। বাকি আহতদের রাতেই নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ঘটনাস্থলেই তিনজন নিহত হওয়ার খবর শুনেছি। পরে রাস্তায় আরো দুজন মারা যায়। ইতোমধ্যে ট্রাক জব্দ করেছি। বিস্তারিত তদন্তে পুলিশ কাজ করছে।

 

//নরসিংদি প্রতিনিধি//

Dainik Biswa

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গজারিয়ায় মুক্তিযোদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন ও দোয়া মাহফিল

জগন্নাথপুরে সেতুর টুলবক্সে মাঠি ভরাট নিয়ে মিথ্যাচার: প্রতিবাদ

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে ঢাকা-সুনামগঞ্জ মহাসড়কে নিমাণার্ধীন কুশিয়ারা ব্রীজের টুলবক্সে মাটি দেওয়া নিয়ে একটি কুচক্রী মহল নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উটেছে। তবে বালি বৈধভাবে কেনা হলেও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে মিথ্যা সংবাদ প্রচার করায়, প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। সরজমিনে গিয়ে দেখা যায়, কুশিয়ারা নদীর উপর নিমানার্ধীন সেতু’র নিকটে পাইলগাঁও ইউনিয়নের এরারিয়া নামক স্থানে ঢাকা-সুনামগঞ্জ মহাসড়কে টুলবক্স নির্মানে মাটি দেওয়ার কাজ পান স্থানীয় ব্যবসায়ী সালেহ আহমদ।

তিনি মৌলভীবাজারের একটি বৈধ বালু মহাল থেকে বালু ক্রয় করে টুল বক্সে কাজ করার প্রস্তুতি নিলে একটি কুচক্রী মহল সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য কথিত ২/১টি অনলাইন পোর্টালে ‘রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। চুক্তি অনুযায়ী ১ লা জুন টুলবক্সে মাঠি ফেলার কথা থাকলেও এখনো কোন মাঠি পড়েনি। কিন্তু রাতের আাধারে মাঠি উত্তোলন হচ্ছে এমন মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়। অনুসন্ধানে জানা যায়, বিগত দিনে একই এলাকায় পৃথক আরেকটি গ্রুপ কুশিয়ারা ব্রীজে মাটি দিয়েছিল।

এবার তারা টুলবস্কে বালু দেওয়ার কাজ পায়নি। এতে ক্ষোভে বৈধ বালু উত্তোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সংবাদ মাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করে ব্যবসায়ী সালেহ আহমদকে পারিবারিক ও রাজনৈতিকভাবে হেয় ও হয়রানি করতেই একটি চক্র নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদিকে অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ হলে এলাবাসীর নজরে আসে। সাজানো ও মিথ্যা সংবাদের প্রতিবাদ জানান এলাকার সর্বস্থরের জনসাধারন। প্রতিবাদি জনসাধারণ সরকারী কাজে বাঁধা সৃষ্টির জন্য এলাকার একদল জামাত সিন্ডিকেটকে দায়ী করেন।

স্থানীয় ইসলামপুর বাগময়না তাজপুর, রসুলপুর জামে মসজিদের ইমাম মহি উদ্দিন, বাগময়না গ্রামের কাপ্তান মিয়া, রসুলপুর গ্রামের হারুন মিয়া জানান, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে সরকারি নানা কাজ ও রানীগঞ্জ ব্রিজে বালু দিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। তারা উক্ত কাজ ভাগিয়ে আনতে না পেরে বিভিন্ন অপপ্রচার করছে।

ইতিমধ্যে ঐ এলাকায় কাজ পাওয়া বহিরাগত একাধিক ব্যবসায়ীকে নানাভাবে বিরক্ত করে এই সিন্ডিকেট। যার কারনে অনেকেই সরকারি এসব কাজ নিতে অনাগ্রহী। তারা চান এ এলাকায় এই অসাধু সিন্ডিকেট ছাড়া অন্য কেউই সড়ক বা ব্রিজের কাজে মালামাল দিতে পারবেনা। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ব্যবসায়ী সালেহ আহমদ জানান ঠিকাদারি প্রতিষ্ঠান এস বি এস কনষ্ট্রাকশনের কাছ থেকে টুলবক্সের মাঠি ভরাটের কাজ পেয়েছি। লাভ বা লোকসান বড় কথা নয়।

