//মোঃ আল-আমিন শেখ, টাঙ্গাইল প্রতিনিধি//
টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু সহ নতুন করে আরো ১২১ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, ৩৩৫ টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়। জেলায় শনাক্তের হার শতকরা ৩৬ দশমিক ১১ ভাগ।
জেলায় মোট করোনা রোগী ৬ হাজার ৩৯৫ জন। মোট মৃত্যু হয়েছে ১০১ জনের। এদিকে আজ সকাল ৬ টা থেকে টাঙ্গাইল পৌর এলাকা ও কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় শুরু হয়েছে এক সপ্তাহের লকডাউন। লকডাউনে দুটি পৌর এলাকায় বন্ধ রয়েছে গণপরিবহন।
কাঁচাবাজার ও ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান। চলামান আছে আইনশৃংখলা বাহিনীর বিশেষ অভিযান।