অত্র অঞ্চলের উন্নয়নে কাজ নিয়েছি। কাজ শুরু করার আগেই একটি কুচক্রী মহল এবার কাজ নিতে না পেরে মিথ্যা সংবাদের মাধ্যমে অপপ্রচার করছে। আমি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেনি। চুক্তি অনুযায়ী বৈধভাবে বালু এনেছি। এখন টুলবক্সে ভরাট কাজ শুরু হবে। আমরা এলাকার উন্নয়নে রাজনীতি করি। এই বৃহৎ সেতুর কাজ সম্পন্নের পথে। টুলবক্স এর কাজ শেষ না হলে কাজ অসম্পূর্ণ থাকবে।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশ হিসেবে ও ভাটি বাংলার উন্নয়নের রূপকার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্ঠায় মহাসড়কের কাজ সম্পূর্ণ হয়েছে এবং স্বপ্নের সেতুর কাজ সম্পন্নের পথে। দেশের সাথে অচীরেই এই এলাকা নব দিগন্তে রূপ নিতে যাচ্ছে ।

এস বি এস কনষ্ট্রাকশনের সাইট ইন্জিনিয়ার মোঃ মিজানুর রহমান বলেন সরকারের উন্নয়নের অংশ হিসেবে সেতুর কাজ প্রায় শেষ। এখন টুলবক্সের মাঠি ভরাটের কাজ হলেই হয়। ১ লা জুন থেকে বালু ফেলার কথা। টুলবক্সে এখনো বালু মাঠি পড়েনি।

মৌলভীবাজারের বৈধ ইজারা থেকে বালি মাঠি আনা হচ্ছে। দ্রুত কাজ করার জন্য আমরা কাজ নেয়া প্রতিষ্টানকে তাগিদ দিচ্ছি। একটি পক্ষ গোপনে কাজের বিরোধিতা করে সংবাদ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

 

 //মোঃ রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি//

Dainik Biswa

রাণীশংকৈলে আরও ২৯৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে সরকারি ঘর

পূর্ব শত্রুতার জের ধরে মসজিদের ভেতরে হামলা

 

মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ীয়া উত্তর-পূর্ব পাড়া মসজিদের ভিতরে বিরোধের জের ধরে একাকী পেয়ে পাখি মাস্টার (৫৫) নামের এক ব্যাক্তিকে হামলা করেছে প্রতিপক্ষের লোকজন।

আহত পাখি মাস্টার ওই এলাকার মৃত আব্দুল হক মোল্যার ছেলে। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার দিন বিকেল পাঁচটার দিকে আসরের নামাজ পড়ার জন্য মসজিদে যায় পাখি মাস্টার।

একই সময়ে মসজিদে প্রবেশ করেন ওই গ্রামের মৃত ইসরাফিল মোল্লার ছেলে রবিউল মোল্লা এবং মৃত মুন্নাফ মোল্লার ছেলে বাঁশি মোল্লা।

নামাজে দাঁড়ানোর মুহূর্তে পাখি মাস্টারকে পিছন থেকে জাপটে ধরে ফেলে মসজিদের ভিতরে বাটাম দিয়ে বেদম প্রহার করে।

চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন দ্রুত ছুটে এলে। রবিউল মোল্লা ও বাসি মোল্লা পালিয়ে যায়। পাখি মাস্টারকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছান।

//শ্যামল বিশ্বাস, মহম্মদপুর মাগুরা প্রতিনিধি//

Dainik Biswa

খুলনায় ২২ জুন মঙ্গলবার থেকে ৭দিনের কঠোর লকডাউন ঘোষনা

 

খুলনার পাইকগাছা ভুল চিকিৎসায় এক শিশু মৃত্যু: ক্লিনিক সীলগালা ও জরিমানা

 

খুলনার পাইকগাছা ভুল চিকিৎসায় শাপলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের রোগীর অবহেলার অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা ও ক্লিনিকটিন সীলগালা করেছে প্রশাসন। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ‌বিএম খা‌লিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে এ দ্বন্ড দেয়া হয় শাপলা ক্লিনিক মালিক তাপস কুমার মন্ডলকে। এর আগে সকালে ভুল চিকিৎসায় ৭ বছর বয়সী এক শিশু মৃত্যুর অভিযোগ স্বজনদের।

 

আজ শনিবার (১৯ জুন) সকালে এঘটনা ঘটে। শিশু মোঃ আবু সুফিয়ান দাকোপের গড়খালী এলাকার আব্দুস সালামের ছেলে। শিশুটির পিতা আব্দুস সালাম অভিযোগ করে বলেন, পেটে ব্যাথ্যার সমস্যা নিয়ে ছেলেকে এনিয়ে এসেছিলাম এখানে। ডাক্তার বললেন, অ্যাপেন্ডিস হইছে। অপারেশন করতে হবে। ছেলেকে অপারেশন করার জন্য শক্রবার সকাল ৯টায় ভর্তি করাইছি। বিকেল ৫টার দিকে ডাঃ ফারুক এসে অপারেশন করেন আমার আবু সুফিয়ানকে।

 

অপারেশনের পরে আর আমার ছেলের হুশ (জ্ঞান) ফেরে নাই। তিনি আরও বলেন, আজ ভাের রাতেও তার হুশ (চেতনা) না ফেরাই আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। পরে ক্লিনিকের চিকিৎসকদের সাথে যােগাযােগ করলে তারা তাড়াহুড়া করে খুলনায় পাঠানাের ব্যবস্থা করে। তৎক্ষনিক ছেলেটি মারা যায়। তবুই তারা খুলনায় পাঠানাের জন্য মৃত শিশুকে গাড়িতে তুলে দেবার চেষ্টা করে। এসময়ে পাইকগাছা বাজারের লােকজন তা ঠিক পেয়ে ক্লিনিক কর্তৃপক্ষকে বাঁধা দেয়।

 

পরে আমরা মৃত সন্তান নিয়ে ক্লিনিকের পাশে অবস্থান করছি। তাদের ভুল চিকিৎসায় আমার ছেলে মৃত্যু হয়েছে। আমি এর বিচার চাই, বলে আর্তনাৎ করতে থাকেন শিশুটির পিতা আব্দুস সালাম। এসব বিষয়ে জানতে শাপলা ক্লিনিকের স্বত্তাধিকারী তাপস কুমার মন্ডলের ব্যবহৃত মােবাইলে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি। পাইকগাছা থানার তদন্ত পরিদর্শক সরদার ইব্রাহিম হােসেন সােহেল বলেন, ঘটনাটি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানাে হয়।

 

পরে ভ্রাম্যমান আদালতে পাঁচ হাজার টাকা জরিমানা ও ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ‌বিএম খা‌লিদ হো‌সেন সি‌দ্দিকী জানিয়েছেন, পাইকগাছার শাপলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টরকে রোগীর প্রতি অবহেলার অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা ও ক্লিনিকটি সীলগালা করা হয়েছে।

 

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

Dainik Biswa

বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালে কর্মসূচি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সাথে জেলা পরিষদের সদস্য প্রার্থীকে নিয়ে আল ইসলাহ’র সাক্ষাৎ

 

সাতক্ষীরায় পানিতে দাঁড়িয়ে জানাযা ও ইটের তৈরি কবরে দাফন

সাতক্ষীরায় পানিতে দাঁড়িয়ে জানাযা ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাতক্ষীরা জেলার শ্যামনগর,কালীগঞ্জ, মুন্সিগঞ্জসহ উপকূলীয় অধিকাংশ এলাকা বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়ে ঘরবাড়ি,ফসলের মাঠ,মাছের ঘের,গৃহপালিত গরু-ছাগল, হাঁস-মুরগি সবই কোন না কোনভাবেই ক্ষতিগ্রস্থ হয়।এমন কি নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও কাপড় চোপড়েরও সমস্যা দেখা যাচ্ছে নিম্ন আয়ের অধিকাংশ পরিবারে।
অর্ধাহারে অনাহারে থাকা লোকগুলো এতো সমস্যার পরে ও ঘুরে দাঁড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। সহায় সম্বল হারানো লোকগুলো নিজেদেরকে পরিবেশের সাথে অভিযোজিত করার জন্য ধনী-গরীব, জাতি ভেদাভেদ ভুলে স্ব উদ্যোগে বেড়িবাঁধ নির্মাণে নারীপুরুষ কিশোর- কিশোরী হাতে হাত রেখে কাজ করছেন এবং অনেকাংশেই সফল হয়েছেন।
কিন্তু নতুন করে কাল হয়ে দেখা দিয়েছে আষাঢ়ের মুষলধারের বৃষ্টি। অতি বৃষ্টির ফলে আবারও নতুন করে প্লাবিত হচ্ছে সাতক্ষীরা র সমূদ্র তীরবর্তী এলাকাগুলো। ইয়াসের ফলে জমে থাকা পানির সাথে বৃষ্টির পানি যুক্ত হয়ে সাতক্ষীরার প্রতাপ নগর ইউনিয়নের কয়েক শতাধিক গ্রাম আজ প্লাবিত। মানুষ মারা গেলে শেষ দাফনের পূর্বের কাজগুলো করার মতো কোন পরিবেশ যেমন নেই তেমনি নেই কবর দেওয়ার মতো সামান্য উঁচু জায়গায়ও।
আর তাই এক এলাকা থেকে পার্শ্ববতী দূরে কোন উঁচু জায়গায় তার কবরের ব্যবস্থা করতে হচ্ছে। কিন্তু সেটাও যখন সম্ভব হচ্ছে না তখন পানির ভিতর ইট দিয়ে গেঁথে কবর তৈরি করে ও পানির ভিতর দাঁড়িয়ে জানাযা শেষ দাফন ও কাফনের কাজ শেষ করতে হচ্ছে। আজ ১৮ জুন-২০২১ রোজ শুক্রবার সাতক্ষীরা জেলার আশাশুনি থানার প্রতাপ নগর ইউনিয়নে এভাবেই পানির ভিতর দাঁড়িয়ে অতিকষ্টে মৃতের জানাযা শেষে ইটের তৈরি কবরে দাফন সম্পন্ন করা হয়েছে।
কিন্তু কিছুক্ষণ পরে যেহেতু ভাঙা বেড়িবাঁধ অতিক্রম করে প্রবল বেগে জোয়ারের পানি আসবে তখনও আবার মৃতের স্বজনদের পাহারা দিতে হবে ঘন্টার পর ঘন্টা যাতে করে স্রোতের বেগে কবর ভেঙে লাশ ভেসে চলে না যায়।আর এভাবেই চলছে সমূদ্র উপকূলীয় মানুষের জীবনের হার মানা না বাস্তবধর্মী জীবনমূখী জনজীবন। দেশের সকল জনগণ যখন বৈশ্বিক মহামারী করোনার সাথে বেঁচে থাকার লড়াই করছে তখন উপকূলীয় অঞ্চলের জনগণ করোনাকে নয় মৃত্যুর পর শেষ ঠিকানা কবরের ব্যবস্থা করা ও প্রিয়জনের কবর রক্ষা করাই লড়াই করছে। যা দেখার কেউ নেই।
ইয়াসের পর থেকে অত্র এলাকার জনগণ-১.ত্রাণ নয় পরিত্রাণ ,২. বেড়িবাঁধ মেরামত নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ,৩. উপকূলীয় মানুষের সুরক্ষা,৪. সাইক্লোন সেন্টার নয়, নিরাপদ আশ্রয়, ৫. সুপেয় পানীয় জলের ব্যবস্থা ,৬. সুন্দরবনের সুরক্ষা ও৭. সেনাবাহিনী দ্বারা নদ- নদীর খনন ও রক্ষণাবেক্ষণের দাবি সমূহ জানিয়ে আসছেন।কিন্তু সাধারণ জনগণের কথা গুলো বলা ও শুনার লোক খুঁজে পাচ্ছে না।
আর তাই উপকূলীয় অঞ্চলের জনগণের আক্ষেপ, আমরা উপকূলীয় লোকগুলি সত্যি হতভাগা আমাদের দেখার জন্য না আছে জনপ্রতিনিধি না আছে সরকার।সারাদেশ করোনা মহামারীর বিরুদ্ধে বেঁচে থাকার লড়াই করছে আর আমরা করছি মৃত্যুর পরে শেষ ঠিকানা পাওয়া জন্য পানির ভিতর কবর তৈরি করে জোয়ারের হাত থেকে সেই কবর রক্ষা করার লড়াই!

রাণীশংকৈলে নেশাজাতীয় মাদকদ্রব্য পান করে বৃদ্ধার মৃত্যু

 

রাণীশংকৈলে নেশাজাতীয় মাদকদ্রব্য পান করে বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ১৬ জুন রাত ৮ দিকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা (১৭ জুন বৃহস্পতিবার) নেশা জাতীয় মাদকদ্রব্য পান করে নেকমরদ ইউনিয়নের পচ্ছিম ঘনস্যাম গ্রামের মৃত চরণ পাহানের ছেলে রমেশ পাহাণ (৬২)।

 

পুলিশ ও স্থানীয় সুত্র মতে জানা গেছে, মৃত ব্যাক্তির চার থেকে পাঁচদিন ধরে জ্বর অবস্থায় ছিল। এমতবস্থায় গত কাল রাতে ধারণা করা হয়েছে। নেশা জাতীয় মাদকদ্রব্য পান করে বৃদ্ধা ছটফট শুরু করলে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার আগে রুগিকে মৃত ঘোষনা করলে সঙ্গে সঙ্গে বাড়ি নিয়ে যায়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে ও মৃত ব্যাক্তিকে থানায় নিয়ে আসে। আসল ঘটনা উদঘাটন করার জন্য লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্স আর এম ও ডাঃ ফিরোজ আলম বলেন রুগিকে হাসপাতালে নিয়ে আসার ২০ থেকে ২৫ নিনিট আগে মারা গেছে।

 

তবে কি নেশা পান করে মারা গেছে তা জানা যায় নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, মৃত ব্যাক্তির মৃত্যুর আসল ঘটনা এখন পর্যন্ত পাওয়া যায়নি। যার কারণে লাস ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

রিপোর্ট আসার পরেই আসল ঘটনা জানা যাবে। এ ব্যাপারে রাণীশংকৈল থানায় একটি ইউডি মামলা রুজু হয়েছে।

মাহাবুব আলম,  ঠাকুরগাঁও প্রতিনিধি।।

Dainik Biswa

বি’সি’সি’র সাবেক মেয়র কামাল ৮ মাস পর কারাগার থেকে মুক্ত